Tag: rg kar

rg kar

  • Abhaya Crossing: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে গুগল ম্যাপে হল অভয়া ক্রসিং, শোরগোল

    Abhaya Crossing: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে গুগল ম্যাপে হল অভয়া ক্রসিং, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে নৃশংস নারকীয় হত্যাকাণ্ডতেই বদলে গেল শহর কলকাতার ইতিহাস। সরকারের অনুমতি ছাড়াই বদলে গলে গুগল ম্যাপে রাস্তার নাম। শহর কলকাতায় রাতারাতি বদলে গেল ডোরিনা ক্রসিং-এর নাম। নতুন নামকরণ করা হল অভয়া ক্রসিং (Abhaya Crossing)। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।

    ডাক্তারদের আবেদনে সাড়া গুগলের (Abhaya Crossing)

    আরজি কর কাণ্ডের (RG Kar) পর কয়েক মাস ধরে রাজপথে লাগাতার চলেছিল বিক্ষোভ। দীর্ঘদিন খবরের শিরোনামে ছিল শুধুই আরজি কর। এর মাঝে সবেমাত্র যখন বড়দিনে আনন্দের উৎসবে মেতেছিল কলকাতা, ঠিক তখনই আবারও পুরনো ঘটনার স্মরণ। আরও একবার এই কাণ্ড স্মরণ করিয়ে দিল কয়েক মাস আগের কলকাতার সেই রূপ। যখন মশাল হাতে রাস্তায় নেমে রাত দখল করেন মহিলারা। জনবহুল এসপ্লানেডের এই ক্রসিং (Abhaya Crossing) পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন, মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। সম্প্রতি, আরজি কর মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। এরই মধ্যে বদলে গেল ডোরিনা ক্রসিং-এর নাম। ব্রিটিশ সময় থেকে চলে আসা শহর কলকাতার প্রাণকেন্দ্রে ডোরিনা ক্রসিংয়ের নাম বদল করার জন্য ডাক্তারদের তরফ থেকে গুগলের কাছে আবেদন করা হয়। গুগল তাতে সম্মতি জানায়। ডোরিনা ক্রসিং-এর নাম বদলে করা হল অভয়া ক্রসিং।

    ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র কী বক্তব্য?

    গুগল ডাক্তারদের অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব-মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। সংগঠনের সদস্য চিকিৎসক (Abhaya Crossing) প্রমোদরঞ্জন দাস বলেন, “চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্রসিং’। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বদল গুগলের। কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়াই ডাক্তারদের অনুরোধ কীভাবে মেলে নিল গুগল? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য সরকারের তরফ থেকে। তবুও ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন।”

    বিশিষ্ট চলচ্চিত্রকার কী বললেন?

    এরইমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিশিষ্ট চলচ্চিত্রকার অঞ্জন দত্ত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “ছোটবেলা থেকে আমরা যে নাম শুনে বড়ো হয়েছি আজ হঠাৎ করে আমার ছেলে অন্য নাম শুনছে। এভাবে কি কোনও শহরের ইতিহাস বদলে দেওয়া যায়?” তিনি উদাহরণ হিসেবে ডেকারস লেনের নাম বদলের প্রসঙ্গ এনেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, “এভাবে কলকাতার নাম বদল করে ইতিহাসকে বদলে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা কাম্য নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে তাড়াহুড়ো! কারণ খুঁজছে সিবিআই

    CBI: আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে তাড়াহুড়ো! কারণ খুঁজছে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে (RG Kar) খুন-ধর্ষণের তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত ঘিরে নানা অনিয়ম ও অসামঞ্জস্য নজরে এসেছে সিবিআইয়ের (CBI)। এর নেপথ্যে কি শুধুমাত্র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রভাব খাটানোর ব্যাপার আছে, নাকি রয়েছে তড়িঘড়ি ময়নাতদন্ত সেরে ফেলে দেহ সৎকারের চেষ্টা, সে সব সম্ভাবনাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আন্দোলনকারী চিকিৎসকেরা অবশ্য বরাবরই সরব যে আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে গুচ্ছ গণ্ডগোল রয়েছে। সেগুলো আরও আগেই খতিয়ে দেখা উচিত ছিল সিবিআইয়ের।

    কী কী অনিয়ম নজরে এসেছে সিবিআইয়ের?(CBI)

    ময়নাতদন্ত ঘিরে বেশ কিছু অনিয়ম ও অসামঞ্জস্য নজরে এসেছে সিবিআইয়ের (CBI)। প্রথমত, আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক প্রবীর চক্রবর্তীকে বাদ দিয়ে ওই বোর্ডের চেয়ারম্যান করা হয় ওই বিভাগেরই অধ্যাপক, এক সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে। অথচ প্রথা অনুযায়ী, এই ধরনের সংবেদনশীল ঘটনায় গঠিত মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান বিভাগীয় প্রধানকেই করার কথা। আর দ্বিতীয়ত, এই মেডিক্যাল বোর্ডে এনআরএসের ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ মলি বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করার এক্তিয়ারই ছিল না আরজি করের উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের। অন্য হাসপাতালের কাউকে বোর্ডে রাখতে গেলে আদেশনামা জারি করার কথা স্বাস্থ্য অধিকর্তা কিংবা স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার। এছাড়া ৯ অগাস্ট সকালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করের ক্যাজুয়াল্টি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে। আর তাঁর দেহের ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে চারটে নাগাদ মেডিক্যাল বোর্ড গড়েন আরজি করের তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সন্দীপ ঘনিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠ। এই বোর্ডের সদস্য ও চেয়ারম্যান নির্বাচন নিয়েও সিবিআই আধিকারিকরা অবাক! কারণ মূলত দু’টি। এবং সেই দু’টি বিষয়কেই নিয়ম বহির্ভূত বলে উল্লেখ করে ইতিমধ্যেই সিবিআই-কে চিঠিও দিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চের সদস্যরা।

    আরও পড়ুন: ‘‘বাবার প্রয়াণে শোক জ্ঞাপনের জন্য বসেনি ওয়ার্কিং কমিটির বৈঠক’’, কংগ্রেসকে তোপ প্রণব কন্যার

    ময়না তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

    সিবিআইয়ের (CBI) একটি সূত্র জানাচ্ছে, সাধারণ নিয়মে বিকেল চারটের পর ময়নাতদন্ত হয় না, যদি না আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকে কিংবা মরণোত্তর অঙ্গদানের ব্যাপার থাকে। বিশেষ করে যদি খুন, ধর্ষণ ইত্যাদির মতো ঘটনার সন্দেহ থাকে, তা হলেও আরও তড়িঘড়ি ময়নাতদন্ত করার কথা নয়। অথচ সেই নিয়ম মানা হয়নি। যদিও এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। ২০২১-এর ১৫ নভেম্বর কেন্দ্রের ইস্যু করা সেই নির্দেশিকার (ফাইল নং এইচ-১১০২১/০৭/২০২১-এইচ-১) বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরও একটি আদেশনামা (মেমো নং এম/ ২৪৮৫-৪) জারি করেছিল ওই বছর ২৩ ডিসেম্বরে। সেখানে উল্লেখিত শর্ত পুরোপুরি মানা হয়নি বলেই মনে করছে সিবিআই। চারটের পরে ময়নাতদন্ত করার ক্ষেত্রে পুলিশের লিখিত অর্ডার চেয়েছিলেন মেডিক্যাল বোর্ডের আর এক সদস্য, আরজি করেরই ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ রিনা দাস। তখন টালা থানার সাব-ইনস্পেক্টর লিখিত ভাবে ময়নাতদন্তের নির্দেশ দেন। সিবিআইয়ের একটি সূত্রের বক্তব্য, “এমন ক্ষেত্রে একজন সাব-ইনস্পেক্টর কখনই ময়নাতদন্তের নির্দেশ দিতে পারেন না। ন্যূনতম একজন আইপিএস অফিসারের নির্দেশ জরুরি। কিন্তু সে নিয়মও মানা হয়নি।” ফলে বারবার ফিরে আসছে সেই প্রশ্ন – কেন এত তাড়াহুড়ো!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ধর্ষণ-খুনের সময় ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই সেমিনার হলে, বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্সের রিপোর্টে

    RG Kar: ধর্ষণ-খুনের সময় ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই সেমিনার হলে, বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্সের রিপোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিনার রুমেই (RG Kar Rape and Murder) কি খুন হয়েছিলেন আরজি করের (RG Kar) চিকিৎসক পড়ুয়া? নাকি অন্য কোথাও খুন করে ওখানে ফেলে রাখা হয়েছিল? ফের নতুন করে এই প্রশ্ন উঠছে। সামনে এসেছে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্সের রিপোর্ট। ১২ পাতার এই রিপোর্টে বলা হচ্ছে সকলের নজর এড়িয়ে সেমিনার রুমে প্রবেশ করা ও অপরাধ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এখানে ২৪ ঘণ্টা হাসপাতাল চালু থাকে। সেক্ষেত্রে সেই সেমিনার হলে কেউ ঢুকবে আর কেউ জানতে পারবেন না এটা কীভাবে সম্ভব? রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যে ম্যাট্রেসে পাওয়া গিয়েছিল তরুণী চিকিৎসকের দেহ সেখানে ধর্ষণ খুনের সময় ধস্তাধস্তির কোনও চিহ্ন মেলেনি। এ নিয়েই সংশয় প্রকাশ করা হয়েছে সিএফএসএল রিপোর্টে। সেমিনার রুমে প্রতিরোধের বা ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই। এখানেই উঠছে প্রশ্ন সত্যি কি সেমিনার রুমে খুন, ধর্ষণ হয়েছিল নাকি অন্য কোথাও? তবে কি অন্য কোথাও ধর্ষণ খুন করে সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল দেহ?

    কী বললেন অনিকেত মাহাতো? (RG Kar)

    এই ঘটনায় জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সংবাদমাধ্যমকে বলেন, ‘‘৪ ও ৫ নম্বর পয়েন্ট দেখে আমাদের যা মনে হচ্ছে ওই জায়গায় ম্যাট্রেসে কোনও ধস্তিধস্তির চিহ্ন নেই। আমরা এটা আগে বলেছি। এখন সিএফএসএল রিপোর্টও সেটা বলছে। সেমিনার রুমেও ধস্তাধস্তির (RG Kar) কোনও চিহ্ন নেই। সেই সঙ্গেই ওই সেমিনার রুমে কেউ ঢুকবেন অথচ কেউ দেখতে পাবেন না এই সম্ভাবনা ক্ষীণ। এটাও উল্লেখ করা হয়েছে সিএফএসএল রিপোর্টে।’’

    তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা 

    চিকিৎসকদের একাংশের দাবি, ম্যাট্রেস পরিপাটি করে বিছানো ছিল। জলের বোতল, ল্যাপটপ এগুলির কি পজিশন বদলানো হয়েছিল? সঞ্জয় রায় ঢুকল আর কেউ তা জানতে পারল না এটা কীভাবে সম্ভব? আদৌ সঞ্জয় রায় কি একলা নাকি, আরও কেউ। ওখানেই কি খুন হয়েছে নাকি অন্য কোথাও? তবে কি তথ্য প্রমাণ লোপাট (RG Kar) হয়েছে? প্রসঙ্গত, গত ৯ অগাস্ট ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: নতুন তদন্ত চাইলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা, সিবিআইয়ের থেকে নথি চাইল হাইকোর্ট

    Calcutta High Court: নতুন তদন্ত চাইলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা, সিবিআইয়ের থেকে নথি চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশে আরজি করকাণ্ডের (RG Kar) পর পরই সিবিআই ঘটনার তদন্তভার গ্রহণ করে। এই ঘটনায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষসহ দুজন জামিন পেয়ে গিয়েছেন। এই ঘটনার পর এবার নতুন করে মেয়ের খুনের তদন্ত চান নির্যাতিতার বাবা-মা। সেই কারণে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তাঁরা। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের আস্থা নেই। তা তাঁরা প্রকাশ্যে বলেছেনও। এবার তাঁদের দাবি, দ্রুত নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই মামলা সংক্রান্ত নথি হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

    আদালতে কী আর্জি জানাল নির্যাতিতার বাবা-মা? (Calcutta High Court)

    সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন। এই আবহের মধ্যে হাইকোর্ট (Calcutta High Court) মামলা করে আরজি করের নির্যাতিতার পরিবার দাবি করেছে, এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। বর্তমানে বিচার প্রক্রিয়া চলছে এবং সাক্ষ্যগ্রহণ চলছে। এখনই যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের এই আর্জি শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

    কী নির্দেশ দিল আদালত?

    সিবিআইকে এই মামলায় যুক্ত করার পাশাপাশি আগামী সোমবার ফের বিষয়টি আদালতে (Calcutta High Court) উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, আরজি করকাণ্ড ঘটার কয়েকদিনের মধ্যেই সিবিআই এই তদন্তভার হাতে নেয়। তবে, ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায়, অন্যতম অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। অসন্তোষে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সিবিআই যে ঠিক মতো তদন্ত করছে না, এই জামিনই তার প্রমাণ বলে আগেই জানিয়েছিলেন অভয়ার বাবা-মা। এই অবস্থায় আরজি করের নির্যাতিতার বাবা-মার নতুন করে তদন্ত চাওয়ার বিষয়টি যে ভীষণ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবার অভয়ার হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন করুণা নন্দী

    RG Kar: সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবার অভয়ার হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন করুণা নন্দী

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) নির্যাতিতা অভয়ার হয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। এতদিন আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলা লড়ছিলেন। অভয়ার হয়ে তিনি আর সওয়াল জবাব করবেন না। এবার এই মামলায় আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে করুণা নন্দীকেই ভরসা করছেন অভয়ার বাবা-মা।   

    কেন আইনজীবী বদল? (RG Kar)

    জানা গিয়েছে, আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন অভয়ার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর নিজেদের অসন্তোষের কথা বৃন্দা গ্রোভারকে ফোনে জানান তাঁরা। এছাড়া অভয়ার (RG Kar) বাবা-মায়ের কথা আদালতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তাতেই আইনজীবীর ওপর তাঁরা সন্তুষ্ট ছিলেন না। এর পাশাপাশি, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য সিবিআই জানাচ্ছেন অভয়ার পরিবারকে। অথচ আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা-মা জানান, তাঁদের কিছুই জানানো হচ্ছে না। আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা পড়ছে, সেই সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসছে না। এই বিষয়টি কেন বৃন্দা গ্রোভার আইনজীবী হিসেবে তুলে ধরলেন না, তা নিয়েই প্রশ্ন তোলে অভয়ার পরিবার। এরপরই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বৃন্দা গ্রোভার। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন করুণা নন্দী। তাঁকেই বেছে নিলেন অভয়ার বাবা-মা।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    কী বললেন আইনজীবী বৃন্দা গ্রোভার?

    সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদা আদালত, কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন অভয়ার (RG Kar) বাবা-মা। অন্যদিকে, বৃন্দা গ্রোভারের দফতরের তরফে মামলা ছাড়ার প্রসঙ্গে বলা হয়েছে, “কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে যাবতীয় নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape Case: এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে আরজি কর ধর্ষণ মামলার শুনানি!

    RG Kar Rape Case: এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে আরজি কর ধর্ষণ মামলার শুনানি!

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মাসের মধ্যেই নিম্ন আদালতে (Sealdah Court) শেষ হয়ে যেতে পারে আরজি কর ধর্ষণ (RG Kar Rape Case) মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে।

    ধর্ষণ মামলার শুনানি (RG Kar Rape Case)

    সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন নিম্ন আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ মামলার শুনানি হচ্ছে। সেই শুনানি প্রক্রিয়া আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই মামলায় মোট ৫২ জন সাক্ষী রয়েছেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। শিয়ালদা আদালতে ওই মামলার বিচার শেষ হওয়ার পরে অভিযুক্ত বা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হবে। তার পরেই সাজা ঘোষণা করবে আদালত।

    কী বলল সিবিআই?

    এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়, আরজি কর মামলার ক্ষেত্রে তিনটি দিক রয়েছে। এক, ধর্ষণ ও খুনের মামলা, দুই তথ্যপ্রমাণ লোপাট এবং তিন, দুর্নীতি। খুন হওয়া তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবীর আশা (RG Kar Rape Case), সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তিনি জানান, মৃতের বাবা-মা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আশা করা হচ্ছে, অন্য কারও ভূমিকা থাকলে তার স্বরূপ ফাঁস করে দিতে পারবে সিবিআই। আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তের ক্ষেত্রে দুজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা করা হচ্ছে। গত ২৭ নভেম্বর সেই অনুমতি চাওয়া হয়েছে।

    আরও পড়ুন: হিন্দুদের ওপর অত্যাচার! ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ কৈলাস সত্যার্থীর

    সিবিআইয়ের প্রত্যাশা মতো যদি শিয়ালদা আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যেতে পারে। ২০২৫ সালের ১৭ মার্চ ফের আরজি কর মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেই সময়ের মধ্যে যদি কারও মনে হয় যে নিম্ন আদালতে ট্রায়াল প্রক্রিয়ায় দেরি হচ্ছে, তাহলে (Sealdah Court) তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারবেন (RG Kar Rape Case)।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • RG Kar: ফের কেলেঙ্কারি, সরকারি তালিকায় নাম নেই, অথচ রিষড়ার সংস্থা থেকে ৬০ লক্ষ টাকার ওষুধ আরজি করে

    RG Kar: ফের কেলেঙ্কারি, সরকারি তালিকায় নাম নেই, অথচ রিষড়ার সংস্থা থেকে ৬০ লক্ষ টাকার ওষুধ আরজি করে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। গত তিনমাস ধরে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তের দাবিতে আন্দোলন করেছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। এই আবহের মধ্যে আরজি কর (RG Kar) হাসপাতালে ওষুধ কেনা নিয়ে বড়সড় কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে।

    ঠিক কী অভিযোগ? (RG Kar)

    আরজি কর (RG Kar) কাণ্ডের সঙ্গে আর্থিক দুর্নীতি, নিম্নমানের ওষুধ (Medicine) কেনার যোগ থাকতে পারে বলে অভিযোগ উঠছে। আর নিহত চিকিৎসক কাজ করতেন বক্ষ বিভাগেই। ওষুধের মান নিয়ে তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান বলেও একাধিক সিনিয়র চিকিৎসক দাবি করেছেন। এ ক্ষেত্রে অভিযোগ, সরকারি ওষুধের তালিকায় (ক্যাট আইটেম) শ্বাসকষ্টের অন্য ওষুধ এবং ইনহেলার থাকলেও সেগুলি নামমাত্র কিনে আর জি কর ২০২৩-২৪ অর্থবর্ষে ‘এ এস মেডিক্যাল এজেন্সি’ নামে রিষড়ার ওই সংস্থার থেকে বিপুল পরিমাণ শ্বাসকষ্টের ওষুধ, ইনহেলার ‘লোকাল পারচেজ়’ করেছে। অথচ, সেই সময়ে সরকারি ওষুধের দোকানে ওই ওষুধের ঘাটতি ছিল না বলে জানা গিয়েছে। কিন্তু, কেন তা করা হয়েছিল, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ মন্তব্য করতে চাননি।

    আরও পড়ুন: “মহা বিকাশ আগাড়ি দুর্নীতির সব চেয়ে বড় খেলোয়াড়”, তোপ মোদির

     রিষড়ার সংস্থার থেকে ৬০ লক্ষ টাকার ওষুধ, ইনহেলার

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সালে দরপত্রের মাধ্যমে সরকারি ভাবে বাছাই করা ওষুধ সংস্থার থেকে এসএসকেএম মেডিক্যাল কলেজ ৪৯ লক্ষ ৫৬ হাজার ৬৭২ টাকার ইনহেলার, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ৪৩ লক্ষ ৯৯ হাজার ৩৬০ টাকার ইনহেলার, নীলরতন ২৮ লক্ষ ৭৩ হাজার এবং কলকাতা মেডিক্যাল কলেজ ১১ লক্ষ ৩৬ হাজার টাকার ইনহেলার কিনেছিল। কিন্তু, আরজি কর (RG Kar) কিনেছিল ৪ লক্ষ ৯৮ হাজার ২৮৮ টাকার ইনহেলার। অথচ, ওই সময়সীমায় তারা রিষড়ার ওষুধ সংস্থার থেকে ‘লোকাল পারচেজ়’ করেছিল ৬০ লক্ষ টাকার শ্বাসকষ্টের ওষুধ ও ইনহেলার। এর মধ্যে শুধু ইনহেলার ছিল ৪ লক্ষ ২০ হাজার টাকার (প্রায় ৭৪ হাজার)। দেখা গিয়েছে, ওই সময়সীমায় আরজি কর মোট ২ কোটি ৪ লক্ষ টাকার সরকারি তালিকা-বহির্ভূত ওষুধ কিনেছে। পুরোটাই কেনা হয়েছিল রিষড়ার ওই সংস্থার থেকে।

    স্বাস্থ্য দফতরের কী বক্তব্য?

    ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-এর সদস্য চিকিৎসক পুণ্যব্রত গুণের অভিযোগ, “সন্দীপ ঘোষ অধ্যক্ষ (RG Kar) থাকাকালীন কাটমানি খেয়ে নিম্ন মানের ওষুধ হাসপাতালে ঢুকিয়েছেন, তা সকলেই জানেন। স্বাস্থ্য দফতর কেন তদন্ত করছে না?” দফতরের ওষুধপত্র কেনার দায়িত্বে থাকা আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, “কোনও নির্দেশ আসেনি।” রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, “তেমন কিছু হয়ে থাকলে নিশ্চয় খতিয়ে দেখা হবে।” ওই সংস্থা ‘এ এস মেডিক্যাল এজেন্সি’-র প্রধান অনুপ কুমার মণ্ডল ওরফে বাবলু বলেন, “এ বিষয়ে একটা শব্দও উচ্চারণ করব না” । এরপরই তিনি ফোন কেটে দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: বিনীতকেই কাঠগড়ায় তুলেছেন ধৃত সিভিক ভলান্টিয়ার, মুখ্যমন্ত্রীর জবাব চাইলেন রাজ্যপাল

    CV Ananda Bose: বিনীতকেই কাঠগড়ায় তুলেছেন ধৃত সিভিক ভলান্টিয়ার, মুখ্যমন্ত্রীর জবাব চাইলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিনীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজভবনও এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে ওই অভিযোগের পর আইপিএস অফিসার বিনীত সম্পর্কে রাজ্যের অবস্থান কী, তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

    রাজভবনের বিবৃতিতে কী বলা হয়েছে? (CV Ananda Bose)

    মঙ্গলবার রাজভবন (CV Ananda Bose) থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিনীত গোয়েল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চেয়েছেন রাজ্যপাল। রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, “১২ নভেম্বর (মঙ্গলবার) আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর বেশ গুরুতর। প্রতিবেদনগুলিতে বলা হচ্ছে, আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার গত ১১ নভেম্বর (সোমবার) শিয়ালদা আদালতে হাজিরার সময়ে দাবি করেছেন, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশকর্তা তাঁকে ফাঁসিয়েছেন। এই প্রেক্ষিতে রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করা হয়েছে।” তাছাড়া গোয়েলকে নিয়ে রাজ্যের প্রকৃত অবস্থান কী এবং রাজ্য সরকার ওই অভিযোগ নিয়ে কী ভাবছে, তা শীঘ্রই জানতে চান রাজ্যপাল।

    আরও পড়ুন: “মহা বিকাশ আগাড়ি দুর্নীতির সব চেয়ে বড় খেলোয়াড়”, তোপ মোদির

    ঠিক কী বলেছিলেন আরজি করকাণ্ডে ধৃত সিভিক?

    বস্তুত, আরজি করকাণ্ডের (RG Kar) প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে গোয়েলকে সরিয়ে দেয় রাজ্য। সোমবার বিচারের দ্বিতীয় দিন নিম্ন আদালত থেকে বের হওয়ার সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত। প্রিজন ভ্যান চলতে শুরু করলে চিৎকার করে তিনি বলতে থাকেন, “আমি নাম বলে দিচ্ছি। বড় বড় অফিসার রয়েছে। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল চক্রান্ত করে ফাঁসিয়েছে আমায়।” তার আগেও অভিযুক্ত দাবি করেছেন যে, তিনি ষড়যন্ত্রের শিকার। গত ৪ নভেম্বর আদালত চত্বরে ধৃত দাবি করেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। সে বারও প্রিজনভ্যানের জানলা দিয়ে তিনি বলেছিলেন, “আমি এতদিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ (ধর্ষণ) অ্যান্ড(এবং) মার্ডার (খুন) করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে।”

    শাহের কাছে নালিশ

    এর আগেও গোয়েলকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল (CV Ananda Bose) বোস। পদকে কলঙ্কিত করার অভিযোগ করা হয় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের এই অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেন, “রাজ্যপালের পদে বসে এমন কাজ একেবারেই শোভনীয় নয় বলে আমি মনে করি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ফের শিরোনামে আরজি কর, আত্মহত্যার চেষ্টা নার্সিং ছাত্রীর! ডাক্তারি পড়ুয়ার আত্মহননের চেষ্টা কাঁথিতে

    RG Kar: ফের শিরোনামে আরজি কর, আত্মহত্যার চেষ্টা নার্সিং ছাত্রীর! ডাক্তারি পড়ুয়ার আত্মহননের চেষ্টা কাঁথিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে (RG Kar) অভয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনা নিয়ে আন্দোলন এখনও চলছে। এই আবহের মধ্যে এবার এই মেডিক্যাল কলেজেরই হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আরজি করেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের হস্টেল থেকে ঝাঁপ দেন এক তরুণী জুনিয়র ডাক্তার। বর্তমানে, তিনি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।

    নার্সেস ইউনিটের কী বক্তব্য? (RG Kar)

    ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। শনিবার রাতে নিজের রুমে এক নার্সিং পড়ুয়া আত্মহত্যার (RG Kar) চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এই নিয়ে নার্সেস ইউনিটির তরফে বলা হয়, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমে কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগাস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”

    আরও পড়ুন: ভারতে আগেই ‘মোস্ট ওয়ান্টেড’! নিজ্জর-ঘনিষ্ঠ খালিস্তানপন্থী জঙ্গি নেতা গ্রেফতার কানাডায়

    তরুণী জুনিয়র ডাক্তারের আত্মহত্যার চেষ্টা

    এদিকে, রবিবারই পূর্ব মেদিনীপুরের কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের হস্টেল থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া চিকিৎসক। ওই জুনিয়র চিকিৎসক কলকাতার কসবার বাসিন্দা। কাঁথির আয়ুর্বেদ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির আয়ুর্বেদ কলেজের হস্টেল থেকে ঝাঁপ দেন তরুণী জুনিয়র ডাক্তার (Junior Doctor)। সহপাঠীরা জানিয়েছেন, ফোনে কথা বলছিলেন ওই তরুণী। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হয়, তারপরই দেখেন মাটিতে পড়ে রয়েছেন তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত আড়াইটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তরুণী জুনিয়র ডাক্তারের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। কী কারণে তিনি ঝাঁপ দেন, তা এখনও স্পষ্ট নয়।

    কলেজ পড়ুয়ার কী বক্তব্য?

    জুনিয়র চিকিৎসকের পরিবারের সদস্যরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে ওই কলেজেরই এক পড়ুয়া বলেন, “মেয়েটা চারতলায় বসে কথা বলছিল। আমি তখন ছিলাম না। শুনলাম পড়ে গিয়েছে। মেয়েটির একটু সমস্যা ছিল। কারোর সঙ্গে বিশেষ কথা বলত না। ক্লাসেও চুপচাপ থাকত।” বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ওই জুনিয়র ডাক্তারের হস্টেলে যে রুমে থাকতেন, তার রুমমেটের সঙ্গে বচসা হয়েছিল। সেই কারণেই তিনি ঝাঁপ দেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: সুপ্রিম কোর্টে জমা পড়ল সিবিআই স্টেটাস, জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট

    RG Kar: সুপ্রিম কোর্টে জমা পড়ল সিবিআই স্টেটাস, জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুদিন আরজি কর (RG Kar) মামলা পিছিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হল। আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অর্থাৎ তিনি আর এই মামলার শুনানি করবেন না। পরবর্তী প্রধান বিচারপতির নেতৃত্বে এই মামলার শুনানি হবে। 

    সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ (RG Kar)

    হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। নির্দেশ মেনে সেই প্রশ্নের জবাব হলফনামা আকারে জমা দিয়েছে রাজ্য। যদিও বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য ওঠেনি। আদালতে এদিন রাজ্যের তরফে উপস্থিত ছিলেন কপিল সিব্বল। তিনি দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার আর্জি জানান। আদালতে এদিন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর চিকিৎসকদের আইনজীবী তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। ৯০ দিন ধরে তদন্ত (RG Kar) চলছে, কিন্তু কিছু হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর পাল্টা প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের। যদি তথ্যপ্রমাণ দেখে তাঁদের মনে হয়, তেমন নির্দেশ দিতে পারেন তাঁরা।” পাশাপাশি,  আদালতে এদিন সিবিআইয়ের ষষ্ঠ স্টেটাস রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে কী জানিয়েছে, তা যদিও খোলসা করেনি আদালত। তবে, ঘটনা নিয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিতে আগামী চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার, কৌশলী বার্তা আওয়ামী লিগের

    জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ

    রাজ্যের বাইরে আরজি কর (RG Kar) মামলার বিচারপ্রক্রিয়া সরিয়ে নিয়ে যাওয়ার যে আবেদন জমা পড়ে আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, রাজ্যের বাইরে বিচার প্রক্রিয়া সরিয়ে নিয়ে গেলে, নিম্ন আদালতের কার্যক্রম নিয়ে সন্দেহের পরিবেশ তৈরি হবে। বৃহস্পতিবার আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকারও। দু’টি ক্যাটেগরিতে টাস্ক ফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয়। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ করা হয় রিপোর্টে। সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি যাতে সেই প্রস্তাব গ্রহণ করে, তা বলা হয়। সমস্ত কৌঁসুলি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি জানান, রাজ্যের সচিবরা রিপোর্ট নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া নিষ্পত্তি করতে বলা হয়। কী ভাবে একটি স্বাধীন নজরদারি ব্যবস্থা ভারতজুড়ে প্রয়োগ করা যায়, তা নিয়ে মতামতও চান প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share