Tag: rg kar

rg kar

  • Junior Doctor: দু’ঘণ্টা ধরে নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কী কী আলোচনা হল?

    Junior Doctor: দু’ঘণ্টা ধরে নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কী কী আলোচনা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের সুবিচার সহ একাধিক দাবিতে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোমবার আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি নবান্নের বৈঠকে হাজির হন। সেখানে টানা ২ ঘণ্টা আলোচনা চলে। মুখ্যমন্ত্রীর কাছে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পক্ষ থেকে সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে, এই বৈঠকের পর কতটা বরফ গলল, তা এদিন সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয়।

    আন্দোলনকারীরা কী বললেন? (Junior Doctor)

    কলেজস্তরে র‍্যাগিংয়ের অভিযোগ এলে কে খতিয়ে দেখবে? অ্যান্টি র‍্যাগিং কমিটি নাকি টাস্ক ফোর্স? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। স্টেট টাস্ক ফোর্সের মতো কলেজেও কমিটি গড়ার ডাক জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) । অনিকেত মাহাত  ‘থ্রেট কালচার’ প্রসঙ্গে জানান, অনেক অভিযুক্তের পরীক্ষার খাতা পরখ করা হলে দেখা যাবে, তিনি ১০ নম্বরও পাননি। অথচ পদক পেয়ে বেরিয়ে গিয়েছেন। হাউস স্টাফ হয়েছেন। মমতা পাল্টা বলেন, অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ রয়েছে। আন্দোলনকারী ছাত্রী বলেন, টাস্ক ফোর্স কী কাজ করছে, তার সদস্য কত জন, তা নিয়ে কিছু আমরা জানি না। দেবাশিস হালদার জানান, টাস্ক ফোর্সে সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। আন্দোলনকারী অনিকেত রাজ্য সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, “কলেজ ক্যাম্পাস সুস্থ জায়গা হতে হলে, সেখানে আমাদেরও থাকতে হবে। এক জন ছাত্র কলেজে প্রবেশের পর কী এমন ঘটছে যে সে পচা হয়ে উঠছে? সে কারণে ক্যাম্পাসের পরিবেশ সুস্থ, স্বাভাবিক করা প্রয়োজন।”

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘দানা’, কোন দেশ দিয়েছে এই নাম? কীভাবে হয় নামকরণ?

    ‘থ্রেট কালচার’!

    বৈঠকে দেবাশিসের মুখে উঠল ‘থ্রেট কালচার’-এর প্রসঙ্গ। এই প্রসঙ্গে বিরুপাক্ষ এবং অভীকের নাম নিতেই থামিয়ে দিলেন মমতা। তিনি বলেন, “উপস্থিত নেই যখন, নাম নেবেন না। নাম নিলে তো তাঁকেও তাঁর কথা বলার জায়গা দিতে হয়।”অনিকেত (Junior Doctor) মেডিক্যাল কলেজে যৌন হেনস্থার অভিযোগের কথা জানালেন। বললেন, “আরজি করের মতো দ্বিতীয় ঘটনা যাতে না হয়, তা দেখা হোক। মেয়েদের নিরাপত্তার জায়গাটা দেখা হোক।” তাঁর দাবি, ‘থ্রেট কালচার’-এর পাশাপাশি যৌন হেনস্থাও চলে।

    মুখ্যমন্ত্রী কী বললেন?

    মমতা বলেন, “তোমরা সাধ্যমতো অনশন করেছো। ভালো করেছো। আমি ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। আমি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি। রোজ খবর নিয়েছি। ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নিই।”মমতা জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেন। তাঁর কথায়, “পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করবে কী করে?” বৈঠকের শেষের দিকে মমতা বলেন, “আমার কাছে একটি পরিবার আসার কথা। তাঁদেরও মেয়ে মারা গিয়েছে। আমায় যেতে হবে। আন্দোলন শুরু করলে শেষও করতে হবে। মানবাধিকার কমিশনের দাবিতে ২১ দিন ধর্না করেছিলাম। সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। গোপাল গান্ধী ব্যক্তিগত ভাবে আমায় ভালোবাসতেন বলে এসেছিলেন। তোমাদের (Junior Doctor) ভালোবাসি। আলোচনায় ফাঁক রাখা হয়নি। মন খুলে কথা বলেছো।”

    সাসপেনশন নিয়ে তদন্ত!

    মমতা সাসপেনশন নিয়ে জানালেন, “তদন্ত করা হবে। পক্ষপাতিত্ব চলবে না, আগামী দিনে দেখা হবে বিষয়টি। সরকারকে না জানিয়ে ‘অ্যাকাডেমিক’ কাউন্সিল কী ভাবে তৈরি হল, কী ভাবে সাসপেন্ড করা হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। মমতা জানান, জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকের জন্য ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। জনগণের টাকা অন্য জায়গায় চলে গিয়েছে। মমতা বলেন, “রং জানার দরকার নেই। পরিচয় জানার দরকার নেই। যদিও জানি সব। ৫৬৩ জন আন্দোলন চলার সময় বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে টাকা নিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Diamond Harbour Medical: কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষ! দিনভর বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা

    Diamond Harbour Medical: কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষ! দিনভর বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আবহের মধ্যে এবার ডায়মন্ড হারবার মেডিক্যাল (Diamond Harbour Medical) কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সোমবার অবস্থান-বিক্ষোভ চলে। এদিন সকাল থেকে চলা অবস্থান বিক্ষোভে ডাক্তারি পড়ুয়াদের পাশাপাশি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা সামিল হন।

    ঠিক কী অভিযোগ?(Diamond Harbour Medical)

    মূলত, জুনিয়র ডাক্তারদের (Diamond Harbour Medical) দাবি, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। পাশাপাশি থ্রেট কালচার সহ ১২ দফা দাবিকে সামনে রেখে তাঁরা অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন। অধ্যক্ষ যতক্ষণ না পর্যন্ত এর সঠিক উত্তর দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। এমনকী, মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে তালা মেরে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। তবে, এই বিষয় নিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, ‘‘ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের বেশ কিছু জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা কোশ্চেন বিক্রি থেকে শুরু করে, টাকা নেওয়া ও জুনিয়রদের থ্রেট কালচারের সঙ্গে যুক্ত। এরজন্য ৯ জন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। এদিন তাঁদের হস্টেল ছেড়ে দেওয়ার শেষ দিন, যে কারণেই তাঁরা পরিকল্পিতভাবে আমার দুর্নাম করার জন্যই এই পরিকল্পনা করেছে।’’

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘দানা’, কোন দেশ দিয়েছে এই নাম? কীভাবে হয় নামকরণ?

    আরজি করকাণ্ডে প্রতীকী অনশন

    সকাল থেকে দফায় দফায় অবস্থান বিক্ষোভের ফলেই ব্যাহত হয়ে পড়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের রোগী পরিষেবা। আর সেই অবস্থান বিক্ষোভের মধ্যে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এসডিপিও শাকিব আহমেদ। একদিকে তাঁরা যেমন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ঠিক তেমনি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং এমএসভিপি-র সঙ্গে কথা হয়। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করার পর অ্যাকাডেমিক বিল্ডিং এর তালা খোলেন। জুনিয়র চিকিৎসকরা অবস্থান তুলে নেন। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের অন্য একটি পক্ষ, আরজি করকাণ্ডের কলকাতায় অবস্থানরত চিকিৎসকদের সমবেদনা জানাতে ১২ ঘণ্টা প্রতীকী অনশন করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctor: ‘‘আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর’’, প্রতিক্রিয়া অনশনকারী ডাক্তারদের

    Junior Doctor: ‘‘আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর’’, প্রতিক্রিয়া অনশনকারী ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর বার্তায়ও গলছে না বরফ? ‘মুখ্যমন্ত্রীর ফোন-বার্তা অনভিপ্রেত মনে হয়েছে’, প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারদের (Junior Doctor)। বললেন, ‘উনি কোথাও না কোথাও ধৈর্য হারাচ্ছেন বলে মনে হচ্ছে। দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই, মনে হচ্ছে’। ফলে, অনশন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা।

    দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর (Junior Doctor)

    আরজি করকাণ্ডে (RG Kar) বিচার সহ ১০ দফা দাবিতে ১৫ দিন ধরে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। এখানে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যালে একজন অনশন করছেন। শুক্রবার সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে এবং সব দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরপরই শনিবার অনশন মঞ্চে যান স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব। সেখানেই ফোনে অনশন তুলে নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন। আন্দোলনকারীরা বলেন, “আমরা কাজে ফিরতে চাই, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে। জটিলতার দ্রুত সমাধান আমরা চাই। আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর। আমরা এখনও ন্যায়বিচার পাইনি। মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য হারাচ্ছেন। সোমবার আমরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করব”।

    আরও পড়ুন: রানিমার সঙ্গে কৃষ্ণনগরের নির্যাতিতার বাড়িতে শুভেন্দু, দিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতি

    অনশনকে খাটো করে দেখা হচ্ছে

    অনশনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) এও বলেন, “আমরা মনোক্ষুণ্ণ হলেও মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবেই দেখি। আমাদের ১০ দফা দাবির কথা উনি স্পষ্টভাবে জানেন না। এতদিন পর কেন শুনতে হল, মুখ্যমন্ত্রী আমাদের দাবির কথা জানেন না? তাহলে কি আমাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি? আমদের বলা হচ্ছে, কাজে ফিরছি না কেন? রাজ্য জুড়ে সব জায়গায় পরিষেবা দেওয়া হয়েছে। আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে।”

    মুখ্যমন্ত্রী কী বললেন?

    এদিন মুখ্যমন্ত্রী ফোনে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) বলেন, “৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন”।

    মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কী বললেন আন্দোলনকারীরা?

    আন্দোলনকারীরা (Junior Doctor) বলেন, “এতদিনের আমাদের অনুরোধ, আমাদের কাতর আর্তি, এত মানুষের ভুখা পেটের কষ্ট, কোনওটাই কি তাঁর কানে পৌঁছচ্ছে না? আমরা খুব দুঃখ পেয়েছি যখন বলা হয়, তোমরা কাজে ফিরছ না বলে, স্বাস্থ্য পরিষেবায় সমস্যা হচ্ছে। আমরা এখানে (ধর্মতলায়) জুনিয়র ডাক্তার অনশন করছে ৭ জন। উত্তরবঙ্গে আছে ১ জন। আমরা ঘোষিতভাবে কর্মবিরতি কিন্তু তুলে নিয়েছি। সবকটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যান, সব জায়গায় চিকিৎসা হচ্ছে। জরুরি পরিষেবা চলছে, অপারেশন হচ্ছে।  আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে, এভাবে যে বারবার বলা হচ্ছে, কাজে ফিরতে ওরা হয় জানে না সরকারি হাসপাতালগুলি চলছে, অথবা আমাদের অনশনের কোনও মূল্যই নেই”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: গভীর ষড়যন্ত্র? ওসি অভিজিতের পলিগ্রাফ ও সন্দীপের নারকো টেস্ট করতে চায় সিবিআই

    RG Kar: গভীর ষড়যন্ত্র? ওসি অভিজিতের পলিগ্রাফ ও সন্দীপের নারকো টেস্ট করতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar) কাণ্ডের সময় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নারকো টেস্ট করাতে উদগ্রীব হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এদিনই শিয়ালদা আদালতে এই মর্মে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গুজরাটের গান্ধীনগরে সন্দীপ ঘোষের নারকো অ্যানালাইসিস টেস্ট করাতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে এর আগেই সিবিআই জানিয়েছিল কোনও অপরাধের ক্ষেত্রে গভীর ষড়যন্ত্র থাকলে নারকো টেস্টের মাধ্যমে রহস্য উন্মোচন করা সম্ভব হয়। সিবিআই ইতিমধ্যে জানিয়েছে, এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং দিল্লির সিএফএসএল-র রিপোর্ট অনুযায়ী বেশ কিছু অসঙ্গতি (RG Kar) পাওয়া গিয়েছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বয়ানে। এবার তাঁর নারকো অ্যনালাইসিস টেস্ট করাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

    সন্দীপের আর্জিতে আমল দিল না উচ্চ আদালত

    এদিকে, আরজি কর কাণ্ডে (RG Kar)  জেল বন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মামলা জরুরি ভিত্তিতে শোনার আর্জিতে আমলই দিল না কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষের (Sandip Ghosh) দাবি ছিল, তাঁর পরিবারে অনটন চলছে, তাই ফিক্সড ডিপোজিট ভেঙে তিনি কিছু টাকা তুলতে চান। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। শুক্রবার সেই মামলা শোনার কথা ছিল আদালতে। কিন্তু সেই আর্জিতে কোনও আমলই দিল না কলকাতা হাইকোর্ট।

    ময়নাতদন্তকারী চিকিৎসককে (RG Kar) ফের তলব

    অন্যদিকে, আরজিকর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ফের একবার তলব করল সিবিআই। শুক্রবারে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ওই ডাক্তার। প্রসঙ্গত, আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক হলেন অপূর্ব বিশ্বাস। তিনিই নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করেছিলেন বলে জানা যায়। তাঁকে এর আগে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগেই অপূর্ব বিশ্বাস দাবি করেছিলেন, নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্ত দ্রুত করার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমকে অপূর্ব বিশ্বাস জানিয়েছিলেন, ঘটনার পরেই মৃতার কাকা পরিচয় দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। তবে পরে জানা যায়, ওই কাকা আসলে সঞ্জীব নামের এক ব্যক্তি। যাঁকে নির্যাতিতা, কাকু বলে সম্মোধন করতেন। সঞ্জীব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctor: গণস্বাক্ষর অভিযানের পর এবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের

    Junior Doctor: গণস্বাক্ষর অভিযানের পর এবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar) প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও চলছে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অনশন। তার মধ্যেই এবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আমরণ অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার পদযাত্রার ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

    ন্যায় বিচার যাত্রার আয়োজন (Junior Doctor)

    আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রার আয়োজন করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) তরফে বলা হয়েছে, অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রার আয়োজন করা হয়েছে। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই একই সময়ে ন্যায় বিচার যাত্রাও করা হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, এদিন স্বাস্থ্য ভবনের কাজের খতিয়ান তুলে ধরেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের দাবি, সুপ্রিম কোর্টে মিথ্যাচার করছে রাজ্য সরকার। যে কাজের খতিয়ান স্বাস্থ্যভবনের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, তার কোনওটাই সম্পূর্ণ হয়নি। নিজেদের দাবির সমর্থনে একাধিক ছবিও দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

    আরও পড়ুন: ফোর লেন হচ্ছে ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়ক, ১৬০৬ কোটি বরাদ্দ কেন্দ্রের

    স্বাস্থ্য সচিব মিথ্যাচার করছেন

    জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সত্যজিৎ সরকার (Junior Doctor) বলেন, ‘‘দুপুর দু’টোর সময় আমরা ছবি তুলেছি। কোথায় কী কাজ রয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে। কেন এই মিথ্যাচার? মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা যে রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন, সেখানে ৮৩৯টি সিসিটিভির প্রয়োজন আছে। কিন্তু স্বাস্থ্য ভবন অনুমতি দিয়েছে ৩৬০টি সিসিটিভির। এর মধ্যে কর্তৃপক্ষ বলছে এখনও বসানো হয়েছে ৩৩১টি। আমাদের কাছে প্রমাণ আছে। বহু জায়গায় সিসিটিভি বসানো এখনও বাকি। স্বাস্থ্যসচিব মিথ্যাচার করছেন। ভুল ব্যাখ্যা করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এর সঙ্গে আমরা জানতে পারছি, এই সিসিটিভি বসানো হয়েছে মাত্র ৪৫ দিনের জন্য।’’

    নারী সুরক্ষা উপেক্ষিত

    জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) বলেন, ‘‘বাংলার বিভিন্ন যাত্রায় নারী সুরক্ষার বিষয়টি উপেক্ষিত। বাংলার বিভিন্ন জায়গায় একই দিনে সমস্ত নাগরিক মঞ্চের তরফ থেকে ন্যায় বিচার যাত্রার আয়োজন করুন। প্রথম দিন থেকে যেভাবে প্রতিবাদে রয়েছেন সেটা চালিয়ে যান। যে মানবিক সরকারের কথা বলা হত সেই সরকারের যে অমানবিক মুখ দেখতে পাচ্ছি তাতে আমরা ক্ষুব্ধ ও হতাশ।’’ সেই সঙ্গেই জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন গণস্বাক্ষর অভিযান যেমন চলছে তেমনি চলবে। রাজ্যের জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। অনশনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। অনিকেত হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিকভাবে এখনও যথেষ্ট দুর্বল। ৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন। অনিকেত মাহাতোর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ সোমা মুখোপাধ্যায় জানান, নির্দিষ্ট সময় পর অনিকেতর প্রেসার মাপতে হবে। খেতে হবে প্রচুর পরিমাণ জল। আর আপাতত তিনি এখন অনশনে যোগ দিতে পারবেন না। আপাতত অনশনে যাচ্ছেন না অনিকেত। তবে লড়াইয়ের মঞ্চ ছাড়ছেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: আরজি কর আন্দোলনের সামাজিক প্রভাব কতটা? সমীক্ষা করবে আরএসএস

    RG Kar: আরজি কর আন্দোলনের সামাজিক প্রভাব কতটা? সমীক্ষা করবে আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কাণ্ড (RG Kar), মহিলাদের নিরাপত্তা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’ নিয়ে এবার সই সংগ্রহ অভিযানে নামবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। জানা যাচ্ছে, এর পাশাপাশি জনমতের সমীক্ষাও চালাবে তারা। প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হল আরএসএস। সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিণী বৈঠক ও সরসঙ্ঘচালকের বিজয়া দশমীর ভাষণেও উঠে আসে আরজি কর প্রসঙ্গ। এই আবহে এবার বাংলায় সই সংগ্রহ করতে চলেছে তারা। সামাজিক ভাবে আরজি কর (RG Kar) ইস্যু ব্যাপক প্রভাব ফেলেছে বাংলার সমাজে, সেটাই এবার সমীক্ষা চালিয়ে বুঝে নিতে চাইছে সঙ্ঘ, এমনটাই মনে করছেন কেউ কেউ।

    নারী নিরাপত্তা নিয়ে বই প্রকাশ করবে আরএসএস (RSS)

    আরএসএস (RSS) সূত্রে খবর, পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তায় সরকারের ভূমিকা আর অন্য রাজ্যে মহিলারা কতটা নিরাপদ, কীভাবে সরকার তাঁদের সুরক্ষা দিচ্ছে- এসব নিয়ে একটি বইও প্রকাশ করবে সঙ্ঘ। এনিয়ে সাধারণ মানুষের কাছে, আরএসএস জানতে চাইবে মতামত। বিজয়া দশমীর উৎসবে নাগপুরে বক্তৃতা করতে গিয়ে সর সঙ্ঘচালক মোহন ভাগবত আরজি করের ঘটনা, মহিলাদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে সরব হয়েছিলেন। নিশানা করেছিলেন মমতা সরকারকে। অপরাধীদের (RG Kar) আড়াল করতে সাহায্য করেছে তৃণমূল সরকার, এমন অভিযোগও তোলেন ভাগবত।

    আরজি করের তুলনা দ্রোপদীর বস্ত্রহরণের সঙ্গে করেছিলেন মোহন ভাগবত

    কলকাতার আরজি করের সঙ্গে মহাভারতের তুলনা টেনে মোহন ভাগবত বিজয়া দশমীতে বলেন, ‘‘মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করেছিল বলে মহাভারত ঘটেছিল। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।’’ একই সঙ্গে এদিন নাগপুরের সভায় দেশ জুড়ে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায় সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে (RSS chief)। তাঁর মতে, সামগ্রিক ভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তার ফলেই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। আক্রান্ত হচ্ছে মাতৃশক্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: আরজি কর দুর্নীতিতে ‘যোগ’! রাজ্যের হাতে ডাক্তারদের তালিকা দিল সিবিআই

    RG Kar: আরজি কর দুর্নীতিতে ‘যোগ’! রাজ্যের হাতে ডাক্তারদের তালিকা দিল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় সন্দেহের তালিকায় থাকা চিকিৎসকদের নামের তালিকা রাজ্যকে পাঠাল সিবিআই। সূত্রের খবর, অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক-চিকিৎসক সুজাতা ঘোষ এবং অপর এক চিকিৎসক দেবাশিস সোম সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছেন। জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে সিবিআই। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার শুনানি। সে দিনের শুনানিতে জানা যায়, সিবিআইয়ের (CBI) তদন্তের আওতায় থাকা একাধিক জন এখনও আরজি করে (RG Kar) বিভিন্ন পদে রয়ে গিয়েছেন।

    আরও পড়ুন: এনএসজির বদলে এবার ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সামলাবে সিআরপিএফের বিশেষ দল

    সিবিআইয়ের চিঠিতে রয়েছে ৩০ সেপ্টেম্বরের শুনানির কথাও 

    চাপে পড়ে রাজ্য তখন শীর্ষ আদালতকে জানায়, সিবিআই তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের (RG Kar) নামের তালিকা দিলেই পদক্ষেপ করা হবে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও জানিয়েছিলেন, সিবিআই নামের তালিকা দিলে রাজ্যকেও আইন মেনে পদক্ষেপ করতে হবে। নিজেদের চিঠিতে শুনানির সেই কথাও উল্লেখ করেছে সিবিআই। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ও অপর একজন আশিষ পাণ্ডে। এবার আরও দুই চিকিৎসককে নিয়ে শুরু হল চর্চা।

    কী লিখল সিবিআই?

    জানা গিয়েছে, স্বাস্থ্যসচিবকে পাঠানো চিঠিতে সিবিআই লিখেছে, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় (RG Kar) দুই চিকিৎসক— সুজাতা ঘোষ এবং দেবাশিস সোম বর্তমানে তদন্তের আওতায় রয়েছেন। হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র কেনা, হাউস স্টাফ বাছাই-সহ একাধিক ক্ষেত্রে এই দু’জনের সক্রিয় যোগ পাওয়া গিয়েছে বলে, নিজেদের চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজি করের আর্থিক দুর্নীতিতে এই চিকিৎসকের কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখছেন সিবিআইয়ের আধিকারিকেরা।

    আরও পড়ুন: ঘুচল অন্ধত্ব, হাতে তরোয়ালের জায়গায় সংবিধান, নব কলেবরে ‘লেডি অফ জাস্টিস’ 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ‘‘পুলিশকে ব্যবহার করে অন্যায় কাজ করেছেন মমতা’’, বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা

    RG Kar: ‘‘পুলিশকে ব্যবহার করে অন্যায় কাজ করেছেন মমতা’’, বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘প্রথম থেকেই পুলিশকে ব‍্যবহার করে মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করে গিয়েছেন’’, দ্রোহের কার্নিভালের এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা (RG Kar)। তিলোত্তমার মা বলেন, ‘‘পুলিশই সাহায্য করেছে আমার মেয়ের তথ্য প্রমাণ লোপাটে।’’ অন্যদিকে, নির্যাতিতার বাবা-মা সিবিআইয়ের ওপরে ভরসা রেখেছেন।

    ক্ষোভ মমতা (Mamata Banerjee) পুলিশের বিরুদ্ধে (RG Kar)

    প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে দ্রোহের কার্নিভাল ইস্যুতে ধাক্কা খায় মমতা পুলিশ। এই প্রসঙ্গে আরজি করের (RG Kar) পড়ুয়া চিকিৎসকের বাবা বলেন, ‘‘আমার মেয়ে যেদিন মারা গেল, সেদিনই দেখেছি পুলিশের ভূমিকা কী! তার আগে জানতাম না, পুলিশ সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করে থাকে। সেটা এখন আরও স্পষ্ট হচ্ছে। পুলিশ এই ক’দিনে যা যা পদক্ষেপ করেছে, তার জন্য পরবর্তীতে হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেতে হচ্ছে তাঁদের। আজকেও তাঁরা থাপ্পড় খেলেন হাইকোর্টে।’’

    তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ (RG Kar)

    আরজি করে (RG Kar) নির্যাতিতা চিকিৎসকের মায়ের কথায়, ‘‘রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ যে দ্রোহের কার্নিভাল হচ্ছে, সেটা মানুষের নৈতিক জয়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি বন্ধ করতে চেয়েছিলেন।’’ পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘এই পুলিশই আমার মেয়ের মৃত্যুর যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করতে সহযোগিতা করেছে। আজকে তারা হাইকোর্টে ধাক্কা খেয়েছে।’’

    সিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে

    শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘‘সিবিআই-এর প্রথম চার্জশিট জমা পড়েছে। তাতে সিভিক ভলান্টিয়ারকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপ করেছে।’’ সুপ্রিম কোর্টের চার্জশিট নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘সিবিআই নিশ্চয় পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কোর্টে। সিবিআইকে সময় দিতেই হবে। কারণ, আমাদের চোখের সামনেই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ডিজিটাল তথ্য প্রমাণ জোগাড় করতে সময় লাগে। ওরা সেকথা বারবার বলেছে। সিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।’’

    ছাত্ররা তো অন্যায় আন্দোলন করেননি (RG Kar)

    এদিকে, রাজ‍্য সরকারের পুজো কার্নিভাল নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘‘আজকে তিনি (মুখ্যমন্ত্রী) পুজো কার্নিভাল না করলেই ভালো করতেন। ডাক্তারি পড়ুয়ারা অনশন করছেন। তাঁদের সঙ্গে বসে একটা বোঝাপড়া কেন তিনি করছেন না? ছাত্ররা তো অন্যায় আন্দোলন করেননি। আমাদেরও দুঃখ দিচ্ছেন। তাঁরা আরও অসুস্থ হয়ে পড়বেন। না খেয়ে ক’দিন থাকতে পারবেন। ছাত্ররা যেন চরম সিদ্ধান্ত না নেন। রিলে করে অনশন করুক।’’

     
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: আইএমএ-র ডাকে দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনে জুনিয়র ডাক্তাররা

    RG Kar Incident: আইএমএ-র ডাকে দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনে জুনিয়র ডাক্তাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে চলছে প্রতীকী অনশন (RG Kar Incident)। এই অনশনের (Symbolic Hunger Strike) ডাক দিয়েছিল আইএমএ হেডকোয়ার্টার জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক। প্রতীকী এই অনশন হবে ১২ ঘণ্টার। সকাল ৬টায় শুরু হওয়া প্রতীকী অনশন চলবে সন্ধে ৬টা পর্যন্ত। আরজি করকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি।

    উত্তরপ্রদেশ থেকে কেরল চলছে অনশন

    আইএমএ দেশের অন্যতম বড় চিকিৎসক সংগঠন। তাদেরই জুনিয়র ডাক্তারদের সংগঠনের ডাকে চলছে এই অনশন। উত্তরপ্রদেশ থেকে শুরু করে কেরল, দেশের বিভিন্ন প্রান্তের জুনিয়র ডাক্তারেরা তাতে শামিল হয়েছেন। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কেরলের ভেঞ্জরামোদুতে শ্রী গোকুলম মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে চলছে ১২ ঘণ্টার অনশন (Symbolic Hunger Strike)। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ১২ ঘণ্টার অনশন চলছে দেশ জুড়ে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘শোনো বাংলা, শোনো ভারত’। কয়েকদিন আগেই, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে এসেছিলেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আরভি অশোকন (RG Kar Incident)। ‘আমরণ অনশনে’ বসে থাকা জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি নিয়ে নিজে দেখে গিয়েছেন। তাঁদের সঙ্গে কথাও বলেছেন।

    প্রতীকী কর্মবিরতি 

    এদিকে, বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অ্যাপোলো, মণিপাল, মেডিকা, আরএন টেগোর, ফর্টিস এবং পিয়ারলেসের পর এবার আংশিক কর্মবিরতি (RG Kar Incident) পালন করছেন উডল্যান্ডসের চিকিৎসকরা। আংশিক কর্মবিরতি পালন করছেন সিএমআরআই, বিএম বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমরিয়াল হাসপাতালের চিকিৎসকরাও। সল্টলেকের মণিপাল এবং পিয়ারলেস হাসপাতালেও চলছে আংশিক কর্মবিরতি। সোমবার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন চিকিৎসকরা (RG Kar Incidents)। বৈঠক চলে ঘণ্টা আড়াই।

    পেনডাউন পিয়ারলেসে

    তার পরেও মেলেনি সমাধান সূত্র। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ১০ দফা দাবি না মেটা পর্যন্ত অচলাবস্থা চলবে বলেই জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ চিকিৎসক সংগঠনগুলো। সোম ও মঙ্গলবার পেনডাউন করছেন পিয়ারলেস হাসপাতালের চিকিৎসকরা। বুধবার পর্যন্ত নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একাংশ। এই মর্মে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের ১১২ জন চিকিৎসক।

    আরও পড়ুন: কানাডার কূটনীতিককে তলব ভারতের, কেন জানেন?

    এদিকে, সময় যত গড়াচ্ছে, ততই ধর্মতলার মঞ্চে এক এক করে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকরা। তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। তারা চায়, এই পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকদের সমস্যা সমাধানে নামুক প্রশাসন। রাজ্য প্রশাসনকে বারবার সেকথা জানিয়েও কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হলেও, সদর্থক কোনও ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ।

    অনশনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছে তারা। তাতে বলা হয়েছে, ‘ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না মিললে অনশনকারীরা (Symbolic Hunger Strike) মৃত্যুর দিকে এগিয়ে যাবেন (RG Kar Incidents)।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • RG Kar Incidents: এবার অনশন-কর্মবিরতির হুঁশিয়ারি সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদেরও

    RG Kar Incidents: এবার অনশন-কর্মবিরতির হুঁশিয়ারি সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: জুনিয়র চিকিৎসকদের দাবি ন্যায্য। সেই দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন মেডিক্যাল কলেজগুলির অধ্যাপক-চিকিৎসকরাও (Doctors Protest)। প্রয়োজনে তাঁরাও করতে পারেন অনশন, অবস্থান, কর্মবিরতি। সোমবার (RG Kar Incidents) এসএসকেএম-এ বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ ও জুনিয়র ডাক্তারদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।

    দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ মুখ্যসচিবকেই (RG Kar Incidents)

    স্বাস্থ্যভবনে গতকাল মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মেলেনি রফাসূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই ‘দ্রোহের কার্নিভালে’ আমন্ত্রণ জানিয়ে এসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। তার ওপর সরকারি অধ্যাপক-চিকিৎসকদের এহেন হুঁশিয়ারিতে মঙ্গলবারের জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরালো হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। মঙ্গলবারই রেড রোডে হবে পুজো কার্নিভাল। এই উৎসব বয়কট করে এদিন দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। যদিও প্রথম থেকেই ডাক্তারদের কার্নিভালের অনুমতি দেয়নি রাজ্য সরকার। দ্রোহের কার্নিভালের অনুমতি দেয়নি পুলিশও। তারা সাফ জানিয়ে দিয়েছে, এদিন কোনও মিছিল করা যাবে না (RG Kar Incidents)।

    কী বলছেন অধ্যাপক-চিকিৎসকরা

    এহেন আবহে সোমবার এসএসকেএম মেডিক্যাল কলেজে বৈঠকে বসেন রাজ্যের প্রায় সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, মঙ্গলবার দ্রোহের কার্নিভাল ও জুনিয়র ডাক্তারদের ডাকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন অধ্যাপক চিকিৎসকরা। এসএসকেএমের অধ্যাপক চিকিৎসক গৌতম দাস বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি। দাবি পূরণ না হলে… অসহযোগিতা।” অধ্যাপক চিকিৎসক অর্ণব সেনগুপ্ত বলেন, “টিচারদের ইলেকটেড বডি চাই, তাহলে অনাচার আটকানো যাবে।”

    আরও পড়ুন: হরিয়ানায় ১৭ অক্টোবর শপথ নেবে বিজেপি সরকার, দিনটির গুরুত্ব জানেন?

    দ্রোহের কার্নিভালের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের আটকানো যাবে না। আগেই আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। মঙ্গলবার আমাদের কর্মসূচি হচ্ছেই। প্রসঙ্গত, এদিন বিকেলে সাড়ে ৪টেয় যখন রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি চলবে, তখন বিকেল ৪টেয় ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। রাণি রাসমণি রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা (Doctors Protest)। সূত্রের খবর, ধর্মতলা সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে (RG Kar Incidents)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share