Tag: Trinamool Congress

Trinamool Congress

  • Amit Shah: “চ্যালেঞ্জ করছি কারও ক্ষমতা থাকলে সিএএ-তে হাত লাগিয়ে দেখুক”, হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

    Amit Shah: “চ্যালেঞ্জ করছি কারও ক্ষমতা থাকলে সিএএ-তে হাত লাগিয়ে দেখুক”, হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভোটের জন্য সিএএ করতে দিচ্ছেন না মমতা। বিরোধিতা করছেন। চ্যালেঞ্জ করছি কারও ক্ষমতা থাকলে সিএএ-তে হাত লাগিয়ে দেখুক।” শুক্রবার অমিত শাহ (Amit Shah) রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এই ভাষাতেই তৃণমূলকে তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রশ্ন, “সিএএ এই দেশে আসা উচিত কি না! বহু মানুষ আজ নাগরিকত্ব পাননি। অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে মমতার সরকার। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করছে।আমরা সকলকে নাগরিকত্ব দেব।”

    মোদিকে প্রধানমন্ত্রী করতে বিজেপিকে ভোট দিন (Amit Shah)

    রানাঘাটের মাজদিয়া রেল বাজার হাই স্কুলের মাঠে সভা বিজেপি। সেখানে বক্তৃতা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রানাঘাটে তৃণমূলের প্রার্থী বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারী। বক্তৃতায় তাঁকে বার বার কটাক্ষ করলেন সুকান্ত। জানালেন, এই ভোট হচ্ছে প্রধানমন্ত্রীকে সামনে রেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। নদিয়াবাসীর পক্ষ থেকে অমিত শাহকে স্বাগত জানালেন দলীয় কর্মীরা। তার পরেই মঞ্চে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমার সঙ্গে বলুন, ‘ভারত মাতার জয়’। ‘জয় শ্রীরাম’।”এর পর একে একে মঞ্চে উপস্থিত বিজেপি নেতা, কর্মীদের নাম নেন শাহ (Amit Shah)। উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে তিনি বলেন, “আপনাদের উৎসাহের জন্য প্রণাম জানাই। এখানে এক ইঞ্চিও জায়গা রাখেননি। জগন্নাথজিকে জয়ী করানোর জন্য সকলে এসেছেন। জগন্নাথকে কমল চিহ্নে দেওয়া প্রতি ভোট নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করবে। জগন্নাথকে দেওয়া ভোট মতুয়াদের নাগরিকত্ব দেবে।”

    আরও পড়ুন: গরমে ২৪ দিন নির্জলা থাকবে শিলিগুড়ি! দুর্ভোগে পুরবাসী, তৃণমূলকে দায়ী করল বিজেপি

    দুর্নীতিতে এক নম্বরে মমতার সরকার

    অমিত শাহ (Amit Shah) বলেন, “রামমন্দির আগেই হওয়া উচিত ছিল কি না! এই কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্টেরা আটকে রেখেছিল এত বছর। দ্বিতীয় বার আপনারা প্রধানমন্ত্রী করেছেন। মামলা জিতে, ভূমিপুজো করে রামমন্দির করেছেন মোদি। আজ বলতে চাই, মোদিজি ১০ বছরে ৮০ কোটি গরিবের জন্য অনেক কাজ করেছেন। প্রতি মাসে যে ৫ কেজি চাল আসে, তা মোদি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন। সন্দেশখালির প্রসঙ্গে শাহ বলেন, “মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। করেছেন ওঁর নেতারা। ওঁর লজ্জা করা উচিত। সিবিআই তদন্ত করছে। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালি অপরাধীদের উল্টো ঝোলাব। শাহ জানান, দুর্নীতিতে ‘এক নম্বরে মমতার সরকার। শিক্ষক, পুরনিয়োগ থেকে রেশন, কয়লা সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে মমতার সরকার।

    কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভয় পাবেন না

    শাহ (Amit Shah) বলেন, “মমতার মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা মিলেছে। এই সভায় কেউ এত টাকা দেখেছেন? এই টাকা কার? এই টাকা রানাঘাটের গরিব যুবকদের। এই মমতা এবং তৃণমূল এই কোটি কোটি টাকার দুর্নীতি করছে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের ভয় পাবেন না।” তিনি আরও বলেন, “রাজ্যে এই যে বিস্ফোরণ হচ্ছে, সকলকে ভয় দেখানোর জন্য করাচ্ছেন মমতা। রানাঘাটবাসীকে বলছি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছি আমরা। ভয় পাবেন না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল অনেক কিছু করবে”, বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: “সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল অনেক কিছু করবে”, বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শশী পাঁজা একজন মহিলা এবং মন্ত্রী তিনি কেন সন্দেশখালি নিয়ে মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না। অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে। সন্দেশখালির ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন।

    সুকান্তর রোড শোয়ে জনজোয়ার (Sukanta Majumdar)

    এদিন কৃষ্ণনগর লোকসভার ভীমপুর থানার আশাননগর উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে শুরু হয় রোড শো। প্রায় দুই কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয় এই রোড শো। এই রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি। এদিন সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) এই রোড শোয়ে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রোড শোয়ে সাধারণ মানুষের ভিড়ে জনজোয়ারের আকার নেয়। আগামী ১৩ ই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই কারণেই শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বহু বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে প্রার্থী করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্যা তথা রাজবধূ অমৃতা রায়কে। এবারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    আরও পড়ুন: গরমে ২৪ দিন নির্জলা থাকবে শিলিগুড়ি! দুর্ভোগে পুরবাসী, তৃণমূলকে দায়ী করল বিজেপি

    সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল অনেক কিছু করবে

    এদিন রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশখালি নিয়ে প্রশ্নে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,  অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে। সন্দেশখালিতে কোথা থেকে টাকা আসছে সবাই তা জানে। সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল অনেক কিছু করবে। পাশাপাশি শশী পাঁজা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কীভাবে সন্দেশখালি নিয়ে মুর্খের মতো কথা বলতে পারেন। সেখানে রাজ্য পুলিশ ১৬৪ ধারায় মহিলাদের বয়ান নিয়েছে। সন্দেশখালির মহিলারা পুলিশের সামনেই আদালতে ধর্ষনের ঘটনা কথা অভিযোগ করেছিলেন। এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। সন্দেশখালির ঘটনা নিয়ে যে নোংরামি চলছে তা সময়ে এলেই পরিষ্কার হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: গরমে  ২৪ দিন নির্জলা থাকবে শিলিগুড়ি! দুর্ভোগে পুরবাসী, তৃণমূলকে দায়ী করল বিজেপি

    Siliguri: গরমে ২৪ দিন নির্জলা থাকবে শিলিগুড়ি! দুর্ভোগে পুরবাসী, তৃণমূলকে দায়ী করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমের মধ্যে শুক্রবার থেকে আগামী ২৪ দিন নির্জলা থাকবে শহর শিলিগুড়ি (Siliguri)। পুরসভার তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। ফলে, চরম দুর্ভোগের আশঙ্কা শহরবাসীর। পুর কর্তৃপক্ষকে দায়ী করছেন পুরবাসী।

    কেন জল সঙ্কট? (Siliguri)

    তিস্তা মহানন্দা ক্যানেল থেকে শিলিগুড়ি শহরের পানীয় জল নেওয়া হয়। গত পুজোর আগে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গজলডোবার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুক্রবার থেকে সেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। বাঁধ মেরামত করার জন্য গজলডোবা ব্যারেজের সব স্লুইস গেট খুলে জলস্তর নামানো হয়েছে। এই তাই বাঁধ মেরামত চলাকালীন তিস্তা থেকে আর জল পাওয়া যাবে না।

      মেয়র কী সাফাই দিলেন?

    মেয়র গৌতম দেব বলেন, গজলডোবায় তিস্তা ব্যারেজে বাঁধ মেরামতির কাজ করতেই হবে।  না হলে এই বর্ষায়  বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে। প্রচুর মানুষ  ক্ষতিগ্রস্ত হবে। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সেই বিপর্যয় এড়ানোর জন্যই এই বাঁধ মেরামত করা হচ্ছে। তবে, মানুষ যাতে নির্জলা না থাকে তারজন্য শিলিগুড়ি (Siliguri) পুরসভার বিভিন্ন এলাকায় ২১ টি জলের ট্যাঙ্ক রাখা থাকবে। পাশাপাশি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে ১ লক্ষ জলের পাউচ বিলি করা হবে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি দেখা দিত না। বামেরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শিলিগুড়ির পানীয় জল প্রকল্পের বিকল্প জলাধার তৈরি করেনি। বিকল্প জলাধার থাকলে এধরনের পরিস্থিতির জন্য আগাম জল ধরে রেখে তা দিয়ে সমস্যার সমাধান করা যেত।

    আরও পড়ুন: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    জল সঙ্কটের জন্য দায়ী তৃণমূল, বলছে  বিজেপি

    শিলিগুড়ি (Siliguri) পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমিত জৈন এই পরিস্থিতির জন্য মেয়রের অযোগ্যতাকে দায়ী করেন। তিনি বলেন, গত একমাস ধরে শিলিগুড়ি শহরের পানীয় জলের সঙ্কট চলছে। ভোট নিয়ে ব্যস্ত থাকার জন্য মেয়র ও তাঁর কাউন্সিলররা কাজ করেননি। সেই ব্যর্থতাকে আড়াল করতে তিস্তা বাঁধ মেরামতকে অজুহাত করা হচ্ছে। ছ’মাস আগে কেন বাঁধ মেরামত করা হল না? কেন্দ্রীয় সরকার অম্রুত-২ প্রকল্পে শিলিগুড়ি পুরসভার জল প্রকল্পের জন্য টাকা অনুমোদন করেছে। সেই টাকা পেয়েও মেয়র কাজ শুরু করতে পারেনি। একাধিকবার টেন্ডার ডেকেও বিডার পাওয়া যায়নি। ২০১১ সাল থেকে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে।  গৌতম বাবু ১০ বছর মন্ত্রী ছিলেন। তাহলে তিনি নিজের শহরের জন্য পানীয় জল প্রকল্পের ব্যাপারে উদ্যোগ নেননি কেন? আসলে রাজনীতি, দলবাজি করার করতে গিয়ে তিনি  শিলিগুড়ি শহরের পানীয় জল সমস্যাকে জটিল করেছেন। তার জেরে এখন তীব্র গরমে শহরবাসীকে জলকষ্টে থাকতে হচ্ছে।  তিনদিনের মধ্যে যদি শিলিগুড়ি শহরের পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    Arjun Singh: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই অর্জুন (Arjun Singh) গড়ে বারাকপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব লেগেই রয়েছে। বৃহস্পতিবারই তৃণমূল প্রার্থীর খাসতালুক নৈহাটিতে তৃণমূলে ফের ধস নামল। তৃণমূল ছেড়ে বহু কর্মী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। বারাকপুরে ভোটের আগে তৃণমূলের ওপর চাপ বাড়িয়েই চলেছে বিজেপি।

    তিনশো কর্মী যোগ দিলেন বিজেপিতে (Arjun Singh)

    বৃহস্পতিবার রাতে নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে পদযাত্রা শুরুর আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ-সহ তিনশো জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। কয়েকদিন আগেই এই নৈহাটিতেই যুব তৃণমূলের নেতা সহ বহু কর্মী বিজেপিতে যোগদান করেছিলেন। তার আগেই ভাটপাড়ার তৃণমূলের দাপুটে নেতা কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করেন। ফলে, ভোটের আগে একের পর এক যোগদান হওয়ায় ভোটের মধ্যে অর্জুন গড়ে বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আগামীদিনে আরও যোগদান করবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

    যোগদান নিয়ে কী বললেন অর্জুন?

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন,  যাঁরা আদি তৃণমূল, শুরু থেকে তৃণমূল করেছেন, তৃণমূলের জন্য জেল খেটেছেন আজ তাঁদেরই দলে কোনও পাত্তা নেই। মিটিং মিছিলে ডাক পান না। এখন কয়েকজনকে লোক দেখানো করে ডাকছে, তাঁরা বুঝে গিয়েছে ভোট পর্যন্ত তাঁদের গুরুত্ব। তারপর আবার নব্যরা দাদাগিরি করে বেড়াবে। মানুষ আর তৃণমূলকে মেনে নিতে পারছে না। এবার নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি নৈহাটিতে হারবে। পার্থ ভৌমিক যে কুকর্ম করেছেন তার ফল এখানকার মানুষ বুঝিয়ে দেবেন। নৈহাটিতে, জগদ্দলে তৃণমূলে ধস নেমেছে। শেষ দিন যখন জাল গোটাবো সেদিন দেখবেন কোনও মাছ আর ওদিকে নেই। সব এদিকে চলে আসবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধায়ক হিসেবে তিনি কতটা যোগ্য তার প্রমাণ দিতে রিপোর্ট কার্ড তৈরি করেছেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Malia)। বিধায়ক হিসেবে তিনি এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা সবই উল্লেখ করা রয়েছে রিপোর্ট কার্ডে, তা জনসমক্ষে পেশ করা হচ্ছে। কিন্তু, জুন মালিয়ার রিপোর্ট কার্ড নিয়েই উঠল প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির বক্তব্য, মিথ্যা রিপোর্ট কার্ড পেশ করেছেন জুন মালিয়া। ভোটের আগে রিপোর্ট কার্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি।

     ১৫ কোটির কাজ করেছে বিধায়ক! (June Malia)

    মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ড ও দুটি ব্লক নিয়ে মেদিনীপুর বিধানসভা। গত তিন বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া (June Malia) । গত তিন বছরে তিনি তাঁর বিধানসভা এলাকায় কী কাজ করতে পেরেছেন, তার একটা হিসাব তুলে ধরেছেন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। তিনি কী কী কাজ করেছেন, তার হিসাব তুলে ধরেছেন একটি পুস্তিকা আকারে। আর সেখানে ১৫ কোটির বেশি হিসাব দেখানো হয়েছে, যা মেদিনীপুর বিধানসভা এলাকায় কাজ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।

    আরও পড়ুন: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    রিপোর্ট কার্ড ভুল! সরব বিজেপি

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, একজন বিধায়ক (June Malia) গত তিন বছরে কত কোটি টাকা পান সরকারিভাবে? নিয়ম অনুযায়ী, তিনি পাবেন তিন বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা, কীভাবে বিধায়ক গত তিন বছরে প্রায় ১৫ কোটি টাকারও বেশি হিসাব দেখাচ্ছেন তিনি। আসলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিজের প্রকল্প হিসাবে দেখাচ্ছেন জুন। মেদিনীপুর বিধানসভা এলাকায় যে সমস্ত জায়গায় সরকারি কাজ  মেদিনীপুর উন্নয়ন পর্ষদ বা মেদিনীপুর পুরসভা, পঞ্চায়েত করেছে সেই কাজও নিজের বিধায়ক তহবিলের কাজ বলে চালাচ্ছেন বিধায়ক। ভুল রিপোর্ট কার্ড তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “বিজেপি শুধু অভিযোগই করতে জানে। তারা কাজ করতে জানে না। আমাদের সৎ সাহস রয়েছে, তাই আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। বিধায়ক (June Malia) তাঁর তত্ত্বাবধানে এই সমস্ত কাজ করিয়েছেন তারই হিসাব দিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানার জামকুড়ি গ্রামে। ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের (Bankura)

    মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী। পরে, বুধবার বিকালে বাঁকুড়ার বালসীতে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভায় যোগ দিতে বুধবার বিকালে বিজেপির কোতুলপুর মণ্ডলের কর্মীরা একটি ছোট ট্রাকে করে বালসীর দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ট্রাকটি পাত্রসায়র ব্লকের জামকুড়ির কাছাকাছি যেতেই জনা দশেক দুষ্কৃতী হাতে লাঠি, টাঙি নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। ট্রাকটি লক্ষ্য করে একাধিক বোমাও ছোড়া হয়। যদিও সেই ভাঙা ট্রাকে চড়েই সভায় হাজির হন বিজেপি কর্মীরা। পরে, আক্রান্ত কর্মীরা সমস্ত বিষয়টি দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র কাছে জানান। আক্রান্ত কর্মীদের বত্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিষ্ণুপুরের (Bankura) বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দু অধিকারীর জনসভায় মানুষের ভিড় দেখে তৃণমূলের কিছু ছিঁচকে আমাদের গাড়ির ওপর আক্রমণ করেছে। ভাবছে এই ভাবে সন্ত্রাস বজায় রাখবে। এখানে আমরাই জিতব। আমি কমিশনের অবজারভারের সঙ্গে দেখা করব। আর পাত্রসায়র, কোতুলপুর এই সব জায়গায় বারবার এমন হচ্ছে। আমি কথা বলব বিষয়টি নিয়ে।” যদিও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত বলেন, “শুনছিলাম ওদের মিছিলে লোক আসতে চাইছে না। বিজেপি প্রার্থী সেই কারণে মদ- মাংসের ব্যবস্থা করেছিলেন। দেখুন নেশা করে দুর্ঘটনা ঘটিয়েছে কি না। তৃণমূল এসবের সঙ্গে যুক্ত নয়। ওরা মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: “স্টিং ভিডিওটি পুরোটাই সাজানো,” বলছেন সন্দেশখালির নির্যাতিতারাই

    Sandeshkhali: “স্টিং ভিডিওটি পুরোটাই সাজানো,” বলছেন সন্দেশখালির নির্যাতিতারাই

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেতার স্টিং ভিডিও নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভিডিও সামনে আসার পর থেকেই বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে শুরু করে রাজ্যস্তরের নেতারা একে ফেক ভিডিও বলেছেন। এই আবহের মধ্যে সন্দেশখালির নির্যাতিতারা স্টিং ভিডিওকে পুরো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

    স্টিং ভিডিওটি পুরোটাই সাজানো (Sandeshkhali)

    সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার পর থেকেই নির্যাতিতারা রাজ্য জুড়ে বিজেপির সভা মঞ্চে গিয়ে তৃণমূলের অত্যাচারের কাহিনি তুলে ধরেছেন। শাহজাহান বাহিনী মহিলাদের ওপর কীভাবে অত্যাচার করেছে তা নির্যাতিতাদের মুখে রাজ্যবাসী শুনেছেন। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় বিজেপির প্রচারে থাকার পরে সন্দেশখালির নির্যাতিতারা ঝাড়গ্রামে এসেছেন। তাঁরা তাঁদের অত্যাচারের কাহিনি শোনাচ্ছেন ও জাগ্রত করছেন অন্য মহিলাদের। ভোট আবহের মধ্যে সম্প্রতি সন্দেশখালিতে বিজেপি নেতার স্টিং-ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে বিজেপি নেতার পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুভেন্দুর পরিকল্পনাতেই টাকার বিনিময়ে সন্দেশখালির মেয়েদের দিয়ে নির্যাতনের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। তবে, শুভেন্দু এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেছেন, ভিডিওটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি হয়ে থাকতে পারে। ওই ভিডিও প্রসঙ্গে ঝাড়গ্রামে এসে সন্দেশখালির নির্যাতিতারাও বলেন, “ওই স্টিং ভিডিওটি পুরোটাই সাজানো। তৃণমূলের মন্ত্রীরা চোর। মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলছে। হাজার হাজার মহিলা কি মিথ্যা কথা বলছেন?” কারণ, সন্দেশখালির নির্যাতিতারা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। ফলে, তাঁদের এই বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে, তৃণমূল পরিকল্পিতভাবে ভিডিও তৈরি করে হারানো মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে।

    আরও পড়ুন: “রাস্তায় ফেলে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দিল তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    কী বললেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী?

    বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পুষ্প চেট্যালের বক্তব্য, “সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতাদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে তা তাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের শোনাচ্ছেন। এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের পরিণতি মহিলারা শুনছেন। মহিলারা জেগে উঠছেন। এসব ফেক ভিডিও দেখিয়ে তৃণমূলের কোনও লাভ হবে না। মহিলা ভোট আমাদের পক্ষেই থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: ভাটপাড়ায় সভা করতে আসছেন নরেন্দ্র মোদি, মাঠ খুঁড়ে দিল তৃণমূল! নালিশ অর্জুনের

    Narendra Modi: ভাটপাড়ায় সভা করতে আসছেন নরেন্দ্র মোদি, মাঠ খুঁড়ে দিল তৃণমূল! নালিশ অর্জুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর লোকসভায় দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচারে ঝড় তুলতে আসছেন নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ ই মে বারাকপুর লোকসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভাটপাড়া পুরসভার জিলিপি মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী (Narendra Modi) আসার প্রস্তাবিত সেই মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই অর্জুন সিং বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া মঙ্গলবার প্রধানমন্ত্রী সভা করার প্রস্তাবিত মাঠ পরিদর্শন করতে যান। তিনি বলেন, পুরসভার পক্ষ থেকে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    ভাটপাড়ার মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে (Narendra Modi)

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়া জিলিপি মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবারও সেই মাঠকে প্রধানমন্ত্রীর জন্য বিজেপির পক্ষ থেকে বাছাই করা হয়েছে। নিয়ম মেনে দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু, আচমকাই তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে গোটা মাঠটি খুঁড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার অর্জুন সিং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জিলিপি মাঠ পরিদর্শনে যান। বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, প্রধানমন্ত্রী আসবেন সেটা জেনেই পরিকল্পিতভাবে তৃণমূল এই কাজ করেছে। আসলে বিজেপির প্রতি মানুষেরই আস্থা দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। কারণ, প্রতিদিনই তৃণমূল ছেড়ে দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। আর সেই আতঙ্ক থেকেই ওরা এসব করছে। বিনয় মণ্ডল নামে দলীয় কর্মীকে তৃণমূলের লোকজন বেধড়ক মারধর করেছে। আমরা থানায় অভিযোগে জানিয়েছি। তৃণমূলের এই ধরনের নোংরামীকে সমর্থন করা যায় না।

    আরও পড়ুন: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    তৃণমূল বিধায়ক কী বললেন?

    জগদ্দল বিধানসভার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ভাটপাড়া জগদ্দল এলাকার হাজার হাজার ছেলেমেয়ে ওই মাঠে খেলা করে। মাঠের সংস্কার করার খুবই প্রয়োজন ছিল। তাই পুরসভার পক্ষ থেকে আমরা মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। এখন শুনছি ওই মাঠে প্রধানমন্ত্রী (Narendra Modi) আসছেন। আমরা আপাতত কাজ বন্ধ রেখেছি। প্রধানমন্ত্রী আসার আগে পর্যন্ত মাঠ আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনার সমস্ত রকম চেষ্টা করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির মতো দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। মহেশতলায় দলীয় কর্মীদের নিয়ে একটি জনসভায় যোগ দিয়ে একথা বলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এমনিতেই প্রার্থী হওয়ার পর থেকে গোটা লোকসভা কেন্দ্র চষে বেড়়াচ্ছেন তিনি। তৃণমূলের দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করছেন তিনি।

    সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের অত্যাচার করেছে (South 24 Parganas)

    এদিন জনসভা থেকেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের(South 24 Parganas)  বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছে। ফলতা, বিষ্ণুপুর,বজবজে দেখুক কীভাবে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। সন্দেশখালিতে শাহজাহান ও তার বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে। শাহজাহানের মতো ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির ও তার বাহিনীর দ্বারা কত মেয়ে ধর্ষিত হয়েছে তার হিসাব নেই। আমরা এই সব হার্মাদ বাহিনীর গ্রেফতারের দাবি জানাচ্ছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “এবারে লোকসভার নির্বাচনে কোনও হিন্দু-মুসলিম বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ভোট নয়, সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ডায়মন্ড হারবার থেকে এই অভিশাপকে সরাবে।”

    আরও পড়ুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    কর্ম সংস্থানে উদ্যোগ

    তিনি বলেন, “তৃণমূল এখানে কোনও উন্নয়ন করেনি। তৃণমূলের লোকজন শুধু তোলাবাজি করেছে। মানুষ কোনও পরিষেবা পাইনি। এই কেন্দ্রের মানুষ আমাদের ওপর আস্থা রাখে তাহলে ১১টি কোম্পানিকে নিয়ে এসে কর্ম সংস্থানের ব্যবস্থা করব। তৃণমূল শুধু দুর্নীতি করেছে। কর্ম সংস্থানের কোনও ব্যবস্থা করেনি। এই কেন্দ্রের মানুষের অন্যতম ইস্যু হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা। চিকিৎসার জন্য এই এলাকার মানুষ ভিন রাজ্যে যান। আশা করি, তিন বছরের মধ্যেই এই এলাকায় আমরা এইমস হাসপাতাল করতে পারব। আর এই হাসপাতাল হয়ে গেলে আর এই কেন্দ্রের মানুষদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

    South 24 Parganas: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির কারণে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। আর তাতেই চরম ব্যাকফুটে পড়েছে তৃণমূল। কারণ, বহু উপভোক্তা টাকা না পাওয়ার কারণে বা়ড়ি তৈরি করতে পারেননি। ফলে, ভোটের মুখে ক্ষোভ বাড়ছে। আর তাই, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর লোকসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম এবং ফোন নম্বর সংগ্রহ করে আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে তৃণমূল। আর এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

    বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে বিজেপি (South 24 Parganas)

    বিগত বছরগুলিতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবন বারবার আক্রান্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। গরিব মানুষের বাড়ির চাল উড়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। সেই মানুষের মাথা গোঁজার জন্যে রাজ্য সরকার যে ত্রিপল দিয়েছে তা ‘চুরি’ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। এমনকী সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা নিয়েও নয়- ছয় হওয়ার অভিযোগ উঠেছে। এই আবহে সুন্দরবনের ভোটাররা যাতে তৃণমূলের থেকে মুখ না ফিরিয়ে নেয়, তাই আবাস যোজনার প্রতিশ্রুতি নিয়ে নাকি স্থানীয় নেতারা বাড়ি বাড়ি ঘুরছেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর, মথুরাপুর এক নম্বর ও মথুরাপুর দু’নম্বর, কুলপি ব্লকের বহু বাসিন্দার আবাস যোজনার তালিকায় নাম থাকলেও তাঁরা টাকা পাননি। অনেকের আবার আবেদন খারিজ হয়ে গিয়েছে। এই সব নিয়ে চরমে উঠেছে দুর্নীতি। তৃণমূলের নীচুতলার নেতাদের বিরুদ্ধে সেই দুর্নীতির অভিযোগ। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম এবং ফোন নম্বর সংগ্রহ করে আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে তৃণমূল। আদতে এসব করে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানাবো।

    আরও পড়ুন: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    নির্বাচনের মুখে নতুন করে আবাসের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বিধি ভঙ্গের অভিযোগ। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা বলেন, “আবাস যোজনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়ে দেবে। মানুষকে তা জানানো হচ্ছে। এতে বিধি ভঙ্গের কিছু নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share