Tag: West Bengal weather

West Bengal weather

  • Weather Update:  শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষার দেখা মেলেনি। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবারও সকাল থেকেই ঘাম ঝড়ছে শহরবাসীর। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। যদিও বর্ষা আসতে এখনও একটু দেরি। 

    দক্ষিণে বর্ষার প্রবেশ

    মৌসম ভবনের পূর্বাভাস (Weather Update), আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা (Monsoon) আসতে পারে দক্ষিণবঙ্গে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকেই এটির অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদা এবং দুই দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। প্রথম দিকে অর্থাৎ ২০ বা ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশার চেয়ে কম বৃষ্টি হবে। কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭ জুনের মধ্যে। বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণের সব জেলায়। কমবে তাপমাত্রা।

    শহরের তাপমাত্রা

    শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ৩০.২ ডিগ্রি হয়েছিল। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৪ শতাংশ। সকালে ৮৫ শতাংশ। দুপুরের পর প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে।

    আরও পড়ুন: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    উত্তরে কতদিন ভারী বৃষ্টির শঙ্কা

    দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহেই। গত কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। তিস্তার জল ক্রমশ বাড়ছে। এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং— তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী এবং নীচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী অন্তত আরও ৫ দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে বিপর্যস্ত কলকাতার বিভিন্ন অংশ। রাতভর বৃষ্টির ফলে মহানগরীর বিভিন্ন প্রান্ত জলমগ্ন। কোথাও গোড়ালি সমান তো কোথাও আবার হাঁটু-সমান। তার ওপর, একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী (Weather Update), কলকাতায় রবিবার রাতেই বৃষ্টি হয়েছে প্রায় ১৪৪ মিলিমিটার। এর সঙ্গেই, সোমবারও শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    স্তব্ধ কলকাতার রাজপথ

    পুরসভা ও পুলিশের দেওয়া তথ্যানুসারে, রেমালে (Cyclone Remal) বিপর্যস্ত কলকাতার রাজপথ। তিলোত্তমার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা জায়গায় হাঁটুজল জমে। লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। জলমগ্ন বেলেঘাটা, পার্কস্ট্রিট, রবীন্দ্রসদনও। প্রাকৃতিক দুর্যোগে (Weather Update) লন্ডভন্ড সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। গাড়ি চলাচল কম। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। যেগুলি চলছে, তার গতিও অত্যন্ত স্লথ। এদিকে, রাতভর বৃষ্টিতে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবাও। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মেট্রো ট্র্যাকে জল জমিার ফলে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। গিরিশপার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত চলছে না মেট্রো। ট্র্যাক থেকে দ্রুত জল সরানোর কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

    মেডিক্যাল কলেজেও জল

    রেমালের (Cyclone Remal) জেরে বেলাইন শহরের স্বাস্থ্য পরিষেবাও। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে রোগী-পরিজনদের। এরই মধ্যে খবর মিলেছে, ঝড়ের মধ্যে ছেলেকে বাইরে থেকে আনতে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার এন্টালি এলাকার এক বাসিন্দার। তবে, কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। শিয়ালদা দক্ষিণ শাখাতেও ট্রেন পরিষেবা সোমবার বেলায় চালু হয়েছে বলে জানা গিয়েছে। 

    এখনও কাটেনি দুর্যোগ

    রবিবার রাত সাড়ে ১২টার মধ্যে রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে সাড়ে ১০ ঘণ্টা পার হয়ে গেলেও দুর্যোগের মেঘ বাংলার আকাশ থেকে সরেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে। এই দুই জেলায় আজ ২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা। সেই সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। যে কারণে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। আরও পড়ুন: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Remal)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ  (IMD) ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

    কোথায় অবস্থান রেমালের

    আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং  থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে রেমাল এগোচ্ছে। শনিবার দানা বাঁধার পরে রবিবার এবং সোমবার তাণ্ডব চালাবে রেমাল। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    রেমালের অভিমুখ

    বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি (Cyclone Remal) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। 

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    বাঁধ ভাঙার আশঙ্কা

    আলিপুর আবহাওয়া দফতরের  (IMD) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামিকাল, রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা।  এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কতটা ভয়াবহ হবে? কবে, কোথায় ল্যান্ডফল?

    Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কতটা ভয়াবহ হবে? কবে, কোথায় ল্যান্ডফল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত (Cyclone Updates) ছিল, তা শক্তি বৃদ্ধি করতে করতে আজ, শুক্রবার সকালে ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর- উত্তরপূর্ব দিকে এগোচ্ছে।  আয়লা, ফণী, আমফানের পর আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে রাজ্যবাসী। 

    কী বলছে হাওয়া অফিস

    মৌসম ভবনের তরফে বলা হয়েছে, চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Cyclone Updates) প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশঃ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। বুধবার ঘূর্ণাবর্ত পরিণত হয় নিম্নচাপে। বৃহস্পতিবার তা শক্তি বৃদ্ধি করে পরিণত হয় গভীর নিম্নচাপে। আজ, শুক্রবার, এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহবিদদের অনুমান। শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরের দিন অর্থাৎ শনিবার ২৫ তারিখ এটি ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আবহবিদেরা আরও জানিয়েছেন, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তা আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে পারে।

    কীভাবে নামকরণ

    আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের (Cyclone Updates) নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দফতর (ওয়ার্ল্ড মেটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্ট)। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। বর্তমানে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তালিকা অনুযায়ী সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’ (Cyclone Remal)। এই নামটি ওমানের দেওয়া। আরবি এই শব্দের অর্থ বালি। 

    আরও পড়ুন: কনিষ্ঠতম ভারতীয় কন্যা! মাত্র ১৬ বছরে এভারেস্ট শৃঙ্গজয় দ্বাদশ শ্রেণির কামিয়ার

    কতটা ভয়াবহ

    ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) গঠন সম্পূর্ণ হলে এটির সম্ভাব্য ল্যান্ড ফল, আই এবং টেল এন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মত মৌসম ভবনের। এখনও পর্যন্ত যা আপডেট তাতে রেমাল নামের এই ঘূর্ণিঝড় খুব বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক নাও হতে পারে। এর গতিবেগ হতে পারে ৬৫ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। শনিবার রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার ঝড়বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় (Cyclone Updates) হতে পারে। যার রেশ থাকবে সোমবারেও। সোমবারে ঝোড়ো হাওয়ার বেগ কমলেও, ওই দিনও বৃষ্টিতে ভিজতে পারে সারা দক্ষিণবঙ্গ। যদিও উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দুপুরেই নামল সন্ধ্যা! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি শহরজুড়ে, ভিজবে আরও চার জেলা

    Weather Update: দুপুরেই নামল সন্ধ্যা! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি শহরজুড়ে, ভিজবে আরও চার জেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বারবেলাতেই বিকেলবেলা শহর কলকাতায়। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। এবার দক্ষিণবঙ্গের আরও চার জেলায় আগামী কয়েক ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিল হাওয়া অফিস। ভিজতে পারে নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ। 

    কোথায় কোথায় বৃষ্টি

    হাওয়া অফিস সূত্রে (Weather Update) খবর, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সন্ধ্যের আগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলিতেও। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রপাতের সময়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বলছে জোড়া নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর মধ্যে একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে। সেটি ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে  পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত গিয়েছে। এটি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার উপর দিয়েও গিয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ঝোড়ো হাওয়ার দাপট

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় ঝোড়ো বাতাসের তীব্রতা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সেখানে হাওয়ার বেগ তুলনামূলক কম থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Weather Update: আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আলিপুর?

    Weather Update: আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আলিপুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখের মাঝামাঝিও নেই কাল বৈশাখি (Weather Update)। প্রতি বছর গরম থাকলেও, বিকেলের দিকে কালবৈশাখির ঝঞ্ঝা সাময়িক স্বস্তি দেয়। এবার যেন সেই স্বস্তিও নেই। সোমবার সকালেও রোদের হলকা বইছে। সকাল সাতটা না বেলা ১০টা বোঝা যাচ্ছে না। বেলা ১১টায় দুপুর ১টার গরম। তীব্র তাপপ্রবাহে (Heatwave) নাজেহাল রাজ্যবাসী। তবে এরই মাঝে সোমবার স্বস্তির খবর দিল আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে দক্ষিণবঙ্গে।

    কোন কোন জেলায় তাপপ্রবাহ

    চলতি সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণের জেলাগুলি। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। দক্ষিণের অন্য জেলাগুলিতেও সোমবার থেকে তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার সকাল থেকে তাপপ্রবাহের কারণে কলকাতা তাপের দহনে পুড়লেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ছ’ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি তাপপ্রবাহের (Heat Wave) থাবা উত্তরেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

    আরও পড়ুুন: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধিদের দল

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আবহাওয়ার গতিপ্রকৃতি লক্ষ করে তাঁরা দেখেছেন যে, রবিবার দখিনা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। তাই সব ঠিক থাকলে রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। যা চলবে অন্তত ৬ তারিখ পর্যন্ত। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatstroke: চাঁদিফাটা রোদে হিট স্ট্রোক এড়াতে কী কী করবেন? দেখে নিন এক নজরে

    Heatstroke: চাঁদিফাটা রোদে হিট স্ট্রোক এড়াতে কী কী করবেন? দেখে নিন এক নজরে

    মাধ্যম নিউজ ডেস্ক: গরম কমার কোন ইঙ্গিত নেই। নেই বৃষ্টির খবর (rain)। আপাতত অস্বস্তি থেকে রেহাইয়ের কোন ইঙ্গিত নেই। কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি (moderate heatwave warning) পর্যন্ত চলে যেতে পারে। দুপুরের দিকে চল্লিশের আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কিন্তু এই দহন জ্বালা সত্বেও অনেকের বাড়ি বসে থাকার উপায় নেই। মাথাফাটা রোদে আর তীব্র গরমে (moderate heatwave warning)  পা রাখতেই হবে বাড়ির বাইরে। তা সত্ত্বেও যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। নিজেকে সুস্থ রাখতে, হিট স্ট্রোক (Heatstroke) এড়াতে কী কী করবেন আর কী এড়িয়ে চলবেন তা দেখে নিন এক নজরে।

    কী কী করবেন (Heatstroke)?

    ১) রাস্তায় বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নিন। এসপিএফ মাত্রাযুক্ত সানস্ক্রিন ত্বকের ক্ষতি কমাবে। সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সানস্ক্রিন না মাখলে চামড়া পুড়ে যাওয়ার ভয় থাকে।

    ২) দুপুরে বেরোতে হলে জামা কাপড়ের দিকে নজর দিতে হবে। সুতির ও পাতলা জামা কাপড় পড়া উচিত। মোটা কাপড় এড়িয়ে চলুন। এছাড়াও বর্তমানে গ্রীষ্মকালে মানানসই বস্ত্র পরিধানের উপরে নজর দিন। এতে ঘাম কম হবে। সানস্ট্রোকের (Heatstroke) সম্ভাবনাও কমবে।

    ৩) বাড়ি থেকে রাস্তায় বের হলেই অনেকের মাথা ব্যথা করে। অতিরিক্ত আলোতে কষ্ট হয়। সানগ্লাস পড়লে অনেকটাই স্বস্তি আসবে। যাদের চোখে পাওয়ার রয়েছে তাঁরা পাওয়ার সানগ্লাস পড়তে পারেন।

    ৪) যাত্রাকালে কমপক্ষে এক লিটার জল সঙ্গে রাখুন। প্রয়োজনে গ্লুকোজ ও ওআরএস সঙ্গে রাখুন। মাথা ঘোরালে কিংবা অতিরিক্ত ঘাম হলে গ্লুকোজ কিংবা ওআরএস জলে মিশিয়ে পান করুন। তবে এক্ষেত্রে সুগার কিংবা রক্তচাপের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

    ৫) ছাতাকে সঙ্গী করতে ভুলবেন না। ছাতা সঙ্গী হলে কষ্ট অনেকটাই কমবে। সানবার্ন এবং স্ট্রোক থেকে রক্ষা করবে ছাতা।

    ৬) অসুস্থ বোধ হলে কিছুক্ষণ ছায়া জায়গায় বসে পড়ুন। আশেপাশে পাখা থাকলে তা ব্যবহার করার চেষ্টা করুন। সঙ্গে হাতপাখা থাকলে খুবই ভাল। সাধ্য থাকলে ছোট সাইজের রিচার্জেবল পোর্টেবল ফ্যান ব্যবহার করতে পারেন।

    কী কী করবেন না

    ১) শরীরে অস্বস্তি হচ্ছে এমন সিন্থেটিক কিংবা জর্জেট পোশাক এড়িয়ে চলুন। অতিরিক্ত গরমে জিনসের শার্ট কিংবা প্যান্ট অস্বস্তি বয়ে আনতে পারে। মোটা কাপড় এড়িয়ে চলুন। যে ধরনের কাপড়ে অস্বস্তি এবং অতিরিক্ত ঘাম হয় তা না পড়াই ভাল।

    ২) রাস্তার ধারের খাবার কাটা ফল এবং কারখানার বরফ দেওয়া পানীয় এড়িয়ে চলুন। এতে ফুড পয়জন, ডায়রিয়া কিংবা পেট খারাপের ঝুঁকি কম হবে।

    ৩) রাস্তার ধারের রঙিন পানীয় বা অচেনা যে কোনও ধরনের রাসায়নিক মিশ্রিত পানীয় পান করা অস্বাস্থ্যকর। প্রয়োজন হলে ডাবের জল কিংবা আখের রস খেতে পারেন। 

    ৪) হাত পা খোলা কাপড় পড়বেন না। এতে সানবার্ন হবে। চামড়া পুড়ে যাবে।

    আরও পড়ুন: শাহজাহানগড়ে অস্ত্রভান্ডারে মিলল পুলিশের রিভলভার, শোরগোল

    ৫) বাইরের হোক কিংবা ঘরের, তেল মশলা আছে এমন খাবার এড়িয়ে চলুন। এতে গ্যাস অম্বল হওয়া সম্ভাবনা বাড়ে এবং অসুস্থতা ডেকে আনে। এতে অতিরিক্ত গরমে বমি হতে পারে।

    তবে সব শেষে

    বলে রাখা ভাল। যত সম্ভব রোদ (Heatstroke) এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজগুলিকে সম্ভব হলে সকাল কিংবা বিকেলের পর করার চেষ্টা করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: তাপপ্রবাহ চলবেই জানিয়ে দিল হাওয়া অফিস, বুধবার থেকে আরও পারদ চড়ার ইঙ্গিত

    Weather Update: তাপপ্রবাহ চলবেই জানিয়ে দিল হাওয়া অফিস, বুধবার থেকে আরও পারদ চড়ার ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে। বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস (Weather Update)। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণের অন্তত ছয়টি জেলায়। বাকি জেলায় মডারেট বা মৃদু তাপপ্রবাহ হবে। কলকাতাতেও বইবে লু।

    বাড়বে তাপমাত্রা

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ (Weather Update) না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দু’এক ডিগ্রি সেলসিয়াস কমলেও দু’দিন পর তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

    অতীতে দীর্ঘস্থায়ী গরম কলকাতায়

    ১৯৮০ সালের এপ্রিল মাসে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। সেবার রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রায় হয়েছিল রেকর্ড। এখনও পর্যন্ত কলকাতার পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। একটানা ৪০ এর উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ য় ও ২০০৯ সালে। ২০২৩ সালেও কলকাতায় ৫ দিন ছিল ৪০-এর উপর সর্বোচ্চ তাপমাত্রা । ২০২৪ এ মাত্র দুদিন কলকাতায়  টানা ৪০ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা ।  

    আরও পড়ুন: ঝাঁঝাঁ রোদ! ভোট দেবেন কী ভাবে? বৈঠক নির্বাচন কমিশনের

    উত্তরেও বাড়বে তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি তীব্র তাপপ্রবাহের (Weather Update) সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের কারণে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। এবার স্বস্তি পাবে না পাহাড়ও। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে, বাড়বে গরম। সমতলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ এই দুই জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি   হবে মঙ্গলবার। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: স্বস্তির বার্তা, তাপপ্রবাহের মধ্যেই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: স্বস্তির বার্তা, তাপপ্রবাহের মধ্যেই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরের আকাশে সকাল থেকে হালকা মেঘের আনাগোনা। বেলা গড়ালে রোদ বাড়লেও তাপমাত্রা (Weather Update) কিছুটা কম। কলকাতায় আগামী দু’দিন তাপপ্রবাহ হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আকাশে মেঘ থাকলেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দু’দিনের জন্য সর্বত্রই তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি কমবে। 

    কমবে গরম!

    সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টিতে তাপমাত্রা মোটের উপর তেমন কমার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পর ১-২ ডিগ্রি কমলেও তা ফের বাড়বে। বাকি জেলায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আাগামী শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর গরম থাকবে।

    দীর্ঘস্থায়ী গরম

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, এ বছর এপ্রিল মাসে যত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে, তা গত ৫০ বছরে বিরল। আগেও এই ধরনের গরম পড়েছে কলকাতায় (Kolkata Weather)। বেশ কয়েক বার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪১ ডিগ্রির গণ্ডিও। কিন্তু এই তীব্র গরম এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দেখা যায়নি। গরমের এই ‘স্পেল’ আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০-এর বেশি থাকছে। রবিবার রাজ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল বাঁকুড়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি। গরমের হিসাবে রবিবার বাঁকুড়া সারা দেশের মধ্যে তৃতীয় ছিল। এ ছাড়া পানাগড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছিল তাপমাত্রার পারদ।

    উত্তরের আবহাওয়া

    দক্ষিণের জেলার সঙ্গে সঙ্গেই উত্তরের নীচের তিনটি জেলায় গরমের দাপট বেড়েছে।  শুক্রবার পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সোমবার থেকেই ওই তিন জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নববর্ষের আগেই ফের বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: নববর্ষের আগেই ফের বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি নেই, ভ্যাপসা গরম শহরে। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা থাকায় ঘরের বাইরে রোদের দাপট কম। তবে চৈত্র মাসের শেষ সপ্তাহেই ফের পারদ চড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। নববর্ষের আগে রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 

    জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    বুধবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ইদের দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবারও ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি। তবে কলকাতায় বৃষ্টির (Weather Update) কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাংশ।

    আরও পড়ুন: ‘নীলের ঘরে দিয়ে বাতি, জল খাওগো পুত্রবতী’, শুক্রবার নীলষষ্ঠী, জানেন এই ব্রতর তাৎপর্য?

    কলকাতায় বাড়বে গরম

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী দুদিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমবে। বাড়বে শুষ্ক আবহাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share