Tag: West Bengal weather

West Bengal weather

  • Weather Update: শহরে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে  

    Weather Update: শহরে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে  

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্রের শেষে গরমে (Weather Update) কাহিল হয়ে উঠেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। তবে শনি ও রবিবারের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। দু’দিনে স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    শহরের আবহাওয়া

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি)। অর্থাৎ, তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস মতো কমে গিয়েছে। দু’দিনে তাপমাত্রার ফারাক ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। তবে মঙ্গল-বুধবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা।  

    আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। অন্যদিকে, ওড়িশার উপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরেই রবিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায়-জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 

    উত্তরে ঝোড়ো হাওয়ার দাপট

    উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave: কলকাতায় ৩৮ ডিগ্রি! আগামী ৩ দিন তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, সুস্থ থাকতে কী কী করবেন?

    Heatwave: কলকাতায় ৩৮ ডিগ্রি! আগামী ৩ দিন তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, সুস্থ থাকতে কী কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। বুধ, বৃহস্পতি, শুক্র-আগামী ৩ দিন তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতের অনেকাংশ জুড়ে প্রবল গরম পড়বে। মধ্য ও পশ্চিম উপসাগরীয় এলাকায় সবথেকে বেশি গরম পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। 

    গরমে কী কী হতে পারে

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত ঘর বা অফিস থেকে বাইরে বেরোতে মানা করা হয়েছে। এই তাপপ্রবাহের কারণে শিশু, বৃদ্ধ, যাঁদের রোগব্যাধি রয়েছে, এ রকম কিছু মানুষজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাঁরা ভারী কাজ করেন, তাঁদেরও সতর্ক করেছে আবহাওয়া দফতর। গরমে র‌্যাশ হতে পারে। হাতে-পায়ে টান ধরতে পারে।

    সুস্থ থাকতে কী করবেন

    তাপপ্রবাহ যখন চলবে, তখন বেশিক্ষণ বাইরে না থাকাই উচিত। হালকা সুতির জামা পরা দরকার। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখা উচিত। সারা দিনে প্রচুর পরিমাণ জল পান করা উচিত। তেষ্টা না পেলেও জল খাওয়া প্রয়োজন। হাওয়া অফিসের আরও পরামর্শ, দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, ছাঁচ, লেবু-জল পান করা উচিত। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়া উচিত। বাইরে রোদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বার বার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

    কলকাতায় ৩৮ ডিগ্রি!

    প্রতিদিনই বাড়ছে গরম। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

    আরও পড়ুন: ভ্যাপসা গরমে ঘামে নাজেহাল! কোন ঘরোয়া উপাদান সঙ্গে রাখলে সুস্থ থাকবে শরীর?

    ভোটের সময় তাপপ্রবাহ

    সামনেই লোকসভা ভোট। এপ্রিল-মে মাসে যখন সবচেয়ে বেশি গরম পড়ে তখনই নির্বাচন। তাই এই সময় সতর্ক থাকার কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কার্যত প্রবল গরমের মধ্য়ে ভোটদান প্রক্রিয়াকে একেবারে স্বাভাবিক করাটা বড় চ্যালেঞ্জ। আইএমডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের বড় অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে। এপ্রিল-জুন মাসে এই পরিস্থিতি থাকবে। মধ্য ও পশ্চিম উপসাগরীয় অঞ্চলে মারাত্মক গরম পড়তে পারে। সেই সঙ্গেই আবহবিদ জানিয়েছেন, রাজস্থান, মধ্য়প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা এপ্রিল-মে জুন মাসে তাপপ্রবাহ হতে পারে। ৮-১০ দিন ধরে এই তাপপ্রবাহ বইতে পারে। কিন্তু এবার এই তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে বেশি দিন ধরে হতে পারে। তাপপ্রবাহ নিয়েও সতর্কতার কথা বলা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: শীত পড়ার আগে ফের নিম্নচাপ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী বলছে আবহাওয়া দফতর

    Weather Update: শীত পড়ার আগে ফের নিম্নচাপ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী বলছে আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের পথে কাঁটা নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে হালকা শীতের আমেজ থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’ (Michaung)।  এর প্রভাবে বাংলাদেশে উপকূল ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, মিধিলির পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের উপকূলে। এটা হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়। এই ঝড়ের জেরে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপটে সাফ হয়ে যেতে পারে বাংলাদেশ উপকূলের একাংশ বলেও আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুসারে আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। রবিবার তা প্রবেশ করবে পূর্ব আন্দামান এলাকায়। ক্রমশ শক্তি বাড়িয়ে ৩০ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা। ৩ ডিসেম্বর চট্টগ্রামের কাছ গিয়ে ভূখণ্ডে প্রবেশ করতে পারে ওই ঝড়টি। ঘূর্ণিঝড় মিগজাউময়ের কেন্দ্রে হাওয়ার গতি ঘণ্টায় ১৫০ কিমি অতিক্রম করতে পারে। 

    আরও পড়ুন: সেবিকে ছাড়! আদানি-হিন্ডেনবার্গকাণ্ডের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

    শহরে শীতের আমেজ

    এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। রবিবার শহর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ স্পষ্ট। ১৫ ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। কলকাতাতেও ২০র নিচে নেমেছে পারদ। ১৫-১৬ ডিগ্রিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • West Bengal Weather: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

    West Bengal Weather: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার ও উত্তর প্রদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শনি ও রবিবার ভারী বৃষ্টিপাত (West Bengal Weather) হয় উত্তর ও দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, ফের নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, আর এর জেরে বুধবার থেকেই ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখার বর্তমান অবস্থান হল উত্তরপ্রদেশের গোরক্ষপুর, বিহারের ভাগলপুর হয়ে মালদা এবং সেখান থেকে মণিপুর পর্যন্ত। অন্যদিকে সিকিম থেকে একটি অক্ষরেখা উত্তর ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে সরাসরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর (West Bengal Weather) পর্যন্ত গিয়েছে।

    উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া  (West Bengal Weather)

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে বুধ-বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে ১৫ অগাস্ট থেকে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চলবে ভারী বৃষ্টিপাত (West Bengal Weather)। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর রয়েছে হালকা বৃষ্টি সম্ভাবনা

    উত্তরবঙ্গে হড়পা বানের সতর্কতা

    দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতে থাকলেও উত্তরবঙ্গে এ বছরের বর্ষাকালে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে লাল সতর্কতা জারি করা হল তিস্তা, জলঢাকার মতো একাধিক উত্তরবঙ্গের নদীতে (West Bengal Weather)। প্রায় প্রতিটি নদীরই জলস্তর বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে তিস্তা ব্যারেজ থেকে ৩৫০৬ কিউসেক জল ছাড়া হয়েছে। ভুটানেও লাগাতার বৃষ্টিপাত হয়েছে। যার জেরে জলঢাকা নদীতে লাল সর্তকতা জারি করা হয়েছে এবং কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলা হড়পাবানের (West Bengal Weather) সতর্কতা জারি করা হয়েছে। রবিবারই সরকারি বিধি নিষেধ অমান্য করে চেল নদীতে নেমেছিল একটি ট্রাক্টর এবং নদীর জলস্রোত ওই ট্রাক্টরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। পরবর্তীকালে ক্রেনের সাহায্যে তা তোলা হয়। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমা প্রায় ১০০ বাড়ি জলবন্দী হয়ে পড়ার খবর মিলেছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার ঠিক না থাকার কারণে এই জল জমার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করতে দেখা গেছে সেখানকার বাসিন্দাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • West Bengal Weather: ঘূর্ণাবর্তের জের, শনি ও রবিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

    West Bengal Weather: ঘূর্ণাবর্তের জের, শনি ও রবিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে বিহার ও উত্তরপ্রদেশের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুম ভবন (West Bengal Weather) বলছে বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত আবার মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের বালুরঘাট হয়ে পূর্বদিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া অফিসের মতে, রবিবার বাংলাদেশের উপর তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। ঠিক এই কারণেই শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্তত আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানাচ্ছে। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    হাওয়া অফিস (West Bengal Weather) জানাচ্ছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভিজবে মাটি। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণার মতো জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য জেলার তুলনায় অনেকটাই বেশি হবে। রবিবারও ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, শনি ও রবিবার রাজধানী কলকাতাতে মেঘলা আকাশ দেখা যাবে এবং আগামী দুই তিন দিন কলকাতাতেও বৃষ্টির পরিমাণ (West Bengal Weather) কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ।

    আরও পড়ুুন: বিএড নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ কেবল ডিএড, ডিএলএড-দের, নির্দেশ সুপ্রিম কোর্টের

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)?

    আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather) বলছে, শনিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। শনিবার অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং-এ রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রবিবারও বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Weather Update: ৫৪ বছরে মার্চের শীতলতম দিন! বসন্তে শীতের আমেজ, কবে থামবে বৃষ্টি?

    Weather Update: ৫৪ বছরে মার্চের শীতলতম দিন! বসন্তে শীতের আমেজ, কবে থামবে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সারাদিনই মুখভার ছিল আকাশের। একইসঙ্গে কখনও কখনও হালকা বৃষ্টি, পাশাপাশি ঝড়ো হাওয়া চলেছে। বসন্তকালে ঠিক যেন শীতের (Weather Update) আমেজ দেখা গিয়েছে। এর পাশাপাশি, এক ধাক্কায় পারদ অনেকটাই কমে গিয়েছে। হাওয়া অফিসের মতে, বুধবার এমন আবহাওয়ার কারণে তাপমাত্রা ১৩ ডিগ্রি নীচে নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে। তবে জানা গিয়েছে, আজকে অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন একইভাবে আকাশের মুখভার থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ক্রমেই, তাপমাত্রার বাড়তে বাড়তে ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু, উত্তরবঙ্গে বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত চলতে পারে বলে জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

    আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। যা গত ৫৪ বছরে মার্চ মাসে শীতলতম দিন (Weather Update)। অন্যদিকে, বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা দিয়েছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যেই থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

    অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত।

    আরও পড়ুুন: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: রাত থেকেই ভিজছে শহর, আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে

    Weather Update: রাত থেকেই ভিজছে শহর, আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত থেকেই ঝেঁপে বৃষ্টি নামল শহরে। বুধবার সকালেও ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। বুধবার কলকাতার (Kolkata Rainfall) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টির ফলে ব্যহত জীবনযাত্রা। বৃষ্টিতে ভিজে ভিজেই স্কুলের পথে পা বাড়িয়েছে ছোটরা। বসন্তের অকাল বৃষ্টিতে জেলায় জেলায় চাষাবাদের ক্ষতি হচ্ছে। 

    কেন অকাল বৃষ্টি

    আলিপুর আবহাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর,বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। আর তাতেই তৈরি হয়েছে অকাল বৃষ্টির পরিস্থিতি। ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে অক্ষরেখা। যা জলীয় বাষ্পকে উপরে উঠতে সাহায্য করছে। নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। আপাতত দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি চলবে। মঙ্গলবার রাত থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার ভোরবেলা পর্যন্ত কখনও, বিক্ষিপ্তভাবে কখনও মুষলধারে টানা বৃষ্টি হয়েছে। এদিন সকালেও কোনও কোনও জায়গায় বৃষ্টি থামেনি। কলকাতা ও শহরতলি এলাকায় মেঘলা আকাশ।  মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতায় (Kolkata Rainfall) সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। 

    আরও পড়ুন: ‘‘অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে’’, চিনকে কড়া বার্তা দিল্লির

    কোন কোন জেলায় বৃষ্টিপাত 

    বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। হাওয়া অফিস জানিয়েছে, (Weather Update) উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: দোলের আগেই বাড়ছে গরম, বুধ থেকে শনি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: দোলের আগেই বাড়ছে গরম, বুধ থেকে শনি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: দোলের আগেই পারদ চড়ছে শহরে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা (Weather Update)। বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি। বুধবার কলকাতার (Kolkata Temperature) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের মধ্যে তাপমাত্রা এক লাফে বৃদ্ধি পেতে পারে দুই থেকে তিন ডিগ্রি।

    বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের (Weather Update) ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এর প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। যদিও, বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার (Kolkata Temperature) পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের, জানেন কেন নিষিদ্ধ জেকেএনএফ?

    রাজ্যে হাওয়া গরম

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে চলেছে। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বঙ্গোপসাগর থেকে আসা গরম, জলীয়বাষ্প ভরা পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অপেক্ষাকৃত গরম বেশি পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল-মে মাসে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: এক রাতে তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রি! মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: এক রাতে তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রি! মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা ১১টা বাজলেও মেঘের চাদর পুরো সরেনি কলকাতার আকাশ থেকে। সঙ্গে গরম ভাব। হালকা শীতের পরশও উধাও। সোমবার রাতে এক ধাক্কায় শহরের (Kolkata Weather) তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), মঙ্গলবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হতে পারে। 

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা 

    আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। 

    আরও পড়ুন: ‘পাক হিন্দুরা খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবে’! ওয়াঘার ওপার থেকে সিএএ-কে স্বাগত প্রাক্তন ক্রিকেটারের

    শহরের তাপমাত্রা বাড়ল

    কলকাতায় (Kolkata Weather) এক রাতে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়েছে। আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৩২ শতাংশ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তের রঙিন ছোঁয়া আকাশে-বাতাসে। মনোরম আবহাওয়া (Weather Update)। সকালে সন্ধ্যে ঠান্ডার আমেজ। বেলা বাড়লে, সোনা রোদের দেখা মিলতেই বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টি হলেও তার মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শহরের তাপমাত্রা

    সোমবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া (Weather Update) অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহের মধ্যেই এক লাফে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডার্বি জিতে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

    বৃষ্টির সম্ভাবনা

    বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন জেলা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। তা ছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দিনাজপুরে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share