Tag: West Bengal weather

West Bengal weather

  • Weather Update: এক রাতে তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রি! মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: এক রাতে তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রি! মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা ১১টা বাজলেও মেঘের চাদর পুরো সরেনি কলকাতার আকাশ থেকে। সঙ্গে গরম ভাব। হালকা শীতের পরশও উধাও। সোমবার রাতে এক ধাক্কায় শহরের (Kolkata Weather) তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), মঙ্গলবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হতে পারে। 

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা 

    আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। 

    আরও পড়ুন: ‘পাক হিন্দুরা খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবে’! ওয়াঘার ওপার থেকে সিএএ-কে স্বাগত প্রাক্তন ক্রিকেটারের

    শহরের তাপমাত্রা বাড়ল

    কলকাতায় (Kolkata Weather) এক রাতে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়েছে। আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৩২ শতাংশ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তের রঙিন ছোঁয়া আকাশে-বাতাসে। মনোরম আবহাওয়া (Weather Update)। সকালে সন্ধ্যে ঠান্ডার আমেজ। বেলা বাড়লে, সোনা রোদের দেখা মিলতেই বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টি হলেও তার মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শহরের তাপমাত্রা

    সোমবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া (Weather Update) অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহের মধ্যেই এক লাফে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডার্বি জিতে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

    বৃষ্টির সম্ভাবনা

    বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন জেলা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। তা ছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দিনাজপুরে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন পরেই মহা শিবরাত্রি। চলতি সপ্তাহের শেষেই মহাশিবরাত্রির যোগ। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather Update) খামখেয়ালিপনা জারি থাকবে। আগামী তিনদিনে দু’ডিগ্রি নামতে পারে তাপমাত্রা (West Bengal Temperature)। শনিবারের পর থেকে আবার চড়বে পারদ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের  (Alipur Weatrher Office)।

    শহরের আবহাওয়া

    আলিপুর হাওয়া (Weather Update) অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। তিন দিন পর রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তিন দিন পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। 

    আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    বৃষ্টির সম্ভাবনা!

    আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একটি জেলা। বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে মার্চ মাসে নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বসন্তে ফের ভিজবে কলকাতা! জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: বসন্তে ফের ভিজবে কলকাতা! জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই গরম বাড়ছে শহরে।  দিনের বেলা তো বটেই রাতেও বেশ গরম অনুভূত হচ্ছে। তবে ফের হাওয়া বদলের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

    বৃষ্টির পূর্বাভাস

     হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দুই বঙ্গের একাধিক জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হতে পারে পাহাড়েও। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে কয়েকটি জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সম্ভা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার আকাশ শুষ্ক থাকলেও রবিবার থেকে মেঘলা আকাশ থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না বলেই পূর্বাভাস। 

    আরও পড়ুন: কড়া পদক্ষেপ ইউপিএসসির, জেনে নিন আবেদনের সময় মাথায় রাখতে হবে যে যে নিয়ম

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হবে সংশ্লিষ্ট তিন জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই দাপটে আবহাওয়ার এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জেরে সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রূকুটি (Weather Update)। বৃষ্টি হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bangal) অধিকাংশ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তার ফলেই মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

    কোথায় কোথায় বৃষ্টি

    মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। 

    আরও পড়ুন: বৈদিক নকশা নজরকাড়া! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে মৈত্রীর বার্তা

    বাড়বে তাপমাত্রা

    হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। পারদ পতনের আর সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী সপ্তাহে তা ৩০ ডিগ্রির ঘরে চলে যাবে ৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগে কি ফিরবে শীত?

    Weather Update: দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগে কি ফিরবে শীত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকে কনকনে হাওয়া দিচ্ছে, তাপমাত্রাও নেমেছে। সরস্বতী পুজোর আগে ফের হালকা ঠান্ডার আমেজ শহরে। আগামী কয়েক দিন আরও নামবে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়বে না। সরস্বতী পুজো পর্যন্ত চলবে পারদের ওঠানামা, আবহাওয়ার খামখেয়ালিপনা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সরস্বতী পুজোর পর থেকেই ক্রমশ চড়বে পারদ।

    ফিরবে শীত

    গত কয়েক দিন থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের দফারফা আগেই হয়েছে। তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ থাকবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দিনে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় চার ডিগ্রি বেশি। মঙ্গলবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য পতন হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার সমান।

    আরও পড়ুন: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    কুয়াশা ঘেরা সকাল

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ হবে পরিস্কার। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অনুমান, রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: শীত-বিদায়ে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    Weather Update: শীত-বিদায়ে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বৃষ্টির ভ্রুকুটি বিভিন্ন জেলায়। সর্বনিম্ন তাপমাত্রাও এক ধাপে অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আলিআবহওয়া দফতর। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি। তার আগেই রাজ্য থেকে শীত বিদায় নেওয়ার পথে। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বভাস থাকলেও কলকাতাতে ছিঁটেফোটা বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

    বৃষ্টির পূর্বাভাস

    দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। এ রাজ্যেও সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার বিকেল থেকে রাজ্যের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।  আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হালকা ঠান্ডার আমেজ

    এই পরিস্থিতিতে তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রির উপরে চলে যেতে পারে বলে পূর্বভাস হাওয়া অফিসের। তবে এখনই পাকাপাকি শীত বিদায় নেবে না। হালকা ঠান্ডার আমেজ থাকবে সকালে ও রাতে। পারদ নামতে পারে কয়েক ডিগ্রি।

    আরও পড়ুুন: ফের গ্র্যামি সম্মান জাকির হুসেনের, সঙ্গী শঙ্কর মহাদেবন এবং রাকেশ চৌরাসিয়াও

    উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাতেই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন প্রান্তে। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

    জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা , মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

    শীত বিদায়ের পালা

    পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষ, এবার কি তবে শীত বিদায়ের পালা? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০.২ ডিগ্রিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রিতে উঠে যায়। আগামী ৫ দিনে ঠান্ডা ফেরার আশা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ রয়েছে শহরে। জেলাতেও মাঘের মাঝামাঝি ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীতসুখের মধ্যেই ফের  বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বদলাতে পারে আবহাওয়া। তবে তার আগে সোমবার সকালে রোদ ঝলমলে আকাশের সঙ্গেই ছিল উত্তুরে হাওয়া। সোমবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। 

    শহরে শীতের হাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যায়। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। ২৯ জানুয়ারি কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশেই থাকতে পারে। কলকাতার পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। এদিকে কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়। 

    বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। তার পর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। 

    আরও পড়ুুন: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    উত্তরের হাওয়া

    সোমবার উত্তরের সব জেলায় মাঝারি কুয়াশা থাকবে ভোর এবং সকালের দিকে। এছাড়া উত্তরের সব জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। মালদা ও উত্তর -দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত বেশি কুয়াশা রয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: আরও পারদ পতন কলকাতায়, মাস-শেষে কি ফের বৃষ্টি! কী বলছে পূর্বাভাস?

    Weather Update: আরও পারদ পতন কলকাতায়, মাস-শেষে কি ফের বৃষ্টি! কী বলছে পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৌষের শেষ থেকেই কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা (Weather Update)। মাঘের মাঝামাঝিও শীতাতুর পরিবেশ শহরে। শীতের শেষ স্পেলটা ভালভাবে উপভোগ করল রাজ্যবাসী। চলতি সপ্তাহে শুক্র, শনি ও রবি ছুটির (Winter in Bengal) তিনদিন শীত বিলাসেই কাটলো কলকাতার। চিড়িয়াখান, ভিক্টোরিয়া, যাদুঘর কলকাতার সাবেক পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে ভিড় জমলো ইকো পার্ক, নিকো পার্ক, এয়্যারক্র্যাফ্ট মিউজিয়াম, সায়েন্স সিটি চত্বরে। জমজমাট কলকাতা বইমেলাও। ভিড় দেখা গেল ময়দান চত্বরেও।

    শীতের শহর

    হাড়কাঁপানো শীতের দেখা না মিললেও কনকনে উত্তুরে হাওয়ার কারণে কলকাতা-সহ (Weather Update) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমের দিকেই। হাওয়া অফিস (Winter in Bengal) জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের নেই। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনও তাপমাত্রায় বিশেষ বদল দেখা যাবে না। শনিবার সকালেও শহরের আকাশে কুয়াশার দাপট ছিল। বেলা বাড়তে রোদ ঝলমলে পরিবেশের সঙ্গে রয়েছে শীতল হাওয়া।

    আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাত, বিশেষ বেঞ্চ গঠন শীর্ষ আদালতের

    বৃষ্টির পূর্বাভাস

    নতুন মাসের প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে (Weather Update)। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ। শনিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হবে। জলীয় বাতাস ঢুকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দার্জিলিঙে শনিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হলেও কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এবং কালিম্পং এলাকায় পার্বত্য এলাকায় আবহাওয়া (Weather Update) শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা আছে। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায় থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে কোল্ড-ডে পরিস্থিতির মতো আবহাওয়া তৈরি হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share