৫২ শ্যামপুকুর বাটীতে ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ
চতুর্থ পরিচ্ছেদ
১৮৮৫, ১৮ই অক্টোবর
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ
Reconciliation of Free will and Predestination
ডাক্তার বলছেন, ঈশ্বর (Ramakrishna) আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের সকলের আত্মা (Soul) অনন্ত উন্নতি করবে। একজন আর একজনের চেয়ে বড়, একথা তিনি মানতে চাহিতেছেন না। তাই অবতার মানছেন না।
ডাক্তার—‘Infinite Progress’ তা যদি না হল তাহলে পাঁচ বছর সাত বছর আর বেঁচেই বা কি হবে! গলায় দড়ি দেব!
“অবতার আবার কি! যে মানুষ হাগে মোতে তার পদানত হব! হাঁ, তবে Reflection of God’s light (ঈশ্বরের জ্যোতি) মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানি।”
গিরিশ (সহাস্যে) — আপনি God’s Light দেখেন নি —
ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্ততঃ করিতেছেন। কাছে একজন বন্ধু বসিয়াছেলেন — আস্তে আস্তে কি বলিলেন (Kathamrita)।
ডাক্তার—আপনিও তো প্রত্বিম্ব বই কিছু দেখেন নাই।
গিরিশ—I see it, I see the Light! শ্রীকৃষ্ণ (Ramakrishna) যে অবতার Prove (প্রমাণ) করব—তা নাহলে জিব কেটে ফেলব।
বিকারী রোগীরই বিচার—পূর্ণজ্ঞানে বিচার বন্ধ হয়
শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)— এ-সব যা কথা হচ্ছে, এ কিছুই নয়।
“এ-সব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, — এক জালা জল খাব। এক হাঁড়ি ভাত খাব! বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি। পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে।
“যতক্ষণ কাঁচা ঘি, ততক্ষণই কলকলানি শোনা যায় (Kathamrita)। পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন, ঈশ্বরকে সেইরূপ দেখে। আমি দেখেছি, বড় মানুষের বাড়ির ছবি — কুইন-এর ছবি আছে। আবার ভক্তের বাড়ি—ঠাকুরদের ছবি!

Leave a Reply