মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি ফেরার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। আগামী বিধানসভা নির্বাচনে ভোট কীভাবে হবে, কমিশন কোন কোন বিষয়ে কতখানি নজরদারি করবে প্রয়োজনে ঠিক কতখানি কড়া সিদ্ধান্ত তিনি নেবেন সব কিছু স্পষ্ট করেছেন জ্ঞানেশ কুমার। গত ৯ এবং ১০ মার্চ দুই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন জ্ঞানেশ কুমার (Gyanesh kumar)। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। রাজ্যের পরিস্থিতিতে জেল থেকে আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা সেই দিকেও বিশেষ নজর দিতে বলেছেন্ মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের নির্বাচন (West Bengal Election 2026) অবাধ এবং শান্তিপূর্ণ করতে চান, এইনিয়ে কোনও প্রশ্নেই আপোষ করতে রাজি নন যে জ্ঞানেশ কুমার তাও সাফ করে জানিয়ে দিয়েছেন।
সিসিটিভি বিকল হলেই পুনঃনির্বাচন (Gyanesh kumar)
মুখ্যনির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার (Gyanesh kumar) বলেন, “এবারে প্রতি বুথে থাকবে সিসিটিভি, ওয়েব কাস্টিং। শুধু বুথের ভিতরে নয় বুথের বাইরেও থাকবে, তবে যদি ক্যামেরাকে অকেজো করে বুথে ছাপ্পা বা ভোট লুট হয় তাহলে ওয়াকিবহাল হয়ে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। সিসিটিভি বিকল হলেই পুননির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। বাইরে ঝামেলার ছবি দেখলে কমিশন সেই বুথে পুনঃনির্বাচিত (West Bengal Election 2026) ভাগ্য নির্ধারণ করবে।” বুথ জ্যাম। ভোট লুট। বাংলায় বিভিন্ন ভোটে এইসব অভিযোগের কথা বিরোধীরা বার বার নির্বাচন কমিশনকে জোর দিয়ে বলেছেন। বুথে সিসিটিভি বন্ধ করে বা ক্যামেরায় চুইং গাম সেঁটে ছাপ্পা ভোটের অভিযোগে সরবও হন নেতারা। এইসব বন্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
ছাপ্পা হবে না!
গতকাল জ্ঞানেশ কুমার (Gyanesh kumar) সাংবাদিক বৈঠকে বারবার এটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকমই পদক্ষেপ করা হবে। তারপরও বুথে সিসিটিভি বিকল করে ছাপ্পা ভোট হলে, পুনর্নির্বাচনের পথে হাঁটা হবে বলে জানিয়ে দিলেন। ফলে রাজনৈতিক মহল বলছে, সিসিটিভি বন্ধ করে ছাপ্পা ভোটের অভিযোগ পশ্চিমবঙ্গে বার বার একাধিক সময়ে উঠেছে। ফলে এবারের নির্বাচনে যে তা আর হবে না, সেই বার্তাই দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার।

Leave a Reply