Author: suman-das

  • Gujrat: গুজরাটের গোধরা পুরসভার বিপুল ভোটে জয়ী হয়েছেন হিন্দু মহিলা, নির্দল প্রার্থী অপেক্ষাবেন নৈনেশভাই সোনির বাজিমাত

    Gujrat: গুজরাটের গোধরা পুরসভার বিপুল ভোটে জয়ী হয়েছেন হিন্দু মহিলা, নির্দল প্রার্থী অপেক্ষাবেন নৈনেশভাই সোনির বাজিমাত

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujrat) স্থানীয় নির্বাচনের ফলাফলে এক অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে উঠল। গোধরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে, যেখানে ভোটারদের ১০০ শতাংশই মুসলিম ধর্মাবলম্বী, সেখান থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন নির্দল হিন্দু নারী প্রার্থী অপেক্ষাবেন নৈনেশভাই সোনি (Apekshaben Naineshbhai Soni)। এই জয় রাজনীতির আঙ্গিনায় নতুন মাত্রা যুক্ত করেছে।

    ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো (Apekshaben Naineshbhai Soni)

    গোধরায় (Gujrat) ২০২৬ সালের স্থানীয় নির্বাচনের এই ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। গোধরা শহরটি ২০০২ সালের সেই মর্মান্তিক ঘটনার পর থেকে বারবার সাম্প্রদায়িক মেরুকরণের জন্য সংবাদ শিরোনামে এসেছে। কিন্তু সেই শহরেই একটি সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকায় একজন হিন্দু প্রার্থীর (Apekshaben Naineshbhai Soni) জয় ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোর এক অনন্য দৃষ্টান্ত হিসেবে লক্ষ্য করা গিয়েছে।

    ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আশীর্বাদ

    অপেক্ষাবেনের (Apekshaben Naineshbhai Soni) এই জয় কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং গোধরার সাধারণ মানুষের পারস্পরিক বিশ্বাস ও আস্থার জয়। স্থানীয় ভোটারদের মতে, কোনও রকম ভাবে ধর্মের নিরিখে নয়, বরং প্রার্থীর দক্ষতা এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেখে ভোট দিয়েছেন। জয়লাভের পর উচ্ছ্বসিত অপেক্ষাবেন বলেন, “আমি এই এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। এলাকাবাসীরা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন এবং ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আশীর্বাদ করেছেন, তা আমাকে উন্নয়নের কাজ করার দ্বিগুণ উৎসাহ জোগাবে।”

    সাম্প্রদায়িক তকমা ঘুচবে?

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ওয়ার্ডে (Gujrat) কোনও বড় রাজনৈতিক দলের প্রার্থীদের (Apekshaben Naineshbhai Soni) তুলনায় সাধারণ মানুষ নির্দল প্রার্থী অপেক্ষাবেনের ওপরই বেশি ভরসা দেখিয়েছেন। এই জয় গোধরার ললাট থেকে সাম্প্রদায়িক বিভাজনের তকমা মুছতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

    প্রশাসনিক ও রাজনৈতিক মহল জানিয়েছে, গুজরাটের এই ফলাফল প্রমাণ করে যে উন্নয়নের প্রশ্নে ধর্ম বা জাতি আজ আর বাধার সৃষ্টি করতে পারে না।

  • Ramakrishna 634: “সমাধি থেকে নেমে এসে দেখে—তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন, ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে”

    Ramakrishna 634: “সমাধি থেকে নেমে এসে দেখে—তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন, ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে”

    ৫৩ কাশীপুর বাগানে ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৬, ৪ঠা জানুয়ারি
    ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য

    সন্ধ্যা হইয়াছে, নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন।

    নরেন্দ্র (মণির প্রতি) — গত শনিবার এখানে ধ্যান করছিলাম। হঠাৎ বুকের ভিতর কিরকম করে এল!

    মণি (Ramakrishna)— কুণ্ডলিনী জাগরণ।

    নরেন্দ্র — তাই হবে, বেশ বোধ হল — ইড়া-পিঙ্গলা। হাজরাকে বললাম, বুকে হাত দিয়ে দেখতে।

    “কাল রবিবার, উপরে গিয়ে এঁর সঙ্গে দেখা কল্লাম, ওঁকে সব বললাম।

    “আমি বললাম, ‘সব্বাই-এর হল, আমায় কিছু দিন। সব্বাই-এর হল, আমার হবে না’?”

    মণি — তিনি তোমায় কি বললেন?

    নরেন্দ্র — তিনি বললেন (Kathamrita), ‘তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস?’

    Sri Ramakrishna and the Vedanta—নিত্যলীলা দুই গ্রহণ

    “আমি বললাম, — আমার ইচ্ছা অমনি তিন-চারদিন সমাধিস্থ হয়ে থাকব! কখন কখন এক-একবার খেতে উঠব!

    “তিনি বললেন, ‘তুই তো বড় হীনবুদ্ধি! ও অবস্থার উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, ‘যো কুছ্‌ হ্যায় সো তুঁহি হ্যায়’।”

    মণি — হাঁ, উনি সর্বদাই বলেন যে, সমাধি থেকে নেমে এসে দেখে — তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না।

    নরেন্দ্র (Ramakrishna)— উনি বললেন, — তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধিলাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে।

    “আজ সকালে বাড়ি গেলাম। সকলে বকতে লাগল, — আর বললে, ‘কি হো-হো করে বেড়াচ্ছিস? আইন একজামিন (বি. এল.) এত নিকটে, পড়াশুনা নাই, হো-হো করে বেড়াচ্ছে’।”

    মণি — তোমার মা কিছু বললেন (Kathamrita)?

    নরেন্দ্র — না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত, হরিণের মাংস ছিল; খেলুম, — কিন্তু খেতে ইচ্ছা ছিল না।

    মণি — তারপর?

    নরেন্দ্র — দিদিমার বাড়িতে, সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এল, — পড়াটা যেন কি ভয়ের জিনিস! বুক আটুপাটু করতে লাগল! — অমন কান্না কখনও কাঁদি নাই।

    “তারপর বই-টই ফেলে দৌড়! রাস্তা দিয়ে ছুট! জুতো-টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল! খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, — গায়েময়ে খড়, আমি দৌড়ুচ্চি, — কাশীপুরের রাস্তায়।”

    নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন। আবার কথা কহিতেছেন।

  • WB Election 2026: কয়লা থেকে রেশন, শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার! এক ঝলকে গত ১৫ বছরে তৃণমূলের দুর্নীতির ‘বর্ণমালা’

    WB Election 2026: কয়লা থেকে রেশন, শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার! এক ঝলকে গত ১৫ বছরে তৃণমূলের দুর্নীতির ‘বর্ণমালা’

    মাধ্যম নিউজ ডেস্ক:  মাত্র আর কয়েক ঘণ্টা পরেই শেষ দফার নির্বাচন (WB Election 2026)। ভোট দেওয়ার আগে দেখে নিন এক নজরে দুর্নীতির (West Benagl Scam) ইতিকথা। ছোটবেলায় আমরা সবাই বর্ণপরিচয় পড়েছি। ‘ক’-এ কলা, ‘খ’-এ খই। গত ১৫ বছরে বাংলার শাসকদল আমাদের এক নতুন ‘বর্ণপরিচয়’ শিখিয়েছে। এই বর্ণপরিচয় আদর্শলিপি নয়, বরং দুর্নীতির এক কলঙ্কিত ইতিহাস। পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে সেই নতুন অ-আ-ক-খ লেখা হচ্ছে, যেখানে প্রতিটি বর্ণের সাথে জড়িয়ে আছে আপনার হকের টাকা চুরির গল্প।”

    চুরির “তৃণমূলী বর্ণপরিচয়’ 

    “কয়লা থেকে গরু, বালি থেকে চাকরি, এমনকি গরিবের হকের রেশন বা মিড-ডে মিলের চাল—কোনও কিছুই বাদ যায়নি। আমরা ভাবতাম দুর্নীতি বোধহয় দু—একটা দফতরে হয়, কিন্তু না! এরা তো রীতিমতো গবেষণার স্তরে নিয়ে গেছে বিষয়টাকে। ‘ক’ থেকে শুরু করে ‘হ’ পর্যন্ত প্রতিটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি।

    ‘তৃণমূলী বর্ণপরিচয়’ দেখলে দেখা যাবে বর্ণমালার প্রতিটি ভাঁজে ভাঁজে আপনার পকেট কাটা হয়েছে আর সাধারণ মানুষের ভবিষ্যৎ চুরি করা হয়েছে। আজকের এই ভিডিও কোনো কাল্পনিক গল্প নয়, বরং খোদ বাংলার বর্তমান অবস্থার এক নগ্ন দলিল।

    ক-এ: কয়লা চুরি ও কাটমানি (WB Election 2026)

    শুরুটা করা যাক ‘ক’ দিয়ে। বাংলার খনি থেকে হাজার হাজার কোটি টাকার কয়লা পাচার হয়ে গেল, আর সেই কালো কারবারের ধোঁয়া গিয়ে পৌঁছাল খোদ রাঘববোয়ালদের দরজায়। শুধু কি কয়লা? যেকোনও সরকারি প্রকল্পের টাকা থেকে নেতাদের জন্য নির্দিষ্ট ‘কাটমানি’ রাখা এখন এক অলিখিত নিয়ম। আপনার বাড়ির ছাদ হোক বা এলাকার রাস্তা—নেতার কাটমানি না দিলে কাজ শুরু হওয়া অসম্ভব। ভোটে (WB Election 2026) কতটা প্রভাব পরে তাই এখন দেখার।

    খ-এ: খাদ্য বা রেশন দুর্নীতি (West Benagl Scam)

    খাদ্য মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই গরিবের রেশনেও থাবা বসাতে ছাড়েনি এরা। লকডাউনের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার কুইন্টাল চাল আর গম কালোবাজারি হয়েছে। আজ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী কেন জেল খেঁটে এসেছেন? কারণ তিনি আপনার থালার ভাতটা নিয়ে কোটি কোটি টাকার ডিল করেছেন।

    গ-এ: গরু পাচার

    বাংলার (WB Election 2026) সীমান্ত দিয়ে হাজার হাজার গরু পাচার হয়ে ভিনদেশে চলে গেল, আর তার বিনিময়ে ফুলে-ফেঁপে উঠল একশ্রেণীর নেতার ব্যাংক ব্যালেন্স। সীমান্তের ওপারে গরু পাঠাতে গিয়ে যারা মানুষের সুরক্ষাকে বাজি রেখেছে, তারা কি সত্যিই আপনার ভালো চাইবে? গ-এ গরু নয়, বরং ‘গ’ দিয়ে বাংলার কোটি কোটি টাকার আন্তর্জাতিক চোরাচালানের (West Benagl Scam)  গল্প লেখা হয়েছে।

    ঘ-এ: ঘাট ও বালি মাফিয়া

    বাংলার নদীগুলো আজ হাহাকার করছে। রাতের অন্ধকারে বেআইনিভাবে নদী থেকে বালি আর পাথর তুলে নিয়ে নদীগর্ভ উজাড় করে দিচ্ছে বালি মাফিয়ারা। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, আর এই ঘাটগুলো থেকে সিন্ডিকেটের পকেটে যাচ্ছে কোটি কোটি টাকা। ঘ-এ ঘাট আজ মাফিয়াদের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে।

    চ-এ: চাকরি চুরি

    এটি সম্ভবত বাংলার আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। ‘চ’ দিয়ে আজ চাতক পাখির মতো হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতী রাজপথে বসে আছে। কারণ তাদের যোগ্যতার চাকরিটা কয়েক লাখ টাকার বিনিময়ে নেতার ঘনিষ্ঠদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। মেধাকে হত্যা করে টাকার জোরে অযোগ্যদের চেয়ারে বসানোই হলো এদের আসল সাফল্য।

    ছ-এ: ছাত্রভর্তিতে তোলাবাজি

    পড়াশোনার মন্দির আজ তোলাবাজির আখড়া। কলেজে ভর্তি হতে গেলেও ছাত্র পরিষদের দাদাদের মোটা অঙ্কের টাকা দিতে হয়। গরিব মেধাবী ছাত্রটি আজ তার স্বপ্নের বিষয়ে পড়তে পারছে না, কারণ তার কাছে সেই ‘ছ’-এ ছাত্রভর্তির তোলাবাজির টাকা নেই। শিক্ষাক্ষেত্রে এমন চরম নির্লজ্জতা কি আগে কেউ দেখেছে?

    জ-এ: জব কার্ড কেলেঙ্কারি

    গরিব মানুষের একশো দিনের কাজের টাকা নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, তার নাম ‘জ’ দিয়ে জব কার্ড কেলেঙ্কারি (West Benagl Scam) । মৃত মানুষের নামে জব কার্ড বানিয়ে কিংবা কাজ না করিয়েই টাকা তুলে নিয়েছে শাসকদলের নেতারা। আজ যে সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না, তার দায় কি ওই তৃণমূলী মেম্বার আর প্রধানদের নয়, যারা দুর্নীতির পাহাড় বানিয়ে কেন্দ্রীয় টাকা আটকে যাওয়ার পথ করে দিয়েছে?

    ট-এ: টেট (TET) দুর্নীতি

    ‘ট’ দিয়ে আজ বাংলার ঘরে ঘরে কান পাতলে শোনা যায় টেট দুর্নীতির হাহাকার। ওএমআর শিট (OMR sheet) কারচুপি করে রাতারাতি ফেল করা প্রার্থীদের পাস করিয়ে দেওয়া হয়েছে। সাদা খাতা জমা দিয়েও অনেকে আজ চাকরি করছে, আর যারা দিনরাত এক করে পড়াশোনা করেছিল, তারা আজ গান্ধী মূর্তির পাদদেশে চোখের জল ফেলছে। টেট আজ নিয়োগের পরীক্ষা নয়, বরং টাকা কামানোর মেশিনে পরিণত হয়েছে।

    ঠ-এ: ঠিকাদারি ও সিন্ডিকেট

    যেকোনও সরকারি নির্মাণ মানেই তৃণমূলী সিন্ডিকেটের রমরমা। ‘ঠ’ দিয়ে ঠিকাদারি আজ আর মেধার লড়াই নয়, বরং কে কত বড় নেতার কাছের লোক তার প্রতিযোগিতা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বা ব্রিজ তৈরি হচ্ছে, আর সেই মুনাফার টাকা ভাগ হয়ে যাচ্ছে ভাইপো থেকে পাড়ার মেজো নেতা—সবার মধ্যে। এই সিন্ডিকেট ট্যাক্স না দিলে বাংলায় একটা ইঁটও গাঁথা সম্ভব নয়।

    ড-এ: ডিয়ার লটারি দুর্নীতি

    সাধারণ মানুষের (WB Election 2026) ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার নাম লটারি। ‘ড’ দিয়ে এই ডিয়ার লটারি আজ কালো টাকা সাদা করার সবচেয়ে বড় মাধ্যম। আমরা দেখছি বারবার একই প্রভাবশালী পরিবারের লোক লটারিতে কোটি টাকা জিতছে! এটা কি নিছক ভাগ্য, নাকি আপনার ঘাম ঝরানো পয়সা পকেটস্থ করার এক পরিকল্পিত নীল নকশা? লটারির নেশায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে, আর নেতারা কোটিপতি হচ্ছে।

    ত-এ: ত্রিপল ও ত্রাণ চুরি

    মানবিকতাও এদের কাছে ব্যবসার মাধ্যম। আমফানের সময় যখন মানুষের মাথার ছাদ উড়ে গিয়েছিল, তখন ‘ত’ দিয়ে সেই সামান্য ত্রিপলটুকুও চুরি করতে ছাড়েনি এরা। রিলিফের চাল থেকে শুরু করে ক্ষতিপূরণের টাকা—সবই চলে গেছে তৃণমূলী নেতাদের আত্মীয়স্বজনদের একাউন্টে। বিপদের দিনে যারা মানুষের হকের ত্রাণ চুরি করে, তারা মানুষের শত্রু ছাড়া আর কিছু নয়।

    ন-এ: নিয়োগ দুর্নীতি (পুরসভা)

    স্কুলের পর এবার নজর পুরসভার দিকে। ‘ন’ দিয়ে নিয়োগ দুর্নীতি আজ পুরসভাগুলোতেও থাবা বসিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে শহর বা মফস্বলের প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা আজও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নেতার প্যাডে নাম থাকা ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে জনগণের টাকায় মৌজ করছে।

    প-এ: প্রাথমিকে দুর্নীতি

    শিক্ষার একদম গোড়াতেই বিষ মিশিয়ে দিয়েছে এই সরকার। ‘প’ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে নির্লজ্জ কারচুপি আমরা দেখলাম, তা গোটা দেশের সামনে বাংলার মাথা হেঁট করে দিয়েছে। টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামীর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। আজ যে শিশুরা প্রাথমিক স্কুলে যাচ্ছে, তারা কী শিখবে? যখন তাদের শিক্ষকরাই মেধার বদলে টাকার জোরে চাকরি পেয়েছে!

    ব-এ: বালি পাচার

    বাংলার নদীগুলো আজ কঙ্কালসার (West Benagl Scam) । ‘ব’ দিয়ে বালি পাচার আজ এক সংগঠিত অপরাধে পরিণত হয়েছে। কোনো রয়্যালটি ছাড়াই রাতের অন্ধকারে শয়ে শয়ে ট্রাক নদী থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই ধ্বংসলীলা আর কয়েকশ কোটি টাকার এই পাচারকাণ্ডের পিছনে রয়েছে স্থানীয় নেতা আর প্রশাসনের এক গভীর আঁতাত। বালি চুরি করে নদীগর্ভ সাবাড় করা হচ্ছে, আর নেতাদের পকেট ভরাট হচ্ছে।

    র-এ: রেশন চুরি

    মানুষের অভাব নিয়ে ব্যবসা করাই এদের দস্তুর। ‘র’ দিয়ে রেশন চুরির জাল ছড়িয়ে আছে গ্রাম থেকে শহর পর্যন্ত। গরিবের ডিজিটাল রেশন কার্ডের চাল-গম খোলা বাজারে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ যখন ডিলারের কাছে যাচ্ছে, তখন বলা হচ্ছে “ওপর থেকে স্টক আসেনি”। আপনার পেটের ভাত যারা কেড়ে নেয়, তাদের ক্ষমা করার জায়গা কোথায়?

    ম-এ: মিড-ডে মিল তছরূপ

    এরা এতটাই নিচে নেমেছে যে শিশুদের খাবারটুকুও ছাড়েনি। ‘ম’ দিয়ে মিড-ডে মিলের টাকায় কখনো রাজনৈতিক সভা করা হচ্ছে, কখনো আবার সেই টাকা তছরূপ করে নেতাদের পকেট গরম করা হচ্ছে। বাড়ন্ত বয়সের বাচ্চাদের পাতে ডাল-ভাতের বদলে জুটেছে চরম দুর্নীতি। শিশুদের পুষ্টি নিয়ে যারা খেলা করে, তাদের থেকে নিষ্ঠুর আর কে হতে পারে?

    স-এ: সিন্ডিকেট রাজ

    বাংলায় (WB Election 2026) আজ আইনের শাসন নয়, চলছে ‘স’ দিয়ে সিন্ডিকেট রাজ। আপনি নিজের জমিতে বাড়ি করবেন? সিন্ডিকেটের থেকে মাল নিতে হবে। আপনি ছোট ব্যবসা করবেন? সিন্ডিকেটকে তোলা দিতে হবে। এই সিন্ডিকেট আজ বাংলার অর্থনীতির গলা টিপে ধরেছে। কোনও বড় শিল্প এখানে আসতে ভয় পায় কেবল এই সিন্ডিকেট আর তোলাবাজদের ভয়ে।

    শ-এ: শিক্ষা দুর্নীতি ও সারদা

    ‘শ’ দিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষের সর্বস্বান্ত হওয়ার ইতিহাস লেখা আছে। একদিকে সারদার মতো চিটফান্ডে সাধারণ মানুষের রক্তজল করা টাকা লোপাট, আর অন্যদিকে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিলামে তোলা। পর্ষদ সভাপতি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী—সবাই আজ জেল খাটছে। মেধা আজ রাজপথে কাঁদছে, আর দুর্নীতি আজ রাজপ্রাসাদে অট্টহাসি হাসছে।

    হ-এ: হান্ড্রেড ডেইজ ওয়ার্ক টাকা লুট

    সবশেষে ‘হ’—হান্ড্রেড ডেইজ ওয়ার্ক বা একশো দিনের কাজের টাকা লুট। গ্রামের খেটে খাওয়া মানুষের ঘামের দাম এরা নর্দমায় ছুড়ে ফেলেছে। ভুয়া মাস্টার রোল বানিয়ে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। আজ যখন কেন্দ্র হিসাব চাইছে, তখন এরা মুখ লুকাচ্ছে আর মাশুল গুনছে বাংলার সাধারণ শ্রমিকরা। ‘হ’-এ হাহাকার আজ বাংলার গ্রামে গ্রামে।

    এটাই আজকের বাংলার বাস্তব ‘বর্ণপরিচয়’ (West Benagl Scam)। আমরা ছোটবেলায় পড়েছিলাম ‘অজগরটি আসছে তেড়ে’, আজ বাংলার প্রতিটি প্রান্তে সেই অজগরের মতো দুর্নীতি সাধারণ মানুষকে গিলে খেতে আসছে। ক-থেকে-হ, বর্ণমালার প্রতিটি অক্ষর আজ কলঙ্কিত। যারা আপনার সন্তানের শিক্ষার অধিকার বিক্রি করে দেয়, যারা আপনার ঘরের চাল চুরি করে, কিংবা যারা আপনার সারা জীবনের জমানো টাকা লটারির নামে বা চিটফান্ডের নামে লুটে নেয়—তারা কি সত্যিই আপনার বন্ধু?”

    যুবসমাজ পরিযায়ী শ্রমিক

    এই অ-আ-ক-খ দিয়ে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। এই বর্ণপরিচয় কেবল ধ্বংস আর অন্ধকারের কথা বলে। আজ বাংলার (WB Election 2026) যুবসমাজ পরিযায়ী শ্রমিক, বাংলার মেধাবীরা রাজপথে অনশনরত, আর বাংলার কোষাগার দেউলিয়া। দেড় হাজার টাকার ভাতার মুলো ঝুলিয়ে যারা আপনার এই চরম ক্ষতিকে আড়াল করতে চাইছে, তাদের চিনে নেওয়ার সময় এসেছে। মনে রাখবেন, আজ যদি আপনি এই ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ না তোলেন, তবে আপনার আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। এখন এই সব কিছুর প্রভাব ভোটে কতটা পরে তাই এখন দেখার।

  • WB Election 2026: সারি সারি দাঁড়িয়ে সাঁজোয়া যান, শেষ দফার ভোট হিংসা মুক্ত করতে বাহিনীর বিরাট চমক

    WB Election 2026: সারি সারি দাঁড়িয়ে সাঁজোয়া যান, শেষ দফার ভোট হিংসা মুক্ত করতে বাহিনীর বিরাট চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: লাইনে দাঁড়িয়ে সারি সারি সাঁজোয়া গাড়ি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ দফা ভোটের আগে হিংসা রুখতে কমিশনের কড়া অবস্থান। দুষ্কৃতীদের সাবধান করতে সিআরপিএফ-এর (CRPF) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADG) জিপি সিং একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তাঁর পোস্ট করা নিরাপত্তা প্রস্তুতির কিছু ছবি সময় সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। ইতিমধ্যে জেলায় জেলায় দাগি এক হাজারের বেশি অপরাধীদের গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটছে জোর কদমে চলছে ধরপাকড়। ভোট লুট বন্ধ করতে কমিশন ও প্রশাসন ব্যাপক সক্রিয়।

    বিশেষ তৎপরতা গ্রহণ (WB Election 2026)

    নির্বাচনী (WB Election 2026) নিরাপত্তায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (CRPF)  জিপি সিং একটি পোস্ট করে বলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রাক্কালে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়েছে।” সামাজিক মাধ্যমে বাহিনীর সুশৃঙ্খল প্রস্তুতি ও রণকৌশলের কিছু আলোকচিত্র শেয়ার করেছেন। এই ঘটনা প্রমাণ করে কমিশন কতটা হিংসা মুক্ত নির্বাচন চায়।

    ভীতি ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ

    অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জিপি সিং নিজের শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্পর্শকাতর এলাকাগুলোতে আধাসামরিক বাহিনীর জওয়ানরা কঠোর নজরদারি চালাচ্ছেন। শুধু তাই নয় আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই পোস্টের (CRPF)  মূল উদ্দেশ্য হল মূলত ভোটারদের মনে আস্থা জাগানোর একটি প্রয়াস মাত্র। সাধারণ মানুষ যাতে কোনও প্রকার ভীতি ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

    ভোটারদের সাহস যোগাবে

    একই ভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনে (WB Election 2026) শান্তি বজায় রাখতে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। উচ্চপদস্থ এই আধিকারিকের (CRPF) সরাসরি তত্ত্বাবধান এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সক্রিয় উপস্থিতি নির্বাচনী ময়দানে নতুন মাত্রার উৎসাহের সৃষ্টি করেছে। তবে এই ধরনের সাঁজোয়া যান কেবলমাত্র কাশ্মীরের প্রতিকূল পরিস্থিতিতেই ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গে এই ব্যবহার এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

  • Bengal Assembly Election 2026: ‘‘আধ্যাত্মিক টান অনুভব করেছি’’, বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর, জনতার কাছে করলেন কোন আবেদন?

    Bengal Assembly Election 2026: ‘‘আধ্যাত্মিক টান অনুভব করেছি’’, বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর, জনতার কাছে করলেন কোন আবেদন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭ এপ্রিল, সোমবার রাজ্যের অষ্টাদশ বিধানসভার (Bengal Assembly Election 2026) শেষ প্রচার করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Rally)। প্রচারে পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বিশেষ বার্তা। তৃণমূলের জঙ্গলরাজ, লাগামছাড়া দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষার বেহাল দশা, জীর্ণ স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক সিন্ডিকেট রাজ ও কাটমানির কথা মনে করিয়ে দিয়ে ব্যাপক মাত্রায় ২৯ এপ্রিম ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। মোদির সাফ কথা— ‘দেশ তখনই এগিয়ে যাবে যখন পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।’ নির্বাচনী প্রচার শেষে বাংলার জনসাধারণের জন্য খোলা চিঠিও দিয়েছেন মোদি। বঙ্গভূমিকে তীর্থ ভূমি উল্লেখ করে জয় মা কালীকে ডেকেছেন। বাংলার মঙ্গল কামনায় রাজ্যবাসীকে ভোটের গুরুত্ব সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন।

    সর্বদা এক পরম প্রাপ্তি (Bengal Assembly Election 2026)  

    নির্বাচনী প্রচারে (Bengal Assembly Election 2026) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Rally) সেই খোলা চিঠিটি মার্জিত এবং প্রাঞ্জল বাংলায় বলেছেন,”

    “শ্রদ্ধেয় পরিজনগণ, জয় মা কালী,

    বাংলার পুণ্যভূমিতে পদার্পণ করা আমার কাছে সর্বদা এক পরম প্রাপ্তি। এ এক তীর্থযাত্রার সমান। আমি যখনই আপনাদের মধ্যে উপস্থিত হই, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে অভিভূত করে। এই আশীর্বাদই আমাকে দেশসেবায় নিয়োজিত থাকার অদম্য শক্তি জোগায়।”

    মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন

    আসন্ন নির্বাচন (Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের এক সন্ধিক্ষণ। দীর্ঘ বঞ্চনা, অরাজকতা এবং দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এক নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। আমি জানি, আজ বাংলার মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যুব সমাজ কর্মসংস্থানের অভাবে দিশেহারা এবং কৃষক ভাইবোনেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতির অন্ধকারে আজ বাংলার প্রতিভা ম্লান হয়ে পড়ছে।

    উন্নত বাংলা’ এবং ‘সোনার বাংলা’ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ

    তৃণমূলের শাসনে কেন্দ্রীয় প্রকল্পের একাধিক সুবিধা থেকে বঞ্চিত জনসাধারণ। নির্বাচন আবহে প্রধানমন্ত্রী (Bengal Assembly Election 2026) বলেন,  “কবিগুরুর ভাষায়— ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’— সেই স্বপ্ন বাস্তবায়িত করার সময় সমাগত। আমরা এক ‘উন্নত বাংলা’ এবং ‘সোনার বাংলা’ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ভয় নয়, ‘ভরসা’ হবে শাসনের ভিত্তি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল যাতে বাংলার প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

    হৃত গৌরব পুনরুদ্ধার

    গত ৩৪ বছর বাম শাসন আর তৃণমূলের শাসনে বাংলার সংস্কৃতিক অবক্ষয় এখন চরম সীমায়। তাই প্রধানমন্ত্রী (PM Modi Rally) বলেন, “বাংলার (Bengal Assembly Election 2026) হৃত গৌরব পুনরুদ্ধার এবং এক স্বচ্ছ ও প্রগতিশীল সরকার গঠনের লক্ষ্যে আমি আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থী। আগামী নির্বাচনে নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের একটি ভোটই পারে বাংলার সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে এক নতুন বাংলা গড়ে তুলি। আপনাদের সেবায় সর্বদা নিবেদিত, নরেন্দ্র মোদি।”

    আধ্যাত্মিক টান অনুভব করেছি

    ২০২৪-এর জানুয়ারিতে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে তিনি যে ১১ দিনের কঠোর অনুধ্যান বা অনুষ্ঠান করেছিলেন সেই কথাই বাংলা প্রসঙ্গে মনে পড়েছে। বাংলার এই নির্বাচনী প্রচারে মোদির (PM Modi Rally) অনুভূতি ঠিক একই প্রকার । একে আধ্যাত্মিক স্পন্দনের অনুভব বলেছেন। মোদির কথায়, ‘‘বাংলার প্রতিটি জনসভা ও রোড-শো-তে আমি সেই আধ্যাত্মিক টান অনুভব করেছি, যা দেবী মন্দিরে প্রার্থনার সময় পাওয়া যায়। বাংলার অলিগলিতে প্রচারের সময় যে ভালবাসা পেয়েছি, তা আমাকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে।’’

    ভালো অভিজ্ঞতার স্মৃতি

    আবেগঘন হয়ে মোদি (PM Modi Rally) বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতো মেসেজ, প্রশ্ন আর ছবিতে তা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন। চিঠিও অনেকে পাঠান। সেগুলিও প্রধানমন্ত্রীর কাছে ভালো অভিজ্ঞতার স্মৃতি। মোদি তাই বলেছেন, ‘‘জনসভা বা রোড-শো-র শেষে গভীর রাতে আমি আপনাদের পাঠানো ছবি ও বার্তাগুলো নিয়ে বসি। যুবক থেকে শুরু করে প্রবীণ, সব বয়সের মানুষের যে বিপুল ভালবাসা আমি পেয়েছি, তাই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।”

    যথেষ্ট ভয় দেখানো হয়েছে, এবার প্রয়োজন বিশ্বাসের

    রাজ্যের (Bengal Assembly Election 2026) যুবসমাজ, নারী সমাজ, কৃষক শ্রমিক সকলেই দীর্ঘ অন্ধকার অত্যাচার আর নিপীড়নের শাসন থেকে মুক্তি চায়। পরিবর্তনের এক বড় মুখে দাঁড়িয়ে রয়েছে বঙ্গবাসী। যে রাজ্যে বেকারদের কাজ নেই, মেয়েরা সুরক্ষিত নন, কৃষকতার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, সেই রাজ্যে দ্রুত নতুন সূর্য উঠবে। তৃণমূলের শাসন থেকে বাংলা মুক্ত হবে। মানুষ নিজের অধিকার ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রী (PM Modi Rally) স্বয়ং লিখেছেন, “যথেষ্ট ভয় দেখানো হয়েছে, এবার প্রয়োজন বিশ্বাসের। আর সেই বিশ্বাসের নাম বিজেপি। বাংলার সেবা করা এবং বাংলার নিরাপত্তা নিশ্চিত করা আমার পবিত্র কর্তব্য। বাংলার সামনে থাকা প্রতিটি প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করা আমার দায়িত্ব এবং ভবিতব্য। এই দায়িত্ব থেকে আমি কখনও এক চুলও সরব না।”

    বাংলা ভাষায় মোদির লেখা চিঠি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং বাঙালির ‘আবেগের ধমনীতে’ সাড়া ফেলে দেওয়ার এক সুপরিকল্পিত পদক্ষেপ। এই আবেগ ভীষণ ভাবে ভোটের অঙ্কে প্রতিফলন ঘটাবে বলে বিশ্বাস রাজনৈতিক বিশেষজ্ঞদের।

  • Election Commission India: রাজ্য পুলিশের ডিজি পদে সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ বৃদ্ধি; দ্বিতীয় দফার ভোটের আগে নবান্নে কেন্দ্রের সবুজ সংকেত

    Election Commission India: রাজ্য পুলিশের ডিজি পদে সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ বৃদ্ধি; দ্বিতীয় দফার ভোটের আগে নবান্নে কেন্দ্রের সবুজ সংকেত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক (DGP) সিদ্ধনাথ গুপ্তের (Election Commission India) চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রশাসনিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    নির্বাচন কমিশনের সুপারিশে এবং ক্যাবিনেটের সিদ্ধনাথের (IPS Siddh Nath Gupta) নিয়োগ কমিটির (ACC) অনুমোদনে এই সিদ্ধান্তের কথা সোমবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

    আগামী অক্টোবর মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি (Election Commission India)

    ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তের (IPS Siddh Nath Gupta) আগামী ৩০ এপ্রিল অবসরে যাওয়ার কথা ছিল। তবে জনস্বার্থে এবং নির্বাচনকালীন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে ‘অল ইন্ডিয়া সার্ভিস রুলস’ অনুযায়ী তাঁর চাকরির মেয়াদ আগামী অক্টোবর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

    উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটিয়েছিল। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়ে ছিল নির্বাচন কমিশন (Election Commission India)। তাঁর জায়গায় নিযুক্ত করা হয় সিদ্ধনাথ গুপ্তকে। সেই সময় তৎকালীন ডিজি-র পরিবর্তে সিদ্ধনাথ গুপ্তকে রাজ্যের পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

    ২৯ এপ্রিল শেষ দফার ভোট পরিচালনা করবেন সিদ্ধনাথ

    ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকেও বদলি করেছিল কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় তারা। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্তকে। সরানো হয় রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয় সংঘমিত্রা ঘোষকে। তার পরে ক্রমে একঝাঁক পুলিশ কর্তা এবং আধিকারিকদের বদলি করে কমিশন। রাজ্যের ডিজি পদে বসেন সিদ্ধনাথ। তাঁর অভিজ্ঞ নেতৃত্বেই রাজ্যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ফলে কমিশন তাঁর নেতৃত্বের উপর নির্ভর করে ২৯ এপ্রিল শেষ দফার ভোট পরিচালনা করবে বলে মনে করা হচ্ছে।

    কমিশনের বক্তব্য

    গত ২৩ এপ্রিল ভোট গ্রহণকে ঘিরে সিইও মনোজকুমার অগ্রবাল বলেন, ‘‘ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও গন্ডগোলের অভিযোগ নেই। সর্বত্র সম্পূর্ণ নিরাপত্তা ছিল। আগে ওই সমস্ত কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেও অশান্তি হত। বুথের বাইরে কয়েকটি অশান্তির অভিযোগ এসেছে। তবে কোথাও কোনও মৃত্যুর খবর নেই।’’

    শান্তি রক্ষা ও সমন্বয়

    দ্বিতীয় দফার ভোটের মুখে এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে স্থায়িত্ব বজায় থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভোট চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় সাধনের ক্ষেত্রে সিদ্ধনাথ গুপ্তের মতো (IPS Siddh Nath Gupta)  অভিজ্ঞতার ওপরই আস্থা রাখছে নির্বাচন কমিশন (Election Commission India) ও প্রশাসন।

    নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই চিঠির পর রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বর্তমান কর্মপরিকল্পনা বজায় রেখেই পরবর্তী দফার নির্বাচনগুলোর প্রস্তুতি নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে।

  • Ramakrishna 633: “ঠাকুর তাঁহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাঁহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন,—যেন তাঁহার স্নেহ উথলিয়া পড়িতেছে”

    Ramakrishna 633: “ঠাকুর তাঁহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাঁহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন,—যেন তাঁহার স্নেহ উথলিয়া পড়িতেছে”

    ৫৩ কাশীপুর বাগানে ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ

    তৃতীয় পরিচ্ছেদ

    ১৮৮৬, ৪ঠা জানুয়ারি

    কাশীপুর বাগানে ভক্তসঙ্গে
    ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) কাশীপুরের বাগানে উপরের সেই পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর-কালীমন্দির হইতে শ্রীযুক্ত রাম চাটুজ্যে তাঁহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মণির সহিত সেই সকল কথা কহিতেছেন — বলিতেছেন — ওখানে (দক্ষিণেশ্বরে) কি এখন বড় ঠাণ্ডা?

    আজ ২১শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, ৪ঠা জানুয়ারি, ১৮৮৬ খ্রীষ্টাব্দ। অপরাহ্ন — বেলা ৪টা বাজিয়া গিয়াছে।

    নরেন্দ্র আসিয়া বসিলেন (Kathamrita)। ঠাকুর তাঁহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাঁহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, — যেন তাঁহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সঙ্কেত করিয়া বলিতেছেন, “কেঁদেছিল!” ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন। আবার মণিকে সঙ্কেত করিয়া বলিতেছেন, “কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল!”

    সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন —

    নরেন্দ্র — ওখানে আজ যাব মনে করেছি।

    শ্রীরামকৃষ্ণ — কোথায়?

    নরেন্দ্র — দক্ষিণেশ্বরে—বেলতলায়—ওখানে রাত্রে ধুনি জ্বালাব।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)— না; ওরা (ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়েরা) দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, — অনেক সাধু ধ্যান-জপ করেছে!

    “কিন্তু বড় শীত আর অন্ধকার।”

    সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (নরেন্দ্রের প্রতি, সহাস্যে) — পড়বি না?

    নরেন্দ্র (ঠাকুর ও মণির দিকে চাহিয়া) — ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া-টড়া যা হয়েছে সব ভুলে যাই!

    শ্রীযুক্ত (বুড়ো) গোপাল বসিয়া আছেন। তিনি বলিতেছেন (Kathamrita) — আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ (ঘোষ) ঠাকুরের জন্য আঙ্গুর আনিয়াছিলেন। আঙ্গুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙ্গুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন — তাহার পর হরিরলুঠের মতো ছড়াইয়া দিলেন, ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন!

  • Election Commission India: শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে দ্বিতীয় দফার আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ৩৬-ঘণ্টায় রাজ্যজুড়ে ১৫৪৩ দুষ্কৃতী গ্রেফতার

    Election Commission India: শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে দ্বিতীয় দফার আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ৩৬-ঘণ্টায় রাজ্যজুড়ে ১৫৪৩ দুষ্কৃতী গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Election Commission India) নির্বিঘ্ন ও ভীতিমুক্ত করতে নজিরবিহীন কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। রবিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ৩৬ ঘণ্টায় এখনও পর্যন্ত ১৫৪৩ জন চিহ্নিত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ (Bengal Assembly Election 2026)।

    ভোটারের মনে আস্থা ফেরানোই প্রশাসনের মূল লক্ষ্য (Election Commission India)

    নির্বাচন কমিশন (Election Commission India) সূত্রে খবর, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারের মনে আস্থা ফেরানোই প্রশাসনের মূল লক্ষ্য। রবিবার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত রাজ্যে ১৫৪৩ জন দুষ্কৃতীকে পাকড়াও করা হয়েছে। এই বিপুল ধরপাকড়ের মধ্যে জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান। সেখানে ৪৭৯ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন নাড়ুগোপাল ভকত নামে পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূল কাউন্সিলরও।  পুলিশের এই বিশেষ অভিযানে মূলত সেই সমস্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে নির্বাচনী হিংসায় (Bengal Assembly Election 2026) জড়িত থাকার অভিযোগ রয়েছে অথবা যারা বর্তমান পরিস্থিতিতে শান্তি বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ভোটে উত্তপ্ত জগদ্দল

    রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল। গোলমালের সূত্রপাত হয় আটচলা বাগানে। তৃণমূলের আক্রমণের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফ নামে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিয়ে উপস্থিত হন প্রাক্তন আইপিএস অফিসার বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তাঁদের উপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন অর্জুন। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

    চিহ্নিতকরণ ও অভিযান

    নির্বাচন কমিশনের (Election Commission India) নির্দেশে জেলাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি করে গত কয়েক দিনে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে। পুলিশের এই অভিযানে বিপুল সংখ্যক অ-জামিনযোগ্য পরোয়ানা (Non-Bailable Warrant) কার্যকর করা হয়েছে। জেলা ভিত্তিক গ্রেফতারের সংখ্যার পরিসংখ্যান বলছে, পূর্ব বর্ধমানে ৪৭৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩১৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ জন, উত্তর কলকাতায় ১০৯ জন, হুগলিতে ৪৯ জন, নদিয়া জেলায় ৩২ জন  এবং হাওড়ায় ৩২ জন।

    সীমান্তবর্তী এলাকায় নজরদারি

    ভিন রাজ্য বা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে যাতে কোনো দুষ্কৃতী রাজ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য নাকা চেকিং এবং সীমানা সিল করার কাজও জোরদার করা হয়েছে। দুষ্কৃতী দমনের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ক্ষেত্রেও জেলা পুলিশকে বিশেষ সক্রিয় হতে দেখা গেছে।

    শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি

    প্রশাসনের এই কঠোর অবস্থানের বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission India) পক্ষ থেকে জানানো হয়েছে, “শান্তিপূর্ণ ভোটদান (Bengal Assembly Election 2026) নিশ্চিত করতে আমরা শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করেছি। কোনও ধরণের প্ররোচনা বা অশান্তি বরদাস্ত করা হবে না।”

    প্রথম দফার ভোটের আগে পুলিশের এই ব্যাপক ধরপাকড় জনমনে সুরক্ষার বার্তা দিলেও, রাজনৈতিক মহলে এর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক উৎসবকে কলঙ্কমুক্ত রাখতে এই প্রশাসনিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৯ এপ্রিল কতটা শান্তিপূর্ণ ভোট হয় তাই এখন দেখার।

  • Election Commission India: বাংলার গণতন্ত্রে নারীশক্তির জয়গান, প্রথম দফায় পুরুষদের ছাপিয়ে গেল মহিলা ভোটারদের হার, শীতলকুচিতে ৯৭.৫৩ শতাংশ

    Election Commission India: বাংলার গণতন্ত্রে নারীশক্তির জয়গান, প্রথম দফায় পুরুষদের ছাপিয়ে গেল মহিলা ভোটারদের হার, শীতলকুচিতে ৯৭.৫৩ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের গণতান্ত্রিক কাঠামোয় পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সচেতনতার (Bengal Assembly Election 2026) নিরিখে অগ্রগণ্য। সম্প্রতি গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সেই সচেতনতার এক অনন্য প্রতিফলন দেখা গিয়েছে। বিশেষত জঙ্গলমহল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যেখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, সেখানে এক অভূতপূর্ব ভোটদানের প্রবণতা লক্ষ্য করা গেছে— পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতির হার অনেক বেশি। নির্বাচন কমিশনের (Election Commission India) জানিয়েছে ১৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ২৩টি কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলারা বেশি পরিমাণে ভোট প্রদান করেছেন। এটি কেবল একটি সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান নয়, বরং বাংলার গ্রামীণ ও প্রান্তিক স্তরে নারী ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণের এক বিরাট ইঙ্গিত।

    পরিসংখ্যানের দর্পণে নারী ভোটাধিকার (Election Commission India)

    নির্বাচন কমিশনের (Election Commission India) দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার বেশ কিছু কেন্দ্রে দেখা গিয়েছে যে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি সক্রিয় ছিলেন। অনেক কেন্দ্রে দেখা গিয়েছে, পুরুষদের ভোটের হার যেখানে ৭৯ বা ৮০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে, সেখানে মহিলাদের ভোটের হার ৮৩ থেকে ৮৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে এই চিত্র অত্যন্ত স্পষ্ট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রোদ উপেক্ষা করেও মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ (Bengal Assembly Election 2026) প্রমাণ করে যে, নীতি নির্ধারণ এবং সরকার গঠনে নিজেদের ভূমিকার গুরুত্ব তাঁরা উপলব্ধি করতে পেরেছেন।

    এই পরিবর্তনের নেপথ্যে কী কারণ?

    সমাজতাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল মহিলা ভোটের হার বৃদ্ধির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। যা হল-

    রাজনৈতিক সচেতনতা ও প্রচার

    সবকটি রাজনৈতিক দলই বর্তমানে তাদের নির্বাচনী ঘোষণাপত্রে মহিলাদের জন্য বিশেষ প্রতিশ্রুতি রেখেছে। রাজনৈতিক সভাগুলোতে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। নারীদের কেন্দ্র করে যে ধরণের প্রচার চালানো হয়েছে, তা তাঁদের মধ্যে এক ধরণের গুরুত্ববোধ তৈরি করেছে।

    নিরাপদ পরিবেশ

    নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি মহিলাদের মনে সাহস জুগিয়েছে। নির্ভয়ে ভোট (Bengal Assembly Election 2026) দেওয়ার পরিবেশ তৈরি হওয়ার কারণেই ঘরের কাজ সামলেও গ্রাম বাংলার মহিলারা দলে দলে ভোটকেন্দ্রে পৌঁছেছেন।

    গণতন্ত্রের সুফল ও ভবিষ্যতের ইঙ্গিত

    ভোটার তালিকায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন ভোটারদের নাম নথিভুক্তকরণ থেকে শুরু করে সচেতনতা শিবির—সবক্ষেত্রেই মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম দফার এই পরিসংখ্যান (Election Commission India) সেই প্রচেষ্টারই সাফল্য।

    আসুন দেখে নিই কোন জেলায় ভোটের পরিমাণ কত

    ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। মোট ভোটদাতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ।

    • শীতলকুচিতে— ৯৭.৫৩ শতাংশ। ভোটদানের হারে তার পরেই রয়েছে ভগবানগোলা— ৯৬.৯৫ শতাংশ, রানিনগর— ৯৬.৯৫ শতাংশ এবং রঘুনাথগঞ্জ— ৯৬.৯ শতাংশ। প্রথম দফার মোট ৪৪টি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে।
    • কান্দিতে পুরুষ ও মহিলা ভোটদাতার ব্যবধান সবচেয়ে বেশি, প্রায় ১৫ হাজার। সেখানে মহিলার চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা দু’হাজার কম। ভোট দিয়েছেন ৯১ হাজার পুরুষ এবং ১.০৬ লক্ষ মহিলা। ভোটের হার ৮৪.৯৪ শতাংশ।
    • ঘাটালে পুরুষ ভোটারের সংখ্যা মহিলার চেয়ে প্রায় ছ’হাজার বেশি। তবে সেখানে ভোট বেশি পড়েছে মহিলাদেরই। ১.২৩ লক্ষ মহিলা এবং ১.১৬ লক্ষ পুরুষ ভোট দিয়েছেন এই কেন্দ্রে। পুরুষ ও মহিলা ভোটদাতার ব্যবধান প্রায় সাত লক্ষ।
    • দাসপুরে মহিলাদের চেয়ে প্রায় তিন হাজার বেশি পুরুষ ভোটার রয়েছেন। তবে ১.১৯ লক্ষ পুরুষ ভোট দিয়েছেন এই কেন্দ্রে। মহিলা ভোটদাতার সংখ্যা ১.৩১ লক্ষ।
    • ডেবরায় ১.০৭ লক্ষ পুরুষ বুথে গিয়ে ভোট দিয়েছেন। মহিলা ভোটদাতার সংখ্যা ১.০৮ লক্ষ। তবে ভোটার হিসাবে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা হাজারখানেক বেশি এই কেন্দ্রে।
    • মেদিনীপুরেও মহিলারা বেশি ভোট দিয়েছেন। এই কেন্দ্রে অবশ্য পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা প্রায় তিন হাজার বেশি। ভোট দিয়েছেন ১.১৮ লক্ষ পুরুষ এবং ১.২২ লক্ষ মহিলা।
    • বাঁকুড়ায় পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যায় তফাত সামান্য। মহিলাদের চেয়ে সেখানে প্রায় ৫০০ জন পুরুষ বেশি রয়েছেন। তবে ভোট মহিলারাই বেশি দিয়েছেন। এই কেন্দ্রে ১.১৭ লক্ষ পুরুষ এবং ১.১৮ লক্ষ মহিলা ভোট দিয়েছেন।
    • ময়ূরেশ্বরে মহিলার চেয়ে হাজারখানেক পুরুষ ভোটার বেশি রয়েছেন। ১.০৫ লক্ষ পুরুষ এবং ১.০৬ লক্ষ মহিলা সেখানে ভোট দিয়েছেন। ভোটের হার ৯৩.৮৪ শতাংশ।
    • রামপুরহাটে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা প্রায় দু’হাজার বেশি। এই কেন্দ্রে ১.১৪ লক্ষ পুরুষ এবং ১.১৬ লক্ষ মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৯৪.৫৩ শতাংশ।
    • রামনগরে মহিলার তুলনায় পুরুষ ভোটার বেশি ছ’হাজার। তবে মহিলাদের ভোট বেশি পড়েছে। ১.২০ লক্ষ পুরুষ এবং ১.২২ লক্ষ মহিলা সেখানে ভোট দিয়েছেন। ভোটের হার ৯০.০২ শতাংশ।
    • বহরমপুরে পুরুষের চেয়ে চার হাজার বেশি মহিলা ভোটার রয়েছে। ১.০৮ লক্ষ পুরুষ এবং ১.১২ লক্ষ মহিলা ভোট দিয়েছেন এই কেন্দ্রে। ভোটের হার ৯১.৭২ শতাংশ।
    • ভরতপুরে মহিলাদের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ১০ হাজার বেশি। কিন্তু সেখানে ১.০৫ লক্ষ পুরুষ এবং ১.০৭ লক্ষ মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৮৯.১৭ শতাংশ।
    • বড়ঞায় মহিলার চেয়ে ন’হাজার বেশি পুরুষ ভোটার রয়েছেন। ভোট দিয়েছেন ৯১ হাজার পুরুষ এবং ৯৬ হাজার মহিলা। ভোটের হার ৮৭.৮০ শতাংশ।
    • খড়গ্রামে মহিলাদের চেয়ে ১০ হাজার পুরুষ ভোটার বেশি রয়েছেন। ভোট দিয়েছেন ৯৮ হাজার পুরুষ এবং ১.০৪ লক্ষ মহিলা। ভোটের হার ৮৮.৩২ শতাংশ।
    • নবগ্রামে পুরুষের সংখ্যা মহিলার চেয়ে ছ’হাজার বেশি। ভোট দিয়েছেন ১.০৭ লক্ষ পুরুষ এবং ১.১২ লক্ষ মহিলা। ভোটের হার ৯০.৭৩ শতাংশ।
    • শামসেরগঞ্জে মহিলার চেয়ে পাঁচ হাজার বেশি পুরুষ ভোটার রয়েছেন। ভোট দিয়েছেন ৭৪ হাজার পুরুষ এবং ৮০ হাজার মহিলা। ভোটের হার ৯৬.০৪ শতাংশ।
    • মালদহের ইংলিশ বাজারে পুরুষের চেয়ে মহিলা ভোটার দু’হাজার বেশি। সেখানে ভোট দিয়েছেন ১.১৩ লক্ষ পুরুষ এবং ১.১৭ লক্ষ মহিলা। ভোটের হার ৯২.৬৮ শতাংশ।
    • মালদায় মহিলাদের চেয়ে পুরুষ ভোটার বেশি তিন হাজার। ভোট দিয়েছেন ১ লক্ষ ৯ হাজার ১৬১ জন পুরুষ এবং ১ লক্ষ ৯ হাজার ৭৩৪ জন মহিলা। ভোটের হার ৯৪.৬২ শতাংশ।
    • রায়গঞ্জে মহিলার চেয়ে হাজারখানেক পুরুষ ভোটার বেশি রয়েছেন। ভোট দিয়েছেন ৮০ হাজার পুরুষ এবং ৮১ হাজার মহিলা। ভোটের হার ৯২.৯৭ শতাংশ।
    • মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে হাজারখানেক বেশি। ভোট দিয়েছেন ১.২২ লক্ষ পুরুষ এবং ১.২৫ লক্ষ মহিলা। ভোটের হার ৯২.৬৯ শতাংশ।
    • কার্শিয়াঙে মহিলা ভোটারের সংখ্যা চার হাজার বেশি। সেখানে ৮৭ হাজার পুরুষ এবং ৯২ হাজার মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৮৩.১৪ শতাংশ।
    • দার্জিলিঙে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে হাজারখানেক বেশি। সেখানে ৮৪ হাজার পুরুষ এবং ৮৬ হাজার মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৮২.২৭ শতাংশ।
    • মালকেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা ৪০০ বেশি। সেখানে ১ লক্ষ ১১ হাজার ৭৮১ জন পুরুষ, ১ লক্ষ ১১ হাজার ৮৩৯ জন মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৯৪.১৭ শতাংশ।
    • ঝাড়গ্রামে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা দু’হাজার বেশি। সেখানে ১.০৮ লক্ষ পুরুষ এবং ১.০৯ লক্ষ মহিলা ভোট দিয়েছেন। ভোটের হার ৯২.৬৩ শতাংশ।

    মহিলাদের এই বাড়তি হার রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় বার্তা। এখন আর কেবল পুরুষদের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে নির্বাচন জেতা সম্ভব নয়। বরং ‘মহিলা ভোটব্যাঙ্ক’ যে কোনও দলের ভাগ্য নির্ধারণে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। এই প্রবণতা ভবিষ্যতে আরও সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাজনীতি উপহার দেবে বলে আশা করা যায়।

    গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত

    প্রথম দফার এই চিত্রটি কেবল একটি নির্বাচনের (Election Commission India) খবর নয়, এটি বাংলার সমাজব্যবস্থার এক ইতিবাচক পরিবর্তনের দলিল। যখন মায়েরা, বোনেরা এবং গৃহবধূরা নিজের অধিকার প্রয়োগে ঘরের চৌকাঠ পেরিয়ে গণতন্ত্রের উৎসবে শামিল হন, তখন সেই দেশের গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হয়। আগামী দফার নির্বাচনগুলোতেও (Bengal Assembly Election 2026) এই নারীশক্তির জয়যাত্রা বজায় থাকবে—এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞ মহলের। 

  • kharif-2026: খরিফ শষ্য মৌসুম শুরু হওয়ার আগে সারের ঘাটতির আশঙ্কা নাকোচ করে দিল কেন্দ্রীয় সরকার; মজুত ও সরবরাহ নিয়ে বিশেষ আশ্বাস

    kharif-2026: খরিফ শষ্য মৌসুম শুরু হওয়ার আগে সারের ঘাটতির আশঙ্কা নাকোচ করে দিল কেন্দ্রীয় সরকার; মজুত ও সরবরাহ নিয়ে বিশেষ আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের খরিফ শষ্য চাষের মৌসম (kharif-2026) শুরু হওয়ার আগেই দেশে সারের ঘাটতি হতে পারে বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা এবার সরাসরি খারিজ করে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সার মন্ত্রক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে, আসন্ন চাষের মরসুমের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে সারের মজুত (Fertiliser) রয়েছে এবং কৃষকদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।

    রবিবার (২৬শে এপ্রিল) সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ইউরিয়া, ডিএপি (DAP) এবং অন্যান্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

    দেশজুড়ে গুদামগুলোতে পর্যাপ্ত মজুত (kharif-2026)

    কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে গুদামগুলোতে সারের বর্তমান মজুত গত বছরের তুলনায় সন্তোষজনক। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের (Kharif-2026) ওঠানামা সত্ত্বেও ভারত সরকার অভ্যন্তরীণ সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চাষীরা (Fertiliser) যাতে উদ্বিগ্ন না হন, তাই সরকারের এই পদক্ষেপ।

    উৎপাদন ও আমদানি

    দেশীয় সার কারখানাগুলোতে (kharif-2026) উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ সার আমদানির প্রক্রিয়াও মসৃণভাবে চলছে। বিশেষ করে ইউরিয়ার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতার দিকে দ্রুত এগোচ্ছে বলে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। চাষের জন্য সবরকম অনুকূল পরিস্থিতি রয়েছে বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় রেখে জেলা স্তরে সারের সুষম বণ্টন নিশ্চিত করা হচ্ছে। কালোবাজারি বা কৃত্রিম অভাব (Fertiliser) রুখতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    কৃষকদের জন্য আশ্বাস

    কেন্দ্রীয় কৃষি (Fertiliser) মন্ত্রক জানিয়েছে, খরিফ মৌসমের সময় সারের চাহিদা সাধারণত বৃদ্ধি পায়, কিন্তু সেই বর্ধিত চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত ‘বাফার স্টক’ (Buffer Stock) বর্তমানে হাতে রয়েছে। কৃষকদের প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত সার মজুত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    কেন্দ্রীয় সার (Kharif-2026) ও রসায়ন মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, “আমরা পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছি। কোনও রাজ্য থেকেই সারের ঘাটতির খবর পাওয়া যায়নি। কৃষকরা যাতে সঠিক সময়ে এবং নির্ধারিত দামে সার পান, তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

    মূলত বিশ্ব পরিস্থিতির কারণে সারের দাম বাড়ার যে জল্পনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এই বিবৃতি কৃষকদের মনে স্বস্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। খরিফ চাষের মূল ভিত্তি হিসেবে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LinkedIn
Share