Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rajya Sabha: ‘সম্মান নষ্টের অভিপ্রায়’! ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জানালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

    Rajya Sabha: ‘সম্মান নষ্টের অভিপ্রায়’! ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জানালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সম্মান নষ্ট করতে চেয়ে রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব আনেন ইন্ডি জোটের সাংসদেরা (Rajya Sabha)। বিজেপিবিরোধী দলগুলির আনা সেই অনাস্থা প্রস্তাব খারিজ করা হল। অনাস্থা প্রস্তাব খারিজ করার কারণ হিসেবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং জানিয়েছেন যে সেখানে ত্রুটি রয়েছে। শুধু তাই নয়, ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসলে উপরাষ্ট্রপতির সম্মান নষ্টের অভিপ্রায়ে আনা হয়েছে বলেই জানিয়েছেন ডেপুটি চেয়ারম্যান। তাই এত তাড়াহুড়ো করে ইন্ডি জোটের সাংসদরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    উপরাষ্ট্রপতির পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ

    প্রসঙ্গত, উপরাষ্ট্রপতির পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। নিয়ম অনুযায়ী দেশের উপরাষ্ট্রপতি (Rajya Sabha) সংসদের রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন। সংবিধান অনুযায়ী, অনাস্থার আগে ১৪ দিনের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে সেটাও করা হয়নি। জানা গিয়েছে, সেই নিয়ম তো মানা হয়ইনি, উপরন্ত ইন্ডি জোটের সাংসদেরা জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নামের বানানটাও ভুল লিখেছিলেন। চলতি মাসের ১০ তারিখ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়।

    আরও পড়ুন: লোকসভায় ধস্তাধস্তি! ‘‘রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন”, বললেন রক্তাক্ত বিজেপি সাংসদ

    সাংবিধানিক পদকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে

    পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে যারা বিরোধিতা দেখায় সেই কংগ্রেস-তৃণমূল উভয়েই অনাস্থা প্রস্তাবে সই করে। তারা ছাড়াও সমাজবাদী পার্টি সহ বিজেপিবিরোধী সব শরিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব জমা দেয়। তবে এদিন তা খারিজ করে দিলেন ডেপুটি চেয়ারম্যান (Rajya Sabha)। অপসারণের প্রস্তাব খতিয়ে দেখার পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবটির মাধ্যমে দেশের সাংবিধানিক পদকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, শুধু তাই নয় বর্তমান উপরাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে এর মাধ্যমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Supreme Court: ‘ডাল মে কুছ কালা হ্যায়..’! চাকরি বাতিল মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    Supreme Court: ‘ডাল মে কুছ কালা হ্যায়..’! চাকরি বাতিল মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি চলে। শীর্ষ আদালতে ঝুলেই রইল ২৬ হাজার চাকরিজীবীর (SSC Recruitment Verdict) ভবিষ্যৎ। কারণ, যোগ্য-অযোগ্যের বাস্তবসম্মত পৃথকীকরণ কোন পথে সম্ভব, তার কোনও দিশা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। যোগ্য-অযোগ্যে পৃথকীকরণের জন্য যে অরিজিনাল ওএমআর শিট প্রয়োজন, তা যে নেই এসএসসি-র কাছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাতেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে চাকরিপ্রার্থীদের।

    শুনানিতে কী হল?(Supreme Court)

    শুনানির শুরুতেই প্রধান বিচারপতি (Supreme Court) সঞ্জীব খন্না বলেন, “নম্বরে কারচুপি হয়েছে। লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে।” তার পরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না। রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তাঁর সংযোজন, তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। এসএসসির আইনজীবী আদালতে জানান, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করা সম্ভব। তার পরেই এসএসসির উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “আমাকে বোঝান, কেন হাইকোর্ট বলল (যোগ্য-অযোগ্য) আলাদা করা সম্ভব নয়?”

    পরবর্তী শুনানি কবে?

    পরবর্তী শুনানি (Supreme Court) হতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। তবে দিনভর সওয়াল-জবাব দেখে আশার আলো যে খুব একটা যাচ্ছে, এমনটা মনে করছে না ওয়াকিবহাল মহল। সোজা কথায়, প্যানেল থাকছে নাকি চাকরি বাতিল হচ্ছে, উত্তর পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। প্রসঙ্গত, এদিন সকালে শুনানি শুরু হতেই লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে রাজ্য। একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভৎর্সনার মুখেও পড়ে রাজ্য। যোগ্য-অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল-জবাব চললেও প্রায়ই গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে।

    ‘ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্য়ায়?’

    ‘ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্যায়?’ এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল (Supreme Court) নিয়ে সন্দেহ প্রকাশ করতে গিয়ে এদিন এ মন্তব্যও করতে দেখা যায় প্রধান বিচারপতিকে। এসএসসি-র মূল্যায়নকারী সংস্থার ভূমিকা, ওএমআর শিটের ‘হাওয়া’ হয়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে এ ধরনের মন্তব্যে যে রাজ্যের ওপর চাপ আরও বাড়বে, বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও দিনভর সওয়াল-জবাব শেষে কোনও নির্দিষ্ট রায় দেয়নি সুপ্রিম কোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশের জনগণের কাছে খোলা চিঠি লিখলেন ৬৮৫ জন বিশিষ্ট ভারতীয়

    Bangladesh Crisis: বাংলাদেশের জনগণের কাছে খোলা চিঠি লিখলেন ৬৮৫ জন বিশিষ্ট ভারতীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) জনগণের কাছে খোলা চিঠি লিখলেন ৬৮৫ জন বিশিষ্ট ভারতীয়। চিঠিতে তাঁদের শান্তি ও বন্ধুত্বের পথে চলার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, তাঁদের সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং তাঁদের দেশ ছেড়ে (Bangladesh) চলে যেতে বাধ্য করার জন্য অবিলম্বে জবরদস্তি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ১৩৯ জন অবসরপ্রাপ্ত আমলা (এর মধ্যে রয়েছেন ৩৪ জন রাষ্ট্রদূত), ৩০০ জন উপাচার্য, ১৯২ জন প্রাক্তন সামরিক অফিসার এবং নাগরিক সমাজের ৩৫ জন গণ্যমান্যরাও।

    কী লেখা হয়েছে চিঠিতে? (Bangladesh Crisis)

    চিঠিতে বলা হয়েছে, ভারতের জনগণ বাংলাদেশের অবনতিশীল পরিস্থিতিকে ক্রমবর্ধমান শঙ্কার সঙ্গে দেখেন এবং উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে একটি নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। সরকারি ও বেসরকারিভাবে দেশ জুড়ে জোরপূর্বক পদত্যাগের একটি প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ (পুলিশ সহ), শিক্ষা জগৎ এমনকি সংবাদমাধ্যমও। পুলিশ বাহিনী এখনও পূর্ণ শক্তিতে দায়িত্বে ফিরে আসেনি এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি এবং পুলিশের ক্ষমতা দেওয়া সত্ত্বেও, স্বাভাবিকতা এখনও ফিরে আসেনি। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে।

    আরও পড়ুন: কংগ্রেসকে ধুয়ে দিয়েছিলেন অম্বেডকর স্বয়ং, কী লিখেছিলেন পদত্যাগপত্রে?

    বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি

    বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন সে দেশের দেড় কোটি শক্তিশালী সংখ্যালঘু সম্প্রদায়। এর (Bangladesh Crisis) মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পাশাপাশি রয়েছে শিয়া, আহমদিয়া এবং অন্যান্যরা। চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই বলে যে, বাংলাদেশের অস্থির পরিস্থিতি সীমান্তের ওপারে ছড়িয়ে পড়তে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এবং ভারতে গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে। চিঠিতে লেখা হয়েছে, আমরা আশা করি যে এটি বাংলাদেশ ও ভারত উভয়ের জনগণকে শান্তি, বন্ধুত্ব এবং বোঝাপড়ার পথে এক সঙ্গে চলতে সাহায্য করবে (Bangladesh), যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে ৫০ বছরেরও বেশি সময় ধরে আমাদের টিকিয়ে রেখেছে (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Samajwadi Party MP: ৬ মাস ধরে বিদ্যুৎ চুরি! সম্ভলের সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে দায়ের মামলা

    Samajwadi Party MP: ৬ মাস ধরে বিদ্যুৎ চুরি! সম্ভলের সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে দায়ের মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সম্ভলের (Sambhal) সমাজবাদী পার্টির সাংসদ (Samajwadi Party MP) জিয়াউর রহমান বারকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিদ্যুৎ চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বারকের বাড়িতে দুটি বিদ্যুতের মিটারের মধ্যে একটি চালু থাকা সত্ত্বেও ছয় মাস ধরে শূন্য বিদ্যুৎ খরচ দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

    সাংসদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা! (Samajwadi Party MP)

    রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের একটি দল সাংসদের (Samajwadi Party MP) বাসভবনে যায়। মিটার পরীক্ষা করে দেখেন, সেখানে যদিও লোড ছিল ৫ কিলোওয়াটের বেশি ছিল, কিন্তু, খরচ শূন্য! এর কয়েক ঘণ্টা পরে বাকরের বিরুদ্ধে এফআইআর করা হয়। জানা গিয়েছে, মিটার ট্যাম্পারিংয়ের অভিযোগে সাংসদের বিরুদ্ধে এফআইআরটি ভারতীয় বিদ্যুৎ আইন (সংশোধন) ২০০৩-এর ধারা ১৩৫ এর অধীনে থানায় নথিভুক্ত করা হয়েছে। সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র বলেন, “রাজ্য বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ চুরির বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে। বিদ্যুৎ বিভাগের আধিকারিক আরও অভিযোগ করেছেন যে, যখন তাঁরা চেকিং করতে গিয়েছিলেন, তখন বারকের বাবা সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে বিষয়টি দেখে নেওয়ার হুমকি দেন।” এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, “এফআইআর দায়ের করার পরে হুমকির দাবির প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে। আপাতত, একটি এফআইআর দায়ের করা হয়েছে (বিদ্যুৎ চুরির বিষয়ে) এবং অন্যটি (জিয়া উর রহমান বারকের বাবার হুমকির বিষয়ে) প্রমাণ পাওয়ার পরে অভিযোগ দায়ের করা হবে।”

    আরও পড়ুন: লোকসভায় ধস্তাধস্তি! ‘‘রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন”, বললেন রক্তাক্ত বিজেপি সাংসদ

    বিদ্যুৎ দফতরের আধিকারিক কী বললেন?

    বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘গত ছয় মাসে এমপির (Samajwadi Party MP) মিটারের বিল ধারাবাহিকভাবে শূন্য ব্যবহার দেখিয়েছে। একমাত্র ব্যতিক্রম ছিল জুন মাসে যখন ১৩ ইউনিট ব্যবহার রেকর্ড করা হয়েছিল। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মিটারটি শূন্য ইউনিট ব্যবহার দেখানো হয়েছে।’’ নিরাপত্তা কর্মীরা পরিদর্শনের সময় এলাকায় উপস্থিত ছিলেন। তবে, গলির বাসিন্দারা প্রায়ই এই ধরনের চেকের বিরোধিতা করে, যার ফলে বিক্ষোভ হয়।

    প্রসঙ্গত, মাস (Power Theft) দুই আগেই বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমাজবাদী পার্টির প্রাক্তন সভাপতি ফিরোজ খানকে। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বিদ্যুৎ চুরি করে যাচ্ছিলেন তিনি। জরিমানা বাবদ ধার্য করা হয়েছিল ৫৪ লাখ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dr Ambedkar: কংগ্রেসকে ধুয়ে দিয়েছিলেন অম্বেডকর স্বয়ং, কী লিখেছিলেন পদত্যাগপত্রে?

    Dr Ambedkar: কংগ্রেসকে ধুয়ে দিয়েছিলেন অম্বেডকর স্বয়ং, কী লিখেছিলেন পদত্যাগপত্রে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলমান তোষণের রাজনীতি করে দীর্ঘদিন কেন্দ্রের গদি আঁকড়ে পড়েছিল কংগ্রেস। তাতে দেশের কী উপকার হয়েছে, তা বলবে উন্নয়নের হাল। তবে তোষণের রাজনীতি করে যে কংগ্রেস এবং সেই দলের একটি বিশেষ পরিবার আখের গুছিয়েছে, তা বলাই বাহুল্য। কংগ্রেসের এই তুষ্টিকরণের রাজনীতি আজকের নয়, চলে আসছে সেই নেহরুর (Jawaharlal Nehru) আমল থেকে। আজ যে অম্বেডকরকে (Dr Ambedkar) নিয়ে এত হইচই করছে কংগ্রেস, সেই অম্বেডকরও স্বয়ং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে উগরে দিয়েছিলেন এক রাশ ক্ষোভ। যার প্রমাণ অম্বেডকরের পদত্যাগ পত্র। সেই পত্রেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে বস্তুত তুলোধনা করে দিয়েছিলেন দেশের প্রথম আইনমন্ত্রী।

    নেহরু সরকারের উদাসীনতা (Dr Ambedkar)

    স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন অম্বেডকর। ১৯৫০ সালের ১০ অক্টোবর আইনমন্ত্রী পদে ইস্তফা দেন অম্বেডকর। সেই পত্রেই গভীর হতাশা প্রকাশ করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী। তাঁর হতাশার কারণ তফশিলি জাতির প্রতি নেহরু সরকারের উদাসীনতা। অম্বেডকরের এই বিবৃতিটি অমর হয়ে রয়ে গিয়েছে ‘ডঃ বাবাসাহেব অম্বেডকর: রাইটিংস অ্যান্ড স্পিচেস’, বইতে। বইটি প্রকাশিত হয় ১৯৭৯ সালের ১৪ এপ্রিল, অম্বেডকরের জন্মদিনে। বইটি প্রকাশ করে মহারাষ্ট্র সরকার। বইয়ের ১৪ তম খণ্ডের দ্বিতীয় অংশ থেকে প্রাপ্ত দেশের প্রথম আইনমন্ত্রীর বক্তব্যের নির্যাস, “আমি ভাবছি, ভারতের তফশিলি জাতির অবস্থার সঙ্গে বিশ্বের অন্য কোনও কিছুর সমান্তরাল উদাহরণ আছে কিনা। আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু তবুও, তফশিলি জাতির জন্য কেন কোনও স্বস্তি দেওয়া হয় না?”  নেহরু (Jawaharlal Nehru) সরকারের মুসলিমদের প্রতি মনোভাব এবং তফশিলি জাতির প্রতি আচরণের তুলনা টেনে তিনি বলেছিলেন, ‘‘সরকার মুসলিমদের সুরক্ষার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করে, তা তুলনা করুন। প্রধানমন্ত্রী তাঁর পুরো সময় এবং মনোযোগ মুসলিমদের সুরক্ষায় নিবেদিত করেছেন।’’

    প্রধানমন্ত্রীর কাছেও মাথা নত করি না

    সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষার প্রতি সমর্থন প্রকাশ করতে গিয়ে অম্বেডকর দৃঢ়ভাবে বলেছিলেন, “আমি কারও কাছে, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও মাথা নত করি না ভারতীয় মুসলমানদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার আকাঙ্ক্ষায়, যখন এবং যেখানে তাদের প্রয়োজন হয়।” এর পরেই তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছিলেন। বলেছিলেন, “কিন্তু আমি জানতে চাই, মুসলমানরাই কি একমাত্র গোষ্ঠী যাদের সুরক্ষার প্রয়োজন? তফশিলি জাতি, তফশিলি জনজাতি এবং ভারতীয় খ্রিস্টানদের কি সুরক্ষার প্রয়োজন নেই? এদের জন্য তিনি কী চিন্তা করেছেন? যতদূর আমি জানি, কিছুই নয়। অথচ এই গোষ্ঠীগুলিরই মুসলমানদের তুলনায় অনেক বেশি যত্ন এবং মনোযোগের প্রয়োজন।” কংগ্রেস ও নেহরুর বিরুদ্ধে তাঁর তোপ, “নেহরু তাঁর পুরো সময় এবং মনোযোগ মুসলমানদের সুরক্ষায় নিবেদিত করেছেন।”

    তফশিলি জাতির মানুষদের উদ্বেগে জোর

    অম্বেডকর প্রাক স্বাধীনতা পর্বে এবং সংবিধান প্রণয়নের সময় তফশিলি জাতির মানুষদের সম্মুখীন হওয়া উদ্বেগের ওপর জোর দিয়েছিলেন। তিনি (Dr Ambedkar) বলেছিলেন, “ব্রিটিশরা তফশিলি জাতিগুলোর জন্য সংবিধানিক সুরক্ষার ব্যাপারে তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গিয়েছিল। তফশিলি জাতিগুলির কোনও ধারণা ছিল না যে এই বিষয়ে গণপরিষদ কী করবে।” তিনি জানান, এই সময় তিনি তফশিলি জাতিগুলির অবস্থার ওপর একটি প্রতিবেদন তৈরি করেছিলেন রাষ্ট্রসঙ্ঘে জমা দেওয়ার জন্য। পরে এটি জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন, এই আশায় যে নবগঠিত সংসদ তাদের দুর্দশা মোকাবিলা করবে। তফশিলি জাতিগুলির সুরক্ষার জন্য সংবিধানিক বিধানগুলির ব্যাপারে তাঁর দ্বিধা থাকা সত্ত্বেও, তিনি সেগুলিকে আন্তরিক বিশ্বাসে গ্রহণ করেছিলেন, এই বিশ্বাসে যে সরকার দৃঢ় সংকল্পের সঙ্গে কাজ করবে।

    আরও পড়ুন: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    অম্বেডকরের আক্ষেপ

    অপরিবর্তিত অবস্থার জন্য আক্ষেপ করেছিলেন অম্বেডকর (Dr Ambedkar)। বলেছিলেন, “আজকের দিনে তফশিলি জাতির অবস্থা কী? যতদূর আমি দেখি, এটি আগের মতোই রয়েছে। সেই একই পুরনো অত্যাচার, একই পুরনো শোষণ, একই পুরনো বৈষম্য, যা আগে ছিল, তা এখনও আছে এবং সম্ভবত আরও খারাপ আকারে।” অসংখ্য উদাহরণের মাধ্যমে তিনি জাতিভিত্তিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করেছেন। বিশেষত দিল্লির নিকটবর্তী এলাকাগুলিতে, যেখানে তফশিলি জাতিভুক্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে বৈষম্য এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে তাঁর কাছে এসেছেন। তিনি বলেন, “আমি শত শত ঘটনার কথা বলতে পারি যেখানে দিল্লি ও আশপাশের তফসিলি জাতির মানুষরা তাঁদের দুঃখ-দুর্দশার কাহিনি নিয়ে আমার কাছে এসেছেন। এঁরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যাঁরা তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করেছে এবং তাঁদের কোনও সাহায্য করেনি।”

    পক্ষপাতের বিষয়টির খাপ খুলে দিয়েছে

    অম্বেডকরের আবেগপূর্ণ ও ধারালো বিবৃতি তফশিলি জাতির প্রতি চরম অবহেলা ও পদ্ধতিগত পক্ষপাতের বিষয়টির খাপ খুলে দিয়েছে। কংগ্রেসের (Jawaharlal Nehru) অগ্রাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। বিজেপির দাবি, কংগ্রেস পার্টি নিজেকে প্রান্তিক জনগোষ্ঠীর রক্ষক হিসেবে উপস্থাপন করে। তারা বিআর অম্বেডকরের প্রতিকৃতি ন্যায়বিচারের প্রতীক হিসেবে তুলে ধরে। যা আসলে ভণ্ডামির নামান্তর (Dr Ambedkar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Indian Defence Forces: ভবিষ্যতের প্রস্তুতি! মহাকাশেও সামরিক ঘাঁটি গড়ছে ভারত, পাঠানো হচ্ছে ৫২টি স্যাটেলাইট

    Indian Defence Forces: ভবিষ্যতের প্রস্তুতি! মহাকাশেও সামরিক ঘাঁটি গড়ছে ভারত, পাঠানো হচ্ছে ৫২টি স্যাটেলাইট

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার মহাকাশেও তৈরি হতে চলেছে ভারতের সামরিক ঘাঁটি (Defence Space Assets)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের চলতি মাসের গোড়াতেই এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, প্রতিরক্ষা মন্ত্রক এবং ইসরোর প্রতিনিধিরা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ৫২টি স্যাটেলাইট মহাকাশে (Indian Defence Forces) পাঠাবে ভারত। অধিকাংশ স্যাটেলাইটই কাজ চালাবে নজরদারির। একইসঙ্গে বেশ কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই স্যাটেলাইটগুলি মূলত প্রতিরক্ষার (Indian Defence Forces) কাজেই লাগানো হবে।

    আমেরিকা-চিন-রাশিয়ার পরেই ভারত 

    জানা গিয়েছে এখনও পর্যন্ত আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলি এ ধরনের স্যাটেলাইট মহাকাশে (Defence Space Assets) পাঠিয়েছে, এবার ভারতও যোগ দিতে চলেছে সেই সারিতে। মনে করা হচ্ছে এর ফলে বিশ্ব মানচিত্রে ক্ষমতাশালী দেশ হিসেবে ভারতের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সূত্র মারফত জানা গিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের নেতৃত্বেই এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত (Indian Defence Forces) করা হবে এবং পুরো প্রকল্প তত্ত্বাবধান করবে ডিফেন্স স্পেস এজেন্সি। একইসঙ্গে ডিফেন্স স্পেস এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মহাকাশে দেশের সম্পদের সংখ্যা বাড়ানোর এবং সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার। প্রসঙ্গত, ইসরো, ডিফেন্স স্পেস এজেন্সি (Defence Space Assets), ডিআরডিও, মিলিটারি ইনটেলিজেন্স সহ একাধিক সংস্থা ভারতের এই সামরিক স্বপ্ন পূরণে নেমে পড়েছে। সূত্রের খবর, সম্প্রতি আয়োজিত বৈঠকে স্থির হয়েছে কাকে কোন কাজটা করতে হবে!

    গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে চিন ও পাকিস্তান বর্ডারের নজরদারিতে 

    ওয়াকিবহাল মহল মনে করছে, চিন ও পাকিস্তানের সঙ্গে সারা বছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে (Defence Space Assets) কেন্দ্র করে বিবাদ লেগেই থাকে। বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। এই স্যাটেলাইটগুলি মহাকাশে প্রতিস্থাপন হলে দেশের সীমানা সুরক্ষায় (Indian Defence Forces) তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এ নিয়ে সংবাদ মাধ্যমকে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানিয়েছেন, এমন উদ্যোগের ফলে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: লোকসভায় ধস্তাধস্তি! ‘‘রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন”, বললেন রক্তাক্ত বিজেপি সাংসদ

    BJP: লোকসভায় ধস্তাধস্তি! ‘‘রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন”, বললেন রক্তাক্ত বিজেপি সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেডকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এ বার পরিণত হল সংঘর্ষে। দু’পক্ষের ধাক্কাধাক্কিতে বিজেপি (BJP) সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি আহত হয়েছেন। আর এই ঘটনার জন্য রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী অভিযোগ? (BJP)

    জানা গিয়েছে, সংসদে পড়ে গিয়ে চোট পেলেন বিজেপির (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি।  ওড়িশার বালেশ্বরের সাংসদ সারঙ্গি বলেন, ‘‘আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। তখন রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ আমার গায়ের ওপর পড়লে আমি পড়ে যাই এবং আমার মাথা ফেটে যায়।” শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হুইলচেয়ারে বসা অবস্থায় তাঁর ছবিও দেখা গিয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে বিআর আম্বেদকরের নাম নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরের ভিতরে প্রতিবাদ মিছিল করছিল বিরোধী ‘ইন্ডি’ ব্লকের সাংসদরা৷ অভিযোগ, সেই সময় এনডিএ সাংসদরাও একটি প্রতিবাদ মিছিল করছিলেন৷ সেই দুই মিছিলকে কেন্দ্র করেই দু’পক্ষের সাংসদদের মধ্যে সংঘাত তৈরি হয় বলে অভিযোগ৷ একটা সময় দু’পক্ষের মিছিল মুখোমুখি হয়ে যায়। তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়।

    বিজেপি সূত্রের দাবি, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারঙ্গির উপর। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি। অর্থাৎ রাহুলের ধাক্কায় দুই বিজেপি সাংসদ আহত হয়েছেন। জানা যাচ্ছে, ঘটনার গুরুতর আহত হয়েছেন মুকেশ। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে বিজেপি সাংসদকে আইসিইউ’তে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন বিজেপির অন্যান্য নেতা এবং সাংসদরা।

    এই ঘটনা নিয়ে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, ‘‘বিজেপির সাংসদরা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। আমি ভিতরে প্রবেশের চেষ্টা করলেও তাঁরা আমাকে ধাক্কা দেন। আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঢোকার মুখে এটা হয়েছে।” বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গির অভিযোগ নিয়ে রাহুল আরও বলেন, ‘‘ধাক্কাধাক্কি করে কিছু হয় না। আমি সংসদের ভেতরে যেতে চেয়েছিলাম। সংসদে যাওয়া আমার অধিকার। আমাকে আটকানোর চেষ্টা করা হয়। তারা আমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছিল ও হুমকি দিচ্ছিলেন বিজেপির সাংসদরা। আমি তার প্রতিবাদ করেছি।”

    আরও পড়ুন: কাকভোরে গুলির লড়াই, জম্মু-কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম ৫ জঙ্গি, জখম ২ জওয়ান

    শাহ ঠিক কী বলেছেন?

    মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।” বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। তার মধ্যেই ঘটে গেল এই রক্তারক্তি কাণ্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: অম্বেডকরকে অশ্রদ্ধা কংগ্রেসের, প্রতিবাদে সাংসদ প্রাঙ্গনে বিক্ষোভ বিজেপির

    BJP: অম্বেডকরকে অশ্রদ্ধা কংগ্রেসের, প্রতিবাদে সাংসদ প্রাঙ্গনে বিক্ষোভ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিআর অম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে হইচই ফেলে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাঁর পদত্যাগও দাবি করেছ রাহুল গান্ধীর দল। এরই প্রতিবাদে বুধবার সংসদ প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি (BJP) সাংসদরা।

    বিজেপির প্রতিবাদ (BJP)

    তাঁরা আওয়াজ তোলেন, ‘বাবাসাহেব অম্বেডকরজির অপমান সহ্য করা হবে না’। সাংসদদের হাতে যে ব্যানার ছিল, তাতে লেখা, ‘অম্বেডকর আমাদের পথ দেখিয়েছেন, কংগ্রেস বিভ্রান্ত করেছে’। বিজেপির এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। গান্ধী পরিবারকে নিশানা করে তিনি বলেন, “তাঁরা সবাই ভারতরত্ন পেয়েছেন, কিন্তু অম্বেডকরকে দেননি।” গিরিরাজ বলেন, “কংগ্রেস পার্টি বাবাসাহেবকে অসম্মান করার জন্য সবচেয়ে বড় পাপী। পুরো পরিবার ভারতরত্ন নিয়েছে, কিন্তু বাবাসাহেবকে দেয়নি। কংগ্রেস পার্টির উচিত ২৪ ঘণ্টা উপবাস করা এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নীরব থাকার শপথ নেওয়া।”

    আরও পড়ুন: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    রাজীব রঞ্জন সিংয়ের প্রতিক্রিয়া

    জেডিইউ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, “শুধু (BJP) মল্লিকার্জুন খাড়্গে নন, পুরো কংগ্রেস পার্টি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করে নেতিবাচক প্রচার করছে।” তিনি বলেন, “অমিত শাহ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন কীভাবে কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।” তিনি বলেন, “মল্লিকার্জুন খাড়্গে শুধু একটা অংশ। পুরো কংগ্রেস পার্টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা বিকৃত করছে নেতিবাচক প্রচার করতে। স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কীভাবে কংগ্রেস ভীমরাও অম্বেডকরকে অসম্মান করেছে। পন্ডিত নেহরু সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। ভীমরাও অম্বেডকর ভারতরত্ন পেয়েছিলেন বিজেপির শাসনে।”  

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের তাঁর পদত্যাগের দাবির প্রতিক্রিয়ায় শাহ বলেন, “এটা কংগ্রেস পার্টির ভবিষ্যতের ওপর কোনও প্রভাব ফেলবে না। আমার পদত্যাগের পরেও কংগ্রেস পার্টি আগামী ১৫ বছর বিরোধী দলেই থাকবে (BJP)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • India China Relation: “বেজিংয়ের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক দিল্লি”, বললেন ডোভাল

    India China Relation: “বেজিংয়ের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক দিল্লি”, বললেন ডোভাল

    মাধ্যম নিউজ ডেস্ক: “বেজিংয়ের সঙ্গে বাস্তবসম্মত পদ্ধতিতে ফলপ্রসূ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক নয়াদিল্লি।” বুধবার ভারত-চিন বৈঠক শেষে কথাগুলি বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। তিনি বলেন, “সীমান্ত (পড়ুন, ভারত-চিন) সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য ধারাবাহিকভাবে আলোচনা চালাবে দুই দেশ।”

    কী বললেন ডোভাল? (India China Relation)

    বুধবার বেজিংয়ে অনুষ্ঠিত ২৩তম ভারত ও চিনের বিশেষ প্রতিনিধিদের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন। ডোভাল বলেন, “গত পাঁচ বছরে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় সীমান্ত অঞ্চলের প্রাসঙ্গিক বিষয়গুলির সঠিকভাবে সমাধান হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাস্তবসম্মত পদ্ধতিতে চিনের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ বজায় রাখতে ও সীমান্ত সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য ধারাবাহিকভাবে কাজ করতে ইচ্ছুক।”

    চিনের বিবৃতি

    চিনা বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ওয়াং ই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজানে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের উল্লেখ করে বলেছেন, ‘‘এ বছরের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জিনপিং এবং প্রধানমন্ত্রী মোদি কাজানে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে তাঁরা সীমান্ত অঞ্চলের প্রাসঙ্গিক বিষয়গুলি সমাধানে চিন ও ভারতের অগ্রগতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন এবং চিন-ভারত সম্পর্কের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন।’’

    আরও পড়ুন: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    দুই দেশের নেতারা কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে চিন-ভারত সম্পর্ককে দেখার ওপর জোর দিয়েছেন, এবং একটি সঙ্কটময় মুহূর্ত থেকে চিন-ভারত সম্পর্ককে পুনরুদ্ধার ও উন্নয়নের দিকনির্দেশ স্পষ্ট করেছেন। চিনা বিদেশমন্ত্রী বলেন, “আগামী বছর চিন ও ভারতের (India China Relation) মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উদযাপিত হবে। গত ৭০ বছরে চিন-ভারত সম্পর্কের উত্থান-পতন পর্যালোচনা করলে দেখা যায় যে, উভয় পক্ষের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা মেনে চলা, একে অপরকে সঠিকভাবে বোঝার দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতিতে (Ajit Doval) অটল থাকা এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য সঠিকভাবে মোকাবিলা করা (India China Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Amit Shah: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    Amit Shah: “কংগ্রেস অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী”, সংসদে তোপ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস বিআর অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী, সংবিধান-বিরোধী।” বুধবার ঠিক এই ভাষায়ই কংগ্রেসকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিরোধী দল রাজ্যসভায় তাঁর বক্তৃতাকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

    কংগ্রেসকে তোপ শাহের (Amit Shah)

    সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ জরুরি অবস্থার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, “সংসদে সংবিধানের ১৫০ বছরের আলোচনা প্রমাণ করে কীভাবে কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরের বিরোধিতা করেছিল।” তিনি বলেন, “গতকাল থেকে কংগ্রেস বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে। আমি এর নিন্দা করি।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেস বিআর অম্বেডকর-বিরোধী, সংরক্ষণ-বিরোধী এবং সংবিধান-বিরোধী। কংগ্রেস বীর সাভারকরকেও অপমান করেছে। জরুরি অবস্থা জারি করে তারা সমস্ত সংবিধানমূলক মূল্যবোধ লঙ্ঘন করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এই সময়, আমরা গত ৭৫ বছরে দেশের সাফল্য নিয়েও আলোচনা করেছি। এটা স্পষ্ট যে বিভিন্ন বিষয় নিয়ে দল ও জনগণের ভিন্ন মতামত থাকবে। কিন্তু আলোচনা সর্বদা তথ্যের ভিত্তিতে হওয়া উচিত।”

    অম্বেডকরকে ভারতরত্ন দেয়নি কংগ্রেস

    শাহ (Amit Shah) বলেন, “কংগ্রেস সরকার অম্বেডকরকে ভারতরত্ন দেয়নি। বিজেপি সরকার তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়েছিল।” তিনি বলেন, “সংসদে যখন এই আলোচনা চলছিল, তখন প্রমাণিত হয়েছিল কীভাবে কংগ্রেস বাবা সাহেব অম্বেডকরের বিরোধিতা করেছিল। কীভাবে কংগ্রেস বাবা সাহেবকে তাঁর মৃত্যুর পরেও উপহাস করার চেষ্টা করেছিল। কংগ্রেসের নেতারা বহুবার নিজেরাই নিজেদের ভারতরত্ন দিয়েছেন।” তিনি বলেন, “১৯৫৫ সালে নেহরু নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন। ১৯৯০ সালে বাবা সাহেব ভারতরত্ন পান, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল না। বিজেপি সমর্থিত সরকার ছিল।”

    আরও পড়ুন: কলকাতা ছেড়ে এবার দিল্লি দখলের দিবাস্বপ্ন! ফাঁকা বুলি বাংলাদেশের মৌলবাদী নেতার

    শাহ বলেন, “নেহরুর অম্বেডকরের প্রতি ঘৃণা সর্বজনবিদিত।” বুধবার কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। তিনি বলেছিলেন, “সংসদে অমিত শাহজি (Amit Shah) কংগ্রেসের সেই অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন, যেখানে তারা ড. অম্বেডকরকে অপমান করেছে এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে উপেক্ষা করেছে। তিনি যে তথ্য উপস্থাপন করেছেন তা দেখে তারা স্পষ্টতই হতবাক এবং স্তম্ভিত। এজন্যই তারা এখন নাটক শুরু করেছে!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share