Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Delhi Assembly Election 2025: ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ, গণনা ৮-ই, দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

    Delhi Assembly Election 2025: ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ, গণনা ৮-ই, দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এক সাংবাদিক সম্মেলনে কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। এক দফাতেই ভোট হবে দিল্লিতে। ৮ ফেব্রুয়ারি হবে ভোটগণনা।

    মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকছে ১৭ জানুয়ারি

    মঙ্গলবার কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। জানা গিয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election 2025) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকছে ১৭ জানুয়ারি। পরের দিনই সম্পন্ন হবে স্ক্রুটিনি। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এদিন ফের একবার  ইভিএম নিয়ে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন এদিন জানিয়েছে, ৪২ বার আদালত ভরসা রেখেছে ইভিএমের প্রতি।

    ভোটার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ 

    প্রসঙ্গত, এর আগেই গতকাল ৬ জানুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election 2025)মোট ভোটার সংখ্যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। বের করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। ওই তালিকায় দেখা যাচ্ছে দিল্লিতে ভোটার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election 2025) বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। কারণ আবগারি দুর্নীতিতে ২০২৪ সালের মার্চ মাসেই গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, অপর এক মন্ত্রী মণীশ সিসোদিয়াও দীর্ঘদিন জেলে ছিলেন ওই একই অভিযোগে। একাধিক দুর্নীতির অভিযোগে আপ সরকার বিধ্বস্ত। এই দুর্নীতির প্রভাব ভোট বাক্সে (Delhi Assembly Election 2025) পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটে এখনই কোনও উপনির্বাচন হবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। 

    আরও পড়ুন: ৫০০ বছরের পুরনো শিবমন্দির উদ্ধার পাটনায়, ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত ভক্তরা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bihar: ৫০০ বছরের পুরনো শিবমন্দির উদ্ধার পাটনায়, ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত ভক্তরা

    Bihar: ৫০০ বছরের পুরনো শিবমন্দির উদ্ধার পাটনায়, ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত ভক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাটনার (Bihar) নারায়ণ বাবু স্ট্রিটে উদ্ধার হয়েছে একটি পাঁচ শতাব্দী প্রাচীন শিবমন্দির। মন্দির আবির্ভূত হতেই স্থানীয়দের মধ্যে তুমুল উচ্ছ্বাস ও উন্মাদনা নজরে আসে। ধ্বনিত হয় ‘হর হর মহাদেব’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরটি প্রায় ৫০০ বছরের পুরনো। মন্দিরের গর্ভগৃহ এখনও সম্পূর্ণ ভাবে অক্ষত। ভিতরে একটি বড় শিবলিঙ্গ এবং পায়ের ছাপ রয়েছে। 

    মন্দিরটি আনুমানিক পঞ্চদশ শতকে নির্মিত হয়েছিল (Bihar)

    গত ৫ জানুয়ারি রবিবার বিকেলে একটি ভূমি ধসের কারণে এই শিব মন্দিরটি উদ্ধার হয়েছে। মন্দিরের দেওয়াল গ্রানাইট শিলা দিয়ে তৈরি বলে জানা গিয়েছে। এরপর আশে পাশের এলাকাকে আরও খনন করলে মন্দিরের গাত্রে থাকা সুন্দর সুন্দর কারুকার্য প্রকাশ পেয়েছে। একই ভাবে মন্দিরে আরও নানা সামগ্রী পাওয়া গিয়েছে। মন্দিরের মধ্যে সব থেকে আকর্ষিণীয় দিকটি হল শিবলিঙ্গ। জানা গিয়েছে মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা অষ্টধাতু দিয়ে নির্মিত। বিশেজ্ঞরা মনে করছেন, মন্দিরটি আনুমানিক পঞ্চদশ শতকে নির্মিত হয়েছিল। এখন এই মন্দিরকে নিয়ে এলাকার শৈব ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। তবে ঘটনা জানাজানি হতেই প্রচুর লোকজন মন্দির দর্শন করার জন্য উপস্থিত হয়েছেন। জানা গিয়েছে, মন্দিরটি যেখানে উদ্ধার হয়েছে সেখানটা মূলত একটা পরিত্যক্ত জায়গা ছিল। তবে আগে থেকেই জায়গাটা একটি মঠের অন্তর্গত ছিল। এই জায়গাকে কিছু লোকজন একটি আবর্জনার স্তূপ বানিয়ে রেখেছিল।

    শিবশম্ভু জেগে উঠেছেন

    পাটনার (Bihar) স্থানীয়দের বক্তব্য, মন্দিরের পাশেই থাকতেন একজন পুরোহিত। তবে তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা জায়গাকে ছেড়ে দিয়ে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর ফাঁকা জায়গা পেয়ে এলাকার মানুষ আবর্জনার স্তূপ করে ফেলে। কিন্তু, এই মাটির নীচে যে এত বড় এত প্রাচীন মন্দির লুকিয়ে ছিল, তা সাধারণ মানুষের কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মন্দির উদ্ধারের বিষয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন ‘‘বাবা ভোলা নাথ কৃপা করেছেন’’। আবার কেউ কেউ বলছেন, ‘‘শিবশম্ভু জেগে উঠেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maoists Killed: ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ৪ মাওবাদী, শহিদ এক ডিআরজি হেড কনস্টেবল

    Maoists Killed: ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ৪ মাওবাদী, শহিদ এক ডিআরজি হেড কনস্টেবল

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতেই ফের মাওবাদীদের (Maoists Killed) সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে চলল তুমুল গুলির লড়াই। রাতভর দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ মাওবাদী। অন্যদিকে, অভিযান চলাকালীন গুলিতে আহত হয়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের। সান্নু করম নামের ওই পুলিশ কর্মী ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) হেড কনস্টেবল পদে ছিলেন। নিহত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া এবং নারায়ণপুর জেলার সীমানায় দক্ষিণ আবুজমাড়ের জঙ্গলে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Maoists Killed)

    ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমান্তবর্তী আবুজমাড়ের জঙ্গলে শনিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের (Maoists Killed) মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, ৪ জানুয়ারি নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কোন্ডাগাঁও জেলা থেকে ডিআরজি এবং এসটিএফ-এর যৌথ দল আবুজমাড়ের উদ্দেশে রওনা দেয়। শনিবার থেকেই নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে যথেষ্ট গুলি বিনিময় হয়। বস্তার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, “জঙ্গলে তল্লাশি অভিযানের সময় এখনও পর্যন্ত ৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের কাছ থেকে মিলেছে একে-৪৭ এবং এসএলআর-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্র। একজন জওয়ান শহিদ হন।”

    আরও পড়ুন: বন্দি বিনিময় দুই দেশের, ভারতের ৯৫ জন, বাংলাদেশের ৯০ মৎস্যজীবী ফিরছেন ঘরে

    নিরাপত্তা বাহিনীর প্রশংসা

    অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের প্রশংসা করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জোর দিয়েছিলেন যে, মাওবাদীদের (Maoists Killed) বিরুদ্ধে লড়াইয়ে উপযুক্ত জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে মাওবাদীদের সঙ্গে লড়াই করেছে। ডাবল ইঞ্জিন সরকারও আমাদের উপকার করছে। যে অফিসার শহিদ হয়েছেন তার জন্য আমি শান্তি কামনা করছি।” পাশাপাশি হেড কনস্টেবল সান্নু করমের খবরে প্রতিক্রিয়া জানিয়ে ডেপুটি সিএম বিজয় শর্মা বলেছেন, “এনকাউন্টারে ডিআরজি জওয়ান হেড কনস্টেবল সান্নু করমজির শহিদ হওয়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। তার সর্বোচ্চ আত্মত্যাগ বৃথা যাবে না। মাওবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ পর্যন্ত চলবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HMPV in India: ভারতেও মিলল এইচএমপি ভাইরাস! বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু

    HMPV in India: ভারতেও মিলল এইচএমপি ভাইরাস! বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের নয়া ভাইরাস এবার ভারতে (HMPV in India) প্রবেশ করল। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত বেঙ্গালুরুর এক শিশু। আট মাসের এক শিশু শরীরে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়। ওই শিশু সাম্প্রতিক সময়ে কোথাও ঘুরতে যায়নি বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে। ভারতে এটিই প্রথম এইচএমপিভি (Human Metapneumovirus) সংক্রমণ।

    কী বলল কর্নাটকের স্বাস্থ্য দফতর

    কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত কয়েকদিন ধরে বেঙ্গালুরুর এক শিশুর জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। এইচএমপিভি-র (HMPV in India) উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই রিপোর্ট পজেটিভ আসে। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রককেও জানিয়েছে। কর্নাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চিনের এই নয়া ভাইরাসের হদিস মিলেছে। রাজ্য সরকারও আলাদাভাবে শিশুটির নমুনা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়েছে, “এই ভাইরাসের স্ট্রেন সম্পর্কে এখনও আমরা কিছু জানি না, কারণ চিনে কোন স্ট্রেনের ভাইরাস ছড়াচ্ছে, সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই।”

    আরও পড়ুন: পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মারছে ‘র’! অভিযোগ আতঙ্কিত ইসলামাবাদের, অস্বীকার দিল্লির

    সতর্ক ভারত

    ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস, এইচএমপিভি (HMPV in India)। হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus) অনেকটা করোনার মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। মূলত ১১ বছরের কমবয়সিদের মধ্যেই এই ভাইরাসের হদিস মিলছে। দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের খবর মিলতেই সতর্কতা জারি হচ্ছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। কেরল সরকার, সে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনও জলবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vice Chancellor: শিক্ষা জগতের বাইরের বিশিষ্টরাও হতে পারবেন উপাচার্য, নয়া বিধি আনছে কেন্দ্র

    Vice Chancellor: শিক্ষা জগতের বাইরের বিশিষ্টরাও হতে পারবেন উপাচার্য, নয়া বিধি আনছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: উপাচার্য (Vice Chancellor) হওয়ার যোগ্যতা মানে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নয়া বিধিতে বলা হয়েছে, সমাজের যে কোনও পেশার বিশিষ্ট ব্যক্তিই হতে পারবেন উপাচার্য। একই সঙ্গে নয়া বিধি অনুযায়ী, উপাচার্য নিয়োগে ক্ষমতাও বাড়ানো হচ্ছে আচার্যদের। নতুন বিধি অনুসারে, সার্চ কমিটির তৈরি প্যানেল থেকে একজনকে বেছে নিতে পারবেন আচার্যরা। মানে অন্য কোনও পক্ষের মতামত দেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া, অধ্যাপক, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ইউজিসি। সেই সংক্রান্ত খসড়াও প্রকাশ করা হয়েছে।

    রাজ্যপাল ছাড়া অন্যান্যরাও হতে পারেন উপাচার্য (Vice Chancellor) 

    নতুন বিধিতে সাফভাবে জানানো হয়েছে, আচার্য বলতে শুধুমাত্র রাজ্যপালদেরই বিবেচনা করা হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো সরকারি বিশ্ববিদ্যালয়েও বিশিষ্ট ব্যক্তিদের আচার্য করা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, উপাচার্য (Vice Chancellor) পদে পশ্চিমবঙ্গে বর্তমানে রবীন্দ্রভারতী এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জগতের বাইরের মানুষ রয়েছেন। রবীন্দ্রভারতীর উপাচার্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। আলিয়ার উপাচার্য একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্তা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিশেষ ক্ষমতাবলে ওই দুই উপাচার্যকে নিয়োগ করেছেন বলে জানা গিয়েছে।

    মুখ্যমন্ত্রীর ক্ষমতা জাহির করতে বিল পেশ বিধানসভায় (Vice Chancellor)

    সাধারণভাবে রাজ্যপালই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের ভূমিকা পালন করে থাকেন। এই আবহে বিশ্ববিদ্যালয়ের (Education) রাজনৈতিক আধিপত্য বিস্তারের আশায়, রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করার বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলও পেশ করেছে শাসক দল। যদিও রাজ্যপাল বিলটিতে সম্মতি না দেওয়ায় সেটি কার্যকর করা যায়নি। এরই মধ্যে কেন্দ্রের এই নয় খসড়া বিধি সামনে এল। সমাজের নানা পেশার গুণিজনদের উপাচার্য করার প্রস্তাবটি নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ামক সংস্থা জানিয়েছে, এরফলে উচ্চশিক্ষার সঙ্গে সমাজের সব অংশের সম্পৃক্ততা বাড়বে। নতুন নতুন ধারণায় সমৃদ্ধ হবে উচ্চশিক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির তিথি ১১ জানুয়ারি, অযোধ্যায় রামলালার অভিষেক করবেন যোগী

    Yogi Adityanath: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির তিথি ১১ জানুয়ারি, অযোধ্যায় রামলালার অভিষেক করবেন যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অযোধ্যায় রামলালার অভিষেক করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি হতে চলেছে ১১ জানুয়ারি। অনুষ্ঠানে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী ঊষা মঙ্গেশকর। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন দিন ধরে (১১-১৩ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানে চলবে অঙ্গদ টিলাতে। সেখানেই ধর্মীয় সংগীত পরিবেশন করবেন উষা মঙ্গেশকর। তাঁর সঙ্গে থাকবেন ময়ূরেশ পাইও। তিনিও ভজন গাইবেন। এছাড়াও হাজির থাকবেন, সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো শিল্পীরা।

    হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তিথি পড়েছে ১১ জানুয়ারি 

    প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার (Ram Lalla) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। চলতি বছরে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ওই তিথি পড়েছে ১১ জানুয়ারি। তাই সেই দিনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে এই অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে সম্পূর্ণ অনুষ্ঠানের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রবিবারের ওই সাংবাদিক সম্মেলনে তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে প্রতিষ্ঠা দ্বাদশীর দিন অর্থাৎ ১১ জানুয়ারি রামলালার অভিষেক করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন যোগী (Yogi Adityanath) 

    অভিষেক পর্ব সমাপ্ত হলে যোগী আদিত্যনাথ রামলালার মন্দির প্রাঙ্গণে অঙ্গদ টিলাতে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ১১ জানুয়ারি হল পৌষ শুক্লপক্ষ। ওইদিনই দ্বাদশী তিথি এবং হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বিক্রম সংবাদ ২০০১। ওইদিনে অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির তিথি ১১ জানুয়ারি, অযোধ্যায় রামলালার অভিষেক করবেন যোগী

    Yogi Adityanath: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির তিথি ১১ জানুয়ারি, অযোধ্যায় রামলালার অভিষেক করবেন যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অযোধ্যায় রামলালার অভিষেক করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি হতে চলেছে ১১ জানুয়ারি। অনুষ্ঠানে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী ঊষা মঙ্গেশকর। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন দিন ধরে (১১-১৩ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানে চলবে অঙ্গদ টিলাতে। সেখানেই ধর্মীয় সংগীত পরিবেশন করবেন উষা মঙ্গেশকর। তাঁর সঙ্গে থাকবেন ময়ূরেশ পাইও। তিনিও ভজন গাইবেন। এছাড়াও হাজির থাকবেন, সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো শিল্পীরা।

    হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তিথি পড়েছে ১১ জানুয়ারি 

    প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার (Ram Lalla) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। চলতি বছরে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ওই তিথি পড়েছে ১১ জানুয়ারি। তাই সেই দিনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে এই অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে সম্পূর্ণ অনুষ্ঠানের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রবিবারের ওই সাংবাদিক সম্মেলনে তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে প্রতিষ্ঠা দ্বাদশীর দিন অর্থাৎ ১১ জানুয়ারি রামলালার অভিষেক করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন যোগী (Yogi Adityanath) 

    অভিষেক পর্ব সমাপ্ত হলে যোগী আদিত্যনাথ রামলালার মন্দির প্রাঙ্গণে অঙ্গদ টিলাতে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ১১ জানুয়ারি হল পৌষ শুক্লপক্ষ। ওইদিনই দ্বাদশী তিথি এবং হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বিক্রম সংবাদ ২০০১। ওইদিনে অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Bangladesh Relation: বন্দি বিনিময় দুই দেশের, ভারতের ৯৫ জন, বাংলাদেশের ৯০ মৎস্যজীবী ফিরছেন ঘরে

    India Bangladesh Relation: বন্দি বিনিময় দুই দেশের, ভারতের ৯৫ জন, বাংলাদেশের ৯০ মৎস্যজীবী ফিরছেন ঘরে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের দেশে (India Bangladesh Relation) ফিরলেন ভারতের ৯৫ জন (Indian Fishermen Released) এবং বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। রবিবার দুপুর ১২টা নাগাদ বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। দুই দেশের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমানা টপকে ফেলায় গ্রেফতার করা হয় তাঁদের। প্রায় আড়াই মাস পর ছাড়া পেলেন তাঁরা। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের সাগরদ্বীপে পৌঁছনোর কথা আজ, সোমবার। 

    ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি

    প্রায় আড়াই মাস আগে (India Bangladesh Relation) বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাঁদের গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় কেটে গেলেও ঘরে ফেরা সম্ভব হয়নি। অবশেষে মুক্তি (Indian Fishermen Released)। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। 

    ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফেও ট্যুইট করে গোটা বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছে যে,  ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে তার মধ্যে ডুবতে বসা জাহাজ কৌশিক থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরাও রয়েছেন।

    বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি

    অন্য দিকে, জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় ৯০ জন বাংলাদেশি (India Bangladesh Relation) মৎস্যজীবী এবং তাঁদের দু’টি ভেসেলকে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের তাঁদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয় ৭৮ জনকে। রবিবার তাঁদের বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kumbh Mela 2025: সাধুর ভিড়ে মহাকুম্ভে হানা দিতে পারে জঙ্গিরা, কড়া নিরাপত্তার ব্যবস্থা

    Kumbh Mela 2025: সাধুর ভিড়ে মহাকুম্ভে হানা দিতে পারে জঙ্গিরা, কড়া নিরাপত্তার ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আঁটসাঁট করা হচ্ছে প্রয়াগরাজের কুম্ভমেলা (Kumbh Mela 2025)। মেলায় (Prayag) হামলা চালানোর হুমকি দিয়েছেন কানাডাবাসী খালিস্তানপন্থী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠনের নিশানায়ও রয়েছে এই মহাকুম্ভ। তাই মহাকুম্ভের নিরাপত্তায় এনএসজি কমান্ডো বাহিনী ও স্নাইপার প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম বার এমন আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    নাশকতা দমন টিম (Kumbh Mela 2025)

    জানা গিয়েছে, এবার মহাকুম্ভে মোতায়েন করা হচ্ছে মোট ২৬টি নাশকতা দমন টিম। উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী ও কেন্দ্রীয় আধাসেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি এই তালিকায় রয়েছে উত্তরাখণ্ড পুলিশের দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট। ড্রোনের সাহায্যে নজরদারির ব্যবস্থাও থাকবে। থাকবে বুলেটপ্রুফ আউটপোস্টও। বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে শাহি স্নানের জায়গা, মন্দির এবং গাড়ির পার্কিং লটগুলিতে। কুম্ভমেলায় ব্যাপক ভিড় হয় সাধুদের। সেই সাধুর ছদ্মবেশে জঙ্গিরা যাতে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে আখড়া-সন্ন্যাসীদের আধারকার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

    শাহি স্নান

    কুম্ভে বিশেষ পুণ্যতিথির স্নানকে শাহি স্নান বলে। এবার মেলা শুরু হবে ১৩ জানুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ৪৪ দিনের মধ্যে শাহি স্নানের দিন রয়েছে ৬টি। এর মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ মৌনি অমাবস্যার শাহি স্নান। এই শাহি স্নানের দিনগুলিতে ব্যাপক ভিড় হবে বলে আশা উত্তরপ্রদেশ প্রশাসনের (Kumbh Mela 2025)। সেই ভিড়ের সুযোগ নিয়ে হানা দিতে পারে অশুভ শক্তি। তাই আঁটসাঁট করা হচ্ছে মেলা চত্বর।

    আরও পড়ুন: “দিল্লিকে বিকশিত ভারতের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই”, বললেন প্রধানমন্ত্রী

    প্রয়াগরাজের মেলাস্থলের আয়তন ৩২ বর্গ কিলোমিটারেরও বেশি। রয়েছে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমের বিস্তীর্ণ জলরাশি। সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জল পুলিশের বিশেষ বাহিনীকে। প্রসঙ্গত, প্রতি ১২ বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। ৬ বছর অন্তর হয় অর্ধকুম্ভ। আর ১৪৪ বছর পর হয় মহাকুম্ভ। ২০১৩ সালে হয়েছে পূর্ণকুম্ভ। ২০১৯ সালে হয়েছে অর্ধকুম্ভ। এবার হতে চলেছে মহাকুম্ভ মেলা (Prayag)। সেই কারণেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা (Kumbh Mela 2025)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় রহস্যময় ড্রোনের চক্কর, চাঞ্চল্য

    Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় রহস্যময় ড্রোনের চক্কর, চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: জায়গাটা ‘নো-ফ্লাইং’ জোন। তাই এরোপ্লেনও ওড়ে না। আর সেখানেই কিনা শীতের ভোর রাতে আধ ঘণ্টা ধরে চক্কর কাটল রহস্যময় ড্রোন (Drone)! কথা হচ্ছিল পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) নিয়ে। রবিবার ভোর রাতে ওই মন্দিরের ওপরই চক্কর কাটল ড্রোন। ড্রোন ওড়ানোর নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে ওড়িশার বিজেপি সরকার।

    কী বলছেন আইনমন্ত্রী? (Jagannath Temple)

    পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে শুরু হয়েছে তদন্তও। রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “মন্দিরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। যাঁরা মন্দিরের নিরাপত্তা ভঙ্গ করলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।” তিনি বলেন, “মনে হচ্ছে, ভ্লগাররা মন্দিরে ড্রোন উড়িয়েছেন। কিন্তু এর নেপথ্যে কোনও খারাপ উদ্দেশ্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।” মন্ত্রী বলেন, “পুরীর এসপি তদন্তকারী দল গঠন করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন। আমি আশা করি, সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হবে এবং ড্রোনটি বাজেয়াপ্ত করা হবে।”

    প্রত্যক্ষদর্শীদের দাবি

    প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ভোর ৪টে ১০ মিনিট নাগাদ ড্রোনটি জগন্নাথ মন্দিরের ওপর চক্কর কাটতে থাকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। আধ ঘণ্টা পরে আর ড্রোনটির খোঁজ মেলেনি (Jagannath Temple)। মন্ত্রী জানান, পুরীর পুলিশ সুপারকে গোটা ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তাই মন্দির চত্বরে ওয়াচ টাওয়ারে সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন রাখার কথা জানান তিনি।

    আরও পড়ুন: মহাকাশে ফলবে বরবটি! অঙ্কুরোদ্গম করে বিশ্বকে তাক লাগাল ইসরো

    ড্রোন বিধিমালা, ২০২১ এর অধীনে ওড়িশার জগন্নাথ মন্দিরকে নো ফ্লাইং জোন হিসেবে মনোনীত করা হয়েছে। এই নো ফ্লাইং জোন মন্দির চত্বরে ড্রোন উড়তে দেখে জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ (Jagannath Temple)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

      

LinkedIn
Share