Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Waqf Bill: নভেম্বরেই রাজ্যসভায় পাশ হবে ওয়াকফ সংশোধনী বিল? আত্মবিশ্বাসী মোদি সরকার

    Waqf Bill: নভেম্বরেই রাজ্যসভায় পাশ হবে ওয়াকফ সংশোধনী বিল? আত্মবিশ্বাসী মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি লোকসভায় ওয়াকফ বিল (Waqf Bill) পেশ করেছে মোদি সরকার। বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবার রাজ্যসভায় (Rajya Sabha) পেশ হতে চলেছে ওয়াকফ বিল। আগামী নভেম্বর-ডিসেম্বরের অধিবেশনেই বিল পেশ করার কথা ভাবছে সরকার। রাজ্যসভায় এই বিল পাশ করতে হলে সরকারের প্রয়োজন ১২১ সাংসদের সম্মতি। রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা এখন ৮৬। এনডিএ-র ১১৭। তবে চারজন মনোনীত সাংসদের পদ এখন ফাঁকা। এই আসন পূরণ হলে বিল পাশ করতে সরকারের খুব একটা সমস্যা হবে না। 

    রাজ্যসভায় প্রয়োজনীয় সমর্থন

    বর্তমানে ৬ জন মনোনীত সদস্য ও ২ জন নির্দল নিয়ে রাজ্যসভায় এনডিএর আসন ১১৭। সেক্ষেত্রে ২৩৭ জনের রাজ্যসভায় (Rajya Sabha) সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক হচ্ছে ১১৯। গত মাসেই রাজ্যসভায় ৪ মনোনীত সদস্যের আসন ফাঁকা হয়। এই ৪ আসন পূরণ হলে রাজ্যসভায় আসন সংখ্যার মোট অঙ্ক হবে ২৪১। এবার এই ৪ আসনে যাঁরা আসবেন, তাঁরা সাধারণত সরকারকেই সমর্থন করবেন বলে মনে করা হয়। সেক্ষেত্রে সরকারের সমর্থনে থাকবে ১২১ জন সাংসদ। আগামী ৩ সেপ্টেম্বর রয়েছে রাজ্যসভায় ভোট। সেখানে ১২ আসনে ভোট হবে। মনে করা হচ্ছে, এই ভোটে বিজেপি ৭টি আসন পেতে পারে। মনে করা হচ্ছে, মধ্যপ্রদেশ, অসম, ত্রিপুরা, রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার থেকে বিজেপি জিতবে। এনডিএতে বিজেপির শরিকরা জিততে পারে বিহার ও মহারাষ্ট্র থেকে। এই অঙ্কের নিরিখে বলা যায় রাজ্যসভায় আগামী দিনে ওয়াকফ বিল (Waqf Bill) পাশ করতে খুব একটা সমস্যায় পড়তে হবে না মোদি সরকারকে।

    আরও পড়ুন: মোদি সরকারের পেশ করা ওয়াকফ সংশোধনী বিলের ৫টি ইতিবাচক দিক কী? জানুন বিশদে

    ওয়াকফ বিল সংশোধনী

    ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন (Waqf Bill) পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয়। তার পর থেকেই বার বার প্রশ্ন উঠেছে বোর্ডের একচ্ছত্র অধিকার নিয়ে। প্রস্তাবিত সংশোধনটি গ্রাহ্য হলে এর পর থেকে আইনটির নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’। এই বিলে পুরনো আইনটিতে ৪৪টি সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সংশোধনের মূল লক্ষ্য হল একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা। এ ছাড়াও প্রস্তাবিত অন্যান্য সংশোধনগুলির মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পাশাপাশি প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন, যেখানে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mutual Funds: হিন্ডেনবার্গ রিসার্চের নয়া আক্রমণের নিন্দা মিউচুয়াল ফান্ড সংগঠনের

    Mutual Funds: হিন্ডেনবার্গ রিসার্চের নয়া আক্রমণের নিন্দা মিউচুয়াল ফান্ড সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সেবির (SEBI) চেয়ারপার্সন মাধবী পুরি বুচ ও তাঁর স্বামী ধবল বুচের ওপর হিন্ডেনবার্গ রিসার্চের নয়া আক্রমণের নিন্দা করেছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড (Mutual Funds) ইন ইন্ডিয়া। জানা গিয়েছে, রেগুলেটরের চেয়ারপার্সন সম্পর্কে মন্তব্য শুধু যে ভারতীয় ক্যাপিটেল মার্কেটে মাধবী বুচের অবদানকে ছোট করে তা নয়, তা ছোট করে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিকেও। এভাবে তারা মার্কেট ইকোসিস্টেমে একটা বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি করতে চাইছে। বর্তমানে ম্যানেজেমেন্টের অধীনে রয়েছে প্রায় ৬৫ লাখ কোটি টাকার সম্পদ।

    এএমএফআইয়ের সাবধানবাণী (Mutual Funds)

    অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার সাবধানবাণী, অভিযোগ যদি পরীক্ষিত না হয়, তাহলে তা অযাচিতভাবে বিশ্বের দ্রুত বৃদ্ধির অর্থনীতির রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। হিন্ডেনবার্গের দাবিতে সারবত্তা কিছু নেই। ভারতের রেগুলেটরি পরিবেশ বোঝার অভাব রয়েছে। তারা আমাদের দেশের কঠোর অর্জিত অর্জনগুলিকে ধ্বংস করার চেষ্টা করে (Mutual Funds)।

    এএমএফআইয়ের দাবি

    এএমএফআইয়ের দাবি, ভারতের বাজার পরিকাঠামো অনেক বেশি শক্তিশালী (Mutual Funds)। তারা সমস্ত স্টেকহোল্ডারকে আস্থা রাখতে বলেছে। একটা সময় ধরে নিয়ন্ত্রক একটি ভালো কার্যকরী বাজার তৈরি করেছে যা স্থানীয় ও বিশ্বব্যাপী উভয় বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করেছে। এসবই সম্ভব হয়েছে সেবির বর্তমান চেয়ারপার্সনের নেতৃত্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। স্বামীর সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে মাধবী বুচ তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ব্যাঙ্কার থেকে রেগুলেটর বনে যাওয়া মাধবীর সঙ্গে বাণিজ্যিক কোনও সম্পর্ক নেই বলেই দাবি আদানি গ্রুপের।

    আরও পড়ুন: আরব সাগরে ডুব, সাবমেরিনের চড়ে দ্বারকা দর্শনের সুযোগ

    এএমএফআই জানিয়েছে, বর্তমান সেবি চেয়ারপার্সনের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেবির বিধিগুলি মিউচুয়াল ফান্ডকে সব চেয়ে স্বচ্ছ ও কার্যকর পণ্য করেছে। হিন্ডেনবার্গের বিরুদ্ধে তাঁদের খ্যাতি (SEBI) কলঙ্কিত করার অভিযোগ করেছেন মাধবী ও তাঁর স্বামী ধবল বুচ (Mutual Funds)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tourist Submarine Adventure: আরব সাগরে ডুব, সাবমেরিনের চড়ে দ্বারকা দর্শনের সুযোগ

    Tourist Submarine Adventure: আরব সাগরে ডুব, সাবমেরিনের চড়ে দ্বারকা দর্শনের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে এক যাত্রায় পৃথক ফল! তীর্থদর্শনে গিয়ে মিলবে সাবমেরিনের (Tourist Submarine Adventure) চড়ার অভিজ্ঞতা। আজ্ঞে হ্যাঁ, এমনই ব্যবস্থা চালু হতে চলেছে গুজরাটে (Dwarka)। দেশের মধ্যে প্রধম।

    সাবমেরিনে চড়ে দ্বারকা দর্শন (Tourist Submarine Adventure)

    হিন্দুদের কাছে অতি পবিত্রস্থান দ্বারকা। কথিত আছে, এক সময় দ্বারকার রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কালের গর্ভে তলিয়ে গিয়েছে সেই নগরী। এবার সেই নগরীই সাবমেরিনে চড়ে ঘুরে দেখতে পারবেন পুণ্যার্থী এবং ভ্রমণ পিপাসুরা। এজন্য গুজরাট সরকার মাজাগন ডক শিপবিল্ডার্সের সঙ্গে মউ স্বাক্ষর করেছে। চলতি বছরের অক্টোবরে রয়েছে দীপাবলি। সেদিন থেকেই চালু হওয়ার কথা সাবমেরিনে চড়ে দ্বারকা দর্শন। গুজরাট সরকারের এহেন উদ্যোগ ভারতে প্রথম।

    পর্যটন শিল্পে জোর নরেন্দ্র মোদির

    ক্ষমতায় এসেই পর্যটন শিল্পের ওপর জোর দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। দেশের তীর্থস্থানগুলিকে এক সুতোয় বাঁধতে চালু হয়েছে ট্রেন যাত্রা। ঐতিহাসিক যেসব জায়গার গায়ে ধর্মীয় কোনও উপাখ্যান জড়িয়ে রয়েছে, সেই সব জায়গায় পর্যটনে জোর দিয়েছে মোদি সরকার। এরকমই একটি জায়গা হল দ্বারকা। বর্তমানে এই নগরী রয়েছে আরব সাগরের গর্ভে। এখানেই আধ্যাত্মিক পর্যটনের ব্যবস্থা করতে চলেছে গুজরাটের বিজেপি সরকার। জানা গিয়েছে, ডুবো জাহাজে (Tourist Submarine Adventure) করেই দ্বারকা নগরী ঘুরে দেখবেন পর্যটকরা। দর্শন শেষে ফিরে আসবেন পাড়ে।

    আরও পড়ুন: কৃষকদের রোজগার বাড়াতে বড় উদ্যোগ মোদির, ১০৯ জাতের শস্যের সূচনা

    মোদি জমানায় ভারত সম্পর্ক আগ্রহ বেড়েছে তামাম বিশ্বের। তার প্রমাণ, ইদানিং ভারত-দর্শনে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ২০১৪ সালের পর থেকে এই সংখ্যাটা একলপ্তে বেড়ে গিয়েছে অনেকখানি। বিদেশের পাশাপাশি বিভিন্ন জায়গায় দেশীয় পর্যটকের সংখ্যাও বাড়ছে। চলতি বছর জানুয়ারি-জুন মাসে ভারতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩.৮০ লাখ। ২০২২ সালের এই সময় সংখ্যাটা ছিল ২১.২৪ লাখ। শতাংশের বিচারে বৃদ্ধির হার ১০৬।

    তীর্থস্থান দর্শনে যে আগের চেয়ে মানুষের আগ্রহ বেড়েছে, তার প্রমাণ বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজে ক্রমবর্ধমান পর্যটকের সংখ্যা। গত এক বছরের ব্যবধানে এই তীর্থস্থানগুলি ভ্রমণ করেছেন ১৪ কোটি মানুষ। পর্যটক মন্ত্রকের মতে, ২০২২ সালে ভারতে ধর্মীয় পর্যটনে অংশ নিয়েছিলেন ১,৪৩৯ মিলিয়ন মানুষ (Dwarka)। ২০২১ সালের ৬৭৭ মিলিয়নের দ্বিগুণেরও বেশি (Tourist Submarine Adventure)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: কৃষকদের রোজগার বাড়াতে বড় উদ্যোগ মোদির, ১০৯ জাতের শস্যের সূচনা

    PM Modi: কৃষকদের রোজগার বাড়াতে বড় উদ্যোগ মোদির, ১০৯ জাতের শস্যের সূচনা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি কৃষকবন্ধু। কৃষকদের কীভাবে রোজগার বাড়ে, তা নিয়ে সব সময় চিন্তাভাবনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কৃষকদের কল্যাণে ‘কিষান সম্মান নিধি’ চালু করেছেন তিনি। এহেন কৃষক দরদি প্রধানমন্ত্রী ফের উদ্যোগী হলেন কৃষকদের রোজগার বাড়াতে। রবিবার ১০৯টি জাতের ৬১টি শস্যের সূচনা করলেন তিনি। এই শস্যগুলি উচ্চ ফলনশীল, জলবায়ু সহনশীল।

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এদিন নয়াদিল্লিতে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে নয়া জাতের এই শস্যগুলির সূচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন কৃষিবিজ্ঞানী ও কৃষকদের সঙ্গে। আলোচনা করেন জৈব চাষের উপকারিতা নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, নয়া জাতের এই শস্যগুলির সুবিধা কৃষকদের কাছে তুলে ধরতে সদর্থক ভূমিকা নিতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে। কৃষিবিজ্ঞানীদের ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। কৃষি বিজ্ঞানীরা জানান, অব্যবহৃত শস্যগুলিকে নতুন করে তুলে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করে চলেছেন (PM Modi) তাঁরা।

    কী কী ফসলের সূচনা

    এদিন প্রধানমন্ত্রী যে ফসলগুলির সূচনা করেছেন, সেগুলির মধ্যে ৩৪টি মাঠ ফসল। উদ্যানজাত ফসল রয়েছে ২৭টি। মাঠ ফসলের মধ্যে রয়েছে বাজরা, চারায় ফসল, তৈলবীজ, ডাল, আখ, তুলো, আঁশ এবং অন্যান্য ফসল। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফল, সবজি, কন্দ ফসল, বৃক্ষরোপণ ফসল, মশলা, ফুল এবং ঔষধি ফসল। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জারি করা এক বিবৃতিতেই একথা বলা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে অপুষ্টিমুক্ত করতে প্রধানমন্ত্রী মিড-ডে মিল ও অঙ্গনওয়াড়ির মতো বিভিন্ন সরকারি কর্মসূচির সঙ্গে যুক্ত করে শস্যের জৈব-সুরক্ষিত জাতগুলিকে প্রচার করার ওপর জোর দিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই পদক্ষেপগুলি কৃষকদের ভালো আয় নিশ্চিত করবে।

    আরও পড়ুন: নিশানায় কংগ্রেস, ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়

    প্রধানমন্ত্রীর ভূমিকায় উচ্ছ্বসিত কৃষকরাও। তাঁরা বলেন, “নতুন জাতের এই শস্যগুলি চাষ করার ক্ষেত্রে খরচ কম হবে। লাভ হবে বেশি। পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এই শস্যগুলি।” প্রধানমন্ত্রী বলেন, “জৈব চাষের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ এখন জৈব খাবার খাচ্ছেন। তাই জৈব খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।” কেন্দ্রীয় সরকার জৈব চাষে জোর দেওয়ায় প্রধানমন্ত্রীকে (PM Modi) ধন্যবাদ জানান কৃষকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Azim Premji University: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্যালেস্তাইনের ব্যাজ পরে শংসাপত্র নিলেন শিক্ষার্থীরা!

    Azim Premji University: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্যালেস্তাইনের ব্যাজ পরে শংসাপত্র নিলেন শিক্ষার্থীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। একের পর এক পড়ুয়া আসছেন, শংসাপত্র নিচ্ছেন। তাঁদের কয়েকজনের বুকে আঁটা প্যালেস্তাইনের ব্যাজ (Anti Israel Sentiments)। গত ৪ অগাস্টের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    প্যালেস্তাইনের ব্যাজ পরে সমাবর্তনে (Azim Premji University)

    গত রবিবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় (Azim Premji University) কর্তৃপক্ষ। মঞ্চ থেকে শংসাপত্র নিয়ে যাচ্ছেন একের পর এক পড়ুয়া। এঁদেরই কয়েকজনের বুকে প্যালেস্তাইনের ব্যাজ আঁটা। শিক্ষার্থীদের দাবি, আজিম প্রেমজির কোম্পানি উইপ্রোকে তেল আভিভ ইউনিভার্সিটি (ইজরায়েলের রাজধানী তেল আভিভ) ও ইজরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। অশোকা বিশ্ববিদ্যালয় ও আইআইটি মাদ্রাজের পর এবার আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হল ইজরায়েল বিরোধী প্রচার।

    পড়ুয়াদের দাবি

    সংবাদ মাধ্যমে এক পড়ুয়া বলেন, “আমরা ইজরায়েলি বহুজাতিক কোম্পানির কাছ থেকে কোম্পানিকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলাম। প্যালেস্তাইনে যে গণহত্যা হচ্ছে, তা রুখতে অর্থায়ন বন্ধের দাবিও জানিয়েছিলাম।” ছাত্র প্রতিনিধিদের দাবি, ৮০ জন শিক্ষার্থী এদিন এই ব্যাজ পরেছিলেন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেন, “সংহতির নিদর্শন হিসেবে কয়েকজন পড়ুয়া প্যালেস্তাইনের পতাকা আঁকা ব্যাজ পরেছিলেন। অবশ্য কোনও ঝামেলা ছাড়াই সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে কোনও প্রতিবাদও হয়নি।”

    অন্য এক শিক্ষার্থী বলেন, “আজিম প্রেমজি (Azim Premji University) ফাউন্ডেশনে অর্থায়ন করে উইপ্রো। মানব হিতৈষি নামে এর খ্যাতিও রয়েছে। একদিকে তারা মানব কল্যাণে কাজ করছে, এমন ভাবমূর্তি তুলে ধরছে আর অন্যদিকে, তারা ইজরায়েলি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, যে ইজরায়েল প্যালেস্তাইনে গণহত্যা চালাচ্ছে। আমাদের দাবি, কোম্পানিকে ইজরায়েলে বিনিয়োগ বন্ধ করতে হবে। পাশে দাঁড়াতে হবে প্যালেস্তাইনের নাগরিকদের।

    আরও পড়ুন: নিশানায় কংগ্রেস, ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়

    প্রসঙ্গত, ইহুদি রাষ্ট্র ইজরায়েলে প্রথমে হামলা চালায় হামাস। ইজরায়েলের পড়শি প্যালেস্তাইনের একটা অংশ দখল করে রেখেছে এই মুসলিম জঙ্গি গোষ্ঠী। তারা নির্বিচারে খুন করে ইজরায়েলবাসীকে। এর পর প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। শুরু হয় হামাসের বিরুদ্ধে অভিযান। হামাস- ইজরায়েলের এই দ্বন্দ্বে ভারত ইজরায়েলের পক্ষ নেয়। তবে যুদ্ধ বিধ্বস্ত হামাসে মানবিক সাহায্যও পাঠায় মোদির ভারত। এমতাবস্থায় ইজরায়েল বিরোধী শক্তির পাশে দাঁড়িয়ে ওই ছাত্ররা ভারতকে অপ্রস্তুতে ফেলল (Anti Israel Sentiments) বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (Azim Premji University)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Army: সেনাবাহিনীর পেনশন বিধি সংস্কার করবে কেন্দ্র, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    Indian Army: সেনাবাহিনীর পেনশন বিধি সংস্কার করবে কেন্দ্র, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনায় (Indian Army) পেনশন বিধি সংস্কারের পথে কেন্দ্র। কর্তব্যরত অবস্থায় সেনা জওয়ান বা কর্মীর মৃত্যু হলে কে পাবেন ক্ষতিপূরণের অর্থ, আবার পেনশন (Pension rules) কে পাবেন, এই বিষয় নিয়ে শুক্রবার সংসদে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বক্তব্য পেশ করেন। তিনি পেনশন বণ্টনের ক্ষেত্রে দিয়েছেন বিরাট প্রস্তাব। যদিও সবটা এখনও স্থির হয়নি, পর্যালোচনার স্তরে রয়েছে।

    বাবা-মা এবং স্ত্রীর মধ্যে বণ্টন (Indian Army)

    কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ সংসদে একটি প্রশ্নের উত্তরে সেনাকর্মীদের (Indian Army) পেনশন নিয়ে বলেন, “আগেও আমাদের কাছে শহিদদের বাবা-মা এবং স্ত্রীর মধ্যে পারিবারিক পেনশন বণ্টনের একটি আবেদন এসেছিল। এই আবেদন বিচার-বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।” এই জন্য ‘নেক্সট টু কিন’ আইন সংশোধনের দাবিও করা হয়েছে। এরপর প্রতিরক্ষা মন্ত্রক, সেনাবাহিনীর কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। তবে ঠিক কী নিয়ম বদল আনা হবে, তা এখনও স্থির হয়নি। সম্পূর্ণ বিষয়টি একটি আলোচনার পর্যায়ে রয়েছে।

    রাজনাথ সিং-কে আবেদন করেছিলেন অংশুমানের বাবা-মা

    ভারতীয় সেনায় (Indian Army) মাত্র কিছদিন আগে, কর্মরত সেনা ক্যাপ্টেন অংশুমান সিং-এর মরণোত্তর সম্মান ‘কীর্তি চক্র’ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। তাঁর বাবা-মায়ের বক্তব্য ছিল, এই সম্মান এবং যাবতীয় অর্থ নিয়ে পুত্রবধূ বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এরপর ক্যাপ্টেনের বাবা ‘নেক্সট অফ কিন’ নীতির বদলের দাবি করেন। কারণ পুত্রের সম্মানের উত্তারাধিকার কেবল পুত্রবধূ হতে পারে না। পিতা-মাতাদেরও অধিকার রয়েছে। এরপর দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন অংশুমানের বাবা-মা এবং আইন বদলের আবেদন করেন। তবে এতদিন পর্যন্ত আইনে নিয়ম ছিল, বিবাহিত কোনও সেনার পরিজন বলতে কেবল স্ত্রীকে বোঝাত। তাই মৃত্যু হলে পেনশন স্ত্রী পেয়ে থাকেন। আর যদি সেনা অবিবাহিত হন, তাহলে পেনশনের টাকা বাবা-মা পেয়ে থাকেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোহন যাদবের সরকার, রাজ্যের সরকারি পুলিশ কর্মীদের জন্য ‘নেক্সট অফ কিন আইনে বাবা-মাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Waqf Act: মোদি সরকারের পেশ করা ওয়াকফ সংশোধনী বিলের ৫টি ইতিবাচক দিক কী? জানুন বিশদে

    Waqf Act: মোদি সরকারের পেশ করা ওয়াকফ সংশোধনী বিলের ৫টি ইতিবাচক দিক কী? জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলিম ধর্মে যে কোনও স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে ওয়াকফ (Waqf Act) বলা হয়, যদি তা দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া হয়। ওয়াকফের নিয়ম অনুযায়ী সেই সম্পত্তি সেবামূলক কাজে ব্যবহার করা হয়। এই সম্পত্তি কখনও ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদের সম্পত্তি, গরিব মানুষের আশ্রয় দেওয়ার জন্য সম্পত্তি-এসবই ওয়াকফের (Waqf Act) মাধ্যমে করা যায়।

    ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয়ভাবে দেখভাল করে ওয়াকফ বোর্ড। নির্দিষ্ট ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যাঁরা দায়িত্বে থাকেন তাঁদের বলা হয় মুতাওয়ালি। বর্তমানে যে ওয়াকফ আইন রয়েছে ১৯৯৫ সালের, তারই সংশোধনী বিল সংসদে পেশ করেছে মোদি সরকার। গত বৃহস্পতিবার এই বিলটি (Waqf Amendment Bill) সংসদে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। এই বিলের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ বোর্ডের ওপর নজরদারি বাড়ানো এবং তার কার্যকারিতা বৃদ্ধি করা। এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তিকে (Waqf Amendment Bill) দুর্নীতিমুক্ত করা ও স্বচ্ছতা বাড়ানো। কারণ অনেক ক্ষেত্রে উদাহরণ সামনে এসেছে যে ওয়াকফ সম্পত্তিকে অপব্যবহার করা হয়। বিরোধীরা এ নিয়ে মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে এবং তারা বলছে যে মোদি সরকারের আনা এই সংশোধনী আসলে সঠিক নয়। কিন্তু আসলে মোদি সরকারের আনা এই বিল পাশ হলে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে বিপুল স্বচ্ছতা আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের প্রতিবেদনে জানব ওয়াকফ বিলের ৫টি ইতিবাচক দিক।

    স্বচ্ছতা আনতে চালু হবে কেন্দ্রীয় পোর্টাল (Waqf Act)

    মোদি সরকার ওয়াকফ সম্পত্তির জন্য চালু করবে একটি কেন্দ্রীয় পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করা যাবে। সেই সম্পত্তির সম্পূর্ণ আর্থিক লেনদেনও জানাতে হবে ওই পোর্টালে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলেই দুর্নীতি কমবে। অপব্যবহার হবে না ওয়াকফ সম্পত্তির। আসলে নয়া যে বিল সংসদে পেশ করা হয়েছে তার উদ্দেশ্যই হল ওয়াকফ বোর্ড যে সমস্ত সমস্যার মোকাবিলা করছে সেগুলোর স্থায়ী সমাধান করা। এছাড়া, ওয়াকফ সম্পত্তিকে দুর্নীতি ও অপব্যবহারের হাত থেকে রক্ষা করা। কিন্তু বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এবং সংখ্যালঘু তোষণের কারণে রাজনীতি করছেন বলে মনে করছে কোনও কোনও মহল। তবে এই সমস্ত বাধা সত্ত্বেও মোদি সরকার একেবারেই দায়বদ্ধ ওয়াকফ সম্পত্তিকে (Waqf Act) রক্ষা করার বিষয়ে।

    তৈরি হবে কেন্দ্রীয় ডেটাবেস

    নতুন বিলের মাধ্যমে তৈরি করা হবে কেন্দ্রীয় ডেটাবেস। কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে সমস্ত তথ্য এখানে থাকবে। অর্থাৎ সারাদেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি রয়েছে তা এক জায়গায় ডেটাবেস হিসেবে থাকবে। ওই সম্পত্তি দেখভালের জন্য কোন কোন মুতাওয়ালি নিযুক্ত আছেন, গরিব উন্নয়নের জন্য কী কী কাজ করছে তারা, এর পুরোটাই থাকবে কেন্দ্রীয় ডেটাবেসে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ করা আসলে ওয়াকফের সম্পত্তিগুলিকে দুর্নীতির হাত থেকে বাঁচানোরই প্রয়াস। তাই ওয়াকফের যত সম্পত্তি রয়েছে তা সে স্থাবর বা অস্থাবর হোক, নতুন বিলের মাধ্যমে তা দেখা যাবে কেন্দ্রীয় ডেটাবেসে এবং এক জায়গা থেকেই কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির (Waqf Act) ওপর নজরদারি চালাতে পারবে। দেখা হবে আদৌ কোথাও দুর্নীতি হচ্ছে কিনা।

    অমুসলিমরাও হতে পারবেন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্য 

    নতুন এই বিলে জোর দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তিকে যাঁরা দেখভাল করবেন তাঁদের ভূমিকার ওপরেও। এক্ষেত্রে বৈচিত্র আনার প্রয়াস করছে কেন্দ্রীয় সরকার। এই বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে যে অমুসলিম সদস্যরাও এবার থেকে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে থাকতে পারবেন। বিশেষজ্ঞ মহল মনে করছে, এরফলে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈচিত্র আসবে এবং তা অনেক বেশি স্বচ্ছ হবে। সেখানে মুক্তচিন্তার প্রতিফলন দেখা যাবে। তার কারণ ওয়াকফ সম্পত্তি বিভিন্ন চ্যারিটির কাজেই ব্যবহার করা হয়। কোনও কোনও মহলের মতে, অমুসলিম সদস্যরা ওয়াকফ বোর্ডের নীতি নির্ধারণ কমিটিতে স্থান পেলে সম্পত্তির নজরদারি ও দেখভালের বিষয়ে অনেক বেশি ভারসাম্য রক্ষিত হবে। এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আর্থিক লেনদেনও স্বচ্ছ হবে। এই নতুন ওয়াকফ বিল যে একটি ইতিবাচক ভূমিকা নিতে চলেছে তা স্বীকার করছেন কম বেশি সকলেই।

    বাড়বে মুসলিম মহিলাদের গুরুত্ব

    নতুন ওয়াকফ বিলে মহিলাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়াকফ সম্পত্তি দেখভালের ক্ষেত্রে মোদি সরকার মুসলিম মহিলাদের সেই স্বাধীনতা দিতে চলেছে, যা এর আগে কেবলমাত্র মুসলিম পুরুষরাই পেতেন। অর্থাৎ নতুন বিল লিঙ্গ বৈষম্যকেও মিটিয়ে দিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞদের মহল। এর ফলে নীতি নির্ধারণের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডে আরও বেশি ভারসাম্য রক্ষিত হবে। ওয়াকফ সম্পত্তির ইতিহাস সাধারণভাবে দুর্নীতি এবং শোষণের ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগতভাবেই ওয়াকফ সম্পত্তিকে দখল নেওয়া হয় এবং সেখান থেকে লাভ ব্যক্তিগত কাজেই লাগানো হয়।

    মুতাওয়ালি নিয়োগে আসবে স্বচ্ছতা

    প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে ওয়াকফ সম্পত্তিকে যাঁরা দেখভাল করেন, তাঁদেরকে মুতাওয়ালি বলা হয়। অর্থাৎ এক কথায় ওয়াকফ সম্পত্তির ম্যানেজার হন মুতাওয়ালিরা। সাধারণভাবে ওয়াকফ সম্পত্তিতে তাই মুতাওয়ালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রক্ষণাবেক্ষণ, সেবা কাজ, সবকিছুই দেখভাল করেন মুতাওয়ালিরা। ওয়াকফের ধর্মীয় বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান চালানো- এ সমস্ত কিছুতেই হস্তক্ষেপ দেখা যায় তাঁদের। কিন্তু মুতাওয়ালিদের ভূমিকা নিয়েও অনেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে। অনেক ক্ষেত্রে মুতাওয়ালিদের দুর্নীতিগ্রস্ত হতেও দেখা যায়। সে অর্থে কোনও রকমের সঠিক নির্দেশিকা না থাকার জন্য মুতাওয়ালি নিয়োগে স্বজনপোষণও চলে। নতুন বিলে মুতাওয়ালি নিয়োগেও স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ করছে মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: আওয়ামি লিগকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে আমেরিকা, দাবি শেখ হাসিনার

    Sheikh Hasina: আওয়ামি লিগকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে আমেরিকা, দাবি শেখ হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis) এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামি লিগ সরকারকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে আমেরিকাকেই দায়ী করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। জানা গিয়েছে, সম্প্রতি শেখ হাসিনা তাঁর ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলার সময়, বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামি লিগ সরকারকে ‘অন্যায়ভাবে’ ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তাঁরা যেন ‘মৌলবাদীদের হাতে পরিচালিত’ না হন।

    ঠিক কী জানিয়েছেন হাসিনা? (Sheikh Hasina)

    শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসেবেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হল। তাঁর মতে, সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগরে সে দেশকে ছড়ি ঘোরাতে দিলে হয়তো তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন। দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হত না তাঁকে। দেশত্যাগ করার আগে যে বক্তৃতাটি তিনি দেশবাসীর উদ্দেশে দিয়ে আসতে চেয়েছিলেন, তাতেও এই বক্তব্যই রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। ভারতে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে, সেই সূত্র জানিয়েছে, যাতে ‘লাশের মিছিল’ দেখতে না হয়, তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। ছাত্রদের মরদেহের ওপর ক্ষমতা হস্তান্তর হোক তা চাননি বঙ্গবন্ধু কন্যা। চাননি দেশের আরও সম্পদ নষ্ট হোক। 

    আওয়ামি লিগ আবারও ঘুরে দাঁড়াবে 

    উল্লেখ্য, কোটা আন্দোলন (Bangladesh Crisis) শুরু হওয়ার কিছু আগে এপ্রিল মাসে হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন, আমেরিকা তাঁর দেশে জমানা পরিবর্তনের চক্রান্ত করছে। বলেছিলেন, ওরা চাইছে গণতন্ত্রকে ধ্বংস করে এমন একটি সরকার তৈরি করতে, যাদের কোনও গণতান্ত্রিক অস্তিত্বই নেই। আর এরপরেই প্রবল জনবিক্ষোভের চাপ, তুমুল আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এসেছিলেন ভারতে। আপাতত এই দেশেই রয়েছেন তিনি। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina) আশা প্রকাশ করেছেন, তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। মনে করেন, আওয়ামি লিগ বার বার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে।

    আরও পড়ুন: হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ ‘ভিত্তিহীন’, আদানি-যোগ উড়িয়ে দাবি সেবি চেয়ারম্যানের

    অন্যদিকে কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের আন্দোলন নিয়ে হাসিনা (Sheikh Hasina) জানিয়েছেন, বাংলাদেশের ছাত্রদের কাউকে তিনি রাজাকার বলেননি। বরং তাঁর মন্তব্যকে বিকৃত করে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে। সে দিনের পুর্ণ ভিডিয়োটি তিনি আবার দেখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। ‘ছাত্রদের নিষ্পাপ মনোভাবের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থির করেছে’, অভিযোগ হাসিনার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: নিশানায় কংগ্রেস, ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়

    Jagdeep Dhankhar: নিশানায় কংগ্রেস, ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সাবধান করে দিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। উপরাষ্ট্রপতি অবশ্য কংগ্রেসের (Congress) নাম নেননি। তবে তাঁর নিশানায় যে কংগ্রেসই, তা স্পষ্ট। ‘ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হবে’। এমন ভয় দেখাচ্ছেন কিছু মানুষ। সেই বিষয়েই দেশবিরোধী শক্তি থেকে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়।

    কী বললেন উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar)

    উপরাষ্ট্রপতি বলেন, “সাবধান! অনেকে এমন একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছেন যে, আমাদের প্রতিবেশী দেশে যেটা হয়েছে, তেমনটা ভারতেও হতে চলেছে। এটা খুবই উদ্বেগজনক।” শনিবার যোধপুরে রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি। সেখানেই সতর্ক করেন দেশবাসীকে। ধনখড় বলেন, “এই দেশের একজন নাগরিক, যিনি কিনা প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ সদস্যও, এবং অন্য একজন, যিনি ফরেন সার্ভিসে দীর্ঘদিন চাকরি করেছেন, তাঁরা কীভাবে বলতে পারেন যে প্রতিবেশী দেশে যা ঘটেছে, তা ভারতেও ঘটবে? এরকম দায়িত্বশীল লোকজন কীভাবে এসব কথা বলতে পারেন?

    খুরশিদের বেফাঁস মন্তব্য

    সংরক্ষণকে ঘিরে উত্তাল বাংলাদেশ। নির্বিচারে চলছে হিন্দু নিধন। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ হিন্দু। এঁরা আওয়ামি লিগের সমর্থক। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই শুরু হয় হিন্দুমেধ যজ্ঞ। আন্দোলনকারীরা সে দেশের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ লুট করে। সে প্রসঙ্গে কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেছিলেন, “ভারতে আপাতত স্বাভাবিক পরিস্থিতি থাকলেও, এখানেও বাংলাদেশের মতো ঘটনা ঘটতে পারে।” প্রায় একই ধরনের কথা বলেছিলেন প্রাক্তন কূটনীতিক মণিশঙ্কর আইয়ারও।

    আরও পড়ুন: “মায়ের প্রাণ বাঁচানোয় মোদির কাছে কৃতজ্ঞ”, বললেন হাসিনা পুত্র

    উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar) বলেন, “এই সব দেশবিরোধী শক্তি সাংবিধানিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বৈধতা লাভ করছে।” তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলো এই সব শক্তির দ্বারা নষ্ট হচ্ছে। তারা আমাদের দেশকে পথভ্রষ্ট করছে, বিপথে চালিত করছে গণতন্ত্রকে।” ধনখড় বলেন, “এই সব শক্তি ফেব্রিকেটেড ন্যারেটিভ তৈরি করে দেশের উন্নয়ন ব্যাহত করতে চাইছে। তবে জানেন কি, আমাদের কাছে জাতীয় স্বার্থ (Congress) সর্বাগ্রে। এর সঙ্গে কোনওভাবেই আপস করা যায় না (Jagdeep Dhankhar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hindenburg Report: হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ ‘ভিত্তিহীন’, আদানি-যোগ উড়িয়ে দাবি সেবি চেয়ারম্যানের

    Hindenburg Report: হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ ‘ভিত্তিহীন’, আদানি-যোগ উড়িয়ে দাবি সেবি চেয়ারম্যানের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আদানি ইস্যুতে হিন্ডেনবার্গের (Hindenburg Report) অভিযোগ ওড়ালেন সেবি চেয়ারম্যান। আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়, আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের। এবার আদানি-যোগ নিয়ে হিন্ডেনবার্গের সেই অভিযোগ ওড়ালেন সেবির চেয়ারপার্সন (Sebi Chairperson) মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ। একটি বিবৃতি দিয়ে তাঁরা দাবি করেছেন, হিন্ডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ ‘ভিত্তিহীন’। তাঁদের ‘চরিত্রহনন’ করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।

    কী জানালেন সেবির চেয়ারপার্সন? (Sebi Chairperson) 

    হিন্ডেনবার্গ রিসার্চের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুচ দম্পতির তরফে বলা হয়েছে, “যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনার বিষয়ে আমাদের কোনও সঙ্কোচ নেই। এমনকী আমরা যখন কোনও সরকারি পদে ছিলাম না, তখনকার যে কোনও তথ্যও যে কোনও সংস্থা খতিয়ে দেখতে পারে।” এর পাশাপাশি বিবৃতিতে হিন্ডেনবার্গ সংস্থাকে তোপ দেগে তাঁরা জানিয়েছেন, “সেবি যে হিন্ডেনবার্গ রিসার্চের বিভাগে পদক্ষেপ করেছিল এবং শো-কজ নোটিশ পাঠিয়েছিল, দুর্ভাগ্যজনক ভাবে সেই সংস্থাই চরিত্রহনন করার চেষ্টা করছে।” 

    আগে কী ঘটেছিল?  

    গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে আঠেরো মাস আগে তোপ দাগার পরে সম্প্রতি ফের সংবাদের শিরোনামে এসেছিল মার্কিন শর্ট সেলিং ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Report)। জানিয়েছিল, ফের ভারতে বোমা ফাটাতে চলেছে তারা। দেখা গেল, এবার তাদের নিশানায় দেশের সব সংস্থার নিয়ামক কর্তৃপক্ষ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ। 

    আরও পড়ুন: কোথায় বঞ্চনা? ইউপিএ’র তুলনায় মোদির আমলে বাংলার বরাদ্দ বেড়েছে ২১৮ শতাংশ!

    এই সংস্থাই শনিবার তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখে, “আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন, তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের।” হিন্ডেনবার্গের রিপোর্টে (Hindenburg Report) আরও দাবি করা হয় যে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তাঁর স্বামীর। ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী। রিপোর্টে এ-ও দাবি করা হয়েছে যে, সেই সময় সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সমস্ত বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নেন ধবল। তবে এই রিপোর্টের কথা সামনে আসার পরেই হিন্ডেনবার্গ যাবতীয় অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ। ‘পূর্ণাঙ্গ স্বচ্ছতার স্বার্থে’ খুব শীঘ্রই তাঁরা একটি বিস্তারিত একটি বিবৃতি প্রকাশ করবেন বলে জানিয়েছেন সেবির প্রধান এবং তাঁর স্বামী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share