Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BJP: “রাহুল গান্ধী আর প্রতারণার রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি সমার্থক”, তোপ বিজেপির

    BJP: “রাহুল গান্ধী আর প্রতারণার রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি সমার্থক”, তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কর্নাটক ও হিমাচল প্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেননি রাহুল গান্ধী (Rahul Gandhi)।” অন্তত এমনই অভিযোগ করল বিজেপি (BJP)। শনিবার কংগ্রেসের ‘যুবরাজ’কে আক্রমণ শানিয়ে গেরুয়া শিবিরের তরফে বলা হয়, রাহুল গান্ধী প্রতারণার রাজনীতিরই সমার্থক।

    ‘কংগ্রেস এবং রাহুল গান্ধীর ডিএনএ’ (BJP)

    দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে পদ্ম শিবিরের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্নাটকে ৫৯টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পূরণ করেছে মাত্র দুটো। শিক্ষা নিয়ে তারা যে সাতটা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী প্রচারে বেরিয়ে, তার ছ’টাই পূরণ হয়নি। কর্মসংস্থান নিয়ে ১৫টা প্রতিশ্রুতি দিয়েছিল। পূরণ হয়নি তার ১৪টাই।” প্রতিশ্রুতি ভঙ্গ করাটাই ‘কংগ্রেস এবং রাহুল গান্ধীর ডিএনএ’ বলেও আক্রমণ শানান এই বিজেপি নেতা। তিনি বলেন, “কর্নাটকে নির্বাচনী প্রতিশ্রুতির মাত্র তিন শতাংশ পূরণ হয়েছে, ৯৭ শতাংশই পূরণ করতে কংগ্রেস ব্যর্থ।” গৌরবের তোপ, “কর্নাটকবাসী প্রতারিত হয়েছেন। যেখানেই কংগ্রেস ক্ষমতায় এসেছে, সেই রাজ্যের বাসিন্দারাই প্রতারিত হয়েছেন। হিমাচল প্রদেশের মানুষও প্রতারিত হয়েছেন।” তিনি বলেন, “রাহুল গান্ধী আর প্রতারণার রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি সমার্থক।”

    ‘ভনিতার রাজনীতি’

    কর্নাটকে কৃষকের আত্মহত্যা ইস্যুতে মুখ খুলেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল । এদিন সে প্রসঙ্গেও গ্র্যান্ড ওল্ড পার্টির নেতা রাহুলকে নিশানা করেছেন গৈরিক সৈনিক গৌরব (BJP)। তাঁর মতে, ভোট কুড়োতে ‘ভনিতার রাজনীতি’ করছেন রাহুল। বলেন, “উনি তো দিল্লিতে কৃষক প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারতেন।” তিনি বলেন, “মিডিয়া রিপোর্ট বলছে কর্নাটকে ১ হাজার ২০০ কৃষক আত্মহত্যা করেছেন। তার পরেও কেন রাহুল গান্ধী তাঁদের জন্য একটা মিনিটও খরচ করতে পারলেন না? কেন তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বললেন না?”

    আরও পড়ুন: “মায়ের প্রাণ বাঁচানোয় মোদির কাছে কৃতজ্ঞ”, বললেন হাসিনা পুত্র

    গৌরব বলেন, “এর কারণ গান্ধীর অগ্রাধিকারের ক্ষেত্র আলাদা। সেই কারণেই তিনি কর্নাটককে এমন একজন মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন যিনি নিজেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।” বিজেপির জাতীয় মুখপাত্র বলেন, “কংগ্রেস কৃষক বিরোধী, এসসি-এসটি মায় ওবিসি বিরোধীও। তারা মিথ্যে প্রতিশ্রুতি দেয় (Rahul Gandhi)। ভোটের পর সেগুলো আর কার্যকর করে না (BJP)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh BJP: যোগী রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করবে বিজেপি

    Uttar Pradesh BJP: যোগী রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করবে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবস উদযাপনে উত্তরপ্রদেশ (Uttar Pradesh BJP) বিজেপি সরকার ৩দিন ধরে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করবে। রাজ্যের পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারের জন্য মোট ৪০৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই ভাবে বাড়িতে বাড়িতে ‘হর ঘর তেরঙ্গা’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিরাট আয়োজনকে কেন্দ্র করে যোগী (Yogi state) রাজ্যে এখন প্রস্তুতি তুঙ্গে।

    ১১ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত হবে তিরঙ্গা যাত্রা (Uttar Pradesh BJP)

    শনিবার কর্মসমিতির বৈঠকের পর দলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, উত্তরপ্রদেশ (Uttar Pradesh BJP) বিজেপি ১১ অগাস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে ‘তিরঙা পদযাত্রা’ পালন করবে। এই পদযাত্রা ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারের একটি অংশ। সকল মানুষকে এই কর্মযজ্ঞে যোগদান কারানোই প্রধান লক্ষ্য। এই কর্মসূচির মধ্যে দিয়ে দেশপ্রেমের বার্তা সারা রাজ্য জুড়ে শহর, গ্রাম, রাস্তা এবং পাড়ার মধ্যে পৌঁছে দিতে হবে। এই পদযাত্রায় রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী, রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) ধরমপাল সিং, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং জেলা, বিভাগ ও বুথ স্তরের দলীয় নেতা-কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করবেন। সকলকে ত্রিবর্ণ জাতীয় পতাকা বহন করতে হবে। এদিনের দলীয় বৈঠকে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

    আরও পড়ুনঃ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে নীরব কংগ্রেস, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    দেশভক্তি এবং জাতীয়তাবোধের বার্তা

    রাজ্যের (Uttar Pradesh BJP) ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সহ-সমন্বয়কারী এবং বিজেপির মুখপাত্র সমীর সিং বলেন, “রবিবার সাহারানপুরে তেরঙ্গা মিছিলে দলের নেতা ও কর্মীদের সঙ্গে আমরা যোগদান করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়েছে গোটা দেশ। বিজেপি প্রতি বছর এই ‘হর ঘর তিরাঙ্গা’ প্রচারের মাধ্যমে দেশভক্তি এবং জাতীয়তাবোধের গভীর বার্তা প্রচার করছে। প্রত্যকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং তেরঙ্গা যাত্রায় যোগদানের জন্য আহ্বান জানাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal: কোথায় বঞ্চনা? ইউপিএ’র তুলনায় মোদির আমলে বাংলার বরাদ্দ বেড়েছে ২১৮ শতাংশ!

    West Bengal: কোথায় বঞ্চনা? ইউপিএ’র তুলনায় মোদির আমলে বাংলার বরাদ্দ বেড়েছে ২১৮ শতাংশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের বাজেটে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উল্লেখ থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমালোচনা করেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, সরকার জোট শরিকদের পাইয়ে দিতেই এমন বাজেট করেছে। বিরোধীরা ভুলে যাচ্ছে কোনও কোনও রাজ্যের কথা বাজেটে বলা হলেও তার অর্থ এই নয় যে অন্য কোনও একটি বিশেষ রাজ্যের দিকে নজর দেওয়া হয়নি বা ওই রাজ্যের অনুকূলে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। প্রসঙ্গত, ইউপিএ সরকারের ২০০৯-১০-এর অন্তর্বর্তী বাজেটে উত্তরপ্রদেশ ও বিহার–শুধুমাত্র এই দুটি রাজ্যের নাম উল্লেখ করা হয়েছিল। অথচ, সেই সময় পক্ষপাত নিয়ে কোনওরকম হইচই বা সমালোচনা করা হয়নি।
    এবারের বাজেটে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ (West Bengal), ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘পূর্বোদয়’ নামে এক বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। এই রাজ্যগুলি পূর্ব ভারতের প্রতিনিধিত্ব করে। ঐতিহাসিকভাবে পূর্বাঞ্চলের এই রাজ্যগুলি উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।  রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ‘পূর্বোদয়’ কর্মসূচি নিয়ে কিছু বলছে না, অথচ পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগও তুলেছে। এমন অভিযোগ যে ভিত্তিহীন, তা স্পষ্ট হয়ে উঠছে পরিসংখ্যানেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এইভাবে বিরোধীরা বিভেদকামী রাজনীতির আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। ২০০৯-১৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ যা বরাদ্দ পেত, তা ২১৮ শতাংশ বেড়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে মোদি জমানায় (Modi Government)।

    চলতি অর্থ বছরে বাংলার (West Bengal) জন্য ৩৪,৬৮৪ কোটি টাকার সংস্থান

    পশ্চিমবঙ্গের (West Bengal) সার্বিক উন্নয়ন ও অগ্রগতি খাতে কেন্দ্রীয় সরকার নানাভাবে অর্থ বরাদ্দের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অনুকূলে কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। মোট সংগৃহীত করের মধ্যে ৯৩,৮২৭.৭০ কোটি টাকা পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ হিসেবে ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরে। চলতি অর্থ বছরে মঞ্জুরিকৃত অনুদান হিসেবে ৩৪,৬৮৪ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে ইউপিএ মেয়াদকালের তুলনায়  বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বেশ কয়েকগুণ। এনডিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গের অনুকূলে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে। বর্তমান আর্থিক বছরে অর্থাৎ, ২০২৪-২৫ সালে পশ্চিমবঙ্গে শুধুমাত্র রেল প্রকল্প রূপায়ণে অনুমোদিত বরাদ্দের পরিমাণ ১৩,৯৪১ কোটি টাকা। ২০০৯-১৪ সময়কালে প্রতি বছর বরাদ্দের গড় পরিমাণ ছিল ৪,২৮০ কোটি টাকা। সেই অর্থে এবারের কেন্দ্রীয় বরাদ্দ তিনগুণ। ২০১৪-২৩ পর্যন্ত পশ্চিমবঙ্গে ১,১০০ কিলোমিটার রেল সেকশন চালু হয়েছ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পশ্চিমবঙ্গে (West Bengal) ২০১৪-২৪ সময়কালে রেল প্রকল্প

    -১,২৬১ কিলোমিটার নতুন রেলপথ

    – ১,৫৭৬ কিলোমিটার রেল বৈদ্যুতিকীকরণ অর্থাৎ, প্রতি বছর গড়ে ১৫৮ কিলোমিটার যা কিনা ২০১৪ সালের গড় ৩২ কিলোমিটারের তুলনায় পাঁচগুণ বেশি।

    – ৪৪৩টি রেল ফ্লাইওভার ও আন্ডারব্রিজ নির্মাণ করা হয়েছে।

    -৪৩টি প্রকল্পের কাজ চলছে মোট ৪,৪৭৯ কিলোমিটার যার জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ৬০,১৬৮ কোটি টাকা।

    -১০০টি স্টেশনকে অমৃত স্টেশন রূপে চিহ্নিত করা হবে :

    পশ্চিমবঙ্গকে কেন্দ্রের বঞ্চনা, এ যে সর্বৈব মিথ্যা তত্ত্ব, তা পরিষ্কার নীচের পরিসংখ্যানে

    জনধন যোজনা

    সর্বভারতীয় স্তরে ৫২.৫ কোটি জন ধন অ্যাকাউন্ট রয়েছে (৫৬% মহিলা)

    পশ্চিমবঙ্গের (West Bengal) ক্ষেত্রে ৫ কোটিরও বেশি জন ধন অ্যাকাউন্ট (৫৭% মহিলা)

    পিএম মুদ্রা যোজনা

    সর্বভারতীয় স্তরে ২৮.৯ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, ৪৮.৬ কোটিরও বেশি সুফলভোগী (৬৮% মহিলা; ২৩% তফশিলি জাতি/তফশিলি উপজাতি)

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২.৪ লক্ষ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে, ৪.৭ কোটি সুফলভোগী (৭৬% মহিলা; ২০% তফশিলি জাতি/তফশিলি উপজাতি)

    স্ট্যান্ড-আপ ইন্ডিয়া
     
    সর্বভারতীয় স্তরে ২.৩ লক্ষ উদ্যোগপতিকে ২৯,০০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে (৭৮% মহিলা)

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১২,৮০০-রও বেশি উদ্যোগপতিকে ১,৩৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে (৭৪% মহিলা)

    পিএম স্বনিধি (যোগ্য রাস্তার হকারদের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তা)

    সর্বভারতীয় স্তরে ৬৪ লক্ষেরও বেশি রাস্তার হকার সুফল পেয়েছেন (৪৪% মহিলা; ৪৩% অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং ২২% তফশিলি জাতি/উপজাতি)

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুফল পেয়েছেন ১.৯২ লক্ষ রাস্তার হকার (৪৫% মহিলা; ৩% অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং ১২% তফশিলি জাতি/উপজাতি)

    পিএম জীবন জ্যোতি বিমা যোজনা (বছরে ৪৩৬ টাকা প্রিমিয়ামে জীবন বিমা)

    সর্বভারতীয় স্তরে ২০.২ কোটি নাম নথিভুক্ত (৫৩% মহিলা)

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১ কোটিরও বেশি নথিভুক্ত (৫৮% মহিলা)

    পিএম সুরক্ষা বিমা যোজনা (বছরে ২০ টাকা প্রিমিয়ামে দুর্ঘটনা বিমা) 

    সর্বভারতীয় স্তরে ৪৪.৫ কোটি নথিভুক্ত (৫০% মহিলা)

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২.৯ কোটি নথিভুক্ত (৫৫% মহিলা)

    অটল পেনশন যোজনা (Modi Government) 

    সর্বভারতীয় স্তরে ৬.৫ কোটি গ্রাহক

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫০ লক্ষেরও বেশি গ্রাহক 

    জল জীবন মিশন–সবার জন্য পানীয় জল

    সর্বভারতীয় স্তরে ১১.৭ কোটি নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৮৭ লক্ষের মতো নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে

    পিএম আবাস যোজনা

    সর্বভারতীয় স্তরে ২.৯৪ কোটিরও বেশি গৃহ নির্মাণে মঞ্জুরি

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৪৫.৬৯ লক্ষ গৃহ নির্মাণে মঞ্জুরি

    পিএম আবাস শহরাঞ্চল

    সর্বভারতীয় স্তরে ১.১৮ কোটি গৃহ নির্মাণে মঞ্জুরি

    পশ্চিমবঙ্গে ৬.৬৮ লক্ষ গৃহ নির্মাণে মঞ্জুরি 

    স্বচ্ছ ভারত মিশন

    সর্বভারতীয় স্তরে ১১ কোটিরও বেশি বাড়িতে শৌচালয় নির্মিত

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৮১.৯৪ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মিত

    স্বচ্ছ ভারত মিশন (শহরাঞ্চল)

    সর্বভারতীয় স্তরে ৬২.৮ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মিত

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২.৭৮ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মিত

    আয়ুষ্মান ভারত
     
    সর্বভারতীয় স্তরে ৩৪ কোটিরও বেশি সুবিধাভোগী

    রাজ্য সরকার ২০১৯-এ এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে

    জন ঔষধি কেন্দ্র (৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত)

    সর্বভারতীয় স্তরে ১২,৬০০-রও বেশি কেন্দ্র

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩৪২টি কেন্দ্র

    এলপিজি সিলিন্ডার–উজ্জ্বলা মিশন
     
    সর্বভারতীয় স্তরে উজ্জ্বলা সুবিধাভোগী ১০.৩২ কোটি

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১.২৩ কোটি

    পিএম গরীব কল্যাণ অন্ন যোজনা

    সর্বভারতীয় স্তরে ৮০ কোটিরও বেশি সুবিধাভোগী

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৬ কোটিরও বেশি সুবিধাভোগী

    পিএম কিষাণ-এর আওতায় সুফলভোগী

    সর্বভারতীয় স্তরে ৮.৭ কোটিরও বেশি কৃষক (২২% মহিলা) 

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৪২.৩৫ লক্ষ কৃষক (১৮% মহিলা)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে নীরব কংগ্রেস, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    Himanta Biswa Sarma: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে নীরব কংগ্রেস, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “পশ্চিম বিশ্বে গাজার পরিস্থিতি নিয়ে কংগ্রেস সব সময় সোচ্চার হলেও, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে সম্পূর্ণ চুপ। মুখে কুলুপ দিয়ে বসে রয়েছেন কংগ্রেসের নেতারা।” উল্লেখ্য, ইজরায়েল-হামাস যুদ্ধে গাজায় আক্রমণ নিয়ে কংগ্রেসকে যতটা সরব হতে দেখা গিয়েছিল, গত ৫ অগাস্টের পর থেকে অগ্নিগর্ভ বাংলাদেশে সনাতনী হিন্দুদের সুরক্ষা নিয়ে, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। আর এখানেই বিজেপি নেতার প্রশ্ন। 

    ঠিক কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma)?

    সামনেই ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচন। এই রাজ্যে দলের তরফ থেকে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। শনিবার এখানে একটি সাংগঠনিক বৈঠকে যোগদান করে বাংলাদেশে হিন্দুনিধনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সেই দেশের হিন্দুদের উপর আক্রমণ সম্পর্কে কংগ্রেসকে (Congress) তোপ দেগে বলেন, “দেশের বিরোধী দল কংগ্রেস এখন নীরবতা পালন করছে। তাঁরা গাজা নিয়ে সব সময় বেশি করে উদ্বিগ্ন থাকেন। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি নিশ্চিত ভারতের কেন্দ্র সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই সমস্যাটির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    আরও পড়ুনঃ”হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী”, মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ!

    আর কী বললেন?

    আবার বিরসা মুন্ডা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) আরও বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। হিন্দুদের দুর্দশার বিষয়ে কংগ্রেসের কোনও মাথাব্যথাই নেই। কংগ্রেসের নেতারা মুসলমানদের হয়ে বার বার প্রতিবাদ জানান। কিন্তু তাঁরা কতবার বাংলাদেশে হিন্দুদের পক্ষে কথা বলেছেন, এই প্রশ্ন করা উচিত। বাংলাদেশ থেকে অনেক শরণার্থী ভারতে আসতে চাইছেন। কিন্তু ভারত সরকার কাউকে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয়নি। কারণ তাতে স্থায়ী সমাধান হবে না। একমাত্র সমাধান হল বাংলাদেশের সঙ্গে কথা বলে সেই দেশেই হিন্দুদের স্বার্থকে সুনিশ্চিত করা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Khudiram Bose Death Anniversary: “হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী”, মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ!

    Khudiram Bose Death Anniversary: “হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী”, মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: “হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী”, অখণ্ড ভারতের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের সব থেকে উজ্জ্বল নক্ষত্র ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস (Khudiram Bose Death Anniversary) আজ। ১৯০৮ সালের ১১ অগাস্ট মাত্র ১৮ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে হাসিমুখে ফাঁসিতে চড়েছিলেন ভারতের এই বীর সন্তান। মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর (Khudiram Bose)। 

    ফিরে দেখা ইতিহাস (Khudiram Bose Death Anniversary) 

    ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছাকাছি (বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা) কেশপুর থানার অন্তর্গত মৌবনী (হাবিবপুর) গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। পাঁচ বছর বয়সে তিনি তাঁর মাকে হারান এবং এর এক বছর পর তাঁর বাবা মারা যান। এরপর খুব অল্প বয়সেই তিনি কলকাতার বারিন্দ্রকুমার ঘোষের মতো বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং মাত্র ১৫ বছর বয়সে নিজেকে স্বাধীনতা সংগ্রামে ব্রতী করেছিলেন ক্ষুদিরাম। স্থানীয়দের মধ্যে ব্রিটিশবিরোধী পুস্তিকা বিতরণের জন্য ইংরেজ শাসকরা তাঁকে আটক করে। 
    ১৯০৮ সালের এপ্রিল মাসে ক্ষুদিরামের বয়স যখন ১৬ বছর, সে সময় প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফফরপুরে একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, কিংসফোর্ড সেদিন ক্লাবে আসেননি। দুই ইংরেজ মহিলা মিসেস কেনেডি ও তাঁর কন্যা একই লাল গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফলে সেই বোমা হামলায় তাঁরা মারা গিয়েছিলেন। এরপর পুলিশ ধরার আগেই প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। আর অন্যদিকে এই ঘটনার পর নিজের প্রাণ বাঁচাতে ক্ষুদিরাম বসু (Khudiram Bose) ২৫ মাইল পথ পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু, একটি জায়গায় জলের খোঁজ করতে গিয়ে পুলিশের মুখোমুখি হন তিনি। তাঁকে দেখে পুলিশের সন্দেহ হয়৷ কিন্তু, সদ্য কৈশোর পেরনো ক্ষুদিরাম পুলিশি জিজ্ঞাসাবাদে ধরা পড়ে যান৷ তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বলে দাবি করে ব্রিটিশ পুলিশ৷ এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিচারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির সাজা শোনায় করে ব্রিটিশ বিচার ব্যবস্থা৷   

    আরও পড়ুন: ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা আকশপথে পরিদর্শন করলেন মোদি

    মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ (Khudiram Bose)

    বিখ্যাত অনুশীলন সমিতির সদস্য ছিলেন ক্ষুদিরাম। তাঁকে ফাঁসি দেওয়া (Khudiram Bose Death Anniversary) হয় মুজফফপুর সংশোধনাগারে। বর্তমানে সেই কারাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে। এই কারাগারেই মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন ভারতের এই বীর সন্তান। ভারতের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের একজন যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর শরীরের মৃত্যু হলেও আজীবন তিনি অমর হয়ে থেকে গেলেন প্রতিটি ভারতবাসীর মনের মণিকোঠায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vigyan Ratna Award: দেশের প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত বায়োকেমিস্ট গোবিন্দরাজন

    Vigyan Ratna Award: দেশের প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত বায়োকেমিস্ট গোবিন্দরাজন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রখ্যাত বায়োকেমিস্ট গোবিন্দরাজন পদ্মনাভন উদ্বোধনী বিজ্ঞান রত্ন পুরস্কার (Vigyan Ratna Award) প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন। লিভারের রোগ এবং জিন নিয়ন্ত্রণে তাঁর যুগান্তকারী গবেষণার জন্য তিনি প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। এটি এই বছর সরকার কর্তৃক প্রবর্তিত সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার। ৩৩টি রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্র।

    দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান (Vigyan Ratna Award)

    এই বছরের শুরুর দিকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে গবেষক, প্রযুক্তিবিদ এবং উদ্ভাবকদের অসামান্য এবং অনুপ্রেরণাদায়ক বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং উদ্ভাবনী অবদানের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার (Vigyan Ratna Award) চালু করেছিল কেন্দ্র। সেই নিরিখে প্রখ্যাত জৈব রসায়নবিদ গোবিন্দরাজন পদ্মনাভন ২০২৪ সালের জন্য দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান পেতে চলেছেন। 

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন মোদি সরকারের

    ৩৩টি রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার

    কেন্দ্রীয় সরকার ৭ অগাস্ট ৩৩টি রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার (Vigyan Ratna Award) ঘোষণা করেছে। যার মধ্যে তরুণ বিজ্ঞানীদের জন্য ১৮টি বিজ্ঞান যুব পুরস্কার, ১৩টি বিজ্ঞান শ্রী পুরস্কার এবং একটি বিশেষ বিজ্ঞান দল পুরস্কার রয়েছে। টিম চন্দ্রযান-৩ তাদের যুগান্তকারী চন্দ্র অভিযানের জন্য পুরস্কৃত হতে চলেছে। গোবিন্দরাজন পদ্মনাভন বর্তমানে তিরুভারুরের তামিলনাড়ুর সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC), বেঙ্গালুরুর একজন সাম্মানিক অধ্যাপক। যকৃতের রোগ, প্রোটিন সংশ্লেষণ এবং তাঁর অগ্রগামী গবেষণার জন্য বিজ্ঞান রত্ন দিয়ে তিনি সম্মানিত হতে চলেছেন। 

    রাজনৈতিক নেতারা অভিনন্দন জানিয়েছেন

    তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই বিজ্ঞান ও শিক্ষায় তাঁর অবদানের প্রশংসা করে পদ্মনাভনকে তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। একইভাবে তামিল মানিলা কংগ্রেস (মুপানার) সভাপতি জি কে ভাসানও পদ্মনাভনের কৃতিত্বের প্রশংসা করেছেন। ৪ অগাস্ট জারি করা একটি বিবৃতিতে, ভাসান বিজ্ঞান রত্ন পুরস্কারের জন্য পদ্মনাভনকে নির্বাচিত করায় আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর অসামান্য বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের প্রশংসা করেছেন।

    পুরস্কার প্রাপক বিজ্ঞানীদের একটি তালিকা

    পদ্মনাভন ছাড়াও বিজ্ঞান শ্রী পুরস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের একটি তালিকা দেওয়া হয়েছে। প্রাপকদের মধ্যে রয়েছেন, জ্যোতির্পদার্থবিদ অন্নপুরিণী সুব্রামানিয়ান, তামিলনাডুর কৃষিবিদ আনন্দরামকৃষ্ণান সি, অ্যাটমিক এনার্জি থেকে আভেশ কুমার ত্যাগী, প্রফেসর উমেশ বার্শনি এবং প্রফেসর জয়ন্ত ভালচন্দ্র উদগাঁওকর (জীব বিজ্ঞান), প্রফেসর সৈয়দ ওয়াজিহ আহমদ নকভি (পৃথিবী বিজ্ঞান), প্রফেসর ভীম সিং (ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস), প্রফেসর আদিমূর্তি আদি এবং প্রফেসর রাহুল মুখোপাধ্যায় (গণিত এবং কম্পিউটার বিজ্ঞান), অধ্যাপক ডাঃ সঞ্জয় বিহারী (মেডিসিন), প্রফেসর লক্ষ্মণ মুথুসামী এবং প্রফেসর নব কুমার মণ্ডল (পদার্থবিদ্যা), অধ্যাপক রোহিত শ্রীবাস্তব (প্রযুক্তি ও উদ্ভাবন)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে চন্দ্রযান-৩-এর সফল চাঁদে অবতরণ উদযাপনের দিন হিসেবে ২৩ অগাস্ট অনুষ্ঠিত হতে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jamaat-e-Islami: কাশ্মীর হোক বা বাংলাদেশ, জামাত-এ-ইসলামির বিষ ছড়িয়েছে সর্বত্র

    Jamaat-e-Islami: কাশ্মীর হোক বা বাংলাদেশ, জামাত-এ-ইসলামির বিষ ছড়িয়েছে সর্বত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার ইসলামপন্থী সংগঠন, জামাত-এ-ইসলামি (JEI)। ভারত-বিরোধী এই ধর্মীয় রাজনৈতিক সংগঠন কাশ্মীর এবং বাংলাদেশে সক্রিয়। যাদের একমাত্র লক্ষ্য হল গণতন্ত্রের পথ রুদ্ধ করে দেশে শরিয়ত আইন প্রতিষ্ঠা করা। এদের হাতে ক্ষমতা গেলে আফগানিস্তান বা পাকিস্তান হতে খুব একটা দেরি হবে না বাংলাদেশ বা কাশ্মীরের। ইসলামি শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী এই সংগঠন অমুসলিম ধর্ম এবং ধর্মনিরপেক্ষ নীতিকে ইসলাম রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখে।

    অতীতের কথা

    স্বাধীনতার আগে, ১৯৪১ সালে পরাধীন ভারতে প্রতিষ্ঠিত হয় জামাত-ই-ইসলামি (JEI)। সৈয়দ আবুল আলা মওদুদী এই সংগঠনের প্রতিষ্ঠাতা। ইসলামি রাষ্ট্রের স্বপ্ন নিয়েই তৈরি হয় এই সংগঠন। ইসলামি অনুশীলনগুলিকে সংস্কার করে ধর্মনিরপেক্ষ ও উদারমূল্যবোধের পরিবর্তে শরিয়ত আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল জামাত (Jamaat-e-Islami)। ১৯৪৭ সালে ভারত ভাগের পর দলটি দুটি সংগঠনে ভাগ হয়। জামাত-এ-ইসলামি পাকিস্তান ও জামাত-এ-ইসলামি হিন্দ। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় জামাত-এ-ইসলামি কাশ্মীর, যা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত জামাত-ই-ইসলামি আজাদ কাশ্মীর নাম গ্রহণ করে। জামাত-ই-ইসলামি বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্যাত্রা শুরু করে মেজর জিয়ার শাসনকাল থেকে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত-ই-ইসলামি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির। ১৯৮০ এর দশকে পাকিস্তানি জামাত কাশ্মীরের জামাত-ই-ইসলামির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং কাশ্মীরের সশস্ত্র বিদ্রোহে সমর্থন জোগায়।

    আরও পড়ুন: তমলুকে গড়ে ওঠে পরাধীন ভারতের স্বাধীন সরকার, ফিরে দেখা অগাস্ট ক্রান্তি দিবস

    ১৯৪৭-এর পাকিস্তান বিরোধিতার মতো তারা ১৯৭১ সালে বাংলাদেশেরও বিরোধিতা করেছিল। এর অন্যতম কারণ হিসেবে তারা মনে করত, পাকিস্তান ভাগ হলে বাংলাদেশ হবে ভারতের কলোনি। তাদের আরেকটি বড় অসুবিধা ছিল আদর্শিক জায়গায়। আদর্শগত কারণেই জামাতের পক্ষে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রকে গ্রহণ করা সম্ভব হয়নি।

    কাশ্মীরে সক্রিয় জামাত

    কাশ্মীর উপত্যকায়, জামাত ইসলামের ঐতিহ্যবাহী সুফি চর্চার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। সুফিরা উগ্র ইসলামকে সমর্থন করে না। এখানে ইসলামিক বিশ্বাসের সঙ্গে স্থানীয় হিন্দু ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। কাশ্মীরি সুফি ঐতিহ্য এবং সুফি-সাধকেরা, যা আধ্যাত্মিক বহুত্ববাদ এবং মেলবন্ধনের জন্য পরিচিত, জামাতের আক্রমণের লক্ষ্য হয়। কাশ্মীরে সুফির পরিবর্তে কঠোর এবং রক্ষণশীল ইসলামের বিকাশ ঘটাতে থাকে জামাত। তাদের মতাদর্শ সংঘর্ষ ও বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উস্কে দেয় এবং হিজবুল মুজাহিদিনের মতো সশস্ত্র গোষ্ঠীগুলির উত্থানের পথ প্রশস্ত করে। এরা কাশ্মীরে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

    কাশ্মীরে নিষিদ্ধ জামাত

    ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাহার ও অনুচ্ছেদ ৩৭০ রদের সময়ে সংগঠনটিকে ‘রাষ্ট্রবিরোধী’ জানিয়ে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া থেকে শুরু করে হিংসা ছড়ানো, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা, এমন বহু অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে। রয়েছে পাক যোগাযোগের অভিযোগও। তবে সম্প্রতি এই সংগঠন কাশ্মীরের বিধানসভা নির্বাচনে অংশ নিতে চেয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে।

    আরও পড়ুন: ছোট বালুকণার মধ্যেও অসীমের স্পর্শ পেতেন, প্রয়াণ দিবসে শ্রদ্ধা কবিগুরুকে

    বাংলাদেশে জামাতের বিস্তার

    কাশ্মীরের মতোই বাংলাদেশেও জামাতের প্রভাব সমানভাবে ধ্বংসাত্মক। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়, জামাতের আধা-সামরিক বাহিনী, রাজাকাররা, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে একত্রিত হয়ে বাঙালি নাগরিকদের ওপর ভয়াবহ অত্যাচার চালায়, যার মধ্যে মুসলমান ও হিন্দু উভয়ই অন্তর্ভুক্ত ছিল। এই বর্বর অত্যাচার বাংলাদেশের জাতীয় চেতনায় স্থায়ী ক্ষত রেখে যায়। এর প্রভাব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে অস্থির করে তোলে। মুক্তিযুদ্ধের পর, জামাতের প্রভাব বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকে বারবার অস্থিতিশীল করে তুলেছে। সংগঠনটি শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ সরকারকে সরিয়ে তাদের ইসলামপন্থী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সক্রিয় থাকে। বর্তমানেও সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ক্রমশ রাজনৈতিক বিক্ষোভের রূপ ধারণ করে, যা ছিনিয়ে নিয়েছে ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন আর ভারত-বিরোধী অংশ। বাংলাদেশে উৎখাত হয়েছে শেখ হাসিনা সরকার। শেষপর্যন্ত, বাংলাদেশ পরিচালনায় তৈরি করা হয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যার রাশ বকলমে জামাত গোষ্ঠীর হাতেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad Landslide: ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা আকশপথে পরিদর্শন করলেন মোদি

    Wayanad Landslide: ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা আকশপথে পরিদর্শন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েনাড়ে (Wayanad Landslide) ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, সকাল ১১ টায় তিনি প্রথমে কান্নুরে পৌঁছান, তারপরে তিনি ভূমিধস ও দুর্গত এলাকাগুলিকে আকশপথে পরিদর্শন করেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চূরমালা এবং মুন্ডাক্কাই এলাকায়। সেখানে ভূমিধসের পরে দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার কাজ খতিয়ে দেখেন তিনি এবং সেই সঙ্গে দেন সাহায্যের আশ্বাস।

    ধ্বংসের চিত্র নিজের চক্ষে প্রত্যক্ষ করেন মোদি (Wayanad Landslide)

    এদিন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মহম্মদ এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী। আকাশপথে সমীক্ষা করে ভূমিধসের উৎপত্তি কেন্দ্রকেও পরিদর্শন করেন মোদি। এই ভূমিধসের উৎসস্থল ছিল ইরুভাঝিনজি পুঝা নদীর অঞ্চল। ধসের ফলে সবথেকে ক্ষতিগ্রস্থ এলাকাগুলির মধ্যে হল পুনচিরিমাত্তম, মুন্ডক্কাই এবং চুরমালা। এই সব এলাকায় অতিভারী বৃষ্টির ফলে ভূমিধসজনিত ধ্বংসের চিত্র নিজের চক্ষে প্রত্যক্ষ করেছেন তিনি। উদ্ধারকারী বাহিনীরা কীভাবে কাজ করেছে, সেই বিষয় সম্পর্কেও খোঁজ খবর নেন।

    ২০০০ কোটি টাকা সাহায্যের আনুরোধ

    ভূমিধসের স্থানগুলি (Wayanad Landslide) পরিদর্শন করার পাশাপাশি প্রধানমন্ত্রী (Narendra Modi) দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং আহত মানুষদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই সঙ্গে একটি ত্রাণ শিবির ও স্থানীয় হাসপাতালে যান। তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন মোদি। এরপর এখানকার স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। তবে অঞ্চলগুলিতে পুনর্বাসন ও ত্রাণ কাজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কেরল সরকারের পক্ষ থেকে ২০০০ কোটি টাকা সাহায্যের জন্য অনুরোধ করা হয়।

    আরও পড়ুনঃ পুরস্কার ২০ লক্ষ! সেনা কনভয়ে হামলাকারী চার জঙ্গির স্কেচ প্রকাশ কাশ্মীর পুলিশের

    রাহুলের ধন্যবাদ

    এদিকে, বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, “আপনাকে ধন্যবাদ জানাই। ওয়েনাড়ে (Wayanad Landslide) আপনি ব্যক্তিগত ভাবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়কে পরিদর্শন করেছেন। আপনার সিদ্ধান্তটি বেশ ভালো।”

    গত ৩০ জুলাই এই অঞ্চলে ভূমিধসের কবলে কমপক্ষে ২২৬-র বেশি মানুষ মারা গিয়েছে। এখনও পর্যন্ত আরও অনেক মানুষ নিখোঁজ। বেসরকারি মতে, এই সংখ্য়াটা ৪০০-র বেশি। দক্ষিণ ভারতের এই রাজ্যে সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগগুলির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে এই ধসজনিত বিপর্যয়ে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Militant: পুরস্কার ২০ লক্ষ! সেনা কনভয়ে হামলাকারী চার জঙ্গির স্কেচ প্রকাশ কাশ্মীর পুলিশের

    Militant: পুরস্কার ২০ লক্ষ! সেনা কনভয়ে হামলাকারী চার জঙ্গির স্কেচ প্রকাশ কাশ্মীর পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ভূস্বর্গে ফের সক্রিয় পাকিস্তানি জঙ্গি (Militant) সংগঠন লস্কর-ই-তৈবা এবং জয়েশ-ই-মহম্মদ। কাঠুয়ার সেনা কনভয়ে হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির ছবি (স্কেচ) প্রকাশ করল জম্মু ও কাশ্মীর (Kashmir) পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদের গতিবিধি সম্পর্কে খবর দিলে মাথাপিছু পাঁচ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (Militant)

    গত ৮ জুলাই, কাঠুয়া জেলার সদর থেকে ১৫০ কিলোমিটার দূরে মাচেদি এলাকায় সেনা কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা (Militant)। ওই ঘটনায় পাঁচ জন জওয়ান নিহত হন। গুরুতর আহত হন আরও ছয় জওয়ান। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে এসে ওই হামলা চালিয়েছিল বলে পুলিশের দাবি। সেনা কনভয়ে হানা দিতে তারা ব্যবহার করেছিল আমেরিকায় তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রেনেড লঞ্চার। পাশাপাশি, সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় তারা এম-৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। উন্নত এই স্বয়ংক্রিয় অস্ত্রও মার্কিন সংস্থার তৈরি।

    এখনও লুকিয়ে ৪০-৫০ জঙ্গি

    শনিবার, জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শেষবার কাঠুয়া জেলার মলহারের ঢোক, বানি এবং সেওজধার এলাকায় ওই জঙ্গিদের দেখা গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই খবর মিলেছিল, জম্মুর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রয়েছে অনুপ্রবেশকারী ৪০ থেকে ৫০ জন জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিদের উপস্থিতির সম্ভাবনার কথা শনিবার মেনে নিয়েছে পুলিশও। এছাড়া পাকিস্তান সীমান্ত লাগোয়া হিরানগরের সাইদা সুখাল গ্রামে দুই জঙ্গি ঢুকে দরজায় টোকা মেরে জল খেতে চায়। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা সতর্ক হয়ে পড়ায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা ছুটে এলে তাদের গাড়ির ওপরও গুলিবর্ষণ করে তারা। এইসব ঘটনায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন মোদি সরকারের

    দায় স্বীকার জয়েশ ঘনিষ্ঠ কাশ্মীর টাইগার্স

    রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে গুলি করে ১০ জনকে হত্যা করা এক জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। রিয়াসির হামলা ছাড়াও জম্মুর ডোডা জেলার ভাদেরওয়া-পাঠানকোট সড়কে ৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ চেকপোস্টে গুলি চালায় জঙ্গিরা। তাতে ৫ জওয়ান এবং এক পুলিশ অফিসার ঘায়েল হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে জয়েশ ঘনিষ্ঠ কাশ্মীর টাইগার্স নামে একটি সংগঠন। ৯ জুন থেকে এ পর্যন্ত জঙ্গি (Militant) হামলায় মোট ১১ জনের মৃত্যুর ঘটনায় ফের নতুন করে পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলিযুদ্ধে তাদেরও ২ জনকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশিতে পাকিস্তানে তৈরি হ্যান্ড গ্রেনেড ও এক লক্ষ পাকিস্তানি টাকা, বন্দুক, ওষুধ, চকোলেট এবং অন্যান্য শুকনো খাবার উদ্ধার হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh border: বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়, ফাঁকা জায়গায় কাঁটাতার বসাতে তৎপর বিএসএফ

    Bangladesh border: বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়, ফাঁকা জায়গায় কাঁটাতার বসাতে তৎপর বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দুরা। মৌলবাদী দুষ্কৃতীদের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন। জামাত এবং বিএনপি সমর্থক গুন্ডাদের অত্যাচার থেকে বাঁচতে ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) বাংলাদেশি হিন্দুদের ক্রমশ ভিড় বাড়ছে। এই ভিড়ের বেশির ভাগ মানুষ ধর্মীয় অত্যাচারের শিকার। তাঁরা শরণার্থী হিসাবে হয়তো আশ্রয় চান ভারতে। একই ভাবে সেই দেশের জঙ্গিরাও অবৈধ অনুপ্রবেশ করে নাশকতা মূলক ঘটনা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ (BSF), এতদিন পর্যন্ত খোলা পড়ে থাকা বর্ডারগুলিতে কাঁটাতারের বেড়া দিতে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। প্রশাসন এবং বিএসএফ দ্রুত কদমে কাজ শুরু করেছে।

    ২২৪ কিমি সীমান্তে কাঁটাতার বসাতে তোরজোড় (Bangladesh border)  

    সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ২২০০ কিলোমিটার জুড়ে আন্তর্জাতিক সীমান্ত (Bangladesh border) রয়েছে। তাঁর মধ্যে এখনও পর্যন্ত ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসেছে। বাকি যেখানে এখনও তার বসেনি, তার একটা বড় অংশ আবার নদী দিয়ে ঘেরা। এখন ২২৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানোর তোরজোড় চলছে। জমির বন্দোবস্ত করার চেষ্টাও চলছে জোরকদমে। ইতিমধ্যে ৪৩ কিমি এলাকায় জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। আবার মমতার মন্ত্রিসভা ২৬৭ কিমি জমি কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। অপরদিকে, ১১২.৩ কিমি জমি কিনতে রাজ্যকে ২২১ কোটি টাকা সাহায্য পাঠিয়েছে কেন্দ্র। আরও ১৫৪ কিমি জমি কেনার হিসেব কেন্দ্রকে দিয়েছে রাজ্য। ফলে সীমান্তকে সুরক্ষিত করা বিএসএফের কাছে প্রাথমিক বিষয়। বাংলাদেশের অশান্ত এবং উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে প্রচুর জেলবন্দি দুষ্কৃতীরা ছাড়া পেয়েছে। ফলে জেএমবি বা আল-কায়েদা জঙ্গিরা যাতে অবাধে অনুপ্রবেশ করতে না পারে, সেই দিকের কথা মাথায় রেখে বিএসএফ (BSF) এই কোচবহার সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে বিশেষ নজর দিয়েছে।

    আরও পড়ুনঃ ‘‘বাংলাদেশের পর এবার ভারতের পালা’’! হুমকি দিয়ে যুবক গ্রেফতার, মিলল জঙ্গি-যোগ

    হিন্দুদের সুরক্ষার বার্তা অন্তর্বর্তী সরকারকে

    বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। মোট ১৭ সদস্যের একটি নতুন মন্ত্রীসভা গঠন করা হয়েছে। প্রধান করা হয়েছে নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই সেই দেশে সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধদের টার্গেট করেছে মৌলবাদী দুষ্কৃতীরা। আওয়ামি লিগের অবশ্য দাবি, সবটাই ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির এবং বিএনপির ষড়যন্ত্র। দেশে হিন্দুদের ধর্মীয়স্থল মন্দির, মঠে আগুন দিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। একাধিক জেলায় মসজিদের মাইকে ঘোষণা করে হিন্দুদের বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসার কেন্দ্রে ব্যাপক ভাবে আক্রমণ করা হয়েছে। হিন্দু মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগও উঠেছে। সামাজিক মাধ্যমে একাধিক জায়গার অত্যচার-আর্তনাদের ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হিন্দুদের জীবন-সম্পত্তি সুরক্ষা করার বার্তা পাঠিয়েছেন। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তকে (Bangladesh border) আরও সুরক্ষিত করতে ময়দানে নেমে পড়েছে বিএসএফ (BSF)।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share