Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: কাশী-তামিল সঙ্গম উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদ করল মোদির ভাষণ

    PM Modi: কাশী-তামিল সঙ্গম উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদ করল মোদির ভাষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই কাশী-তামিল সঙ্গম দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘কাশী-তামিল সঙ্গমের মাধ্যমে মজবুত হচ্ছে, একভারত-শ্রেষ্ঠ ভারত নীতি। অন্যান্য দেশের রাজনৈতিক পরিচয় থাকলেও, আমাদের ভারতের ক্ষেত্রে আধ্যাত্মিক পরিচয়ই প্রাধান্য পায়।’’ এদিন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য় নিয়ে প্রধানমন্ত্রীর (PM Modi) ভাষণ তামিলে অনুবাদ করা হয়।  দুই দিনের সফরে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে একাধিক প্রকল্পে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর। সোমবার তাঁর উদ্বোধন করার কথা রয়েছে স্বরভেদ মন্দিরেরও। রবিবারই কন্যাকুমারী ও বারাণসীর মধ্যে চলমান কাশী-তামিল সঙ্গম এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বহু বিশিষ্টরা।

    ১৭ থেকে ২০ ডিসেম্বর কাশী-তামিল সঙ্গম

    কাশী-তামিল সঙ্গম, দ্বিতীয় সংস্করণ ১৭-৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্য়মে দেশের উত্তর ও দক্ষিণের ইতিহাস এবং সংস্কৃতির আদান-প্রদান চলবে। তামিলনাড়ু এবং পুদুচেরি থেকে ১৪০০ জন প্রতিনিধি কাশী-তামিল সঙ্গমে অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। তামিল দলের প্রথম ব্যাচ তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের সঙ্গে নিয়ে আগেই বারাণসী পৌঁছেছে। শিক্ষক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, কৃষক, শিল্পী, লেখক, ব্যবসায়ীরাও এসেছেন কাশী-তামিল সঙ্গমে।

    গত বছরই প্রথম কাশী-তামিল সঙ্গম অনুষ্ঠিত হয় 

    জানা গিয়েছে, ছয়টি দল বারাণসীতে এসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানতো চলবেই। এছাড়াও, তামিলনাড়ু এবং কাশী উভয় স্থানের শিল্প, সঙ্গীত, তাঁত, হস্তশিল্প, রন্ধনপ্রণালী এই সবের ওপর  একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। কাশী-তামিল সঙ্গমে সাহিত্য, প্রাচীন গ্রন্থ, দর্শন, আধ্যাত্মিকতা, সঙ্গীত, নৃত্য, নাটক, যোগ এবং আয়ুর্বেদ বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত হবে। গত বছরই এই অনুষ্ঠান প্রথম চালু করে মোদি সরকার। ২০২২ সালের ১৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর সম্পন্ন হয় কাশী-তামিল সঙ্গমের প্রথম সংস্করণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Airport: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    Ayodhya Airport: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠেছে অযোধ্যা। ২২ জানুয়ারি উদ্বোধন মন্দিরের। তার আগে খুলে যাচ্ছে অযোধ্য়ার (Ayodhya Airport) বিমান বন্দরও। পুরো বিমান বন্দরকে মন্দিরের ধাঁচে গড়ে তোলা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রথম উড়ান সম্পন্ন হবে এই বিমান বন্দর থেকে। বাণিজ্যিকভাবে উড়ান চালু হচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। জানা গিয়েছে, বিমান বন্দরটির অবস্থান রাম মন্দির থেকে ১০ কিমি দূরে। নাম রাখা হয়েছে, ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। ১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

    জোরদার নিরাপত্তা ব্যবস্থা অযোধ্যায়

    ইন্ডিগো এয়ারলাইন্সের এক আধিকারিক জানিয়েছেন, ৩০ ডিসেম্বর প্রথম বিমানটি অযোধ্যা (Ayodhya Airport) বিমানবন্দরে অবতরণ করবে। দিল্লি থেকে অযোধ্যা সরাসরি ফ্লাইট ৬ জানুয়ারি এবং আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমান যাত্রা ১১ জানুয়ারি থেকে শুরু হবে। দেশ-বিদেশ থেকে অসংখ্য রাম ভক্ত হাজির হবেন অযোধ্য়ায়, আবার মাস কয়েক আগেই রাম মন্দিরে জঙ্গি হামলা ষড়যন্ত্রে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন সন্ত্রাসীকে। ঠিক এই কারণে অযোধ্যার বিমান বন্দরে তাই জোরদার নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

    বিমান বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    সূত্রের খবর, বিমান বন্দরটির (Ayodhya Airport) উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮২১ একর জমির উপর নির্মিত বিমানবন্দরে একটি ২২০০ মিটার রানওয়ে রয়েছে। টার্মিনাল ভবনও সেজে উঠছে। নাইট ল্যান্ডিং যন্ত্রপাতি, এটিসি টাওয়ার, ফায়ার স্টেশন এই সমস্ত ব্যবস্থাগুলিও গড়ে তোলা হয়েছে। কুয়াশার মধ্যেও যাতে বিমান অবতরণ করতে পারে এর জন্যও নানা ব্যবস্থা থাকছে। জানা গিয়েছে, ৬ জানুয়ারি বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু হতেই দিল্লি থেকে বিমান অযোধ্যার উদ্দেশে পাড়ি দেবে ঠিক দুপুর ১১টা ৫৫ মিনিটে। অযোধ্যায় আসবে ১টা ১৫ মিনিটি। দিল্লি ফেরার বিমান থাকবে রাত ১টা ৪৫ মিনিটে। অন্যদিকে আহমেদাবাদ থেকে প্রথম বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে আগামী ১১ জানুয়ারি। ৬ জানুয়ারি দিল্লি থেকে অযোধ্যা গেলে বিমানের ভাড়া পড়বে ৭ হাজার ৭৯৯ টাকা, এমনটাই জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, লোকসভায় হানার ঘটনায় এমন প্রতিক্রিয়া শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কাছে। গত সপ্তাহে সংসদে হানার ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন।’’ প্রসঙ্গত ১৩ ডিসেম্বরের ঘটনার পরে বিরোধীদের আক্রমণের মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রক, বাড়ানো হয় সংসদের নিরাপত্তা। এবার সামনে এল প্রধানমন্ত্রীর বিবৃতি।

    ঘটনার নেপথ্য পরিকল্পনা খুঁজে বের করতে হবে 

    একটি হিন্দি সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর (PM Modi) আরও সংযোজন, ‘‘এই ঘটনার নেপথ্যে কী পরিকল্পনা ছিল তা জানাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এর সমাধানও খুঁজে বের করা উচিত। খোলা মন নিয়েই সমাধানের সন্ধান করা উচিত। প্রত্যেকেরই এই ধরনের বিষয়ে বিতর্ক বা প্রতিরোধ থেকে বিরত থাকা উচিত।’’

    ১৩ ডিসেম্বরের ঘটনা

    প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর ছিল সংসদ হামলার ২২ বছর পূর্তি। সেদিনই ঠিক দুপুর ১টা নাগাদ হঠাৎই লোকসভার গ্যালারি থেকে ভবনে ঝাঁপ দেন দুই যুবক। তাদের হাতে ছিল স্মোক গ্রেনেড বা রং বোমা। ভবনে তখন শীতকালীন অধিবেশন চলছিল। অধিবেশন চলাকালীন এমন ঘটনায় শোরগোল পড়ে যায় ভবনের কাজে। উপস্থিত সাংসদরা ওই যুবককে ধরে ফেলেন। সেসময় বাইরেও একইভাবে স্লোগান দিচ্ছিল এক যুবক ও এক যুবতী। ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করা হয়। পঞ্চম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ললিত ঝায়ের। সে নিজে দিল্লির কর্তব্যপথ থানায় ঘটনার পরের দিন রাতে আত্মসমর্পণ করে। এছাড়াও অন্য এক অভিযুক্ত বিশাল শর্মাকেও গ্রেফতার করা হয় গুরু গ্রাম থেকে। ঘটনার পরেই উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    আরও পড়ুুন: ফের অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দিল প্রধানমন্ত্রীর কনভয়, ভাইরাল মোদির ‘কীর্তি’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Swarveda temple: বিশ্বের বৃহত্তম ধ্যানমন্দির বারাণসীতে, সোমবার উদ্বোধনে প্রধানমন্ত্রী

    Swarveda temple: বিশ্বের বৃহত্তম ধ্যানমন্দির বারাণসীতে, সোমবার উদ্বোধনে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার বারাণসীর উমরাহারে, নবনির্বিত স্বরভেদ (Swarveda temple) মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, এই মন্দির এতটাই বড় যেখানে ২০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসে ধ্যান করতে পারবেন। এই মন্দির বিশ্বের বৃহত্তম ধানমন্দিরও হতে চলেছে। মন্দিরের শিল্পকলা, ভাস্কর্যের কারণে বর্তমানে এ নিয়ে জোর আলোচনা চলছে।

    স্বরভেদ নামকরণের মানে কী?

    স্বরভেদ (Swarveda temple) শব্দটি আসলে স্ব ও বেদ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্ব শব্দের অর্থ আত্মা এবং বেদ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান বা আত্মজ্ঞান যে জিনিসের দ্বারা পাওয়া যায় তাকেই বলে স্বরভেদ। এই মন্দিরে নির্দিষ্ট কোনও দেবতার পুজো না হবে। তার পরিবর্তে ধ্যান করে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারবেন আগ্রহীরা। এই মন্দিরকে ধ্যানের পীঠস্থানও বলা যেতে পারে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসি শহর থেকে ১২ কিলোমিটার দূরে উমরাহাতে অবস্থিত এই মন্দির। প্রসঙ্গত, এখানকার ‘সদগুরু সাদাফল দেব বিহঙ্গম যোগ সংস্থা’  এই মন্দির (Swarveda temple) নির্মাণ করেছে। স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন মহর্ষি সাদাফল দেবজি মহারাজ। তাঁরই লেখা পুস্তক থেকে এই মন্দিরের এমন নামকরণ হচ্ছে বলে জানা গিয়েছে। তিনি বিহঙ্গম ধ্যানের প্রতিষ্ঠাতা।

    আরও পড়ুন: বছর শেষে ধ্যানমগ্ন হতে চলেছেন কেজরিওয়াল, থাকতে পারবেন না ইন্ডি জোটের বৈঠকেও!

    মন্দিরের খুঁটিনাটি

    এই মন্দির সাততলার হতে চলেছে। তিন লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে এই মন্দির। মন্দির তৈরি হয়েছে মাকরানা মার্বেল দিয়ে। মন্দিরের মাথায় রয়েছে ১২৫টি পাপড়ি (পদ্মের গম্বুজ)। ১৫ জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে প্রায় ৬,০০ শ্রমিক এই বিশাল মন্দির তৈরি করেছেন। আধুনিক আলোর মালায় এই মন্দিরের (Swarveda temple) সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে।

    আরও পড়ুন: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম কর্মক্ষেত্র এবার  ভারতে। আমেরিকার পেন্টাগন চলে গেল দ্বিতীয় স্থানে। গুজরাটের ‘সুরাট ডায়মন্ড বোর্সের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, মুম্বাই থেকে হীরের ব্যবসা এবার সুরাটের এই অফিসেই স্থানান্তরিত করা হবে। মোট ৬৬ লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই অফিস। জানা গিয়েছে দিল্লির সবথেকে বড় আর্কিটেক্ট ফার্ম ‘মরফোজেনেসিস’ এই ফার্ম নির্মাণ করেছে। আকাশছোঁয়া এই অফিস তৈরিতে খরচও নেহাত কম হয়নি। ৩,৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে এই অফিস নির্মাণে।

    অফিসের বর্ণনা

    মোট ৪,২০০ টি অফিস স্পেস রয়েছে। প্রতিটি অফিস আবার ৩০০ থেকে ৭,৫০০ স্কোয়ার ফিট পর্যন্ত বিস্তৃত। অফিসে রয়েছে মোট ৯ টি টাওয়ার, প্রতি টাওয়ার ১৫ তল বিশিষ্ট। ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে বিনোদন এবং পার্কিংয়েরও ব্যবস্থা। গোটা অফিস জুড়ে সিসিটিভি রয়েছে চার হাজার। অফিসে যাঁরা কাজ করবেন প্রত্যেকের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে। তবেই মিলবে ভেতরে প্রবেশের অনুমতি। হীরের সব ধরনের কাজই হবে এখানে। রাফ ডায়মন্ড, পালিশ ডায়মন্ড, হীরে উৎপাদনকারী মেশিন সব কিছুই হবে এখানে। জানা গিয়েছে, হীরের গয়না বিক্রয়কারী ২৭টি রিটেল সংস্থারও অফিস থাকবে এই সুরাট ডায়মন্ড বোর্সে। থাকবে এই সংস্থাগুলির একটি করে আউটলেট। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গ্রাহকরা এখান থেকে সরাসরি হীরের গয়না কিনতে পারবেন। অর্থাৎ একটি অফিসেই মিলবে সমস্ত পরিষেবা।

    সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন 

    পাশাপাশি রবিবার গুজরাটের সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) সুরাটের বিমানবন্দরের চারটি ছবি পোস্ট করেন মোদি। সেখানেই তিনি জানান, ১৭ ডিসেম্বর তাঁর সুরাটে হাজির থাকার কথা। সুরাত বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদি সুরাটে একটি রোড শো করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi) দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। নয়া টার্মিনালে ৬০০ আন্তর্জাতিক যাত্রী এবং ১,২০০ ডোমেস্টিক যাত্রী অপেক্ষা করতে পারবেন।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: বছর শেষে ধ্যানমগ্ন হতে চলেছেন কেজরিওয়াল, থাকতে পারবেন না ইন্ডি জোটের বৈঠকেও!

    Arvind Kejriwal: বছর শেষে ধ্যানমগ্ন হতে চলেছেন কেজরিওয়াল, থাকতে পারবেন না ইন্ডি জোটের বৈঠকেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে ধ্যানমগ্ন হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। থাকতে না পারার সম্ভাবনা প্রবল, বিরোধী ইন্ডি জোটের বৈঠকে। প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর শেষ হচ্ছে দিল্লি বিধানসভার শীতকালীন অধিবেশন। ১৯ ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন বিপাসনা ধ্যানকেন্দ্রে। তবে কোথায় তিনি এই ধ্যান করবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই প্রথমবার নয়, এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রী বিপাসনা কেন্দ্রে ধ্যান করতে গিয়েছেন বলে জানা যায়। ২০১৬ সালেই তিনি ছিলেন নাগপুরে। গত বছরে বেঙ্গালুরু এবং জয়পুরে ধ্যান করতে হাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

    বিপসনা কী আসলে?

    বিপাসনা পদ্ধতি হল প্রাচীন ভারতীয় ধ্যানের রীতি। এই প্রক্রিয়ার মাধ্যমে অনুশীলনকারীরা মানসিক চাপ সমেত উদ্বেগকে দূরে রাখেন। জানা যায়, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে এই ধ্যান পদ্ধতি চালু ছিল। গৌতম বুদ্ধ এই পদ্ধতি তাঁর শিষ্যদের মধ্যে প্রথম প্রচলন করেছিলেন বলে জানা যায়। দেশে অজস্র বিপাসনার কেন্দ্র চালু রয়েছে। প্রতিবছর অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এই কেন্দ্রগুলিতে।

    দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেজরিওয়ালের দল

    প্রসঙ্গত, আবগারি দফতরের দুর্নীতি সমেত একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে দিল্লির আম আদমি পার্টির সরকার। দলের মন্ত্রী মনীশ সিসোদিয়া রয়েছেন জেলে। কংগ্রেস সরকারের দুর্নীতির বিরোধিতা করে দিল্লির আম আদমি পার্টি উঠে এসেছিল। সেই কংগ্রেসের সঙ্গেই পুনরায় ইন্ডি জোটের বৈঠকে দেখা যাচ্ছে আম আদমি পার্টি নেতাদের। এর পাশাপাশি পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু যাদব, নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গেও জোট বেঁধেছে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। আম আদমি পার্টি যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেই নিজেদের সংগঠন বিস্তার করে। কিন্তু এখন দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্তদের পাশেই দাঁড়াচ্ছে আম আদমি পার্টি এবং নিজেদের দলের মন্ত্রী-নেতারাও জেলে যাচ্ছে দুর্নীতির অভিযোগে। এখানেই উঠছে প্রশ্ন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, আদালতে হাজিরা দিলেন না রাহুল গান্ধী

    Rahul Gandhi: অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, আদালতে হাজিরা দিলেন না রাহুল গান্ধী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালে কর্নাটকের একটি জনসভায় তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেছিলেন যে তিনি (অমিত শাহ) খুনে অভিযুক্ত। এর পাশাপাশি গুজরাট দাঙ্গায় অমিত শাহের জড়িত থাকার অভিযোগও তোলেন রাহুল। সে সময়ে রাহুল গান্ধীর এমন আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে জনৈক বিজেপি কর্মী বিজয় মিশ্র কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ২০১৮ সালের অগাস্ট মাসেই। সুলতানপুরের জেলা আদালত এবং বিধায়ক-সাংসদদের আদালতে এই মামলা দায়ের করা হয়েছিল।

    আরও পড়ুুন: লোকসভাকাণ্ডে গ্রেফতার মহেশ, ললিতকে পালাতে সাহায্য করেছিল সে-ই?

    ৬ জানুয়ারি ফের হাজিরার নির্দেশ দিল কোর্ট

    সেই মামলাই বিগত পাঁচ বছর ধরে চলছে। গত ২৭ নভেম্বর বিধায়ক ও সাংসদ আদালতের বিচারক যোগেশ কুমার যাদব, ১৬ ডিসেম্বর শনিবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আদালতে এই মামলার হাজিরার নির্দেশ দেন। কিন্তু শনিবার হাজিরা দেননি কংগ্রেস নেতা। এর পরবর্তীকালে হাজিরার তারিখ ৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। এখন দেখার ৬ জানুয়ারি রাহুল এই মামলায় হাজিরা দেন নাকি।

    সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে অন্য একটি মামলায়

    প্রসঙ্গত, এর আগে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন যে সব চোরেদের পদবী মোদি কেন হয়? এই মর্মে গুজরাটেই মামলা দায়ের করেন পূর্ণেশ মোদি নামে জনৈক বিজেপি নেতা। সেই মামলায় চলতি বছরের মার্চ মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত এবং দুই বছরের কারাবাসের সাজা ঘোষণা করে। এর ফলে লোকসভার সাংসদ পদও খারিজ হয়ে যায় রাহুল গান্ধীর। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে তাঁকে জামিন নিতে হয়। এবার সবার নজর রয়েছে অমিত শাহের বিরুদ্ধে করা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী রায় দেয় আদালত!

    আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়বে বড়দিন থেকে, হিমালয়ের কোলে চলবে তুষারপাত, জানাল হাওয়া অফিস

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Winter Forecast: জাঁকিয়ে শীত পড়বে বড়দিন থেকে, হিমালয়ের কোলে চলবে তুষারপাত, জানাল হাওয়া অফিস

    Winter Forecast: জাঁকিয়ে শীত পড়বে বড়দিন থেকে, হিমালয়ের কোলে চলবে তুষারপাত, জানাল হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠান্ডা আরও জাঁকিয়ে পড়বে বড়দিন থেকে, এমনই সুখবর শোনাল হাওয়া অফিস (Winter Forecast)। দেশের সমতল অঞ্চলগুলিতে ২৫ ডিসেম্বর থেকেই কনকনে ঠান্ডা পড়তে চলেছে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ডিসেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহেই দেশের অধিকাংশ রাজ্যে ব্যাপকভাবে ঠান্ডা পড়বে। এমনিতেই দেশের শৈল শহরগুলিতে বেশ ভিড় জমিয়েছেন ভ্রমণপ্রিয় মানুষরা।

    কোথায় কোথায় হবে তুষারপাত?

    শনিবারই শৈলশহর সিমলার তাপমাত্রা নেমে যায় ১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে লাদাখের শনিবার ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাতে কাঁপছে রাজধানী দিল্লিও। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই হু হু করে নামতে থাকবে পারদ (Winter Forecast)। অন্যদিকে হিমালয়ের পাদদেশে যে রাজ্যগুলি রয়েছে সেখানে চলবে তুষারপাত। পর্যটকরা তাই এখন থেকেই সাদা বরফে দৌড়াদৌড়ি করতে প্রস্তুতি নিচ্ছেন হাওয়া অফিসের এই ঘোষণার পরে। হাওয়া অফিসের এক আধিকারিকের মতে, ‘‘আগামী ১৬ এবং ১৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে দেশে। এর জেরে পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে। ২৩, ২৪ এবং ২৫ ডিসেম্বর পাহাড়ে ভারী তুষারপাতের (Winter Forecast) জেরে তাপমাত্রায় আমূল পরিবর্তন হবে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশ এবং গুজরাটে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেও সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে। দিনের বেলাতেও ঘন কুয়াশার জেরে পারদ অনেকটাই নামবে।’’

    রাজধানী দিল্লির তাপমাত্রা 

    অন্যদিকে রাজধানী দিল্লিতে শনিবারের তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ ডিগ্রি কম তাপমাত্রা (Winter Forecast) ছিল স্বাভাবিকের থেকে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা শনিবারই ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানা গিয়েছে। রবিবার রাজধানীতে সকাল থেকেই কুয়াশার দেখা মিলেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনের মধ্যে দিল্লিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, একথা জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টি থেমে মেঘ সরে গেলেই কনকনে ঠান্ডার আমেজ তৈরি হবে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘যখন অন্যদের থেকে প্রত্যাশা শেষ হয়, তখনই মোদির গ্যারান্টি শুরু হয়’’, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘যখন অন্যদের থেকে প্রত্যাশা শেষ হয়, তখনই মোদির গ্যারান্টি শুরু হয়’’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘যখন অন্যদের থেকে প্রত্যাশা শেষ হয়, তখনই মোদির গ্যারান্টি শুরু হয়’’, শনিবার একথা বলেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর পাশাপাশি তিনি জানান যে ছোট ছোট শহরগুলির উন্নয়নকে কেন্দ্র করেই গড়ে উঠবে উন্নত ভারত। শনিবারই প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদি ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মিজোরামে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র সূচনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে তিনি যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতাও করেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘ভারতকে উন্নত দেশে পরিণত করতে মোদির গ্যারান্টির গাড়ি দেশের কোনায় কোনায় পৌঁছবে।’’ বিগত এক মাসে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ হাজারেরও বেশি গ্রামে এবং শহরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি (PM Modi) আরও জানিয়েছেন যে তাঁর সরকার প্রত্যেক দেশবাসীর সংকটকে দূর করতে পেরেছে, ঠিক পরিবারের সদস্যের মতোই। তিনি বলেন, ‘‘আমাদের সরকার দরিদ্রদের, কৃষকদের, ছোট ব্যবসায়ীদের এবং আরও অন্যান্য ক্ষেত্রে সমাজের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে।’’

    দেশবাসী নেতৃত্ব দিচ্ছে  ‘বিকাশ সংকল্প যাত্রা’র 

    প্রধানমন্ত্রীর এদিন আরও জানিয়েছেন যে স্বাধীনতার পরে দীর্ঘ সময়ব্যাপী উন্নয়ন শুধুমাত্র বড় শহরগুলিতেই সীমাবদ্ধ ছিল। এবং সেই সমস্ত শহরের বাসিন্দারাই এই উন্নয়নের সুফল পেতেন কিন্তু তাঁর সরকারের আমলে উন্নয়নকে ছোট শহরগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যা রচনা করছে একটি উন্নত ভারতের। পাশাপাশি তিনি তাঁর সরকারের প্রকল্পগুলিরও প্রচার করেন এদিন। তিনি আরও বলেন, ‘‘যদিও নরেন্দ্র মোদি ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ র সূচনা করেছেন কিন্তু আসল বাস্তব চিত্রটা হল আজকে দেশবাসী সেই ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ র নেতৃত্ব দিতে সামনে দাঁড়িয়েছে। এটা দেখা যাচ্ছে যেখানে যেখানে এই যাত্রা থামছে, সেখানেই গ্রাম এবং শহরের বাসিন্দারা এই যাত্রাকে নেতৃত্ব দিচ্ছেন।’’

    পাঁচ রাজ্যে ভোটের কারণে শুরু করা যায়নি ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

    প্রসঙ্গত, বাকি রাজ্যগুলিতে এই যাত্রা একমাস আগে শুরু হলেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi) এই পাঁচ রাজ্যের জন্য যাত্রা এদিনই শুরু করেন। কারণ গত নভেম্বর মাসেই এই পাঁচ রাজ্যে ভোট হয়েছিল এবং আদর্শ নির্বাচনবিধি লঙ্ঘন করে এই যাত্রা সেখানে শুরু করা সম্ভব ছিল না। তাই ১৬ ডিসেম্বর পাঁচ রাজ্যে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ শুরু হল। প্রসঙ্গত, ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ র অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা। এর পাশাপাশি সাধারণ উপভোক্তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Security Breach: দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ ললিতের, আজ তোলা হবে কোর্টে

    Parliament Security Breach: দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ ললিতের, আজ তোলা হবে কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে হানার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝা’কে গ্রেফতার করতে সমর্থ হল দিল্লি পুলিশ। আজ শুক্রবার তাকে পেশ করা হবে পাতিয়ালা কোর্টে। বৃহস্পতিবার রাতেই দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করে ললিত। বুধবার সংসদের (Parliament Security Breach) ভিতরে রঙ বোমা (স্মোক গ্রেনেড) নিয়ে হানা দেয় ২ যুবক এবং বাইরে দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে থাকে অন্য দুই যুবক-যুবতী। তাদেরকে ধরে ফেলে পুলিশ। জেরা করে সেই সূত্রে জানা যায় ললিতের কথা। জানা যায়, ললিত ওই ঘটনার ভিডিও করতে সংসদের বাইরে উপস্থিত ছিল। এই ঘটনায় উঠে আসে কলকাতা যোগও। সেই ভিডিও কলকাতার এক কলেজ পড়ুয়াকেও পাঠায় ললিত। এরপর থেকে গা ঢাকা দিয়েছিল সে।

    ঘটনার পরে রাজস্থানে যায় সে

    বুধবার ১৩ ডিসেম্বরের এই ঘটনার পরেই ললিতকে খুঁজতে থাকে পুলিশ। তার মোবাইল নেটওয়ার্ক ধরে তার অবস্থান জানার চেষ্টা করছিল পুলিশ যে সে কোথায় কোথায় গিয়েছে, সেই সব তথ্য জোগাড় করছিল (Parliament Security Breach)। সদা সক্রিয় ছিল উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ সমেত অন্যান্য সমস্ত রাজ্যের পুলিশ। ললিতের সন্ধান দিতে মাঠে নেমেছিল হরিয়ানা ও রাজস্থান পুলিশও কারণ হরিয়ানা যোগও ইতিমধ্যে উঠে এসেছে এবং গুরুগ্রাম থেকে গ্রেফতার হয়েছে পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মা। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর বাসে চেপে রাজস্থান চলে যায় ললিত। সেখানে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং রাতে একটি হোটেলে কাটায়।

    সংসদের নিরাপত্তা ব্যবস্থায় কী কী বদল

    এদিকে ঘটনার পরপরেই সংসদ সচিবালয়ের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে দেওয়া হয়েছে গুচ্ছ প্রস্তাব। এর মধ্যে রয়েছে লোকসভায় যাঁরা ঢুকবেন, বিমানবন্দরের ধাঁচে তাঁদের শরীর পরীক্ষা করতে বডি স্ক্যানার বসানো, সাংসদ, সংসদ কর্মী, সাংবাদিক এবং দর্শকদের জন্য আলাদা প্রবেশপথ নির্দিষ্ট করার প্রস্তাবও দেওয়া হয়েছে। 

    বুধবার হানাদারেরা লাফ দিয়েছিল (Parliament Security Breach) দর্শক গ্যালারি থেকে। তাই মূল অধিবেশন কক্ষ ও দর্শক আসনের মধ্যে বসানো হবে কাচের দেওয়াল। দর্শকরা যাতে বেপরোয়া আচরণ করতে না পারেন, তাই অধিবেশন চলাকালীন বাড়ানো হচ্ছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাংসদদের নিরাপত্তায় এসব ব্যবস্থা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দর্শকদের পাশ দেওয়া হবে না। দর্শকদের যখন ফের নতুন করে পাস দেওয়া হবে, তখন তাঁদের ঢুকতে হবে সংসদের চতুর্থ গেট দিয়ে। সাংসদদের প্রবেশের জন্য স্মার্ট কার্ড চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে সচিবালয়ের তরফে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share