Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • MGNREGS Attendance: ১০০ দিনের কাজের জব কার্ডে দুর্নীতি বন্ধে বায়োমেট্রিক ব্যবস্থা আনছে কেন্দ্র

    MGNREGS Attendance: ১০০ দিনের কাজের জব কার্ডে দুর্নীতি বন্ধে বায়োমেট্রিক ব্যবস্থা আনছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর লড়াই দুর্নীতি ও পরিবারবাদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে প্রায়ই বলেন একথা। বাস্তবেও একই চিত্র দেখা যায়। এবার ১০০ দিনের কাজে (MGNREGS Attendance) দুর্নীতি বন্ধে নয়া বায়োমেট্রিক ফিচার আনছে কেন্দ্র। ফেস রেকগনিশনের মাধ্যমেই নথিভুক্ত হবে শ্রমিকদের নাম। দুর্নীতির বিরুদ্ধে সব থেকে অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে। শিক্ষা থেকে কর্মসংস্থান সবেতেই ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ শাসক দল। ইতিমধ্যে একাধিক মন্ত্রীও রয়েছেন জেলে। দুর্নীতির অভিযোগে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় অনুদান বন্ধ করেছে মোদি সরকার। দুর্নীতির গোড়ায় আঘাত করতে এবার বড় পদক্ষেপ হতে চলেছে এই বায়োমেট্রিক ব্যবস্থা (MGNREGS Attendance)।

    স্বচ্ছতা আসবে কাজে

    জানা গিয়েছে, আগামী বছরেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের কর্মীদের উপস্থিতি যাচাই করতে এই ফেস রেকগনিশন প্রযুক্তি কাজে লাগানো হবে। অর্থাৎ ক্যামেরার সামনে সুবিধাভোগী শ্রমিকরা নিজেদের মুখ দেখিয়ে তাঁদের কাজের উপস্থিতি প্রমাণ দেবেন। ভুয়ো জব কার্ডধারীদের সরকারি সুবিধা থেকে বাদ দিতেই এই ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, এমন ব্যবস্থা চালু হলে এই প্রকল্প (MGNREGS Attendance) আরও স্বচ্ছ হয়ে উঠবে। বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে দুর্নীতি একদম শিকড় গেড়ে বসেছে।

    কী বলছেন বিশেষজ্ঞরা

    জানা গিয়েছে, ফেস রেকগনিশনের মাধ্যমে কর্মী উপস্থিতির প্রমাণ আপাতত ঐচ্ছিক থাকতে পারে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই ব্যবস্থা আগে যাচাই করতে বলা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের এক আধিকারিক বলেন, “এই প্রকল্প (MGNREGS Attendance) বাস্তবায়িত হলে, পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে। শুধুমাত্র প্রকৃত কর্মীরাই কাজ করছেন, তা নিশ্চিত করা যাবে। পরিকল্পনাটি শীঘ্রই চালু করা হবে। তবে আপাতত এটি ঐচ্ছিক হিসেবে থাকে।”

    আধার তথ্যের সঙ্গে লিঙ্ক করা হবে ছবি

    জানা গিয়েছে নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রথমে ১০০ দিনের কাজের শ্রমিকদের মুখ স্ক্যান করা হবে। তাঁদের আধার তথ্য যাচাই করা হবে এবং ওই স্ক্যান করা মুখের ছবির সঙ্গে আধারের তথ্যকে লিঙ্ক করা হবে। প্রসঙ্গত, তেলঙ্গনা, কর্নাটকের মতো বেশ কিছু রাজ্যে এই ধরনের ফেস রেকগনিশনের ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার (MGNREGS Attendance) মাধ্যমে অনেক সরকারি কাজ করা হয়। কিছু কিছু বিমানবন্দরেও এমন বায়োমেট্রিক এবং কন্টাক্টলেস নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মোদি জমানায় প্রতি গ্রামে পৌঁছেছে ইন্টারনেট ব্য়বস্থা। তাই এমন উদ্যোগ সাফল্যের মুখ দেখবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: সংসদের কাজ মঙ্গলবারও ভেস্তে দিল বিরোধীরা, সাসপেন্ড ৪৯ সাংসদ, কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

    PM Modi: সংসদের কাজ মঙ্গলবারও ভেস্তে দিল বিরোধীরা, সাসপেন্ড ৪৯ সাংসদ, কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারের পর মঙ্গলবারও বিরোধীদের তুমুল বিশৃঙ্খলা এবং হই-হট্টগোলের জেরে বন্ধ হয়ে গেল সংসদের কাজ। এদিন আরও ৪৯ জন বিরোধী সাংসদকে তাঁদের অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়। বারংবার কোনওরকম ইস্যু ছাড়াই সংসদের অধিবেশন চলতে না দেওয়ার জন্য বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) এবং তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘‘বিরোধীদের এই আচরণ তাদেরকে ক্ষমতায় ফিরতে বাধা দেবে।’’ প্রসঙ্গত, লোকসভায় স্মোককাণ্ডের পর থেকেই কোনও রকমের ইস্যু ছাড়াই এভাবে বিরোধীরা ভবনের কাজ ভেস্তে দিচ্ছে বারবার।

    সংবিধান, সংসদ মানেনা বিরোধীরা

    স্মোক কাণ্ডের পরপরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও তৈরি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তার মাথায় বসানো হয়েছে সিআরপিএফ-এর আক শীর্ষ আধিকারিককে। এই ঘটনায় ইতিমধ্যে বিবৃতিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বাড়ানো হয়েছে সংসদের নিরাপত্তাও। গ্যালারি রুম এবং ভবনের মাঝখানে বসছে পুরু কাচের দেওয়াল। এ সমস্ত কিছুর মাঝখানে ফের বিরোধীদের এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘সংসদে যা ঘটেছে, সেই ঘটনার নিন্দা করার প্রয়োজন যৌথভাবে সবার ছিল।’’ বিরোধীদের এমন আচরণে তিনি হতাশ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘জনসমর্থন রয়েছে আমাদের সরকারের প্রতি। বিরোধীরা সংবিধান এবং পার্লামেন্টের কোনও কিছুই মানছে না। কিন্তু আমরা সেই সংবিধানের জন্যই কাজ করে চলেছি। বিরোধীরা শুধুমাত্র সংবিধান এবং সংসদের ক্ষমতাকে খাটো করতে চায়।’’ তিনি আরও বলেন, ‘‘বিরোধী জোট যখন মোদি সরকারকে উপড়ে ফেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন তাঁর সরকার এই দেশকে সাফল্যের এক নতুন শিখরে নিয়ে যেতে চাইছে।’’

    তিনদিনে সাসপেন্ড ১৪১ সাংসদ

    লোকসভা ও রাজ্যসভা সোমবারও চরম বিশৃঙ্খলা সাক্ষী থেকেছে, যার নেপথ্যে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সোমবারও স্মোককাণ্ড নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। আর এ কারণেই ওইদিন দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল। যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। তার আগে, গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সাংসদকে। অর্থাৎ, এদিনের ধরে, তিনদিনে মোট ১৪১ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হলেন।

    এদিন সাসপেন্ড হলেন যাঁরা

    মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূলের মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, খলিলুর রহমান। কংগ্রেসের শশী তারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে, এনসি-র ফারুখ আবদুল্লা, এসপির ডিম্পল যাদব, ডিএমকে-র এস সেন্থিল কুমার, বিএসপির সাসপেন্ড হওয়া সাংসদ দানিশ আলি, আপের সুশীল কুমার রিঙ্কু প্রমুখ। সোমবার সাসপেন্ড হয়েছিলেন— তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়। এ ছাড়া এই তালিকায় ছিলেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব, গ্যারান্টি দিলাম”, বললেন মোদি

    PM Modi: “ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব, গ্যারান্টি দিলাম”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃতীয়বার ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব। এই গ্যারান্টি দিলাম।” সোমবার বারাণসীতে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার দু’দিনের সফরে নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার গ্যারান্টি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আর কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে হবে সাধারণ নির্বাচন। এবং মোদি আপনাদের গ্যারান্টি দিচ্ছে, তৃতীয় দফায় ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিকে পরিণত করবে। আপনাদের জন্য দেশকে এই গ্যারান্টি দিচ্ছি। বারাণসীবাসী আমার পাশে দাঁড়াবেন। তাঁরাই আমায় শক্তিশালী করবেন।”

    উন্নয়নের জোয়ার

    ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার। তার পরেই দেশে কার্যত আসে উন্নয়নের জোয়ার। যার জেরে ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। দীর্ঘদিন এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। তালিকায় ভারতের জায়গা ছিল ১০ নম্বরে। মোদি (PM Modi) জমানায় ব্রিটেনকে নিচে নামিয়ে পাঁচ নম্বর জায়গাটি দখল করে মোদির ভারত। প্রধানমন্ত্রী বলেন, “দেশের মহিলা, যুব, কৃষক এবং দরিদ্রদের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে এরাই হল চারটি সম্প্রদায়। যদি এই চার সম্প্রদায় শক্তিশালী হয়, তাহলে দেশও শক্তিশালী হবে।” তিনি বলেন, “দশকের পর দশক ধরে উপেক্ষিত ছিল দেশের পূর্বাঞ্চল। সেই এলাকায়ও উন্নয়ন করা হয়েছে। মহাদেবের আর্শীবাদে আমি রয়েছি আপনাদের সেবায়।”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী বলেন, “পরাধীনতার সময় যে অত্যাচারীরা ভারতকে দুর্বল করতে চেয়েছিল, তারা প্রথমেই আমাদের প্রতীককেও টার্গেট করেছিল। স্বাধীনতার পরে আমাদের সাংস্কৃতিক এই প্রতীককে পুনর্নির্মাণ করা জরুরি ছিল। আমরা যদি আমাদের সাংস্কৃতিক অস্বিত্বকে শ্রদ্ধা করতাম, তাহলে আমাদের ঐক্য ও আত্ম-শ্রদ্ধা আরও শক্তিশালী হত। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়নি। স্বাধীনতার পরে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের বিরোধিতাও করা হয়েছিল।” প্রধানমন্ত্রী বলেন, “দেশ এখন মনের ক্রীতদাসত্বের মুক্তির বার্তা দিচ্ছে। ভারত তার ঐতিহ্য নিয়ে গর্বিত।” তিনি (PM Modi) বলেন, “সোমনাথ থেকে যে কাজ শুরু হয়েছে, সেটাই এখন প্রচার করা হচ্ছে।”

    আরও পড়ুুন: জ্ঞানবাপী মসজিদ মামলায় ধাক্কা খেল মসজিদ কমিটি, কী বলল হাইকোর্ট?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদ মামলায় ধাক্কা খেল মসজিদ কমিটি, কী বলল হাইকোর্ট?

    Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদ মামলায় ধাক্কা খেল মসজিদ কমিটি, কী বলল হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ মামলায় (Gyanvapi Mosque Case) ধাক্কা খেল অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। মঙ্গলবার মসজিদ কমিটির সব আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, আগামী ছ’মাসের মধ্যে মামলাটি শেষ করতে হবে। একই সঙ্গে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে পুরো মসজিদে সমীক্ষার কাজ চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

    হিন্দুত্ববাদী সংগঠনের দাবি

    কাশী বিশ্বনাথ মন্দিরের একটা অংশে মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ গড়া হয়েছিল বলে দাবি হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের। ঔরঙ্গজেবের আমলে মন্দিরের একাংশ ভেঙে মসজিদ হয়েছিল বলে দাবি তাদের। এনিয়ে বারাণসী জেলা আদালতে মামলা দায়ের করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মসজিদের (Gyanvapi Mosque Case) দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে দাবি করে পুজোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন পাঁচ হিন্দু মহিলা। হিন্দুত্ববাদী সংগঠনগুলির আবেদন খারিজ করার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এদিন সেই আবেদনই খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

    মন্দির-মসজিদ বিতর্কের অবসান ঘটাতে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, ১৬৬৯ সালে মন্দিরের একাংশ ভেঙে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন ঔরঙ্গজেব। গত বছর মসজিদের ওজুখানায় ভিডিওগ্রাফি হয় আদালতের নির্দেশে। ভিডিওগ্রাফির কাজ শেষ হওয়ার পরে ওই বছরেরই ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পেয়েছিল বারাণসী জেলা আদালত।

    বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি

    হিন্দু পক্ষের আবেদন মেনে চলতি বছরের ২১ জুলাই বারাণসী জেলা আদালত ওই মসজিদের সিল করা এলাকার বাইরে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। ২৪ জুলাই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আটচল্লিশ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। এই সময়ের মধ্যে আবেদন করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্টে।

    আরও পড়ুুন: বাংলা সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলির আর্থিক স্বাস্থ্য দুর্বল! বলছে গবেষণা

    মসজিদ কমিটির (Gyanvapi Mosque Case) আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট এএসআইয়ের নেতৃত্বে বৈজ্ঞানিক সমীক্ষায় ছাড়পত্র দিয়েছিল। এর পর মসজিদ চত্বরের সিল করা এলাকার বাইরে সমীক্ষার কাজ শুরু করে এএসআই। সোমবার সেই সমীক্ষারই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হয় আদালতে। এদিন খারিজ করে দেওয়া হয়েছে মসজিদ কমিটির পাঁচটি পিটিশনই। প্রসঙ্গত, ১৯৯১ সালে এলাহাবাদ হাইকোর্টে বারাণসী আদালতে দায়ের করা মূল মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া কমিটি ও ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fiscal Health: বাংলা সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলির আর্থিক স্বাস্থ্য দুর্বল! বলছে গবেষণা

    Fiscal Health: বাংলা সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলির আর্থিক স্বাস্থ্য দুর্বল! বলছে গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: সস্তায় ভোট কুড়োতে খয়রাতি চালু করেছে বাংলার শাসক দল। এতে ঝুলি পূর্ণ হচ্ছে ঘাসফুলের। তবে ক্রমেই দুর্বল হচ্ছে আর্থিক স্বাস্থ্য (Fiscal Health)। কেবল বাংলা নয়, একই অবস্থা পঞ্জাব এবং কেরলেরও। বলা বাহুল্য, এই তিনটি রাজ্যই শাসন করছে বিজেপি বিরোধী দল। ইএসি-পিএম ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তথ্যে ধরা পড়েছে বিজেপি বিরোধী দলগুলি পরিচালিত রাজ্যগুলির কঙ্কালসার দশার ছবি।

    খয়রাতির রাজনীতি

    ফি বার নির্বাচনের আগে নানা রকম প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি। ভোটের পরে সেগুলি পূরণ করার একটা দায়বদ্ধতা থাকে। আর তা করতে গিয়েই ফতুর হয়ে যায় রাজকোষ। স্বাভাবিকভাবেই দুর্বল হয় আর্থিক স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। এখানে লক্ষ্মীর ভান্ডারে অনুদান পান মহিলারা। দুর্গাপুজো করতে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয় মোটা টাকা। এসব করতে গিয়ে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয় না বলে অভিযোগ। কোনও রাজ্য আবার ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেয়। নিখরচায় জল, বিদ্যুৎও দেওয়ার কথা ঘোষণা করে কোনও কোনও রাজ্য। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও খয়রাতির প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এই সব প্রতিশ্রুতি পূরণ করতে হলে বিস্তর খরচ করতে হয়। ফাঁকা হয়ে যায় রাজকোষ (Fiscal Health)। বিভিন্ন সময় এই খয়রাতি রাজনীতির কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তাই বিজেপি এই জাতীয় প্রতিশ্রুতি না দিলেও, পদ্ম-বিরোধী দলগুলি দেয়।

    কী বলছে গবেষণা?

    ইএসি-পিএম (প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটি)-এর সদস্য শমিকা রবি ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মুদিত কাপুর ‘ভারতে রাজ্যের বিজেট: ১৯৯০-২০২০ পর্যন্ত পর্যবেক্ষণমূলক সময়ের প্রবণতা বিশ্লেষণ’ শীর্ষক এক গবেষণাপত্রে ভারতের রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। সেখানে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে ভারতের একমাত্র রাজ্য হিসেবে বিহারের প্রবৃদ্ধির হার ক্রমশ কমেছে। বিহারের প্রকৃত মাথাপিছু আয় ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল।

    আরও পড়ুুন: ‘গীতাপাঠ’-এর পোস্টারে গেরুয়া বসনে মোদি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    কোনও রাজ্য উন্নয়নমূলক ব্যয় বেশি করলে সেই রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভাল ধরে নেওয়া হয়। ওই গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, ১৯৯০ সালে উন্নয়ন ব্যয় ছিল প্রায় ৭০ শতাংশ। ২০২০ সালে সেটাই নেমে এসেছে প্রায় ৬০ শতাংশে। পঞ্জাব ও কেরলে উন্নয়ন ব্যয়ের অংশ ৫০ শতাংশেরও কম। অথচ অন্য রাজ্যগুলিতে এটি ৫০ শতাংশের বেশি।

    কেরল ও পঞ্জাবে গত এক দশকে সুদের অর্থ প্রদান ও ঋণ পরিষেবার অংশও বেড়েছে। কেরলে এর পরিমাণ ২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩০ শতাংশ। আর পঞ্জাবে ৩০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪০ শতাংশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নয়ন ব্যয়ের সুদ পরিশোধ ও ঋণ দেওয়ার পরিমাণ সর্বভারতীয় স্তরের চেয়ে বেশি। রবির মতে, পঞ্জাব ও কেরলের এই প্রবণতা (উন্নয়ন ব্যয় কমে যাওয়া) তাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধ ও বিকাশের জন্য ভাল ইঙ্গিত নয় (Fiscal Health)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Security Breach: লোকসভায় স্মোককাণ্ড, রাজ্যগুলির কাছে নিরাপত্তা প্রধানের নাম চাইল কেন্দ্র

    Parliament Security Breach: লোকসভায় স্মোককাণ্ড, রাজ্যগুলির কাছে নিরাপত্তা প্রধানের নাম চাইল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদ হামলার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৪ ডিসেম্বরে সমস্ত রাজ্য সরকারগুলির মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছিল। এই চিঠিতে রাজ্যগুলির তরফ থেকে সংসদে নিরাপত্তা প্রধানের নাম চাওয়া হয়েছে। ১০ লাইনের ওই চিঠিতে রাজ্যের যোগ্য আইপিএস অফিসারদের নাম প্রস্তাব আকারে পাঠাতে বলেছে (Parliament Security Breach) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ ডিসেম্বরের মধ্যে ওই নাম জমা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়া, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যে এখনও পর্যন্ত চিঠি পাঠানো হয়নি। তবে সমস্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানদের কাছেও এই চিঠি গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, সংসদে নিরাপত্তা প্রধানের পদে ছিলেন ১৯৯৭ ব্যাচের উত্তর প্রদেশ ক্যাডারের আইপিএস রঘুবীর লাল। গত অক্টোবরের মাঝামাঝি সময়েই তাঁকে নিজ রাজ্যে বদলি করা হয়। সেই থেকে ওই পদে একজন অফিসারকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল বলে খবর।

    ১৩ ডিসেম্বরের ঘটনা নতুন কিছু নয়

    গত ১৩ ডিসেম্বর সংসদে রং বোমা নিয়ে হামলা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ঘটেছে এমন ঘটনা। তথ্য বলছে, ১৯৮৩ সালে স্লোগান দিতে দিতে রাজ্যসভার এক সাংসদের চেম্বার লক্ষ্য করে চটি ছুড়েছিল এক দর্শক। রাজ্যসভায় স্লোগান দিতে দিতে লিফলেটও ছুড়েছিল এক দর্শক। ১৯৯১ থেকে ৯৪ সালের মধ্যেও একাধিকবার দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে (Parliament Security Breach) অধিবেশন কক্ষে পড়ার ঘটনা ঘটেছিল।

    স্পিকার ওম বিড়লার চিঠি

    সংসদে হানার (Parliament Security Breach) পরেই গড়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটি বর্তমানে ঘটনার তদন্ত করছে। এনিয়ে সাংসদদের চিঠিও লিখেছেন স্পিকার ওম বিড়লা। সাংসদদের পাঠানো চিঠিতে ওম বিড়লা লিখেছেন, “১৩ ডিসেম্বর সংসদে যা ঘটেছে, তার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাটি জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক।” তিনি জানিয়েছেন, অধিবেশন কক্ষে সাংসদদের অশালীন আচরণের প্রশংসা দেশবাসী করে না। সংসদের শৃঙ্খলা ও সম্মান রক্ষার্থেই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে জানিয়ে স্পিকারের বার্তা, “আশা করি, ভবিষ্যতে সংসদের গরিমা ও মর্যাদাকে গুরুত্ব দেবেন সাংসদরা।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha: তুমুল বিশৃঙ্খলা ও অসংসদীয় আচরণ! লোকসভা ও রাজ্যসভায় একই দিনে সাসপেন্ড ৬৭ সাংসদ

    Loksabha: তুমুল বিশৃঙ্খলা ও অসংসদীয় আচরণ! লোকসভা ও রাজ্যসভায় একই দিনে সাসপেন্ড ৬৭ সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অসংসদীয় আচরণের অভিযোগ বিরোধী সাংদদের বিরুদ্ধে। লোকসভা (Loksabha) ও রাজ্যসভা এদিন চরম বিশৃঙ্খলা সাক্ষী থাকল, যার নেপথ্যে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। লোকসভার স্মোককাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছিলেন যে এনিয়ে তদন্ত হওয়া দরকার, বিতর্কের চেয়ে। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর ঘটনার পরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেও বিরোধী সাংসদদের এহেন আচরণে উঠছে প্রশ্ন। সোমবার স্মোককাণ্ড নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। আর এ কারণেই ৩৩ জন লোকসভার সাংসদকে (Loksabha) এবং ৩৪ জন রাজ্যসভার সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল। যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। এই হিসেবে দুটি কক্ষ মিলিয়ে একই দিনে সাসপেন্ড করা হল ৬৭ সাংসদকে।

    তৃণমূলের ৯ সাংসদ সাসপেন্ড

    এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নয় সাংসদও রয়েছেন তালিকায়। নারদাকাণ্ডে অভিযুক্ত সৌগত রায় তো রয়েছেন, পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দারদেরও সাসপেন্ড করা হয়েছে বিশৃঙ্খল আচরণের জন্য। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ডিএমকে সাংসদ দয়ানিধি মারণ ও টিআর বালুকেও সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন লোকসভায় (Loksabha)। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। ঘটনার দিনই সিআরপিএফের শীর্ষ আধিকারিককে মাথায় রেখে কমিটি তৈরি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ানো হয়েছে সংসদের (Loksabha) নিরাপত্তা। গ্যালারি এবং ভবনের মাঝখানে বসানো হচ্ছে পুরু কাচের দেওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  নিজের করণীয় কাজ তো করেছেন। অমিত শাহের কাজই তো তাঁর সবচেয়ে বড় বিবৃতি। তারপরে আলাদা করে বিবৃতির প্রয়োজন কি রয়েছে? এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

    ইস্যু নেই বিরোধীদের!

    রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ‘‘কংগ্রেসসহ বিরোধী দলগুলো কোনওরকম ইস্যু পাচ্ছে না। বছর ঘুরলে লোকসভা ভোটও রয়েছে। তাই লোকসভার স্মোককাণ্ডকেই রাজনৈতিক হাতিয়ার বানিয়ে চলতি শীতকালীন অধিবেশন কে পন্ড করতে চাইছে তারা।’’ প্রসঙ্গত, আজকের ৩৩ জনকে নিয়ে মোট ৪৭ জন লোকসভার সদস্যকে বিভিন্ন ইস্যুতে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Swarveda Temple: ‘‘স্বরভেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক ক্ষমতার আধুনিক প্রতীক’’, বললেন মোদি

    Swarveda Temple: ‘‘স্বরভেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক ক্ষমতার আধুনিক প্রতীক’’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার বারাণসীর স্বরভেদ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মন্দির উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘স্বরভেদ (Swarveda temple) মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক ক্ষমতার আধুনিক প্রতীক।’’ প্রসঙ্গত বিশ্বের বৃহত্তম ধ্যান মন্দির হতে চলেছে এই স্বরভেদ মন্দির। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বেদ, উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থগুলির আধ্যাত্মিক শিক্ষাকেও অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে মন্দিরের দেওয়ালে। সাধুসন্তদের মার্গদর্শনে কাশীর সাধারণ মানুষ সর্বদাই উন্নতি এবং আধুনিকতায় নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে। তার উদাহরণ হল স্বরভেদ মন্দির।’’ প্রসঙ্গত, নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দুই দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এখানে বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও অংশগ্রহণ করতে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। এদিন মন্দির উদ্বোধনে তাঁর সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

    স্বরভেদ নামকরণের মানে কী?

    স্বরভেদ (Swarveda temple) শব্দটি আসলে স্ব ও বেদ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্ব শব্দের অর্থ আত্মা এবং বেদ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান বা আত্মজ্ঞান যে জিনিসের দ্বারা পাওয়া যায় তাকেই বলে স্বরভেদ। এই মন্দিরে নির্দিষ্ট কোনও দেবতার পুজো হবে না। তার পরিবর্তে ধ্যান করে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারবেন আগ্রহীরা। এই মন্দিরকে ধ্যানের পীঠস্থানও বলা যেতে পারে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে ১২ কিলোমিটার দূরে উমরাহাতে অবস্থিত এই মন্দির। প্রসঙ্গত, এখানকার ‘সদগুরু সাদাফল দেব বিহঙ্গম যোগ সংস্থা’  এই মন্দির (Swarveda temple) নির্মাণ করেছে। স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন মহর্ষি সাদাফল দেবজি মহারাজ। তাঁরই লেখা পুস্তক থেকে এই মন্দিরের এমন নামকরণ হচ্ছে বলে জানা গিয়েছে। তিনি বিহঙ্গম ধ্যানের প্রতিষ্ঠাতা।

    মন্দিরের খুঁটিনাটি

    এই মন্দির সাততলার হতে চলেছে। তিন লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে এই মন্দির। মন্দির তৈরি হয়েছে মাকরানা মার্বেল দিয়ে। মন্দিরের মাথায় রয়েছে ১২৫টি পাপড়ি (পদ্মের গম্বুজ)। ১৫ জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে প্রায় ৬,০০ শ্রমিক এই বিশাল মন্দির তৈরি করেছেন। আধুনিক আলোর মালায় এই মন্দিরের (Swarveda temple) সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IAF Jet Crash: নিজের জীবনের বিনিময়ে কয়েকশো গ্রামবাসীর প্রাণ বাঁচালেন বায়ুসেনার পাইলট অভিমন্যু

    IAF Jet Crash: নিজের জীবনের বিনিময়ে কয়েকশো গ্রামবাসীর প্রাণ বাঁচালেন বায়ুসেনার পাইলট অভিমন্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের জীবনের বিনিময়ে কয়েকশো গ্রামবাসীর প্রাণ বাঁচালেন বায়ুসেনার এক জওয়ান (IAF Jet Crash)। দেরাদুনের বাসিন্দা ৩৩ বছরের অভিমন্যু রাই বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন। গত মাসে হায়দরাবাদ এয়ারপোর্টের ট্রেনিং অ্যাকাডেমি থেকে একটি ট্রেনার জেট নিয়ে আকাশে ওড়েন অভিমন্যু। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। অভিমন্যু বুঝতে পারেন যে দুর্ঘটনা আসন্ন। সে সময় বিমানটি একটি গ্রামের উপরে ভেঙে পড়তে পারতো যার ফলে প্রাণ যেত অসংখ্য নিরীহ মানুষের। অভিমন্যুর সামনে বিকল্প ছিল যে লাফ দিয়ে বিমান থেকে নেমে পড়া কিন্তু সেটা হলে বিমান (IAF Jet Crash) ওই গ্রামেই ভেঙে পড়তো। তাই বিমানটিকে অন্যত্র নিয়ে যান অভিমন্যু। কিছুক্ষণের মধ্যেই জেট বিমানটি ভেঙে পড়ে এতে মারা যান তিনি।

    অভিমন্যুর কাজকে কুর্নিশ জানাচ্ছেন বায়ুসেনার আধিকারিকরা

    তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন বায়ু সেনার (IAF Jet Crash) আধিকারিকরা, তাঁরা বলছেন, ‘‘নিজের জীবন দিয়ে কয়েকশো গ্রামবাসীর প্রাণ বাঁচালেন অভিমন্যু। জানা গিয়েছে, অভিমন্যুর স্ত্রী অক্ষতা রাই তিনিও বায়ুসেনার একজন লেফটেন্যান্ট কমান্ডার। এর পাশাপাশি অভিমুন্য রাইয়ের পুরো পরিবারই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর বাবা বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন বলে জানা গিয়েছে। হায়দরাবাদেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর সে সময় হাজির ছিলেন তাঁর সহকর্মীরা।

    ভিভিআইপি-দের পাইলট ছিলেন অভিমন্যু

    জানা গিয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ ভিভিআইপিদের বিমান চালানোর জন্য ৯ জন পাইলটের যে টিম ছিল সেখানকারই একজন ছিলেন অভিমন্যু। নিজের ব্যাচমেট ও জুনিয়রদের সঙ্গে অভিমন্যুর খুব ভালো সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিমন্যুর মা বলেন, ‘‘গ্রামের সাধারণ মানুষের জীবনকে অগ্রাধিকার (IAF Jet Crash) দিয়েছিল সে, না হলে সে সহজেই বিমান থেকে বের হয়ে যেতে পারত। নিজের নামকে সার্থক করেছে সে।’’ তিনি আরও জানিয়েছেন, অনুপ্রেরণামূলক সিনেমা দেখতেই পছন্দ করতেন অভিমন্যু। ঘটনার আগের দিন রাতেই তিনি ‘শ্যাম বাহাদুর’ ছবিটি দেখেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tanuja: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    Tanuja: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা (Tanuja)। সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। উল্লেখ্য, তাঁকে ২০১৮ সালে শেষ ‘সোনার পাহাড়’ বাংলা ছায়াছবিতে কাজ করতে দেখা গিয়েছে।

    জুহু হাসপাতাল সূত্রে কী খবর (Tanuja)?

    মুম্বই জুহু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী তনুজা (Tanuja) বার্ধক্যজনিত কারণে শারীরিক ভাবে অসুস্থ হয়েছেন। তাঁকে চিকিৎসকদের নজরে রাখা হয়েছে। তবে সূত্রে আরও জানা গিয়েছে, তিনি এখন ভালো রয়েছেন, চিন্তার তেমন কোনও কারণ নেই। তাঁর পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

    বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তনুজা

    চলচ্চিত্র পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের মেয়ে হলেন তনুজা সমর্থ (Tanuja)। ১৯৭৩ সালে চিত্র পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তনুজার। তাঁদের দুই কন্যাসন্তান কাজল এবং তানিশা। ১৯৫০ সাল থেকে ‘হামারি বেটি’ সিনেমা দিয়ে কাজের শুরু তনুজার। ১৯৬০ সালে নিজের মা শোভনার ‘ছাবিলি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তনুজা। এছাড়াও ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

    বাংলা সিনেমাতেও কাজ করেছেন তনুজা

    তনুজা (Tanuja) হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমায়ও অনেক কাজ করেছেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এরপর ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯ সালে ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০ সালে ‘রাজকুমারী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করে প্রচুর দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়াও ‘বাহারে ফির ভি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’ ‘মেরে জীবন সাথী’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে সম্মানিত হয়েছেন। তবে ১৯৬৭ সালের ‘জুয়েল থিফ’ সিনেমায় সহ অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন তিনি। আবার ১৯৬৯ সালে ‘প্যায়সা ইয়া পেয়ার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তনুজা। তাঁর অসুস্থতায় ভক্ত মহলে উদ্বেগের ছায়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share