Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ABVP: এবিভিপির ৬৯তম সম্মেলনে হাজির অমিত শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    ABVP: এবিভিপির ৬৯তম সম্মেলনে হাজির অমিত শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই দিল্লিতে শুরু হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৬৯তম সর্বভারতীয় সম্মেলন। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবারই সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, ছাত্র জীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদেরই কর্মী ছিলেন অমিত শাহ। এদিন তাঁর ভাষণে উঠে আসে রামমন্দির থেকে কাশ্মীর প্রসঙ্গ।

    কী বললেন অমিত শাহ

    এদিন অমিত শাহ বলেন, ‘‘একটা সময় ছিল যখন আমরা স্লোগান দিতাম, ‘কাশ্মীর হো ইয়া গুয়াহাটি, আপনা দেশ, আপনা মাটি।’ আজকে আমি বলতে চাই, কাশ্মীরও আমাদের। আর পুরো উত্তর-পূর্ব ভারতও আমাদের।’’ এদিন অমিত শাহের বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘১৯৯০-এর দশকে যখন আমরা আন্দোলন করতাম রামমন্দির নির্মাণের দাবিতে, তখন তা আমাদের কাছে স্বপ্ন ছিল কিন্তু নরেন্দ্র মোদির আমলে সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং আগামী ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে রামমন্দিরের।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ‘‘মোদি জমানায় এগিয়ে চলেছে (ABVP) দেশ এবং তার প্রমাণ ভারতের স্থান পৃথিবীর অর্থনৈতিক মানচিত্রে এগারো থেকে উঠে এসেছে সেরা পাঁচে।’’

    সারাদেশ থেকে ৮,৫০০ প্রতিনিধি হাজির

    সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই দিল্লির ইন্দ্রপ্রস্থ নগরে পৌঁছে যান সারা দেশ থেকে ৮,৫০০ প্রতিনিধি। সম্মেলনের আয়োজন ও ব্যবস্থায় কাজ করছেন আরও ৪ হাজার কর্মী। সম্মেলন স্থলকে মোট ১২টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল, সন্ত জ্ঞানেশ্বর, অহল্যাবাই হোলকর, লাচিত বরফুকন, ভগবান বীরসা মুন্ডা, মদনমোহন মালব্য, গুরু তেগবাহাদুর, সুব্রহ্মণ্য ভারতী, মহারানা প্রতাপ, গুরু নানক দেব, ভগবান বিশ্বকর্মা, রানি দুর্গাবতী, রানি লক্ষ্মীবাঈ, রানি মা গাইদিনলিউতে। ৬৯তম অধিবেশনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যাজ্ঞবল্ক্য শুক্ল এবং সভাপতি হিসেবে (ABVP) নির্বাচিত হয়েছেন রাজশরণ শাহি।

    পশ্চিমবঙ্গ থেকে হাজির মোট ৪৩২ জন প্রতিনিধি

    প্রসঙ্গত, দিল্লিতে চলা এই অধিবেশনে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদকেরও নাম ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক দৃষ্টিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (ABVP) দুটি প্রান্তে ভাগ করা হয়েছে। একটি উত্তরবঙ্গ এবং অপরটি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের সভাপতির দায়িত্ব এসেছেন বিশ্বজিৎ রায় এবং সম্পাদকের দায়িত্বে নিয়ে আসা হয়েছে দীপ্ত দে’কে। দক্ষিণবঙ্গে সভাপতির দায়িত্বে পেয়েছেন পবিত্র দেবনাথ, সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অনিরুদ্ধ সরকার। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে ১০১ জন প্রতিনিধি দিল্লির অধিবেশনে হাজির হয়েছেন এবং দক্ষিণবঙ্গ থেকে এই সংখ্যা ৩৩১।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: আজকেও চলবে ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব, পর্যবেক্ষক নিয়োগ করবে গেরুয়া শিবির

    BJP: আজকেও চলবে ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব, পর্যবেক্ষক নিয়োগ করবে গেরুয়া শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাছাইয়ের পর্ব আজকেও চালাবে বিজেপি (BJP)। জানা গিয়েছে, এরই মধ্যে তিনটি রাজ্যে গেরুয়া শিবির পর্যবেক্ষক নিয়োগ করবে, যাতে আনুষ্ঠানিকভাবে অন্তিম পর্যায়ে নাম বাছাই করা যেতে পারে। রাজস্থান, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। কোনও রাজ্যতেই বিজেপি (BJP) আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে লড়াইয়ে নামে না, এটা বিজেপির রীতি নয়।

    ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা

    জানা গিয়েছে, তিন রাজ্যে যে পর্যবেক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা নির্বাচিত বিধায়ক দলের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকেই আলোচনার মাধ্যমে উঠে আসবে মুখ্যমন্ত্রীর নাম। তিন রাজ্যের বিধানসভা ভোটেই বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। গত ৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ হতেই দেখা যায় রাজস্থান এবং ছত্তিসগড়কে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এর পাশাপাশি মধ্যপ্রদেশেও বেড়েছে জয়ের ব্যবধান। মধ্যপ্রদেশ রাজ্যে শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সেখানে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নরেন্দ্র সিং তোমরের। ছত্তিসগড় রাজ্যের ক্ষেত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম যেমন রয়েছে তেমনই বিজেপির রাজ্য সভাপতি অরুন কুমার সাউ, বিরোধী দলনেতা ধর্মলাল কৌশিক, প্রাক্তন আইএএস অফিসার ওপি চৌধুরীর নামও সেখানে রয়েছে।

    বসুন্ধরা রাজে সিন্ধিয়া দেখা করলেন জেপি নাড্ডার সঙ্গে

    অন্যদিকে, রাজস্থানের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এদিনই দিল্লিতে বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর ছেলে দুষ্মন্ত সিং বিজেপির (BJP) সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে নাম রয়েছে সাংসদ দিয়া কুমারী, সাংসদ মহন্ত বালকনাথ যোগী, রাজ্যবন্ধন সিং রাঠোরের। দৌড়ে রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, অর্জুন রাম মেঘওয়াল। এর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার নামও রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WAG12B: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য, দেশের সবচেয়ে শক্তিশালী লোকো ইঞ্জিনের ভিডিও প্রকাশ রেলের

    WAG12B: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য, দেশের সবচেয়ে শক্তিশালী লোকো ইঞ্জিনের ভিডিও প্রকাশ রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘Beast of Indian Railways’ শীর্ষক একটি ভিডিও ভারতীয় রেলওয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। ওই ভিডিওটি ভারতের সবথেকে শক্তিশালী ইলেকট্রিক লোকোমোটিভকে নিয়ে, যার পোশাকি নাম WAG12B। এই ইঞ্জিন এতটাই শক্তিশালী যে তা যে কোনও মালবাহী ভারী ট্রেনকে উচ্চগতিতে টেনে নিয়ে যেতে সক্ষম। মোদি সরকার ক্ষমতায় আসার পরেই চালু করে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প। দেশীয় প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয় এই প্রকল্পে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে আগেই এসেছে বন্দে ভারতের মতো ট্রেন। এবার এই প্রকল্পের নতুন ফসল WAG12B রেলইঞ্জিন। ভারতীয় রেলওয়ে যে ক্রমশ এগিয়ে চলেছে, তা আরও একবার প্রমাণ করল মোদি সরকার। ভারতীয় রেলের উন্নয়নের মানচিত্রে জুড়ল একটি মাইলস্টোন।

    ১২ হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন

    জানা গিয়েছে, এই শক্তিশালী রেল ইঞ্জিনটি ১২ হাজার হর্সপাওয়ারের। বর্তমানে যে ইঞ্জিনগুলি চলে তার দ্বিগুণ ক্ষমতা রয়েছে WAG12B-এর। ৬ হাজার টনের যে কোনও ভারী বস্তুকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় টেনে নিয়ে যেতে সক্ষম এই ইঞ্জিন। এছাড়াও পরিবেশবান্ধব এই রেল ইঞ্জিনে কার্বন নির্গমনের পরিমাণ অনেকটাই কম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইঞ্জিনের ব্রেকিং সিস্টেমের মাধ্যমে প্রচুর শক্তিও সংরক্ষণ হবে।

    ইঞ্জিনের বর্ণনা দিয়ে ভিডিও পোস্ট করল রেল

    সাধারণভাবে দেশের মালবাহী ট্রেনগুলিকে আমরা খুবই ধীর গতিতে চলতে দেখি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ইঞ্জিনের ফলে সেই মালবাহী ট্রেনগুলির গতি আরও ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত বেড়ে যাবে। রেলের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে অসংখ্য নেটিজেনকে কমেন্ট করতে দেখা যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিনের প্রশংসাও করতেও দেখা যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pannun: পাশে আফজলের ছবি, সংসদ ভবন ওড়ানোর হুমকি দিল খালিস্তানপন্থী নেতা পান্নুন

    Pannun: পাশে আফজলের ছবি, সংসদ ভবন ওড়ানোর হুমকি দিল খালিস্তানপন্থী নেতা পান্নুন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন (Pannun)। এক ভিডিওবার্তায় বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি জঙ্গি নেতাকে বলতে শোনা যাচ্ছে ১৩ ডিসেম্বরের আগে ভারতের সংসদ ভবন ওড়ানোর কথা। প্রসঙ্গত, ২০০১ সালে ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল দেশের সংসদ ভবনে। সেই ঘটনার ২২ বছর পূর্তি হতে চলেছে আগামী ১৩ ডিসেম্বর। তার আগেই পান্নুনের (Pannun) এই ভিডিওবার্তা সামনে এল।

    পান্নুনের ভিডিও বার্তায় আফজল গুরুর পোস্টার

    এদিন পান্নুনের (Pannun) যে ভিডিওবার্তা সামনে এসেছে, সেখানে দেশের সংসদ ভবন হামলার অন্যতম মূল অভিযুক্ত আফজল গুরুর একটি পোস্টার দেখা যাচ্ছে। ওই ভিডিওবার্তার ক্যাপশনে লেখা রয়েছে, ‘দিল্লি বনেগা খালিস্তান’। অর্থাৎ দিল্লিও হবে খালিস্তান। ভিডিওবার্তায় পান্নুন (Pannun) আরও বলছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাকে খুন করার। ভিডিওবার্তায় এদিন পান্নুন বারংবার জোর দিয়ে বলতে থাকে, ‘‘১৩ ডিসেম্বর-এর আগে অথবা ১৩ ডিসেম্বর, সংসদ ভবনে হামলা হবেই।’’ বর্তমানে শীতকালীন অধিবেশন চলছে সংসদ ভবনে। যা শুরু হয়েছে গত সোমবার থেকেই। সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

    সংসদের নিরাপত্তা বিষয়ে উচ্চ সতর্কতা জারি

    পান্নুনের ভিডিও সামনে আসতেই সংসদের নিরাপত্তার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্র। নয়া সংসদ ভবনেই চলছে শীতকালীন অধিবেশন। ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির হল সংসদ। সেই সংসদ ভবনে সারা বছর ধরেই জোরদার নিরাপত্তার বলয় থাকে। তবুও নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের ধারণা, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশ মতো কাজ করছে পান্নুন (Pannun)। কাশ্মীর-খালিস্তান ইস্যুতে ভারতে অশান্তি ছড়ানোই পাক সংস্থার মূল উদ্দেশ্য। এদিন পান্নুনের ভিডিওতে আফজল গুরুর ছবি সেই যোগসূত্রের প্রমাণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের সময়ও এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘দাদা আপনার বয়স হয়েছে’’! সৌগতকে ফের খোঁচা শাহের, কেন জানেন?

    Amit Shah: ‘‘দাদা আপনার বয়স হয়েছে’’! সৌগতকে ফের খোঁচা শাহের, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সৌগত রায়কে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার সংসদে ৩৭০ ধারার প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূলের সাংসদ বলেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই এটা বাতিল করেছে, কাশ্মীরিদের লাভের জন্য নয়। সৌগত রায়ের এই মন্তব্যের পরেই পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলে ওঠেন, ‘‘দাদা আপনার বয়স হয়েছে!’’ প্রসঙ্গত, নিজের করা মন্তব্যের জন্য বারংবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে সৌগত রায়কে। কখনও দলের ভিতরে, কখনও বা দলের বাইরে। দিন কয়েক আগে তাঁকে নিয়ে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। এদিন ফের সংসদ ভবনে খোঁচা খেতে হল তৃণমূলের নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত এই সাংসদকে।

    দেশের অখণ্ডতা রক্ষার স্লোগানও সৌগতর চোখে রাজনৈতিক!

    প্রসঙ্গত, ভারতীয় জনসঙ্ঘ গঠিত হয় ১৯৫১ সালে। তারপরেই কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৫৩ সালের ১১ মে বিনা পারমিটে তিনি কাশ্মীরে প্রবেশ করতে গেলে শেখ আবদুল্লার পুলিশ তাঁকে গ্রেফতার করে। জেলবন্দি অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় কাশ্মীরে ১৯৫৩ সালের ২৩ জুন। ৩৭০ ধারা বাতিল যে দেশের অখণ্ডতার স্বার্থেই প্রয়োজন, তা মনে করতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জনসঙ্ঘের তখনকার স্লোগান ছিল, ‘এক প্রধান, এক বিধান, এক নিশান’। দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে দেওয়া এই স্লোগানকে এদিন রাজনৈতিক স্লোগান বলে আখ্যা দেন তৃণমূলের সাংসদ সৌগত রায়।

    কী বললেন অমিত শাহ?

    সৌগতর এই কথা শুনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উঠে দাঁড়ান এবং বলেন, ‘‘এটা খুবই আপত্তিজনক কথা। এক দেশে এক নিশান, এক প্রধান ও এক বিধান থাকবে… একে রাজনৈতিক বিবৃতি বলা হচ্ছে! আমার মনে হয় দাদা আপনার বয়স হয়ে গিয়েছে। এক দেশে দু’জন প্রধানমন্ত্রী কী করে থাকবেন, এক দেশে দু’রকম সংবিধান কীভাবে থাকবে, এক দেশে দু’রকম নিশানই (পতাকা) বা কীভাবে থাকবে। যাঁরা এই কাজ করে গিয়েছিলেন, তাঁরা মহা ভুল করেছেন। নরেন্দ্র মোদি তা শুধরে দিয়ে ঠিকই করেছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO: ইসরোর মুকুটে নয়া পালক, সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ফিরল চন্দ্রযানের প্রোপালশন মডিউল

    ISRO: ইসরোর মুকুটে নয়া পালক, সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ফিরল চন্দ্রযানের প্রোপালশন মডিউল

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসরোর (ISRO) মুকুটে জুড়লো ফের নয়া পালক। গত অগাস্ট মাসেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। সেই চন্দ্রযানের প্রোপালশন মডিউলকে সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এতদিন পর্যন্ত চাঁদের কক্ষপথেই ঘুরছিল চন্দ্রযানের প্রোপালশন মডিউল। তা এবার ফিরে এল পৃথিবীর কক্ষপথে।

    মহাকাশযানকেও ফিরিয়ে আনতে পারে ইসরো

    এ থেকে প্রমাণ হল যে চাঁদের কক্ষপথে থাকা মহাকাশযানকেও সাফল্যের সঙ্গে ফিরিয়ে আনতে পারে ইসরো (ISRO)। প্রসঙ্গত, এই প্রোপালশন মডিউলে চেপেই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। এর সঙ্গে জোড়া হয়েছিল ল্যান্ডার বিক্রম। যার পেটের ভেতর ছিল রোভার প্রজ্ঞান। মোটামুটি সাড়ে তিন মাস চাঁদের কক্ষপথে ঘোরার পরে প্রোপালশন মডিউলকে পৃথিবীর কাছে ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা। নতুন গবেষণাও সফল হল এর মাধ্যমে। চাঁদ থেকে এরপর থেকে নমুনা ফেরানোর কাজ সহজেই করতে পারবে ইসরো।

    ২৩ অগাস্ট অবতরণ করে ল্যান্ডার বিক্রম

    প্রসঙ্গত, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয়েছিল মহাকাশ যান চন্দ্রযান ৩। এরপর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতেই সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩। বিক্রম ল্যান্ডারের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তারপর থেকে চন্দ্রপৃষ্ঠে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে রোভার প্রজ্ঞান। প্রজ্ঞানের ক্যামেরায় উঠেছে ল্যান্ডার বিক্রমের ছবিও। পৃথিবীর প্রথম কোনও দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয় ভারত। জানা গিয়েছে তারপর থেকে চাঁদের কক্ষপথে ঘুরছিল এই মহাকাশযান প্রোপালশন মডিউল। এরপর থেকে প্রোপালশন মডিউলের গতিপথ পরিবর্তনের পরিকল্পনা নিয়েছিলেন বিজ্ঞানীরা (ISRO)। জানা গিয়েছে, গত অক্টোবর মাস থেকেই প্রোপালশন মডিউলকে (ISRO) ফিরিয়ে আনার কাজ শুরু হয়। ১০ নভেম্বর চাঁদের কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসতে সমর্থ হয় এটি। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA Bloc Meet: মমতা-নীতীশদের অনুপস্থিতির জের! শরিক-ঘোঁটে ভেস্তে গেল ইন্ডি-জোটের বৈঠক?

    INDIA Bloc Meet: মমতা-নীতীশদের অনুপস্থিতির জের! শরিক-ঘোঁটে ভেস্তে গেল ইন্ডি-জোটের বৈঠক?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। মাত্র একটি রাজ্যে জয় পেয়ে কোনওভাবে মুখ রক্ষা করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এহেন পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় কী, তা স্থির করতে ইন্ডি জোটের বৈঠক (I.N.D.I.A Bloc Meet) ডাকা হয়েছিল ৬ ডিসেম্বর, বুধবার। সেই বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গরহাজির থাকতে পারেন বলে খবর ছড়িয়েছিল। তার পরেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। তবে ওই বৈঠক কবে হবে, তা এখনও জানা যায়নি।

    পিছল ইন্ডি জোটের বৈঠক

    তিন রাজ্যে গৈরিক নিশান ওড়ায় ছত্রখান বিরোধী জোট! ইন্ডি জোটের অন্দরে ক্রমেই চওড়া হতে শুরু করেছে ফাটল। সোমবার জোটের অন্যতম অংশীদার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি ওই বৈঠকে (I.N.D.I.A Bloc Meet) থাকছেন না। এর পর আজ মঙ্গলবার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও ৬ ডিসেম্বর ইন্ডি জোটের বৈঠকে গরহাজির থাকতে পারেন বলে খবর পান উদ্যোক্তারা। তার পরেই পিছিয়ে দেওয়া হয় বৈঠক। নতুন বছরের মার্চ-এপ্রিলে হওয়ার কথা লোকসভা নির্বাচন। বিজেপির দিল্লির তখতে ফেরা রুখতে ইন্ডি জোট গড়ে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। শুরু থেকেই অশান্তির চোরাস্রোত বইছে ইন্ডির অন্দরে। সময়ের সঙ্গে সঙ্গে ধরেছে ফাটল। সম্প্রতি চওড়া হয়েছে সেই ফাটল।

    জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন

    রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে কংগ্রেসকে গোহারা হারিয়ে গৈরিক নিশান উড়িয়েছে বিজেপি। ভোটে হারের কারণ বিশ্লেষণ করে পরবর্তী রণনীতি আলোচনা করতে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠক হবে বলে জানা গিয়েছিল। এখন তিন দলের প্রধান উপস্থিত থাকবেন না জেনে পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক (I.N.D.I.A Bloc Meet)। সোমবারই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন, বৈঠকে যাচ্ছেন না তিনি। গরহাজির থাকছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। প্রত্যাশিতভাবেই ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়েই উঠছে প্রশ্ন। 

    আরও পড়ুুন: ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র দিনেই প্রাইমারি টেট! ক্ষোভ জমছে পরীক্ষার্থীদের মধ্যেও

    তিন রাজ্যে কংগ্রেস কুপোকাত হতেই হারের দায় ঝাড়তে উঠেপড়ে লেগেছেন ইন্ডি জোটের নেতাদের একাংশ। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, “এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। আসন সমঝোতা হলে এই ফল হত না।” ইন্ডি জোটের (I.N.D.I.A Bloc Meet) আর এক শরিক কাশ্মীরের ওমর আবদুল্লা বলেন, “রাজ্যগুলির নির্বাচনে ইন্ডি জোটের যা অবস্থা, ভবিষ্যতেও যদি একই রকম চলতে থাকে, তাহলে আমরা নিজেদের বাঁচাতে পারব না।” তিনি বলেন, “মধ্যপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারেনি কংগ্রেস।” রাজনৈতিক মহলের মতে, ইন্ডি জোটের প্রধান শক্তি কংগ্রেস। কারণ একমাত্র এই দলটিরই অস্তিত্ব রয়েছে গোটা দেশে। সেই কংগ্রেসকেও দুষছেন জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী। তিনি বলেন, “এটা কংগ্রেসের পরাজয়। ওরা জোটের কোনও দলের সঙ্গে যোগাযোগ করেনি, সাহায্য চায়নি। ওরা নিজেদের ক্ষমতায় বিজেপিকে হারানোর চেষ্টা করেছিল। যা আসলে ছিল দিবাস্বপ্ন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Post Office Bill: রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল, সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবে ডাকঘর

    Post Office Bill: রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল, সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবে ডাকঘর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই রাজ্যসভায় পাশ হল ‘পোস্ট অফিস বিল ২০২৩’ (Post Office Bill)। ১২৫ বছরের পুরনো ‘ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট’ এদিন বাতিল করা হয়েছে। সারা দেশ জুড়ে ডাক বিভাগের পরিষেবা আরও সরল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নয়া বিলের মাধ্যমে ডাক পরিষেবার আমূল সংস্কার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিলের (Post Office Bill) মাধ্যমে পোস্ট অফিসের হাতে আগের থেকে অনেক বেশি ক্ষমতা গেল।

    সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবেন ডাক-কর্মীরা

    মোদি সরকারের আনা নতুন পোস্ট অফিস বিলের ৯ নম্বর ধারায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ডাকঘরের কর্মীরা যে কোনও পার্সেল (Post Office Bill) সন্দেহজনক মনে করলে আটক করতে পারবেন। দেশের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আইন-শৃঙ্খলা, জরুরি অবস্থা ইত্যাদি ইস্যুতে পোস্ট অফিস এখন যে কোনও চিঠিও খুলে দেখতে পারবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, ‘‘এখনকার সময় ও পরিস্থিতি যে রকম কঠিন হয়ে উঠেছে, তাতে এই ধরনের নজরদারি জরুরি। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা রাখা হয়েছে।’’

    বাদল অধিবেশনেই পেশ করা হয় এই বিল

    প্রসঙ্গত, এই বিল রাজ্যসভায় পাঠানো হয়েছিল গত বাদল অধিবেশনেই। চলতি শীতকালীন অধিবেশনে তা পাশ হল। বিগত বেশ কয়েক বছর ধরে পোস্ট অফিসের কাজ শুধুমাত্র যেন ডেলিভারি দেওয়াতেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তার কারণ বেশিরভাগ গুরুত্বপূর্ণ চিঠি সময়ের পরিবর্তনের সঙ্গে ই-মেল মাধ্যমেই চলে আসে। ই-মেলের মাধ্যমে চিঠি দ্রুততার সঙ্গেই পাঠানো যায়। সময় ও খরচ দুটোই বাঁচে। পরবর্তীকালে হোয়াটসঅ্য়াপ চলে আসার পরে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথি আদান-প্রদানের ক্ষেত্রে তা ব্যবহৃত হতে থাকে। টাকা ডিপোজিট করার ক্ষেত্রেই এখন পোস্ট অফিসের কাজ বেশি দেখা যায়। মাঝখানে পোস্ট অফিসের (Post Office Bill) মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গাজল পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেয় কেন্দ্র। পোস্ট অফিসগুলিকে ফের ভালোভাবে সক্রিয় করতে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে মোদি সরকারকে। সোমবার রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, ‘‘কংগ্রেস আমলে পোস্ট অফিস একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    Cyclone Michaung: বানভাসি চেন্নাইয়ের রাস্তায় কুমির! ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর (Cyclone Michaung) প্রভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলি। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি উপড়ে সমগ্র উপকূলীয় এলাকাগুলি এখন প্রায় বিদ্যুৎবিহীন। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বানভাসি চেন্নাইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। চেন্নাইয়ের নিচু এলাকাগুলোতে জল ঢুকছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চেন্নাইয়ে প্রকাশ্য রাস্তায় বহাল তবিয়তে হেঁটে-চলে যেতে দেখা গেল একটি কুমিরকে। রাস্তা না নদী বোঝা দায়।

    অন্ধকার রাস্তায় কুমির 

    ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে, চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। রাতের অন্ধকারে রাস্তার ওপর দিয়েই হেঁটে যাচ্ছে কুমির। গাড়ির আলোয় সেটি চোখে পড়তেই গাড়ি থামিয়ে ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন চালক। সোশ্যাল মিডিয়ায় শহরের ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন চেন্নাই শহরের বাসিন্দারা। অনেকে ভিডিওর নীচে কমেন্ট করেছেন, “আগে ছিল সাপ, মাছ। এখন এসে গেছে কুমিরও। চেন্নাই শহর এখন পুরোপুরি একটা অ্যাকোয়ারিয়াম।” তবে, ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে তামিলনাড়ুর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু মানুষজনকে অনুরোধ করেছেন যে, সরীসৃপটিকে দেখতে পেলে কেউ যেন তার কাছে না যান। 

    বিপর্যস্ত চেন্নাই

    ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের জেরে সোমবার থেকেই চেন্নাই (Chennai) এবং সংলগ্ন জেলাগুলোতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বেসরকারি অফিসগুলোও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বিধ্বস্ত চেন্নাই বিমানবন্দরও। জলের তলায় চলে গিয়েছে রানওয়ে। রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ১২টি অভ্যন্তরীণ বিমান এবং ৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। কয়েকটি বিমান বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু ট্রেনও।

    রাতভর ভারী বৃষ্টির দাপটে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। চেন্নাইয়ের বেশ কয়েকটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ঝুঁকি এড়াতে শহরের অন্যতম বাসিন ব্রিজে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। চেন্নাইয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনার মাদ্রাজ ইউনিট। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। নদীতে পরিণত হয়েছে শহরের বিভিন্ন রাস্তা। কোথাও জল দাঁড়িয়ে আছে। কোথাও আবার জলের স্রোত বয়ে যাচ্ছে। না বলে দিলে মনে হবে যেন বয়ে যাচ্ছে কোনও নদী। ঝোড়ো হাওয়ার কারণে উপড়ে গিয়েছে গাছ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dharmendra Pradhan: মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি! লোকসভায় তৃণমূলকে তুলোধনা ধর্মেন্দ্র প্রধানের

    Dharmendra Pradhan: মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি! লোকসভায় তৃণমূলকে তুলোধনা ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় মিড ডে মিলের হিসাবে এবার ব্যাপক গরমিলের অভিযোগ তুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের দুপুরের খাবারের টাকাও চুরি করে নিচ্ছে তৃণমূল সরকার, এমন অভিযোগ লোকসভায় উঠতেই কার্যত অস্বস্তিতে পড়েন তৃণমূলের সাংসদরা। পশ্চিমবঙ্গে প্রায় ৪ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে মিড ডে মিলের খাতে, সোমবার এমনই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর (Dharmendra Pradhan) মুখে।

    কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

    মন্ত্রী এদিন বলেন, ‘‘এঁরা গরিবদের জন্য ভারত সরকারের দেওয়া টাকা লুট করছেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘পিএম পোষণ যোজনা, মিড ডে মিলে ওঁরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সত্য সামনে আসবে। ওঁদের মন্ত্রীরা জেলে আছেন। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন। তাই সভায় গন্ডগোল করছেন। অধিবেশনের সময় নষ্ট করছেন।’’ প্রসঙ্গত, এদিন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে ওঠেন। তখনই পাল্টা নিশানা শুরু করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

    অর্ধেক মন্ত্রী এদের জেলে রয়েছে

    এদিন তৃণমূলকে তুলোধনা করতে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে। প্রসঙ্গত, চাকরি চুরি, লুট, রেশন চুরি, গরু চুরি, কয়লা চুরি সমেত একাধিক অভিযোগে তৃণমূলের ছোট, বড়, মাঝারি নেতা থেকে মন্ত্রী সমেত রাঘব বোয়ালরা জেলে রয়েছেন। সারা দেশে হয়তো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে রাজ্যের শাসক দলের এত নেতা একসঙ্গে জেলে আছেন। এনিয়ে বাংলার রাজপথে সরব হতে দেখা যায় বিরোধীদের। সভা-সমিতিও করেন এই ইস্যুতে বিরোধীরা। তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ মঙ্গলবার লোকসভায় শোনা গেল। ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘‘এঁরা গরিবের টাকা লুঠ করেন। এঁদের অর্ধেক মন্ত্রী জেলে আছেন। এঁদের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এঁদের ভয়, তদন্ত হলে নেতৃত্ব জেলে যাবে। ভয় থেকে এঁরা ভবনের সময় নষ্ট করেন।’’ কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের সরকারের হাবভাব এমন যে তারা নিজেদেরকে দেশের আইনের ঊর্ধ্বে ভাবে সব সময়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share