Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mizoram: কংগ্রেস, এমএনএফ-এর ভরাডুবি মিজোরামে, বাড়ছে বিজেপি, সরকার গড়ছে জেডপিএম

    Mizoram: কংগ্রেস, এমএনএফ-এর ভরাডুবি মিজোরামে, বাড়ছে বিজেপি, সরকার গড়ছে জেডপিএম

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে (Mizoram) চলছে ভোট গণনা। বিকাল ৪টা পর্যন্ত যে পরিসংখ্যান মিলেছে তাতে দেখা যাচ্ছে, ‘জোরাম পিপলস মুভমেন্ট’ বা জেডপিএম এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ২৭ আসনে। অন্যদিকে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ বা এমএনএফ এগিয়ে রয়েছে ১০টি আসনে। বিজেপি এগিয়ে ৩ আসনে, অন্যদিকে কংগ্রেস মাত্র ১ টি আসন পেয়েছে। ‘জোরাম পিপলস মুভমেন্ট’ বা জেডপিএম-এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন আইপিএস অফিসার লালডুহোমার নেবেন মুখ্যমন্ত্রীর শপথ। সেখানকার সংবাদ মাধ্যম বলছে যে ইতিমধ্যে তিনি সরকার গঠনের দাবিও জানিয়েছেন। ৭৪ বছর বয়সী লালডুহোমার ছিলেন দুঁদে আইপিএস। ইন্দিরা গান্ধীর নিরাপত্তা বিষয়টিও তিনি দেখভাল করেন। ১৯৮৪ সালেই তিনি এই দল প্রতিষ্ঠা করেন।

    ভরাডুবি কংগ্রেসের

    ২০১৮ সালে সেখানে কংগ্রেস জোটের ভরাডুবি হয়। এরপর কংগ্রেস ২০১৮ সালের ফলাফলও চলতি বিধানসভা নির্বাচনে ধরে রাখতে পারল না। ২০১৮ সালেও কংগ্রেস পেয়েছিল ৪টি আসন। এবার তারা খুইয়েছে ৩টি আসন। দেশের হিন্দি বলয়ের রাজ্যগুলিতে গতকাল যে ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কংগ্রেস, সেই একই চিত্র বজায় থাকল উত্তর-পূর্ব ভারতেও। মিজোরাম (Mizoram)  বিধানসভায় মোট আসন রয়েছে ৪০টি। ম্যাজিক সংখ্যা হল ২১। সেটা অনেক আগেই পেরিয়ে গিয়েছে ‘জোরাম পিপলস মুভমেন্ট’ বা জেডপিএম।

    বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পরাস্ত হয়েছেন

    তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (Mizoram) পরাস্ত হয়েছেন। এমএনএফ পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আইজল পূর্ব-১ কেন্দ্রে এদিন জেডপিএম প্রার্থীর পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। এমএনএফ-কে হারিয়ে সরকার গঠন করতে চলেছে ‘জোরাম পিপলস মুভমেন্ট’ বা জেডপিএম। অনেকটাই পিছনে পিছিয়ে রয়েছে (Mizoram) ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’। এদিন সকাল থেকে ভোট গণনা শুরু হতেই জোর টক্কর চলছিল জেডপিএম এবং এমএনএফ-এর মধ্যে। ভোট গণনা শুরু হতেই উভয় দল ছটি করে আসনে এগিয়ে যায়। এরপর থেকেই গতি বাড়তে থাকে জেডপিএম-এর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assembly election 2023: ৩ রাজ্যে বিজেপির জয়, বিদেশি সংবাদমাধ্যমগুলির শিরোনামে মোদি

    Assembly election 2023: ৩ রাজ্যে বিজেপির জয়, বিদেশি সংবাদমাধ্যমগুলির শিরোনামে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যে গতকালই (Assembly election 2023) বড় জয় পেয়েছে বিজেপি। মোদি ঝড়ে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে কংগ্রেস। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যই এখন বিজেপির দখলে। মোদির এই সাফল্যের প্রতিবেদন দেখা গেল আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। আন্তর্জাতিক মিডিয়া তিন রাজ্যে বিজেপির জয়কে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জনগণের মনোভাবের প্রতিফলন হিসেবেই দেখতে চাইছে। ইতিমধ্যে বিদেশি মিডিয়াগুলি প্রচারও শুরু করে দিয়েছে, ২০২৪ সালে তৃতীয়বারের জন্য, অপ্রতিরোধ্যভাবে (Assembly election 2023) প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি।

    কী লিখল ‘নিউইয়র্ক টাইমস’?

    বহুল প্রচারিত মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’ মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থানের এই বিপুল জয়ের কারণে লোকসভা ভোটে নরেন্দ্র মোদিকে এগিয়ে রেখেছে। তাদের প্রতিবেদনে এও বলা হয়েছে, ‘‘প্রধান বিরোধী দল ক্রমশই দুর্ভাগ্যজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। তিন রাজ্যে মোদির জয় হয়েছে। আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে বড় অ্যাডভান্টেজ দিতে চলেছে এই জয়।’’ আগামী মাসেই উদ্বোধন হতে চলেছেন রামমন্দিরের। সে কথা উল্লেখ করে ‘নিউইয়র্ক টাইমস’ লিখেছে, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪-এর জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন করবেন। রামমন্দিরের উদ্বোধনও বিজেপিকে লোকসভা ভোটে ভালো মাইলেজ দেবে।’’ পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসাও শোনা গিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’-এর ওই প্রতিবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‘ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সমাজের উন্নয়নের কাজে বিভিন্ন প্রকল্পকে সামনে এনেছেন মোদি।’’

    কী লিখল ‘ওয়াশিংটন পোস্ট’?

    মার্কিন যুক্তরাষ্ট্রের অপর একটি উল্লেখযোগ্য সংবাদপত্র  ‘ওয়াশিংটন পোস্ট’ তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির জয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছে। এবং সেখানেও একই ভাবে বলা হয়েছে যে নরেন্দ্র মোদির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে, এই জয় অনুঘটকের কাজ করবে। ‘আল জাজিরা’ সংবাদমাধ্যমের মতে, ‘‘ভারতের বিজেপি চারটির মধ্যে তিনটি রাজ্য দখল (Assembly election 2023) করেছে, যা আগামী বছরে দেশের সাধারণ নির্বাচনে বিজেপিকে জিততে সাহায্য করবে।’’ বিজেপির এই জয়কে ঐতিহাসিকও আখ্যা দেওয়া হয়েছে ‘আল জাজিরা’তে।

    ‘রয়টার্স’-এর রিপোর্ট

    অন্যদিকে বহুল প্রচারিত সংবাদপত্র ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ‘‘তিন রাজ্যের জয়ে (Assembly election 2023) নরেন্দ্র মোদি অনেকটাই এগিয়ে গেলেন। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ক্রমশই পিছিয়ে পড়ছে।’’ নিউজ এজেন্সি ‘রয়টার্স’ জানিয়েছে, ক্ষমতায় আসার দশ বছর পরেও নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এতটুকু কমেনি এবং এই তিন রাজ্যের জয়ে বোঝা যাচ্ছে যে আগামী দিনে তাঁর হাতেই ক্ষমতা থাকতে চলেছে। ‘ফাইনান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস পার্টি ক্রমশই দুর্বল হচ্ছে এবং ভারতের রাজনীতিতে ২০১৪ সালের পর থেকে নরেন্দ্র মোদির আধিপত্য দেখা যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mizoram Election: চলছে মিজোরামের ভোট গণনা, ৬টি করে আসনে এগিয়ে জেডপিএম ও এমএনএফ

    Mizoram Election: চলছে মিজোরামের ভোট গণনা, ৬টি করে আসনে এগিয়ে জেডপিএম ও এমএনএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকেই শুরু হয়েছে মিজোরামের ভোট গণনা (Mizoram Election)। সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ বা এমএনএফ এবং ‘জোরাম পিপলস মুভমেন্ট’ বা জেডপিএম-এই দুই দলই ছ’টি করে আসনে এগিয়ে রয়েছে। গতকালই ফল প্রকাশিত হয়েছে ৪ রাজ্যের। সেখানে ৩ রাজ্যে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। আজ জানা যাবে উত্তর-পূর্ব ভারতের মিজোরামের (Mizoram Election) রায়।

    ৭ নভেম্বর ভোট হয় মিজোরামে

    প্রসঙ্গত, গত ৭ নভেম্বর উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে এক দফাতে ভোট হয়। রিপোর্ট অনুযায়ী, ৮০.৬৬ শতাংশ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ৩ ডিসেম্বর সে রাজ্যে ভোট গণনার কথা থাকলেও তা পিছিয়ে ৪ ডিসেম্বর করা হয়। তার কারণ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের। তাঁরা রবিবার দিনটি গির্জায় যাওয়ার জন্য বেছে নেন। ঠিক সেই কারণেই সোমবার চলছে ভোট গণনা (Mizoram Election)।

    মিজোরামের রাজ্য রাজনীতি

    মিজোরাম বিধানসভার মোট আসন রয়েছে ৪০টি। ১৭৪ জন বিভিন্ন দলের প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ১৮ জন মহিলা প্রার্থী ছিলেন। মিজোরামের (Mizoram Election) ম্যাজিক ফিগার হল ২১। প্রসঙ্গত, চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩টি আসনে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৮ সাল থেকে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ এবং বিজেপি আলাদাভাবেই লড়াই করে। তবে ভোট পরবর্তী সমীকরণে দুই দলই জোট করে। বিজেপি জোট মোট ২৬টি আসন নিয়ে ক্ষমতা দখল করে এবং কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে। ‘জোরাম পিপলস মুভমেন্ট’ পায় ৮টি আসন এবং কংগ্রেস পায় ৫টি আসন। অর্থাৎ মোট ১৩টি আসনে জয় পায় কংগ্রেস জোট। ২০১৩ সালে জেতা কংগ্রেস জোটকে সেবার ক্ষমতাচ্যুত করে বিজেপি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি প্রথমবারের জন্য সরকারে আসে। ডাম্পা কেন্দ্র থেকে বিজেপির রাজ্য সভাপতি ভ্যানলালহমুয়াকা জয়লাভ করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balaknath: রাজস্থানের যোগী! বালকনাথ কি বসতে চলেছেন মরুরাজ্যের কুর্সিতে?

    Balaknath: রাজস্থানের যোগী! বালকনাথ কি বসতে চলেছেন মরুরাজ্যের কুর্সিতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুরাজ্যে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এমতাবস্থায় জোর চর্চা চলছে, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? এক্ষেত্রে সবথেকে চর্চিত নাম নিঃসন্দেহে বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ পরিবারের বসুন্ধরাতেই হয়তো ভরসা রাখবেন মোদি-শাহ। তবে তার সঙ্গে ভাসছে মহন্ত বালকনাথের (Balaknath) নামও। তবে কি গেরুয়া বসনধারী মহন্ত বালকনাথ যোগী হতে চলেছেন রাজস্থানে যোগী আদিত্যনাথ!

    সমীক্ষায় উঠে আসে বালকনাথের নাম

    যদিও বিজেপি আগে থেকে কোথাও মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে নামে না, তবুও ২০০৩ সাল থেকেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া যেন ভোটের আগে বিজেপির অলিখিত মুখ ছিলেন। রাজস্থানের চলতি বছরের বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে বিজেপি প্রোজেক্ট করেনি। আর এতেই বাড়ছে জল্পনা। তবে কি মরু রাজ্যের গদিতে বসতে চলেছেন গেরুয়া বসনধারী (Balaknath)? যোগী আদিত্যনাথের মতোই। মহন্ত বালকনাথের (Balaknath) এখন বয়স ৪০ বছর। তিজারা আসন থেকে ভোটে লড়েছেন তিনি। ইতিমধ্যে কয়েকটি সমীক্ষাতে উঠে এসেছে মুখ্যমন্ত্রী হিসেবে বালকনাথের (Balaknath) নামও। ১০ শতাংশ মানুষ মহন্ত বালকনাথকে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রথম পছন্দ বেছে নিয়েছেন।

    কী বলছেন বালকনাথ?

    তবে এনিয়ে মুখ খুলতে চাননি মহন্ত বালকনাথ। তাঁর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই, সংবাদমাধ্যমকে বালকনাথ বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বিজেপির মুখ। তাঁর নেতৃত্বেই আমরা কাজ করে যাব। কে মুখ্যমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্তও দল নেবে। আমি সাংসদ হিসাবে খুশিতে আছি। সমাজের সেবা করতে চাই। এনিয়ে আমি খুবই সন্তুষ্ট।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Telangana: তেলঙ্গানায় বিজেপির ভোট বেড়ে দ্বিগুণ, ১৪ শতাংশ ভোট সমেত মিলল ৮ আসন

    Telangana: তেলঙ্গানায় বিজেপির ভোট বেড়ে দ্বিগুণ, ১৪ শতাংশ ভোট সমেত মিলল ৮ আসন

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই চার রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানাতে (Telangana) বিজেপি প্রার্থীর কাছে গোহারা হয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর। ধরাশয়ী হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেভানাথ রেড্ডি। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এই নির্বাচন তেলঙ্গানাতে (Telangana) বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ ২০১৮ সালের নির্বাচনের সাপেক্ষে প্রায় দ্বিগুণ ভোট বৃদ্ধি হয়েছে বিজেপির।

    তেলঙ্গানায় বাড়ছে বিজেপি

    দেখা যাচ্ছে ২০১৮ সালে যেখানে সারা তেলঙ্গানা জুড়ে গেরুয়া শিবির ভোট পেয়েছিল ৭%, সেখানে চলতি বিধানসভা নির্বাচনে সেই ভোট দাঁড়িয়েছে ১৩.৮৮ শতাংশে। ২০১৮ সালে তেলঙ্গানাতে গেরুয়া শিবির একটি মাত্র আসনে জিততে সমর্থ হয়। ২০২৩ সালের ভোটে বিজেপির সেই আসন বেড়ে দাঁড়িয়েছে ৮। অন্যদিকে সেখানকার জনপ্রিয় নেতা টি রাজা সিং একমাত্র প্রার্থী হিসাবে ২০১৮ সালের বিধানসভা ভোটে (Telangana) জয়লাভ করেছিলেন। চলতি বছরের বিধানসভা ভোটে তিনি আবার জিতেছেন। সবথেকে জোর চর্চা চলছে তেলঙ্গানার (Telangana) কামারেড্ডি আসনকে নিয়ে। এখানেই কেভিআর-এর কাছে পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর এবং রাজ্য কংগ্রেস সভাপতি রেভানাথ রেড্ডি।

    মোদির ট্যুইট

    বিজেপি যে বাড়ছে একথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট বার্তাতেও। তিন রাজ্যে জয়ের পরেই শুভেচ্ছা জানান মোদি। তেলঙ্গানাকে নিয়ে আলাদা ট্যুইটও করেন প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল এটা দেখায় যে সাধারণ মানুষ সুশাসন এবং উন্নয়ন চান, যা বিজেপির মূল মন্ত্র। এই রাজ্যের বাসিন্দাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তাঁদের জন্য নিরলসভাবে কাজ করতে চাই। দলের কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। তাঁদের প্রত্যেকেই উদাহরণ স্থাপন করেছেন। তাঁরা নিরলসভাবে কাজ করেছেন এবং বিজেপির উন্নয়নের যে পরিকল্পনা তা মানুষের কাছে তুলে ধরেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KVR: গোহারা মুখ্যমন্ত্রী, ধরাশায়ী কংগ্রেস সভাপতি, তেলঙ্গনায় সুপার হিরো বিজেপির কেভিআর

    KVR: গোহারা মুখ্যমন্ত্রী, ধরাশায়ী কংগ্রেস সভাপতি, তেলঙ্গনায় সুপার হিরো বিজেপির কেভিআর

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর পরাস্ত হলেন বিজেপি প্রার্থী কেভিআর-এর (KVR) কাছে। শুধু তাই নয় ওই একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি। তিনিও পরাস্ত হয়েছেন। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী অবশ্য গাজোওয়েল আসনটি থেকেও প্রতিদ্বন্দিতা করেছেন। সেখানে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

    জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন কেভিআর (KVR)

    তেলেঙ্গনা রাজ্যে জয়লাভ করেছে কংগ্রেস। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে রাজ্য সভাপতি সেখানকার মুখ্যমন্ত্রীর মুখ। হারের পরও শোনা যাচ্ছে ওই পদে আসতে চলেছেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে কংগ্রেস সভাপতি ও বর্তমান মুখ্যমন্ত্রীকে হারতে হল। রাতারাতি খবরের শিরোনামে এলেন কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি। জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন তিনি (KVR)।

    কেভিআর-এর সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন

    জানা যাচ্ছে কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি (KVR), যিনি জনপ্রিয় কেভিআর নামে তিনি একজন নামকরা ব্যবসায়ী তেলঙ্গনা রাজ্যের। সব থেকে জোর চর্চা চলছে এখন তাই চলছে কামারেড্ডি আসনটি নিয়ে। কারণ এখানেই কংগ্রেসের রাজ্য সভাপতি রেভানাথ রেড্ডি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জানা গিয়েছে, কেভিআর তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা করেছিলেন কংগ্রেসের একজন কর্মী হিসেবে এবং স্থানীয় নিজামাবাদ জেলাতে জেলা পরিষদের জন প্রতিনিধি ছিলেন। তখন অবশ্য তেলেঙ্গনা ভাগ হয়নি। অন্ধ্রপ্রদেশের নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডির নেতৃত্বেই তিনি কংগ্রেস করতেন। রাজশেখর রেড্ডির মৃত্যুর পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। সেসময় তেমন কিছু না করতে পারলেও ২০১৮ সালের নির্বাচনের পর থেকেই তিনি ব্যাপক জনসংযোগ করতে থাকেন। যে কোনও মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো এবং তাঁদেরকে সব রকমের সাহায্য করার ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে থাকেন। এর ফলেই তাঁর ছবি চওড়া হতে থাকে। ফল মিলল আজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি’’, তিন রাজ্যে জয়ের পর ট্যুইট বার্তা মোদির

    Narendra Modi: ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি’’, তিন রাজ্যে জয়ের পর ট্যুইট বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ের সামনে ধুলিস্যাৎ হয়ে পড়েছে কংগ্রেস। দেশজুড়ে আবেগে, উচ্ছ্বাসে আবির খেলায় মেতেছেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গেও চলছে বিজয়োৎসব। এরই মধ্যে বার্তা দিয়েছেন বিজেপির অন্যতম স্থপতি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের ট্যুইটে জনতার সামনে মাথা নত করার কথা লেখেন প্রধানমন্ত্রী।

    কী লিখলেন মোদি

    নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি। ছত্তিশগড়, মধ্য প্রদেশ এবং রাজস্থানের ফলাফল এটা দেখায় যে সাধারণ মানুষ সুশাসন এবং উন্নয়ন চান, যা বিজেপির মূল মন্ত্র। এই রাজ্যের বাসিন্দাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তাঁদের জন্য নিরলসভাবে কাজ করতে চাই। দলের কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। তাঁদের প্রত্যেকেই উদাহারণ স্থাপন করেছেন। তাঁরা নিরলসভাবে কাজ করেছেন এবং বিজেপির উন্নয়নের যে পরিকল্পনা তা মানুষের কাছে তুলে ধরেছেন।’’

    তেলঙ্গনার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    তেলেঙ্গনাতেও বিজেপির আগের থেকে ফলাফল যথেষ্ট ভালো হয়েছে এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়েছেন বিজেপির প্রার্থীর কাছে। বিকালে প্রধানমন্ত্রী (Narendra Modi) যে ট্যুইট করেন সেখানে তেলেঙ্গনার জন্য তিনি লেখেন, ‘‘আমার প্রিয় ভাই ও বোনেরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজেপিকে সমর্থন করার জন্য। বিগত কয়েক বছর ধরে এই সমর্থন শুধু বেড়েই চলেছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” রবিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “মানুষ মহিলাদের সম্মান রক্ষায় ভোট (Rajasthan Assembly Polls 2023) দিয়েছেন, গরিবদের কল্যাণে ভোট দিয়েছেন।”

    ফলের গতিপ্রকৃতি 

    রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়নি একটি আসনে। যে ১৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে ১০৮টিতে জয়ী হতে চলেছে বিজেপি। কংগ্রেস জয়ী হতে চলেছে ৭৫টি আসনে। রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। এবার হাত বদল হয়ে সেই রাশ যেতে চলেছে বিজেপির হাতে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৯.৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৭৭ শতাংশ। পাশার দান উল্টে যেতে চলেছে এবার।

    ট্যাডিশন বজায় থাকছে এবারও

    প্রত্যাশিতভাবেই রাজস্থানের (Rajasthan Assembly Polls 2023) রশি হাতে আসতে চলেছে জেনে উচ্ছ্বসিত বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “ম্যাজিশিয়ানের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” প্রসঙ্গত, রাজস্থানের এক ম্যাজিশিয়ানের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গেহলট। বাবা যখন ম্যাজিক দেখাতে যেতেন, এক সময় তাঁর সঙ্গে যেতেন গেহলটও। গত পঁচিশ বছর ধরে রাজস্থানে পালাবদলের যে ধারা দেখা যাচ্ছিল, এবারও অন্যথা হল না তার। কংগ্রেসের আগের টার্মে এ রাজ্যের কুর্সিতে ছিল বিজেপি। এবার ফের আসছে তারাই।

    আরও পড়ুুন: মধ্যপ্রদেশে ফিরছে বিজেপি, কী বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ?

    রাজস্থানের জয়ের কৃতিত্বও প্রধানমন্ত্রীকে দিচ্ছেন বিজেপি নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর বলেন, “আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে বলে আমরা আত্মবিশ্বাসী। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।” রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? এ প্রসঙ্গে রাঠোর বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবেন, কে হবেন মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন। নির্বাচন হল দলগত লড়াই। তবে কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। দলের শীর্ষ নেতৃত্বই সেই সিদ্ধান্ত নেবেন (Rajasthan Assembly Polls 2023)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panauti Controversy: গেরুয়া ঝড়ের মুখে রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি, কী বললেন পদ্ম-নেতা?

    Panauti Controversy: গেরুয়া ঝড়ের মুখে রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি, কী বললেন পদ্ম-নেতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি! রবিবার চলছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ফলের ট্রেন্ড বলছে তিন রাজ্যে জিততে চলেছে বিজেপি। প্রত্যাশিতভাবেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি (Panauti Controversy)। পদ্ম শিবিরের নেতা সিটি রবির বাক্যবাণে বিদ্ধ কংগ্রেসের ‘যুবরাজ’।

    এগিয়ে বিজেপি

    নভেম্বরে হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার গণনা হচ্ছে মিজোরাম বাদে বাকি চারটি রাজ্যের ভোট। এরই তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ১৫৫টি আসনে জয় পেতে চলেছে গেরুয়া শিবির, কংগ্রেস পেতে চলেছে ৭২টি আসন। রাজস্থানেও কংগ্রেসের চেয়ে ঢের বেশি এগিয়ে রয়েছে বিজেপি। ছত্তিশগড়েও বিজেপি এগিয়ে ৪৭টি আসনে। কংগ্রেসের চেয়ে চারটি বেশি আসনে। লোকসভা নির্বাচনের আগে চারটি রাজ্যের মধ্যে তিনটিতে কংগ্রেস ধরাশায়ী হতে চলেছে জেনে রাহুলকে তাক করেছেন রবি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কে সব চেয়ে বড় পনৌতি?” পোস্টে রবি রাহুল গান্ধী এবং কংগ্রেসকে ট্যাগও করেছেন।

    রাহুলের ‘কু-বাক্য’

    প্রসঙ্গত, টানা (Panauti Controversy) ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় ভেঙে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পর্যন্ত গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি ভাইরাল হতেই সৌজন্যের সীমা ছাড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘পনৌতি’ শব্দটি প্রয়োগ করেন রাহুল। ‘পনৌতি’ শব্দটির অর্থ অপয়া। রাহুলের বক্তব্যের নির্যাস, সেদিন প্রধানমন্ত্রী মাঠে ছিলেন বলেই হেরেছে টিম ইন্ডিয়া।

    আরও পড়ুুন: ৩ রাজ্যে বিজেপির কাছে ভরাডুবি কংগ্রেসের, উচ্ছ্বাসে মেতেছে গেরুয়া শিবির

    রাহুলের এহেন মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কমিশনের তরফে রাহুলকে শোকজের নোটিশও ধরানো হয়েছে। তবে সেদিন বিজেপি পাল্টা কংগ্রেসের উদ্দেশে কোনও কু-বাক্য প্রয়োগ করেনি। আজ, রবিবার সুযোগ আসতেই মোক্ষম বাক্য-বাণ প্রয়োগ করলেন বিজেপি নেতা। তাঁর প্রশ্ন, “কে সব চেয়ে বড় পনৌতি?”

    আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে রাজস্থান সহ এই পাঁচ রাজ্যের ফলের দিকে তাকিয়ে ছিলেন রাজনীতির কারবারিরা। যদিও পাঁচ রাজ্যের ফল দেখে লোকসভা নির্বাচনের ফল কী হবে তা বলা যায় না, তবে একটা আঁচ পাওয়া যায় বই কি! রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এই সেমিফাইনাল ম্যাচই জানান দিয়ে দিল, “আপ কী বার, মোদি সরকার”!    

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagannath Temple: পুরীতে পুণ্যার্থীদের জন্য এসি করিডর, লাইনে দাঁড়ানো ভক্তদের পুড়তে হবে না কাঠফাটা রোদে

    Jagannath Temple: পুরীতে পুণ্যার্থীদের জন্য এসি করিডর, লাইনে দাঁড়ানো ভক্তদের পুড়তে হবে না কাঠফাটা রোদে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার বাতানুকূল লাইনে দাঁড়িয়েই প্রবেশ করা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)। ভক্তরা যাতে স্বাচ্ছন্দ্যে তীর্থযাত্রা সম্পন্ন করতে পারেন তাই মন্দির কর্তৃপক্ষের এই বিশেষ সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মাস কয়েক আগেই পুরীর মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে কোনওভাবেই হাফপ্যান্ট অথবা ছেঁড়াফাটা জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

    হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান পুরী

    হিন্দুধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হল পুরী। ভগবান জগন্নাথদেবকে দর্শন করতে দেশ-বিদেশের বহু ভক্তই হাজির হন মন্দিরে। তাই ভক্তদের ভাবাবেগে আঘাত লাগুক তা কখনোই চায়না মন্দির কর্তৃপক্ষ। এর পাশাপাশি পুণ্যার্থীদের মন্দির (Jagannath Temple) দর্শনে যতটা সম্ভব কষ্ট লাঘব করারও চেষ্টা করা হয়। এবার থেকে আর কাঠফাটা রোদে দাঁড়িয়ে থেকে মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়াতে হবেনা ভক্তদের। ভিজতেও হবে না বৃষ্টিতে। এসির হাওয়ায় ভক্তরা লাইনে দাঁড়ালে বয়স্ক ভক্তদের বিশেষ সুবিধা হবে। আবার গরমে অসুস্থ হওয়ার আশঙ্কাও কমবে। জানা গিয়েছে, সাধারণত সিংহদ্বার দিয়েই জগন্নাথ ধামে প্রবেশ করেন ভক্তরা।

    ৮৫ মিটারের এসি করিডর

    গ্রান্ড রোডের ওপর মরিচকোট স্কোয়ার থেকে ওই সিংহদ্বার পর্যন্তই এই এসি করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ মন্দির (Jagannath Temple) কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর বাতানুকুল এই করিডর হতে চলেছে ৮৫ মিটারের।  এ বিষয়ে পুরীর অতিরিক্ত জেলাশাসক ভবাতারানা শাহ বলেন, “রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। তাঁদের জন্যই একটি করিডর নির্মাণ করা হবে। মরিচকোচ স্কোয়্যার থেকে জগন্নাথ মন্দির (Jagannath Temple) পর্যন্ত বাতানুকূল করিডর নির্মাণ করা হবে। এই বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শীঘ্রই এটি নির্মিত হবে।” পুরীর মন্দির কর্তৃপক্ষ বরাবরই অবশ্য ভক্তদের কথা মাথায় রাখে। এর আগে লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষদের জন্য চেয়ারের ব্যবস্থাও করেছিল মন্দির কর্তৃপক্ষ। লাইনের ভক্তদের জন্য জলের বোতলের ব্যবস্থাও করে মন্দির কর্তৃপক্ষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share