Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক:  বিধায়কের নিজস্ব গাড়ি থাকবে না ভাবা যায়? পশ্চিমবঙ্গে শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতিরাও চারচাকায় চলাফেরা করেন। ঠিক এর উল্টোপুরাণ দেখা গেল ত্রিপুরায়। সেখানকার বিজেপি বিধায়ক অন্তরা সরকার দেব (Antara Sarkar Deb) যেন ব্যতিক্রম। দলীয় কর্মসূচি হোক বা বিধানসভা আজও তিনি অটো রিকশায় যাতায়াত করেন। তাঁর এই সহজ সরল জীবনযাপনের জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন সেরাজ্যের সাধারণ মানুষের কাছে।

    আরও পড়ুন: এটাই বোধহয় তৃণমূলের উন্নয়ন! ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ৩৫ টি পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে 
     

    অন্তরা সরকারের পরিচয়

    ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর কেন্দ্র থেকে চলতি বছরের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন ৫৩ বছর বয়সী অন্তরাদেবী (Antara Sarkar Deb)। মানুষের জন্য কাজকেই তিনি সর্বদা প্রাধান্য দেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি কাজে, প্রতিটি মানুষ উন্নয়নের ছাতার তলায় আসুক এটাই আমি চাই। মোদিজীর সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে আমি বিশ্বাস রাখি। নারীশক্তির ক্ষমতায়নও তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন কমলাসাগরের বিধায়ক।

    আরও পড়ুন: যন্তর-মন্তরে ধর্না, রাষ্ট্রপতির কাছে আর্জি! ডিএ-র দাবিতে দিল্লি যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা

    কী বলছেন তাঁর বিধানসভা ক্ষেত্রের বাসিন্দারা

    শাসক দলের বিধায়ক তিনি, অথচ কোনও সরকারি গাড়ি নেননি। কমলাসাগর বিধানসভা ক্ষেত্রের মহিলা অটোচালক লক্ষ্মী নাহা, বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর মুখে উঠে এল অন্তরাদেবীর কথা। তিনি এদিন বলেন, উনি (অন্তরা সরকার দেব) অত্যন্ত ভাল মানুষ, সবার খেয়াল রাখেন। আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন তিনি সামর্থ্য মতো আমাকে সাহায্য় করেছেন। বেশিরভাগ সময়ই উনি আমার অটোতে চলাফেরা করেন। এলাকার মানুষের উন্নয়নই তাঁর ধ্যানজ্ঞান। অন্তরাদেবী ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে হলফনামা পেশ করে ছিলেন তাতে দেখা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৩,৬৪৭ টাকা। কোথাও কোনও দেনা নেই।

    আরও পড়ুন: অচেনা সাজ! সুখোই-৩০ এমকেআই ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের (Karnataka) বিধানসভা নির্বাচনে এখনও অবধি বিজেপি একটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেনি অবশেষে আজ থেকে কর্নাটকের ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হল। বিজেপি সূত্রে খবর, রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় বোর্ডের বৈঠকে কর্নাটকের (Karnataka) প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রসঙ্গত, কর্নাটকের ভোট ঘোষণা হয়েছে ২৯ মার্চ। ১০ মে ভোট রয়েছে এই দক্ষিণী রাজ্যে। গত নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপি দখল করেছিল ১০৪ আসন। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্বাই।

    কারা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে

    জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  বিজেপি সভাপতি জে পি নাড্ডা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কর্নাটকে (Karnataka) ভোটের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সহকারী ভারপ্রাপ্ত মনসুখ মাণ্ডবিয়া উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। কর্নাটকে (Karnataka) দলের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শনিবার বলেন, জেলা ও বিধানসভা কেন্দ্র স্তরে সমীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। ২২৪ আসনের বিধানসভায় কয়েকটি বাদে সিংহভাগ আসনেই এক বারে প্রার্থী ঘোষণা করে দেওয়ার চেষ্টা হবে। বিজেপি সূত্রে খবর, পার্টি প্রতিটি বিধানসভায় তিনজন করে প্রার্থী বাছাই করবে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব একজনকে বাছবে।

    মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সংবাদ মাধ্যমকে বলেন, আজ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে, আগামীকাল হবে সংসদীয় বোর্ডের বৈঠক। শুক্রবারই কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, শীঘ্রই আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি হওয়ায় বিজেপিকে কটাক্ষ করেছিল কংগ্রেস ,তার উত্তরে বাসবরাজ বোম্বাই বলেন, বিরোধীরা তো প্রার্থী খুঁজে পাচ্ছেনা, অন্যদল থেকে কখন কেউ দল ছাড়বেন সেই ভরসাতেই থাকতে হচ্ছে বিরোধীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক! অ্যান্টনি পুত্রের পর আজ যোগ দিলেন রাজাগোপালাচারীর প্রপৌত্র

    BJP: লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক! অ্যান্টনি পুত্রের পর আজ যোগ দিলেন রাজাগোপালাচারীর প্রপৌত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে যেন বিজেপিতে যোগদানের হিড়িক। ৬ এপ্রিল যোগদান করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি। এবার ভারতের প্রথম গভর্নর-জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর প্রপৌত্র সি আর কেশবন শনিবার বিজেপিতে যোগদান করলেন। প্রসঙ্গত, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কংগ্রেস ত্যাগ করেছিলেন কেশবন। লোকসভা ভোটের আগে এমনিতেই ব্যাকফুটে রয়েছে কংগ্রেস। প্রতিদিনই দল ছাড়ছেন কোনও না কোনও নেতা। এই আবহে প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জম্মু কাশ্মীরের দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। একহাত নিয়েছেন রাহুল গান্ধীকেও। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মোদি সরকারের জনভিত্তি এখনও অটুট। অন্যদিকে নেতৃত্বহীনতায় ভুগছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, তাই বিজেপিতে যোগদানের এই হিড়িক দেখা যাচ্ছে।

    কী বললেন কেশবন

    কংগ্রেস ত্যাগ করার সময় কেশবন তাঁর পদত্যাগপত্র মল্লিকার্জুন খাড়গেকে পাঠিয়েছিলেন, তাঁর অনুযোগ ছিল, কংগ্রেসে মূল্যবোধ নেই। তিনি তখন আরও বলেছিলেন, কংগ্রেসের কার্যপদ্ধতির সঙ্গে নিজেকে আমি মানিয়ে নিতে পারছিলাম না। এবার বিজেপিতে যোগদান করে তিনি বললেন, “আমি বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। এবং এমন দিনে আমি যোগদান করলাম যখন প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফরের কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী মোদির জনদরদী নীতি, দুর্নীতিমুক্ত শাসন এবং সংস্কার, উন্নয়ন ভারতকে একটি ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে নিয়ে এসেছে।

    ৬ তারিখ বিজেপিতে যোগদান করেন অনিল অ্যান্টনি

    দুদিন আগেই বিজেপিতে যোগদান করেন অনিল অ্যান্টনি। বিবিসি বিতর্কে তিনি প্রধানমন্ত্রী মোদির পক্ষ নিয়েছিলেন। এরপরেই কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং ভি মুরালীধরনের উপস্থিতিতে তিনি  বিজেপিতে যোগদান। কেরালার বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনও হাজির ছিলেন ওই যোগদান অনুষ্ঠানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তিহাড় জেল বন্দি সুকেশ চন্দ্রশেখর ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।  ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন কেজরিওয়াল, এই দাবি সুকেশ চন্দ্রশেখরের। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার এই প্রসঙ্গে  কথোপকথনের সম্পূর্ণ চ্যাট এখনও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন সুরেশ চন্দ্রশেখর। তাঁর আরও সংযোজন ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার পরে সেটার প্রাপ্তি চিঠি অবশ্যই সঙ্গে রাখতে বলেছিলেন কেজরিওয়াল । দিল্লির আম আদমি পার্টি (AAP) নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে এই চ্যাট পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে কিভাবে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিতে অভিযুক্ত। ১৫ কোটি টাকার অঙ্কের ক্ষেত্রে কোড ব্যবহার করতেন কেজরিওয়াল, এমনটাই দাবি সুকেশের। এই কোড ছিল ১৫ কেজি ঘি।

    আরও পড়ুন: আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের অনুমোদন নিতে হবে! নয়া নির্দেশিকা রাজভবনের

    নার্কো টেস্ট করতেও প্রস্তুত কনম্যান সুকেশ

    সুকেশ চন্দ্রশেখরের আরও দাবি যে তিনি যে কোন রকমের নার্কোটেস্ট পলিগ্রাফ টেস্টের জন্য রাজি আছেন।  কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসুক সবার সামনে। তিনি বলেন যে আমি প্রমাণ দেব ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কী কী ভাবে দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে তার কাছে মোট ৭০০ পাতার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যাট আছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং ২০২০ সালেই তিনি টিআরএস অফিসে ৭৫ কোটি টাকা পৌঁছে দিয়েছেন। প্রসঙ্গত এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুকেশ। জেলে তাঁর প্রাণ সংশয়ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুকেশ।

     

    আরও পড়ুন: রাজু ঝা–কে খুনের পিছনে রয়েছে বড় মাথা, প্রাণহানির শঙ্কা লতিফেরও! চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: গুলাম নবির মোদি বন্দনা! একহাত নিলেন রাহুলকেও, কী বললেন বর্ষীয়ান নেতা?  

    Narendra Modi: গুলাম নবির মোদি বন্দনা! একহাত নিলেন রাহুলকেও, কী বললেন বর্ষীয়ান নেতা?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ জম্মু কাশ্মীরের দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। প্রাক্তন কংগ্রেস নেতা সম্প্রতি ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করে তাঁকে ‘২৪ ঘণ্টার রাজনীতিক’ এবং ‘যোগ্যতমের উদবর্তন’ বলে প্রশংসা করেন। লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন মোদি। পাশাপাশি রাহুল গান্ধীর প্রতিও আক্রমণ শানিয়েছেন এই প্রবীণ নেতা। তাঁর মতে, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী যা করেছেন তার ১ শতাংশ কাজ করলেই তিনি ‘সফল’ হতেন। তিনি আরও বলেন, রাহুলই প্রধান কারণ যে তিনি এবং আরও অনেকে আজ কংগ্রেসে নেই। এমনকী তাঁর দাবি, এতদিনের পুরনো একটি দলের সদস্য হয়ে থাকতে কেউই ‘মেরুদণ্ডহীন’ হবে না। প্রসঙ্গত, এই নতুন নয় এর আগে ২০২১ সালেও নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করেছিলেন গুলাম নবি আজাদ। তখন কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ওই নেতা বলেছিলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা সত্যিই প্রশংসনীয়। ২০২৪ সালের ভোটের আগে এমনিতেই ব্যাকফুটে কংগ্রেস। দল ছাড়ছেন একের পর এক কংগ্রেস নেতা, সেই আবহে বর্ষীয়ান এই প্রবীণ নেতার মোদি (Narendra Modi) স্তুতি বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    ‘ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি’ নামে একটি দল গঠন করেন আজাদ 

    গুলাম নবি আজাদ, গত বছর দলের নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়ে ‘ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি’ নামে একটি দল গঠন করেছিলেন। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র তার দলের ফেরার সম্ভাবনা নিশ্চিত করে বলতে পারেনি। এদিন নবি আরও বলেন, ‘রাহুলের অপরিণত এবং শিশুসুলভ আচরণের জন্যই কংগ্রেসের এই বিপর্যয়’। এদিন তিনি রাহুল গান্ধীর সঙ্গে দলের অনান্য নেতাদের সুরাটের আদালতে যাওয়া নিয়েও পালটা প্রশ্ন তোলেন। আজাদ তার বিবৃতিতে বলেন, ‘সমস্ত রাজনৈতিক দলের কিছু ত্রুটি রয়েছে, কংগ্রেসেও কিছু ত্রুটি রয়েছে। আমি আশা করি কংগ্রেস দল নিজেদের সেই ভুলগুলি সংশোধন করবে।’ তিনি আরও বলেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বা তাঁর মতাদর্শকে তিনি পছন্দ করেন না বলে মন্তব্য করে নবি জানান, কিন্তু তিনি চব্বিশ ঘণ্টার রাজনীতিক, তাঁর সঙ্গে লড়াই করার সময় সেটা উপেক্ষা করা উচিত নয়। যদিও এটা বলার পর কংগ্রেস নেতারা আমাকে ‘মোদি-ভক্ত’ বলে কটাক্ষ করছেন, কিন্তু আমি ‘আজাদি-ভক্ত’। গুলাম নবি আজাদ দাবি করেন, তিনি কংগ্রেস পার্টি ছেড়ে দিয়েছেন ঠিকই কিন্তু রাজনীতির প্রতি তাঁর দৃষ্টিকোণ বদলায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Oxfam India: অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করল স্বরাষ্ট্র মন্ত্রক! কেন জানেন?

    Oxfam India: অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করল স্বরাষ্ট্র মন্ত্রক! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অক্সফ্যাম ইন্ডিয়া’ (Oxfam India) সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করল স্বরাষ্ট্র মন্ত্রক। এই সংস্থার বিরুদ্ধে ২০১০ সালের ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) বা বিদেশি অবদান বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আয়কর বিভাগের এক সমীক্ষায়, ধরা পড়েছিল যে অক্সফ্যাম ইন্ডিয়া ২০১০ সালের ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের বিধানকে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিল।

    কী অভিযোগ সংস্থার বিরুদ্ধে

    ‘অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ যে বিদেশি অনুদান আইন লঙ্ঘন করেছে তারা। বলা হচ্ছে, করোনার সময় থেকেই বিদেশি অনুদানের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছিল কিছু নিয়ম-কানুন। অভিযোগ, তার পরও ‘অক্সফ্যাম ইন্ডিয়া’ ‘বেআইনি’ উপায়েই বিদেশি অনুদান নিয়ে চলেছে। আয়কর বিভাগের নজরে সম্প্রতি সংস্থার বেশ কিছু ই-মেলে অনিয়ম চোখে পড়ে। অলাভজনক সংস্থা মারফতই বিদেশ থেকে অনুদান নিয়ে চলেছে OXFAM, এমনই অভিযোগ উঠছে। 

    শুধু তাই নয়, আয়কর বিভাগের একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, কিছু বিদেশি সংস্থা এবং তাদের শাখা ‘অক্সফ্যাম ইন্ডিয়াকে ব্যবহার করে বিদেশ থেকে অনুদান সংগ্রহ করছে। ভারতে সামাজিক কাজকর্মের জন্যই নথিভুক্ত হয়েছিল ‘অক্সফ্যাম ইন্ডিয়া’। অভিযোগ, সংস্থার কর্মী, সহযোগী এবং অন্য মাধ্যমে বিদেশি অনুদানের টাকা সংগ্রহ করে সেন্টার ফর পলিসি রিসার্চে ঢুকিয়েছে ‘অক্সফ্যাম ইন্ডিয়া’। জানা গিয়েছে, এই সংস্থার বিরুদ্ধে ২০১০ সালের ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) বা বিদেশি অবদান বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ২০১০ সালের ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন)-এর আওতায় নথিভুক্ত ছিল ‘অক্সফ্যাম ইন্ডিয়া’ (Oxfam India)। এর মেয়াদ ছিল ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তারপর থেকে ২০২০ সালের ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল। এই সংশোধিত বিধি অনুযায়ী কোনও সংস্থা, বিদেশ থেকে পাওয়া সহায়তা অন্য কাউকে স্থানান্তর করা যায় না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক দেখেছে, সংশোধিত আইনটি চালু হওয়ার পরও বিদেশ থেকে পাওয়া অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেছে অক্সফ্যাম ইন্ডিয়া (Oxfam India)। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আরও বলা হয়েছে, বিভিন্ন এনজিওগুলিতেও অর্থ স্থানান্তর করেছে অক্সফ্যাম।
    সূত্রের খবর, কমিশন হিসেবে সেন্টার ফর পলিসি রিসার্চকে তাদের কর্মী বা সহযোগীদের মাধ্যমে অর্থ পাঠাত অক্সফ্যাম ইন্ডিয়া। টিডিএস ডেটাতেও এটা ধরা পড়েছে। দেখা গিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে সেন্টার ফর পলিসি রিসার্চকে ১২,৭১,১৮৮ টাকা পেমেন্ট করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sharda Peeth Corridor: সারদা পীঠ ইস্যুতে অমিত শাহের মন্তব্যে সিলমোহর দিল পিওকে-র আইনসভা

    Sharda Peeth Corridor: সারদা পীঠ ইস্যুতে অমিত শাহের মন্তব্যে সিলমোহর দিল পিওকে-র আইনসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, সারদা পীঠ হল ভারতের ধর্ম শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি সুন্দর মিলনস্থল। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্তবৃন্দের জন্য কর্তারপুর করিডরের মতোই সারদা পীঠ করিডোর (Sharda Peeth Corridor) খুলে দেবার সম্পূর্ণ চেষ্টা করবে। এবার অমিত শাহের এই মন্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করল পিওকে-এর আইনসভা। তাদের মতে, ভারতীয় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া দরকার এই করিডোর। প্রসঙ্গত, সারদা পীঠে ভারতীয় দর্শনার্থীদের প্রবেশাধিকারের দাবিতে ২০০৪ সাল থেকেই সরব ‘সেভ সারদা কমিটি’। এই পীঠ বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের ভূখন্ডে অবস্থিত।

    আরও পড়ুন: বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক দেড় বছরের শিশু সহ বাঙালি দম্পতি

    কী বললেন সেভ সারদা কমিটির কর্ণধার

    সেভ সারদা কমিটির কর্ণধার রবীন্দ্র পণ্ডিত এদিন বলেন, শোনা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় এবিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমরা তিতওয়ালে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলাম। সেই উপলক্ষ্যে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেদিন বলেন, সারদা পীঠ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সমস্ত চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার।

    আরও পড়ুন: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’

    কর্তারপুর করিডরটি ২০১৯ সালে উদ্বোধন করা হয়েছিল

    প্রসঙ্গত, কর্তারপুর করিডরটি ২০১৯ সালে উদ্বোধন করা হয়েছিল। এই স্থানে আছে দুটো গুরুত্বপূর্ণ শিখ উপাসনালয়। প্রথমটি হল পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বারা দরবার সাহিব এবং আরেকটি হলো পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক। এই সংযোগস্থল হল তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এখানে তাদের ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়। সারদা পিঠ করিডোর (Sharda Peeth Corridor) এর ক্ষেত্রেও সরকারের একই চিন্তাভাবনা রয়েছে।

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhya Pradesh: কুনো জাতীয় উদ্যানের চিতা ঢুকে পড়ল মধ্যপ্রদেশের গ্রামে

    Madhya Pradesh: কুনো জাতীয় উদ্যানের চিতা ঢুকে পড়ল মধ্যপ্রদেশের গ্রামে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আচমকা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শেওপুর জেলার বিজয়পুরের ঝাড় বারোদা গ্রামে ঢুকে পড়ে একটি চিতা। এই চিতাগুলি নামিবিয়া থেকে এনে রাখা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ওবান নামের ওই চিতাটিকে ঝাড় বারোদা গ্রামের একটি চাষের ক্ষেতের পাশে শুয়ে থাকতে দেখা যায়। এই গ্রামটি কুনো জাতীয় উদ্যান থেকে প্রায় ২০ কিমি দূরে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে ছবি ও ভিডিয়ো তুলে রাখার পাশাপাশি বন দফতরকে খবর দেয়ে। ঘটনাস্থলে আসেন বন দফতরের সদস্যরা।

    আরও পড়ুন: গত ৫০ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি পাকিস্তানে! খাদ্য সামগ্রী নেওয়ার হুড়োহুড়িতে প্রাণ গেল ২০ জনের

    কী বললেন বন দফতরের আধিকারিক

    এপ্রসঙ্গে এক আধিকারিক জানান, কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বিজয়পুরের ঝাড় বারোদা গ্রামে ঢুকে পড়েছে নামিবিয়া থেকে আসা ওবান নামের একটি চিতা। নজরদারি দলের সদস্যরা গ্রামে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছে। চিতাটিকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।

    ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

    এদিকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। চিতাটি গ্রামবাসীদের উপর আক্রমণ করলে কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

    আরও পড়ুন: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’

     

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’   

    BJP: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’   

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিএ জমানায় লাগাতার দুর্নীতির কথা তুলে ধরতে  বিজেপি (BJP) শুরু করল নতুন ভিডিও সিরিজ ‘কংগ্রেস ফাইলস’। ইউপিএ আমলের দুর্নীতিগুলিই এই ভিডিওতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। রবিবার এই ভিডিও সিরিজের প্রথম এপিসোডটি প্রকাশ করেছে বিজেপি। আগামী দিনে আরও বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হবে বলে জানা গিয়েছে বিজেপির তরফ থেকে।

    আরও পড়ুন: আজ থেকে অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল জানেন? 

    বিজেপির (BJP) ট্যুইট

    রবিবার তিন মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয় বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে। সেখানে লেখা হয়, কংগ্রেস আর দুর্নীতি সমার্থক। ৭০ বছর তারা সাধারণ মানুষের বিপুল অর্থ লুট করেছে। ৪৮,২০,৬৯,০০,০০,০০০ লক্ষ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কংগ্রেস।  এই অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে পারলে ২৪টি আইএনএস বিক্রান্ত বা ৩০০টি রাফালে জেট কেনা যেত।

    তবে কংগ্রেস জমানার শেষ ১০ বছরের ঘটনাবলির কথাই উল্লেখ করা হয়েছে বিজেপির এই ভিডিওটিতে। ২০০৪ থেকে ২০১৪ সালকে ‘লস্ট ডেকেড’ আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। কয়লা, ২-জি নেটওয়ার্ক, কমনওয়েলথ গেমস, মনরেগা- একাধিক ইস্যুতে দুর্নীতির কথা তুলে ধরেছে বিজেপির এই ভিডিও। সিরিজের প্রথম এপিসোডে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে ‘মুখ্য ভূমিকা’য় দেখা গিয়েছে।

    এই ভিডিওর শেষেই বলা হয়েছে, এটা কংগ্রেসের বিশাল দুর্নীতির ‘ট্রেলার’। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। আগামী দিনে এই ভিডিওর বেশ কয়েকটি এপিসোড মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের তরফে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

     

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengaluru: বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক দেড় বছরের শিশু সহ বাঙালি দম্পতি

    Bengaluru: বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক দেড় বছরের শিশু সহ বাঙালি দম্পতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারীর অভিযোগে বেঙ্গালুরুতে (Bengaluru) জেলে ভরা হল এক বাঙালি দম্পতিকে। বাদ যায়নি তাঁদের বছর দেড়েকের শিশুও। অভিযোগ, বেঙ্গালুরুতে (Bengaluru) বাংলাভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়েছে।

    পেটের তাগিদে বেঙ্গালুরুতে (Bengaluru) কাজে গেছিলেন পশ্চিম বর্ধমানের পলাশ অধিকারী 

    পেটের তাগিদে বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গেছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জামালপুরের বাসিন্দা পলাশ অধিকারী। সঙ্গে ছিলেন পুত্র, স্ত্রী, বৌমা ও ছোট নাতি। জানা গেছে, সেখানে রাস্তায় প্লাস্টিক, বর্জ্য পদার্থ , আবর্জনা পরিষ্কার করে অন্য জায়গায় সরিয়ে রাখার কাজ করতেন এক এজেন্টের অধীনে।
     

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

    ভাড়া বাড়ি থেকেই আটক করা হয় তাঁদের

    জানা গেছে বেঙ্গালুরুতে (Bengaluru) একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পলাশ অধিকারী ও তাঁর পরিবার, সেখান থেকে বাংলাদেশি সন্দেহে ৭  জনকে আটক করে বেঙ্গালুরু পুলিশ, তাঁরা সেখানে বাংলাভাষাতে কথা বলায় পুলিশ তাঁদের সন্দেহের জেরে আটক করে বলে দাবি । পলাশের বৃদ্ধ বাবা মা ও তাঁর প্রতিবেশীকে গ্রেপ্তার করার পরে তাদের ছেড়ে দেওয়া হলেও এখনও জেলে রয়েছেন পলাশ ও তাঁর স্ত্রী ।

    বেআইনি গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার বিভিন্ন মহল

    বিনা অপরাধে পলাশ এবং তাঁর স্ত্রী-পুত্র এখনও বেঙ্গালুরুতে কেন জেলবন্দি তা নিয়ে বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়েছে। প্রশাসন সূত্রে খবর, মাস চারেক আগে কর্ণাটকের ভারথুর থানার পুলিশের তিনজন আধিকারিক জামালপুরে আসেন। পলাশ ও তাঁর স্ত্রী ভারতীয় নাগরিক কিনা যাচাই করার জন্য তাঁরা স্থানীয় বিডিওর কাছে যান। পলাশবাবুর পরিবারের ভোটার কার্ড ও আধার কার্ডটি সঠিক কিনা সে বিষয়ে অনুসন্ধান চালানো হয় স্থানীয় বিডিও অফিসে। পরে, তাঁদের নাগরিকত্বের সমস্ত তথ্য ও নথি ইমেইলের মাধ্যমে ভারথুর থানায় পাঠানো হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share