Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sri Lanka: শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবসে যোগ দিতে কলম্বো পৌঁছলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী

    Sri Lanka: শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবসে যোগ দিতে কলম্বো পৌঁছলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলম্বোতে নামলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    ট্যুইটে কী লিখলেন বিদেশ প্রতিমন্ত্রী

    এ বিষয়ে ট্যুইটে বিদেশ প্রতিমন্ত্রী লেখেন, শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫তম স্বাধীনতা দিবসে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। ধন্যবাদ জানাই শ্রীলঙ্কার সরকারকে এমন  উষ্ণ অভ্যর্থনার আয়োজন করার জন্য। অন্যদিকে শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসকে শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    কী কী আলোচনা হবে

    বিদেশমন্ত্রকের প্রেস বিবৃতি অনুযায়ী, বিদেশ প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে অনেক বিষয়েই আলোচনা হতে চলেছে। সেদেশের রাষ্ট্রপতি রামিল উইকরেমেসিংঘে এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রীর।

    প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই ভারতের অন্যতম নীতি। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে চিন, পাকিস্তান, নেপাল, ভুটান,  আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়াতে শান্তি বজায় রাখতে ভারত সর্বদাই এই দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে চলে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার (Sri Lanka) সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বেশ ভাল। এক দেশ অপর দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজার রাখার পক্ষপাতি।

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

      

  • Shaligram: রাম মূর্তি নির্মাণের জন্য নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিত মজবুত করবে বলেই ধারণা অভিজ্ঞ মহলের 

    Shaligram: রাম মূর্তি নির্মাণের জন্য নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিত মজবুত করবে বলেই ধারণা অভিজ্ঞ মহলের 

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপালের কালী গণ্ডকী নদীর শিলা ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছেছে গত বৃহস্পতিবার ভোরে। পুরাণ অনুযায়ী সীতা দেবী ছিলেন মিথিলার জনক রাজার কন্যা। নেপালের জনকপুরধাম এখনও তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ। ভারত এবং নেপালের সঙ্গে সম্পর্ক অনেক প্রাচীন। সাংস্কৃতিক বাণিজ্যিক সমস্ত কিছু দিক থেকেই।

    রাম সীতার বিবাহ…

    অযোধ্যার রাজপুত্রের সঙ্গে জনকপুরের রাজকন্যার বিবাহ শুধু বিশ্বাস নয় বরং ঐতিহাসিকভাবেও সত্য।  ভারত নেপাল সম্পর্কের ভিত্তি মজবুত হওয়ার এটা অন্যতম কারণও বটে। নেপালের অধিকাংশ মানুষ এখনও হিন্দু এবং তারা ভগবান রামচন্দ্রের ভক্তও বটে।

    নেপালের পাঠানো শিলা পূজন (Shaligram) সম্পন্ন হল অযোধ্যায়

    এখনও অবধি যা জানা যাচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের বিগ্রহ তৈরি হবে নেপালের কালী গণ্ডকী নদীর শিলা (Shaligram) দিয়ে। যেটি রাম মন্দির ট্রাস্ট এবং নেপালের সাধুদের যৌথ উদ্যোগে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিমধ্যে গত বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় এসে পৌঁছেছে। অযোধ্যায় জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলা পূজনকে তেন্দ্র করে। এবং ১০০ এর উপর মহন্ত এই শিলা পূজনে অংশ নিয়েছেন বলেই জানা যাচ্ছে। কালী গণ্ডকী নদীর এই শিলা প্রথমে পাঠানো হয়েছিল নেপালের জনকপুরধামে, শিলা খণ্ড ঘিরে সেখানেও হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এক ব্যাপক উন্মাদনা দেখা দেয় এবং ভক্তি ভরে শিলাকে প্রণাম করতে থাকেন সকলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই দৃশ্য।

    ৬ কোটি বছরের প্রাচীন শিলা

    গবেষণায় দেখা গেছে, এই শিলা খন্ড দুটি ৬ কোটি বছরের প্রাচীন। জানা গিয়েছে, অযোধ্যায় রামমন্দিরের বিগ্রহ নির্মাণের কাজে শিলা পাঠানোর সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। সেই মতো ভূ-তাত্ত্বিক গবেষকরা খোঁজ শুরু করেন এমন শিলা যা হাজার হাজার বছর ধরে অক্ষত থাকবে। শেষে কালী গণ্ডকী নদীর শিলাকেই (Shaligram) বাছেন বিশেষজ্ঞরা। এমনিতে কালী গণ্ডকী নদীর শিলাকে পবিত্র মানা হয়। বিশ্বাসমতে এই শিলাতেই (Shaligram) অবস্থান করেন স্বয়ং ভগবান বিষ্ণু। রামচন্দ্রকেও ভগবান বিষ্ণুর অবতার মানেন হিন্দুরা। ৫০০ বছর পরে রামমন্দিরের পুনঃপ্রতিষ্ঠার সময় নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Union Budget: কর্মসংস্থানের উপরও বিশেষ জোর! কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

    Union Budget: কর্মসংস্থানের উপরও বিশেষ জোর! কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি লোকসভায় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল মোদি সরকরারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই সব দিক মাথায় রাখতে হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। একাধারে তিনি যেমন আয়কর সীমা বাড়িয়েছেন, তেমনি প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য দিয়েছেন একগুচ্ছ সুবিধা। তাই খুশি আম জনতা। একই সঙ্গে সীতারামন জোর দিয়েছে পরিকাঠামো উন্নয়নে। তার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। যা গত বাজেটের তুলনায় ৩৩ শতাংশ বেশি। আসলে আরও বেশি চাকরি দেওয়াই লক্ষ্য মোদি সরকারের।  

    মূলধন বৃদ্ধির হার

    বাজেটে বলা হয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার চারগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই তথ্যে জানা গিয়েছে, ২০১১-১২ সাল থেকে ২০২১-২২ আর্থিক বছরের মধ্যে দেশের গড় মূলধনী ব্যয় বৃদ্ধির হার প্রায় ১৩ শতাংশ। ২০২২-২৩ সালের প্রথম আট মাসে দেশের বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৩.৪ শতাংশ। অন্যদিকে,২০২১-২২ সালের জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে ব্যক্তিগত মূলধনের পরিমাণ লাফিয়ে বেড়েছে। এটি দেশের অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে। কেন্দ্রের এই মূলধনী ক্ষেত্রে রাস্তা, হাইওয়ে, রেলপথ এবং পরিকাঠামো নির্মাণের সেক্টরগুলিতে বিনিয়োগ দেখা যেতে পারে। এই ধরনের বিনিয়োগে বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। এ বিষয়ে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, “মূলধনী ব্যয় সামগ্রিকভাবে চাহিদাকে শক্তিশালী করে। ঝুঁকি না নেওয়ার সময় এটি ব্যক্তিগত ব্যয় বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি, দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতাও বাড়ায়।”

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    কাজের সুযোগ

    কর্মসংস্থানের উপরও বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এবারের বাজেটে মেক ইন ইন্ডিয়া পণ্যের উপরে জোর দেওয়া হয়েছে। তাতে মূলধন বিনিয়োগের কথাও বলা হয়েছে। ক্ষুদ্র শিল্পের মাধ্য়মে কর্মসংস্থানের নতুন সুযোগ করে দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নতুন সংস্থা বা স্টার্টআপের উপরেও জোর দেওয়া হয়েছে। অমৃতকালে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগোনো হয়েছে। কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করা হবে। পিএম বিশ্বকর্মাস্কিল ডেভেলপমেন্ট স্কিম চালু করা হবে। শিল্পীদের স্কিলের উন্নয়েনর উদ্দেশ্যে এই প্রকল্প নিয়ে আসা হবে। এর ফলে আরও প্রফেশনাল উপায়ে শিল্পীরা কাজ করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    মাধ্যম নিউজ ডেস্ক: মদের দোকান বন্ধ হওয়া দরকার, কারণ মদের কারণেই সাংসারিক অশান্তি চরমে ওঠে বিভিন্ন পরিবারে, এমনটাই মত বিজেপি নেত্রী উমা ভারতীর (Uma Bharti)। নেশামুক্ত সমাজ গড়তে এবার মধ্যপ্রদেশে পথে নামলেন নেত্রী (Uma Bharti)। তাঁর আরও দাবি, রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ হোক, বদলে গড়ে উঠুক গোশালা। মদের ধারার বদলে দুগ্ধ ধারা! তাঁর দাবি, যত্রতত্র মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। মদের দোকান বন্ধ হলে সমাজের অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন? 

    উমার (Uma Bharti) সক্রিয়তা……

    মদের দোকানগুলি বন্ধ করতে নিজেই উদ্যোগী হয়েছেন তিনি। জানা গেছে, কয়েকদিন আগে ঠিক সন্ধ্যাবেলায় তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। অযোধ্যা নগরের ওই মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে একটি মদের দোকান। উমা ভারতী (Uma Bharti) মন্দিরে ঢুকেই ঘোষণা করেন যে তিনি কয়েকদিন ধরে মন্দিরেই থাকবেন। এরমধ্যে যেন পুলিশ ব্যবস্থা নেয় মন্দির সংলগ্ন ওই মদের দোকানের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    উমার (Uma Bharti) আরও দাবি 

    এদিন তিনি আরও দাবি করেন, বেআইনি মদের কারবার ক্রমশই বাড়ছে। যেখানে সেখানে বেআইনিভাবে মদের দোকান গজিয়ে উঠছে। আর মদ খেয়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাও বাড়ছে। তাই আগে মদের ব্যবসায় লাগাম টানতে পারলেই অনেক অপরাধ কমে যাবে বলে মনে করেন উমা ভারতী। মদের দোকানগুলি উঠিয়ে দিয়ে সেখানে গোয়ালঘর তৈরির দাবি জানিয়েছেন উমা (Uma Bharti)। তাঁর দাবি, মদ বিক্রির থেকে পশুপালন করা অনেক ভাল। তাহলে অন্তত অপরাধের প্রবণতা কমবে।

    আরও পড়ুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Ayodhya: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    Ayodhya: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! ঘটনাক্রমে এদিনই নেপাল থেকে অযোধ্যায় (Ayodhya) এসেছে বিগ্রহ তৈরির শিলা। জানা গেছে, অযোধ্যার  (Ayodhya) রামকোট এলাকায় বাসিন্দা মনোজ নামে এক যুবকের কাছে এই হুমকি ফোন আসে। 

    কখন এসেছিল এই হুমকি ফোন

    বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় পৌঁছায় শিলা খন্ড দুটি, তারপরেই এমন হুমকি ফোনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অযোধ্যায়  (Ayodhya)। ওই হুমকি ফোনে বলা হয়, সকাল ১০টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। ফোন পাওয়ার পরেই গোটা ঘটনাটি পুলিশকে জানান মনোজ।

    পুলিশ কী বলছে

    পুলিশ তদন্তে নামে এরপরেই। বাড়ানো হয় অযোধ্যার মন্দির প্রাঙ্গণের নিরাপত্তা। সেনা এবং পুলিশ যৌথভাবে টহল দিতে থাকে পুরো এলাকা। অযোধ্যা পুলিশ বলে, তদন্ত চলছে। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ওই ফোন আসে জনৈক রামভক্ত মনোজের কাছে। কে বা কারা ওই ফোন করেছিল তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ তাদের এই বিবৃতি আনুষ্ঠানিকভাবে ট্যুইটারেও দেয়।

    নির্বিঘ্নেই সম্পন্ন হল শিলা পুজো
     

    এই হুমকি ফোনে কোনও রকম প্রভাব পড়েনি শিলা পুজোতে। বিগ্রহ তৈরির জন্য নেপালের কালী গণ্ডকী নদী থেকে ৬ কোটি বছরের পুরনো শিলা পাঠিয়েছে নেপাল সরকার। কালী গণ্ডকী নদীর এই পাথরকে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতীক মনে করেন ভক্তরা। আড়ম্বরপূর্ণ ভাবে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে শিলা পূজন। রামমন্দিরের প্রায় ১০০ মহন্ত এদিন এই শিলা পুজো করেন। নেপাল থেকে আগত এই পাথর খণ্ড দুটি দেখতে ব্যাপক ভিড় করেন ভক্তরা। ভিড়ের চাপে ট্রাক দুটি মন্দিরের সামনে থেকে মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে সময় নেয় প্রায় ১ ঘণ্টা। এখনও অযোধ্যায় সেনা টহল চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতেই উদ্বোধন হবে রামমন্দিরের, ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। ইতিমধ্যে অযোধ্যায় (Ayodhya) পৌঁছে গেল শালগ্রাম শিলা। পাশ্ববর্তী নেপাল থেকে এল। বিশেষজ্ঞদের মতে নেপালের কালী গণ্ডকী নদীর এই পাথর ৬ কোটি বছরের পুরোনো। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই পাথর হল ভগবান নারায়ণের রূপ। রামচন্দ্রকে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান বিষ্ণুর অবতার মানেন, তাই নেপালের কালী গণ্ডকী নদীর এই শালগ্রাম শিলা সেদেশ থেকে পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, একথা শোনা গিয়েছে নেপাল সরকারের এক মন্ত্রীর মুখে।

    কত দিন সময় লাগল শিলা খন্ড দুটির ভারতে আসতে

    সাত দিন ধরে ৩৭৩ কিলোমিটার  যাত্রা শেষ করে বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় (Ayodhya) পৌঁছায় বিশাল পাথর। বিশ্বাসমতে সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুরে প্রথমে নিয়ে যাওয়া হয় এই পাথর দুটি এরপর গোরক্ষপুর হয়ে অযোধ্যায় আসে শিলা খন্ড দুটি। অযোধ্যায় মন্দির প্রাঙ্গণে পৌঁছতে একটু বেশিই সময় লাগে, কারণ পাথর দর্শন করতে অগণিত ভক্তের ভিড় হয় মন্দির সংলগ্ন এলাকায়। শিলা খণ্ড দুটির পুজো ঘিরে সরযূ নদীর তীরে রীতিমত উৎসবের মেজাজ দেখা যায়।

    আজ একশো জন মহন্ত মিলে এই শিলা খণ্ডের পুজো করেছেন। তবে নেপাল থেকে আনা এই পাথরেই রামলালার বিগ্রহ নির্মাণ হবে কিনা তা চূড়ান্ত হয়নি কিছু। জানা গিয়েছে, ওড়িশা ও কর্নাটক থেকেও শিলা খন্ড আসবে অযোধ্যায় (Ayodhya)। পরবর্তীকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি দিয়ে তৈরি হবে রাম সীতার মূর্তি। দুটি শিলা খন্ডের একটির ওজন ১৮ টন এবং অপরটির ওজন ১৬ টন বলে জানা গেছে।

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কী বলছে

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ভগবান রামের মন্দিরে মূর্তি তৈরির বিষয়ে মতামত নেওয়া হবে সারা দেশের ভাস্করদের। কোন শিলা থেকে এই মূর্তি তৈরি করা হবে তা ঠিক হবে তারপরেই। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: তুষার ধসের কারণে জম্মু-কাশ্মীরের (Kashmir) গুলমার্গে দুই বিদেশি পর্যটকের মৃত্যু। জানা গিয়েছে ওই দুই পর্যটকের বাড়ি পোল্যান্ডে। ১৯ জন বিদেশি পর্যটককে  উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বারামুলা পুলিশ সূত্রে খবর, গুলমার্গের পর্যটন কেন্দ্র হাপাথখুদ আফারওয়াতে হঠাৎ করেই তুষার ধস নামে। এর ফলে বরফের তলায় চাপা পড়েন বিদেশি পর্যটকরা। পরে তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দু’জনের।

    লাদাখেও একই ঘটনা ঘটে গত রবিবার

     প্রসঙ্গত, গত রবিবার লাদাখের কার্গিলে একইরকমের তুষার ধসের কারণে  মৃত্যু হয় মা ও তাঁর কিশোরী মেয়ের। সেই ঘটনার দু’দিনের মাথায় এবার তুষার ধসে মৃত্যু হল দুই বিদেশি পর্যটকের। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের (Kashmir) বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। 

    আরও পড়ুন: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী?

    শোকজ্ঞাপন করলেন কাশ্মীরের (Kashmir)  লেফটেন্যান্ট গভর্নর
     

    এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মনোজ সিনহা, নিজের ট্যুইটারে তিনি লেখেন, আমি মর্মাহত এই ঘটনায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তুষারঝড়ের এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে কাশ্মীরের প্রশাসন।

  • Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মতে এটা ঐতিহাসিক বাজেট (Union Budget)। সমস্ত ক্ষেত্রের দিকে সমান নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে (Union Budget)। ক্রীড়া থেকে রেল সবকিছু ক্ষেত্রেই যেন কল্পতরু হয়েছে কেন্দ্রের মোদি সরকার। ব্যাপক ট্যাক্স ছাড় দিয়ে মধ্যবিত্তদের মন জিতে নিয়েছে মোদি সরকার।  পরিবেশও বাদ যায়নি। পরিবেশ দূষণ কমাতে গোবর্ধন প্রকল্পে  ১০,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযান। এর ঠিক পরেই পরিচিতি পায় ‘গোবর্ধন’ প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আগামী দু’বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর্ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।’

    গোবর্ধন প্রকল্পের খুঁটিনাটি

    গোবর্ধন প্রকল্পে গবাদি পশুদের গোবর বায়োগ্যাসে রূপান্তর করা হয়। জানা গিয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে গ্রামকে চিহ্নিত করবে কেন্দ্র, তৈরি হবে বায়োগ্যাস। আরও জানা যাচ্ছে, এর সঙ্গে ফেলে দেওয়া বর্জ্য থেকেই তৈরি হবে রিনিউয়েবল এনার্জি। 

     ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে ২০০টি কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে সারা দেশ জুড়ে। যার মধ্যে ৭৫টি হবে বিভিন্ন শহরে এবং ৩০০টি হবে গোষ্ঠী ভিত্তিক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সারা দেশে প্রায় ৫৮২টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে বলে জানা গিয়েছে। 

    পরিবেশবান্ধব বাজেটের আরও কতগুলি পদক্ষেপ

         – বিশেষ জোর দেওয়া হবে কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের ক্ষেত্রে

        – হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ
        
        – ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
        

  • Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের বাজেট অধিবেশনে (Union Budget) ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র। দেশে বিভিন্ন খেলাকে জনপ্রিয় করতে এবং প্রত্যন্ত গ্রামগুলি থেকে বেশি করে অ্যাথলেটিক তুলে আনতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসে ভারত মোটামুটি ভালোই সাফল্য পায়। আবার আগামী বছর রয়েছে অলিম্পিক, এমন সময় কেন্দ্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা। 

    কত টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

    এদিন সংসদে বাজেট পেশ (Union Budget) করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ক্রীড়াক্ষেত্রে ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যুব-ক্রীড়া ক্ষেত্রে ২,৬৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।  গত বারের বাজেটের (Union Budget) তুলনায় ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে চলতি বছরের বাজেটে।

    কোন বিভাগ কত টাকা পাবে

    জানা গিয়েছে এই বরাদ্দের মধ্যে সব থেকে বেশি টাকা দেওয়া হবে খেলো ইন্ডিয়ার জন্য। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ১০৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে দেশের উঠতি ক্রীড়াবিদরা বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়  সুযোগ পেয়ে থাকেন।

    ৭৮৫ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে। এই সংস্থার কাজ হল দেশের বিভিন্ন খেলায় কোচ নিয়োগ, ক্রীড়াবিদদের সরঞ্জাম কেনা ইত্যাদি।

    ৩২৫ কোটি টাকা দেওয়া হবে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে। জানা গিয়েছে সম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। অন্যদিকে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

     ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চের জন্য ১৩ কোটি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির জন্য ২১ কোটি ৭৩ লক্ষ এবং ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

    চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। প্যারিস অলিম্পিক সামনের বছরে হবে। খুব বেশি দেরি নেই। তাই আগে থেকেই ক্রীড়াক্ষেত্রে জোর দিতে চাইছে কেন্দ্র। সেই কারণে এখনও পর্যন্ত সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে খেলাধুলোর উপর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকান্ডে অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) মিশ্র গতকাল জামিন পেলেন। এদিন অভিযুক্তের জামিনের বিষয়ে বলতে গিয়ে নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে একবার তলব করার পর সে হাজির হয়নি মানে এই সিদ্ধান্তে আসা যায়না যে সে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চাইছে। আদালতের আরও সংযোজন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে কোনও এমন ধরনের ফৌজদারি মামলা নেই অথবা তার বিরুদ্ধে অভিযোগকারীকে ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসেনি। প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra)  বিরুদ্ধে। এরপরেই অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত ৬ জানুয়ারি। একটি মার্কিন বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) । তাঁকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে শঙ্করকে জামিন দেয়।   

    ঘটনাটি ঠিক কী ঘটেছিল

    গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির বিমানে, শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের (Shankar Mishra)  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারায়। বিচার প্রক্রিয়া চলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে শঙ্করের।

    অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা এই ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তখন বিমান কতৃপক্ষ। পরে জাতীয় মহিলা কমিশন সক্রিয় হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, এআই-১০২ নং বিমানে এই ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। বিশ্রামের জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। তখনই অভিযুক্ত শঙ্কর বৃদ্ধার আসনের সামনে এসে  প্রস্রাব করতে শুরু করেন। তখন বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। প্রস্রাবে বৃদ্ধার শরীর, জামা কাপড় সব কিছুই ভিজে যায় বলে অভিযোগ। অন্য আসন ফাঁকা না থাকায় প্রস্রাবে ভেজা আসনেই ওই বৃদ্ধাকে বসতে হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

LinkedIn
Share