Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Indian Student: লন্ডনে ট্রাকের ধাক্কায় ভারতীয় পিএইচডি ছাত্রীর মৃত্যু! 

    Indian Student: লন্ডনে ট্রাকের ধাক্কায় ভারতীয় পিএইচডি ছাত্রীর মৃত্যু! 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়ার (Indian Student) মৃত্যু। লন্ডনে সাইকেলে করে নিজের ঘরে ফেরার সময় ট্রাকের ধাক্কায় ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ছাত্রীর নাম চেস্থা কোছার। বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। চেস্থা আগে দিল্লি বিশ্ববিদ্যালয়, অশোকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছিলেন। ঘটনার কথা আজ প্রকাশিত হলেও গত সপ্তাহেই এই মৃত্যু ঘটেছিল বলে জানা গিয়েছে।

    গতকালই আবার আমেরিকার পেনসিলভ্যানিয়ায় একটি দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম হল আর্শিয়া জোশি। এই বিষয়ে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণীর দেহ যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হবে। সূত্রে জানা গিয়েছে ওই তরুণী নিজে দিল্লির বাসিন্দা ছিলেন। ঘটনায় পরিবারে ব্যাপক শোকের ছায়া। 

    নীতি আয়োগ দফতরের কর্মী ছিলেন চেস্থা (Indian Student)

    গবেষক ছাত্রী (Indian Student) চেস্থা কেন্দ্র সরকারের নীতি আয়োগ দফতরের কর্মী ছিলেন। ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত এই দফতরে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বিহেভিয়ারল সায়েন্স নিয়ে গবেষণা করছিলেন তিনি। এই কাজের সূত্রেই লন্ডনে থাকছিলেন। তাঁর বাবা ছিলেন অবসর প্রাাপ্ত লেফটন্যান্ট জেনারেল ডক্টর এস পি কোছার। প্রসঙ্গত উল্লেখ্য, সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মহানির্দেশক ছিলেন লেফটেন্যান্ট কোছার। তিনি অবশ্য প্রথমে সামাজিক মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান।

    ১৯ মার্চ ঘটেছিল দুর্ঘটনা

    কোছারের একটি পোস্ট থেকে জানা যায়, গত ১৯ মার্চ একটি দুর্ঘটনা ঘটেছিল। সাইকেল করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। লেফটেন্যান্ট কোছার এখন লন্ডনে রয়েছেন। মেয়ের (Indian Student) মৃতদেহ ফিরে পাওয়ার প্রশাসনিক কাজ শেষ হলে ভারতে ফিরবেন বলে জানা গিয়েছে। অপরদিকে লন্ডন পুলিশ জানিয়েছে ফেরিংডন ও ক্লার্কেনওয়েলের মাঝে দুর্ঘটনা ঘটে রাত সাড়ে আটটা নাগাদ। ঘটনায় গুরুতর আঘাত পান চেস্থা। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়নি।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Holi 2024: “বৈচিত্র্যময় সমাজে প্রাণবন্ত রঙ সহনশীলতার চেতনার প্রতীক”, হোলিতে বার্তা দ্রৌপদী মুর্মুর

    Holi 2024: “বৈচিত্র্যময় সমাজে প্রাণবন্ত রঙ সহনশীলতার চেতনার প্রতীক”, হোলিতে বার্তা দ্রৌপদী মুর্মুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হোলিতে (Holi 2024) দেশের সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। একই ভাবে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি বলেছেন, “হোলির শুভ উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই।” সারা দেশ রঙের উৎসবে মেতে উঠেছে। পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে দোল পূর্ণিমা এবং বসন্ত উৎসব। ছোট থেকে বড় সকল কচিকাচারা মেতে উঠেছে এই রঙের উৎসবে। উত্তর ভারতে পালিত হয়েছে হোলিকা দহন।

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা (Holi 2024)?

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বিনিময় করে বলেন, “হোলির (Holi 2024) উত্সব আমাদের বৈচিত্র্যময় সমাজে প্রাণবন্ত রঙ এবং সহনশীলতার চেতনার প্রতীক। আনন্দের এই উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও উন্নত করার সুযোগ নিয়ে আসে। রঙের এই অনন্য উৎসব সবার মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। তাই সকলের জন্য মঙ্গল কামনা করি। এই আনন্দময় অনুষ্ঠানে, আসুন আমরা আমাদের সমাজ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করি।”

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    দেশবাসীকে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “আমি আমার দেশের সকল দেশবাসীকে হোলির (Holi 2024) শুভেচ্ছা জানাই। স্নেহ ও সম্প্রীতির রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনার জীবনে বয়ে আনুক নতুন শক্তি ও উদ্দীপনা।” আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সম্প্রীতি এবং নতুন শক্তি কামনা করে রঙের উত্সব হোলিতে জনগণকে নিজের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “সকল দেশবাসীকে রং ও আনন্দের মহান উৎসব হোলির শুভেচ্ছা। সুখের এই উত্সবটি আপনার সকলের জীবনে সমৃদ্ধি এবং সম্প্রীতির রঙ নিয়ে আসুক। নতুন শক্তি সঞ্চারণের মাধ্যম হয়ে উঠুক।”

    একই ভাবে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হোলি (Holi 2024) উপলক্ষে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, “হোলি উৎসবে আপনাদের সকলকে শুভেচ্ছা। রঙের এই উৎসব আপনার জীবনে আনন্দ, উদ্দীপনা এবং নতুন শক্তি যোগাবে।”এই হোলির দোল পূর্ণিমায় নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মর্তে আবির্ভূত হয়েছিলেন। বাঙালির ঘরে ঘরে হরিনাম সংকীর্তন এবং নারায়ণ পুজা অনুষ্ঠিত হচ্ছে আজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টকে ‘শিবশক্তি’ নাম দেন মোদি, মিলল আন্তর্জাতিক স্বীকৃতি

    Chandrayaan 3: চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টকে ‘শিবশক্তি’ নাম দেন মোদি, মিলল আন্তর্জাতিক স্বীকৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণায় বড় সাফল্য আসে গত অগাস্টে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। আর চাঁদে যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ড করেছিল, সেই জায়গার নাম ‘শিবশক্তি’ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রধানমন্ত্রী মোদির দেওয়া সেই নাম ‘শিবশক্তি’কে অনুমোদন দিল আন্তর্জাতিক মঞ্চ। ২০২৩ সালের ২৮ অগাস্ট ইসরোর দফতরে প্রধানমন্ত্রী মোদি এই ঘোষণা করেন। শিবশক্তি নামকরণের কারণ হিসাবে প্রধানমন্ত্রী তখন জানিয়েছিলেন, শিব শব্দের অর্থ মানব সভ্যতার কল্যাণ। শক্তি শব্দ মানব কল্যাণকে টেনে নিয়ে যায়।

    সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন

    চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং পয়েন্টকে এবার থেকে আন্তর্জাতিকভাবে শিবশক্তি পয়েন্ট হিসাবে গণ্য করা হবে। শিবশক্তি নামটিতে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। জানা গিয়েছে, ১৯ মার্চ এই অনুমোদন মিলেছে প্রতিষ্ঠানের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চের তরফে এই অনুমোদন যে কোনও দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হয় (Chandrayaan 3)। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফে যে সমস্ত মহাজাগতিক বিষয়গুলির নামকরণ করা হয়, সেই ‘গেজেটার অফ প্ল্যানেটারি নোমেনক্লিচার’-এ শিবশক্তি নামকরণকে মান্যতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চাঁদের মাটিতে ওই জায়গাতেই প্রথম নামে চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার।

    চন্দ্রযান মহাকাশে পাড়ি দেয় ২০২৩ সালের জুলাইতে

    ২০২৩ সালের ২৩ অগাস্ট, চাঁদের মাটিতে প্রথম নামে বিক্রম ল্যান্ডার। গায়ে কাঁটা দেওয়া মুহূর্তে গোটা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। শুরু হয় উৎসব। সফল হয় ইসরোর পরিশ্রম। ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রওনা হয় চন্দ্রযান-৩ (Chandrayaan 3) । ১ মাস ৯ দিনের মাথায় দক্ষিণ মেরুর কাছে অবতরণ বিক্রম। ভারতই হয় প্রথম দেশ যা দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়। চন্দ্রপৃষ্ঠে ১০ দিনের অন্বেষণ চালায় রোভার। তার ক্যামেরায় তোলে ল্যান্ডার বিক্রমের ছবিও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JNU: প্রথম কোনও নির্বাচনে জেএনইউ-তে চ্যালেঞ্জের মুখে বাম জোট, উল্লেখযোগ্য শক্তিবৃদ্ধি এবিভিপির

    JNU: প্রথম কোনও নির্বাচনে জেএনইউ-তে চ্যালেঞ্জের মুখে বাম জোট, উল্লেখযোগ্য শক্তিবৃদ্ধি এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম কোনও নির্বাচনে জেএনইউ-তে (JNU) চ্যালেঞ্জের মুখে বাম জোট। রবিবার ভোট গণনা চলাকালীন একাধিক সংবাদমাধ্যম পূর্বাভাস দিতে শুরু করে বাম জমানার অবসান ঘটিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এবার গেরুয়া হতে চলেছে। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে ছিলেন এবিভিপির প্রার্থীরা। রবিবার ২৫ মার্চ গণনা শুরু হতেই লড়াইতে একেবারে ‘কাঁটে কি টক্কর’ দেখা যায়। কিন্তু, রাত ১১টার পর আনুষ্ঠানিক ফল ঘোষণা হতেই দেখা যায়, সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতেছেন বাম জোটের প্রার্থীরা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন জেএনইউতে উল্লেখযোগ্যভাবে অনেকটাই শক্তি বৃদ্ধি হয়েছে এবিভিপির।

    জোর টক্কর

    এত ভোট আগে কখনও পায়নি আরএসএস অনুপ্রাণিত এই ছাত্র সংগঠন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এবিভিপি-কে রুখতে সমস্ত বাম ও অতিবাম সংগঠনগুলি নিজেদের মধ্যে জোট করে। এর ফলে বাম ভোট কোনওভাবে ভাগ হয়নি। এতকিছুর পরেও দেখা যায়, এবিভিপির প্রার্থীরা জোর টক্কর দিয়েছেন। ১৯৬৯ সালে সালে জেএনইউ (JNU) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাম ছাত্র সংগঠনগুলির দাপট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ছিল ব্যাপক। এবার প্রথম নির্বাচন যখন তাদের দাপট চ্যালেঞ্জের মুখে পড়ল।

    একনজরে ভোটের ফলাফল

    প্রেসিডেন্ট পদ

    ধনঞ্জয় (বাম)- ৩,১০০
    উমেশ চন্দ্র আজমীরা (এবিভিপি)- ২,১১৮

    ভাইস প্রেসিডেন্ট পদ

    অভিজিৎ ঘোষ (বাম)- ২৭৬২
    দীপিকা শর্মা (এবিভিপি)- ১৮৪৮

    সাধারণ সম্পাদক পদ

    অর্জুন আনন্দ (এবিভিপি)- ২৪১২
    প্রিয়ংশী আর্য (বাপসা)- ৩৪৪০

    যুগ্ম সম্পাদক পদ

    গোবিন্দ ডাঙ্গি (এবিভিপি)- ২৫৯১
    মহঃ সাজিদ (বাম)- ৩০৩৫

    রেকর্ড ভোট চলতি বছরে

    জেএনইউ-র (JNU) ছাত্র ইউনিয়নের ভোটে গত ১২ বছরে রেকর্ড ভোট পড়েছে চলতি বছরের ভোটগ্রহণে। ৭৩ শতাংশ ভোট পড়ে। ৭৭৫১ সংখ্যক ভোটার সংখ্যা নিয়ে চার পদের জন্য ভোট হয় জেএনইউয়ের ছাত্র ইউনিয়নে। শেষবার ২০১৯ সালে জেএনইউএর ভোটে ভোট পড়েছিল ৬৭.৯ শতাংশ। এমনটাই বলছে, ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ভোট বেশি পড়লে তা প্রতিষ্ঠান বিরোধিতারই প্রতিফলন হয় সাধারণত। এবারেও তাই হল। উল্লেখযোগ্য শক্তিবৃদ্ধি হল এবিভিপির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha elections 2024: বায়ুসেনার প্রাক্তন প্রধান আরকেএস ভাদৌরিয়া যোগ দিলেন বিজেপিতে

    Lok Sabha elections 2024: বায়ুসেনার প্রাক্তন প্রধান আরকেএস ভাদৌরিয়া যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিজেপিতে যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং। প্রসঙ্গত, আরকেএস ভাদৌরিয়া হলেন উত্তর প্রদেশের বাসিন্দা। ওয়াকিবহাল মহলের ধারণা, যোগী রাজ্যের কোনও আসন (Lok Sabha elections 2024) থেকেই তিনি ভোটে লড়তে পারেন। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে তাঁকে গাজিয়াবাদ আসন থেকে প্রার্থী করা হতে পারে।

    বায়ুসেনার প্রধান ছিলেন ২০১৯-২০২১ পর্যন্ত

    প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার (Lok Sabha elections 2024) যে সমস্ত শীর্ষ স্থানীয় পাইলটরা প্রথম রাফাল যুদ্ধবিমান চালিয়েছিলেন, তাঁদের অন্যতম ছিলেন আরকেএস ভাদৌরিয়া। জানা গিয়েছে, এই যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ভারত যে চুক্তি করেছিল, সেই চুক্তি চূড়ান্ত করতেও তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়ুসেনার প্রধানের দায়িত্ব সামলেছেন।

    কী বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান

    বিজেপিতে যোগ (Lok Sabha elections 2024) দিয়ে তিনি বলেন, “ফের দেশ গঠনে আমায় অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য, দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। আমি চার দশকেরও বেশি সময় ধরে আইএএফ-এর চাকরি করেছি। কিন্তু আমার চাকরির সেরা সময় ছিল শেষ ৮ বছর, বিজেপি সরকারের নেতৃত্বে। সশস্ত্র বাহিনীকে ক্ষমতায়িত করতে এবং বাহিনীর আধুনিকীকরণ এবং বাহিনীকে স্বনির্ভর করতে, এই সরকার যে সকল কঠোর পদক্ষেপ নিয়েছে, তা বাহিনীতে এক নতুন সক্ষমতার জন্ম দিয়েছে। পাশাপাশি, তাদের নতুন করে আত্মবিশ্বাসও জুগিয়েছে।”

    মোট ৪ হাজার ঘণ্টারও বেশি বিমান উড়িয়েছেন

    উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম আরকেএস ভাদৌরিয়ার। তাঁর পিতাও কর্মরত ছিলেন বায়ুসেনায়। পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির অত্যন্ত কৃতী ছাত্র হিসেবে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন (Lok Sabha elections 2024) ভাদোরিয়া। মোট চার হাজার ঘণ্টারও বেশি, সব মিলিয়ে ছাব্বিশ রকমের বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন দক্ষিণাঞ্চল বা ‘সাদার্ন এয়ার কমান্ড’-এর কর্তা হিসেবেও। এর পরে মস্কোয় ভারতের কূটনৈতিক মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ed Raids: কেজরিওয়ালের গ্রেফতারির পরে ফের ইডি হানা, শনিবার সকাল থেকে তল্লাশি আপ বিধায়কের বাড়িতে

    Ed Raids: কেজরিওয়ালের গ্রেফতারির পরে ফের ইডি হানা, শনিবার সকাল থেকে তল্লাশি আপ বিধায়কের বাড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: কেজরিওয়ালের গ্রেফতারির পরে দিল্লির আপ বিধায়ক গুলাব সিংহ যাদবের বাড়িতে ইডির হানা (Ed Raids) চলছে (প্রতিবেদন লেখা পর্যন্ত)। শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তবে ঠিক কোন মামলায় এই তল্লাশি অভিযান চলছে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আবগারি ‘দুর্নীতি’ মামলার পরিপ্রেক্ষিতে এই তদন্ত নয় বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, আবগারি ‘দুর্নীতি’ মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। প্রত্যাশিতভাবেই গুলাবের বাড়িতে ইডির তল্লাশির বিরোধিতা করেছে আম আদমি পার্টি (আপ)। তবে এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফে (Ed Raids)।

    ২১ মার্চ গ্রেফতার কেজরিওয়াল

    প্রসঙ্গত, ২১ মার্চ রাতেই ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এর আগে ওই মামলায় তাঁকে আট বার সমন পাঠানো হয়েছিল। নবম বার সমনেও হাজিরা দেননি কেজরিওয়াল। বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। রক্ষাকবচ চেয়ে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর রাতেই তাঁর বাসভবনে যায় ইডি (Ed Raids)। ঘণ্টা দুয়েক তল্লাশি অভিযানের পর কেজরিওয়ালকে গ্রেফতার করে সংস্থা। রাউজ অ্যাভিনিউ আদালত, তাঁকে ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।

    অরবিন্দ কেজরিওয়ালই দুর্নীতির কিংপিন

    কেজরিওয়াল মামলায় এবার বিস্ফোরক দাবি করলেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও শোনা গিয়েছে জেলবন্দি এই ব্যবসায়ীর মুখে। সুকেশ চন্দ্রশেখর বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই দুর্নীতির কিংপিন। তবে পিকচার অভি বাকি হ্যায়। আমার প্রিয় কেজরিওয়ালজি, আপনি যত চেষ্টাই করুন না কেন, সময় ঘনিয়ে এসেছে। ক্লাইম্যাক্সের অপেক্ষায় আছি। আপনার সমস্ত মিথ্যা, নাটকের এবার অবসান হতে চলেছে। আপনার ভাই-বোনেদের সঙ্গে আপনিও তিহার ক্লাবের সদস্য।’’ সুকেশ চন্দ্রশেখরের দাবি, ‘‘আবগারি দুর্নীতি মামলায় এবার প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কবিতা আক্কার গ্রেফতারির পর এবার দুর্নীতির পর্দাফাঁস হতে শুরু করবে। দুর্নীতির রাজা, আমার প্রিয় অরবিন্দ কেজরিওয়ালের সামনে এখন বড় বিপদ। তাঁর মুখোশ সকলের সামনে খুলে যাবে।’’

     

    আরও পড়ুন: ইন্ডি জোটে জট, কোচবিহার আসনে বামের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের আর্জি ফেরাল হাইকোর্ট, ‘‘মুখোশ খুলে দেবো’’, হুঙ্কার কনম্যান সুকেশের

    Arvind Kejriwal: কেজরিওয়ালের আর্জি ফেরাল হাইকোর্ট, ‘‘মুখোশ খুলে দেবো’’, হুঙ্কার কনম্যান সুকেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আবেদনের দ্রুত শুনানির আর্জি ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট। প্রসঙ্গত, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে সাত দিনের ইডি হেফাজতে পাঠিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জিই খারিজ করল হাইকোর্ট। অন্যদিকে, কেজরিওয়াল মামলায় এবার বিস্ফোরক দাবি করলেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও শোনা গিয়েছে জেলবন্দি এই ব্যবসায়ীর মুখে। সূত্রের খবর, সুকেশ রাজসাক্ষী হতেও আগ্রহী।

    কেজরিওয়ালের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি

    ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার সুকেশ বর্তমানে রয়েছেন তিহাড় জেলেই। জেলে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) স্বাগতও জানিয়েছেন তিনি। সুকেশ বলেন, ‘‘সত্যিটা এবার বেরিয়ে এসেছে। আমি তাঁকে (কেজরিওয়ালকে) তিহাড় জেলে স্বাগত জানাচ্ছি।’’ কেজরিওয়ালের হাঁড়ির খবর জানা সুকেশের আরও মন্তব্য, ‘‘আমি তাঁর মুখোশ খুলে দেব। আমি সরকারি সাক্ষী হব। সব প্রমাণ দেওয়া হয়ে গিয়েছে।’’ প্রসঙ্গত, এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। এছাড়া অপর এক বলিউড অভিনেত্রী নোরা ফতেহির নামও উঠে এসেছিল এই মামলায়।

    অরবিন্দ কেজরিওয়ালই দুর্নীতির কিংপিন

    সুকেশ চন্দ্রশেখর আরও বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই (Arvind Kejriwal) দুর্নীতির কিংপিন। তবে পিকচার অভি বাকি হ্যায়। আমার প্রিয় কেজরিওয়ালজি, আপনি যত চেষ্টাই করুন না কেন, সময় ঘনিয়ে এসেছে। ক্লাইম্যাক্সের অপেক্ষায় আছি। আপনার সমস্ত মিথ্যা, নাটকের এবার অবসান হতে চলেছে। আপনার ভাই-বোনেদের সঙ্গে আপনিও তিহার ক্লাবের সদস্য।’’ সুকেশ চন্দ্রশেখরের দাবি, ‘‘আবগারি দুর্নীতি মামলায় এবার প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কবিতা আক্কার গ্রেফতারির পর এবার দুর্নীতির পর্দাফাঁস হতে শুরু করবে। দুর্নীতির রাজা, আমার প্রিয় অরবিন্দ কেজরিওয়ালের সামনে এখন বড় বিপদ। তাঁর মুখোশ সকলের সামনে খুলে যাবে।’’

    আরও পড়ুন: ইন্ডি জোটে জট, কোচবিহার আসনে বামের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Himachal Pradesh Crisis: হিমাচলে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের ৬ বিদ্রোহী বিধায়ক

    Himachal Pradesh Crisis: হিমাচলে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের ৬ বিদ্রোহী বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে (Himachal Pradesh Crisis) ছ’জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের পাশাপাশি তিন নির্দল এমএলএ শনিবার যোগ দিলেন গেরুয়া শিবিরে। শিমলায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে মোট ৯ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। জানা গিয়েছে, ছ’জন কংগ্রেস বিধায়ক এবং তিন নির্দল এমএলএ ইস্তফা দিয়ে উপনির্বাচনের মুখোমুখি হবেন।

    বিজেপিতে আসা কংগ্রেস বিধায়করা

    বিজেপিতে যোগদানকারী (Himachal Pradesh Crisis) বিধায়করা হলেন— রবি ঠাকুর (লাহুল-স্পিতি), রাজেন্দ্র রানা (সুজনপুর), সুধীর শর্মা (ধরমশালা), ইন্দ্রদত্ত লক্ষণপাল (বারসার), চৈতন্য শর্মা (গগরেট), দেবেন্দ্র ভুট্টো (কুটলেহা)-কে প্রার্থী করবে বলে দলের একটি সূত্র জানিয়েছে। পাশাপাশি, তিন নির্দল— আশিস শর্মা (হামিরপুর), হোশিয়ার সিংহ (দেহরা) এবং কৃষ্ণলাল ঠাকুর (নালাগড়)। ছ’জন কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করেন হিমাচলের স্পিকার কুলদীপ সিংহ পঠানিয়া। তাঁর এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানানো হয়েছিল, বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। তবে সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওই নির্দেশের পরেই গত ১৮ মার্চ নির্বাচন কমিশন জানায় আগামী ৭ মে ওই ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

    রাজ্যসভায় ‘ক্রস ভোটিং’

    হিমাচল বিধানসভায় কংগ্রেস (Himachal Pradesh Crisis) সরকারের বাজেট প্রস্তাব সংক্রান্ত অর্থবিলের পক্ষে ভোট না-দেওয়ার কারণে গত ২৯ ফেব্রুয়ারি ‘দলত্যাগ বিরোধী আইনে’ স্পিকার বিদ্রোহী ছ’জন বিধায়কের পদ খারিজ করেছিলেন। তবে তার ঠিক ২ দিন আগে গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের সময় ওই ছ’জন কংগ্রেস বিধায়ক বিজেপির প্রার্থী হর্ষ মহাজনের সমর্থনে ‘ক্রস ভোটিং’ করেছিলেন বলে জানা যায়। তাঁদের সঙ্গেই বিজেপিকে ভোট দিয়েছিলেন কংগ্রেস সরকারের সমর্থক তিন নির্দলও। নির্বাচনে ‘ক্রস ভোটিং’-র জেরে কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি হেরে যান। ৬৮ সদস্যের হিমাচল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ৩৫। এই মুহূর্তে কংগ্রেসের রইলেন ৩৪ জন বিধায়ক। বিজেপির রয়েছে ২৫ বিধায়ক। বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অনেক কংগ্রেস বিধায়কই (Himachal Pradesh Crisis)। এমনটাই দাবি গেরুয়া শিবিরের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

    Arvind Kejriwal: ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি লকআপে গতকাল রাত কাটাতে হয়েছে আপ সুপ্রিমোকে। এদিন তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দিল্লির কোর্ট কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। প্রসঙ্গত, এদিন ইডির আইনজীবী প্রথমে কেজরিওয়ালের ১০ দিনের ইডি হেফাজত চেয়েছিলেন। কেজরিওয়ালের (Arvind Kejriwal) পক্ষে আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে এদিন আদালত কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। আদালতে ইডি জানিয়েছে, আবগারি নীতি প্রণয়নের সঙ্গে কেজরিওয়াল সরাসরি জড়িত ছিলেন।

    আরও পড়ুন: “ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি”, বলাগড়ের সভায় স্পষ্ট ইঙ্গিত শুভেন্দুর

    দুর্নীতির মাস্টারমাইন্ড কেজরিওয়াল 

    ১০০ কোটির আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে। এর পাশাপাশি হাওয়ালার মাধ্যমে গোয়ায় ৪৫ কোটি টাকা পাঠানোর মারাত্মক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই টাকা গোয়া নির্বাচনে দলীয় কাজে ব্যবহার করেছে আপ, এমনটাই অভিযোগ। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির বিষয়ে এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী।

    মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল 

    ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিবাসের খুব কাছেই থাকতেন বিজয় নায়ার নামের এক ব্যক্তি। তিনি কেজরিওয়ালের (Arvind Kejriwal) অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি ইডির। লেনদেনের বিষয়ে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন বলে দাবি ইডির। প্রসঙ্গত, ইডি-র হাতে গ্রেফতারের পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল।

    গতকাল গ্রেফতার, রক্ষাকবচ দেয়নি কোর্ট

    ইডি যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “ইডি নিশ্চয়তা দিক যে তাদের সমনে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।” কিন্তু, দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি ধোপে টেকেনি। মেলেনি রক্ষাকবচ। গতকালই দিল্লির মুখ্যমন্ত্রীর দুয়ারে হাজির হয় ইডি। ঘণ্টা দুয়েক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JNUSU Elections 2024: ৪ বছর পর সম্পন্ন জেএনইউ-র ভোট, কী বলছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী?

    JNUSU Elections 2024: ৪ বছর পর সম্পন্ন জেএনইউ-র ভোট, কী বলছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ২২ মার্চ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNUSU Elections 2024) ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবারই ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। প্রসঙ্গত, ৪ বছর পরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে ছাত্র সংসদের সভাপতি পদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমেশচন্দ্র আজমিরা। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এবিভিপি প্রার্থী অর্জুন আনন্দ, সহ-সভাপতি পদে এবিভিপির হয়ে ময়দানে নেমেছেন দীপিকা শর্মা। যুগ্ম সম্পাদক পদের জন্য এবিভিপি প্রার্থী হয়েছেন গোবিন্দ দাঙ্গি। এবিভিপির সভাপতি পদপ্রার্থীর কথায় উঠে এসেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেশদ্রোহী কার্যকলাপের মতো ইস্যু থেকে পরিকাঠামোগত উন্নয়ন সবটাই। প্রসঙ্গত, দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বামপন্থী, অতি বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে দেশদ্রোহী কার্যকলাপের। কিছু ক্ষেত্রে তা প্রমাণিতও হয়েছে।

    সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী

    সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিভিপির সভাপতি পদপ্রার্থী উমেশচন্দ্র আজমিরা (JNUSU Elections 2024) জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনে দুটি উল্লেখযোগ্য ইস্যু রয়েছে। একটি হল ফেলোশিপ এবং অপরটি হল পরিকাঠামোগত উন্নয়ন। এ প্রসঙ্গে উমেশ জানিয়েছেন, ছাত্রছাত্রীরা ফেলোশিপ ঠিক সময়মতো পান না। এছাড়া যে পরিমাণ ফেলোশিপ পান পড়ুয়ারা, তার পরিমাণ অত্যন্ত কম। উমেশ আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা অত্যন্ত কম। কারণ বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহীদের কার্যকলাপ ক্রমশই বেড়ে চলেছে। সাম্প্রতিক অতীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (JNUSU Elections 2024) এই ধরনের কার্যকলাপ যথেষ্ট চ্যালেঞ্জেরও কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

    মোট ভোটারের সংখ্যা ৭৭৫১

    উমেশ আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তাঁরা এমনভাবে গড়ে তুলতে চান, যাতে সেখানে বিশ্বমানের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি তাঁদের লক্ষ্য রয়েছে, অ্যাকাডেমিক ব্লক-২ তৈরি করারও। নির্বাচনে জিতলে আন্তর্জাতিক মানের একটি লাইব্রেরী করারও পরিকল্পনার কথা জানিয়েছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী (JNUSU Elections 2024)। দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে ছ’টি নতুন হস্টেল তৈরি করারও কথা জানিয়েছেন উমেশ। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও প্রায় ঘণ্টাখানেক পর তা চালু হয়। দুপুরে একঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেএনইউয়ের ভোটে মোট ভোটারের সংখ্যা ৭৭৫১ পড়ুয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share