Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা তাঁদের পেরোতে হবে বলেও জানান রাজীব কুমার। তার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করবে। হিংসা বা রক্তক্ষয় কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন রাজীব কুমার। তিনি আরও জানিয়েছেন, কারও কোনও অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানানো যাবে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। ১৯৫০ নম্বরে ফোন করলেই ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে কমিশন। কমিশন এদিন বার্তা দিয়েছে , 4M-এর। এগুলি হল- muscle, money, misinformation ও model Code violations. অর্থাৎ পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের। জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করা হয়েছে। কোনওরকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে না রাখার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

    ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে 

    রাজীব কুমার এদিন আরও জানান, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকেও কমিশন সর্বদা নজর রাখবে। টাকার অপব্যবহার কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছে কমিশন। ভোটের আগে কোনওরকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সেবিষয়েও কেন্দ্রীয় সংস্থাগুলিকে নজর দিতে বলা হয়েছে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও কড়া নজর রাখা হচ্ছে। একইসঙ্গে সকলকে ভোট দিতে আসার আবেদনও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে (Lok Sabha Election 2024) নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে প্রার্থীদের বিষয়ে বিশদে জানা যাবে।

    কী কী পদক্ষেপ করা হচ্ছে?

    ১. মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় কন্ট্রোল রুম তৈরি হবে।
    ২. ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।
    ৩. চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা (Lok Sabha Election 2024) ভোটের কাজে ব্যবহার করা হবে না
    ৪. ভোটের আগে এবং ভোটের পরের কোনও সন্ত্রাস বরদাস্ত করা হবে না।
    ৫. যে কোনও অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে
    ৬. সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম এবং এসপি-দের দায়িত্ব নিতে হবে
    ৭. মোট ৩৪ হাজার কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
    ৮. বিএসএফ, আইটি, নারকোটিক্স, জিএসটি সহ একাধিক এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে।
    ৯. ব্যাঙ্কের তরফে সমস্ত তথ্য নিয়মিত পাঠানো হচ্ছে।
    ১০. দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
    ১১. হেলিকপ্টার এবং ব্যক্তিগত বিমান নামলে ভিতরে থাকা সমস্ত সামগ্রী তল্লাশি করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘হিসেব খুললে কেউ মুখ দেখাতে পারবে না’’, বন্ড-ইস্যুতে বিরোধীদের তুলোধনা অমিত শাহের

    Amit Shah: ‘‘হিসেব খুললে কেউ মুখ দেখাতে পারবে না’’, বন্ড-ইস্যুতে বিরোধীদের তুলোধনা অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলেক্টোরাল বন্ড স্বচ্ছ, এমনই মন্তব্য করলেন অমিত শাহ (Amit Shah)। বিরোধীদের নিশানা করে তিনি আরও বলেন, ‘‘হিসেব খুললে কেউ মুখ দেখাতে পারবে না।’’ এর পাশাপাশি এই ইস্যুতে রাজ্যের শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন শাহ। রীতিমতো পরিসংখ্যান পেশ করে তুলোধনা করেন বিরোধীদের। ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ-২০২৪’-র একটি মঞ্চে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিজেপি প্রায় ৬ হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড পেয়েছে। সব মিলিয়ে ২০ হাজার কোটির বন্ড বিক্রি হয়েছে। তাহলে ১৪ হাজার কোটি টাকার বন্ড কোথায় গেল? তৃণমূল ১৬০০ কোটির বন্ড পেয়েছে, কংগ্রেস ১৪০০ কোটির বনড পেয়েছে, বিআরএস ১২০০ কোটির বন্ড পেয়েছে, বিজেডি ৭৭৫ কোটির বন্ড পেয়েছে আর ডিএমকে ৬৩৯ কোটির বন্ড পেয়েছে।’’

    বিরোধীদের তুলোধনা

    তাঁর (Amit Shah) আরও সংযোজন, ‘‘১৩ রাজ্যে আমরা ক্ষমতায়, লোকসভায় আমাদের ৩০৩ সাংসদ, আমাদের সদস্য সংখ্যা ১১ কোটি। সেই অনুপাতে দেখতে গেলে যদি তৃণমূল যদি আমাদের মতো বড় দল হত, তাহলে তারা যুক্তির খাতিরে ২০ হাজার কোটির বন্ড পেত, বিআরএস পেত ৪০ হাজার কোটির বন্ড আর কংগ্রেস পেত ৯ হাজার কোটির বন্ড। আমার বক্তব্য, ৩০৩ সাংসদের দল হয়ে আমরা ৬০০০ কোটির বন্ড পেয়েছি, আর বাকি ২৪২ সাংসদের দলগুলি পেয়েছে ১৪০০০ কোটির বন্ড।’’

    ইলেক্টোরাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো ধন (টাকা) হটানোর লক্ষ্যে আনা হয়েছে

    অমিত শাহ (Amit Shah) এদিন বলেন, ‘‘ইলেক্টোরাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো ধন (টাকা) হটানোর লক্ষ্যে আনা হয়েছে। আমাকে কেউ এটা বলুক, ইলেক্টোরাল বন্ডের আগে কীভাবে রাজনৈতিক দলগুলি চাঁদা পেত? বন্ডে কীভাবে টাকা আসে? সংশ্লিষ্ট সংস্থা নিজের চেক ব্যাঙ্ককে দিয়ে একটি বন্ড কেনে এবং নিজের পছন্দের রাজনৈতিক দলকে দিয়ে থাকে। এখানে গোপনীয়তার প্রশ্ন উঠছে। আর যখন নগদে চাঁদা আসত, তখন কী হত? সেই সময় কারও নাম প্রকাশ্যে এসেছে?’’

    নিশানা রাহুল গান্ধীকেও

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির অনেক লাভ হয়েছে। কারণ বিজেপি ক্ষমতায় আছে… রাহুল গান্ধী তো অভিযোগ করেছেন যে এটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির মাধ্যম এই ইলেক্টোরাল বন্ড। জানি না, কে রাহুল গান্ধীকে এই ধরনের কথা লিখে দেয় এবং তা তিনি বলেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KCR-daughter K Kavitha arrested: তল্লাশির পর ইডির হাতেই গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা

    KCR-daughter K Kavitha arrested: তল্লাশির পর ইডির হাতেই গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার হলেন কেসিআর-কন্যা কে কবিতা (KCR-daughter K Kavitha arrested)। আয়কর দফতর এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ভারত রাষ্ট্র সমিতির নেত্রী এবং তেলঙ্গনার বিধান পরিষদের সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যাকে গ্রেফতার করেছে। হায়দ্রাবাদ থেকে দিল্লিতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দেশের রাজনীতিতে শোরগোল পড়েছে।

    বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার (KCR-daughter K Kavitha arrested)

    আজ শুক্রবার আচমকাই কেসিআর-কন্যা কবিতার (KCR-daughter K Kavitha arrested) হায়দ্রাবাদের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর এবং ইডি। এদিন তদন্ত করতে দুই সংস্থার অন্তত ১০ আধিকারিক বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। সেই সময় বাড়িতে ছিলেন কএসিআর-কন্যা এবং তাঁর স্বামী ডি অনিল কুমার। তাঁদের উপস্থিতিতেই তল্লাশি চলে বলে জানা গিয়েছে। আবগারি মামলায় অন্যতম প্রধান অভিযুক্তদের মধ্যে ছিলেন এই কবিতা। আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এমন কী তদন্তের মোকাবিলা যাতে না করতে হয়, তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি। কবিতা ২০১৪ সাল থেকে দুইবার সাংসদ হয়েছিলেন। কিন্তু তবু গ্রেফতার হতেই হল তাঁকে।

    গত ডিসেম্বর মাসে তদন্তে নাম উঠে আসে

    গত ডিসেম্বর মাসে যখন মণীশ সিসোদিয়া ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি, সেই সময় সূত্রে ধরে তদন্তে নাম উঠে এসেছিল কবিতার (KCR-daughter K Kavitha arrested)। পরবর্তী কালে কবিতার মোবাইল পরিচিতি বদলানো হয়। কেজরীওয়াল সরকারের আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন দক্ষিণ ভারতের আরও এক নেতা অরুণ রামচন্দ্র পিল্লাই। এছাড়াও এই আবগারি দুর্নীতির সঙ্গে কংগ্রেসের সাংসদ এম শ্রীনিবাসুলু রেড্ডি এবং হায়দরাবাদের ব্যবসায়ী শরৎ রেড্ডি প্রত্যক্ষ ভাবে যুক্ত বলে জানা গিয়েছে। এবারে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে গত বুধবার কেসিআরের তরফ থেকে দলের লোকসভা প্রার্থী তালিকা প্রকাশ করলেও নিজের মেয়েকে এইবার টিকিট দেননি। পরিবারের প্রতি স্বজন পোষণের অভিযোগকে মুছে ফেলতে চাইছিলেন কেসিআর, এমনটা বলা হলেও গ্রেফতারির আশঙ্কা ছিলই। আর এর মধ্যেই গ্রেফতার হয়েছেন কে কবিতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করলেন ১১ জন ‘নির্যাতিত’। এঁদের মধ্যে পাঁচজন মহিলার পাশাপাশি ছিলেন ছ’জন পুরুষও। রাষ্ট্রপতিকে নিজেদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন তাঁরা। সূত্রের খবর, সন্দেশখালির প্রতিনিধিদের বক্তব্য মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি। করেছেন দুঃখপ্রকাশও।

    রাষ্ট্রপতির দুয়ারে ‘নির্যাতিত’রা

    সন্দেশখালির নির্যাতিতদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়েছিলেন ‘সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চে’র ডিরেক্টর পার্থ বিশ্বাস। তিনি বলেন, “রাষ্ট্রপতি যাতে নির্যাতিতদের মুখ থেকেই সন্দেশখালির বিষয়টি জানতে পারেন, তাই রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হয়েছিল ওই ১১ জনকে। রাষ্ট্রপতি (Draupadi Murmu) তাঁদের কথা শুনেছেন। ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। জানিয়েছেন সহানুভূতিও।” সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছিল। তবে এ ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিছু বলেছেন কিনা, তা জানা যায়নি।

    রাষ্ট্রপতির কাছে রিপোর্ট

    সন্দেশখালিকাণ্ডের রিপোর্ট গিয়েছে রাষ্ট্রপতির (Draupadi Murmu) কাছে। কেননা, জাতীয় তফশিলি জাতি ও জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনও চিঠি দিয়েছিল তাঁকে। তবে এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হল নির্যাতিতদের। সরাসরি তাঁদের মুখ থেকেই শুনলেন সন্দেশখালিকাণ্ডের করুণ কাহিনি। রেশন বণ্টন কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের। সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রমণের শিকার হন ইডির আধিকারিকরা। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও।

    আরও পড়ুুন: বাংলায় সিএএ-র লাভের কড়ি ঘরে তুলবে বিজেপি, বলছে ‘ইন্ডিয়া টিভি’-র সমীক্ষা

    এর পরেই গা ঢাকা দেন শাহজাহান। ৫৫ দিন পরে গ্রেফতার করা হয় তাঁকে। এর পরেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। শাহজাহান গ্রেফতার হতেই মুখ খোলেন সন্দেশখালির নির্যাতিতারা। তাঁদের অভিযোগ, দলীয় বৈঠকের অছিলায় ডেকে নিয়ে যাওয়া হত তাঁদের। পরে সুন্দরী মহিলাদের পার্টি অফিস কিংবা বাগান বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হত। যেতে না চাইলে ভয় দেখানো হত। বাধ্য হয়ে শাহজাহান বাহিনীর সব অত্যাচার সহ্য করতেন বলে দাবি নির্যাতিতাদের। উল্লেখ্য, বর্তমানে শাহজাহান রয়েছেন সিবিআই হেফাজতে। তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারও আপাতত গারদে (Sandeshkhali Case)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jharkhand News: বসন্ত এলেই যেন নতুন রূপে, নতুন রঙে সেজে ওঠে ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জ!

    Jharkhand News: বসন্ত এলেই যেন নতুন রূপে, নতুন রঙে সেজে ওঠে ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জ!

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্জনে, নিরালায় অনাবিল প্রকৃতির মাঝে দু’দণ্ড শান্তির খোঁজে যাঁরা পথে বের হন, তাঁদের কাছে অন্যতম সেরা স্থান হল পশ্চিমবঙ্গের নিকটতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অপূর্ব সুন্দর পর্যটনকেন্দ্র ম্যাকলাস্কিগঞ্জ (Jharkhand News)। ১৯৩৪ সালে রাতুর মহারাজের কাছ থেকে প্রায় ১০০০ হেক্টর জমি লিজ নিয়ে (যার মধ্যে ছিল কঙ্কা, হেসাল, লাপড়া বস্তি) এদেশে বসবাসকারী অ্যাংলো ইন্ডিয়ান মানুষজনের নিজস্ব ভূমি হিসেবে এক আরণ্যক জনবসতি গড়ে তোলেন ই টি ম্যাকক্লস্কি সাহেব, যা পরবর্তীকালে সাধারণ মানুষের মুখে মুখে হয়ে দাঁড়ায় “ম্যাকলাস্কিগঞ্জ”। একে আপামর বাঙালি এবং প্রকৃতিপ্রেমিক পর্যটকের মনে চিরস্থায়ী করে রেখে গিয়েছেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এই ম্যাকলাস্কিগঞ্জ-এর পটভূমিতেই তিনি লিখেছিলেন তাঁর বিখ্যাত উপন্যাস “একটু উষ্ণতার জন্য।

    লাল পলাশ আর কৃষ্ণচূড়ার রক্তিম আলো (Jharkhand News)

    চারদিকে শিমুল, পলাশ, মাদার, কৃষ্ণচূড়া গাছের ফাঁক দিয়ে উঁকি মারে জ্যাকারান্ডা, পুটুস ফুলের রঙিন আকর্ষণ। মাঝে মধ্যেই রয়েছে বেশ বড় বড় আমবাগান। লালমাটির পাথুরে পথ। সেই পথের-ই দু’পাশে রয়েছে একাধিক অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়ি। তবে বর্তমানে এখানে আর অ্যাংলো ইন্ডিয়ানদের বাস আগের মতো নেই, তবুও এখনও বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার বাস করেন। বসন্ত ঋতু এলেই এই সমগ্র অঞ্চল যেন নতুন রূপে, নতুন রঙে সেজে ওঠে। লাল পলাশ আর কৃষ্ণচূড়ার রক্তিম আলোয় সমগ্র ম্যাকলাস্কিগঞ্জ যেন এক অপরূপ মোহময়ী রূপ ধারণ করে। কাছেই এক ছোট্ট পাহাড়, নাম “নাকো পাহাড়”। কেউ কেউ আবার একে “নক্কী” পাহাড় বলেও জানেন। এখানে রয়েছে একটি ছোট্ট নদী। আদিবাসী কিশোরীর উচ্ছলতায় আপন খেয়ালে বয়ে চলেছে সেই ছোট্ট কিন্তু সুন্দরী নদী। রয়েছে আদিবাসী হস্তশিল্প সমবায় “জাগৃতি বিহার”, আর এখানে রয়েছে একটি অদ্ভুত স্থাপত্য। একই জায়গায় গড়ে তোলা হচ্ছিল একটি হিন্দু মন্দির, খ্রিষ্টানদের জন্য চার্চ, মুসলিমদের জন্য মসজিদ। যদিও এটির নির্মাণকাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবু সর্বধর্মের মিলনের স্মারক হিসেবে এটি একটি অনন্য উদ্যোগ হয়ে উঠতে পারে। এসব তো দেখবেনই, সঙ্গে প্রাণ ভরে উপভোগ করুন এখানকার শান্ত, নির্মল পরিবেশ, অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, বসন্তের পলাশ আর কৃষ্ণচূড়া ফুলের আগুন রাঙা ছবি (Jharkhand News)।

    কীভাবে যাবেন, কোথায় থাকবেন? (Jharkhand News)

    যাতায়াত-কলকাতা থেকে ডালটনগঞ্জ বা বেতলা যাওয়ার প্রায় সব ট্রেনই যাচ্ছে ম্যাকলাস্কিগঞ্জের (Jharkhand News) ওপর দিয়ে। হাওড়া থেকে যাচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ভূপাল এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। আবার রাঁচি থেকে বাস যাচ্ছে ম্যাকলাস্কিগঞ্জ। রাঁচি থেকে সড়কপথে দূরত্ব প্রায় ৬০ কিমি। যেতে সময় লাগে প্রায় দুই-আড়াই ঘণ্টা। আর হাওড়া থেকে রেলপথে দূরত্ব প্রায় ৪৫২ কিমি। সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। আর ডালটনগঞ্জ শহর থেকে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘণ্টা।
    থাকা খাওয়া-এক সময় এখানে বেশ কিছু হোটেল ছিল। বর্তমানে এখানে হোটেলের সংখ্যা বেশ কম। তবে এখন ও এখানে বেশ কিছু বাড়ি আছে যেগুলো প্রয়োজনে পর্যটকের ভাড়া দেওয়া হয়। এর জন্য যোগাযোগ করতে পারেন ০৮৯৮১৬১২১০০ নম্বরে। আর হোটেল বুকিং বা এই বিষয়ে বিশদ জানতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০৭৭৩৯০৮৯০৫২ নম্বরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ১৫-১৭ মার্চ নাগপুরে আরএসএস-এর সর্বভারতীয় বৈঠক, উঠবে সন্দেশখালি প্রসঙ্গ?

    Sandeshkhali: ১৫-১৭ মার্চ নাগপুরে আরএসএস-এর সর্বভারতীয় বৈঠক, উঠবে সন্দেশখালি প্রসঙ্গ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৫ থেকে ১৭ মার্চ নাগপুরে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় বৈঠক। সঙ্ঘের এই অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে উঠতে পারে পশ্চিমবঙ্গের সন্দেশখালি (Sandeshkhali) প্রসঙ্গ। প্রসঙ্গত, ২০২৫ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্তি হতে চলেছে। তাই আগামী এক বছর দেশজুড়ে কোন কোন সংগঠনিক কাজ করা হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। জানা গিয়েছে, সন্দেশখালিতে সম্প্রতি মহিলাদের উপর যেভাবে অত্যাচারের কথা উঠে এসেছে, তার পুরোটাই সঙ্ঘের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হবে।

    অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং তার বিভিন্ন শাখা সংগঠন দীর্ঘদিন ধরেই সরব হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়ে। অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যে জনবিন্যাস বদলে গিয়েছে, তাও বিভিন্ন সময় রিপোর্টে উঠে এসেছে। সন্দেশখালিতে (Sandeshkhali) দেখা গিয়েছে যে সেখানকার মহিলারা নিজেরাই রাস্তায় নেমেছেন অত্যাচারের বিরুদ্ধে। মহিলা শক্তিই আন্দোলনকে সংগঠিত করেছে। সাম্প্রতিক অতীতে, সন্দেশখালির মতো আন্দোলন সারা দেশেই বেনজির। তাই তফশিলি জাতিদের উপর অত্যাচারের ঘটনা ফেব্রুয়ারি মাসের ১৭, ১৮ তারিখ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া বিজেপির জাতীয় সম্মেলনে স্থান পেয়েছে। এবার তা উঠে আসতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভাতেও।

    ১,৫৭০ প্রতিনিধি যোগ দেবেন বৈঠকে

    জানা গিয়েছে, ওই প্রতিনিধি সভাতে যোগ দেবেন সারা দেশের সঙ্ঘের পদাধিকারীরা। এর পাশাপাশি ওই বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিএল সন্তোষ। আরএসএস সূত্রে জানা গিয়েছে, ১৫৭০ জন এই বৈঠকে অংশগ্রহণ করবেন। সন্দেশখালি ছাড়াও সারা দেশে কৃষকদের আন্দোলন নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি জাতপাতের (Sandeshkhali) যে রাজনীতি দেশে বিজেপি বিরোধী দলগুলো শুরু করেছে সেই নিয়েও আলোচনা হবে। প্রতিবারই আরএসএস-এর বৈঠকে উঠে আসে বেশ কিছু সামাজিক ইস্যু। এবারেও সে সমস্ত আলোচনা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: নির্বাচনের মুখে ‘রামধাক্কা’, রাজস্থানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে একাধিক নেতা

    Lok Sabha Elections 2024: নির্বাচনের মুখে ‘রামধাক্কা’, রাজস্থানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে একাধিক নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই খাদের কিনারে চলে যাচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি সোনিয়া গান্ধীর দল। বিজেপি বিরোধী একটা জোট গড়া হয়েছে বটে, করা হয়েছে নামকরণও, তবে ‘ইন্ডি’ নামের ওই জোটের ভিত কতটা পোক্ত, তা নিয়ে সন্দিহান জোটের নেতারাই।

    ফের ধস কংগ্রেসে

    এমতাবস্থায় ফের ধস কংগ্রেস শিবিরে। রাজস্থানের একাধিক নেতা হাত ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের রাজেন্দ্র যাদব এবং লাল চাঁদ কাটারিয়াও। রবিবার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। এদিন যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রিছপাল মির্ধা, বিজয়পাল মির্ধা এবং খিলাড়ি বৈরা, প্রাক্তন নির্দল এমএলএ অলোক বেনিওয়াল, পূর্বতন কংগ্রেস সেবাদলের রাজ্যের প্রধান সুরেশ চৌধুরী, রামপাল শর্মা এবং রিজু ঝুনঝুনওয়ালাও। এদিন (Lok Sabha Elections 2024) দলবদলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, বিজেপির রাজ্য সভাপতি সিপি জোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। নবাগতদের বিজেপিতে স্বাগত জানান তাঁরা।

    বিজেপিতে মির্ধা পরিবার 

    অশোক গেহলটের মন্ত্রিসভায় ছিলেন কাটারিয়া ও যাদব। ইউপিএ সরকারের জমানায় কাটারিয়া কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। রিছপাল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জ্যোতি মির্ধার কাকা। ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে জ্যোতি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এই জ্যোতিকে নাগপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। জাঠ অধ্যুষিত নাগপুর ও আশপাশের এলাকায় মির্ধা পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই নাগপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জ্যোতিকে। বিজেপির বিধায়ক ছিলেন রণধীর সিং ভিন্দার। পরে দল ছেড়ে নিজেই গড়ে ফেলেন জনতা সেনা। এই দলকেও এদিন রণধীর মিশিয়ে দিলেন বিজেপিতে।

    আরও পড়ুুন: ‘তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে’, বিস্ফোরক মুক্তার আব্বাস নাগভি

    এদিকে, শনিবারই প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি ভুপালে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। যার জেরে লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে রামধাক্কা খেল কংগ্রেস। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “কংগ্রেস আগে বর্ণহীন, শ্রেণিহীন সমাজের কথা বলত। কিন্তু তারা এখন বর্ণ ও শ্রেণির ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছে (Lok Sabha Elections 2024)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi News: লোকসভা ভোটে প্রচারে ঝড়, আগামী দিনে ২০০-র বেশি জনসভা করতে পারেন মোদি

    PM Modi News: লোকসভা ভোটে প্রচারে ঝড়, আগামী দিনে ২০০-র বেশি জনসভা করতে পারেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি কমিশন। কিন্তু ভোট ঘোষণার অপেক্ষা যে গেরুয়া শিবির করছে না, তা দলের প্রথম পর্যায়ের ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণাতেই স্পষ্ট হয়ে উঠেছে। দেশের প্রতিটি রাজ্যে প্রচারে ঝড় তুলতে সমর্থ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News)। সময় যত এগোচ্ছে প্রচারের গতিও তত বাড়াচ্ছেন মোদি। বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে যতগুলি জনসভা করেছেন প্রধানমন্ত্রী, সেগুলি বাদ দিয়েও আগামী দিনে তিনি একাই ২০০-র বেশি রাজনৈতিক সভা করতে পারেন।

    মোদি সব থেকে বেশি জোর দেবেন রোড-শো ও পদযাত্রার উপর

    প্রতিটি সমীক্ষাতে স্পষ্ট হয়েছে, মোদি সরকারের (PM Modi News) ক্ষমতায় ফেরা নিশ্চিত। বিজেপির দাবি, পরপর তিন বার কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্যে আয়োজিত প্রচার অভিযানে মোদি সব থেকে বেশি জোর দেবেন রোড-শো ও পদযাত্রার উপর। করবেন জনসংযোগের আরও অভিনব অনুষ্ঠান। এমনই দাবি করছেন বিজেপির প্রথম সারির নেতারা। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতে দেখা যেতে পারে বলিউডের একাধিক তারকাকে। সঙ্গে থাকতে পারেন বেশ কয়েকজন খ্যাতনামা ভারতীয় ক্রিকেটারও। দেখা যাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদেরও। জানা গিয়েছে, লোকসভা ভোটে বেশ কয়েকজন সেলিব্রিটিকে প্রার্থীও করতে পারে (PM Modi News) গেরুয়া শিবির। তাঁদের হয়ে প্রচারে নামবেন পারেন মোদি-শাহ।

    বিজেপির পরিকল্পনা (PM Modi News)

    দলের সব প্রার্থীর নাম ঘোষণার পরেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রোড-শোয়ের নির্ঘণ্ট তৈরি করা হবে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, যে কোনও রাজ্যে প্রধানমন্ত্রী প্রথমে জনসভা করবেন, তারপরেই সেখানে জনসংযোগ অভিযান চালাবেন অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির হেভিওয়েট নেতারা (PM Modi News)। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে দল। এমনটাই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের জের! তৃণমূলের প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলা হল নুসরতকে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Drugs Smuggling: ফিল্ম পরিচালনার পাশাপাশি করতেন মাদক পাচার, গ্রেফতার দক্ষিণী পরিচালক

    Drugs Smuggling: ফিল্ম পরিচালনার পাশাপাশি করতেন মাদক পাচার, গ্রেফতার দক্ষিণী পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: নামকরা পরিচালক তিনি। একাধিক হিট সিনেমার কারিগরও বটেন। কিন্তু মুখোশের আড়ালে করতেন মাদক পাচারের (Drugs Smuggling) কাজ। ধরা ছোঁয়ার বাইরে রোজগার হচ্ছিল এতে। আসছিল কোটি কোটি টাকা। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পরিচালক। ২ সপ্তাহ আগেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় ২ জন ব্যক্তি যাদের কাছে উদ্ধার হয় ৫০ কেজি মাদক। তখনই উঠে আসে দক্ষিণী সিনেমার পরিচালক জাফার সাদিকের নাম। এরপরেই খোঁজ শুরু হয় ওই পরিচালকের। জাফরকে হাতেনাতে ধরে ফেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় তাঁর কাছে, যার বাজারমূল্য ২০০০ কোটি টাকা! মাদক পাচারের টাকা পরিচালক বিনিয়োগ করতেন তাঁর একাধিক ব্যবসায়।

    ৪৫ দফায় মোট ৩,৫০০ কেজি মাদক পাচার করেছিলেন জাফর

    জানা গিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (Drugs Smuggling) নামকরা পরিচালক জাফর সাদিকের মাদক কারবার চলত আন্তর্জাতিকভাবে। ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্য়ান্ড জুড়ে তাঁর বিরাট মাদক পাচারের চক্র সক্রিয় ছিল। এর মূল মাথা বা কিংপিন ছিলেন জাফর। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর এনসিবির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২ হাজার কোটি টাকার মাদক পাচার করেছিলেন জাফার সাদিক। সিউডোফেড্রিন নামের ওই মাদক পাচার করছিলেন ওই পরিচালক। ৪৫ দফায় মোট ৩,৫০০ কেজি মাদক পাচার করেছিলেন তিনি। জানা গিয়েছে, এখনও অবধি সাদিক মোট চারটি সিনেমায় পরিচালনা করেছেন। এরমধ্যে একটি সিনেমা এই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল।

    সম্প্রতি দক্ষিণ ভারতে একাধিক মাদক পাচারের ঘটনা

    প্রসঙ্গত, গত সপ্তাহেই দক্ষিণ ভারতের মাদুরাইয়ে দুই রেলযাত্রীকে বিপুল মাদক (Drugs Smuggling) সহ গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছে উদ্ধার হয় ৩৬ কেজি মাদক। যার বাজারমূল্য ছিল ১৮০ কোটি টাকা। এছাড়া চেন্নাইয়ের একটি ডাম্প ইয়ার্ড থেকেও ৬ কেজি মাদক উদ্ধার করা হয় সম্প্রতি। এই মাদক শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল বলে জানা যায়। উদ্ধার হওয়া ওই মাদক মেটামফেটামিন ছিল, যা ক্রিস্টাল মেথ নামেও পরিচিত। কোকেনের মতোই এই মাদকও ভয়ঙ্কর এবং অতিরিক্ত সেবনে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এমনটাই মতক বিশেষজ্ঞদের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পাশাপাশি মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও এই তদন্তে যোগ দিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bihar News: অবৈধ বালি খাদান মামলায় ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ যাদব

    Bihar News: অবৈধ বালি খাদান মামলায় ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ যাদব

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ বালি খাদান মামলায় ইডি গ্রেফতার করল লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ যাদবকে (Bihar News)। শনিবার সুভাষ যাদবের আটটি জায়গাতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয়েছে নগদ দুই কোটি টাকা এবং এর পরেই লালু প্রসাদ যাদবের এই ঘনিষ্ঠকে গ্রেফতার করে ইডি।

    আরও পড়ুন: চিন সীমান্তে ‘সেলা টানেল’, দ্রুত যাতায়াত করতে পারবে সেনা, কত খরচ হল?

    অবৈধ আর্থিক লেনদেনের ২০টি এফআইআর

    আর্থিক অনিয়মের ১৬১ কোটি টাকার অভিযোগ সামনে এসেছে অবৈধ বালি খাদানের মামলায়। এবং এই অবৈধ বালি খাদানগুলি (Bihar News) পুরোটাই সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হতে বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, অবৈধ আর্থিক লেনদেনের উপরে ২০টি এফআইআর বিহারের বিভিন্ন পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে, ‘ব্রডসন্স কমোডিটিস প্রাইভেট লিমিটেড’- এর নামে। যে সংস্থার মালিক সুভাষ যাদব।

    লালুপ্রসাদ ও তাঁর পরিবারকে ফ্ল্যাট সমেত জমি উপহার দিতেন সুভাষ

    জানা গিয়েছে, আরজেডি টিকিটে (Bihar News) লোকসভা নির্বাচনে লড়াইও করেছেন সুভাষ যাদব। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে অবৈধ বালি খাদান এবং আর্থিক তছরুপের। এর আগেও এই সংক্রান্ত মামলায় সুভাষ যাদবের পাটনার বাসভবন সমেত আরও অন্যান্য জায়গাতে তল্লাশি চালিয়েছে ইডি। সূত্রের খবর, শনিবারের তল্লাশিতে দু’কোটি টাকা উদ্ধারের পাশাপাশি প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের চাতরা থেকে আরজেডির প্রতীকে প্রার্থী হয়েছিলেন সুভাষ যাদব। নির্বাচনে হেরে যান অবশ্য। পাটনাতে সম্প্রতি মহাগটবন্ধনের যে সমাবেশ হয় গান্ধী ময়দানে, সেখানেও সুভাষকে দেখা গিয়েছে। ইডি ছাড়াও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালিয়েছে (Bihar News) সুভাষের বাড়িতে। সুভাষের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজনৈতিক সুবিধার জন্য তিনি লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারকে জমি এবং ফ্ল্যাট উপহার হিসেবে দিতেন।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share