Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: ‘‘রাখিতে আমার বোনেদের উপহার’’, গ্যাসের দাম কমানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘রাখিতে আমার বোনেদের উপহার’’, গ্যাসের দাম কমানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর সরকারের নেওয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে নরেন্দ্র মোদি (PM Modi) বললেন, ‘‘এটা হল রাখিতে আমার বোনেদের উপহার।’’ প্রসঙ্গত মঙ্গলবারই একটি সাংবাদিক সম্মেলনে রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা গিয়েছে, ১৪.২ কেজি গার্হস্থ্য ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম ৪০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (PM Modi)। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১,১২৯ টাকা থেকে কমে হল ৯২৯ টাকা হল। অর্থাৎ হাজারের নিচেই থাকছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের দাম এক ধাক্কায় এতটা কমে যাওয়ায় খুশির হাওয়া দেখা গিয়েছে মধ্যবিত্তের গৃহস্থের হেঁসেলে (PM Modi)।

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এদিন নিজের এক্স হ্যান্ডেল (আগের ট্যুইটার) থেকে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’’

    দেশের প্রতিটি মানুষের কাছে গ্যাস পৌঁছে দিতে ২০১৬ সালে শুরু হয় উজ্জ্বলা যোজনা

    দেশের প্রত্যেক মানুষের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। সেটা ছিল, ২০১৬ সালের ১ মে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে দেশের পাঁচ কোটি মানুষের কাছে এই গ্যাস সিলিন্ডার প্রাথমিকভাবে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৯ কোটি মানুষের কাছে পৌঁছেছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার। এর ফলে উনুনে রান্না করার প্রবণতার যেমন কমেছে তেমনি কমেছে অসুখ-বিসুখ। গ্রামাঞ্চলের মানুষজন নানা রকমের ফুসফুসের রোগে আক্রান্ত হতেন যার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকতো উনুনের ধোঁয়া। এখন সেসব থেকে মুক্তি মিলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Reliance Board: রিলায়েন্সের বোর্ডে বড় বদল! সরলেন নীতা, এলেন অনন্ত, আকাশ ও ইশা আম্বানি

    Reliance Board: রিলায়েন্সের বোর্ডে বড় বদল! সরলেন নীতা, এলেন অনন্ত, আকাশ ও ইশা আম্বানি

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবর্তন হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Board)-এর বোর্ডে। নতুন দায়িত্বে নিয়ে আসা হয়েছে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি এবং ইশা আম্বানিকে। অন্যদিকে সরে দাঁড়িয়েছেন নীতা আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-র (Reliance Board) বোর্ড অফ ডিরেক্টর্স-এর বৈঠক ছিল এ দিন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

    মুকেশ আম্বানির দুই পুত্র ও এক কন্যা এলেন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে

    শক্তি থেকে প্রযুক্তি, টেলিকম-কোনও কিছুই বাদ নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Board) আওতায়। সেই বোর্ডে এবার যোগ দিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির দুই পুত্র এবং এক কন্যা। জানা গিয়েছে, মুকেশকন্যা ইশা ও পুত্র আকাশ এবং অনন্তকে এই বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রাখা হয়েছে।  আকাশের পদোন্নতি অবশ্য গত বছর থেকেই শুরু হয়েছে। কারণ ২০২২ সালেই রিলায়েন্স জিও (Reliance Board) ইনফোকম লিমিটেড-এ আকাশ আম্বানিকে চেয়ারম্যান নিয়োগ করেছিলেন মুকেশ আম্বানি।

    আগামী মাসেই চালু হচ্ছে জিও-র এয়ার ফাইবার 

    অন্যদিকে আগামী মাসেই চালু হচ্ছে জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)। জানা গিয়েছে এই জিও ফাইবারের সাহায্যে মিলবে ওয়্যারলেস প্রযুক্তিতে উন্নত মানের নেট। আগামী ১৯ সেপ্টেম্বর, গণেশ চতুর্খীর দিন এটি চালু হবে বলে জানা গিয়েছে। এদিনই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি একথা জানিয়েছেন। ৫জি নেটওয়ার্কের এই পরিষেবা বাড়ি এবং অফিসে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ কোনওরকম তারের সংযোগ আর বাড়িতে বা কর্মস্থলে নিতে হবে না, অফিসেও লাগাতে হবে না। মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও-র এয়ার ফাইবারের (Reliance Board) জন্য প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার করে নতুন কানেকশন দেওয়া হবে। পাশাপাশি রিলায়েন্সের মালিক জানিয়েছেন যে জিও হল নতুন ভারতের ডিজিটাল রূপান্তরের অন্যতম প্রতীক। তাই জিওর জন্য এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্য রয়েছে তাঁদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G-20: জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন শেখ হাসিনা, বৈঠকের সম্ভাবনা মোদির সঙ্গে

    G-20: জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন শেখ হাসিনা, বৈঠকের সম্ভাবনা মোদির সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সেপ্টেম্বরের ৯ এবং ১০ তারিখে জি-২০ (G-20) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রবিবারই এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দলিব ইলিয়াস।

    আরও পড়ুন: নীরজের ছোড়া বর্শায় বিঁধল সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ

    কী বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার?

    রবিবারই কলকাতাতে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শহিদ দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের আওয়ামি লিগের নেতা মেহবুবুল আলম হানিফ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াসকেও এই অনুষ্ঠানে দেখা যায়। এখানেই ডেপুটি হাই কমিশনার বলেন, “জি-২০ সম্মেলনে (G-20) যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছি সম্মেলনের (G-20) পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হবে।” 
    অন্যদিকে গত বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ করেছে ভারত। এ নিয়ে অভিনন্দনও জানান ডেপুটি হাই কমিশনার। তিনি বলেন, “চন্দ্রযান-৩ এর সাফল্যে আমরা ভারতের জন্য গর্বিত।”

    ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন (G-20)

    চলতি জি-২০ শীর্ষ (G-20) সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। জি-২০ শীর্ষ সম্মেলন (G-20) অনুষ্ঠিত হতে চলেছে ৯-১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে। বিশ্বের রাষ্ট্রনেতাদের সেখানে হাজির থাকতে দেখা যাবে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে (G-20) যোগ দিতে আসছেন না। এক বিবৃতিতে রাশিয়া সরকার এ কথা জানিয়েছে। জি-২০ শীর্ষ সম্মেলনে (G-20) ভারতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমুখ।  প্রসঙ্গত চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

    Chandrayaan 3: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদকে ঘোষণা করা হোক হিন্দুরাষ্ট্র এবং রাজধানীর নাম হোক শিবশক্তি। এবার এমনই দাবি করতে শোনা গেল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণিকে। ২৩ অগাস্ট বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ (Chandrayaan 3) করে ভারতের বিক্রম ল্যান্ডার। ইসরোর সদর দফতরে গিয়ে অবতরণ স্থানের নাম ‘শিবশক্তি পয়েন্ট’ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ঘোষণা করেন, এবার থেকে ২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে। ধর্মগুরু স্বামী চক্রপাণি মহারাজ ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অন্য কোনও ধর্ম চাঁদের (Chandrayaan 3) উপর মালিকানা ঘোষণা করার আগেই যেন ভারতীয় সংসদ হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করে চাঁদকে।

    কী বললেন হিন্দু মহাসভার সভাপতি?

    নিজের একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন স্বামী চক্রপাণি মহারাজ। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘সংসদের তরফে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই শিবশক্তি পয়েন্টকে (Chandrayaan 3) রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছতে না পারে। ভারত সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত, যাতে কোনও জঙ্গি সেখানে পৌঁছতে না পারে।’’ তবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেই ক্ষান্ত হননি এই ধর্মগুরু। তাঁর দাবি, তিনি এ নিয়ে চিঠিও লিখবেন। ধর্মগুরু বলেন, ‘‘হিন্দু মহাসভা এবং সন্ত মহাসভার তরফে এই চিঠি লিখব। আমরা দাবি জানাবো দ্রুত চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার। চাঁদে (Chandrayaan 3) যাতায়াত শুরু হলেই শিবশক্তি পয়েন্টে আমরা ভগবান শিব, মাতা পার্বতী এবং ভগবান গণেশের একটি মন্দির তৈরি করব।’’

    শিবশক্তি পয়েন্ট নামকরণে রাজনৈতিক তরজা

    চন্দ্রযান-১, ২০০৮ সালে যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের নামকরণ কংগ্রেস সরকার করেছিল জওহর। অর্থাৎ দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে। এই নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন বিজেপি নেতারা। কংগ্রেসের পরিবারতন্ত্রের কথাই তুলে ধরেন বিজেপি নেতারা। অন্যদিকে শিবশক্তি পয়েন্ট (Chandrayaan 3) নামকরণের বিরোধিতা করেছে কংগ্রেস। এনিয়ে বিজেপির জবাব,  ‘‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে চাঁদে (Chandrayaan 3) বিভিন্ন পয়েন্টের নাম রাখা হতো ইন্দিরা পয়েন্ট, রাজীব পয়েন্ট ইত্যাদি।’’ অন্যদিকে অবতরণস্থানের নামকরণ নিয়ে মুখ খুলেছেন ইসরো প্রধান এস সোমনাথও। তাঁর বক্তব্য, ‘‘শিবশক্তি পয়েন্ট নামকরণে কোনও সমস্যাই নেই। কোনও মহাকাশযানের অবতরণ স্থানের (Chandrayaan 3) নামকরণ করা স্বাভাবিক বিষয় এবং সেটা যে কোনও দেশের ট্রাডিশন।  শিবশক্তি পয়েন্ট একটি ভারতীয় নাম। অতএব এতে কোনও সমস্যা নেই।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: গুটিগুটি পায়ে ঘুরছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ করল ইসরো

    Chandrayaan 3: গুটিগুটি পায়ে ঘুরছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ করল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজ্ঞান রোভারের  নতুন ভিডিও পোস্ট করল ইসরো এবং সেখানে দেখা যাচ্ছে শিবশক্তি পয়েন্টের আশেপাশেই ঘুরে চলেছে রোভারটি (Chandrayaan 3)। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করে সেই স্থানের নামকরণ করেছেন শিবশক্তি পয়েন্ট। শনিবার প্রজ্ঞান রোভারের গতিবিধি নিয়ে দিন ৪০ সেকেন্ডের একটি ভিডিও (Chandrayaan 3) পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    ভিডিও প্রকাশ ইসরোর (Chandrayaan 3)

    এর আগে বিক্রম ল্যান্ডারের থেকে রোভারের বেরিয়ে আসার ভিডিও প্রকাশ করেছিল ইসরো। এবার তিন দিনের মাথায় আরও একটি নতুন ভিডিও সামনে এলো। নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে গুটিগুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার। জানা গিয়েছে ১৪ দিন চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান রোভার। চাঁদের (Chandrayaan 3) বায়ুমন্ডলের গঠন কেমন? চাঁদের মাটির রাসায়নিক গঠন কেমন? এ সমস্ত কিছুই  জানাবে রোভার। এই সময়টাতে চাঁদের দক্ষিণ মেরুতে (Chandrayaan 3) সূর্যের আলো থাকে এবং সেখান থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করবে রোভার। শনিবার ইসরোর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রজ্ঞানের চাকার ছাপ পড়ছে চাঁদের মাটিতে। প্রসঙ্গত, প্রজ্ঞানের চাকাতে রয়েছে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো। অর্থাৎ যতদূর পর্যন্ত প্রজ্ঞান যাবে ততদূর পর্যন্ত ভারতের জাতীয় প্রতীকের ছাপও উঠবে।

    ইসরোর দফতরে প্রধানমন্ত্রী 

    চন্দ্রাভিযানের (Chandrayaan 3) দিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি দেশে ফেরার পরে শনিবারে যান ইসরো সদর দফতরে। ইসরোর দফতর থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণা, ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছে সেই স্থানের নাম দেওয়া হল শিবশক্তি পয়েন্ট। অন্যদিকে ২০১৯ সালে চন্দ্রযান-২ যেখানে ভেঙে পড়েছিল সেই স্থানটির নাম দেওয়া হল তেরঙ্গা। এরই সঙ্গে ২৩ অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে (Chandrayaan 3) পালন করার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO: দক্ষিণ মেরুতে সফল অবতরণের পরে ‘চন্দ্রযান-৪’ মিশনের প্রস্তুতি শুরু ইসরোর

    ISRO: দক্ষিণ মেরুতে সফল অবতরণের পরে ‘চন্দ্রযান-৪’ মিশনের প্রস্তুতি শুরু ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ মিশন (ISRO)। এবার ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার ভাবনা চন্দ্রযান-৪ নিয়ে। বুধবারই সন্ধ্যায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। খুশিতে মেতে ওঠে গোটা দেশ। এরপরেই বিক্রম ল্যান্ডারের পেটের ভিতর থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসে। বিক্রমের পেট থেকে রোভারকে বের করে আনতে কিছুটা সময় নিয়েছিলেন বিজ্ঞানীরা। কারণ চাঁদের মাটিতে ধুলো ঝড় হয়েছিল বুধবার। তাই ধুলো লেগে ক্যামেরা বা যন্ত্রাংশের কোনও যাতে ক্ষতি না হয়, তাই এই সতর্কতা অবলম্বন করেন বিজ্ঞানীরা। প্রত্যাশা মতোই সেদিন গুটিগুটি পায়ে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠের গবেষণা চালিয়ে যাচ্ছে এই রোভার। চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠন সহ একাধিক বিষয়ে তথ্য পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। ভারতের চন্দ্র জয়ের এই সাফল্যে বিশ্বনেতাদেরও শুভেচ্ছা পেয়েছে ইসরো (ISRO)। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে শুধুই ভারতের চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে। এরই মধ্যে ইসরো শুরু করে দিল চন্দ্রযান-৪ মিশনের প্রস্তুতি।

    ইসরোর (ISRO) মিশন চন্দ্রযান-৪

    এবারে চন্দ্রাভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পরিকল্পনা শুরু করল ইসরো (ISRO)। জানা গিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা বা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে কাজ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইতিমধ্যে এ বিষয়ে নাকি একটি চূড়ান্ত চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে।

    মিশনের নাম হবে লুপেক্স

    চন্দ্রযান-৪ মিশন ভারত এবং জাপানের যৌথ উদ্যোগের সম্পন্ন হবে। এই অভিযানের নাম হবে লুপেক্স অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। এই মিশনে চাঁদের মাটি, ভৌগোলিক গঠন নিয়ে বিশ্লেষণ করবে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা। খুঁজে দেখা হবে চাঁদে কি সত্যিই জল আছে! তবে এই মিশন শুরু হতো এখনো তিন বছর বাকি বলেই জানা গিয়েছে। ২০২৬ সালের মধ্যে ইসরো (ISRO) এবং জাক্সার এই যৌথ মিশন সম্পন্ন হবেবলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G-20: দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন না পুতিন, কী কারণ জানাল রাশিয়া?

    G-20: দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন না পুতিন, কী কারণ জানাল রাশিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে জি-২০ (G-20) শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট যে ভারতে আসছেন না তা পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকাভ স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু কেন আসছেন না পুতিন? সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিনের মুখপাত্র বলেন, ‘‘জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি-২০ শীর্ষ সম্মেলনে (G-20) হাজির থাকতে পারবেন না।’’ 

    কী বলছে বিশেষজ্ঞ মহল?

    যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মত হল যে ইউক্রেনের যুদ্ধে সে দেশে ধ্বংসলীলা, গণহত্যার কারণে পুতিনের বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সে কারণেই ব্রিকসের গোষ্ঠীভুক্ত (G-20) দেশ হওয়া সত্ত্বেও পুতিন দক্ষিণ আফ্রিকার সম্মেলনে হাজির থাকেননি। একই কারণে তিনি ভারতীয় আসছেন না। প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসছে জি-২০ শীর্ষ সম্মেলন (G-20)। কূটনৈতিক মহলের আরও একটি অংশের মত হল, ‘‘ঠান্ডা লড়াই-এর সময় থেকেই রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো নয়। তার মধ্যে  ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রিগোজিনের মৃত্যুতে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমেরিকা। জো বাইডেন এই ঘটনার জন্য পুতিনকে দায়ী করেছেন। তাই কূটনৈতিক মহল মনে করছে যে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ (G-20) এড়াতেই পুতিনের এমন সিদ্ধান্ত।

    আরও পড়ুুন: গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, কেন জানেন?

    ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয় রাশিয়ার

     প্রসঙ্গত, আগামী মাসের ৯ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ (G-20) সম্মেলনে যোগ দিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয় রাশিয়ার। তারপর থেকে দেশের সীমানা পেরননি পুতিন। ২০২২ সালের নভেম্বরে বালিতে সম্পন্ন হয়েছিল জি-২০ (G-20) সম্মেলনের বৈঠক। সেখানেও হাজির থাকেননি পুতিন। একমাত্র ২০১৯ সালে জাপানের জি-২০ (G-20) সম্মেলনের বৈঠকে পুতিন হাজির ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে অশোক স্তম্ভ আঁকছে প্রজ্ঞান, পুঁতবে জাতীয় পতাকাও, কীভাবে সম্ভব হচ্ছে?

    Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে অশোক স্তম্ভ আঁকছে প্রজ্ঞান, পুঁতবে জাতীয় পতাকাও, কীভাবে সম্ভব হচ্ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের যাত্রার পরে বুধবার সন্ধ্যায় চাঁদের দেশে অবতরণ করেছে ভারতের বিক্রম (Chandrayaan 3)। অবতরণের পরেই ছবি পাঠাতে শুরু করে বিক্রম। বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান (Chandrayaan 3)। চাঁদের মাটিতে ভারতীয় সংস্কৃতির ছাপ, ভারতীয়ত্বের প্রতীক অশোক স্তম্ভ আঁকছে প্রজ্ঞান (Chandrayaan 3)। ভারতবর্ষের অস্মিতার প্রতীক হয়ে উঠেছে প্রজ্ঞান।

    চাঁদের মাটিতে এঁকে দিচ্ছে অশোক স্তম্ভর ছাপ

    চাঁদের মাটিতে যতই এগিয়ে চলেছে ততই এঁকে দিচ্ছে অশোক স্তম্ভর ছাপ এবং ইসরোর প্রতীক। রোভার প্রজ্ঞানের (Chandrayaan 3) মোট ছ’টি চাকা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন, অন্যটিতে রয়েছে ইসরোর লোগো। তবে শুধুমাত্র অশোকস্তম্ভের প্রতীক খোদাই করে আসা নয়, চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকাও পুঁতবে প্রজ্ঞান (Chandrayaan 3)। অবতরণের পরপরেই ধুলো ঝড়ের সম্মুখীন হতে হয় চন্দ্রযানকে। তাই সতর্ক বিজ্ঞানীরা কিছুটা সময় নিয়েই বের করেন রোভার প্রজ্ঞানকে।

    চাঁদের মাটিতে নানা রকমের তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান

    চাঁদের মাটিতে (Chandrayaan 3) নানা রকমের তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। সংগৃহীত তথ্য পাঠাবে ইসরোর সদর দফতরে। সেখানকার বায়ুমণ্ডলের গঠন কেমন, মাটির উপাদান কী কী, কোন কোন রাসায়নিক মিশে রয়েছে চন্দ্রপৃষ্ঠে-এসবই জানাবে আমাদের। আজ সকালে এক সোশ্যাল মিডিয়ার পোস্টে ইসরো জানিয়েছে, প্রজ্ঞানের মুন ওয়ার্ক শুরু হয়ে গেছে। প্রজ্ঞান প্রতি এক সেকেন্ডে এক সেন্টিমিটার এগোতে পারে। ইসরোর সূত্রে জানা গিয়েছে আগামী ১৪ দিন প্রজ্ঞান (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুর আশেপাশে ঘুরে কাজ করবে। এই ১৪ দিন টানা দক্ষিণ মেরুতে সূর্যের আলো থাকবে এবং সূর্যের আলো থেকেই শক্তি সংগ্রহ করবে প্রজ্ঞান। এরপর দক্ষিণ মেরুতে সূর্য যখন আর থাকবে না, তখন প্রজ্ঞানের শক্তি অবশিষ্ট থাকবে না। প্রজ্ঞানের (Chandrayaan 3) সঙ্গে জোড়া রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ক্যামেরা। যেগুলি প্রতি মুহূর্তের ছবি পাঠাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aadhaar Update: আধারের তথ্য বিনিময়ে হতে পারে প্রতারণা! বিপদ এড়াতে কী করবেন?

    Aadhaar Update: আধারের তথ্য বিনিময়ে হতে পারে প্রতারণা! বিপদ এড়াতে কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ড (Aadhaar Update) সংক্রান্ত তথ্য বিনিময় করা নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, সাইবার চোরাকারবারিরা হোয়াটসঅ্যাপ বা ই-মেলে নানা রকম বার্তা পাঠিয়ে তথ্য জানতে চায়। আর সেই তথ্য যাচাই করতে গিয়েই নাগরিক সমাজকে বিপদের মুখে পড়তে হতে পারে। তাই আধার-দুর্নীতি নিয়ে সতর্ক করল আধার আপডেট সংস্থা ইউআইডিএআই।

    কীভাবে হয় প্রতারণা (Aadhaar Update)?

    আধারের (Aadhaar Update) ক্ষেত্রে নাগরিকরা সংশোধনের বিষয় নিয়ে আবেদন করেই থাকেন। আর এই সংশোধনের ফাঁকেই চোরাকারবারিরা বিভিন্ন রকমের ফাঁদ পেতে থাকে। তাই এই সাইবার চোরাকারবারিদের থেকে নাগরিকদের বাঁচাতে বিশেষ সতর্কতা জারি করল ইউআইডিএআই।

    ইউআইডিএআই-এর বক্তব্য

    আধার (Aadhaar Update) সংস্থা ইউআইডিএআই থেকে জানানো হয়েছে, তারা কখনই এমন ভাবে ই-মেলে বা মেসেজ করে আপডেট করার পিআইও PIO বা POA চায় না। তাই গ্রাহকদের এই সংক্রান্ত যে কোনও বার্তা উপেক্ষা করতে হবে। এই সংস্থা থেকে আরও বলা হয়, প্রয়োজন হলে মাইআধার ওয়েবসাইটে গিয়ে গ্রাহক নিজের আধার আপডেট করতে পারেন। এছাড়াও নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই আপডেটের কাজ করাতে পারেন। অপরিচিত কোনও ব্যক্তি বা সংস্থা থেকে কোনও প্রকার মেসেজ এলে, তাকে উপেক্ষা করাটাই একমাত্র কাজ। আধার সংস্থা আরও জানিয়েছে, আধার ডকুমেন্ট আপডেট করার সময় ১৪ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    বিনামূল্যে আধার আপডেট কীভাবে?

    প্রথমে আধার (Aadhaar Update) নম্বর দিয়ে https://myaadhaar.uidai.govt.in লগ ইন করতে হবে। এরপর ‘প্রসিড টু আপডেট অ্যাড্রেস’-এ ক্লিক করতে হবে। এরপরে নথিভুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি চাইবে। সেটা হলে ডকুমেন্ট আপলোড করে তথ্য দিতে হবে। এবার তথ্যগুলি যাচাইয়ের পর হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজের পরিচয় এবং ঠিকানাগুলিকে ঠিক করতে হবে। এরপর ঠিকানার তথ্য সংক্রান্ত প্রমাণপত্র আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই আবেদন গ্রহণ করে সংস্থা থেকে ১৪ সংখার একটি আবেদন নম্বর প্রদান করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ‘‘আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে তা সফল করেছি’’, বললেন মোদি

    Chandrayaan 3: ‘‘আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে তা সফল করেছি’’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের যাত্রা শেষে বুধবারই চাঁদের দেশে পৌঁছেছে ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণের এই কৃতিত্ব অর্জন করল ভারত। এদিন সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। দেশজুড়ে শুরু হয়েছে উদযাপন। চারিদিকে উৎসবের মেজাজ। এদিন দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর অবতরণ দেখেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন। এদিন মোদির বক্তব্যে উঠে আসে সূর্য মিশনের কথাও। এই প্রসঙ্গে বলতে গিয়ে মোদি বলেন, ‘‘ইসরো শীঘ্রই আদিত্য-এল১ মিশন ও গগনযান মিশন চালু করবে।’’

    কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    এদিন দক্ষিণ আফ্রিকা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমার পরিবার, আমরা দেখলাম ইতিহাস তৈরি হতে। জীবন ধন্য হয়ে গেল। এমন ঐতিহাসিক ঘটনা গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনা নয়া ভারতের প্রমাণ, এই ঘটনা সমস্যার মহাসাগর পার করার মতো, এই মুহূর্ত ভারতের উদীয়মাণ ক্ষমতার প্রমাণ। আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে (Chandrayaan 3) আমরা তা সফল করেছি।’’ প্রধানমন্ত্রীর আরও মোদি বলেন, ‘‘আগে বলা হত যে চাঁদমামা (Chandrayaan 3) অনেক দূরে আছে। শিশুরা বলত যে চাঁদমামা অনেক দূরে আছে। এবার এমন একটি দিন আসবে, যখন শিশুরা বলবে যে চাঁদমামা (Chandrayaan 3) একটি ট্যুরের দূরে আছে।’’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে। এবার চন্দ্রপথে হাঁটার সময়।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা নয়া ভারতের নয়া উড়ান প্রত্যক্ষ করতে চলেছি। নয়া ইতিহাস রচিত হয়েছে।’’

    ট্যুইট রাষ্ট্রপতির   

    ইসরোর এই সাফল্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি ইসরো এবং চন্দ্রযান (Chandrayaan 3) মিশনের সঙ্গে জড়িত সবাই অভিনন্দন জানাই। তাদের আরও বড় সাফল্য কামনা করি। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) যেভাবে অবতরণ করল, তাতে বিজ্ঞানীরা ইতিহাস করেছেন। ভারতকে গর্বিত করেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share