Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rahul Gandhi: ভোট পেতে কুলি সাজলেন রাহুল গান্ধী! সস্তার রাজনীতিতে চিঁড়ে ভিজবে কি?

    Rahul Gandhi: ভোট পেতে কুলি সাজলেন রাহুল গান্ধী! সস্তার রাজনীতিতে চিঁড়ে ভিজবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কুলির উর্দি গায়ে, মাথায় মোট নিয়ে গটগটিয়ে হেঁটে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের ভরকেন্দ্র গান্ধী পরিবারের উত্তরসূরিকে এই পোশাকে দেখে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের যাত্রীরা ভেবেছিলেন রাজনীতিতে পানি না পেয়ে এবার হয়তো সিনেমায় নামলেন রাহুল! তাঁদের সেই ভুল ভাঙল অচিরেই। যখন শুনলেন কুলিদের সমস্যার কথা শুনতে কুলি সেজেছেন রাহুল।

    ভোট কুড়োতে নানা রূপে রাহুল

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে মাত দিতে চেষ্টার কসুর করছেন না রাহুল। নির্বাচনের আগে সস্তা জনপ্রিয়তা কুড়োতে কখনও বাইক সারানোর কাজে লাগিয়েছেন হাত। কখনও আবার ট্রাক-চালকের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ভোট-বৈতরণী পার হতে হরিয়ানার সোনেপতে আবার খেতে নেমে চাষিদের সঙ্গে রুইয়েছিলেন ধানের চারাও। তাঁদেরই একজনের বাড়িতে সেরেছিলেন মধ্যাহ্নভোজও। এসবের আগে করেছিলেন ভারত জোড়ো যাত্রা। এক কথায়, নির্বাচনের আগে ‘আমি তোমাদেরই লোক’ গোছের একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছেন রাহুল (Rahul Gandhi)।

    মোদির তুঙ্গ জনপ্রিয়তায় সব ম্লান! 

    তবে এসব করে যে আদতে লাভের লাভ কিছু হবে, তা মানতে রাজি নয় কংগ্রেসেই একাংশ। তাঁদের বক্তব্য, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির পর্বত-প্রমাণ জনপ্রিয়তার কাছে এসবই বড্ড বেশি ম্লান। এই সস্তা রাজনীতি দিয়ে আর যাই হোক, নরেন্দ্র মোদির মোকাবিলা যে করা যায় না, তা বিলক্ষণ মানছেন তাঁরাও। এদিন সকালে ব্যস্ত রেল স্টেশনে কুলির পোশাকে রাহুলকে মোট বইতে দেখে খানিক হকচকিয়ে যান নিত্যযাত্রীরা। পরে ওঠে রাহুল গান্ধী জিন্দাবাদ ধ্বনি।

    এরকম শুটিং-মার্কা দৃশ্যে রাহুলকে অভিনয় করতে দেখে যারপরনাই খুশি কংগ্রেস। তবে নির্বাচনের আগে এতে যে আদতে ভোটারদের মন ভিজবে না, তা ভালোই জানে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, রাজধানীর বুকে জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের জাঁক চমকে দিয়েছে বিশ্বনেতাদেরও। তার ঠিক আগে আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে মোদির ভারত। রচনা করেছে ইতিহাস। তার পর থেকে আরও বেশি করে ভারতকে সমীহ করতে শুরু করেছে বিশ্বের বহু শক্তিধর দেশও। ভারতীয় অর্থনীতির রকেট-সম উত্থানেও চোখ কপালে উঠেছে তাদের। বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকার দশম স্থানে থাকা ভারত মোদি জমানায় জায়গা করে নিয়েছে পঞ্চমে। এর ওপর রয়েছে মহিলা সংরক্ষণ বিল।

    আরও পড়ুুন: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল এলআইসি! কেন্দ্রকে দিল লাভের কড়ি, পরিমাণ কত জানেন?

    লোকসভায় পাশ হওয়া এই বিল সংখ্যাতত্ত্বের নিরিখে রাজ্যসভায় পাশ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কাশ্মীরে ৩৭০ ধারা রদ, তিন তালাক রদ সহ একাধিক সাফল্যও রয়েছে মোদির ঝুলিতে। সম্প্রতি জাস্টিন ট্রুডোর কানাডাকে পাটকেল ছুড়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি আদতেই সিংহপুরুষ। রাজনৈতিক মহলের ধারণা, এসবেরই প্রতিফলন পড়বে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। রাহুলের (Rahul Gandhi) সস্তা প্রচার নয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • LIC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল এলআইসি! কেন্দ্রকে দিল লাভের কড়ি, পরিমাণ কত জানেন?

    LIC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল এলআইসি! কেন্দ্রকে দিল লাভের কড়ি, পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিন্দকদের মুখে ঝামা ঘষে দিল এলআইসি (LIC)! কেন্দ্রীয় এই সংস্থাকে মোদি সরকার বিক্রি করে দিচ্ছে বলে নানা সময় বাজার গরম করার চেষ্টা করেছেন বিরোধীরা। সস্তা জনপ্রিয়তায় ভর করে ভোট-বৈতরণী পার হতে লাভজনক এই সংস্থাকেই ধুঁকছে বলে দেগেও দিয়েছেন তাঁরা। এহেন এলআইসি লাভের কড়ির একটা অংশ তুলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের হাতে। এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি বৃহস্পতিবার ওই চেক তুলে দেন। যার অর্থমূল্য, ১,৮৩১.০৯ কোটি টাকা।

    ৬৭ পূর্ণ এলআইসির

    চলতি বছর ৬৭ পূর্ণ করল এলআইসি। ১৯৫৬ সালে মাত্র ৫ কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। ২০২৩ সালের ৩১ মার্চ এলআইসির সম্পত্তির পরিমাণ ৪৫.৫০ লক্ষ কোটি টাকা। এর সঙ্গে রয়েছে ৪০.৮১ লাখ কোটি টাকার লাইফ ফান্ডও। দু’দশক আগে ইন্স্যুরেন্স সেক্টর খোলে এলআইসি। তার পর থেকে ইন্স্যুরেন্সের সিংহভাগ বাজার রয়েছে এলআইসির পকেটে।

    এখনও দেশের বেশিরভাগ বিনিয়োগকারী বিনিয়োগের জন্য ভরসা করেন এলআইসির ওপর। লাভের কড়ি সরকারকে দেওয়ার পাশাপাশি সম্প্রতি, নিজেদের হাতে থাকা সান ফার্মার দু’ শতাংশ শেয়ার বিক্রি করেছে এলআইসি। এজন্য এলআইসির হাতে এসেছে ৪,৬৯৯ কোটি টাকা।

    এলআইসি কর্মীদের জন্য সুখবর 

    এলআইসির (LIC) বাড়বাড়ন্তে খুশি কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এলআইসি এজেন্টদের গ্র্যাচুইটির সীমা তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। এলআইসি কর্মীদের ৩০ শতাংশ হারে ফ্যামিলি পেনশন দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পুনরায় নিযুক্ত হওয়া এলআইসি এজেন্টরা রিনিউয়াল কমিশনের সুবিধাও পাবেন বলে জানানো হয়েছে।

    সংসদে নানা সময় এলআইসির প্রশংসা শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। তিনি নিজেও টাকা রেখেছেন এলআইসিতে। ২০১৯ সালের হলফনামা অনুযায়ী, প্রধানমন্ত্রী বিনিয়োগ করেছেন দু’টি পলিসিতে। ২০১০ সালে তিনি একক প্রিমিয়াম বাবদ দিয়েছিলেন ৪৯,৬৬৫ টাকা। ২০১৩ সালে অন্য একটি পলিসিতে একক প্রিমিয়াম (LIC) বাবদ তিনি দিয়েছেন ১,৪০,৬৮২ টাকা।

    আরও পড়ুুন: স্পেনের পর ‘কুমিরছানা’ বিজনেস সামিট! এবারও কি কোটি কোটি টাকা কার্যত জলেই যাবে?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Reservation Bill: মোদি সরকারের চালে মাত বিরোধীরা, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

    Women’s Reservation Bill: মোদি সরকারের চালে মাত বিরোধীরা, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৫৪-২ ভোটে লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। বুধবার সন্ধ্যায় গোপন ভোটাভুটিতে পাশ হয়ে গেল নরেন্দ্র মোদি সরকারের আনা বিলটি। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪৫৪ জন। বিলে সংশোধন চেয়ে ভোট দিয়েছেন দু’জন।

    এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত

    মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল। বিলে বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য অর্জনের জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই লক্ষ্যে ১৫ বছরের জন্য মহিলাদের জন্য লোকসভা, রাজ্যসভায় আসন সংরক্ষণের সীমাবদ্ধ অনুশীলন চালু হচ্ছে। বিল অনুযায়ী, প্রতিটি নির্বাচনে লোকসভা ও বিধানসভাগুলির এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে।

    কী বললেন অমিত শাহ?

    বিলটি (Women’s Reservation Bill) প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সাধারণ, তফশিলি জাতি এবং উপজাতি – তিনটি বিভাগেই মহিলাদের সংরক্ষণের সুবিধা দেবে এই বিলটি।” তিনি জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর জনগণনা ও লোকসভা এবং বিধানসভার সীমানা পুনর্বিন্যাসের পরেই বিলটি বাস্তবায়ন করা হবে। নির্বাচনের পর দ্রুত জনগণনা ও সীমানা পুনর্বিন্যাসের কাজ করা হবে। এই বিলের ফলে সংসদে মহিলাদের বৃহত্তর প্রতিনিধিত্ব সম্ভব হবে।প্রসঙ্গত, ২০২৭ সালের আদমসুমারির পরেই বিল কার্যকরের কথা বিলের প্রস্তাবে রয়েছে। সে ক্ষেত্রে ২০২৯ সালের আগে বিলটি কার্যকরের সম্ভাবনা ক্ষীণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    গত আড়াই দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক বিরোধিতার কারণে আটকে ছিল মহিলা সংরক্ষণ বিল। সংসদে প্রথম প্রাইভেট মেম্বারস বিল হিসেবে মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন সাংসদ সিপিআইয়ের গীতা মুখোপাধ্যায়। সেটা ১৯৯৬ সাল। ওই বছরই তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সরকার বিলটি (Women’s Reservation Bill) সংসদে পেশ করতে প্রথম উদ্যোগী হয়েছিল। পরবর্তীকালে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিলটি পেশ করে। যদিও রাজনৈতিক বিরোধিতার জেরে পাশ করানো যায়নি। ২০০৬ সালে ইউপিএ সরকার ফের বিলটি পেশ করে সংসদে। সংখ্যাগরিষ্ঠতার অভাবে সেবারও পাশ করানো যায়নি বিলটি। ২০২৩ সালে লোকসভায় পাশ হল বিলটি। রাজ্যসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন মিললেই তৈরি হবে নয়া ইতিহাস। যে ইতিহাসের কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী, ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লাখ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • NIA: ৪৩ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকা প্রকাশ এনআইএ-র, কারা রয়েছে তালিকায়?

    NIA: ৪৩ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকা প্রকাশ এনআইএ-র, কারা রয়েছে তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৩ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর নামের তালিকা প্রকাশ করল জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ (NIA)। বুধবার ওই ক্রিমিনালদের তালিকা প্রকাশ করা হয়। এদের সঙ্গে কানাডার খালিস্তানপন্থীদের যোগসাজশ রয়েছে। এই দুর্বৃত্তদের সম্পত্তির হদিশ দিতে জনগণের কাছে আবেদন করেছে এনআইএ। তাদের বক্তব্য, এদের সম্পত্তির খোঁজ পেলে কেন্দ্র তার দখল নেবে।

    তালিকায় কারা

    এনআইএর প্রকাশিত তালিকায় রয়েছে লরেন্স বিষ্ণোই, যশদীপ সিংহ, কালা জাঠেরি ওরফে সন্দীপ বীরেন্দ প্রতাপ ওরফে কালা রানা এবং যোগিন্দর সিংহের নামও। এই গ্যাংস্টারদের অনেকেই কানাডায় আশ্রয় নিয়ে ভারত বিরোধী কাজকর্ম চালাচ্ছে। সম্পত্তির পাশাপাশি এদের সঙ্গী, বন্ধু এবং আত্মীয়স্বজনের নামও জানাতে জনগণের কাছে আবেদন করেছে এনআইএ (NIA)। এদের বিজনেস পার্টনার, কর্মী এবং যাঁরা অর্থ সংগ্রহ করেন, তাঁদের নামধামও জানানোর অনুরোধ করেছে এনআইএ।

    হোয়াটসঅ্যাপ নম্বরে খোঁজ দিন 

    এক্স হ্যান্ডেলে এনআইএ লিখেছে, যাদের ফটো দেওয়া হয়েছে, তারা এনআইএ মামলায় যুক্ত। এদের সঙ্গী, বন্ধু এবং আত্মীয় স্বজনের খোঁজ পেলে ৭২৯০০০৯৩৭৩ হোয়াটসঅ্যাপ নম্বরে জানান। মাস কয়েক আগে কানাডায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন খালিস্তান টাইগার ফোর্স প্রধান হরদ্বীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে খালিস্তানপন্থীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভারত। সম্প্রতি ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। এর পরেই ভারত-কানাডা সম্পর্কের অবনতি ঘটে। তার পরেই কানাডা যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয় এনআইএ। নিজ্জরের মৃত্যুর তদন্তে কানাডা যাওয়ার কথা ছিল তাদের। কানাডা-ভারতের এই সম্পর্কের আবহে ট্রুডোর দেশে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি অর্শ্বদীপ সিং গিলকে কীভাবে হাতে পাওয়া যাবে, তা নিয়েও আলোচনা করেছেন এনআইএর তদন্তকারীরা।

    আরও পড়ুুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী, ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লাখ

    প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে খালিস্তানপন্থীরা কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকে। নিগ্রহ করে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকদের। বিদেশমন্ত্রক সূত্রে খবর, অর্শ্বদীপের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও (NIA) মিলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আর এক দিনেই ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ। ভারত সহ দেড়শোটিরও বেশি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল পরিষেবা চালু করেছে মেটা। তাই অচিরেই যে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা আরও বাড়বে,  তা সহজেই অনুমেয়।

    হোয়াটসঅ্যাপ চ্যানেল কী?

    প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ চ্যানেল কী? হোয়াটসঅ্যাপ চ্যানেল হল একটি ওয়ানওয়ে ব্রডকাস্টিং চ্যানেল, যাতে অ্যাডমিন মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। এই চ্যানেলের অপশনটি মিলবে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে। সেখানে আপনি চ্যানেল দেখে ঠিক করতে পারবেন, কাকে আপনি ফলো করতে পারবেন, আর কাকে পারবেন না। এগুলি সাধারণ চ্যাট বা গ্রুপের চেয়ে আলাদা। প্রধানমন্ত্রীর (PM Modi) হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পেতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট ট্যাবে যেতে হবে। তার পর সেখান থেকে নরেন্দ্র মোদি চ্যানেল খুঁজে বের করতে হবে। তার পরেই সেটিকে ফলো করা যাবে।

    ‘আমি শিহরিত’

    নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। ছবিটি নয়া সংসদ ভবনের ভিতরে তোলা। ছবির সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, “হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আসতে পেরে আমি শিহরিত। আপনাদের সঙ্গে যোগাযোগের আরও এক ধাপ কাছাকাছি এসে গেলাম। সঙ্গে থাকুন। নতুন সংসদ ভবন থেকে একটি ছবি দিলাম…।” জানা গিয়েছে, যাঁরা প্রধানমন্ত্রীর ফলোয়ার হবেন, তাঁরা তাঁর প্রতিটি আপডেট সরাসরি ওই চ্যানেলে দেখতে পাবেন। তাঁর প্রতিটি মেসেজ, প্রতিটি আপডেটে রিঅ্যাকশনও জানাতে পারবেন তাঁরা।

    ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই জনগণের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্যই তিনি চালু করেছেন ‘মন কি বাত’। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বরাবর সক্রিয়। বিশ্বের সব রাষ্ট্রপ্রধানের চেয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা সব চেয়ে বেশি। এবার যে তাঁর ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

    আরও পড়ুুন: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue Vaccines: শীঘ্রই আসছে ডেঙ্গির টিকা! দেশজুড়ে ট্রায়াল শুরু নভেম্বরে, কারা পাবেন?

    Dengue Vaccines: শীঘ্রই আসছে ডেঙ্গির টিকা! দেশজুড়ে ট্রায়াল শুরু নভেম্বরে, কারা পাবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ভারতে আসতে চলেছে ডেঙ্গির টিকা (Dengue Vaccines)। নভেম্বর মাসেই দেশজুড়ে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। দেশের মোট ২০টি কেন্দ্রে ট্রায়াল হওয়ার কথা। এ রাজ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ট্রায়াল হবে। পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে ১০ হাজারেরও বেশি মানুষকে।

    আসছে ডেঙ্গির প্রতিষেধক

    ফি বছর এ রাজ্য তো বটেই, গোটা দেশে ডেঙ্গির শিকার হন বহু মানুষ। যত্রতত্র জমা জল, চারদিকে নোংরা-আবর্জনা, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া সহ নানা কারণে এ রাজ্যে প্রতি বছর ডেঙ্গির বলি হন বহু মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক হাজারের গন্ডি। দেশবাসীকে ডেঙ্গির হাত থেকে রক্ষা করতে দেশে শুরু হয়েছিল ডেঙ্গির প্রতিষেধক (Dengue Vaccines) তৈরির কাজ। প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের পর চলতি বছরের মার্চ-এপ্রিলে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা ছিল। কিছু জটিলতার কারণে টিকায় পরিবর্তন করতে হয়। সেই কাজ শেষ হয়েছে। তাই এবার হবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল।

    কারা তৈরি করেছে টিকা?

    যাঁদের ডেঙ্গির টিকা দেওয়া হবে, বছরভর তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। ডেঙ্গি মোকাবিলায় তাঁদের শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা দেখেই ছাড়পত্র পাবে ভ্যাকসিন। তারপর আসবে বাজারে। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, “ডেঙ্গি ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে ডেঙ্গির প্রবণতা বেশি, সেখানে এই ভ্যাকসিন কাজ করবে। সেরো পজিটিভিটি কতটা আছে, তা দেখে দেওয়া হবে।” কেবল প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড নয়, পুণের সেরাম ইনস্টিটিউটও ডেঙ্গির টিকা তৈরি করেছে। আমেরিকায় ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় অনুমোদন পেয়েছে সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটিডের টিকা (Dengue Vaccines)।

    আরও পড়ুুন: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    প্রসঙ্গত, এ রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি। এক সপ্তাহে মশকবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৭ জন। প্রতি বছরের মতো এবারও ডেঙ্গি সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের (India-Canada Relations) অবনতি। উত্তপ্ত পরিস্থিতিতে এবার ভারতীয় নাগরিকদের কানাডা যাত্রার ক্ষেত্রে বিশেষ অ্যাডভাইজরি জারি করল নয়াদিল্লি। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে পর্যটকদের জন্য। ভারতীয় ছাত্র-ছাত্রী এবং অন্যান্য নাগরিকদের জন্য কানাডা যাত্রার ক্ষেত্রে একটি অ্যাডভাইসরি জারি করেছে বিদেশ মন্ত্রক। কূটনৈতিক সংঘাতের এই আবহে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয় জয়শঙ্করের। 

    প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা

    বুধবার দিল্লির তরফে কানাডাবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, ‘কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধের বৃদ্ধি চোখে পড়ছে। যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, সকলকে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় কূটনীতিক এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নিশানা করা হয়েছে,যাঁরা ভারতবিরোধী কার্যকলাপের সমর্থক নন। তাই ভারতীয়দের এই মুহূর্ত কানাডা যাওয়া থেকে বিরত থাকা উচিত’। কানাডার যে অংশগুলিতে ভারতীয়দের উপর হিংসা বা হামলা হচ্ছে, সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    ছাত্রছাত্রীদের উদ্দেশে পরামর্শ

    কানাডা নিবাসী ভারতীয়দের জন্যও সাবধানবাণী দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের অ্যাডভাইসরিতে উল্লেখ করা হয়েছে, ‘কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট জেনারেল সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে ভারত তৎপর।’ কানাডায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। পাশাপাশি উপদ্রুত এলাকায় আশপাশের পরিস্থিতিতে নজর রাখতে বলা হচ্ছে।কানাডা নিবাসী ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে কানাডায় ভারতীয় হাইকমিশনে তাঁদের নাম, ফোন নম্বর রেজিস্টার করতে বলা হয়েছে। ওটাওয়ায় ভারতীয় হাইকমিশন, টরন্টো এবং ভ্যানকুভারে কনসুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে পড়ুয়াদের।

    আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

    কানাডার সতর্কবার্তা

    ভারতে থাকা নিজেদের নাগরিকদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করেছে কানাডা সরকার। কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়, ‘ভারতে থাকলে এই মুহূর্তে সতর্ক হয়ে যান, কারণ দেশজুড়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বদা সতর্ক থাকুন। খবরে চোখ রাখুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    PM Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) পেশ করে কি এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)? দুই পাখির একটি হল ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির মহিলা ভোটব্যাঙ্ক নিশ্চিত করা। দ্বিতীয় পাখি হল— বিরোধী-ঐক্যকে বা বলা ভাল, অধুনা ‘ইন্ডি’ জোটের ঐক্যকে খান-খান করা। নরেন্দ্র মোদির এই এক সিদ্ধান্তেই বিরোধীদের ‘রাতের ঘুম’ যে উড়ে গিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। অন্তত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    মঙ্গলবার, গণেশ চতুর্থীর পুণ্য-লগ্নে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনেই ‘মাস্টারস্ট্রোক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। প্রথমেই মহিলা সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল, ২০২৩) লোকসভায় পেশ করে মোদি সরকার। দেশের সংসদ ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সংস্থান রয়েছে এই বিলে। মহিলা সংরক্ষণ ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বন করার কথা ভেবে আসছিল সাম্প্রতিককালে-গঠিত বিরোধীদের ‘ইন্ডি’ জোট। 

    ইস্যু হারিয়ে দিশাহীন ইন্ডি-জোট!

    কিন্তু, গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেওয়ায় বিরোধীদের মুখের গ্রাস সেখানেই কেড়ে নেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিকে, ইস্যু হাত ফস্কে বেরিয়ে যাওয়ায় সেই থেকেই বিরোধীরা কার্যত দিশেহারা হয়ে পড়ে। ইন্ডি-জোট যেখানে ভেবেছিল, মোদিকে কোণঠাসা করবে, সেখানে দেখা যায়, উল্টে তারাই চাপে পড়ে গিয়েছে। কারণ, এখন মহিলা সংরক্ষণ বিলের স্বপক্ষেই যাওয়া ছাড়া তাদের কাছে অন্য কোনও পথ নেই। বিরোধীরা ভালমতোই বুঝতে পারছে, তারা যদি এখন সরকারের বিরুদ্ধাচরণ করার স্বার্থে মহিলা বিলকে (Womens Reservation Bill) সমর্থন না করে, তাহলে, দেশবাসীর সামনে তাদের আসল চেহারা বেরিয়ে পড়বে। অন্যদিকে, সমর্থন করলেও আখেরে লাভ হবে বিজেপি তথা এনডিএ-র। আগামী লোকসভা নির্বাচনে এর পুরো ফায়দা যে বিজেপির ঘরেই উঠবে, তাতে কোনও সন্দেহ নেই। এই নিয়ে ইন্ডি-জোট উভয় সঙ্কটে। যে কারণে, তারা এখন কৃতিত্বের দাবি করে বেড়াচ্ছে সব জায়গায়।

    অতীতে বিরোধিতা, এখন সমর্থন বিরোধীদের!

    নরেন্দ্র মোদি সরকারের আনা এই বিলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী-জোটের ‘হেড অফ দ্য ফ্যামিলি’ কংগ্রেস। সমর্থনের কথা জানানো হয়েছে বিরোধী জোট-শরিক সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল ও বহুজন সমাজ পার্টির তরফে। এমনকি, সমর্থন জানাতে সম্মত হয়েছে বিজেপির একসময়ের শরিক তথা বর্তমানে বিরোধী ধরের সদস্য নীতীশ কুমারের জেডিইউ। এখানে বিশেষ করে উল্লেখ করতে হবে প্রথম তিন শরিক দলের। কারণ, এই দলগুলিই এক সময় সংসদে পেশ হওয়া মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) নাকচ করেছিল। সেই ইতিহাসের সাক্ষী রয়েছে সদ্য-প্রাক্তন হওয়া সংসদ ভবন। এখন এই দলগুলির সামনের সারিতে একাধিক মহিলা মুখ আসায়, মনোভাবও পাল্টাতে বাধ্য হচ্ছে তারা।

    মহিলা ভোটাররাই বিজেপির শক্তি

    পাশাপাশি, আরেকটা চিন্তা যা বিরোধীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তা হল ভোট ব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিল সংসদে পাশ হয়ে গেলে ভোটে সবচেয়ে লাভবান হবে বিজেপি। তাঁদের মতে, বিজেপির মহিলা ভোট ব্যাঙ্ক বিপুলভাবে ফুলে উঠবে। পরিসংখ্যান বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে পুরুষদের তুলনায় এক শতাংশ ভোট বেশি ছিল মহিলাদের। আবার মহিলা ভোটারদের বেশিরভাগ পছন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটদানের হার ছিল ৬৭ শতাংশ। এর মধ্যে বিজেপি পেয়েছিল ৩৬ শতাংশ আর কংগ্রেস পেয়েছিল ২০ শতাংশ মহিলা ভোট। পাঁচ বছর আগে, ২০১৪ সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন ২৯ শতাংশ মহিলা। অর্থাৎ, পাঁচ বছরে বিজেপির মহিলা ভোটব্যাঙ্ক অনেকটাই বেড়েছে। 

    নরেন্দ্র মোদির ‘গেম-চেঞ্জার’ সিদ্ধান্ত!

    আরেকটি পরিসংখ্যান বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে ১২টি এমন রাজ্য ছিল যেখানে পুরুষদের থেকে বেশি সংখ্যক মহিলা ভোট দিয়েছিলেন। ২টো রাজ্য বাদ দিয়ে বাকি ১০টিতে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গেরুয়া শিবির মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। সেই তালিকার অন্যতম ছিল তিল তালাক নিষিদ্ধ করা। এর পাশাপাশি, উজ্জ্বলা যোজনা, মহিলাদের মুদ্রা ঋণ, পোষণ প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও-এর মতো কর্মসূচি বিপুল জনপ্রিয় হয়েছে। এবার, মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) পাশ হলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে এই শতাংশের হার আরও বৃদ্ধি পাবে। আর ঠিক এই জন্যই, রাজনৈতিক বিশ্লেষকরা নরেন্দ্র মোদির (PM Narendra Modi) এই সিদ্ধান্তকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Reservation Bill: ‘‘মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?’’ অধীরকে ‘শাহী’-পাঠ

    Women’s Reservation Bill: ‘‘মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?’’ অধীরকে ‘শাহী’-পাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: “মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?” বুধবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে এমনই প্রশ্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আমি অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করি, এই ইস্যুতে (মহিলা সংরক্ষণ বিল) (Women’s Reservation Bill) কেবল মহিলারাই বলবেন। মহিলাদের ইস্যুতে পুরুষরা বলতে পারবেন না?”  

    অধীরকে জবাব শাহের

    সোমবার শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হয় মহিলা সংরক্ষণ বিল। বিলটি নিয়ে বিজেপির তরফে প্রথমে বলতে ওঠেন সাংসদ নিশিকান্ত দুবে। তখনই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির হয়ে ব্যাটিং করছেন একজন পুরুষ সাংসদ।” এর পরেই অধীরকে শাহি-পাঠ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “প্রথম বক্তা হতে না পারায় অধীর চৌধুরী নিশিকান্তের ওপর ঈর্ষাকাতর হচ্ছেন।”

    ভারতের ঐতিহ্য মনে করালেন শাহ 

    অধীরের বক্তব্যের প্রেক্ষিতে শাহ মনে করিয়ে দেন, “ভারতের ঐতিহ্যই হল পরিবারের মহিলাদের কল্যাণ কামনা করবেন ওই পরিবারের পুরুষ সদস্যরা।” প্রসঙ্গত, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পেশ করে বিজেপি। বিলটি আইনে পরিণত হলে, লোকসভা ও রাজ্য বিধানসভার ৩৩ শতাংশ সংরক্ষিত হবে মহিলাদের জন্য। এদিকে, এদিন মহিলা সংরক্ষণ বিলের স্বপক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। লোকসভায় বিলটি পেশ করেছিলেন তিনিই।

    আরও পড়ুুন: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করতে ভারতীয় জনতা পার্টি চেষ্টার কসুর করছে না।” তিনি বলেন, “বিজেপিই দেশের প্রথম রাজনৈতিক দল যারা লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে চাইছে। বিজেপি যখন বিরোধী পক্ষ ছিল, আমরা সরকারের কাছে এই বিলের দাবি জানিয়েছিলাম। কিন্তু কংগ্রেস, যারা তখন ক্ষমতায় ছিল, বিলটি আনেনি। ২০১৪ সালে তাদের মেয়াদ শেষ হয়ে যায়। বিলটিও (Women’s Reservation Bill) ল্যাপস হয়ে যায়।” কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “১৯৪৯ সালের ২৫ নভেম্বর বিআর আম্বেদকর বলেছিলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমরা রাজনৈতিক সাম্য পাব। কিন্তু সামাজিক যেসব বিষয় বাদ থেকে গেল, সেগুলি অবশ্যই সংশোধন করবে পরবর্তী সরকারগুলি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • BJP: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    BJP: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। তার পরেই ক্রেডিট নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই তালিকায় রয়েছে কংগ্রেসও। তাই বুধবার কংগ্রেসকে নিশানা করল বিজেপি (BJP)।

    প্রসঙ্গ গীতা মুখার্জি ও সুষমা স্বরাজ

    গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “যখন সোনিয়া গান্ধী ভাষণ দিচ্ছিলেন, আমি ভেবেছিলাম রাজনীতির উর্ধ্বে উঠে তিনি বলবেন। কারণ তিনিই বিরোধীদের কণ্ঠস্বর। মহিলারা যাঁরা এই বিলের স্বপক্ষে গলা ফাটিয়েছিলেন তাঁরা হলেন বাংলার গীতা মুখোপাধ্যায় এবং বিজেপির সুষমা স্বরাজ। তাঁরা না থাকলে আমরা এই বিলটি দেখতে পেতাম না। কিন্তু সোনিয়া গান্ধী এঁদের কারও নামই উচ্চারণ করলেন না। এটা কী ধরনের রাজনীতি? তিনি (সোনিয়া) এই বিলের ক্রেডিট নিতে চাইলেন। কিন্তু এটা আপনাদের বিল নয়।”

    ‘বিল এনেছেন আমাদের প্রধানমন্ত্রী’

    তিনি (BJP) বলেন, “আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এবং আমাদের দল এই বিলটি এনেছিল। এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের।” বিজেপি সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী বারংবার বলেছেন এই হল সময়, এটাই উপযুক্ত সময়। এবং এটি (মহিলা সংরক্ষণ বিল) উপযুক্ত সময়েই নিয়ে আসা হয়েছে।” তিনি বলেন, “এই হাউসেই ২০১২ সালে যখন ভি নারায়ণস্বামী এসসি/এসটিদের জন্য কোটা বাড়ানোর বিল পেশ করছিলেন, তখন সমাজবাদী পার্টির যশবীর সিংহ তাঁর হাত থেকে বিলটি ছিনিয়ে নিয়েছিলেন। এবং সেটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন। এই সংসদে তখন সোনিয়া গান্ধীজি ম্যাডাম এগিয়ে এসে তাঁর জামার কলার ধরেছিলেন। সেই সময় আমি তাঁকে বলেছিলাম, আপনি আমাদের ডিক্টেটর নন, রানিও নন। আপনি হিংসায় ইন্ধন জোগাতে পারেন না। মুলায়ম সিংহ নিজেই বলেছিলেন, বিজেপি সাংসদরা না থাকলে সমাজবাদী পার্টির সাংসদরা বেঁচে ফিরতেন না। আপনি ওই সাংসদদের হত্যা করতে চেয়েছিলেন।”

    আরও পড়ুুন: “গার্হস্থ্য হিংসায় বাংলা এক নম্বরে”, তৃণমূল সরকারকে নিশানা অগ্নিমিত্রার

    ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে তৃণমূলও। মহিলা সংরক্ষণ বিল তাঁদের ভাবনা বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানান বিজেপির (BJP) পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “যমালয়ে জীবন্ত মানুষে এক বিধবা ভেবেছিলেন একাদশীর দিন খাবার খাবেন। তাই পাপ হয়েছিল। সেরকম তৃণমূল অনেক কিছুই ভাবে, করে না কিছুই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share