Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। ম্যাচ হবে শ্রীলঙ্কায়। বুধবার ট্যুইট করে একথা ঘোষণা করলেন জয় শাহ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মূলতানে নেপালের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। অন্যদিকে, যুব এশিয়া কাপ (Emerging Asia Cup 2023)-এ গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল ভারত। ইমার্জিং এশিয়া কাপ ২০২৩ (Emerging Asia Cup 2023)-এর গ্রুপ বি ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারাল ভারত এ। ভারত এ-র হয়ে সাই সুদর্শন ১০৪ (অপরাজিত) রান করেন এবং নিকিন জোস ৫৩ রান করেন।

    এশিয়া কাপের সূচি

    এশিয়া কাপে খেলবে ছ’টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবরেরা। সেখানে খেলবেন ভারতের বিরুদ্ধে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ৩১ অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেটাই এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। লাহোরে ৩ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের সেই ম্যাচ হবে লাহোরে।

    ইমার্জিং এশিয়া কাপে ভারতের জয়

    কলম্বোতে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে আধিপত্য বজায় রাখে ভারত। রাজবর্ধন হাঙ্গারগেকারের পাঁচটি উইকেট নেন। মানব সুথার তুলে নেন ৩ উইকেট। ২০৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। সাই সুদর্শন টিম ইন্ডিয়ার হয়ে বিস্ফোরক ব্যাটিং করেন এবং নিজের সেঞ্চুরি পূর্ণ করে একটি ছক্কায় ম্যাচ শেষ করেন। এই ম্যাচে সাই সুদর্শন ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। সুদর্শন নিজে ইনিংসে মোট ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি, নিকিন জোস ৬৪ বলে ৫৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে মুবাসির খান, মেহরান মুমতাজ একটি করে উইকেট নেন। ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুলাই একটি সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং অন্যটিতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনাল ২৩ জুলাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Monsoon Session: আজ শুরু সংসদের বাদল অধিবেশন! আসতে পারে ২১টি বিল

    Parliament Monsoon Session: আজ শুরু সংসদের বাদল অধিবেশন! আসতে পারে ২১টি বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Sessions)। সংসদে ১৭ দিনের বাদল অধিবেশনে আসতে পারে ২১টি বিল! যার মধ্যে রয়েছে বহু চর্চিত ডিজিট্যাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (Digital Data Protection Bill) থেকে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা বিল। তবে সরকারের আনা নানা বিলের বিরোধিতা করতে পারে নয়া বিরোধী জোট। মণিপুর ইস্যু (Manipur Violence) থেকে রেলের সুরক্ষা। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সরব হতে পারেন বিরোধীরা। 

    কী কী বিল

    আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার বসেছিল সর্বদলীয় বৈঠক। যেখানে ৩৪টি রাজনৈতিক দলের ৪৪ জন প্রতিনিধি আলোচনায় বসেছিলেন। আগামী ১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে চলে, সেব্যাপারেই সব দল আশ্বস্ত করেছে বলে বৈঠকের শেষে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি।

    আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে প্রায় ২১টি বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ। তার মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ সংক্রান্ত বিল, জৈবিক বৈচিত্র, অভিন্ন দেওয়ানি বিধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। আলোচনার জন্য যে সমস্ত বিল পেশ করা হতে পারে, তার মধ্যে আছে জৈবিক বৈচিত্র্য সংশোধন বিল ২০২২, জন বিশ্বাস বিল, ২০২৩, বহু রাষ্ট্রীয় সমবায় সমিতি সংশোধন বিল, ২০২২ এবং বন সংরক্ষণ সংশোধনী বিল। 

    আরও পড়ুন: বিস্ফোরক শুভেন্দু! আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে

    বিরোধিতার আশঙ্কা

    এবারের বাদল অধিবেশনে পেশ করা হবে বিতর্কিত দিল্লির প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত অধ্যাদেশ সংক্রান্ত বিলটিও। প্রসঙ্গত, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা একটি মামলায় গত ১১ মে একটি রায় দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় কেন্দ্র। এবং তারজন্য ইতিমধ্যে আইন মন্ত্রক ও আইন কমিশনকেও বিলের খসড়া তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, মণিপুর সমস্যা, অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি বিষয়গুলি নিয়েও বিরোধীরা কেন্দ্রকে চেপে ধরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং আর নয় পেন্টাগন। মার্কিন অফিস বিল্ডিং এর কাছ থেকে সেই শিরোপা এবার এল ভারতের কাছে। বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি হচ্ছে গুজরাটে। হীরে ব্যবসার অন্যতম বড় কেন্দ্র বলে সুরাত (Surat) পরিচিত। ফি বছর বাংলা থেকেও প্রচুর যুবক কর্মসংস্থানের আশায় রওনা দেয় সুরাতের উদ্দেশে। এখানকার ‘সুরাত (Surat) ডায়মন্ড বুর্স’ নামের বিল্ডিং হতে চলেছে পৃথিবীর বৃহত্তম অফিস।

    প্রসঙ্গত, বিগত ৮০ বছর ধরে এই শিরোপা ছিল পেন্টাগনের কাছে, এখন তা আসতে চলেছে ভারতের মুকুটে। জানা গিয়েছে, আগামী দিনে এই ভবনটি হীরে ব্যবসার কাজে ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ইমারত তৈরির কাজ একেবারেই সহজ ছিল না। মোট চার বছর লাগে এই ভবনের কাজ শেষ হতে। বিশ্বের ৯০ শতাংশ হীরা তৈরির কাজ হয় বিজেপি শাসিত গুজরাটের সুরাতে। জানা গিয়েছে, এই ভবনে মোট ১৫ তলা রয়েছে যা বিস্তৃত ৩৫ একর জায়গা জুড়ে। হীরে ব্যবসা এবং পালিশ সমেত এই সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে এই বিল্ডিং।

    প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই ভবনের

    এই ইমারতটি নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি বলেই জানা গিয়েছে। ভবন নির্মাণকারী সংস্থার জানিয়েছে, এখানে (Surat) মোট ৭১ লক্ষ বর্গফুটেরও বেশি ফ্লোর এরিয়া রয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভবনটি উদ্বোধন করবেন, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পেন্টাগনের ফ্লোর এরিয়া হল ৬৫ লক্ষ বর্গফুটের মতো।

    ব্যবসায়ীদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ স্থান

    নির্মাণকারী সংস্থার তরফে জানা গিয়েছে, কমপ্লেক্সে মোট ২০ লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং গাড়ি পার্কিং এলাকাও রয়েছে। প্রকল্পের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মহেশ গারভি বলেন, ‘‘নতুন বিল্ডিং কমপ্লেক্স হাজার হাজার হীরে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আগামী দিনে গড়ে উঠবে। এই কমপ্লেক্স ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা যখন এই বিল্ডিং তৈরি করছিলাম তখন ভাবিনি যে আমরা আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলে দেব। আমরা এটি (Surat) শুধুমাত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য তৈরি করেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPI: ভারত সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি! এবার থেকে দ্বীপরাষ্ট্রেও চালু ইউপিআই

    UPI: ভারত সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি! এবার থেকে দ্বীপরাষ্ট্রেও চালু ইউপিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। শুক্রবার নয়া দিল্লিতে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার রাতেই দুদিনের ভারত সফরে এসেছেন তিনি। প্রসঙ্গত, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতেই সেদেশের প্রেসিডেন্টের বারত সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার হায়দরাবাদ হাউসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির  সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এবার শ্রীলঙ্কাতেও মিলবে ইউপিআই (UPI) ব্যবস্থার সুবিধা। 

    বৈঠক নিয়ে কী বললেন মোদি?

    বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘SAGAR’ লক্ষ্যে শ্রীলঙ্কা ও ভারত গুরুত্বপূর্ণ দুটি স্থান। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আজ আমরা আমাদের ভাবনা-চিন্তা আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত ও শ্রীলঙ্কা পরস্পরের সঙ্গে জড়িত।” অন্যদিকে বৈঠক শেষে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে বিদেশমন্ত্রকের তরফেও। এই বৈঠক প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “হায়দরাবাদ হাউসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর দুই দেশের সম্পর্কের ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করাই লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠক।”

    শ্রীলঙ্কাতেও ইউপিআই (UPI)

    ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুরের পর এবার ফাঁকা পকেটে ভ্রমণ করা যাবে শ্রীলঙ্কাও। সঙ্গে থাকতে হবে একটি স্মার্ট ফোন। জানা গিয়েছে, ইউপিআই (UPI) শ্রীলঙ্কাতেও প্রযোজ্য হচ্ছে। এই সুবিধার ফলে মোবাইল পেমেন্ট করতে পারা যাবে সেদেশে। হালে ফ্রান্স সফরে গিয়ে সেখানেও ইউপিআই চালু করেন মোদি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে চালু এই এই ব্যবস্থা। অন্যদিকে, বছরের বিভিন্ন সময়ে মৎস্যজীবীরা শ্রীলঙ্কার নিরাপত্তারক্ষীদের হাতে আটক হন। সেই সমস্যা নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মানবিক দিক থেকে বিষয়টি দেখার জন্য শ্রীলঙ্কাকে অনুরোধ করেছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rupee: বাড়ছে রুপির গুরুত্ব, ভারতে বিশেষ অ্যাকাউন্ট খুলেছে ২২টি দেশ!

    Rupee: বাড়ছে রুপির গুরুত্ব, ভারতে বিশেষ অ্যাকাউন্ট খুলেছে ২২টি দেশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই বিশ্ব বাজারে জনপ্রিয় হচ্ছে ভারতীয় মুদ্রা রুপি (Rupee)। তাই রুপির মাধ্যমে লেনদেনে আগ্রহী হচ্ছে বিভিন্ন দেশ। ইতিমধ্যেই ২২টি দেশ ভারতীয় ব্যাঙ্কে ভস্ত্র অ্যাকাউন্ট খুলেছে। রুপিতে যাতে ব্যবসা করা যায়, সেই জন্যই এই ব্যবস্থা। ডলারের ওপর নির্ভরতা কমিয়ে রুপির ওপর নির্ভরতা বাড়াতেই ওই ব্যাঙ্কগুলি এটা করেছে বলে শুক্রবার জানানো হল সংসদে। যেসব গ্রাহকের গ্লোবাল ব্যাঙ্কিংয়ের প্রয়োজন রয়েছে, তাঁরাই ভস্ত্র অ্যাকাউন্ট খোলেন। এতে ডোমেস্টিক ব্যাঙ্কগুলিতে ইন্টার-ন্যাশনাল ব্যাঙ্কিংয়ের সুবিধা মেলে।

    কোন দেশগুলি জানেন?

    এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহ লোকসভায় ওই ২২টি দেশের নামোল্লেখও করেন। এই দেশগুলি হল, জার্মানি, বেলারুশ, বটসোয়ানা, ফিজি, গুয়ানা, ইসরায়েল, কেনিয়া, মালয়েশিয়া, মায়ানমার, মৌরিটিয়াস, নিউজিল্যান্ড, ওমান, রাশিয়া, সাইচেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, বাংলাদেশ, মালদ্বীপ, কাজাখাস্তান এবং ব্রিটেন। মন্ত্রী জানান, ভারতের বাণিজ্য কমিউনিটি যার মধ্যে ক্ষুদ্র ও মিডিয়াম এন্টারপ্রাইজও রয়েছে, তাদের ব্যবসা যাতে সহজতর হয়, সেই কারণেই এই মেকানিজম চালু করা হয়েছে।  

    রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব

    গত বছর এই প্রস্তাব দেয় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Rupee)। গ্লোবাল ট্রেড যাতে অনায়াস হয়, তাই রুপিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রুপির প্রতি যাতে আগ্রহ বাড়ে, সেজন্য এই ব্যবস্থা চালু করার প্রস্তাব দেওয়া হয় তাদের তরফে। এতে রফতানিতে সুবিধা হবে। তার পরেই চালু হয় এই ব্যবস্থা। সেই মতো ঘোষণাও করা হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে। ২০২২ সালের ১১ জুলাই রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় মুদ্রায় পেমেন্ট নিতে শুরু করে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এক এক করে ২২টি দেশ এ দেশে ভস্ত্র অ্যাকাউন্ট খুলে ফেলে। 

    আরও পড়ুুন: ‘মোদি’ পদবি মামলায় পূর্ণেশ ও গুজরাট হাইকোর্টকে নোটিশ সুপ্রিম কোর্টের

    বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা চালু হওয়ায় আদতে উপকৃত হয়েছে ভারতই। কারণ লম্বা দৌড়ে রুপির আন্তর্জাতিকীকরণ হবে। প্রসঙ্গত, কোনও দেশের মুদ্রার আন্তর্জাতিকীকরণ তখনই হয়েছে বলা হবে, যখন বিশ্বজুড়ে ওই মুদ্রার মাধ্যমে লেনদেন হবে। দ্রুত উন্নতি হচ্ছে ভারতীয় (Rupee) অর্থনীতির। ইংল্যান্ডকে পেছনে ফেলে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে ভারত। সেই কারণে ভারতকে সমীহ করে চলেছে বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলিরও অনেকেই। রিজার্ভ ব্যাঙ্কের ইন্টার-ডিপার্টমেন্টাল গ্রুপ জানিয়েছে, বিশ্ববাজারে যেভাবে রুপির কদর বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক মুদ্রার তকমা পাবে ভারতের রুপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • All Party Meeting: বিরোধী-ঐক্য নিয়ে প্রশ্ন! আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের 

    All Party Meeting: বিরোধী-ঐক্য নিয়ে প্রশ্ন! আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের 

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরু হওয়ার আগে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। আগামিকাল, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। তার আগেই আজ বুধবার দিল্লিতে হওয়া এই সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা। সংসদের বাদল অধিবেশন নিয়েই আলোচনা করা হবে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ করা হয়েছে।

    থাকবে না তৃণমূল কংগ্রেস

    সূত্রের খবর, আজকের বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণেই তৃণমূলের কোনও সাংসদ উপস্থিত থাকবেন না। বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠকের পর আজকের সর্বদলীয় বৈঠকে (All Party Meeting)  বিরোধীদের মধ্যে কতটা মিলমিশ থাকে, তাই-ই নজরে থাকবে। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সর্বদলীয় বৈঠকের পাশাপাশি এনডিএ অন্তর্ভুক্ত সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে বিজেপি। সংসদের বাদল অধিবেশনে কেন্দ্র কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, তা নিয়েই মূলত আলোচনা হবে।

    আরও পড়ুন: অনুমতি নেই পুলিশের! বুধবার কলকাতার পথে মিছিলে অনড় বিজেপি

    কী কী বিষয় নিয়ে আলোচনা

    সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বুধবারের বৈঠকে (All Party Meeting)  সংসদে প্রতিনিধি থাকা সব ক’টি দলের সঙ্গে আসন্ন অধিবেশনের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, এবারের অধিবেশনে ২১টি বিল পেশ করতে চলছে সরকার পক্ষ। নতুন বিলগুলির মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত মোদি সরকারের অধ্যাদেশ বিলটিও। সর্বদলীয় বৈঠকে দিল্লি ও মণিপুর প্রসঙ্গ উঠতে পারে। চড়তে পারে উত্তেজনার পারদ। দিল্লির রাজনীতিতে গুঞ্জন যে, এই বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। আবার দিল্লির অর্ডিন্যান্স নিয়েও আরও এক কদম এগোতে পারে কেন্দ্রের বিজেপি সরকার।  বিরোধী দলগুলির মনোভাব বুঝতে এবং নিজেদের বক্তব্য জানাতে সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগেই এই ধরনের বৈঠক হয়ে থাকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Opposition Alliance: ’২৪-এর লোকসভা ভোটে লড়াই মোদির এনডিএ বনাম বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের!

    Opposition Alliance: ’২৪-এর লোকসভা ভোটে লড়াই মোদির এনডিএ বনাম বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসের আস্তাকুঁড়ে চলে গেল ইউপিএ (UPA)! বিজেপি বিরোধী দলগুলির মহাজোটের (Opposition Alliance) নয়া নাম হল দেশের নামে, ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স)। মঙ্গলবার বেঙ্গালুরুর হোটেলে বৈঠক শেষে নয়া নাম ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ইউপিএতে ইতি টেনে যে মহাজোটের নয়া নাম হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনের একটি ট্যুইটে। সেখানে লেখা ছিল, চক দে! ইন্ডিয়া।

    জোটের হাল কার হাতে? 

    তবে নাম বদল হলেও, জোট-নাওয়ের হাল কে ধরবেন, তা এখনও ঠিক হয়নি। তাই জোটের চেয়ারপার্সন বা আহ্বায়কের নাম এখনও ঘোষণা হয়নি। ইউপিএর চেয়ারপার্সন ছিলেন সোনিয়া। এখন কাকে ওই দায়িত্ব দেওয়া হয়, তা-ই দেখার। তবে ১১ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানান খাড়্গে। জোটের পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। এদিকে, এদিনই সন্ধ্যায় দিল্লির অশোকা হোটেলে বৈঠকে বসেছে এনডিএ। বিজেপির নেতৃত্বাধীন এই জোটে রয়েছে শিবসেনা (শিন্ডে), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত), আপনা দল, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, জনসেনা পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)।

    এনডিএতে কারা?

    রয়েছে জননায়ক জনতা পার্টি, এআইএডিএমকে, পাত্তালি মাক্কাল কাটচি, সিকিম ক্রান্তিকারী মোর্চা, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, তামিল ম্যানিলা কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট, অসম গণ পরিষদ, শিরোমণি অকালি দল, ইউনাইটেড পিপলস লিবেরাল, অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, নির্বাল ইন্ডিয়ান শোষিত হামারা আম দল, ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, প্রহার জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, জন সুরাজ্য শক্তি, কুকি পিপলস অ্যালায়েন্স এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি। এদিনের বৈঠকে যোগ দিয়েছে হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি, হরিয়ানা লোকহিত পার্টি, ভারত ধর্ম জন সেনা, কেরল কামরাজ কংগ্রেস, পুথিয়া তামিলগম ও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।

    আরও পড়ুুন: “নিজেদের কর্মীদেরও মরার জন্য ছেড়ে দিয়েছেন বাম-কংগ্রেস নেতারা”, বিস্ফোরক মোদি

    এদিকে, কংগ্রেস ছাড়াও ইন্ডিয়া জোটে (Opposition Alliance) রয়েছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার), শিবসেনা (ইউবিটি), সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোক দল, আপনা দল (কামেরাওয়াড়ি), জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিপল ডেমোক্রেটিক পার্টি, সিপিআই, সিপিএম-এল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এমডিএমকে, ভিসিকে, কেএমডিকে, এমএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কেরল কংগ্রেস (এম) এবং কেরল কংগ্রেস (জোসেফ)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “নিজেদের কর্মীদেরও মরার জন্য ছেড়ে দিয়েছেন বাম-কংগ্রেস নেতারা”, বিস্ফোরক মোদি   

    PM Modi: “নিজেদের কর্মীদেরও মরার জন্য ছেড়ে দিয়েছেন বাম-কংগ্রেস নেতারা”, বিস্ফোরক মোদি   

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলায় নিজেদের কর্মীরা মার খেলেও, বেঙ্গালুরু বৈঠকে হাজির হওয়া বাম-কংগ্রেস নেতারা মুখে কুলুপ এঁটেছেন।” মঙ্গলবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ভার্চুয়াল মাধ্যমে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া একটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে ভাষণও দেন তিনি। সেখানেই আক্রমণ শানান বাম এবং কংগ্রেস সহ বিজেপি বিরোধী জোটে শামিল হওয়া দলগুলিকে।

    ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী বলেন, “কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে প্রকাশ্যে হিংসা হয়েছে, লাগাতার খুনখারাপি হচ্ছে। এ নিয়ে এঁদের মুখ বন্ধ। কংগ্রেস ও বাম কর্মীরা ওখানে নিজেদের কী করে বাঁচাবেন, ভাবছেন। কিন্তু তাঁদের নেতারা ব্যক্তিগত স্বার্থে নিজেদের কর্মীদেরও মরার জন্য ছেড়ে দিয়েছেন।”  

    ট্যুইট-বাণ শুভেন্দুর

    বিজেপি বিরোধী দলগুলির জোটের উদ্যোগকে কটাক্ষ করে ট্যুইট-বাণ হেনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, “বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি!!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কী রাজনীতি রে ভাই!” সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব তাঁদের কর্মীদের দিকে দেখেন না বলেও কটাক্ষ করেন শুভেন্দু।

    বছর ঘুরলেই লোকসভা (PM Modi) নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে একজোট হতে চাইছে বিজেপি বিরোধী দলগুলি। সেই কারণে বেঙ্গালুরুর হোটেলে আজ, মঙ্গলবার হাজির হয়েছেন কংগ্রেস সহ ২৬টি দলের নেতানেত্রী। এঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, মহারাষ্ট্রের শারদ পাওয়ারের মতো হেভিওয়েট নেতারা। মহাজোটের বন্ধন শক্তপোক্ত করতে সোমবার নৈশভোজের আয়োজন করা হয়েছিল ওই হোটেলে। সেদিন উপস্থিত ছিলেন না এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। অবশ্য মঙ্গলবার সাত সকালেই হাজির হয়ে যান তিনি।

    আরও পড়ুুন: ‘স্বচ্ছ নির্বাচন হয়নি’, গোটা জেলায় ফের ভোট চেয়ে আদালতে বিজেপি সাংসদ

    মঙ্গলবারের বৈঠকের সঞ্চালক ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পরেই ভাষণ দিতে তিনি আমন্ত্রণ জানান মমতাকে। বক্তৃতার শুরুতে খাড়্গে সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তিনি। তবে আশ্চর্যজনকভাবে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামই নেননি তৃণমূল সুপ্রিমো। তবে রাহুলকে তিনি প্রিয় রাহুল গান্ধী বলে সম্বোধন করেন। আবার (PM Modi) ভাষণ দিতে উঠে রাহুল মমতার নাম নিলেও, উচ্চারণ করেননি আপ সুপ্রিমো কেজরিওয়ালের নাম।

    জোটের অন্দরে বইছে মতানৈক্যের চোরাস্রোত!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Jammu Terrorists Killed: রাতভর ‘অপারেশন ত্রিনেত্র’! ড্রোনের সাহায্যে পুঞ্চে ৪ জঙ্গিকে খতম করল সেনা

    Jammu Terrorists Killed: রাতভর ‘অপারেশন ত্রিনেত্র’! ড্রোনের সাহায্যে পুঞ্চে ৪ জঙ্গিকে খতম করল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রা চলাকালীন জঙ্গিদমন অভিযানে (Operation Trinetra) বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে ৪ জঙ্গিকে খতম (Jammu Terrorists Killed) করল যৌথবাহিনী। সেনা সূত্রে খবর, সোমবার রাতে পুঞ্চ জেলার সিন্ধরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। রাতভর দুপক্ষের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়। ড্রোনের সাহায্য নিয়ে ৪ জঙ্গিকে নিকেষ করা হয়।

    রাতভর ‘অপারেশন ত্রিনেত্র’

    সেনার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ গোপন চ্যানেলে খবর আসে যে পুঞ্চের সিন্ধারা এলাকায় বেশ কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছেন। সেই খবর পেয়েই ওই এলাকায় রাত সাড়ে ১১টা নাগাদ তল্লাশি অভিযানে যায় ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনীকে নিয়ে গঠিত যৌথবাহিনী। সেনার তরফ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ত্রিনেত্র’ (Operation Trinetra)।

    জঙ্গিরা কোথায় লুকিয়ে? জানিয়ে দেয় ড্রোন

    সিন্ধারা এলাকা ঘিরে জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করতেই, জঙ্গলে ভেতর থেকে বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। বিভিন্ন দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসছিল বাহিনীর দিকে। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছিল না বলে বাহিনীকে প্রথমে সমস্যায় পড়তে হয়। কিন্তু, এই অভিযানে অত্যাধুনিক নাইট ভিসন ক্যামেরা, গগলসের পাশাপাশি ড্রোন নিয়ে গিয়েছিল সেনা। 
    তাতেই সাফল্য মেলে। সেনা সূত্রে খবর, ড্রোনে থাকা ক্যামেরা থেকে বাহিনী জেনে যায়, জঙ্গলের ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা (Jammu Terrorists Killed)।

    শুরু হয় সেনার ‘ফাইনাল অ্যাসল্ট’

    ড্রোনের সাহায্যে জঙ্গিদের অবস্থান চলে আসে হাতের মুঠোয়। সেই মতো, পরিকল্পনা করা হয়। তার পরই ‘ফাইনাল অ্যাসল্ট’ শুরু করে সেনা। খুঁজে খুঁজে এক এক করে চার জঙ্গিকে খতম (Jammu Terrorists Killed) করা হয়। বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় জঙ্গিদের একটি ডেরার হদিশ মিলেছে। জঙ্গিদের ডেরা থেকে প্রচুর অস্ত্র মিলেছে। তিনটি গ্রেনেড ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা জানতে চিরুনি-তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ জানিয়েছেন, এই অভিযানে ড্রোন ব্যবহার করে জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হয়েছে। প্রযুক্তির সাহায্যে নেওয়ায় জঙ্গিদের সহজেই খুঁজে বার করে সম্ভব হয়েছে।

    বড়সড় নাশকতার ছক বানচাল

    সেনা সূত্রে খবর, যে ৪ জনকে নিকেষ (Jammu Terrorists Killed) করা হয়েছে, তারা প্রত্যেকে বিদেশি। সীমান্তের ওপার থেকেই জঙ্গিদের ওই দলটি ভারতে প্রবেশ করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল বলে জানানো হয় সেনা বাহিনীর তরফে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে,  সেনার অনুমান, উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের। এই নিয়ে গত ২ দিনে পুঞ্চে ৬ জঙ্গিকে খতম করল সেনা। সোমবারও পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। তাদের জবাব দেয় ভারতীয় সেনা। সেই অভিযানে নিহত হয় দুই জঙ্গি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা”, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠককে নিশানা মোদির

    PM Modi: “দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা”, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠককে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ওঁরা পরিবারকেই অগ্রাধিকার দেন। দেশকে নয়। দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা।” মঙ্গলবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন দিল্লি থেকে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নয়া ভবনের ভার্চুয়াল উদ্বোধন  করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি নিশানা করেন বিজেপি বিরোধী দলগুলির জোট বাঁধার উদ্যোগকে। তিনি বলেন, “ওঁরা পরিবারকেই অগ্রাধিকার দেন। দেশকে নয়। দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা। যে যত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন, বৈঠকে তাঁর আসন হবে তত বেশি গুরুত্বপূর্ণ।”

    ‘ভ্রষ্টাচারীদের সম্মেলন’

    প্রধানমন্ত্রী বলেন, “এ তো কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন হচ্ছে। বিরোধীদের মন্ত্র হল, অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি এবং ফর দ্য ফ্যামিলি।” তিনি (PM Modi) বলেন, “গত ৯ বছরে আমরা পুরনো সরকারের ভুলগুলি শুধরে দেশের মানুষকে নতুন সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছি। দেশে উন্নয়নের মডেল তৈরি হয়েছে। এটা সবকা সাথ সবকা বিকাশের মডেল।” তিনি বলেন, “এই দলগুলির লক্ষ্য দেশের গরিবের বাচ্চার বিকাশ নয়, নিজের বাচ্চা, ভাই-ভাইপোর বিকাশই। পরিবারতান্ত্রিক দলগুলি দেশের যুবশক্তির সঙ্গে কখনও ন্যায় করেনি। এদের একটাই এজেন্ডা –  নিজের পরিবার বাঁচাও, পরিবারের জন্য দুর্নীতি কর।”

    ‘জাতিবাদের বিষ বিক্রি করছেন’

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এখন কিছু লোক দেশকে নিয়ে দোকান খুলে বসেছে। এদের দোকানে দুটি জিনিসের গ্যারান্টি পাওয়া যায়। এক, জাতিবাদের বিষ বিক্রি করা এবং দুই, দুর্নীতি করা।” তিনি বলেন, “এঁরা যখন ক্যামেরার সামনে একই ফ্রেমে আসেন, তখন দেশবাসীর একটাই কথা মনে আসবে, এটা লাখো-কোটি টাকার দুর্নীতি। দেশের জনতা বলছে, এটা কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে। যেসব নেতা বিভিন্ন দুর্নীতিতে জড়িত, জেলে গিয়েছেন বা আদালতে সাজাপ্রাপ্ত, তাঁরাই এই বৈঠকে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা ভারতের দুর্দশার জন্য দায়ী, তাঁরা এখন তাঁদের দোকান খুলেছেন। ২০২৪ এর লক্ষ্যে ২৬টি দল এক হয়েছে। এই দলগুলির ক্ষেত্রে এটাই মানায়। তাঁরা মুখে অন্য গান গাইছেন। কিন্তু বাস্তবতা অন্য কিছু। এখন তাঁরা বেঙ্গালুরুতে বৈঠক করছেন।” বাংলায় পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে কেন এই বিরোধী জোটের সদস্যরা চুপ করে রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এদিনই বেঙ্গালুরুতে বৈঠকে বসছেন বিজেপি-বিরোধী বিভিন্ন দলের নেতারা। তাকেই নিশানা করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    আরও পড়ুুন: নদিয়ায় ফের বিজেপি ও সিপিএমে ছাপ মারা ব্যালট উদ্ধার, চাঞ্চল্য

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share