Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Russia: ‘বেলারুশের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া’, জানালেন রাষ্ট্রদূত

    Russia: ‘বেলারুশের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া’, জানালেন রাষ্ট্রদূত

    মাধ্যম নিউজ ডেস্ক: বেলারুশে (Belarus) ন্যাটোভুক্ত (NATO) দেশগুলির সীমান্তের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া (Russia)। রবিবার রাতে এ কথা বলেন মিনস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিশ গ্রিজলভ। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতেই দেশের পশ্চিম অংশে ওই অস্ত্র মোতায়েন করা হবে। বেলারুশিয়ান স্টেট টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপ ও আমেরিকা হইচই করা সত্ত্বেও সীমান্তের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে। তবে ঠিক কোথায় সেটি মোতায়েন করা হবে, তা জানাননি ওই রাশিয়ান রাষ্ট্রদূত।

    রাশিয়ার (Russia) সঙ্গী…

    তিনি জানান, ১ জুলাইয়ের মধ্যেই অস্ত্রাগার নির্মাণের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। গত মাসেই রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সীমান্তে কৌশলগত পারমানবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তার পরেই বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের মুখেও শোনা গেল একই কথা। বেলারুশের সঙ্গে লিথুয়ানিয়া, লাটভিয়া ও পোল্যান্ডের সীমান্ত রয়েছে। এর প্রতিটি দেশই ন্যাটোর সদস্য। গত বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তার পরে পরেই এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডে ন্যাটো তাদের সৈন্য সংখ্যা প্রায় দশগুণ বাড়িয়েছে। পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে রয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও।

    আরও পড়ুুন: ‘অন্য দেশের বিষয়ে নাক গলানোর বদভ্যাস রয়েছে’, পশ্চিমকে নিশানা জয়শঙ্করের

    তিনি বলেন, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মজুতের পাশাপাশি কিছু পারমাণবিক অস্ত্রও তাঁর দেশে মোতায়েন করতে পারে রাশিয়া। প্রসঙ্গত, কৌশলগত পারমাণবিক অস্ত্রের পাল্লা তুলনায় ছোট। স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের তুলনায় এর ক্ষমতাও কম। যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে আঘাতের ক্ষমতা রয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্রের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পার হয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময়। তার পরেও থামেনি যুদ্ধ। রাশিয়ার (Russia) পাশাপাশি অস্ত্র সম্ভার বাড়িয়ে চলেছে ইউক্রেনও। রাশিয়াকে যুদ্ধ বন্ধের আবেদন করেছে বিশ্বের বহু দেশ। তার পরেও বন্ধ হয়নি যুদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। তার পরেও চলছে যুদ্ধ।

    রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসনের অভিযোগ তুলে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমি বিশ্বের কয়েকটি দেশ। তার পরেও অবশ্য দমানো যায়নি পুতিনের দেশকে। এখনও বিরাম নেই যুদ্ধের। এহেন পরিস্থিতিতে ন্যাটো সীমান্তের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের জেরে যে নতুন করে উত্তেজনা ছড়াবে, তা বলাই বাহুল্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hinduphobia: হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ মার্কিন মুলুকে, কেন জানেন?

    Hinduphobia: হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ মার্কিন মুলুকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুফোবিয়ার (Hinduphobia) নিন্দা করে প্রস্তাব পাশ হল মার্কিন মুলুকের জর্জিয়া প্রদেশের অ্যাসেম্বলিতে (Georgia Assembly)। এর সঙ্গে সঙ্গে তৈরি হল ইতিহাস। এই প্রথম কোনও মার্কিন প্রদেশে হিন্দুফোবিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করা হল। অ্যাসেম্বলিতে প্রস্তাবটি পেশ করেছিলেন আটলান্টার ফোর্সিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোন্স। হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মার্কিন-হিন্দু সম্প্রদায়।

    হিন্দুফোবিয়ার (Hinduphobia) নিন্দা…

    হিন্দুফোবিয়া ও হিন্দু-বিরোধী গোঁড়ামির বিরুদ্ধাচরণ করে প্রস্তাবে বলা হয়েছে, হিন্দু ধর্ম বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ধর্ম। বিশ্বের ১০০টিরও বেশি দেশে ১.২ বিলিয়নেরও বেশি মানুষের ধর্ম হিন্দুধর্ম। বৈচিত্রের ঐতিহ্য রয়েছে এই ধর্মের। রয়েছে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিও। জানা গিয়েছে, আটলান্টার (Hinduphobia) ফোর্সিথ কাউন্টি অঞ্চলটি হিন্দু অধ্যুষিত। মার্কিন-হিন্দু সম্প্রদায়ের প্রচুর মানুষও বাস করেন এই অঞ্চলে। প্রস্তাবে এও বলা হয়েছে, মার্কিন-হিন্দু সম্প্রদায়ের একটা বিরাট অবদান রয়েছে আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে। অবদান রয়েছে চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, হসপিটালিটি, ফিনান্স, অ্যাকাডেমিয়া, ম্যানুফ্যাকচারিং, এনার্জি এবং খুচরো ব্যবসায়। আরও অনেক ক্ষেত্রেই অবদান রয়েছে তাদের।

    প্রস্তাবে আরও বলা হয়েছে, এই সম্প্রদায়ের অন্যতম অবদান হল যোগা, আয়ুর্বেদ, ধ্যান, খাবার, সঙ্গীত এবং শিল্প। আমেরিকান সমাজের একটা বড় অংশ হিন্দু সংস্কৃতিকে গ্রহণ করেছে। লক্ষ লক্ষ আমেরিকাবাসীর জীবনকে সমৃদ্ধ করেছেন তাঁরা। প্রস্তাবে বলা হয়েছে, গত কয়েক দশকে আমেরিকার নানা প্রান্তে মার্কিন-হিন্দুদের (Hinduphobia) ওপর ঘৃণা-অপরাধের প্রবণতা বেড়েছে। সেই সংক্রান্ত লিখিত বিবরণ রয়েছে বলেও বলা হয়েছে প্রস্তাবে। বলা হয়েছে, কিছু শিক্ষাবিদ হিন্দু ধর্মের অবমাননাকে সমর্থন করেন এবং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছেন।

    আরও পড়ুুন: রামনবমীর শোভাযাত্রায় হামলা, সুকান্তকে ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ

    হিন্দুদের ওপর হিংসার ঘটনার জেরে আটলান্টায় কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকার তরফে পালন করা হয় হিন্দু অ্যাডভোকেসি ডে। ২২ মার্চ জর্জিয়া স্টেট ক্যাপিটলে আয়োজন করা হয় ওই অনুষ্ঠানের। জানা গিয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই প্রায় ২৫ জন আইন প্রণয়নকারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রাজীব মেনন বলেন, আমাদের সম্মানীয় প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোন্স এবং আরও আইন প্রণয়নকারীরা আমাদের এই প্রস্তাব পাশ করতে যাবতীয় সাহায্য করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Donald Trump: পর্নস্টারের সঙ্গে যৌন কেচ্ছার কথা গোপন! এবার কি জেলে যেতে হবে ট্রাম্পকে?

    Donald Trump: পর্নস্টারের সঙ্গে যৌন কেচ্ছার কথা গোপন! এবার কি জেলে যেতে হবে ট্রাম্পকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় ধাক্কা খেলেন দ্বিতীয়বার ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর ডোলান্ড ট্রাম্প (Donald Trump)। এক পর্নস্টারের সঙ্গে যৌন কেচ্ছার কথা গোপন করেছেন, এমন অভিযোগে বড়সড় ধাক্কা খেতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে মামলা করার অনুমতি মিলেছে। শোনা যাচ্ছে, এর জন্য অদূর ভবিষ্যতে হয়তো জেলে যেতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

    অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে এক পর্নস্টারকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা শুরু হবে। দীর্ঘ তদন্ত শেষে গ্র্যান্ড জুরি ট্রাম্পকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

    পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী 

    জানা যাচ্ছে, ২০১৬ সালে ট্রাম্পের তরফ থেকে তাঁর আইনজীবী পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দিয়ে তাঁর মুখ বন্ধ করেছিলেন। এই আবহে নিউইয়র্কের ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। এই প্রথমবার কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হল। ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে গ্র্যান্ড জুরি ইতিমধ্যেই অভিযোগ গঠন করেছে।

    এর আগে এই নিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে ‘বেআইনি ভাবে তথ্য ফাঁস হয়েছে’। এই আবহে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, ট্রাম্পের (Donald Trump) প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন সম্প্রতি জুরির সামনে নিজের জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। আর তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল ট্রাম্পের গ্রেফতারি নিয়ে। এরই মাঝে গ্র্যান্ড জুরির তরফে ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করা হল।

    অন্য আরেকটি ফৌজদারি মামলাতেও জড়িয়ে পড়তে পারেন ট্রাম্প (Donald Trump)

    এদিকে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র জানান, ট্রাম্পকে (Donald Trump) আত্মসমর্পণ করার জন্য একসপ্তাহ সময় দেওয়া হবে। এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্যাপিটল হিল হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করা হতে পারে বলেও জল্পনা চলেছিল বেশ কিছু দিন। তবে সেসব বিতর্ক পিছনে ফেলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কোমর কষছিলেন ট্রাম্প।

    রিপাবলিকান প্রাইমারির দৌড়ে নিজের নাম লিখিয়ে ফেলেছেন ট্রাম্প (Donald Trump)। এর আগে মার্কিন মিডটার্ম নির্বাচনে অনেক সেনেটর ও কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁকে। এই আবহে তাঁর নাম জড়ায় পর্নস্টারকে চুপ করানোর মামলায়। জানা গিয়েছে, ট্রাম্পের প্রাক্তন আইনজীবী জুরির সামনে দাবি করেছেন যে, ট্রাম্পের হয়ে পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তিনি। এক দশক পুরনো এক ঘনিষ্ঠ রাতের কথা ধামাচাপা দিতেই নাকি তা করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pak Cops Killed: পাকিস্তানে ফের জঙ্গি হামলার শিকার পুলিশ! নিহত ৪ , আহত ৬ পুলিশকর্মী

    Pak Cops Killed: পাকিস্তানে ফের জঙ্গি হামলার শিকার পুলিশ! নিহত ৪ , আহত ৬ পুলিশকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের জঙ্গি হামলার শিকার পুলিশ। বৃহস্পতিবার তালিবানি (Taliban terrorists) হামলার মুখে পড়ে পাকিস্তান পুলিশের একটি গাড়ি। তালিবানি হামলায় চার পাক পুলিশের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন এক অফিসার। হামলায় আহত হয়েছেন ৬ পুলিশ কর্মী।

    নিশানায় পুলিশ

    উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber-Pakhtunkhwa province) লাক্কি মারওয়াত জেলায় এদিন পুলিশ কর্মীদের গাড়িতে (Police vehicle) গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নিয়ে একটি গাড়ি সর্দ্দার পুলিশ স্টেশনের (Saddar police station) দিকে যাচ্ছিল। সেই সময় তালিবান জঙ্গিদের একটি দল ওই গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বলে জানিয়েছে পাক পুলিশ। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। তাতেই পুলিশকর্মীদের মৃত্যু হয়েছে।

    তালিবানি হামলা

    মৃত পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন ডেপুটি পুলিশ সুপার পদ মর্যাদার এক অফিসার। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত খান। পাক পুলিশ সূত্রে খবর, ভোরের দিকে ঘটনা ঘটায় আক্রমণের পর অন্ধকারের সুযোগে সহজেই জঙ্গিরা পালিয়ে যায়। পরে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (Tehreek-i-Taliban Pakistan)। প্রসঙ্গত, গত কয়েক মাসে তালিবানি জঙ্গি ও বালুচিস্তানের লিবারেশনের আর্মির হামলায় অনেক পাক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগেই পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ ট্রাকে গিয়ে ধাক্কা দেয় একটি বাইক। আসলে সে সুইসাইড বোম্বার। এরপর সে নিজেকে উড়িয়ে দেয়। তার জেরে মৃ্ত্যু হয়েছিল ৯জন পুলিশকর্মীর। 

    আরও পড়ুুন: স্ল্যাব ভেঙে ৫০ ফুট গভীর কুয়োয় পড়লেন পুণ্যার্থীরা, মধ্যপ্রদেশে মৃত ১৩

    এদিনের হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Prime Minister Shehbaz Sharif) বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদান দেওয়া পুলিশ আধিকারিকদের কথা কখনও ভোলা যাবে না। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hindu: উচ্চশিক্ষিত, স্বাস্থ্য সচেতনও! বিভিন্ন গুণের অধিকারী ব্রিটেনের হিন্দুরা, দাবি সমীক্ষায়

    Hindu: উচ্চশিক্ষিত, স্বাস্থ্য সচেতনও! বিভিন্ন গুণের অধিকারী ব্রিটেনের হিন্দুরা, দাবি সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনে বসবাসকারী হিন্দুরা (Hindu) সুস্বাস্থ্য সমেত বিভিন্ন গুণের অধিকারী। এমনই তথ্য উঠে এল সেদেশের সরকারি সমীক্ষায়। শুধু তাই নয় এক্ষেত্রে হিন্দুরা (Hindu) এগিয়ে রয়েছে খ্রিশ্চানদের থেকেও। ব্রিটেনে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর উপর এই সমীক্ষা চালানোর কাজ শুরু হয় মার্চ ২০২১ সালে। এই সমীক্ষা অনুযায়ী, ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের স্নাতকোত্তর যোগ্যতাও সবথেকে বেশি। সেদেশের ভাষায় যাকে বলে Level-4 or above. মোট জনগোষ্ঠীর ৫৪ শতাংশই উচ্চশিক্ষিত।

    আরও পড়ুন: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

    কী বলা হয়েছে ওই সমীক্ষায়

    ওই সমীক্ষার সর্বশেষ ফলাফল প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। সেদেশে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে তাদের স্থান উল্লেখ করা হয়েছে এখানে।

    আরও পড়ুন: সন্তান পেতে তান্ত্রিকের নির্দেশে ‘শিশু-বলি’! নাবালিকা হত্যাকাণ্ডের জেরে ধুন্ধুমার তিলজলায়

    সেখানে দেখা যাচ্ছে সেদেশে বসবাসকারী হিন্দুদের (Hindu) মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী জনগোষ্ঠীর মোট সংখ্যার ৮৭ শতাংশ। শুধু তাই নয় শিক্ষা এবং কর্মসংস্থানের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে হিন্দুরা (Hindu) বাকি জনগোষ্ঠীগুলি থেকে। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে সেদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায় ঘনবসতি সম্পন্ন বাড়িতে থাকতে পছন্দ করেন। ১৬ থেকে ৬৪ বছর বয়সী মুসলিমদের কর্মসংস্থানের অবস্থা সব থেকে খারাপ। সেটাও উল্লেখ রয়েছে সমীক্ষায়। অন্যদিকে সেদেশে বসবাসকারী শিখদের উপর চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে, তাদের জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই নিজেদের মালিকাধীন বাড়িতেই থাকেন। মোট শিখ জনগোষ্ঠীর মধ্যে এই সংখ্যা ৭৭ শতাংশ। নিজেদের ধর্মের কথা উল্লেখ করেছেন সেদেশের ৯৪ শতাংশ মানুষজনই। তবে যেহেতু এই সমীক্ষা সেদেশের বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর ওপর সার্বিকভাবে চালানো হয়েছিল তাই সমীক্ষাকারী সংস্থা মনে করছে, বয়স, লিঙ্গ এই জাতীয় বিষয়গুলি সমীক্ষার উপর প্রভাব ফেলতে পারে।

    আরও পড়ুন: ‘মন্ত্রিত্ব বাঁচাতেই প্রয়াত বাবাকে চোর বলছেন’, উদয়নকে কটাক্ষ শুভেন্দুর

    আরও পড়ুন: কমব্যাট ফোর্সের পোশাক দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের, ট্যুইট শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan Supporter: ওয়াশিংটনে খালিস্তানপন্থীদের হামলার শিকার ভারতীয় সাংবাদিক

    Khalistan Supporter: ওয়াশিংটনে খালিস্তানপন্থীদের হামলার শিকার ভারতীয় সাংবাদিক

    মাধ্যম নিউজ ডেস্ক:  ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানপন্থীরা (Khalistan supporter) এক ভারতীয় সাংবাদিকের উপর হামলা চালিয়েছে। তাঁকে মারধর এবং গালিগালাজ করা হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত সাংবাদিক ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের ওয়াশিংটনের সংবাদদাতা ললিত কুমার ঝা। তিনি নিজে একটি ভিডিও ট্যুইট করে ঘটনার কথা জানিয়েছেন। তাঁকে ভারত সরকারের চর বলে গালমন্দও করা হয়। হামলাকারীরা এও বলে, ভারতে একটা ফ্যাসিস্ট সরকার চলছে।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    ঘটনাটি শনিবার বিকেলের। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল খালিস্তানপন্থীরা (Khalistan supporter) । অমৃতপালের সমর্থকদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়। সাংবাদিক ললিত কুমার সেই ঘটনা কভার করছিলেন। আচমকাই তাঁকে ভারতের চর বলে চিৎকার জুড়ে দেয় বিক্ষোভকারীদের একাংশ।

    ওই সাংবাদিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাকিন সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। তিনি আরও জানিয়েছেন, বিক্ষোভকারীরা দূতাবাস ভাঙচুর এবং ভারতীয় দূত তরণজিৎ সিং সান্ধুর নাম করে গালাগাল দিচ্ছিল।

    লন্ডন, সানফ্রান্সিসকো সমেত একাধিক দূতাবাসের সামনে বিক্ষোভ খালিস্তানপন্থীদের (Khalistan supporter)

    এর আগে সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালায় খালিস্তানপন্থীরা (Khalistan supporter)। দূতাবাসে ব্যাপক ভাঙচুর করা হয়। গা ঢাকা দিয়ে থাকা অমৃতপালের সমর্থনে লন্ডনেও ভারতীয় দূতাবাসে হামলা চালায় খালিস্তান সমর্থকেরা। সেখানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা টাঙানোর চেষ্টা হয়।

    ঘটনার নিন্দা জানিয়ে ট্যুইট ভারতীয় দূতাবাসের

    ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ললিত ঝায়ের উপর হামলার নিন্দা করে একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘ভারতীয় সাংবাদিককে গালিগালাজ, হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয়ঙ্কর দৃশ্য আমরা প্রত্যক্ষ করেছি। আমরা সাংবাদিকের উপর এই ধরনের গুরুতর এবং অযৌক্তিক হামলার নিন্দা জানাই।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Imran Khan: ‘দেশকে বিপদ থেকে উদ্ধারের কোনও পরিকল্পনাই নেই সরকারের’, জনসভায় বললেন ইমরান

    Imran Khan: ‘দেশকে বিপদ থেকে উদ্ধারের কোনও পরিকল্পনাই নেই সরকারের’, জনসভায় বললেন ইমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে পাহাড় প্রমাণ সমস্যা। এ থেকে দেশকে কীভাবে উদ্ধার করা যাবে সে ব্যাপারে কোনও ভাবনা চিন্তা নেই ক্ষমতাসীন সরকারের। রবিবার এই অভিযোগ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) চেয়ারম্যান ইমরান খান (Imran Khan)। কেবল তাই নয়, দেশকে চলতি বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যাবে, সে ব্যাপারেও বাতলে দিলেন রোডম্যাপ। এদিন সকালে মিনার-ই-পাকিস্তানে ভিড়ে ঠাসা এক জনসভায় ভাষণ দেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘ বক্তৃতা শুনে মনে হয়েছে, তিনি যেন প্রাক-নির্বাচনী কোনও জনসভা করছেন। ঠিক এক দশক আগে ভোটের সময় যেমনটা করেছিলেন তিনি।

    ইমরান খানের (Imran Khan) নিশানায়…

    এদিনের সমাবেশে পাকিস্তানের শেহবাজ শরিফের সরকারকে নিশানা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। গত বছর সরকার থেকে সরে যেতে বাধ্য হন ইমরান। এদিন সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁকে দমাতে রাষ্ট্র তাঁর এবং তাঁর দলের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছে। তিনি সরকার থেকে সরে যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। পাকিস্তানের চলতি সমস্যা প্রসঙ্গে ইমরান বলেন, দেশের বর্তমান সমস্যা সমাধানের ক্ষমতা কিংবা ইচ্ছে নেই শেহবাজ শরিফের সরকারের। তিনি বলেন, সরকার যদি বলে, তাদের একটা পরিকল্পনা রয়েছে, আমি সেটা বিশ্বাস করি না। কারণ সরকারের কোনও পরিকল্পনাই নেই। দেশের বর্তমান সমস্যা সমাধানের কোনও সহজ পন্থা নেই বলেও জানিয়ে দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, তখন সরকার তা করেনি।

    আরও পড়ুুন: ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বাম আমলে স্বজনপোষণের অভিযোগ

    নির্বাচন প্রসঙ্গে পিটিআই চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের মেশিনারি ব্যবহার করে বিরোধীদের হাত শক্ত করা চলবে না। বর্তমান সমস্যা থেকে পাকিস্তানকে উদ্ধার করতে ১০ দফা কর্মসূচির কথাও বলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। তিনি বলেন, বারবার আইএমএফের কাছে হাত না পেতে সরকারের উচিত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে জোর দেওয়া। ইমরান বলেন, যাঁরা রফতানি করবে এবং দেশে ডলার নিয়ে আসবেন তাঁদের আমরা সংবর্ধনা দেব। দেশের পর্যটন শিল্পকেও প্রোমোট করব। রাজস্ব বাড়াতে দেশের খনিজ সম্পদের দিকে নজর দেব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙা করব। আয় বাড়াতে তাঁর সরকার ট্যাক্সও বাড়াবে। ক্ষমতায় এলে তাঁর সরকার চিনের সহযোগিতায় দেশে কৃষি পণ্য উৎপাদনের দিকেও বাড়তি নজর দেবে বলেও জানান ইমরান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Eric Garcetti: ভারতে নয়া মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি, শপথ বাক্য পড়ালেন কমলা হ্যারিস  

    Eric Garcetti: ভারতে নয়া মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি, শপথ বাক্য পড়ালেন কমলা হ্যারিস  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে (India) আমেরিকার (America) নয়া রাষ্ট্রদূত হচ্ছেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেটি (Eric Garcetti)। শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করান আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। গত দু বছর ধরে এই পদটি ফাঁকা পড়েছিল।দিন কয়েক আগে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে এরিকের মনোনয়নে সায় দেয় আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। এরিক ডেমোক্রেটিক পার্টির প্রথম সারির নেতা। তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের প্রার্থী। ৫২-৪২ ভোটে অনুমোদিত হয় প্রেসিডেন্টের প্রস্তাব। ডেমোক্রেটিক পার্টির নেতা হলেও, এরিকের সঙ্গে সখ্য রয়েছে রিপাবলিকান পার্টিরও।

    এরিক গারসেটি (Eric Garcetti)…

    এদিনের (Eric Garcetti) শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিকের মেয়ে মায়া, স্ত্রী অ্যামি ওয়েকল্যান্ড, বাবা গিল গারসেটি, মা সুকে গারসেটি এবং শাশুড়ি ডি ওয়েকল্যান্ড সহ তাঁর ঘনিষ্ঠরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে হিব্রু বাইবেল ধরে রেখেছিলেন এরিকের মেয়ে মায়া। শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি ট্যুইট করে কমলা লিখেছেন, আমি আজ সহকর্মী এরিকের ভারতে পরবর্তী রাষ্ট্রদূত পদে শপথের দায়িত্ব নেওয়ার সম্মান পেয়েছি। রাষ্ট্রদূত গারসেটি একজন দায়বদ্ধ জনসেবক। ভারতের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

    ২০১৩ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মেয়র ছিলেন এরিক (Eric Garcetti)। তাঁর আমলে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ উচ্চ প্রশংসিত হয়েছিল আমেরিকার ওই শহরে। বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সহযোগিতার বন্ধন তৈরির কাজে সাফল্যও পেয়েছিলেন এরিক। যদিও মেয়র পদে থাকাকালীনই নিজের দফতরের এক কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল এরিকের বিরুদ্ধে।

    আরও পড়ুুন: শুভেন্দুর তোপ, মমতার আক্ষেপ! বগটুই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি

    উল্লেখ্য, ভারতে শেষ রাষ্ট্রদূত ছিলেন কেনেথ জাস্টার। ২০২১ সালে আমেরিকায় সরকার পরিবর্তনের পর রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ভারতের রাষ্ট্রদূত নির্বাচিত হওয়ায় বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এরিক। দুই দেশের সম্পর্কের উন্নতির দিকটি নজরে রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতে নয়া মার্কিন রাষ্ট্রদূত। ট্যুইট-বার্তায় তিনি (Eric Garcetti) লেখেন, আজ আমি রোমাঞ্চিত। দীর্ঘদিন ধরে যে পদ খালি ছিল, সেই পদে বসতে পেরে। কঠিন কাজ শুরু হল। প্রেসিডেন্ট বাইডেন ও হোয়াইট হাউসের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian High Commission London: ভারতের কড়া প্রতিক্রিয়ার জের! লন্ডনে কড়া নিরাপত্তা ভারতীয় হাইকমিশনের সামনে

    Indian High Commission London: ভারতের কড়া প্রতিক্রিয়ার জের! লন্ডনে কড়া নিরাপত্তা ভারতীয় হাইকমিশনের সামনে

    মাধ্যম নিউজ ডেস্ক: লন্ডনে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission London) পতাকা নামিয়ে নিয়েছিলেন খালিস্তানপন্থীরা। তার জেরে ভারতীয় (India) হাইকমিশনের সামনে আরও আঁটসাঁট করা হল নিরাপত্তা ব্যবস্থা। বুধবার বিকেলে ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয় ভারতীয় হাইকমিশন। মোতায়েন করা হয় পুলিশ আধিকারিক ও টহলদার পুলিশকর্মীদের।

    খালিস্তানের পক্ষেও স্লোগান…

    এদিকে, এদিন দুশোরও বেশি খালিস্তানপন্থী সান ফ্রান্সসিসকোতে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানের পতাকা দেখাতে থাকেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা খালিস্তানের পতাকা ওড়াতে থাকেন। খালিস্তানের পক্ষেও স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রসঙ্গত, রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission London) অফিসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেন সে দেশে বসবাসকারী খালিস্তানপন্থীরা। তার জেরে দু দেশের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। ঘটনার জেরে ব্রিটেনকে কড়া বার্তা দেয় ভারত। তার ফলে লন্ডনে ভারতীয় হাইকমিশন অফিসে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে ব্রিটিশ সরকার।

    ভারতীয় হাইকমিশনের অফিসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার প্রতিবাদে সোম ও মঙ্গলবার দিল্লিতে ব্রিটিশ হাইকমিশন অফিসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি ও শিখদের কয়েকটি সংগঠন। সেদিন বিক্ষোভকারীদের রুখতে হাইকমিশন অফিস ও ব্রিটিশ হাইকমিশনারের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছিল। সিমেন্টের ব্লক দিয়ে ঘিরে রাখা হয়েছিল ব্রিটিশ দূতাবাস ও দূতের বাড়ি। মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশও। বুধবার সিমেন্টের ব্লক সরিয়ে দিয়ে নিরাপত্তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয় দিল্লি পুলিশ।

    আরও পড়ুুন: পাক-সীমান্তে সারদা মন্দির উদ্বোধন অমিত শাহের, দিলেন বড় প্রতিশ্রুতি

    কূটনৈতিক মহলের ধারণা, রবিবার যেভাবে বিনা বাধায় খালিস্তানপন্থীরা লন্ডনে ভারতীয় হাইকমিশনে তাণ্ডব চালিয়েছেন, তা ভালভাবে নেয়নি নয়াদিল্লি। তাণ্ডব চালানোর সময় খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের সমর্থকরা দূতাবাসে (Indian High Commission London) টাঙানো ভারতের জাতীয় পতাকা খুলে নেন। তার পরেই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয় ভারতের তরফে। আন্তর্জাতিক মহলের ধারণা, দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে ব্যারিকেড তুলে নেওয়া তারই প্রতিক্রিয়া।

    গত শনিবার থেকে খালিস্তানপন্থী নেতা অমৃতপালকে ধরতে উঠেপড়ে লেগেছে পঞ্জাব পুলিশ। তাঁর সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র সঙ্গে যুক্ত শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে অমৃতপালের ঘনিষ্ঠ কয়েকজনও রয়েছেন। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও অধরা অমৃতপাল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

     

  • Khalistan: সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে  হামলা! খলিস্তানপন্থীদের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করল সরকার

    Khalistan: সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা! খলিস্তানপন্থীদের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করল সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের খলিস্তানপন্থী (Khalistan) নেতা অমৃতপাল সিংয়ের মুক্তির দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কনসুলেটে ঢুকে এবার তাণ্ডব চালাল খালিস্তানপন্থীরা। লন্ডনের পর সান ফ্রান্সিসকো ‘অমৃতপাল সিংয়ের মুক্তি চাই’ বলে স্লোগান উঠল। ভারতীয় কনসুলেটে সেই হামলার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

    অমৃতপালকে ‘ফেরার’ ঘোষণা

    ভিডিয়োতে খালিস্তানি (Khalistan) পতাকার লাঠি দিয়ে কনসুলেটের জানলা-দরজার কাচ ভাঙতে দেখা গিয়েছে। এছাড়াও কনসুলেটের দেওয়ালে বিভিন্ন রঙের স্প্রে দিয়ে স্লোগান লিখে দেন হামলাকারীরা। এর আগে লন্ডনে ভারতীয় হাই কমিশনে ঢুকে জাতীয় পতাকা নামিয়ে দেন খালিস্তানপন্থীরা (Khalistan)। সেই ঘটনার উচ্চপদস্থ ব্রিটিশ কূটনীতিবিদকে তলব করে ভারতীয় বিদেশমন্ত্রক। গত শনিবার থেকে খালিস্তানপন্থী নেতা তথা স্বঘোষিত শিখ ধর্মগুরু ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিংকে গ্রেফতারির চেষ্টা চালাচ্ছা পুলিশ। পাঞ্জাবের সাতটি জেলায় লাগাতার চলছে তল্লাশি অভিযান। অমৃতপালের মুক্তির দাবি তোলা হলেও, পাঞ্জাব পুলিশের দাবি, তাঁকে এখনও ধরাই যায়নি। তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অমৃতপালকে ‘ফেরার’ বলে ঘোষণা করেছে পাঞ্জাব পুলিশ। তাঁর অনুরাগী এবং ‘ওয়ারিস পঞ্জাব দে’ বা পাঞ্জাবের উত্তরাধিকারী সংগঠনের অন্য নেতা, কর্মীদের গ্রেফতার করা হয়েছে। 

    আরও পড়ুুন: লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে তিরঙ্গা নামাল খালিস্তানপন্থীরা, কড়া প্রতিক্রিয়া ভারতের

    কড়া অবস্থান কেন্দ্রের

    দেশে, বিদেশে খলিস্তানপন্থীদের (Khalistan) বিক্ষোভের আবহেই তাদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান গ্রহণ করল কেন্দ্র। ভারতে খলিস্তানপন্থীদের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। ট্যুইটার বন্ধ করা হয়েছে, কানাডার নতুন ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিৎ সিং, কানাডার কবি রুপি কউর এবং কানাডার সমাজকর্মী গুরদীপ সিং সাহোতার মতো ব্যক্তিত্বের। ‘ইউনাইটেড শিখ্স’ নামের একটি স্বতন্ত্র সংগঠনের ট্যুইটার অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে। গত দু’দিনে অমৃতপালের শতাধিক অনুগামীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এছাড়াও মিলেছে বিপুল টাকা ও অমৃতপালের ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি। রবিবার জলন্ধরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপালের কাকা ও গাড়ির চালক। অশান্তির আশঙ্কায় পাঞ্জাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share