Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন গেলেন এই দ্বীপরাষ্ট্রে?

    PM Modi: পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন গেলেন এই দ্বীপরাষ্ট্রে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমেই শক্তি বাড়াচ্ছে চিন (China)। এমতাবস্থায় চিনকে মাত দিতে প্রশান্ত মহাসাগরের অন্যতম বড় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর এই সফরে তৈরি হল ইতিহাস। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী পা রাখলেন পাপুয়া নিউ গিনিতে। ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য গিয়েছিলেন ওই দ্বীপরাষ্ট্রে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির মধ্যে সব চেয়ে জনবহুল পাপুয়া নিউ গিনি। খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপে খবরদারি করতে চায় শি জিনপিংয়ের দেশ। তা রুখতেই দ্বীপবাসীর মন জয় করতে সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নরেন্দ্র মোদি (PM Modi) যোগ দেন সম্মেলনে

    পাপুয়া নিউ গিনিতে প্রচুর পরিমাণে সোনা ও তামার খনি রয়েছে। সেই সোনা ও তামার লোভেই এই দ্বীপরাষ্ট্রের ওপর শ্যেন দৃষ্টি দিয়েছে বেজিং। ড্রাগনের রক্তচক্ষু সম্পর্কে থেকে দ্বীপরাষ্ট্রকে অবগত করতে এবং প্রকৃত বন্ধু যে ভারতই, তা বোঝাতেই পাপুয়া নিউ গিনি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যদিও মূল লক্ষ্য ছিল, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে (FIPIC) যোগ দেওয়া। সে দেশের রাজধানী পোর্ট মোরেসবিতে আয়োজিত এই সম্মেলনে যোগ দেন প্রশান্ত মহাসাগরের আরও ১৪টি দ্বীপরাষ্ট্রের প্রধানরা। সম্মেলনের পর ওই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জেমস মারাপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানেই আলোচনা হয় দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে। সেখানে ভারতের তরফে সাহায্য, বন্ধুত্ব ও উন্নয়নের অংশীদারিত্বের হাত বাড়িয়ে দেন মোদি।

    আরও পড়ুুন: কালো টাকা হতো সাদা! ‘কালীঘাটের কাকু’-র সঙ্গে যোগ থাকা তিন সংস্থায় নজর ইডির

    চিনের শ্যেন দৃষ্টি

    পাপুয়া নিউ গিনিতে নয়া বেল্ট অ্যান্ড রোড কো-অপারেশন প্রকল্প চালু করতে যে বেজিং আগ্রহী, তা ঢের আগেই জানিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বীপরাষ্ট্রটিতে কৃষি, মৎস্যচাষ, অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নয়নেও আগ্রহ প্রকাশ করেছিলেন চিনা প্রেসিডেন্ট। এই উন্নয়নের নামেই চিন ঋণের ফাঁদে ফেলেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে। যার জেরে দেউলিয়া হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ওই ঋণের ফাঁদে পা দিয়েই দেউলিয়া হওয়ার পথে ভারতের আর এক প্রতিবেশী দেশ পাকিস্তান। তাই পাপুয়া নিউ গিনিও যাতে চিনা ফাঁদে পা না দেয়, সেটাও রোখাও মোদির (PM Modi) এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে ধারণা ওয়াকবহাল মহলের।

    প্রশান্ত মহাসাগরে দাপিয়ে বেড়াতে হলে পাপুয়া নিউ গিনিতে প্রভাব বিস্তার করতে হবে। এটা করতে পারলেই কেল্লাফতে। প্রশান্ত মহাসাগর তো বটেই, দক্ষিণ চিন সাগরের কূটনীতিতেও অনেকটা এগিয়ে থাকা যাবে। সেই কারণেই মারাপের দেশে ঘাঁটি গাড়তে মরিয়া চিন। আর চিনের বাড়া ভাতে ছাই দিতে পাপুয়া নিউ গিনি সফর সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: অন্যরকম অভ্যর্থনা! মোদির পা ছুঁয়ে প্রণাম পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী মারাপের

    PM Modi: অন্যরকম অভ্যর্থনা! মোদির পা ছুঁয়ে প্রণাম পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী মারাপের

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বীপরাষ্ট্রে পৌঁছতেই নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) প্রধানমন্ত্রী জেমস মারাপে। ভিন দেশে গিয়ে একেবারে অন্যরকম অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব মঞ্চে মোদির জনপ্রিয়তা সর্বজনবিদিত। কিন্তু এই দৃ্শ্য অনন্য সম্মানের এক নজির। সাধারণত দু’টি দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎপর্বে করমর্দন বা আলিঙ্গন করার ছবিই প্রকাশ্যে আসে। 

    মোদিকে প্রণাম

    পাপুয়া নিউ গিনিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে রবিবার রাতে সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। প্রসঙ্গত, সূর্যাস্তের পর কোনও নেতা পাপুয়া নিউ গিনিতে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। কিন্তু, প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে সফর করা তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় রাত ১০টায় সেখানে পৌঁছন মোদি। পরে ট্যুইটারে সেকথা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছেছি। প্রধানমন্ত্রী জেমস মারাপে-কে ধন্যবাদ যে তিনি বিমানবন্দরে আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। বিশেষ এই অভিব্যক্তি আমি চিরকাল মনে রাখব। আমার সফর চলাকালীন এই রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার চেষ্টা করব।’ প্রধানমন্ত্রীকে ১৯টি গান স্যালিউট ও গার্ড অফ অনারও দেওয়া হয়, বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। 

    অনাবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ

    এদিন পাপুয়া নিউ গিনিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনাবাসী ভারতীয়রা। নমোকে উপহারে ভরিয়ে দেন তাঁরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।

    আরও পড়ুন: মোদির অটোগ্রাফ চেয়ে বসলেন বাইডেন! কেন জানেন?

    হিরোসিমায় জি-৭ সামিট (G-7 Summit) থেকে সোজা পাপুয়া নিউ গিনি (papua New Guinea) সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রসঙ্গত, সোমবার ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (FIPIC) ফোরামের তৃতীয় সামিট হবে পাপুয়া নিউ গিনিতে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে যৌথভাবে সেই সামিটের উদ্যোক্তা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশান্ত মহাসাগরীয় ১৪টি দেশের (PIC) রাষ্ট্রপ্রধান এই সামিটে অংশগ্রহণ করবেন। পাপুয়া নিউগিনি থেকে আজ, ২২ মে অর্থাৎ সোমবার অস্ট্রেলিয়া রওনা হবেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদির অটোগ্রাফ চেয়ে বসলেন বাইডেন! কেন জানেন?

    PM Modi: মোদির অটোগ্রাফ চেয়ে বসলেন বাইডেন! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে সব চেয়ে বেশি এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এ কথা আগেই জানিয়েছিল একটি পত্রিকা। নানা কারণে চিনের (China) সঙ্গে ভারতের (India) দূরত্ব তৈরি হলেও, চিনা নাগরিকদের কাছেও মোদির জনপ্রিয়তা তুঙ্গে। মোদির তুঙ্গ জনপ্রিয়তার প্রমাণ মিলল আবারও। শনিবার কোয়াড বৈঠক চলাকালীন মোদির অটোগ্রাফ চেয়ে বসলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    নরেন্দ্র মোদির (PM Modi) তুঙ্গ জনপ্রিয়তা

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনার জন্য বড্ড সমস্যার মুখে পড়েছি। আগামী মাসেই ওয়াশিংটনে আপনার সঙ্গে নৈশাহারে যোগ দেব আমি। দেশসুদ্ধ লোক সেখানে আসতে চাইছে। আমাদের টিকিট ফুরিয়ে গিয়েছে। বাইডেন বলেন, এটা মোটেই হাসির কথা নয়। আপনি হয়তো ভাবছেন, আমি মজা করছি। আমার টিমকে জিজ্ঞাসা করুন। টিকিটের জন্য এত ফোন কল পেয়েছি যে বিশ্বাস করতে পারবেন না। কে না ফোন করেছে আমাকে! সিনেমার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সবাই। আপনি এতটাই জনপ্রিয়।

    নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসা

    এদিন কার্যত মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় বাইডেনকে। মোদিকে মিস্টার প্রাইম মিনিস্টার সম্বোধন করে তিনি অটোগ্রাফের খাতা এগিয়ে দেন মোদির দিকে। পরে বলেন, গণতন্ত্র যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন আপনি। সব কিছুর ওপর আপনার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। কোয়াডে আমরা যা করছি, তাতেও আপনি প্রভাব বিস্তার করতে পেরেছেন। ইন্দো-প্রশান্ত মহাসাগর এলাকায় সুস্পষ্ট প্রভাব রয়েছে আপনার। সব কিছুতেই একটা পার্থক্য এনেছেন আপনি। এর পরেই হাসি হাসি মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে বলতে শোনা যায়, সিউনিতে যে কমিউনিটি সেন্টার রয়েছে, সেখানে ২০ হাজার মানুষের বসার জায়গা রয়েছে। সেই সংখ্যা ছাপিয়ে গিয়ে আমার কাছে অনুরোধ এসেছে। সকলের একটাই দাবি, প্রধানমন্ত্রী মোদিকে নিজের চোখে একবার দেখতে চাই।

    আরও পড়ুুন: থানায় কাটমানি নেওয়ার অভিযোগ হতেই আত্মহত্যার চেষ্টা ভাইরাল হওয়া তৃণমূল নেতার

    দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর (PM Modi) কুর্সিতে বসার পর ২০১৯ সালে গুজরাটের স্টেডিয়ামে অনুষ্ঠান করেন মোদি। এদিন সে প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেদিন যে বিপুল জনসমাগম দেখেছিলাম, তাতেই আপনার জনপ্রিয়তার একটা আন্দাজ হয়েছিল। সিডনিতে অনুষ্ঠান করতে গিয়ে সেটা বুঝতে পারছি। প্রসঙ্গত, আগামী মাসেই স্টেট ডিনারে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: জি৭-এর মঞ্চ থেকেই চিন, পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    Narendra Modi: জি৭-এর মঞ্চ থেকেই চিন, পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ও চিনের সঙ্গে স্বাভাবিক পড়শিসুলভ সম্পর্কই চায় ভারত। কিন্তু উভয় দেশকেই একইভাবে সহনশীল, শান্তিপূর্ণ মনোভাব ধরে রাখতে হবে। জি-৭ বৈঠকে অংশ নিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জি৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপান পৌঁছেছেন তিনি। শনিবার তিনি জি-৭ বৈঠকে অংশ নেন। জি-৭-এর মঞ্চেই নিজের কথা জানান মোদি।

    পাকিস্তানকে বার্তা মোদির

    ভারত বারবার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার জন্য নানা ভাবে চেষ্টা চলিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের আবহ থেকে সম্পূর্ণ মুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করাটা অবশ্য প্রতিবেশী রাষ্ট্রেরও দায়িত্ব। সম্মেলন শুরুর প্রাক্কালে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সীমান্তপারের সন্ত্রাস দমনে ইসলামাবাদের সহযোগিতা চেয়ে আগেও একাধিক বার বার্তা দিয়েছে নয়াদিল্লি। সন্ত্রাস ও শান্তি আলোচনা যে সমান্তরাল ভাবে চলতে পারে না, সরাসরি তা-ও বলেছে ভারত।

    চিনকে বার্তা মোদির

    চিনকেও এক হাত নিয়ে মোদি বলেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণ ভাবে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। মোদির (Narendra Modi) কথায়, “চিনের সঙ্গে সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে গেলে সীমান্তে শান্তি বজায় রাখাটা আগে দরকার। চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার উপরে।” ইন্দো-চিন সীমান্ত বরাবর শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য প্রয়োজন অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। আবার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত বরাবর কোনও অংশ দখলে নেওয়ার মত আচরণও একেবারেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিনের সঙ্গে সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক হলে তাতে শুধু ভারত বা চিনের নয়, গোটা বিশ্বেরই উপকার হবে, বলে জানান মোদি।

    আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারত’-এর প্রতীক! ২৮ মে উদ্বোধন নতুন সংসদ ভবনের

    গান্ধীর মূর্তিতে মাল্যদান মোদির

    জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার আমন্ত্রণে তিন দিনের জি সেভেন বৈঠকে যোগ দিতে শুক্রবার জাপানে পৌছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার হিরোসিমাতে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানও করেন তিনি। তাঁর কথায়,”হিরোসিমার নাম শুনলে আজও পৃথিবী যেন আতঙ্কিত হয়ে ওঠে। জাপানে জি সেভেন বৈঠকে যোগ দিতে এসে আমি মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করার সুযোগ পেয়েছি। হিরোসিমাতে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন অহিংসার বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাবে।” প্রধানমন্ত্রীর হিরোসিমাতে আসার পর থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন প্রবাসী ভারতীয়রা।

    জেলেনস্কির সঙ্গে সাক্ষাত মোদির

    ২০০৩ থেকে জি-৭ বৈঠকে অংশগ্রহণ করছে ভারত। সূত্রের খবর, এবারের বৈঠকের শেষ দু’দিন নিজের বক্তব্য পেশ করার সুযোগ পেতে পারে ভারত। বৈঠকের ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi)। শনিবারই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর পরে এই প্রথমবার মোদির সঙ্গে হিরোশিমাতেই সামনা-সামনি দেখা হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কির। এর আগে একাধিক বার ফোনে কথা হয়েছে দু’জনের। 

    যুদ্ধ শুরুর পর থেকে, বিশ্বের অধিকাংশ দেশ ইউক্রেন বা রাশিয়ার পক্ষ বেছে নিলেও, ভারত বরাবর নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। একই সঙ্গে মাসখানেক আগে অতিরিক্ত ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম চেয়ে মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছিলেন জেলেনস্কি। সদর্থক সাড়া দিয়েছিল ভারত। এই আবহে জেলেনস্কির সঙ্গে মোদির মুখোমুখি বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi At G7: এগিয়ে এসে আলিঙ্গন করলেন জো বাইডেন! জি৭ সম্মেলনে ‘মোদি মোদি’ রব

    Modi At G7: এগিয়ে এসে আলিঙ্গন করলেন জো বাইডেন! জি৭ সম্মেলনে ‘মোদি মোদি’ রব

    মাধ্যম নিউজ ডেস্ক: জি৭ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে জাপান পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারেই সূর্যোদয়ের দেশে পা রাখেন তিনি। জাপান সফরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের প্রধানমন্ত্রী কিশোদা। সাক্ষাৎ হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। জি-৭ বৈঠকে মোদিকে দেখে জড়িয়ে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে আগামী জুনেই আবার দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হওয়ার কথা। আগামী ২১ জুন থেকে ২৪ জুন মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী। ২২ জুন তাঁকে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন বাইডেন। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বিদেশের মাটিতেও যে অক্ষত আছে তা বিমানবন্দরে তিনি পা রাখতেই বোঝা যায়। শুক্রবার সন্ধ্যায় জাপানের হিরোশিমায় তিনি নামতেই চারিদিক জুড়ে শুরু হয় ‘মোদি মোদি’ রব। তাঁর বিপুল জনপ্রিয়তা দেখে রীতিমতো অবাক হয়ে যান জাপান সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও। বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছে যান শেরাটন হোটেলে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে কথা হয় বলে জানা গেছে। তাঁর জাপান সফর দিয়ে শুরু হল ‘থ্রি নেশন ট্রিপ’। প্রধানমন্ত্রীর (Modi At G7) যাওয়ার কথা রয়েছে পাপুয়া-নিউগিনি দ্বীপে এবং অস্ট্রেলিয়াতেও।

    হিরোশিমায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন

    শনিবার সকালে হিরোশিমায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে তাতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী (Modi At G7)।

    এদিন তিনি বলেন, ‘‘হিরোশিমার নাম শুনলে পৃথিবী আজও যেন আতঙ্কিত হয়ে ওঠে, এই শহরে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি জোগায় মহাত্মার শান্তি, অহিংসা ও সৌভ্রাতৃত্বের বাণী।’’ 

    বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর

    জি৭ সম্মেলনে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে হিরোশিমায় বৈঠকে বসবেন মোদি (Modi At G7)। শনিবার রাতে অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকার নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত, জি৭ সম্মেলনে খাদ্য, সার, শক্তি, নিরাপত্তা সমেত একাধিক ইস্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ‘পাকিস্তানের অবস্থা হতে পারে পূর্ব পাকিস্তানের মতো’, বললেন ইমরান  

    Imran Khan: ‘পাকিস্তানের অবস্থা হতে পারে পূর্ব পাকিস্তানের মতো’, বললেন ইমরান  

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তানের (Pakistan) সামনে বিপদের ঘণ্টি বাজছে। পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবারও।”কথাগুলি বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। দুর্বৃত্তের সঙ্গে তুলনাও করলেন পাকিস্তানের বর্তমান শাসকদের। ট্যুইট-বার্তায় দুর্বৃত্তদের বিরুদ্ধে আমজনতাকে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) পার্টি সুপ্রিমো। তিনি লিখেছেন, বর্তমানে দেশ গভীর আর্থিক সংকটের মুখে। জঙ্গি হানা থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত। কিন্তু এ নিয়ে বর্তমান শাসক দলের কোনও মাথাব্যথা নেই।

    ‘বড়লোক হওয়ার প্রতিযোগিতা চলছে’, বললেন ইমরান (Imran Khan)

    প্রাক্তন পাক প্রেসিডেন্টের অভিযোগ, সরকারের মধ্যে বড়লোক হওয়ার প্রতিযোগিতা চলছে। এই অবস্থা চললে আগামী দিনে দেশ আরও গভীর সমস্যার মুখোমুখি হবে। তাই, দেরি না করে এখনই সরকারের বিরুদ্ধে আমজনতাকে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানান ইমরান। পাকিস্তানের ক্ষমতায় রয়েছে শাহবাজ শরিফের সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেনাকে অপব্যবহারের অভিযোগ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। ইমরানকে গ্রেফতার করার পরে বিক্ষোভ দেখান তাঁর দলের নেতা-কর্মী-সমর্থকরা। সেই সময় গুলি চালায় পাক সেনা। সেই ঘটনায়ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন পিটিআই সুপ্রিমো। পাক সেনার ওই গুলিতে ২৫ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন শতাধিক।

    আরও পড়ুুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের! রামনবমীতে হিংসার ঘটনায় বহাল এনআইএ তদন্ত!

    ৯ মে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছিল ইমরানকে। এরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান ইমরানের অনুগামীরা। তাঁদের নিশানায় ছিল পাক সেনা দফতর। বহু জায়গায় হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। চলে লুঠপাটও। দেশের বিভিন্ন জায়গায় সেনার সঙ্গে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। যদিও দলীয় সমর্থকদের বিরুদ্ধে ওঠা হিংসার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। 

    ইমরানের বাড়ি ঘিরে রেখেছে সেনা

    এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই লাহোরে ইমরানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পাকিস্তান পুলিশ ও সেনা। তবে এখনও পর্যন্ত ইমরানের বাড়িতে ঢোকেনি তারা। পাক পুলিশ-প্রশাসনের দাবি, ইমরানের বাড়িতেই আশ্রয় নিয়েছেন ৯ মে-র বিক্ষোভকারীরা। এমন ৪০ জন জঙ্গিকে বাড়িতে আশ্রয় দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন ইমরান। এদিন ভিডিও বার্তায় ইমরান বলেন, আপনারা নিজের চোখে দেখে নিন, আমার বাড়িতে কেউ লুকিয়ে নেই। এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরাকে তলব করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Indian Navy: ভারত মহাসাগরে ডুবে যাওয়া জাহাজ খুঁজতে ভারতীয় নৌসেনার সাহায্য নিল চিন!

    Indian Navy: ভারত মহাসাগরে ডুবে যাওয়া জাহাজ খুঁজতে ভারতীয় নৌসেনার সাহায্য নিল চিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন বারবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করলেও, বেজিং-কে মানবিক সহায়তা দিতে পিছপা হল না ভারত। বুধবারই, ভারত মহাসাগরে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে চিনের একটি মাছ ধরার জাহাজ। জাহাজটিতে ৩৯ জন নাবিক ছিলেন বলে জানা গেছে। ‘লু পেং ইউয়ান ইউ ০২৮’ নামে ওই জাহাজে শুধু চিনা নয়, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও ছিলেন। ডুবে যাওয়া জাহাজটির যাত্রীদর উদ্ধারের জন্য ভারত, অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশের সহায়তা চেয়েছিল বেজিং। সময় ব্যয় না করে দ্রুত সাহায্যের হাত বাড়াল ভারত (Indian Navy)।

    অনুসন্ধানে ভারতীয় নৌসেনা 

    ভারতীয় নৌসেনা (Indian Navy) জানিয়েছে, ভারত থেকে প্রায় ৯০০ নটিক্যাল মাইল দূরে এয়ার মেরিটাইম রিকনস্যান্স ইকুইমেন্ট মোতায়েন করেছে। খারাপ আবহাওয়ার মধ্যেই পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানো হয়েছে। ইতিমধ্যে নিখোঁজদের মধ্যে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। এই অভিযানে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর পি৮আই এয়ারক্রাফ্ট। ইতিমধ্যে জাহাজের একাধিক সমাগ্রি চিহ্নিত করা হয়েছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী (Indian Navy)।

    বৃহস্পতিবার (১৮ মে), ভারতীয় নৌসেনার (Indian Navy) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পি৮আই বিমান ওই অঞ্চলে একাধিকবার এবং ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। বেশ কিছু বস্তুর সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলি সম্ভবত ডুবে যাওয়া জাহাজটির অংশ ছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে, কাছাকাছি থাকা পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর জাহাজগুলির অনুরোধে, ভারতীয় বিমান থেকে ঘটনাস্থলে এসএআর (SAR) যন্ত্র মোতায়েন করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল অংশীদার হিসাবে ভারতের বাধ্যবাধকতা রয়েছে। এর জন্য ভারতীয় নৌসেনা ওই এলাকার অন্যান্য ইউনিটগুলির সঙ্গে হাত মিলয়ে স্পেসিফিক অ্যাবসর্পশন রেট প্রচেষ্টাকে সমন্বিত করেছে এবং চিনা নৌবাহিনীর রণতরীগুলিকে ওই স্থানে আসতে সাহায্য করেছে।”

    আরও পড়ুন: চার দিনের ত্রিদেশীয় সফর প্রধানমন্ত্রী মোদির! আজ যাত্রা শুরু

    সাহায্যের হাত অস্ট্রেলিয়ার

    চিনের সরকারি সংবাদমাধ্যম তরফে জানানো হয়েছে যে দুর্ঘটনাগ্রস্থ জাহাজের নিখোঁজ নাবিকদের মধ্যে ১৭ জন চিনের নাগরিক। এছাড়া ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপিন্সের ৫ জন নাগরিক রয়েছেন। এদিনই নিখোঁজ ক্রু সদস্যদের দুই জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে মৃতদেহগুলি কোন দেশের নাগরিকদের, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ক্যানবেরায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জিয়াও কিয়ান এদিন জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে ৫,০০০ কিলোমিটার পশ্চিমে জাহাজটি ডুবে গিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তিনটি বিমান এবং চারটি জাহাজ পাঠানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amazon: বিমান দুর্ঘটনার ২ সপ্তাহ পর! আমাজনের জঙ্গল থেকে জীবিত উদ্ধার চার শিশু

    Amazon: বিমান দুর্ঘটনার ২ সপ্তাহ পর! আমাজনের জঙ্গল থেকে জীবিত উদ্ধার চার শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: এই ঘটনা কোনও চিত্রনাট্যকেও হার মানায়। কথায় বলে, ‘রাখে হরি তো মারে কে!’ এই ঘটনা তারই নমুনা। আমাজনে প্লেন ভেঙে (Plane Crash) পড়ার দু সপ্তাহ পর চার শিশুকে জীবন্ত উদ্ধার করা হল। কলম্বিয়ায় আমাজনের (Amazon) ঘন জঙ্গল থেকে তাদের বার করে আনা হয়৷ এই ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন এ হল সারা দেশের কাছে এক আনন্দ মুহূর্ত৷ সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন প্রেসিডেন্ট পেত্রো (Gustavo Petro) ৷ তিনি জানিয়েছেন সেনাবাহিনীর চিরুনি তল্লাশির পর বন থেকে উদ্ধার করা হয়েছে শিশুদের৷

    আমাজন থেকে উদ্ধার

    গত ১ মে কলম্বিয়ার আমাজনে (Amazon) ভেঙে পড়ে একটি চার্টার্ড বিমান। তাতে পাইলট-সহ তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু খোঁজ মিলছিল না ১১ মাস থেকে ১৩ বছরের চারটি শিশুর। তাদের খুঁজতে ১০০ সেনাকর্মী এবং গোয়েন্দা কুকুর নামানো হয়। তন্ন তন্ন করে খোঁজার পর চারটি শিশুর খোঁজ মিলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো। যদিও এ নিয়ে সংশয় দানা বেঁধেছে। কারণ, কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, শিশু উদ্ধারের কোনও খবর তাদের জানা নেই। ফলে প্রেসিডেন্ট যা বললেন, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ‘‘বাংলা সরকার অসহিষ্ণু’’! ‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    আমাজন জঙ্গলে অনুসন্ধান

    উদ্ধারকারীদের বিশ্বাস ছিল, দুর্ঘটনার পর আমাজন (Amazon) জঙ্গলের দক্ষিণে ক্যাকেটা অঞ্চল দিয়ে হাঁটতে থাকে শিশুরা৷ তাদের কোলেই ছিল ১১ মাসের শিশু৷ বুধবার তাদের তৈরি ডালপালার অস্থায়ী আস্তানা ধরা পড়ে সন্ধানকারীদের চোখে৷ তাছাড়া জঙ্গলের গাছপালার ডালে এবং অন্যত্র উদ্ধার হয় কাঁচি এবং চুলের ফিতে৷ তখনই সেনাবাহিনী নিশ্চিত হয় ঘন জঙ্গলেই আছে মানুষের উপস্থিতি৷ সন্ধানপর্বে খুঁজে পাওয়া যায় বাচ্চাদের বোতল এবং আধখাওয়া ফলও৷ সেই সূত্র ধরেই শিশুদের উদ্ধার করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kali Mandir: বাংলাদেশে ফের কালী মন্দিরে আগুন, পুড়ে ছাই প্রতিমা, দুষ্কৃতীরা অধরা

    Kali Mandir: বাংলাদেশে ফের কালী মন্দিরে আগুন, পুড়ে ছাই প্রতিমা, দুষ্কৃতীরা অধরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতীদের রোষের আগুন হিন্দু (Hindu) মন্দিরে (Kali Mandir)। পুড়ে ছাই কালীপ্রতিমা। ঘটনাস্থল এবারও সেই বাংলাদেশ (Bangladesh)। নওগাঁর ঘটনায় চাঞ্চল্য। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছেই। যার জেরে দেশটিতে ক্রমেই কমছে হিন্দুদের সংখ্যা। নওগাঁ এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা দেখেন রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে থাকা প্রতিমাও পুড়ে ছাই। এলাকাবাসীর দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে কোনও কট্টরপন্থী মুসলিম সংগঠন।

    কালী মন্দিরে (Kali Mandir) আগুন দুষ্কৃতীদের

    নওদার সরকারপাড়ার ন’হাটা মোড়ে রয়েছে ওই কালী মন্দির। এলাকাটি মহাদেবপুর থানার অধীন। মন্দিরে আগুন লাগানোর ঘটনার খবর পেয়ে দ্রুত যান পুলিশ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। দিন দশেক আগেও একবার হিন্দু মন্দিরে (Kali Mandir) ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। রংপুরের মিঠাপুকুর এলাকার ওই মন্দিরে ছিল মা কালী, শীতলা এবং মহাদেবের মূর্তি। ওই ঘটনায় জনৈক আমিনুর রহমানের স্ত্রী কোহিনুর বেগমকে গ্রেফতার করে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি মুস্তাফিজুর রহমানের দাবি, ঘটনার কথা কবুল করেছেন কোহিনুর বেগম। 

    আগেও কালী মন্দিরে ভাঙচুর হয়েছে

    গত বছর কালীপুজোর দিনও দিনাজপুরের একটি কালী মন্দিরে ভাঙচুর করে দুষ্কৃতীরা। এর ঠিক আগের দিনই সিরাজগঞ্জ জেলার কালাচাঁদ মন্দিরে হামলা চালায় মৌলবাদীরা। মন্দিরে থাকা সরস্বতীর প্রতিমা ভেঙে দেওয়া হয়। কালী মন্দির ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল রাশেদ, বেলাল, রকি এবং তুষারকে। ঘটনার প্রতিবাদে দিনাজপুর-রংপুর সড়ক অবরোধ করে দেশের বিভিন্ন হিন্দু সংগঠন।

    গত বছর অক্টোবরেও ব্রিটিশ আমলের একটি কালী মন্দিরেও (Kali Mandir) হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। মন্দিরটি পশ্চিম বাংলাদেশের ঝিনাইদহ এলাকায়। সেখানে প্রতিমার মাথা ভেঙে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। ২০২১ সালে দুর্গোৎসবের সময় বাংলাদেশেরই কুমিল্লায় একটি পুজো মণ্ডপে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। প্যান্ডেল ভাঙচুরের পাশাপাশি ভাঙা হয় প্রতিমা। আগুন লাগিয়ে দেওয়া হয় মণ্ডপে। ঘটনার জেরে ফিকে হয়ে গিয়েছিল উৎসবের আমেজ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে শেষতক বিজিবি মোতায়েন করতে হয় হাসিনা সরকারকে।

    আরও পড়ুুন: হাইকোর্টে ধাক্কা অভিষেকের! জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি, সঙ্গে বিপুল জরিমানা

    চলতি বছরের মার্চ মাসেও বাংলাদেশের পঞ্চগড়ের একটি মন্দিরে (Kali Mandir) হামলা চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় মন্দিরে থাকা কালী প্রতিমার মূর্তি। শবেবরাতের রাতে মৌলবাদীরা ওই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: দুই মামলায় মিলল জামিন, স্বস্তিতে ইমরান খান

    Imran Khan: দুই মামলায় মিলল জামিন, স্বস্তিতে ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে রয়েছে ১২০টি মামলা। পাকিস্তানের (Pakistan) বিভিন্ন আদালতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে রয়েছে এই মামলাগুলি। এর মধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল ইসলামাবাদ হাইকোর্টে। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয় দুটি মামলায় আট জুন পর্যন্ত জামিন দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ইসলামাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, কোনও মামলায়ই আটক করা যাবে না ইমরানকে।

    ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ…

    এদিন সন্ত্রাস বিরোধী আদালতেও স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জার্মান পার্ক হিংসা ও জিলা শাহ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ মে পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। মামলার শুনানিতে ইমরানের হাজিরা বাধ্যতা নয় বলেই জানিয়েছে আদালত। প্রধান বিচারপতি আমের ফারুক আইনজীবীদের সওয়াল জবাব শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানের জামিন মঞ্জুর করেন ৮ জুন পর্যন্ত।

    সোমবারই লাহোর হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। পঞ্জাব প্রদেশে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে, তাতে গ্রেফতারির আশঙ্কা এড়াতে বিচারবিভাগের দ্বারস্থ হন তিনি। তবে শুনানির পরে আপাতত রায়দান স্থগিত রেখেছে লাহোর হাইকোর্ট। কবে এই মামলার রায় বের হবে, তা জানা যায়নি। প্রসঙ্গত, গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়েই পাক রেঞ্জার্সদের হাতে গ্রেফতার হন ইমরান। পরে অবশ্য পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেফতারি বেআইনি।

    আরও পড়ুুন: মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে উদ্বোধন হচ্ছে নয়া সংসদ ভবনের!

    গত বছর এপ্রিল মাসে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান। তাঁর অভিযোগ, মার্কিন ষড়যন্ত্রের শিকার হওয়ায়ই মেয়াদ শেষের আগে গদি হারাতে হয়েছে তাঁকে। রাশিয়া, চিন এবং আফগানিস্তানে তাঁর স্বাধীন বিদেশ নীতির কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ। এদিকে, ইমরান (Imran Khan) মুক্তি পাওয়ায় পাক বিচারবিভাগকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর দাবি, পিটিআইয়ের হয়েই কাজ করেছে পাক সুপ্রিম কোর্ট। ইমরানের গ্রেফতারি বেআইনি ঘোষণা হতেই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, খুব তাড়াতাড়িই ফের গ্রেফতার করা হতে পারে ইমরানকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share