Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ukraine War: ইউক্রেন যুদ্ধে নিহত ১৫ হাজার রুশ সেনা, বিস্ফোরক দাবি সিএইএ-র 

    Ukraine War: ইউক্রেন যুদ্ধে নিহত ১৫ হাজার রুশ সেনা, বিস্ফোরক দাবি সিএইএ-র 

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ মাস কেটে গিয়েছে। এখনও অশান্তির আগুনে পুড়ছে ইউক্রেন। রাশিয়া– ইউক্রেন যুদ্ধ (Russia-Ukrain War) থামার নাম নেই। বহুগুণ শক্তিশালী দেশ রাশিয়ার (Russia) সাথে যুদ্ধের ময়দানে এখনও ডেটে লড়ছে ইউক্রেন (Ukrain)। রুশ সেনার (Russian Army) হাতে প্রাণ হারিয়েছেন বহু ইউক্রেন সেনা ও সাধারণ মানুষ। এর মাঝেই এক বিস্ফোরক তথ্য দিল সিআইএ (CIA)। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছেন।  

    আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ব্রাজিলীয় লাস্যময়ী মডেল, জানুন তাঁর আরেক পরিচয়

    কলোরাডোতে আসপেন নিরাপত্তা ফোরামে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নস বলেন, যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে ১৫০০০ রুশ সেনার প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি সৈন্য। রাশিয়ার জন্যে যা বিরাট ক্ষতি। 

    আরও পড়ুন: ফোনালাপ, পুতিনকে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা মেটানোর পরামর্শ মোদির  

    উইলিয়াম বার্নস আরও বলেন, ইউক্রেনীয় সেনারাও প্রাণ হারিয়েছেন। তবে সেটি সংখ্যায় রাশিয়ার চেয়ে বেশ খানিকটা কম। এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা।

    যদিও ঠিক কত সেনার প্রাণ গিয়েছে, সে বিষয়ে মৌনতা বজায় রেখেছে পুতিনের দেশ। এর আগে ২৫ মার্চ তারা জানিয়েছিল যুদ্ধে ১,৩৫১ জন সেনা প্রাণ হারিয়েছেন। 

    জুনে কিয়েভ প্রাশাসন জানায়, দৈনিক ১০০-২০০ জন ইউক্রেন সেনার প্রাণ গিয়েছে। 

    সম্প্রতি ইউক্রেনে অভিযানের ক্ষেত্র বাড়ানোর কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার বলেন, ইউক্রেনে মস্কো যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে, তার ভৌগলিক পরিসর বাড়ানো হয়েছে। এখন আর শুধু পূর্ব ডনবাস অঞ্চলই নয়,  ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন, জাপোরিঝিয়াসহ আরও কিছু অঞ্চলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। 

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনা। পূর্ব ডনবাসের লুহানস্ক ও ডোনেৎস্ক শহরে কব্জা করেছে রাশিয়া। কিয়েভে হামলা চালিয়েও এই রাজধানী শহর দখল করতে পারেনি রুশ সেনা। পরে সেখান থেকে পিছু হটে রুশ বাহিনী। 

  • World Trade Organization:  বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের, হল চুক্তিও  

    World Trade Organization:  বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের, হল চুক্তিও  

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Organization) সদস্য দেশগুলি সম্মেলনে শেষ হাসি হাসল ভারত (India)। দীর্ঘ আলোচনার পরে শেষমেশ অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকি নিয়ে চুক্তি একমত হল ওই সংস্থার সদস্য দেশগুলি। করোনা  ভ্যাকসিনের (Corona Vaccine) ক্ষেত্রে পাঁচ বছরের জন্য পেটেন্ট ছাড়, বৈদ্যুতিক ট্রান্সমিশন পণ্যে আমদানি শুল্কে স্থগিতাদেশের বিষয়টি নিয়েও ২০২৪ সালের মার্চের মধ্যে ওই সংস্থার বৈঠকে আলোচনা হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।

    আরও পড়ুন : নতুন চার-দেশীয় গোষ্ঠী ‘আই২ইউ২’-র সদস্য ভারত, আছে কারা?

    বিশ্ব বাণিজ্য সংস্থার এই সিদ্ধান্তে খুশি ভারত। সম্মেলেন ভারতের প্রতিনিধিত্ব করছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, সব মিলিয়ে ভাল সিদ্ধান্ত। ভারত যে কোনও বিষয়েই নিজেদের অবস্থান থেকে সরে আপোশের পথে হাঁটেনি। বরং প্রায় সব দাবি আদায়ে সক্ষম হয়েছে।

    অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকির বিষয়টি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আলোচনা চলছে প্রায় দু দশক ধরে। এর জেরে সমুদ্রের ভারসাম্য নষ্টের কথাও ভারতের তরফে বলা হচ্ছিল বারংবার। তাই দাবি উঠেছিল অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকি বন্ধের। তার পরেও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ২০১৩ সালে বিশ্বজুড়ে পণ্য চলাচলের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছে চুক্তি করেছিল বিশ্ব বাণিজ্য সংস্থা। তার পর থেকে এই প্রথম কোনও বিষয়ে চুক্তি করল তারা।

    আরও পড়ুন : ডলার নয়, “রুপি-রুবল” বিনিময়ে হবে ভারত-রুশ বাণিজ্য! কীভাবে লেনদেন?

    শুধু তাই নয়, রাষ্ট্রসংঘে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কত খাদ্যশস্য পাঠাতে হবে, তার সীমা বেঁধে দিতে নিয়ম জারির পক্ষে একমত হতেও প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলি। সম্মেলেন ঠিক হয়েছে, এবার থেকে কোনও দেশের নিজস্ব চাহিদা বুঝে ঠিক হবে কত পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করা হবে।

    গয়াল বলেন, সবাই ভেবেছিলেন এই বৈঠকও ব্যর্থ হবে। তা হয়নি। বেশ কিছু বিষয় দীর্ঘ দিন ধরে ঝুলেছিল। এখন আর কোনও বিষয় আটকে নেই। বাণিজ্যমন্ত্রীর দাবি, অবৈধ মাছ ধরা বন্ধ থেকে শুরু করে খাদ্যে ভর্তুকি ও কৃষকদের সাহায্য, সব বিষয়ে ভারত নিজের জায়গা ধরে রেখেছে। ই-কমার্সের মাধ্যমে রফতানির ক্ষেত্রে আলোচনার জন্যও সময় বেঁধে দেওয়া হয়েছে।

     

  • Indo-Pak Relation: ভারতকে বন্ধু হিসেবে চায় পাকিস্তান! বেনজির-পুত্রের মন্তব্যে বরফ গলার ইঙ্গিত?

    Indo-Pak Relation: ভারতকে বন্ধু হিসেবে চায় পাকিস্তান! বেনজির-পুত্রের মন্তব্যে বরফ গলার ইঙ্গিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান (Pakistan)। সম্প্রতি একথা জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী (Foreign Minister) বিলাওয়াল ভুট্টো-জারদারি (Bilawal Bhutto Zardari)। ইসলামাবাদের (Islamabad) একটি অনুষ্ঠানে বিলাওয়াল জানান, কাশ্মীর বিতর্ককে শেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি  করতে ইচ্ছুক তিনি। প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাই শ্রেয় বলে মনে করেন বিলাওয়াল।

    ইসলামাবাদের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের (Institute of Strategic Studies) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলওয়াল বলেন, “ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত দীর্ঘদিনের। কিন্তু, কাশ্মীর বিবাদে জড়িয়ে কিংবা ভারতের হিন্দুত্ববাদের সমালোচনা করে পাকিস্তানের কোনও লাভ হচ্ছে না। বরং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরায় সমস্যার মুখে পড়তে হচ্ছে।” বিশ্বের বিভিন্ন স্তরেও ভারতের সমালোচনা করে সমস্যায় পড়েছে পাকিস্তান। দু’দেশের মধ্যে বাণিজ্যে সম্পর্ক ভালো থাকলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান লাভবান হবে বলে মনে করছেন পাক বিদেশমন্ত্রী

    আরও পড়ুন: পাকিস্তানের কনিষ্ঠতম বিদেশমন্ত্রী হলেন বেনজির-পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি

    প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ নম্বর ধারা (Article 370) প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে দিল্লির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদ। যতদিন কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত সরকার ফিরিয়ে না দিচ্ছে, ততদিন দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ে পাকিস্তান।

    বিলাওয়ালের মতে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখা অর্থহীন। বিবাদকে দূরে সরিয়ে দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে মত  শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সরকারের বিদেশমন্ত্রীর। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে তিনি যে প্রস্তুত, তা-ও জানিয়েছেন। পাক বিদেশমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানিয়েছে ভারতও। বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রতিবেশী দেশের সঙ্গে সবসময়ই সুসম্পর্ক স্থাপনে উদ্যোগী ভারত। কিন্তু তার জন্য দেশের নিরাপত্তার সঙ্গে আপস করতে নারাজ দিল্লি।

  • Pervez Musharraf: মৃত্যু হয়নি, তবে আরোগ্যের সম্ভাবনা নেই মুশারফের, দাবি পরিবারের

    Pervez Musharraf: মৃত্যু হয়নি, তবে আরোগ্যের সম্ভাবনা নেই মুশারফের, দাবি পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল আচমকাই বিশ্বজুড়ে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের (Parvez Musharraf) মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর গুজব বলে খারিজ করে দেওয়া হয় মুশারফের পরিবারের তরফে। 

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    পারভেজ মুশারফের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন পরিবারের সদস্যরা। সেখানে লেখা হয়, অসুস্থতার (Amyloidosis) কারণে তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মুশারফ। মুশারফ কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আরোগ্য লাভ আর সম্ভব নয়। তার  অঙ্গ-প্রত্যঙ্গগুলোও ঠিকমতো কাজ করছে না। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানের জীবনের জন্যে সবার কাছে শুভ কামনা প্রার্থনা করেছে তাঁর পরিবার। 

    [tw]


    [/tw]

    মুশারফের দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “প্রাক্তন সামরিক শাসককে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক অথবা তাঁকে ভেন্টিলেটরে রাখার খবরটি সঠিক নয়।” দলের পক্ষ থেকে আরও বলা হয়, অ্যামাইলয়ডোসিসে আক্রান্ত পারভেজ মুশারফের চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল। 

    আরও পড়ুন: ধর্মীয় সম্প্রীতি নিয়ে ভারতকে জ্ঞান! মুখ পুড়ল পাকিস্তানের, হিন্দু মন্দিরে হামলা

    কী এই অ্যামিলয়ডোসিস?

    যুক্ত রাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, শরীরে অ্যামিলয়ড নামে এক বিরল প্রোটিন বাড়তে শুরু করলে সেই অবস্থাকে অ্যামিলয়ডোসিস বলে। হৃদপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, শরীরের যেকোনও জায়গায় বৃদ্ধি পেতে পারে এই প্রোটিন।  

    কীভাবে হয় এই রোগ?

    বিভিন্ন জনের বিভিন্ন কারণে হয়ে থাকে এই রোগ। কারও কারও ক্ষেত্রে জিন মিউটেশনের ফলে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আজানা।

    রোগের লক্ষণ?

    দুর্বলতা, দ্রুত ওজন হ্রাস, পেট-হাঁটু-গোড়ালি-পায়ের পাতা ফুলে যাওয়া, হাত-পা অবশ হয়ে যাওয়া, চোখের চারপাশ বেগুনী হয়ে যাওয়া, শ্বাসকষ্ট এই রোগের লক্ষণ।

    চিকিৎসা

    এই রোগের কোনও চিকিৎসা নেই। কেমো থেরাপিতে অনেক সময় ভালো ফল পাওয়া যায়।

     

     

     

  • Joe Biden: করোনা আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি, ভিডিও বার্তায় জানালেন নিজেই

    Joe Biden: করোনা আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি, ভিডিও বার্তায় জানালেন নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড আক্রান্ত (Covid-19) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস (White House)। বর্তমানে নিভৃতাবাসে (Isolation) রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, রোগের খুব সামান্য উপসর্গ রয়েছে প্রেসিডেন্টের। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন তিনি। দ্রুত সেরে উঠবেন। চিকিৎসকরা এও জানিয়েছেন, যেহেতু তাঁর সবকটি টিকা নেওয়া আছে তাই চিন্তার কোনও কারণ নেই।

    আরও পড়ুন: পিছন থেকে ডাকছে কে! মোদিকে দেখে এগিয়ে এলেন বাইডেন

    ফাইজারের তৈরি অ্যান্টি-ভাইরাল ট্রিটমেন্ট ‘প্যাক্সলোভিড’ (Paxlovid) নেওয়া শুরু করেছেন ৭৯ বছর বর্ষীয় জো বাইডেন। এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বাইডেন। প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনর (Dr. Kevin O’Connor) জানিয়েছেন, বাইডেনের সর্দি লেগেছে, সামান্য শুকনো কাশি রয়েছে এবং ক্লান্তিও রয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, কোভিডজনিত সমস্য়া কমানোর জন্য বিশেষ ধরনের অ্যান্টি-ভাইরাল ওষুধ দেওয়া হচ্ছে জো বাইডেনকে। 

    আরও পড়ুন: চিনকে রুখতে বিশেষ পরিকল্পনা জি-৭ গোষ্ঠীর, কী সেই মাস্টার প্ল্যান? 

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের (Jean-Pierre) বিবৃতিতে জানিয়েছেন, এখন কিছুদিন আইসোলেশনে থাকবেন বাইডেন। আর সেখান থেকেই দায়িত্ব সামলাবেন। সকালে হোয়াইট হাউসের স্টাফসহ অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন রাষ্ট্রপতি। নির্ধারিত মিটিং করেছেন ফোন এবং জুমে। চারদিনের মধ্যপ্রাচ্য সফরে শেষে বুধবার যুক্তরাষ্ট্রে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারপরেই রোগে আক্রান্ত। 

    ট্যুইটারে একটি ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, হোয়াইট হাউস থেকে সমস্ত কাজ করবেন। তিনি বলেন, “আমি এই মুহূর্তে কোভিড আক্রান্ত। সামান্য উপসর্গ রয়েছে। আমার কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজসহ দুটি বুস্টার ডোজ নেওয়া রয়েছে। আপনাদের আমাকে নিয়ে দুশ্চিন্তা দেখে আমি অভিভূত। আমি ভালো আছি। অনেক কাজ করছি। খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।”  

    [tw]


     [/tw]

    যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে নতুন করে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সবাইকে কোভিডবিধি (Covid Guidelines) মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।   

     

     

     

  • Jaishankar On LAC: সীমান্ত আগ্রাসন নিয়ে চিনকে হুঁশিয়ারি জয়শঙ্করের, কী বললেন তিনি?

    Jaishankar On LAC: সীমান্ত আগ্রাসন নিয়ে চিনকে হুঁশিয়ারি জয়শঙ্করের, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (line of actual control) চিনের (China) এক তরফা আগ্রাসন মেনে নেবে না ভারত (India)। শনিবার এক অনুষ্ঠানে একথা সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দিন কয়েক আগেই ভারত-চিন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছিলেন বিদেশমন্ত্রী। মোদি সরকারের বর্ষপূর্তিতে জাতীয় নিরাপত্তা নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়ে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে ভারতের মত ব্যক্ত করেছিলেন জয়শঙ্কর। সেই অনুষ্ঠানে চিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিষয়ে ভারত কখনও তার অবস্থান বদলাবে না। ১৯৬২ সালের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রচুর ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। দেশের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী।

    আরও পড়ুন :পারমাণবিক অস্ত্রসম্ভার বাড়াচ্ছে চিন, ভারত, পাকিস্তানের হাতে কত?

    শনিবার ইস্টার্ন লাদাখ বর্ডার বিবাদ নিয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের একতরফা আগ্রাসন ভারত মেনে নেবে না। তিনি বলেন, কোভিড পরিস্থিতিতেও আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা আগ্রাসন রুখে দিয়েছিলাম। বিদেশমন্ত্রী বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তারা সেনা মোতায়েন করলে, আমরাও পাল্টা সেনা মোতায়েন করি। তার পর থেকে আমরা দু দেশটি বিতর্কিত বিষয়গুলো নিয়ে একাধিকবার আলোচনা করেছি। এবং তার ফলে দু দেশের মধ্যে বিতর্কিত অনেক সমস্যাই মেটানো গিয়েছে।

    আরও পড়ুন : পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীতে যোগ দিতে মুখিয়ে ভারত, জানালেন জয়শঙ্কর

    তিনি বলেন, কোনও কোনও ক্ষেত্রে তারা পিছু হটেছে। কখনও আবার আমরা। এপ্রিল মাসের আগে আমাদের দু দেশের সম্পর্ক যেমন ছিল, এখন আমরা তার থেকে ঢের বেশি এগিয়ে এসেছি। সমস্যা মেটাতে আমাদের উপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বিদেশমন্ত্রী বলেন, কাজটা কঠিন। ধৈর্যের কাজ। কিন্তু একটা বিষয়ে আমরা একমত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের একতরফা আগ্রাসন আমরা কখনওই মেনে নেব না।

     

  • Everest Base Camp: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    Everest Base Camp: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    মাধ্যম নিউজ ডেস্ক: এভারেস্টের বেস ক্যাম্প (Everest base camp) সরিয়ে নিচ্ছে নেপাল (Nepal)। ২০২৪ সাল নাগাদ বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে নেপাল প্রশাসন। বিশ্ব উষ্ণায়ন এবং মানুষের যাতায়াত বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।  

    এই মুহূর্তে বেস ক্যাম্পটি রয়েছে খুম্বু হিমবাহের (Khumbu Glacier) ওপরে। বসন্তকালে এই অঞ্চলে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্বতারোহীরা। তখন তাঁরা এই বেস ক্যাম্পটিই ব্যবহার করে থাকেন। এবছর প্রায় দেড় হাজার মানুষ এই বেস ক্যাম্পটি ব্যবহার করেছেন। নেপালের পর্যটন দফতরের মুখ্য আধিকারিক তারানাথ অধিকারী সংবাদমাধ্যমকে জানান, তুলনামূলক কম উচ্চতায় একটি নতুন স্থান বেছে নেওয়া হবে। যেখানে সারা বছর বরফ থাকে না। বর্তমান বেস ক্যাম্পটি পাঁচ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত। উষ্ণায়নের ফলে ক্রমাগত বরফ গলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমবাহটি। 

    আরও পড়ুন: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    পর্বতারোহীদের অভিযোগ, ক্যাম্পে ঘুমানোর সময়ও তুষারধসের আতঙ্ক তাঁদের তাড়া করে বেড়ায়। তারানাথ এবিষয়ে বলেন, বেস ক্যাম্পের জন্য বাছাই করা নতুন জায়গাটি বর্তমান ক্যাম্প থেকে ২০০ থেকে ৪০০ মিটার নীচে। সারা বছর সেখানে তুষারপাতও হয় না। তিনি আরও বলেন, ইতিমধ্যে বেস ক্যাম্প স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা এবং পরামর্শ করা হচ্ছে।

    এর আগে ২০১৮ সালে লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছিলেন, খুম্বু হিমবাহে প্রতিবছর ৯৫ লক্ষ কিউবিক মিটার জল কমছে। আধিকারিক বলেন, “দেশের পর্বতারোহণের ব্যবসা এবং পর্বতারোহীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।”  

    আরও পড়ুন: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    ১৯৫৩ সালে তেনজিং নোরগে, এডমন্ড হিলারিদের সময় বেস ক্যাম্প যেখানে ছিল তার থেকে বর্তমানের বেস ক্যাম্পটি ৫০ মিটার নীচে। লিডস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিবছর বেস ক্যাম্প অঞ্চলের বরফ প্রতিবছর ১ মিটার করে পাতলা হচ্ছে। আর তাতেই চিন্তিত নেপাল প্রশাসন। পর্বতারোহীদের জন্যে বর্তমানের বেস ক্যাম্পটিকে আর নিরাপদ মনে করছে না তারা।    

    তারানাথ অধিকারী বলেন, “বরফ গললে তার ওপরে থাকা বড় বড় বোল্ডার এবং পাথর নিচে গড়িয়ে পড়ে। আর সেটাই সব থেকে ভয়ের। জলের পরিমাণও প্রচুর বৃদ্ধি পায়।”

     

  • Sri Lanka Crisis: কলম্বোর রাস্তা কার্যত গাড়ি শূন্য! জ্বালানি সংকটে শ্রীলঙ্কা

    Sri Lanka Crisis: কলম্বোর রাস্তা কার্যত গাড়ি শূন্য! জ্বালানি সংকটে শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্বালানি তেলের সংকটে শ্রীলঙ্কার (Sri Lanka) রাস্তা কার্যত গাড়ি শূন্য। আর্থিক সংকটে জর্জরিত দেশ। জ্বালানি তেলেরও আকাল। আগেই জানানো হয়েছিল চাইলেই মিলবে জ্বালানি তেল (fuel crisis)। এবার জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার (Sri Lanka government)। শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলি একমাত্র পেট্রল, ডিজেল পাবে। সে কারণেই সমস্ত বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে জরুরী পরিষেবা ছাড়া কাউকে জ্বালানি তেল বিক্রি করা হবে না। কারন যেটুকু তেল রয়েছে তা বাঁচিয়ে রাখতে চাইছে সরকার। দেশবাসীর অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছে সরকার।

    এদিকে বিভিন্ন পেট্রল পাম্পের সামনে ইতিমধ্যেই গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে।  দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।  গত সপ্তাহেই সমস্ত সরকারি স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছিল। কিছু অফিস স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চলছিল। এবার সকল সরকারি ও বেসরকারি কর্মীদের বাড়ি থেকেই কাজ করার কথা বলা হয়েছে।

    [tw]


    [/tw]

    দেশে জ্বালানির ভাণ্ডার বাড়ন্ত। এমন অবস্থায় রাশিয়া থেকে কম দামে তেল (Russian Crude Oil) কিনে অবস্থা সামাল দিতে চেষ্টা করছে শ্রীলঙ্কা। ভ্লাদিমির পুতিনের দেশের সঙ্গে তেল কেনার বিষয়ে আলোচনা করতে রাশিয়া (Russia) রওনা দিয়েছেন শ্রীলঙ্কার দুই মন্ত্রী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রুশ তেলের দাম অনেকটাই কমেছে। সেই কারণেই সস্তায় তেল কিনতে তৎপর ঋণের বোঝায় জর্জরিত দ্বীপরাষ্ট্র। বিদেশি মুদ্রাও শেষ হয়ে গিয়েছে তাদের। 

    আরও পড়ুন: আর্থিক সঙ্কটে পড়ে নিজেদের ঋণখেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা

    যুদ্ধের (Russia-Ukraine War) আবহে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। এদিকে জ্বালানি না থাকার ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। পেট্রল কিনতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সব মিলিয়ে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ। শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) বিদ্যুৎ মন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা জানিয়েছেন, দু’জন মন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। তেল কেনা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।

  • India US relation: ভারতের পাশে রয়েছে আমেরিকা, জানালেন মার্কিন কর্তা

    India US relation: ভারতের পাশে রয়েছে আমেরিকা, জানালেন মার্কিন কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) পাশে রয়েছে আমেরিকা (America)। সম্প্রতি একথা জানিয়েছে বাইডেন প্রশাসন। রাশিয়া (Russia) -ভারত সম্পর্ক বহু পুরানো। তখন বন্ধু (Partner) খুঁজতে তারা প্রস্তুত ছিল না বলেও জানিয়েছে আমেরিকা।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বদলে গিয়েছে বিশ্বরাজনীতি। গোটা বিশ্ব ভাগ হয়ে গিয়েছে আড়াআড়িভাবে। একটা অংশ দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। আর একটি অংশ রাশিয়ার পাশে। ইউক্রেনের পাশে রয়েছে ইউরোপ ও আমেরিকা। এমতাবস্থায় ভারত এখনও সম্পর্ক রেখে চলেছে রাশিয়ার সঙ্গে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। বাইডেন প্রশাসনের যে নিষেধাজ্ঞা কানে তোলেনি সাউথব্লক। যুদ্ধের আবহেও নিয়মিত জ্বালানি কিনে চলেছে ভারত। এ নিয়ে ভারতকে হুঁশিয়ারির মুখেও পড়তে হয়েছে। তার পরেও দমানো যায়নি মোদির ভারতকে। কূটনৈতিক মহলের মতে, তাই ভারতের সঙ্গে ‘সন্ধি’ করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    আরও পড়ুন : রাশিয়া থেকে গ্যাস কেনা কি যুদ্ধে মদত নয়? পশ্চিমকে তোপ ভারতের

    মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন,  আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। মস্কোর সঙ্গে বিভিন্ন দেশ আলাদা আলাদা সম্পর্ক রেখে চলেছে।

    এক সময় সৌদি আরব থেকে প্রচুর পরিমাণ তেল কিনত ভারত। তবে বর্তমানে সৌদি আরবকে পিছনে ফেলে দিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার নিষেধাজ্ঞার জেরে মার্কিন ডলারে তেল কেনা যাচ্ছে না রাশিয়া থেকে। প্রত্যাশিতভাবেই সস্তা হয়েছে পুতিনের দেশের তেল। এই পরিস্থিতিতে তেলের ভাঁড়ার পূরণ করে নিতে মরিয়া ভারত। সেই কারণেই এখন রুপি-রুবেল মেকানিজম দিয়ে লেনাদেনা চালিয়ে যাচ্ছে মোদির ভারত ও পুতিনের রাশিয়া। কূটনৈতিক মহলের মতে, এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার।

    আরও পড়ুন : ভারতকে না কেনার হুঁশিয়ারি দিয়ে যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে বেশি তেল কিনেছে আমেরিকা!

    প্রাইস বলেন, ভারত-রাশিয়া সম্পর্ক কয়েক দশকের পুরানো। এই সম্পর্ক এমন সময় বিকশিত হয়েছিল যখন আমেরিকা বন্ধু বেছে নিতে প্রস্তুত ছিল না। বর্তমানে এই পরিস্থিতি বদলে গিয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা যে বন্ধুত্বে আগ্রহী, সে কথা আমরা আমাদের ভারতীয় বন্ধুদের জানিয়ে দিয়েছি।

     

  • Pakistan FATF Grey List: এখনই ধূসর তালিকামুক্ত হচ্ছে না পাকিস্তান, জানাল এফএটিএফ 

    Pakistan FATF Grey List: এখনই ধূসর তালিকামুক্ত হচ্ছে না পাকিস্তান, জানাল এফএটিএফ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদে অর্থ জোগানোর (Terror Funding) অভিযোগ উঠেছে বারংবার। তার পরেও পাকিস্তানের (Pakistan) মাথা থেকে সরেনি ‘সন্ত্রাসবাদের আঁতুড় ঘরে’র তকমা। নিজেকে শুধরে নেওয়ার জন্য পাকিস্তানের ওপর একাধিক শর্ত আরোপ করেছিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ (FATF)। পাকিস্তানকে তারা রেখে দিয়েছিল ধূসর তালিকায়। এই তালিকা থেকে এখনই সরানো হচ্ছে না পাকিস্তানের নাম। শর্ত পূরণ হয়েছে কিনা, তা দেখেই ব্যবস্থা নেবে এফএটিএফ।

    আরও পড়ুন : ভারতকে বন্ধু হিসেবে চায় পাকিস্তান! বেনজির-পুত্রর মন্তব্যে বরফ গলার ইঙ্গিত?

    এফএটিএফের প্রতিনিধি দলে রয়েছেন ২০৬ জন। এর মধ্যে রয়েছেন আইএমএফ, রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। এফএএফটির প্রেসিডেন্ট মার্কাস প্লেয়ারের নেতৃত্বে সম্প্রতি বসেছিল পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনেই অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয় পাকিস্তান নিয়েও। ঠিক হয়, পাকিস্তান যথাযথভাবে সব শর্ত মেনেছে কিনা, তা খতিয়ে দেখতে সে দেশে যাবে এফএটিএফের প্রতিনিধি দল। শর্তপূরণ করলে তবেই অক্টোবরের দিকে ধূসর তালিকা থেকে সরানো হতে পারে শেহবাজ শরিফের (Shehbaz Sharif) দেশের নাম। মার্কাস বলেন, পাকিস্তানকে এখনই ধূসর তালিকা থেকে সরানো হচ্ছে না। শর্ত পূরণে যথাযথ পদক্ষেপ করা হয়েছে কিনা, তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন : “তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান!” কেন এমন কথা বললেন ইমরান?

    জন্মলগ্ন থেকেই নানা কারণে সন্ত্রাসবাদে মদতদাতা বিভিন্ন দেশের তালিকায় ঢুকে গিয়েছে পাকিস্তানের নাম। বিশ্বের একাধিক কুখ্যাত জঙ্গির নিরাপদ আশ্রয়স্থল হয়েছে শেহবাজের দেশ। ভিন দেশেও যে সব জঙ্গির ঠাঁই হয়েছে, পাকিস্তান তাদেরও নিয়মিত অর্থ জুগিয়ে চলেছে বলে অভিযোগ। ইসলামবাদ জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে বিশ্ব দরবারে একাধিকবার সরব হয়েছে ভারত (India)। তার পরেও ইসলামাবাদ সন্ত্রাসবাদে অর্থ সাহায্য বন্ধ করেনি বলে অভিযোগ।

    এফএটিএফ কোনও দেশকে কালো তালিকাভুক্ত করার আগে দুটি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। একটি হল ‘ধূসর তালিকা’, অন্যটি ‘আরও বেশি ধূসর’। এই দুই তালিকাভুক্ত করে কোনও দেশকে দুবার হুঁশিয়ারি দেওয়া হয়। তার পরেও কাজ না হলে ওই দেশকে কালো তালিকাভুক্ত করা হয়। অনেক আগেই এফএটিএফের তরফে ইসলামবাদকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, শর্ত ঠিক মতো পালন না করলে কালো তালিকাভুক্ত করা হবে। গত চার বছর ধরে এফটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। শেষমেশ ঘটতে চলেছে ‘শাপমুক্তি’! তবে এখনই নয়।

     

LinkedIn
Share