Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Kolkata Metro: ২০২৪ সালেই চালু গড়িয়া-বিমানবন্দর মেট্রো! কী বলছে রেল বিকাশ নিগম লিমিটেড?

    Kolkata Metro: ২০২৪ সালেই চালু গড়িয়া-বিমানবন্দর মেট্রো! কী বলছে রেল বিকাশ নিগম লিমিটেড?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো (ভায়া রাজারহাট) মেট্রো (Kolkata Metro) করিডরের ‘আন্ডারগ্রাউন্ড টানেল’ নির্মাণের কাজ শুরু করল রেল। রেলের আধিকারিকদের আশা, চলতি বছরের মধ্যেই ‘আন্ডারগ্রাউন্ড টানেল’-র টানেলের কাজ শেষ হয়ে যাবে। তারপর ২০২৪ সালের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ।

    অন্যান্য মেট্রোর (Kolkata Metro) মতো নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেশিরভাগটাই মাটির নীচে নেই, মাত্র ৮০০ মিটার মাটির নীচ দিয়ে ছুটবে মেট্রো (Kolkata Metro)। মাটির উপর মোট ২৪ টি স্টেশন থাকবে। ওই অংশের জন্যই কাজ শুরু করেছে রেল। রেল সূত্রে জানা গেছে, ‘আন্ডারগ্রাউন্ড টানেল’ নির্মাণের জন্য ‘টানেল বোরিং মেশিন’ ব্যবহার করা হবে না। যা ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ব্যবহৃত হয়েছে। বরং ‘কাট অ্যান্ড কভার টানেলিং’-র মাধ্যমে ওই ‘আন্ডারগ্রাউন্ড টানেল’ নির্মাণ করা হবে।

    কতদিন লাগবে প্রকল্প শেষ হতে

    নির্মাণকারী সংস্থা অ্যাফকনের দাবি, চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে টানেলের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে অ্যাফকন কর্তাদের আশা। অর্থাৎ চলতি বছরের মধ্যেই ওই ৮০০ মিটার ‘আন্ডারগ্রাউন্ড টানেল’ পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপর ২০২৪ সালের মধ্যে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ (৩.৫ কিলোমিটার) তৈরি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

    নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো (Kolkata Metro) ইস্যুতে বৈঠক নবান্নে, উচ্চমাধ্যমিকের পর কাজ শুরু হবে

    অন্যদিকে নবান্নে এই প্রকল্প নিয়ে একপ্রস্থ আলোচনা হয়ে গেল। জানা গেছে, ইএম বাইপাসের একাংশ বন্ধ করতে না-পারার কারণে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। এই সমস্যার সমাধানে শুক্রবার নবান্নে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ এবং পরিবহণ দফতরের সংশ্লিষ্ট সচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল, সিইএসসি-র প্রতিনিধি এবং মেট্রোর নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) প্রতিনিধিরা।

    উত্তর-দক্ষিণ এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ (Kolkata Metro) জুড়বে কবি সুভাষে

    উত্তর-দক্ষিণ এবং নিউ গড়িয়া-রুবি, কলকাতা শহরের এই দুটি মেট্রোপথ (Kolkata Metro) এই প্রথম পরস্পরের সঙ্গে যুক্ত হতে চলেছে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনে। জানা গেছে, নিউ গড়িয়া-রুবি পথে যাত্রী পরিষেবা শুরু করার আগে বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা যাতে এক বার টোকেন কিনে বা এক বার স্মার্ট কার্ড পাঞ্চ করেই যে কোনও একটি মেট্রোপথ (Kolkata Metro) থেকে অন্য পথের মেট্রো ধরতে পারেন, তার জন্য বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loot: রহড়ায় প্লাস্টিকের কারখানায় লুঠ হওয়া অর্ধেক টাকার হদিশ মেলেনি, মূল দুই অভিযুক্ত পলাতক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Loot: রহড়ায় প্লাস্টিকের কারখানায় লুঠ হওয়া অর্ধেক টাকার হদিশ মেলেনি, মূল দুই অভিযুক্ত পলাতক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্কঃ বড় কোনও ডাকাতির ট্র্যাক রেকর্ড তাদের পুলিশের খাতায় নেই। খুচরো অপরাধের সঙ্গে কামারহাটির ওই যুবকদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক ট্রিপেই তাদের কেল্লাফতে। রহড়ার ডাঙাদিঘলায় প্লাস্টিকের কারখানায় কামারহাটির কয়েকজন বন্ধু মিলে সেখানে হানা দেয়। কারখানা থেকে ৩৪ লক্ষ লুঠ (Loot) করে পালায় দুষ্কৃতীরা। কয়েকজন বন্ধু মিলে এতবড় ডাকাতি করতে পারে তা পুলিশ ভাবতেও পারেনি। এখন তারাই পুলিশ কমিশনারেটের কর্তাদের ঘোল খাইয়ে ছাড়ছে। যদিও লুঠ হওয়া ৩৪ লক্ষের মধ্যে ১৭ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আর এই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। বাকী তিন জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই তিনজনের মধ্যে দুজন সরাসরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভিনরাজ্যে তারা গা ঢাকা দিয়েছে। আর বাকি টাকা অভিযুক্তরা কোথায় রেখেছে তা পুলিশ জানার চেষ্টা করছে। এর আগে এই ভাগের টাকা গচ্ছিত করার অভিযোগে মহম্মদ রাজা নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, ডাকাতির ঘটনায় ৫ জন সরাসরি যুক্ত থাকলেও আরও বেশ কয়েকজন এই চক্রের মধ্যে ছিল। গত দুমাসে কয়েক দফায় ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরমধ্যে ডাকাতির ঘটনায় সরাসরি যুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজনের এখনও হদিশ পায়নি পুলিশ। তারা কোথায় রয়েছে তা পুলিশ জানার চেষ্টা করছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন,  তদন্তে নেমে আমাদের সামনে বেশ কিছু সূত্র সামনে এসেছে। অর্ধেকের বেশি টাকা আমরা উদ্ধার করেছি। বাকী টাকার খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি।

    লুঠ করা টাকা নিয়ে কী করেছিল অভিযুক্তরা? Loot

    ডাকাতির ঘটনার পর পরই অভিযুক্তরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিয়েছিল। ১০ জনকে গ্রেপ্তারের পর প্রায় ১৮ লক্ষ টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। লুঠ (Loot) হওয়া  বাকী টাকার হদিশ পুলিশ এখনও পায়নি।  ডাকাতির ঘটনার মূল দুই অভিযুক্ত ডাকাতির অর্ধেক টাকা নিয়ে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে। ধৃত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেও তাদের নাগাল পায়নি পুলিশ। ডাকাতির পর পরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে, এই ডাকাতির ট্রিপ যে দিয়েছিল, সেই ট্রিপারকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর একটি সূত্র থেকে জানতে পেরে মহম্মদ রাজা নামে এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত রাজা সম্পর্কে সনুর ভাই। এই সনু দক্ষিণেশ্বরে একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল। পুলিশ হোটেলে হানা দিলে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালিয়েছিল। তাতে এক সিভিক ভলান্টিয়ার জখম হন। সনুকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তবে, এখনও এই ডাকাতির মূল মাস্টার মাইন্ড অধরা রয়েছে। ডাকাতির ঘটনায় যারা জড়িত ছিল তাদের মধ্যে একজনের বাড়ি কাঁকিনাড়া। আর বাকী সকলের বাড়ি কামারহাটি এলাকায়।  তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ৫ জানুয়ারি রহড়ার ডাঙাডিহিলায় প্লাস্টিকের কারখানায় ডাকাতির আগেই ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রহড়ার একজনের কাছে ট্রিপ পেয়েছিল। ডাকাতি করার আগে কারখানার খুঁটিনাঁটি সব কিছু জেনে নিয়েছিল সে। এরপরই কামারহাটির বাকী বন্ধুদের সে খবর দেয়। মোটা টাকার লোভে সকলেই মিলে ৫ জানুয়ারি গভীর রাতে কারখানায় হানা দেয়।কারখানার কর্মীদের হাত পা বেঁধে রেখে ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারা চম্পট দেয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: বাম-তৃণমূল বোঝাপড়া? পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: বাম-তৃণমূল বোঝাপড়া? পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিষ্কার বোঝা যাচ্ছে। শুক্রবার কথাগুলি বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত বোমা ফাটালেন সুকান্ত। বিজেপিকে হারাতে তৃণমূল (TMC)-বাম বোঝাপড়া হয়েছে বলেই ইঙ্গিত করেন বিজেপির রাজ্য সভাপতি।

    সুকান্তর (Sukanta Majumdar) অভিযোগ…

    শুক্রবার বিধানসভা অভিযান করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, বিজেপির অভিযান রুখতে পুলিশ ব্যস্ত ছিল। এসএফআইয়ের আন্দোলন বিধানসভার গেট অবধি পৌঁছে দেওয়া হল। আমরা ভেবেছিলাম বিমানবাবুর চেয়ার অবধি পৌঁছে দেওয়া হবে। কারণ ওখানে একটা বোঝাপড়া চলছে। এতেই বোঝা যাচ্ছে কে কার দিকে আছে। সুকান্ত বলেন, জোট, ঘোঁট আগামিদিনে কী হবে। কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিষ্কার বোঝা যাচ্ছে। সবটাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার।

    প্রসঙ্গত, শিক্ষায় দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযান করে এসএফআই। পুলিশ অবশ্য তাতে অনুমতি দেয়নি। বরং মিছিল রুখে দেওয়ার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেইন গেটের বদলে পশ্চিম দিকের গেটে পৌঁছে যায় এসএফআইয়ের একদল নেতা-কর্মী। সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বিধানসভার গেটে বসেছিলেন কয়েকজন।

    আরও পড়ুুন: সেচমন্ত্রী পার্থ ভৌমিককে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর, কেন জানেন?

    এদিকে, রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে পরপর শিশুমৃত্যু নিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার স্বাস্থ্যভবন অভিযানকে ঘিরে কুরুক্ষেত্র হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী চত্বর। পুলিশ বাধা দেওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। এদিন দুপুর থেকে করুণাময়ীতে জমায়েত করেন বিজেপির নেতা-কর্মীরা। দুপুর আড়াইটে নাগাদ করুণাময়ী মোড় থেকে শুরু হওয়া মিছিল পুলিশ আটকাতেই সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। একটি গাড়িতে করে বিজেপি কর্মীরা করুণাময়ী মোড়ে পৌঁছতেই গাড়িতে উঠে পড়ে পুলিশ। তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এরই কিছুক্ষণ পরে লোহাপুল মোড় থেকে ইন্দ্রনীল খাঁ, তনুজা চক্রবর্তী, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিল বেনফিশ মোড়ে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। তখনই বাঁধে খণ্ডযুদ্ধ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা পূর্ব রেলের, জানুন বিস্তারিত

    HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা পূর্ব রেলের, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও পড়ুয়াদের জন্য বিশেষ পরিষেবা দেবে পূর্বরেল (Indian Railways) । জানা গেছে, এক্সপ্রেস এবং বেশকিছু লোকাল অতিরিক্ত স্টপেজ দেবে বিভিন্ন স্টেশনে। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে। ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। বিশাল সংখ্যক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা মাথায় রেখেই রেলের (Indian Railways) এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন: শিয়ালদহ মেন লাইনে যাত্রী ভোগান্তি চরমে! দেরিতে চলছে ট্রেন, বাতিল বহু

    শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে পাওয়া যাবে এই পরিষেবা

    পূর্ব রেলের (Indian Railways) পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলোতে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের কিছু প্যাসেঞ্জার/EMU ট্রেনের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়া হবে। কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন যেগুলি শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলবে সেগুলোকে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন গুলি (Indian Railways) থামবে শিয়ালদহ-রানাঘাট সেকশনের পলতা, জগদ্দল, কাঁকিনারা এবং পায়রাডাঙা স্টেশনে এবং বারাসাত-বনগাঁ সেকশনের সানহাটি হল্ট স্টেশনে। হাওড়া ডিভিশনের গণদেবতা এক্সপ্রেস, আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস থামবে লোহাপুর স্টেশনে। বেলমুড়ি, জনাই রোড এবং ডানকুনি স্টেশনে বর্ধমান–হাওড়া গ্যালোপিং লোকাল থামবে। রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ ডিভিশনে যে অতিরিক্ত স্টেশনগুলিতে ইএমইউ এবং লোকাল ট্রেন দাঁড়াবে সেগুলি হল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা। সকাল ৮টা থেকে ১০ টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ পর্যন্ত এই সুবিধা মিলবে। আগামী ১৪ থেকে ২৭ মার্চ, ১১ দিন এই সুবিধা পাওয়া যাবে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Suvendu Adhikari: সেচমন্ত্রী পার্থ ভৌমিককে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর, কেন জানেন?

    Suvendu Adhikari: সেচমন্ত্রী পার্থ ভৌমিককে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভায় অধিবেশনের মধ্যে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার জেরে বিধানসভার অধ্যক্ষের কাছে নিরাপত্তা চাইলেন নৈহাটির বিধায়ক পার্থ। ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে জমা পড়েছে স্বাধিকার ভঙ্গের নোটিশ। শুক্রবার বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে আলোচনায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু।

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)…

    কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলকে কেন্দ্র করে ওঠা বিতর্ককে হাতিয়ার করে শুভেন্দু বলেন, আপনারা বাইরে একরকম বলেন, ভিতরে আর এক রকম। এর পরেই ওঠে দলবদলের কৌশল। বিধায়ক বিশ্বজিৎ দাস ও কৃষ্ণ কল্যাণীর দিকে দেখিয়ে বিরোধী দলনেতা বলেন, বলুন না এঁরা কোন দলে? বলতে পারেন এঁরা বিজেপিতে নেই? এতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন দলবদলু এই দুই বিধায়ক। এর পরেই শুভেন্দুকে (Suvendu Adhikari) উদ্দেশ্য করে পার্থ বলেন, আপনিই বলুন না শিশিরবাবু কোন দলে? তখনই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আপনার নামে ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে। এক মাসের মধ্যে আপনাকে দেখে নেব। এই সময় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশে বলেন, আপনি এরকম অবান্তর কথা অধিবেশনে বলতে পারেন না। পাল্টা জবাব দেন শুভেন্দু।

    তিনি বলেন, শুরুটা করেছেন পার্থ ভৌমিক। আমি নই। পার্থকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলেন, আপনি থেমে যান। পরে পার্থ শুভেন্দুর উদ্দেশে বলেন, আমি কথাটা ওভাবে বলিনি। পার্থকে ঘিরে উত্তেজনা কমলেও, মোদিকে নিয়ে কটাক্ষ করার জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। প্রায় ১০ মিনিট ধরে চলে মোদি মোদি স্লোগান। শেষে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান শুভেন্দু। পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনা শেষে অধ্যক্ষ বলেন, বিরোধী দলনেতা (Suvendu Adhikari) যেভাবে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, তা অনভিপ্রেত। এভাবে হুমকি দেওয়া যায় না।

    আরও পড়ুুন: জম্মু কাশ্মীরের ডোডায় ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করল সেনা

    উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জয়ী হয়েছিলেন শিশির অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের সভায় গিয়েছিলেন তিনি। সেই থেকে তাঁকে কটাক্ষ করে আসছে তৃণমূল। এদিকে, বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী ও সুমন কাঞ্জিলাল। পরে তৃণমূলে যোগ দেন তাঁরা। এই বিষয় নিয়েই এদিন শুভেন্দু-পার্থ দ্বৈরথ হয় বিধানসভায়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

     
     
  • Conflict: ব্যারাকপুরের একাধিক পুরসভায় চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানের কোন্দল প্রকাশ্যে, ঘর গোছাতে হস্তক্ষেপ জেলা নেতৃত্বের

    Conflict: ব্যারাকপুরের একাধিক পুরসভায় চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানের কোন্দল প্রকাশ্যে, ঘর গোছাতে হস্তক্ষেপ জেলা নেতৃত্বের

    মাধ্যম নিউজ ডেস্কঃ ব্যারাকপুর মহকুমার সব পুরসভায় তৃণমূলের দখলে। অনেক পুরসভায় বিরোধী দলের কাউন্সিলর পর্যন্ত নেই। কিন্তু, পুর বোর্ড গঠনের এক বছর ঘুরতে না ঘুরতে এই মহকুমার একাধিক পুরসভা গোষ্ঠীকোন্দলে (Conflict)  জেরবার। চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছে কাউন্সিলররা। কোথাও কোথাও আবার এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন খোদ ভাইস চেয়ারম্যান। আর এই ঘটনায় আখেরে মুখ পুড়ছে শাসক দলের। তৃণমূলের এই বেআব্রু চেহারা দেখে এলাকার মানুষ হাসাহাসি করছেন। এবার পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন দমদম- ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়।  গোষ্ঠীদ্বন্দ্বকে (Conflict) দূরে সরিয়ে রেখে নাগরিক পরিষেবার কাজ হয় সেদিকে বিশেষ নজর এবার দলের। এর জন্য বারাকপুর মহকুমার প্রত্যেকটি পৌরসভায় গিয়ে দলীয় কাউন্সিলরের সঙ্গে বৈঠক করবেন দলের দমদম বারাকপুর সংগঠনিক জেলা সভাপতি। স্থানীয় বিধায়ক এবং সাংসদ সেই বৈঠকে উপস্থিত থাকবেন। বিধানসভা অধিবেশনের পর ১৬ টি পুরসভায় হবে এই বৈঠক।

    তৃণমূলের আতসকাঁচের মধ্যে রয়েছে কোন কোন পুরসভা? Conflict

    গত ৩ মার্চ টিটাগর পুরসভায় একটি প্রস্তাবকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কোন্দল (Conflict) পুরবোর্ড মিটিং সরগরম হয়ে ওঠে। ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে ১৩ জন কাউন্সিলর পুরবোর্ড থেকে ওয়াক আউট করেন। প্রকাশ্য এই দ্বন্দ্ব কে মেনে নিতে পারছে না তৃণমূল নেতৃত্ব। খুব শীঘ্রই উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তাপস বাবু। টিটাগর পুরসভার মতো খড়দহ, কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। অনেক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর মধ্যে মুখ দেখাদেখিও পর্যন্ত বন্ধ। দুজনের দোষ খুঁজতে ব্যস্ত কাউন্সিলররা। অনেক পুরসভায় কাউন্সিলররা আবার আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছেন। বিরোধীশূন্য পুরো বোর্ড হওয়ায় দলের কাউন্সিলরাই এখন পুরবোর্ডের বিরোধিতা করছেন প্রকাশ্যে। ভাটপাড়া পুরসভায় ডাম্পিং গ্রাউন্ড থেকে জঞ্জাল সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা অবরোধ করে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। ১০ মার্চ পুরসভার একাধিক কাউন্সিলর মাইক বেঁধে প্রকাশ্যে পুরবোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। আর এই দ্বন্দ্বকে (Conflict) কেন্দ্র করেই অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি পুরসভায় গিয়ে দলীয় কাউন্সিলর, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে, কোনওরকম গোষ্ঠী রাজনীতিকে বরদাস্ত করা হবে না। কোন বিষয়ে মতান্তর বা মতবিরোধ হলে তা আলোচনায় বসে মিটিয়ে ফেলতে হবে। চেয়ারম্যানদের বক্তব্য, ভাইস চেয়ারম্যানরা আলাদা করে শিবির তৈরি করছেন। গোষ্ঠী রাজনীতির জন্ম হচ্ছে প্রত্যেকটি পুরসভায়। কোন কোন পুরসভায় আবার চেয়ারম্যানকে সরাতে কাউন্সিলররা জোট বাঁধছেন। সেই বিষয়টি দলীয় নেতৃত্বের নজরে রয়েছে।

    বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কোন্দলের পাশাপাশি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়কের সঙ্গে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। পুলিশ নীরব দর্শক। সাধারণ মানুষ বিপর্যস্ত। এই অবস্থায় তৃণমূলের উদ্যোগকে স্বাগত। তবে, এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: শিয়ালদহ মেন লাইনে যাত্রী ভোগান্তি চরমে! দেরিতে চলছে ট্রেন, বাতিল বহু 

    Indian Railway: শিয়ালদহ মেন লাইনে যাত্রী ভোগান্তি চরমে! দেরিতে চলছে ট্রেন, বাতিল বহু 

    মাধ্যম নিউজ ডেস্ক: নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে নন–ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে শিয়ালদহ মেন শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। ফলে শনিবার নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এনিয়ে যাত্রীদের মধ্যে চূড়ান্ত অসন্তোষ দেখা গেছে। এমনিতেই শিয়ালদহ শাখার ট্রেনগুলিতে ভিড়ের চাপ প্রবল থাকে, তার ওপর আবার ট্রেন কম থাকায় সমস্যা প্রবল হয়েছে আজ। জানা গেছে, শুক্রবার রাত থেকেই অবশ্য এই কাজ শুরু হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অবধি চলবে এই কাজ। ফলে সমস্যা বাড়বে নিত্যযাত্রীদের। যদিও রেলের তরফে আগেই নন–ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিলের কথা বলা হয়েছিল। জানা গেছে, ২০–২৫ মিনিট দেরিতে চলছে ট্রেন। বিভিন্ন স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে ট্রেন। বাতিলও রয়েছে ট্রেন। ফলে যে কয়েকটা ট্রেন চলছে, তাতে ভিড় রয়েছে যথেষ্ট। 

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি

    কী বলছে রেল

    এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের ভাষায়, ‘‘নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে দুটি স্টেশনের মধ্যে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মধ্যবর্তী সময়টা বেছে নিয়েছি, যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়।’’ যাত্রী বিক্ষোভের বিষয়ে তাঁর মত, ‘‘কাজটা তো করতেই হত। এই দু’দিন কিছুটা কষ্ট করতে হবে। তবে ভবিষ্যতে সুবিধা মিলবে।’’

    যাত্রীরা কী বলছেন 

    বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। একে দেরিতে চলছে ট্রেন, তার পর অনেক লোকাল বাতিল। ফলে ভিড়ও হচ্ছে বেশি। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এক যাত্রীর ক্ষোভ, ‘‘ট্রেন দেরিতে চলছে, সঠিক সময়ে অফিস পৌঁছতে পারব না। কিন্তু এ সব তো অফিস আর শুনবে না।’’ অনেক যাত্রীর অভিযোগ, ট্রেন কখন ছাড়বে, তার কোনও ঘোষণাও করা হচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Weather Updates: সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ! ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা

    Weather Updates: সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ! ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। বইছে শিরশিরে হাওয়া। শনিবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল আলিপুর হাওয়া অফিস (Weather Updates)। আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায়  বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, দুই দিনাজপুরের কিছু অংশে। কলকাতার আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা।

    শহরের আবহাওয়া

    কলকাতায় আংশিক মেঘলা আকাশ (Weather Updates)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম তাপমাত্রা ।

    আবহাওয়া দফতর (Weather Office) আগেই জানিয়েছিল চলতি সপ্তাহেই বৃষ্টিতে ভিজবে বাংলা। বসন্তের ঝকঝকে আকাশে বাড়বে মেঘের আনাগোনা। সত্যি হল পূর্বভাস। শুক্রবার সন্ধ্যা নামতেই ব্যাপক ঝড়-বৃষ্টি দেখা গেল বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির দেখা মিলল। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইছে। গত কয়েকদিনের গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছে পশ্চিমের বাসিন্দাদের। ঝড়, বৃষ্টি ও হালকা শিলা বৃষ্টির জেরে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় ফের শীত শীত ভাব বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুরে।

    আরও পড়ুন: স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

    মার্চের শেষ লগ্ন পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে গোটা বাংলাতেই। ১৭ ও ১৮ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে ১৫ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়। বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Santanu Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল  ইডি

    Santanu Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Santanu Banerjee) মামলায় নয়া মোড়। এবার এই মামলায় হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করেছে ইডি। ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি।

    শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) । ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে সম্পত্তির হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় ইডি। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদ এর পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে করেছে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    জানা গিয়েছে, শান্তনুর (Santanu Banerjee) বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন গোয়েন্দারা। হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত। শান্তনুর মাধ্যমেই তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মধ্যে যোগাযোগ হয়েছিল জানতে পেয়েছেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: গ্রুপ সি- র বাতিল হওয়া তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝি!  

    গত ২০ জানুয়ারি শান্তনুর (Santanu Banerjee) হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশির দিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

    প্রসঙ্গত, ৪০ বছরের এই যুবনেতা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও। গত জানুয়ারির ২০ তারিখে বলাগড়ের বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও ৩০০ চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছিল। ৬-৭ বার ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকেও পাঠায়। 

    শুক্রবারও সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) সিজিও কমপ্লেক্সে আসেন। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, এদিনই তাঁর শারীরিক পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হবে। ইতিমধ্যেই শান্তনুকে নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে ইডির হাতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Adeno Virus: ভয় ধরাচ্ছে নাইসেডের সমীক্ষা! অ্যাডিনো সংক্রমণে শীর্ষে বাংলা

    Adeno Virus: ভয় ধরাচ্ছে নাইসেডের সমীক্ষা! অ্যাডিনো সংক্রমণে শীর্ষে বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিএমআর নাইসেডের সমীক্ষা ভয় ধরাচ্ছে বাংলায়। ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, অ্যাডিনোর (Adeno Virus) প্রকোপে শীর্ষে পশ্চিমবঙ্গ। প্রতিদিনই জ্বর-শ্বাসকষ্টে রাজ্যে শিশু মৃত্যুর খবর মিলেছে। এই সব শিশুর মৃত্যুর ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসই দায়ী কিনা তা স্পষ্ট নয়। রাজ্যের তরফে দেওয়া রিপোর্টেও অ্যাডিনোয় আক্রান্ত মৃ্ত্যুর সংখ্যা কম। বরং কোমর্ডিবিটি ও রেফার জনিত সমস্যায় অধিক শিশুর মৃত্যু হয়েছে। তবে, আইসিএমআর নাইসেডের সমীক্ষা বলছে রাজ্যে অ্যাডিনো (Adeno Virus) আক্রান্ত শিশুর সংখ্যা ভয়াবহ। এমনকী গোটা দেশের মধ্যে প্রথম বলেও দাবি করা হয়েছে। বাংলায় অ্যাডিনোর প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে ধারে কাছে নেই বাকি রাজ্যগুলি।

    সংক্রমণ জানুয়ারি থেকেই

    নাইসেডের সমীক্ষা অনুযায়ী, জানুয়ারির প্রথম দিন থেকে ৯ মার্চ পর্যন্ত, একমাত্র বাংলাতেই ৩৮ শতাংশ আক্রান্ত অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus)। কেরল তারপরে। সাধারণত, শ্বাসনালিতে সংক্রমণ ঘটায় এই ভাইরাস। শিশু মৃত্যুর পিছনে কোন ভাইরাস তা জানতে সারা দেশ জুড়ে আইসিএমআর-এর ভাইরাল রিসার্চ ডায়গনেস্টিক ল্যাবরেটরিগুলিতে একটি সমীক্ষা করা হয়। তাতেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান বলছে, অ্যাডিনোর কবলে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে প্রথমেই বাংলা। অ্যাডিনো (Adeno Virus) আক্রান্ত ৩৮ শতাংশ। তামিলনাড়ু ১৯ শতাংশ। কেরল ১৩ শতাংশ। দিল্লি ১১ শতাংশ। মহারাষ্ট্র ৫ শতাংশ। কেন্দ্রের সমীক্ষার জেরেই প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আতঙ্কিত হওয়ার কিছু না থাকলেও, ভয় ধরাচ্ছে সমীক্ষা।

    আরও পড়ুন: স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

    এরই মধ্যে বৃহস্পতিবার,  বিসি রায় হাসপাতালে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি মতে, শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৩৬। অ্যাডিনো আতঙ্কে (Adeno Virus) কার্যত কাঁটা শিশুর অভিভাবকরা। অ্যাডিনো-আতঙ্কের আবহে দিনকয়েক আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও সরকারি হাসপাতালের অবস্থা এতটুকুও পাল্টায়নি বলে অভিযোগ উঠছে। প্রতিদিন সামনে আসছে শিশু মৃত্যুর খবর। তার সঙ্গেই অভিযোগ উঠছে পরিষেবা নিয়েও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share