Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

    Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালের দাড়িভিটকাণ্ডে উচ্চ আদালত (Calcutta High Court) এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এরপর কেটে গিয়েছে ১০ মাস। কিন্তু সিআইডি এই মামলা সংক্রান্ত কোনও নথি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি। এর পাশাপাশি পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও পালন করেনি রাজ্য। তাই শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট। 

    কী বললেন বিচারপতি রাজাশেখর মান্থার

    এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, আগামী শুনানিতে ওই অফিসারদের এজলাসে হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। প্রসঙ্গত, গত বছরের অর্থাৎ ২০২৩ সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)। ওই নির্দেশ দিতে গিয়ে ২০২৩ সালের ১০ মে বিচারপতি মান্থার বলেন, ‘‘পুলিশের রিপোর্টেই সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এই ঘটনার এনআইএ তদন্ত প্রয়োজন।’’ সেদিনই তদন্ত সংক্রান্ত নথি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। এর পরে দাড়িভিটে গিয়ে নিহত ২ ছাত্রের পরিবারের সঙ্গে কথাও বলে আসেন এনআইএ-র আধিকারিকরা। কিন্তু ১০ মাস পার হলেও কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য।

    ২০১৮ সালের সেপ্টেম্বরের ঘটনা

    ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটের একটি স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে পড়ুয়া এবং এলাকাবাসী। অভিযোগ ছিল, ওই স্কুলে বাংলা শিক্ষকের প্রয়োজন থাকলেও নিয়োগ করা হয়েছে উর্দু শিক্ষক। আন্দোলনে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের। মৃতদের পরিবার অভিযোগ করে, পুলিশের গুলিতেই এই মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)।

    আরও পড়ুুন: ‘সরকারি চাকরির মূল্য শুনলে চমকে যাবেন’, নিয়োগ দুর্নীতি মামলায় কী বললেন বিচারপতি সিনহা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: নাগরাকাটা গ্রামীণ হাসপাতালে নেই ওষুধ, নেই ডাক্তার, প্রতিবাদে গেটে তালা দিলেন এলাকাবাসী

    Jalpaiguri: নাগরাকাটা গ্রামীণ হাসপাতালে নেই ওষুধ, নেই ডাক্তার, প্রতিবাদে গেটে তালা দিলেন এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের নেতারা উন্নয়নের কথা ঢাক-ঢোল পিটিয়ে বললেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা কঙ্কালসার, সেই কথা আরও একবার প্রমাণিত হল জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা এলাকার গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থার ঘটনায়। এলাকার মানুষের অভিযোগ, ডাক্তার ঠিক সময়ে আসেন না। নেই ন্যূনতম চিকিৎসার উপকরণ। আর তাই বিক্ষোভ দেখিয়ে রোগীর পরিজন এবং এলাকাবাসী হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।

    চিকিৎসা পরিষেবা লাটে (Jalpaiguri)?

    জলপাইগুড়িতে (Jalpaiguri) সরকারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার পরিষেবা একেবারে লাটে উঠেছে। এলাকার মানুষের অভিযোগ, “নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের একদম দেখা মেলে না। জরুরি পরিষেবা বলে এখানে কিছু নেই। প্রয়োজনীয় কোনও রকম চিকিৎসা নেই। এখানে কোনও রোগের ওষুধ পাওয়া যায় না।” আজ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সামনেই বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটে।

    রোগীর বক্তব্য

    সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা না পেয়ে এক রোগী বলেন, “এখানে (Jalpaiguri) ইমার্জেন্সি কোনও শয্যা নেই। ডাক্তারেরা এখানে নিয়মিত আসেন না। বাইরে নিজেদের চেম্বার খুলে চিকিৎসা করেন। যদি চিকিৎসার পরিষেবা দিতে না পারেন, তাহলে হাসপাতাল বন্ধ করে দিন।” আবার নাগরাকাটার (Jalpaiguri) ব্লক স্বাস্থ্য আধিকারিক ইফরান মোল্লা অভিযোগ করে বলেন, “দু’জন চিকিৎসক ছুটিতে রয়েছেন। এখানে মাত্র চারজন রয়েছেন। আমাদের টেলি মেডিসিনও দিতে হয়। লোকের অভাব একটা বড় সমস্যা। তবে পরের সপ্তাহ থেকে ডাক্তার চলে এলে সব সমস্যা মিটে যাবে।”

    বেহাল স্বাস্থ্য পরিষেবা

    রাজ্য জুড়ে যে স্বাস্থ্য পরিষেবা বেহাল, আগেও অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঠিক মতো হাসপাতলে কর্তব্য পালন না করে বাইরে চেম্বার করার অভিযোগে একাধিক ডাক্তারকে শো-কজ করা হয়েছে। তাঁদের বেতন বন্ধের কথাও সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। এই রাজ্যে মা-মাটির শাসনে সরকারি হাসপাতালে কুকুরের ডায়লেসিসের অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এসএসকেএম-এর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে অত্যন্ত বেহাল তা আরও একবার প্রমাণিত হল এই নাগরাকাটা (Jalpaiguri) গ্রামীণ হাসপাতালের ঘটনায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: প্রার্থী ঘোষণা না হলেও লোকসভার প্রচার শুরু করে দিলেন ভোজপুরী তারকা দীনেশলাল

    Asansol: প্রার্থী ঘোষণা না হলেও লোকসভার প্রচার শুরু করে দিলেন ভোজপুরী তারকা দীনেশলাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিজেপির প্রচারে নেমে গেলেন ভোজপুরী তারকা তথা সাংসদ দীনেশলাল যাদব। আজ শুক্রবার আসানসোল রামবন্ধুতলা থেকে গড়াই রোড হয়ে সুকান্ত ময়দান পর্যন্ত রোড-শো করেন তিনি। একই সঙ্গে ঘাগর বুড়ি মন্দিরে পুজো দেন ভোজপুরী তারকা। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে প্রচার অভিযানে এলাকার প্রচুর বিজেপি কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ। পবন সিং প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “প্রত্যেক মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে।” 

    কী বললেন দীনেশলাল (Asansol)?

    আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিন্‌হাকে। ২০১৪ সালে বিজেপির বাংলায় জেতা দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি ছিল আসানসোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হওয়ার প্রসঙ্গে ভোজপুরী তারকা তথা সাংসদ দীনেশলাল যাদব বলেন, “মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর এই বয়সে মেডিটেশন যেমন করা উচিত, ঠিক আবার তেমনি জিম করা উচিত। তবে সেটা অবশ্য নিজের বয়সের দিকে নজর রেখে করতে হয়। সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আরোগ্য কামনা করি।”

    আরও একবার মোদি সরকার হবে

    ভোজপুরী গায়ক দীনেশলাল যাদব নিজের প্রচারের বিষয়ে আসানসোলে আরও (Asansol) বলেন, “পার্টির আমি একনিষ্ঠ সৈনিক, একদিনের কর্মকাণ্ড ছিল তাই এসেছি। দেশকে শক্তিশালী করতে মোদিজির নেতৃত্ব একান্ত প্রয়োজন। আসানসোলে রেলের তরফ থেকে জমি দেওয়া হয়েছে। সেই জমিতে চার লেনের রাস্তা হবে। দেখুন নির্বাচনে লড়াই করা, জয়-পরাজয় এক বিষয় এবং দেশের উন্নতি প্রসঙ্গে কাজ করা অন্য বিষয়। সারা বিশ্ব প্রধানমন্ত্রীর উন্নয়নের দিকে নজর রেখেছে। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসন পাবে। আর একবার দেশে মোদির সরকার গঠন হবে। এই বাংলায় সিএএ লাগু হবেই। মমতা সরকারকে এই আইন কার্যকর করতে হবেই। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব বাতিলের আইন নয়।”

    দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

    উল্লেখ্য বিজেপির প্রচার কর্মসূচিতে শুক্রবার সকালে আসানসোলে (Asansol) আসেন এই বিজেপি তারকা দীনেশলাল যাদব। শুক্রবার দিনভর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাচারের অভিযোগ তুলে প্রায় দুশো বস্তা রেশন (Ration scam) সামগ্রী হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। ঘটনায় আটক ২। রেশন সামগ্রী ধরার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার বাপুজি দশ নম্বর চ্যাটার্জিচক এলাকায়। উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল নেতা বাকিবুর রহমান গ্রেফতার হয়েছেন। একই দুর্নীতির মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যোগ আছে বলে জানা গিয়েছে। 

    কীভাবে পাকড়াও হল (Ration scam)?

    স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউন থেকে ভ্যান বোঝাই রেশন (Ration scam) সামগ্রী নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যান খারাপ হয়ে যায়। তা দেখেই এলাকার বাসিন্দা দীননাথ নাইয়ার সন্দেহ হয়। এপপর তিনি এবং আরও গ্রামবাসীরা একত্রিত হয়ে জানতে চান, ভ্যানে মাল কীসের? বস্তা বোঝাই সামগ্রীর সাথে থাকা লোকজন জানায় এই মাল রেশন সামগ্রী, এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এলাকার মানুষের সন্দেহ হয়, এগুলি পাচার করা হচ্ছে।

    এলাকাবাসীর বক্তব্য

    এলাকাবাসী সুস্মিতা হালদার অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার আমাদের কোনও রেশন (Ration scam) দিচ্ছে না। ফলে এই রেশন সামগ্রীগুলো এল কোথা থেকে? গত লক ডাউনের পরবর্তী সময় থেকেই আমাদের প্রাপ্য রেশনের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আজকে আমরা আটক করে প্রতিবাদ জানালাম।” এরপরেই রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে এলাকার মানুষ মালবোঝাই ভ্যান আটক করে খবর দেয় কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাল বোঝাই ভ্যান সহ দুজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে জানা যায়, রেশন ডিলার দীননাথ নাইয়া বাপুজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। ফলে এলাকার মানুষের দাবি, শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে এই দুর্নীতিতে।

    বিজপির বক্তব্য

    এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। এলাকার বিজেপি নেতা সুদীপ হালদার বলেন, “এলাকায় বহুদিন ধরে চাল-গম দিচ্ছিল না রেশন ডিলার। আর রাস্তা দিয়ে রেশন নিয়ে যেতেই সাধারণ মানুষ ধরে ফেলে। তৃণমূলের নেতা এই রেশন পাচারের (Ration scam) সঙ্গে যুক্ত। তদন্ত করলেই মাথা খুঁজে পাওয়া যাবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: বিলাসবহুল ভলভো বাস যেন আস্ত গোয়ালঘর! অভিনব কায়দায় গরু পাচারের পর্দা ফাঁস?

    Purba Bardhaman: বিলাসবহুল ভলভো বাস যেন আস্ত গোয়ালঘর! অভিনব কায়দায় গরু পাচারের পর্দা ফাঁস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিলাসবহুল ভলভো বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়ল গরু! বাসে উঠেই এলাকাবাসীর চক্ষু চড়কগাছ। দেখা গেল আরও বহু গরু বাঁধা রয়েছে বাসেই। বাস যাত্রীশূন্য। ঝাঁ চকচকে বিলাসবহুল বাসে কীভাবে এল এত গরু? এই প্রশ্নে বাসকে আটক করেছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    পর্দা দিয়ে ঢাকা ছিল বাস

    যে বিলাসবহুল বাসে মানুষ যাতায়াত করে, সেই বাসে করে কীভাবে গরু পাচার করা হচ্ছিল? ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। বর্ধমানের (Purba Bardhaman) মেমারিতে জিটি রোডে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিলাসবহুল বাসের দুই পাশই ভিতর থেকে পর্দা দিয়ে ঢাকা ছিল। পর্দা রঙিন হওয়ায় বাইরে থেকে বাসের ভিতরের অংশ দেখা সম্ভব নয়। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

    কীভাবে আটক হল?

    মেমারির (Purba Bardhaman) চকদিঘি মোড় এলাকায় বাসটি আসতেই স্থানীয়রা দেখেন, বাসের নীচে মাল রাখার ডিকি থেকে একটি গরু মাটিতে পড়ে যাচ্ছিল। সেই সঙ্গে বাসে রাখা আরও গরু সেই সময় ডাকাডাকি শুরু করে দেয়। গরুর ডাক কানে আসতেই এলাকায় উপস্থিত মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপর সকলে মিলে বাসকে আটক করেন। তারপর বাসে উঠতেই দেখা যায় ভিতরে একজনও যাত্রী নেই। কেবল গরু আর গরু। এটা কি অভিনব কায়দায় বিলাসবহুল বাসে গরু পাচারের নয়া কৌশল? এলাকার মানুষের কাছে এখন এই প্রশ্নই আলোচনার কেন্দ্রে।

    বাসচালকের বক্তব্য

    বাস চালক রাজু অবশ্য দাবি করেছেন, “বাসের কাগজপত্র সবই রয়েছে। এখানে কোনও চোরাকারবারের বিষয় নেই। বিহার থেকে পাণ্ডুয়ায় আনা হচ্ছিল বাস।” যদিও তাঁর এই কথা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় মানুষজন। স্থানীয় (Purba Bardhaman) সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদে, Twitter এবং Google News পেজ।

  • BJP: “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন”, জয় সম্পর্কে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি

    BJP: “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন”, জয় সম্পর্কে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিপ্লব মিত্র মন্ত্রী আছেন, মন্ত্রীই থাকুন। মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ হওয়ার পিছনে কেউ ছোটে নাকি? তৃণমূলের অনেকেই চাইছেন সুকান্ত মজুমদার জিতুন। তাই তৃণমূলের সাংগঠনিক সভাতেও যাচ্ছেন না অনেকে।” এমনই মন্তব্য বালুরঘাট কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী সুকান্ত মজুমদারের। বুনিয়াদপুরের সুকান্ত ভবনে তৃণমূলের সাংগঠনিক সভায় দলের জনপ্রতিনিধি ও নেতাদের গরহাজির থাকার অভিযোগ উঠেছে। ওই সভায় বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র নিজের অনুগামীদের দিয়েই ঘর ভরান বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। সেই ঘটনা নিয়ে কটাক্ষ করেন সুকান্ত।

    অর্ধেকের বেশি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গরহাজির

    তিনি বলেন, “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন। তাই দলীয় বৈঠকেও যোগ দিচ্ছেন না তাঁরা।” যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সেদিন ব্যক্তিগত কাজে অনেকে সভায় উপস্থিত থাকতে পারেননি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রণকৌশল ঠিক করতেই সুকান্ত ভবনে তৃণমূলের বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র থেকে শুরু করে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অনেক নেতা ছিলেন। উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু বৈঠকে অর্ধেকের বেশি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গরহাজির ছিলেন। দলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার, প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী সহ বিপ্লব বিরোধী শিবিরের অনেক নেতাকেই ওই সভায় দেখা যায়নি। গত কয়েক বছর ধরে বিরোধী শিবিরকে কোণঠাসা করার অভিযোগ রয়েছে বিপ্লব মিত্রর বিরুদ্ধে। তাই লোকসভা নির্বাচনে বিপ্লববাবু প্রার্থী হতেই শাসকদলের গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে বলে এদিন কটাক্ষ করেছেন সুকান্ত (BJP)।

    কী বলল তৃণমূল, কী জবাব সুকান্তের? (BJP)

    বিজেপি প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, “সুকান্তবাবু এবার কয়েক লক্ষ ভোটে হারবেন। তিনি জেলার জন্য কোনও কাজ করেননি। তৃণমূলে কোনও গোষ্ঠী নেই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।” এই বিষয়ে সুকান্ত মজুমদার (BJP) বলেন, “বিপ্লব মিত্র দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি গত বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন, আবার তিনি সাংসদ পদে প্রার্থী হয়েছেন। মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ পদের পিছনে কেন ছুটছেন? মন্ত্রী আছেন, মন্ত্রীই থাকুন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহানের ৮ দিনের সিবিআই হেফাজত, গোডাউনে সারি সারি গাড়ির হদিশ

    Sandeshkhali: শাহজাহানের ৮ দিনের সিবিআই হেফাজত, গোডাউনে সারি সারি গাড়ির হদিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালেই বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহাজাহানকে। এদিন বিকালে আট দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানকে ঘনিষ্ঠ বাকি সাতজনকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। পাশাপাশি এদিন ফের সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ায় অভিযান চালায় ইডি। সেখানে একটি গোডাউনে সারি সারি গাড়ির হদিশ পায় ইডি। সন্দেশখালিতে শাহজাহানের মাছের ডেরায় হানা দেয় ইডি।

     গোডাউনে মিলল সারি সারি গাড়ি (Sandeshkhali)

    গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের ডেরায় হানা দেওয়ার সময় এরকম একাধিক গাড়ির সন্ধান পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ায় সন্ধান মিলল গাড়ির গোডাউনের। শাহজাহানের রাজনৈতিক গুরু মসলিন শেখ হচ্ছেন ওই গোডাউনের মালিক। গাড়ির গোডাউনের মধ্যে রয়েছে চারটি গাড়ি, তার মধ্যে শেখ শাহজাহান ও শেখ আলমগীরের গাড়িও রয়েছে বলে জানা গিয়েছে। চারটি গাড়ির মধ্যে রয়েছে একটি হুডখোলা গাড়িও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির এই গোডাউনের মালিক মসলিন শেখের হাত ধরেই রাজনীতিতে আসেন শেখ শাহজাহান। সেই মসলিন শেখের গোডাউনেই এই বিলাসবহুল গাড়িগুলির সন্ধান পান ইডির অফিসাররা। এদিন সকাল থেকেই সন্দেশখালির সরবেড়িয়ায় অভিযান চালাচ্ছে ইডির তদন্তকারী দল। শাহজাহানের মাছের যে কারবার ছিল, সেই ডেরায় এদিন ইডি হানা দেয়। বেশ কিছু তথ্য পায়।

    আরও পড়ুন: পার্থ ভৌমিক সন্দেশখালি ছুটেছিলেন শাহজাহান, উত্তম ও শিবুদের বাঁচাতে, বিস্ফোরক অর্জুন

    গুপ্তধনের সন্ধানে ইডি!

    এই গাড়ির গোডাউনটির চাবি পেতে গিয়েও শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল ইডির। পরবর্তীতে ওই গোডাউন সংলগ্ন একটি দোকান থেকে সেই চাবি পান ইডির অফিসাররা এবং গোডাউন খুলতেই বেরিয়ে আসে একের পর এক সারিবদ্ধ গাড়ি। কিন্তু, কী কারণে এই গাড়িগুলিকে লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া হয়েছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এগুলি কি শুধুই গাড়ি, নাকি এর মধ্যে কোনও গোপন নথি-পত্রেরও খোঁজ পাওয়া যেতে পারে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে গুপ্তধনের সন্ধান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: পার্থ ভৌমিক সন্দেশখালি ছুটেছিলেন শাহজাহান, উত্তম ও শিবুদের বাঁচাতে, বিস্ফোরক অর্জুন

    Arjun Singh: পার্থ ভৌমিক সন্দেশখালি ছুটেছিলেন শাহজাহান, উত্তম ও শিবুদের বাঁচাতে, বিস্ফোরক অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। রাতেই দিল্লির উদ্দেশে তিনি রওনা দেবেন। তার আগেই বারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং (Arjun Singh)। সন্দেশখালির শাহজাহানের সঙ্গে পার্থর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর নৈহাটিতে ইডি অভিযান হবে বলেও ইঙ্গিত দিলেন বারাকপুরের সাংসদ।

    পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহান যোগ! (Arjun Singh)

    সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় বিঘার পর বিঘা জমি, একের পর এক ভেড়ি, প্রাসাদোপম বাড়ি রয়েছে শেখ শাহজাহানের। এটা সকলের কমবেশি জানা। ইডি-র ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তিনি। সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালির সেই শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে অর্জুন (Arjun Singh) বলেন, “নৈহাটিতে সন্দেশখালির শেখ শাহজাহানের বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে। পার্থ ভৌমিক সন্দেশখালি ছুটেছিলেন শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরাদের বাঁচাতে। ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত কিনা, সেটা দেখতে হবে। যতদুর জানি, মামুদপুর, পলাশী মাঝিপাড়া এবং জেটিয়া এলাকায় শাহজাহানের প্রচুর জমি রয়েছে। আর রাজারহাটে ১৩ বিঘা জমি শেখ শাহজাহানের সঙ্গে কার নামে রেজিস্টারি আছে তার প্রমাণ আর কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। ২০২৪-এ লোকসভায় বিজেপি যদি আমাকে প্রার্থী করে তাহলে আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব। “এরপরই তিনি বলেন, “নৈহাটিতে খুব শীঘ্রই ইডি আসছে। আপনারা দেখতে পাবেন।” তবে, ই়ডি নৈহাটিতে কোথায় যাবেন তা তিনি খোলসা করেননি। শাহজাহানের সঙ্গে আঁতাঁত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি অর্জুনের।

    আরও পড়ুন: শাহজাহানের ৮ দিনের সিবিআই হেফাজত, গোডাউনে সারি সারি গাড়ির হদিশ

    কী বললেন পার্থ?

    নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকই বারাকপুরের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিদ্রোহী হয়ে ওঠেন অর্জুন। কেন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়া হল না, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরেও দেন তিনি। অর্জুন (Arjun Singh) ফের বিজেপিতে প্রত্যাবর্তনের সিদ্ধান্তও নেন। আর তারপরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি অর্জুনের। যদিও পার্থ ভৌমিক অর্জুনের অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, “এতদিন কেন একথা বললেন না? আর দলের নির্দেশ মেনেই সন্দেশখালি গিয়েছিলাম।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: তৃণমূলে মোহভঙ্গ! কেষ্ট গড়ে বহু সংখ্যালঘু পরিবার যোগদান করল বিজেপিতে

    Birbhum: তৃণমূলে মোহভঙ্গ! কেষ্ট গড়ে বহু সংখ্যালঘু পরিবার যোগদান করল বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই কেষ্ট গড়ে ধাক্কা খেল তৃণমূল। তৃণমূলে ভাঙন ধরিয়ে বীরভূমে (Birbhum) শক্তি বাড়াল বিজেপি। ভোটের মুখে বহু সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করলেন। স্বাভাবিকভাবে বিজেপি কর্মীরা উজ্জীবিত।

    তৃণমূল দলটাতে শুধুই দুর্নীতি (Birbhum)

    বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর পুরসভার ৭, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের ২০ টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার খান, সহ সভানেত্রী রুবিনা বিবি, টিকলু খান, শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখোপাধ্যায়, গ্রামীণ মণ্ডলের সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মহম্মদ হামিদ খান ওরফে ভাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি। কিন্তু, আমরা তৃণমূল দলে থেকে কিছু পাইনি। তৃণমূল দলটাতে শুধুই দুর্নীতি। বেকার ছেলেরা কিছু পায় না। আমার সঙ্গে যাঁরা বেকার ছেলেরা রয়েছে তাঁদেরও কিছু দেয়নি এই তৃণমূল দল। তাই, আমরা বিজেপিতে যোগদান করলাম। যদিও বিজেপিতে যোগদান প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাননি।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    দুবরাজপুর বিধানসভার বিজেপি-র বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, দুবরাজপুর পুরসভার ৪ টি ওয়ার্ডের ২০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল দলে যাঁরা এতদিন ছিল এবং ভেবেছিল দল তাঁদের পাশে থাকবে। কিন্তু, তা হয়নি। কারণ, দুবরাজপুর শহরের নেতারা যে ভাবে বিভিন্ন প্রকল্পের টাকা দুর্নীতি করছে তাতে মানুষ সোচ্চার হয়েছে। তৃণমূলে মোহভঙ্গ হয়েছে। তারজন্যই বিজেপিতে যোগদান করছে। আগামীদিনে আরও অনেকে বিজেপিতে যোগদান করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Alipur Duar: “মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক”, নির্বাচনী প্রচারে আশ্বাস জন বার্লার

    Alipur Duar: “মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক”, নির্বাচনী প্রচারে আশ্বাস জন বার্লার

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোজ টিগ্গার হয়ে প্রচারে নামবেন আলিপুর দুয়ারে (Alipur Duar) বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা (John Barla)। উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের মোট ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছে। ইতি মধ্যে প্রার্থীরা জনসংযোগ এবং প্রচারে নেমে পড়েছেন। নিজের কেন্দ্রে টিকিট না মেলায় প্রথমে অসন্তোষ প্রকাশ করলেও এরপর দলের হয়ে প্রচারে নামার আশ্বাস দেন জন বার্লা। তিনি বলেন, “দলের নির্দেশে কাজ করব।”

    কী জানালেন বার্লা (Alipur Duar)?

    আলিপুর দুয়ার (Alipur Duar) জংশন স্টেশন সংলগ্ন একটি রেলের অনুষ্ঠানে যোগদান করে জন বার্লা (John Barla) বলেন, “আমার পরিবার মোদি পরিবার। আমার পরিবার বিজেপির পরিবার। এত বড় পরিবারে কখনও কখনও তু তু ম্যায় ম্যায় বা মন কষাকষি হতেই পারে। পরিবারে কিছু হলে সমালানোর দায়িত্ব আমার। মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক। দলের সকল প্রার্থীর জন্য প্রচার করব। মনোজ সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হবে। আগামী দিনে এই এলাকা আমি সামলাবো। এই এলাকার উন্নয়ন জন বার্লাই করবে।”

    বিজপির বক্তব্য

    বিজেপির ফালাকাটার বিধায়ক এবং সাধারণ সম্পাদক দীপক বর্মণ বলেন, “বিজেপি কোনও নেতাকে ছুঁড়ে ফেলে না। জন বার্লাকে নিশ্চয়ই কোনও বিশেষ দায়িত্ব দেওয়া হবে।” বিজেপির একাধিক নেতা আরও বলেন, তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে। সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বিশেষ বৈঠক করবেন। তবে দিল্লি যাওয়া নিয়ে বার্লা (John Barla) নিজে কিছু না বললেও বিজেপ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

    মনোজ টিগ্গার বক্তব্য

    আলিপুর দুয়ার (Alipur Duar) লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, “জন বার্লা (John Barla) আমার অবিভাবক, এই লোকসভা কেন্দ্রে বিজেপিকে জয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।” অপর দিকে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, “বিজেপিকে হারাতে আমরা সব রকম চেষ্টা করব। এই চা বাগান পরিমণ্ডলে এই বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ একদম সত্য।”

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share