Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Jagannath Sarkar: ‘রাজ্যের জন্য থমকে কৃষ্ণনগর-করিমপুর রেল প্রকল্পের কাজ”, বললেন জগন্নাথ সরকার

    Jagannath Sarkar: ‘রাজ্যের জন্য থমকে কৃষ্ণনগর-করিমপুর রেল প্রকল্পের কাজ”, বললেন জগন্নাথ সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকার জমি অধিগ্রহণ করলেই নদিয়ার  কৃষ্ণনগর- করিমপুর এবং কৃষ্ণনগর- নবদ্বীপ ঘাট রেল পরিষেবার জন্য রেল  লাইন বসানোর দ্রুতগতিতে শুরু হবে। এই প্রকল্পের জন্য রেলের কাছে পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে। মঙ্গলবার রানাঘাট স্টেশনে এক ‘স্টেশন এক পণ্য’ স্টল উদ্বোধন করতে এসে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

    এক স্টেশন এক পণ্য প্রকল্প চালু

     রেল দফতর সূত্রে জানা গিয়েছে, রেল দফতর তরফে গোটা দেশজুড়ে প্রতিটি স্টেশনে শুরু হতে চলেছে ‘এক স্টেশন এক পণ্য’ । সেখান থেকে যাবতীয় সুবিধা পাবে নিত্যযাত্রীরা। শুধু তাই নয় শারীরিক সমস্যা দেখা গেলে জরুরি পরিস্থিতিতে যে সমস্ত ওষুধের প্রয়োজন সেগুলো সেই স্থল থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন নদিয়ার রানাঘাট স্টেশনে সেই স্টল এবং ঠান্ডা পানীয় জলের কল উদ্বোধন করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এই প্রকল্পের উদ্বোধন করে জগন্নাথ সরকার ওই স্টল থেকে যাত্রীদের আরো উৎসাহ বাড়াতে নিজেই দুটি তাঁতের শাড়ি সংগ্রহ করেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি যারা স্টল খুলবেন তারাও উপকৃত হবেন।

    আরও পড়ুন: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি

    রাজ্য সরকারের জন্য ঝুলে রয়েছে করিমপুর রেল প্রকল্পের কাজ (Jagannath Sarkar)

    কৃষ্ণনগর থেকে করিমপুর রেল পরিষেবা চালু করা প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar) বলেন, আমি দীর্ঘদিন ধরে দিল্লিতে বসে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। করিমপুর পর্যন্ত যে রেললাইন চালু করার কথা তার অনুমোদন হয়ে আছে। রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে দেয় তাহলে দ্রুতগতিতে কাজ শুরু হবে। ফলে, জমি জটের কারণে এই প্রকল্পের কাজ করা যাচ্ছে না। রেল দফতর সবরকমভাবে প্রস্তুত রয়েছে। আসলে রাজ্য সরকারের জন্য থমকে রয়েছে কৃষ্ণনগর- করিমপুর রেল প্রকল্পের কাজ। পাশাপাশি তিনি আরও বলেন, এই জমি জটের কারণেই নবদ্বীপ ঘাট পর্যন্ত এখনও রেল পরিষেবা চালু করা গেল না। তবে, রাজ্য সরকারের সহযোগিতা পেলেই রেল দফতর কাজ শুরু করবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি

    Nadia: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। অভিযোগ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী । প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীকালে অভিযোগ জমা নেয় পুলিশ। মঙ্গলবার নদিয়ায় (Nadia) কৃষ্ণনগর কোতোয়ালি থানায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

    প্রার্থী পদ বাতিলের দাবি (Nadia)

    মূলত দিন কয়েক আগে একটি অডিও ভাইরাল হয়। যেখানে শোনা যায়, নদিয়ায় (Nadia) দলীয় কর্মীদের উদ্দেশে বলেন মহুয়া মৈত্র বলছেন, দেওয়াল দখল করে নিন, নিমপাতা দিয়ে হলেও ভোট করাতে হবে। মূলত এই অডিও ভাইরাল হওয়ার পরে শুরু হয় রাজনৈতিক তরজা। নিমপাতা মানে কী বোঝাতে চাইছেন নেত্রী? এই প্রশ্ন তুলে এবার থানায় অভিযোগ করে বিজেপি। তাঁর প্রার্থী পদ বাতিলের আবেদন জানানো হয়। বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে কীভাবে এই লোকসভা ভোটে সন্ত্রাস চালাবে তৃণমূল। যেখানে একজন মহিলা প্রার্থী তাঁর দলের কর্মীদের এই নির্দেশিকা জারি করছেন। এর পাশাপাশি তাঁরা জানিয়েছে পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ না করলে আমরা অবিলম্বে হাইকোর্টে যাব। আমরা সিবিআই তদন্তের দাবি জানাবো। প্রয়োজন হলে তাঁর অডিও নমুনা পরীক্ষা করতে হবে। যদি সত্যিই তৃণমূল প্রার্থী এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে অবিলম্বে তাঁর প্রার্থী পদ বাতিল করার আবেদন জানানো হবে।

    আরও পড়ুন: ‘রাজ্যের জন্য থমকে কৃষ্ণনগর-করিমপুর রেল প্রকল্পের কাজ”, বললেন জগন্নাথ সরকার

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    এ বিষয় নিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। ফলে, তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, কৃষ্ণনগর লোকসভায় হেরে যাওয়া শুধু বিজেপির সময়ের অপেক্ষা। তাই ওরা আতঙ্কে ভুগছে। বাজারে দুর্নাম ছড়ানোর জন্য নিজেরাই এগুলো তৈরি করে ভাইরাল করছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব করে বিজেপি মানুষের আরও আস্থা হারাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘ভুল বোঝানো হচ্ছে”, সিএএ নিয়ে মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘ভুল বোঝানো হচ্ছে”, সিএএ নিয়ে মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ কার্যকরী হতেই জেলায় জেলায় খুশির বন্যা বইছে। মতুয়ারা রাস্তায় নেমে ডঙ্কা বাজিয়ে মিছিল করেছেন। এরমধ্যে তৃণমূল সিএএ নিয়ে আসরে নেমে পড়েছে। নানাভাবে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এমনই অভিযোগ বিজেপির। আর তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিএএ নিয়ে এবার মুখ খুলেছেন। মঙ্গলবার তমলুকে তিনি বলেন, সিএএ কার্যকর হওয়ায় কোনও মুসলিম যদি বিপদে পড়েন তাঁর পাশে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা। মুসলমানদের ভুল বুঝিয়ে কাজ হবে না।

    কী বললেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

    এদিন শুভেন্দুবাবু (Suvendu Adhikari) বলেন, ‘ সিএএ কার্যকর হওয়ায় কোনও অশান্তি হবে না। সংখ্যালঘু মুসলিমরা বুঝেছেন এটা কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা, স্বীকৃত পদে থেকে বলছি, একজন মুসলিমও যদি কোনও অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সম নাগরিকত্বের আইন। কারও কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। গতকাল রাতে লাগু হয়েছে। ১০ ঘণ্টা হয়ে গেছে। কার নাগরিকত্ব গেছে? এক জনকেও দেখাতে পারলে আমি নাকে খদ দেব’।

    মতুয়ারা উচ্ছ্বাসে মেতে ওঠেন

    সিএএ আইন কার্যকর হতেই সোমবারের মতো মঙ্গলবারও ঠাকুরনগরের উচ্ছ্বাস এবং আবেগে মেতে ওঠেন মতুয়ারা। একে উদ্বাস্তু হিন্দু বাঙালি সমাজের কাছে গৌরবের দিন বলে উল্লেখ করেছেন মতুয়া সমাজের মানুষ। ইতিমধ্যে এলাকার মানুষ ঢাক-ঢোল, কাঁসর নিয়ে ঠাকুর বাড়ির মন্দিরে নেমে পড়েন। সকলে মিষ্টিমুখ করেন। পুরুষ-মহিলা সকলে এই আনন্দ উচ্ছ্বাসে যোগদান করেন। মতুয়া সমাজের ঠাকুরনগরের বাসিন্দারা বলেন, “আমরা ভীষণ খুশি, আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটল। প্রধানমন্ত্রী নিজে আমাদের মতো শরণার্থীদের কথা ভেবেই আইন করেছেন এবং তাকে বাস্তবায়িত করলেন। আমরা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পেয়ে অত্যন্ত গর্বিত। নাগরিকত্ব নিয়ে আমরা এখন সম্মানের সঙ্গে বসবাস করব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Shajahan: শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল কারা? নাম প্রকাশ করল সিবিআই

    Sheikh Shajahan: শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল কারা? নাম প্রকাশ করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের উপর আক্রমণ করেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীরা। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী বালুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রেশনে দুর্নীতি করে প্রচুর কালো টাকা সাদা করেছেন শাহজাহান (Sheikh Shajahan)। আর এই বিষয়ে তথ্য ছিল ইডির তদন্তকারী অফিসারদের হাতে। আর তাই হামলা করে তিন তদন্তকারী অফিসারের মাথা ফাটিয়ে পলাতক হয় এই তৃণমূল নেতা। ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশ ন্যাজ্যাট এলাকা থেকে গ্রেফতার করে তাঁকে। এরপর মামলায় তদন্তে নামে সিবিআই। কিন্তু এই আক্রমণের নেতৃত্ব কাদের ছিল?

    জিয়াউদ্দিন মোল্লা সহ গ্রেফতার ৩

    এখন প্রশ্ন হল এই দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে এবং ঘটনার দিনে পালাতে সাহায্য করেছিল কারা? ইতিমধ্যেই গতকাল সোমবার জিয়াউদ্দিন মোল্লা সহ মোট সাত জনকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়ে ছিল। তার মধ্যে বক্তব্যে অসঙ্গতি মেলায় জিয়াউদ্দিন মোল্লা সহ ৩ জনকে গতকালই গ্রেফতার করে সিবিআই। এরপর আজ মঙ্গলবার তদন্ত করে বসিরহাট আদালতে তুললে জানা যায় ঠিক কারা কারা শাজাহানকে পালাতে সাহায্য করেছিল।

    কে কে সহযোগিতা করেছিল (Sheikh Shajahan)?

    মঙ্গলবার প্রকাশ্যে এল শাহজাহানকে (Sheikh Shajahan) পালাতে সাহ্যায্যকারীদের নাম। প্রত্যেককে আজ বসিরহাট আদালতে তোলা হয়। তাদের নাম হল, ফারুক আকুঞ্জি, ইয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। সিবিআই দাবি করেছে, ঘটনার দিনে ইডিকে তদন্তে বাধা প্রদান, তল্লাশি করতে না দেওয়া, আক্রমণ করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে ফারুক আকুঞ্জি। শুধু তাই নয় এলাকায় শাহজাহানকে পালাতে, এলাকায় দুষ্কৃতীদের একত্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আকুঞ্জি। এই সঙ্গে বিশেষ নেতৃত্ব দিয়েছিল জিউয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স।

    আদলাতে ভিডিও ফুটেজ জমা

    ইডির উপর শাহজহানের (Sheikh Shajahan) অনুগামীদের আক্রমণ, নেতৃত্ব এবং পলায়নে সহযোগিতা করার প্রমাণ স্বরূপ সিবিআই অভিযুক্তদের নামের সঙ্গে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করেছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দাবি, ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এরা প্রত্যেকেই জড়িত। সূত্রে আরও জানা গিয়েছে, এই ফারুক আকুঞ্জির বাড়িতেই সপরিবারের আত্মগোপন করে ছিলেন শেখ শাহজাহান। ফলে সিবিআই-এর তদন্তে শাহজাহান এবং তৃণমূল কংগ্রেসের যে চাপ আরও বাড়তে চলছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad: “ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব”, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বিস্ফোরক হুমায়ুন

    Murshidabad: “ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব”, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বিস্ফোরক হুমায়ুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে মানতে পারেননি সাংসদ অর্জুন সিং। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন অর্জুন। এবার বহরমপুরের তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে না পসন্দ  মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁকে বহিরাগত তকমা দিয়ে নির্দল হিসেবে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। প্রার্থী নিয়ে অসন্তোষের পাশাপাশি দলীয় নেতৃত্বকে তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ২০১৬ সালে আমার বিরুদ্ধে তৃণমূলের একটা অংশ চেষ্টা চালিয়ে গিয়েছিল, যাতে তিনি বিধানসভার টিকিট না পান। তবে দলের শীর্ষ নেতাদের তো অনেক ক্ষমতা। তাই প্রার্থী ঘোষণার আগে কারও সঙ্গে আলোচনার প্রয়োজনই মনে করেনি।

    ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব (Murshidabad)

     অর্জুনের মতো মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম।”এরপরই সুর চড়ান হুমায়ুন। তিনি বলেন, “আমি বলছি, বহিরাগত প্রার্থীকে আমি মানছি না। তারজন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব। এবার কি তবে দল বদলের পালা হুমায়ুনের? তিনি বলছেন, “আমি কোনও দলে যাব না। আমি নিজেই পার্টি খুলব। নিজেই সেই পার্টির হয়ে লড়ব।”

    আরও পড়ুন: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    পদে পদে অপমানিত হয়েছি

    দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা নেতৃত্বের দলীয় বৈঠক ছিল। সেখানেই দলের বর্ষীয়ান নেতা তথা হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে পাশে নিয়ে হুমায়ুন কবীরের বক্তব্য, “আমরা পদে পদে অপমানিত হয়েছি। সময়মতো সেটা বুঝিয়ে দেওয়া হবে। জেলার অনেক বর্ষীয়ান তৃণমূল নেতা বসে গিয়েছেন। নির্দল প্রার্থী হিসেবে আমার ভোটে লড়ার সম্ভাবনা প্রবল। তাতে যে দলীয় নেতৃত্ব কড়া ব্যবস্থা নিতে পারে, তা নিয়ে আদৌ ভাবিত নন হুমায়ুন। সাফ জানালেন, “ওসব নিয়ে ভাবছি না। সব কিছুর জন্য আমি প্রস্তুত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Belur Math: বেলুড়-কামারপুকুরে ব্যাপক ভক্ত সমাগম, শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি পালন

    Belur Math: বেলুড়-কামারপুকুরে ব্যাপক ভক্ত সমাগম, শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি পালন

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাসমারোহে আজ বেলুড় মঠে (Belur Math) পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব। আজ ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে। একই ভাবে শ্রীরামকৃষ্ণের জন্ম দিনে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে ব্যাপক ভক্তের ঢল দেখা গেল। ঠাকুরের এই আবির্ভাব তিথিকে ঘিরে তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ভোর ৪ টে থেকে মঙ্গলারতি দিয়ে শুরু পূজাচার (Belur Math)

    আজ ২৮ ফাল্গুন, মঙ্গলবার ঠাকুর রামকৃষ্ণের পরমহংসের আবির্ভাব তিথি। আজ ভোর ৪ টে থেকেই মঙ্গলারতি, বেদপাঠের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু হয়। সেই সঙ্গে বিশেষ চণ্ডী পুজো করা হয়। সকাল সাড়ে ৭ টার সময় কামারপুকুর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন হাজার হাজার ভক্তরা ঠাকুরের মন্দিরে উপস্থিত হন। নিজের নিজের মনোবাঞ্ছার কথা জানিয়ে ঠাকুরের স্মরণে আসেন প্রচুর ভক্ত। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থ্যা করা হয়। একই ভাবে বেলুর মঠেও বিরাট আয়োজন করা হয়। রামকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পুজোপাঠ ভজন কীর্তন করা হয়। রামকৃষ্ণ মঠের পক্ষ থকে আগত ভক্তদের জন্য করা হয় প্রসাদের ব্যবস্থা।

    মঠ অধ্যক্ষের বক্তব্য  

    কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দ বলেন, “আমরা কামার পুকুরের মঠে শ্রী রামকৃষ্ণের (Sri Rama Krishna) ১৮৯ তম জন্মতিথি উৎযাপন করছি। গ্রামবাসী, পড়ুয়া, ভক্তবৃন্দ মিলে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে। ধর্মীয় আলোচনা সভা থেকে যাত্রাভিনয়ের আয়োজন করা হয়েছে। তিনদিনের এই মহোৎসবে আশে পাশের স্কুলগুলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। স্থানীয় দুস্থদের বস্ত্র বিতরণ করা হবে।” আবার এক ভক্ত শিখা মিত্র বলেছেন, “কামারপুকুরে এলে ঠাকুরের কাছে মনের কথা বলতে পারি। এখানে আসলে মনের পরিবর্তন হয়। মানসিক শান্তি পাই। ”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhijit Gangopadhyay: বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে বিসর্জনের ডাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Gangopadhyay: বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে বিসর্জনের ডাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়ার হুঙ্কার দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকে মা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন আজ। তিনি খুব স্পষ্ট করে সাধারণ মানুষকে বললেন, “৫০০-১০০০ দিয়ে প্রতিদিন ১ কোটি টাকা চুরি করছে তৃণমূল।” আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে তৃণমূলকে হারানোর সঙ্কল্প আগেই নিয়েছিলেন এই প্রাক্তন বিচারপতি। যদিও দলের তরফ থেকে এই কেন্দ্রের বিজপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

    কী বললেন বিচারপতি (Abhijit Gangopadhyay)?

    তমলুকে গিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বলেন, “আমার একটা আবেদন থাকবে, তৃণমূলকে একটাও ভোট নয়। তৃণমূলের জালিয়াতি এবং দুর্নীতি দেখলাম। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে ২০২৬ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে হবে। ৫০০-১০০ টাকা দিচ্ছে, প্রতিদিন এক কোটি টাকা করে চুরি করছে। এটাকে ধ্বংস করতে হবে। আগে নাম ঘোষণা হোক, তারপর তো সংসদে যাবো।”

    সিএএ নিয়ে মন্তব্য

    একই ভাবে সিএএ প্রসঙ্গে এদিন নন্দীগ্রামে গিয়ে অভিজিৎবাবু (Abhijit Gangopadhyay) বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব হারানোর ভয় নেই। ডিটেনশন ক্যাম্পের কোনও প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা করছেন। উনি সবসময় মিথ্যা কথা বলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বেশ পটু। সত্যটা সামনে এসে গেছে, এরপর কোথাও আর মুখ দেখাতে পারবেন না মমতা।” 

    শুভেন্দুর বক্তব্য

    এই প্রাক্তন বিচারপতি নিজে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ভাবে কড়া অবস্থান নিয়েছিলেন। নিজে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। আজ তমলুকে গেলে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন তাঁর সম্পর্কে বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানুষ গ্রহণ করেছেন। সমস্যায় পড়ছে তোলামূলেরা। এই সব মানুষ রাজনীতিতে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অবস্থা হতে পারে তা কেবল মমতাই বুঝতে পেরেছেন।” একই ভাবে তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে বলেন, “এক দিকে গঙ্গা অন্যদিকে নর্দমা।”

    জেলার দলীয় কার্যালয়ে বৈঠক

    অপর দিকে বিজেপির তরফ থেকে এখনও তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়নি। কিন্তু এলাকার উৎসাহী বিজেপি কর্মীরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নামে লোকসভার ভোটের প্রচারের দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। এই আবহের মধ্যেই তাঁর তমলুকে একধিক কর্মসূচিতে যোগদান বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ। পাশপাশি জেলার দলীয় কার্যালয়ে বৈঠক করে নন্দীগ্রামে যান অভিজিৎবাবু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arjun Singh: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    Arjun Singh: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিগেডে প্রার্থী ঘোষণার পর হ্যাংওভার কাটতে সময় নিলেন দুদিন। আর তারপরই নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাকপুরের “বেতাজ বাদশা” অর্জুন সিং (Arjun Singh) । তিনি যে শিল্পাঞ্চলে “বাঘ” আছেন তা আবারও বুঝিয়ে দিলেন। উপ নির্বাচনে প্রার্থী করে মন্ত্রীর ললিপপ দেখিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তাতে ছিঁড়ে ভেজেনি। আর তাই মঙ্গলবার সকালে ভাটপাড়ায় মজদুর ভবনে অর্জুনের অফিস ঘর থেকে তাৎপর্যপূর্ণভাবে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

    তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি (Arjun Singh)

    মমতার ছবি সরানোর প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই অর্জুন (Arjun Singh) বলেন, “মন থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি আমি। তার প্রমাণও পেয়ে গিয়েছি। তবে, বারাকপুরের মানুষের কাছে আমি ওয়ান্টেড আছি। আমার মনে হয় তৃণমূলে আমার গুরুত্বটাই নেই। আমার দেড় বছর নষ্ট করা হল। তৃণমূল নষ্ট করল। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে আমার ছেলের কাছে অনেক কিছু শেখার আছে। ও তৃণমূলে যেতে নিষেধ করেছিল। আমি শুনিনি। ও বলেছিল আমাকে টিকিট দেওয়া হবে না। সেটাই সত্যি হল।” অর্জুন পুত্র পবন সিং বলেন, “একজন বিধায়ক বাবার নামে এত কিছু বলত, দল কোনও ব্যবস্থা নিত না। বাবাকে বহুবার বলেছিলাম। দেরিতে হলেও তৃণমূল সম্পর্কে বাবার মোহভঙ্গ হয়েছে জেনে খুব ভাল লাগছে।” জানা গিয়েছে, ফিরহাদ হাকিম অর্জুনকে ফোন করেছিলেন। বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করে জেতার পর তাঁকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, তাতে বরফ গলেনি।

    অর্জুনের মুখে মোদি স্তুতি

    মমতার ছবি ঘর থেকে সরতেই অর্জুনের (Arjun Singh) মুখে মোদি স্তুতি শোনা গেল। তিনি বলেন, “জনতার রায় মোদির দিকে রয়েছে। আর গতবারের তুলনায় রাজ্যে বিজেপি-র ফল অনেক ভাল হবে। আর বারাকপুরে ২০১৯ সালে বিজেপি-র দখলে ছিল। এবারও তাই হবে।” তাঁকে প্রশ্ন করা হয়, এবার কি তবে আবারও বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। ২০১৯-এর মার্চের পুনরাবৃত্তিই কি দেখতে চলেছে বারাকপুর-সহ গোটা রাজ্য? অর্জুন বলেন, “বিজেপিতে আমার সবাই বন্ধুবান্ধব। ফোন না আসার কথা বললে ঠিক হবে না। বিজেপিতে যখন ছিলাম, একটা জিনিস দেখতাম প্রতি মঙ্গলবার সাংসদদের মিটিং হত। সেখানে প্রধানমন্ত্রী মোদীজী একটা কথা বলতেন, সম্পর্ক সকলের সঙ্গে রাখা উচিত। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।”

    অর্জুনকে নিয়ে কী বললেন পার্থ?

    বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “অর্জুন বুদ্ধিমান ছেলে। আমার মনে হয় না বার বার দল বদল করে ও নিজেকে অবিশ্বাসের পাত্র করে তুলতে চাইবে। এটা নিম্নরুচির পরিচয়। তবে, গোটাটাই ওর ব্যক্তিগত ব্যাপার। আমি তো এনিয়ে কিছু বলতে পারি না। যা বলার রাজনৈতিকভাবে বলব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CAA: “মমতা কি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ তৈরি করেছেন?”, সিএএ বিরোধিতার পালটা জবাব শান্তনুর

    CAA: “মমতা কি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ তৈরি করেছেন?”, সিএএ বিরোধিতার পালটা জবাব শান্তনুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ (CAA) লাগু হওয়ায় গতকালের পরে আজও ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে উৎসবের আবহ। ডঙ্কা, কাঁসর নিয়ে ঠাকুর বাড়িতে মেতে উঠেছেন মতুয়া সম্প্রদায়ের ভক্তেরা। ঠাকুরবাড়িতে গেরুয়া আবিরের ঝড় বইল এক প্রকার। সিএএ চালুর আনন্দ উল্লাসে মেতেছেন গোটা এলাকার উদ্বাস্তু হিন্দু নাগরিকেরা। এ যেন গেরুয়া হোলির আবহ। একই ভাবে আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একাধিক ইস্যুতে বিঁধলেন মমতাকে। তিনি বলেন, “মমতা পশ্চিমবঙ্গকে কি আলাদা দেশ তৈরি করেছেন? সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারই সবটা দেখবে।”

    বিজেপি সাংসদের বক্তব্য (CAA)

    বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তথা সাংসদ শান্তনু ঠাকুর সিএএ (CAA) কার্যকর হওয়ার পর আজ ঠাকুরবাড়ি থেকে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মতুয়া সমাজের মানুষের সঙ্গে একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেন তিনি। একই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাগরিকত্ব বিষয়ে জটিলতা তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশাসকেরা পাসপোর্টের ভেরিফিকেশন করার সময় ১৯৭১ সালের আগের কাগজ চান কেন? গত তিন পুরুষ ধরে মতুয়ারা নাগরিকত্ব নিয়ে আন্দোলন করছেন। বড় মা, পি আর ঠাকুরের আন্দোলনকে অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী। মানুষকে ভুল বোঝাতে আর পারবেন না। নাগরিকত্ব বিষয় রাজ্য সরকারের অধীনে নয়, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। মমতা মানুষের মধ্যে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করছেন। কেন্দ্রের মোদি সরকার নাগরিকত্ব দেবেই। আমাদের  সরকার অত্যন্ত বদ্ধ পরিকর এই বিষয়ে।”

    দুই ২৪ পরগনা জুড়েই রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রধানমন্ত্রী উত্তর ২৪ পরগনায় জেলায় সভা করে গিয়েছেন সম্প্রতি। তবে তিনি সিএএ চালু করার ব্যাপারে কোনও মন্তব্য না করলেও  দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক দিন আগেই সংবাদ মাধ্যমে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোটের আগে চালু হবে সিএএ (CAA)। উল্লেখ্য কিছুদিন আগে বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও সিএএ চালুর ব্যাপারে আশ্বাস বাণী শুনিয়েছিলেন। অবশেষে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন।  

    শিলিগুড়িতেও উচ্ছ্বাস

    অপর দিকে শিলিগুড়ির ঠাকুরনগর কলোনীতে বাড়ি কার্তিকবাবুর। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরেই আনন্দে উল্লাসিত তিনি। শুধু কার্তিকবাবুই নন, শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় সন্ধে থেকে মতুয়া সম্প্রদায়ের সকলের মধ্যেই এক উৎসবের আবহ লক্ষ্য করা গেল। কার্তিক বাবু বলেন, “কেন্দ্রের সিদ্ধান্তে আমরা খুব খুশি। আমরাও আজ অধিকার পেলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সহ সাতজনের

    Hooghly: ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সহ সাতজনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার হুগলির (Hooghly) গুড়াপের কংসারিপুর মোড়ে পথ দুর্ঘটনায় এক শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে। মূলত টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে টোটো চালক সহ আরও দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Hooghly)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম বিদ্যুৎ বেড়া (২৯), তাঁর স্ত্রী প্রীতি বেড়া (২২) এবং তাঁদের দুই বছরের সন্তান বিহান বেড়া। হুগলির (Hooghly) দাদপুর বক্রেশ্বর এলাকার বাসিন্দা বেড়ারা। দুর্ঘটনায় অপর মৃত মহিলার নাম সৃজা ভট্টাচার্য (২০)। তাঁর বাড়ি গুরাপেই। এছাড়া নূপুর দাস এবং রামপ্রসাদ দাস নামে এক দম্পতি ও মৃতের তালিকায় আছেন। তাঁদের বাড়ি পাণ্ডুয়াতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি যাত্রীবাহী টোটো রাস্তা দিয়ে যাওয়ার সময় তীব্র গতিতে একটি ডাম্পার এসে টোটোটিকে পিষে দেয়। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নীচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে ডাম্পারের নীচে থেকে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয় মানুষজন। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নীচে থেকে সাত জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন আরও জখম ছিলেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁরও মৃত্যু হয়েছে। ঘটনায় মাথায় ও হাতে চোট লেগে গুরুতর আহত হন টোটো চালক সৌমেন ঘোষ। পরে, তাঁরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

    আরও পড়ুন: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    বর্ধমান থানার পুলিশ জানিয়েছে  মৃতদেহ গুলি  ময়নাতদন্তের পর তাঁদের আত্মীয় দের হাতে তুলে দেওয়া হবে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share