Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Lok Sabha Election 2024: প্রতি বুথে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: প্রতি বুথে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের (Lok Sabha Election 2024) উৎসব। সারা দেশ জুড়ে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যের তিন আসনেও চলছে নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় দফাতেও রাজ্যে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেজন্য রাজ্যে আরও অতিরিক্ত ২২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর মধ্যে ৯ কোম্পানি সিকিম থেকে এবং ১৩ কোম্পানি মেঘালয় থেকে।

    দ্বিতীয় দফায় কোথায়, কত বাহিনী

    দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট (Lok Sabha Election 2024) নেওয়া হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং আসনে। কমিশন সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর ৭৩ কোম্পানি ফোর্স থাকবে। একইভাবে রায়গঞ্জ পুলিশ জেলায় ৬০ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৫১ কোম্পানি, দার্জিলিং পুলিশ  জেলায় ৫১ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ  জেলায় ২১ কোম্পানি এবং কালিম্পং পুলিশ জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফা ভোটের পাহারায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন৷ কড়া নিরাপত্তার চাদরে চলবে ভোটগ্রহণ পর্ব৷ কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত বুথে ওয়েব কাস্টিং করা যাবে না, সেখানে সিসিটিভি রেকর্ডিং-এর ব্যবস্থা করা হবে। এছাড়াও থাকবে স্যাটেলাইট ফোনের পরিষেবা।

    আরও পড়ুন: প্রথম দফায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শুরু ভোটগ্রহণ

    প্রথম দফাতেও ১০০ শতাংশ বাহিনী

    এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। আগেই এই কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। এবার যাতে কোনও রকম হিংসা না হয় রাজ্যে, সেই দিক লক্ষ্য রেখেই কাজ করছে নির্বাচন কমিশন। এরাজ্যে প্রথম দফায় আজ, শুক্রবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ চলছে। কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: প্রথম দফায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শুরু ভোটগ্রহণ

    Lok Sabha Election 2024: প্রথম দফায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শুরু ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষে। সাত দফার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আজ প্রথম দফার ভোটগ্রহণ। গোটা দেশে ১০২ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ হবে সাত দফাতেই। আজ প্রথম দফায় (West Bengal Phase 1) পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। তিনটিই উত্তরবঙ্গে। এই তিনটি আসন হল— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এক ঝলকে দেখে নেওয়া যাক এই তিন আসনের খুঁটিনাটি। তিন আসনের জন্য ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ১২ হাজার ৩১০ জন রাজ্য পুলিশ থাকছে তিন আসনের মোট ৫ হাজার ৮১৪টি বুথের জন্য।

    কোচবিহার

    প্রথম দফায় (West Bengal Phase 1) ভোট হচ্ছে কোচবিহারে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গের কোচবিহার আসনটির অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি — কোচবিহার লোকসভা আসনের অন্তর্গত (Lok Sabha Election 2024)। এই আসনে মোট বৈধ ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩। এর মধ্যে, ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ। প্রায় ৯ লক্ষ ৫২ হাজার মহিলা। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৩৩ জন। 

    পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৩। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। মডেল বুথের সংখ্যা ২১। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। যে ভোটকেন্দ্রে দুটি বুথ রয়েছে সেখানে অন্তত চারজন কেন্দ্রীয় বাহিনী এবং যেখানে তিন থেকে পাঁচটি বুথ রয়েছে সেখানে আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। এর পাশাপাশি, সব বুথেই চলবে ওয়েব-কাস্টিং। মোট ১১২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে কোচবিহারে। এছাড়া, আরও ৪ হাজার রাজ্য পুলিশ থাকবে। মোট ভোট-কর্মীর সংখ্যা ১২,১৮০। কোচবিহারের দিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। এই আসনে মাইক্রো অবজারভার থাকছেন ৩২৮ জন। সকাল থেকে পর্যবেক্ষকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।

    কোচবিহার আসনটি সংরক্ষিত আসন (Lok Sabha Election 2024)। এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৪। এর মধ্যে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ফরোয়ার্ড ব্লকের নীতীশ চন্দ্র রায় এবং কংগ্রেসের পিয়া রায় চৌধুরী। গত লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিল বিজেপি। 

    আলিপুরদুয়ার

    প্রথম দফায় (West Bengal Phase 1) ভোট হচ্ছে আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আসনটির অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র (Lok Sabha Election 2024) রয়েছে। সেগুলি হল— কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, তুফানগঞ্জ (জেলা কোচবিহার) এবং নাগরাকাটা (জেলা জলপাইগুড়ি)। এই আসনে মোট বৈধ ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৭৩ হাজার ২৫২। এর মধ্যে, ৮ লক্ষ ৮৯ হাজার ০১৯ জন পুরুষ। ৮ লক্ষ ৮৪ হাজার ১৭১ জন মহিলা। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৬২ জন। 

    এই আসনে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৬৭। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি, সব বুথেই চলবে ওয়েব-কাস্টিং। মোট ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে আলিপুরদুয়ারে। এছাড়া, আরও ২ হাজার ৭৫৮ জন রাজ্য পুলিশ থাকবে। আলিপুরদুয়ারে ১৮০ জন মাইক্রো অবজারভার থাকছেন। 

    আলিপুরদুয়ার আসনটি সংরক্ষিত আসন। এই আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। আরএসপির মিলি ওরাওঁ। ২০১৯ সালে লোকসভা আসন দখল করে বিজেপি। 

    জলপাইগুড়ি

    প্রথম দফায় (West Bengal Phase 1) ভোট হচ্ছে জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি আসনটির অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল— ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল এবং মেখলিগঞ্জ (জেলা কোচবিহার)। এই আসনে মোট বৈধ ভোটারের (Lok Sabha Election 2024) সংখ্যা ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩। এর মধ্যে, পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ জন।মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।

    পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯০৪। স্পর্শকাতর বুথে আছে ২৯৬টি। যার মধ্যেই ১৯৮টি অতিস্পর্শকাতর বুথ আছে। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১৪৯টি। থিম বুথের সংখ্যা ১৩টি। ৮ হাজার ভোটকর্মী এই কেন্দ্রে থাকছেন। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি, সব বুথেই চলবে ওয়েব-কাস্টিং। মোট ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে ২০২ জন মাইক্রো অবজারভার থাকছেন। 

    জলপাইগুড়ি আসনটি সংরক্ষিত আসন। এই আসনে বিজেপি প্রার্থী (Lok Sabha Election 2024) জয়ন্ত রায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়। সিপিএমের দেবরাজ বর্মণ। ২০১৯ সালে লোকসভা আসন দখল করে বিজেপি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sujay Krishna Bhadra: ইডির হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট, কী আছে তাতে? ডরাচ্ছে তৃণমূল

    Sujay Krishna Bhadra: ইডির হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট, কী আছে তাতে? ডরাচ্ছে তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কালীঘাটের কাকু’র (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা রিপোর্ট হাতে পেল ইডি। বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে মুখবন্ধ একটি খামে করে রিপোর্টটি এসে পৌঁছেছে ইডির দফতরে। তবে ওই রিপোর্টে ঠিক কী বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি ইডির তরফে।

    কালীঘাটের কাকু (Sujay Krishna Bhadra)    

    শারীরিক অসুস্থতা দেখিয়ে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তার পর থেকে দীর্ঘদিন তাঁর কণ্ঠস্বর পরীক্ষার সুযোগ মেলেনি। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে ভয়েস স্যাম্পেল টেস্ট হয় তাঁর। সুজয়ের স্বর ডিজিটালি রেকর্ড করে রাখা হয়। অসমর্থিত একটি সূত্রের খবর, পরীক্ষাগারে দেখা গিয়েছে দু’টি স্বরই এক ব্যক্তির (Sujay Krishna Bhadra)। রিপোর্ট হাতে পেতেই যারপরনাই উচ্ছ্বসিত ইডির তদন্তকারী আধিকারিকরা। এবার ফাঁসবে নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে দুর্নীতির পর্দা।

    ইডির হাতে গ্রেফতার কাকু

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় গত ৩০ মে সুজয়কে গ্রেফতার করে ইডি। তার পর থেকে অনেকটা সময় হাসপাতালে কাটিয়েছেন তিনি। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ কেলেঙ্কারির পর্দা ফাঁস করতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুজয়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় ইডি। এজন্য আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। হাইকোর্টে নমুনা সংগ্রহে গ্রিন সিগন্যাল দেওয়া হলেও, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন, সুজয়ের শারীরিক অবস্থা ঠিক না হওয়া অবধি তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যাবে না। ফের একবার আদালতের দ্বারস্থ হয় ইডি। ইএসআই হাসপাতালে সুজয়ের শারীরিক সুস্থতা পরীক্ষা করার নির্দেশ দেয় হাইকোর্ট। শেষমেশ ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে ভয়েস স্যাম্পেল টেস্ট হয় কাকুর।

    আরও পড়ুুন: দিনহাটাতেই ‘বন্দি’ থাকতে হবে উদয়নকে, ফরমান কমিশনের, বিপাকে তৃণমূল!

    নিয়োগ কেলেঙ্কারি মামলার যে রিপোর্ট হাইকোর্টে জমা দেয় ইডি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সম্পত্তি সংক্রান্ত খতিয়ানও দিয়েছিল ইডি। অভিষেকের এই সংস্থায়ই কাজ করতেন সুজয়। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এই ভয়েস স্যাম্পেল যে মিলবে, সেটা সকলের জানা। তবে এই ভয়েস স্যাম্পেলের ওপর নির্ভর করে হরিপালের বড় কোনও ডাকুকে ধরবে, মানুষ আর সেটা নেবে না (Sujay Krishna Bhadra)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Recruitment Scam: এসএসসি দুর্নীতিতে শতাধিক অভিযুক্ত! ১৭০০০ পাতার নথি-সহ চার্জশিট ইডির

    Recruitment Scam: এসএসসি দুর্নীতিতে শতাধিক অভিযুক্ত! ১৭০০০ পাতার নথি-সহ চার্জশিট ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি। এসএসসির নবম-দশম, একাদেশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০০ পাতার মূল চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১০০ জনের বেশি। তালিকায় রয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রসন্ন রায় সহ ১৮ জন এবং ৯০ টি সংস্থার নাম। 

    চার্জশিটে কী বলা হয়েছে

    ইডি মনে করছে, এই মামলায় (Recruitment Scam) একাদশ-দ্বাদশ অযোগ্য প্রার্থীদের সংখ্যা ১১২০ জনের কাছাকাছি। নবম-দশমে সেই সংখ্যা ৯৪৬ জনের কাছে। এই মামলায় একাধিক মিডলম্যান জড়িত রয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। মূল চার্জশিটের পাশাপাশি ১৭ হাজার পাতারও বেশি নথি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি ও আদালত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শান্তিপ্রসাদ ও প্রসন্ন রায়-সহ ১৮ জনের বিরুদ্ধে ইডি চার্জশিট দাখিল করেছে। এছাড়াও প্রসন্ন রায়ের সঙ্গে যুক্ত ৯৩টি সংস্থার বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে মূল পাতার সংখ‌্যা প্রায় ৩০০। যদিও নথি-সহ ১৭ পাতার চার্জশিট পেশ করা হয়। সাক্ষীর সংখ‌্যা ২০ জনেরও বেশি। চার্জশিটে উল্লেখ করা আছে যে, ২৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। নগদ ও প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রসন্ন রায় তাঁর নিজের এজেন্টদের মাধ‌্যমে বিপুল টাকা তুলতেন। প্রত্যেকটি জেলা থেকেই বিপুল টাকা তোলা হয়। এর পর সেই কালো টাকা ৯৩টি ভুয়ো সংস্থার মাধ‌্যমে সাদা করা হয়। এই চক্রের কাণ্ডারী ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, এমনই অভিযোগ ইডির।

    আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    ইডির দাবি

    নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Case) অভিযোগে ২০২২ সালের ১০ অগস্ট এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদকে গ্রেফতার করে সিবিআই। তার আগে ওই বছরের ৩ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। অভিযোগ, তাঁর আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: দিনহাটাতেই ‘বন্দি’ থাকতে হবে উদয়নকে, ফরমান কমিশনের, বিপাকে তৃণমূল!

    Lok Sabha Elections 2024: দিনহাটাতেই ‘বন্দি’ থাকতে হবে উদয়নকে, ফরমান কমিশনের, বিপাকে তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপাকে পড়ে গেল তৃণমূল! এলাকাবন্দি হয়ে গেলেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া উদয়ন গুহ। শুক্রবার নির্বাচন (Lok Sabha Elections 2024) চলাকালীন নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না তৃণমূলের এই মন্ত্রী। কমিশনের নির্দেশ, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট চলাকালীন কোচবিহারের এই তৃণমূল নেতা নিজের এলাকা ছেড়ে বেরতে পারবেন না। তাঁর বিধানসভা কেন্দ্র দিনহাটায়ই ‘বন্দি’ থাকতে হবে। অন্য কোথাও যাতায়াত করতে পারবেন না।

    কমিশনকে চিঠি দিয়েছিলেন নিশীথ (Lok Sabha Elections 2024)

    দিন কয়েক আগে কমিশনকে উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের বিষয়ে চিঠি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তিনি (Lok Sabha Elections 2024) লিখেছিলেন, “আপনারা জানেন উদয়ন গুহই যাবতীয় অশান্তি পাকিয়ে থাকেন। আদর্শ আচরণ বিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতি নেওয়া মিছিলে আমায় দু’বার আক্রমণ করেছেন।” একুশের বিধানসভা নির্বাচনে অশান্তির প্রসঙ্গও তোলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখেছেন, “নির্বাচনোত্তর হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়ন গুহর নাম ছিল। তাঁর ঘৃণাভাষণের জেরে বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসায় উদ্বুদ্ধ করছেন উদয়ন গুহ।” আরও লিখেছেন, “উনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে ঘৃণা ভাষণের জন্য খ্যাত।” নিশীথ জানিয়েছিলেন, নির্বাচনের সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা মুশকিল।

    আরও পড়ুুন: সনাতন ধর্মের যজ্ঞের আগুনেই জন্ম গণিত-বিজ্ঞান-কলাশাস্ত্রের বহু সূত্রের!

    উদয়নের ‘উত্তরণ’

    এক সময় ফরওয়ার্ড ব্লক করতেন উদয়ন। তাঁর বাবা কমল গুহ বামফ্রন্ট মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। কমল প্রয়াত হওয়ার পর রাজ্যে পালাবদলের পর ফরওয়ার্ড ব্লক ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখান উদয়ন। বাম আমলে উদয়নের দল যাঁদের ওপর অত্যাচার করত, তাঁরা কখনওই চাননি উদয়ন তৃণমূলে যোগ দিন। তবে দলনেত্রী উদয়নকে তৃণমূলে নেওয়ায় ছুঁচো গিলতে বাধ্য হন হার্ডকোর তৃণমূল নেতারা। তার প্রমাণ মিলেছিল একুশের বিধানসভা নির্বাচনে। দিনহাটা কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে গোহারা হেরে যান উদয়ন। সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে না চাওয়ায় বিধায়ক পদে ইস্তফা দেন নিশীথ। তার পরেই হয় উপনির্বাচন। এবার উদয়ন জেতেন ১ লাখ ৬৪ হাজার ৮৯ ভোটে। সেই সময় বিরোধীদের অভিযোগ ছিল, উপনির্বাচনে বাম কায়দায় ভোট করিয়ে জয়ের মার্জিন দেড় লাখেরও বেশি করে ফেলেছেন একুশের নির্বাচনে ‘হেরো’ উদয়ন (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: রাজ্য জুড়ে চাঞ্চল্য! ভোটের মুখে বাংলা থেকে উদ্ধার হাজারেরও বেশি বোমা

    Lok Sabha Election 2024: রাজ্য জুড়ে চাঞ্চল্য! ভোটের মুখে বাংলা থেকে উদ্ধার হাজারেরও বেশি বোমা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভোটের আবহ। ভোট আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। ভোটের (Lok Sabha Election 2024) মুখে গত এক মাসে বাংলা থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি বোমা। নির্বাচন কমিশনের (Election Commission) পরিসংখ্যান থেকে জানা গেছে বোমার পাশাপাশি বহু বিস্ফোরক পদার্থও উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুশো কোটিরও বেশি টাকার সম্পত্তি। ফলে ভোটের দোরগোড়ায় এসে প্রতিনিয়ত রাজ্য থেকে এমন বেআইনি জিনিস উদ্ধারের খবরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ জনগণের মধ্যে।

    কী কী জিনিস বাজেয়াপ্ত

    নির্বাচন কমিশনের(Election Commission) তরফ থেকে জানানো হয়েছে যে, ১ মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৩৬ কোটি ৬৩ লক্ষ টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে শুধু নগদ টাকার পরিমাণই ১৩ কোটি ৮২ লক্ষ। এছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২২ লক্ষ ১৫ হাজার ২৭ লিটার মদ। যার আনুমানিক বাজারমূল্য ৫৫ কোটি টাকা। একই সঙ্গে ২৭ কোটি টাকার বাজার মূল্যের ৬,৫৫৩ কেজি মাদকও উদ্ধার করা হয়েছে।

    ১০০৪টি বোমা উদ্ধার

    এছাড়াও নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে রাজ্য পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০০৪টি বোমা উদ্ধার করেছে। উদ্ধার করেছে ৪১.৩৬ কেজি বিস্ফোরক সহ ৩৭৮টি অস্ত্র ও ৫৪৩টি কার্তুজ। তবে কেবলমাত্র নগদ টাকা, মদ কিংবা বোমাতেই থেমে নেই, কমিশনের তথ্য অনুযায়ী,বোমা ও কার্তুজের পাশাপাশি বাংলা (West Bengal) থেকে ১৬৯.৮১ কেজি মূল্যবান ধাতু উদ্ধার করেছে পুলিশ। যার বাজারমূল্য ৩৪.২৮ কোটি টাকা। এ ছাড়াও উপঢৌকন হিসাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ২ কোটি ১৬ লক্ষ ৮৯ হাজার ৭৬২টি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। হিসাব করে দেখা গিয়েছে, সেগুলির বাজারমূল্য ৫২.৯৬ কোটি টাকা। এ ছাড়াও ১ কোটি ৪২ লক্ষ ৪৩ হাজার ৪৯৮টি অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৫৩.৫১ কোটি টাকা।

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    অতএব বোঝাই যাচ্ছে, ভোটের(Lok Sabha Election 2024) আগে বেশ আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে রাজ্যকে মুড়ে রেখেছে নির্বচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। আর তাদের সঙ্গে সঙ্গ দিতে পিছিয়ে নেই রাজ্য পুলিশও (state police), ভোটের আগে বা ভোট চলাকালীন যাতে কোনও রকম অশান্তির ছায়া রাজ্যের ওপর না পড়ে সেই দিকে সব সময় সজাগ হয়ে নজর রাখছে নির্বাচন কমিশনের(Election Commission) আধিকারিকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: “বিজেপির ভিড় দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে”, তোপ মিঠুনের, রোড শোয়ে জনজোয়ার

    Mithun Chakraborty: “বিজেপির ভিড় দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে”, তোপ মিঠুনের, রোড শোয়ে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শিলিগুড়িতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শোয়ে জনজোয়ার। এদিন বেলা ১২ নাগাদ দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরুং বস্তি থেকে চম্পাসারি মোড় পর্যন্ত রোড শো করেন মিঠুন চক্রবর্তী। তাঁকে সামনে থেকে দেখার জন্য এদিন সকাল থেকেই রাস্তার দু’ধারে নানা ভাষা, বর্ণ ও বয়সের মানুষ প্রতীক্ষায় ছিলেন। মিঠুন চক্রবর্তীর কনভয় ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। আর জনতার এই উন্মাদনা দেখে মিঠুন চক্রবর্তী বলেন, সবখানেই বিজেপির মিটিং, মিছিলে প্রচুর ভিড় হচ্ছে। আর বিজেপির এই ভিড় দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে।

    মমতার গর্দার বলার জবাব দিলেন মিঠুন (Mithun Chakraborty)

    এদিন শিলিগুড়ির রোড শো থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। বিজেপির সমর্থনে প্রচার শুরু করার পর থেকেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিশানা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে গর্দার বলেছেন। এদিন এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, হ্যাঁ, আমি গর্দার, সর্দার সবই। বিজেপির মিটিং মিছিলের ভিড় দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। যতদিন যাবে  বিজেপির মিটিং মিছিলে ভিড় দেখে মুখ্যমন্ত্রীর মাথা আরও খারাপ হবে। তৃণমূলের রাজ্য নেতা কুণাল ঘোষও তাঁকে আক্রমণ করেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, কুণাল ঘোষ একটা নর্দমা। ওর নাম নেবেন না। ওর নাম নিলে দিন খারাপ যায়।

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    রাজু বিস্তা জিতবে, বললেন মিঠুন

    লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় তথা আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন রোড শো’র ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, আমি চার জায়গায় প্রচারে গিয়েছি, সবখানে মানুষের কাছ থেকেই পজিটিভ রেসপন্স পাচ্ছি। মানুষ বিজেপিকে চাইছে। এদিন শিলিগুড়িতেও যেভাবে মানুষের মধ্যে উন্মাদনা দেখলাম তাতে আমি নিশ্চিত বিজেপি সব জায়গাতেই জিতবে। আর রাজু বিস্তা গত পাঁচ বছরে এখানে যে কাজ করেছে তাতে দার্জিলিং লোকসভা আসনে যোগ্য প্রার্থী রাজু। এবারও বিপুল ভোটে জিতবে রাজু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! তৃণমূল নেতাদের আটকে বিক্ষোভ বঞ্চিতদের

    South 24 Parganas: ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! তৃণমূল নেতাদের আটকে বিক্ষোভ বঞ্চিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০০ দিনের প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বঞ্চিতরা এনিয়ে সরব হয়েছিলেন। এবার টাকা ফেরতের দাবিতে তিন তৃণমূল নেতাকে বুধবার গভীর রাত পর্যন্ত আটকে রাখলেন বঞ্চিত শ্রমিকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপিতে। ভোটের মুখে তৃণমূলের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ঘটনা জ্বলন্ত উদাহরণ। এমনই দাবি বিজেপি নেতৃত্বের।

    সালিশিসভায় তৃণমূল নেতাদের আটকে রাখা হয় (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরনার (South 24 Parganas) কুলপির করঞ্জলী পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে একশো দিনের মজুরি আত্মসাতের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝির বিরুদ্ধে আগেই উঠেছিল। টাকা না পাওয়া শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। কিন্তু, একশো দিনের কাজের মজুরি না পাওয়া শ্রমিকদের নিয়ে সালিশিসভা করা হয়। সেই সভায় মজুরির হিসেব নিয়ে গরমিল প্রকাশ্যে আসে। উত্তপ্ত হয়ে ওঠে সালিশিসভা। পরে, দীর্ঘক্ষণ আটক থাকলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ তিন নেতা। নেতাদের ঘিরে চলে বিক্ষোভ ও টানাহ্যাঁচড়া। পরে, খবর পেয়ে কুলপি থানার বিশাল বাহিনী গ্রামে ঢোকে। নেতাদের উদ্ধার করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা। পরে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে দ্রুত বকেয়া মজুরি মেটানোর প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ ওঠে।

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    বঞ্চিত শ্রমিকদের কী বক্তব্য?

    বঞ্চিত শ্রমিকদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝি। অনেককে আবার টাকা দিতে চাপ দেওয়া হয়েছে। অভিযোগ, প্রকৃত শ্রমিকরা মজুরি পাননি। তাই বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে এই গ্রামে একশো দিনের কাজের প্রকল্পে বেশ কিছু কাজ হয়। সেই কাজের মজুরি দীর্ঘদিন আটকে ছিল। গত মাসে রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেয়। সেই টাকা শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু শ্রমিকের অ্যাকাউন্টে ঢুকলেও প্রায় শতাধিক শ্রমিক টাকা পায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের শক্তিপুরের মতো পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রায় হামলা চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতী হামলার জেরে ৪ জন রামভক্ত জখম হন। এরপরই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ram Navami 2024)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা। শোভাযাত্রায় ব্যাপক জমায়েত হয়েছিল। শোভাযাত্রা যখন এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আর শোভাযাত্রার মধ্যে পাথর ছোড়ার কারণে চারজন রাম ভক্ত জখম হন। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বাধার উপক্রম হয়। এদিকে শোভাযাত্রায় হামলার খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে, উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরই সঙ্গে কাঁদানের গ্যাসে শেল ফাটানো হয় সেখানে। এদিকে হিংসার অভিযোগে শোভাযাত্রায় সামিল চারজন রামভক্তকে পুলিশ আটক করে নিয়ে যায় এগরা থানায়।

    হামলাকারীদের আটক না করে রামভক্তদের আটক!

    এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে। এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল থানায় যান। এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। তিনি বলেন, ‘পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে।’ এরপর ধৃতদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: রাম নবমীতে অশান্তি, এনআইএ তদন্ত দাবি শুভেন্দু-দিলীপের

    Ram Navami 2024: রাম নবমীতে অশান্তি, এনআইএ তদন্ত দাবি শুভেন্দু-দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে রাম নবমীর (Ram Navami 2024) মিছিলে হামলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঘটনায় দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই এনআইএ তদন্তের দাবি তুলেছেন। এই মর্মে রাজ্যপালকে চিঠিও দিয়েছেন শুভেন্দু।

    বিমানবন্দরে কী বললেন শুভেন্দু?

    এদিনই দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ‘শক্তিপুরে পারমিশন পাওয়া মিছিলের ওপর ইট বর্ষণ হয়েছে। পুলিশের উপরেও হয়েছে। প্রায় ২০ জনের বেশি আহত, মাইনর সহ। কাল রাতে পূর্ব মেদিনীপুরের এগরাতেও মিছিলের ওপর হামলা করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি কাল রাতেই রাজ্যপালকে মেইল করেছি। বলেছি আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন’।

    সমাজমাধ্যমের পাতায় কী লিখলেন বিরোধী দলনেতা?

    সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে বুধবার ব্যাহত হয় রামনবমীর একাধিক শোভাযাত্রা। এই সব মিছিলে আক্রমণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তৃতার কারণেই দুষ্কৃতীরা এই হামলা চালায়। তাঁরা মুখ্যমন্ত্রীর বক্তব্যেই আশ্বস্ত হয়েছিল যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে না। রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান হল-এটি একটি দাঙ্গার দিন।’

    দিলীপের দাবি এনআইএ তদন্তের

    এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন বর্ধমান দুর্গাপুর (Bardhaman Durgapur) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের অফিসার্স কলোনির মাঠে প্রাতর্ভ্রমণ করেন এদিন বিজেপি নেতা। তারপর বীরহাটা বাজারের সামনে চা চক্র অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদে (Murshidabad) রাম নবমীর শোভাযাত্রায় ইট, পাথর, বোমা মারার চেষ্টা হয়েছিল। আমি বলেছিলাম যারা এই ধরনের বদমায়েশি করত, তারা আর করবে না এটা। কিন্তু কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় “দাঙ্গা দাঙ্গা” বলে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে উস্কাবার চেষ্টা করেছেন। অনেকবার করিয়েছেন। তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়েছে। আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নাই। তাঁরা বুঝতে পেরেছেন ভারতবর্ষে মোদির রাজত্বে মিলেমিশে থাকতে হবে, উন্নয়ন করতে হবে, সুখে থাকতে হবে। তাঁরাও উন্নয়নের সব সুবিধা পেয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হল হিন্দু-মুসলিম ভাগাভাগি করে ইলেকশন জেতা।’’

    শক্তিপুরে অশান্তি

    প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে রাম নবমীর (Ram Navami 2024) শান্তিপূর্ণ মিছিলে আশপাশের বাড়ি থেকে পাথর ছোড়া হচ্ছে। মুর্শিদাবাদের শক্তিপুরে রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শক্তিপুর হাইস্কুল মোড়ের কাছে রাম নবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। রাম নবমীর মিছিলটি যখন একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই নাকি হামলা চালানো হয়েছিল। ঘটনার জেরে উত্তেজনা বাড়তে দেখে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয় পুলিশকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share