Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Lok Sabha Elections 2024: রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ এপ্রিল দেশে প্রথম দফার নির্বাচন (Lok Sabha Elections 2024)। দেশের বিভিন্ন কেন্দ্রের সঙ্গে বাংলার তিন আসনেও ভোটগ্রহণ হবে এদিন। তার আগেই রাজ্যে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে সরকার। সোমবার কেন্দ্রের তরফে এ খবর জানানো হয়েছে। রাজ্যে এখন রয়েছে ১৭৭ কোম্পানি বাহিনী।

    কেন অতিরিক্ত বাহিনী? (Lok Sabha Elections 2024)

    কী কারণে সাত তাড়াতাড়ি ফের একশো কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র? নির্বাচন কমিশনের যুক্তি, রাজ্যের সমস্ত বুথকেই স্পর্শকাতর ধরেই প্রস্তুতি নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের দাবি, একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর চেষ্টা চলছে (Lok Sabha Elections 2024)। সেই কারণেই আগেভাগেই ফের পাঠানো হচ্ছে বাহিনী। প্রথম দফায় নির্বাচন হবে এ রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই তিন কেন্দ্রের সব বুথে প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে ছিল নির্বাচন কমিশনের একাংশ।

    আরও পড়ুুন: কংগ্রেসের ইস্তাহারে মিথ্যার বেসাতি, মার্গ দর্শন কোথায়?

    ২৭৭ কোম্পানি বাহিনী

    শেষমেশ চলে এসেছে ১৭৭ কোম্পানি বাহিনী। ফের আসছে ১০০ কোম্পানি। কমিশনের কর্তাদের মতে, প্রথম দফার নির্বাচনের পর আর কেন্দ্রীয় বাহিনী পেতে কোনও সমস্যা হবে না। কারণ এই দফায় অনেক কেন্দ্রে নির্বাচন হয়ে যাবে। সেই সব বাহিনীকে তুলে নিয়ে পাঠানো যাবে অন্যত্র। এবার নির্বাচন হবে সাত দফায়। দফা যত এগোবে, তত বাড়তি হবে বাহিনী। প্রসঙ্গত, সপ্তম দফায় নির্বাচন হবে কেবল পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে। নির্বাচন বিঘ্নহীন করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের তরফে। তবে ঠিক কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে, তা জানানো হয়নি। প্রথম দফার নির্বাচনের মুখে আরও ৭০ কোম্পানি বাহিনী আসতে পারে বলেও কমিশন সূত্রে খবর।

    এদিকে, প্রথম দফার নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে ভোটকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান এবং রাজ্য পুলিশের দুই থেকে চারজন কর্মী থাকবেন। কমিশনের নির্দেশ, নির্বাচনী প্রচারের সময় যে নকল ব্যালট ব্যবহার করা হবে, সেটি কাঠ, প্লাস্টিক বা প্লাইউড দিয়ে তৈরি করতে হবে। আয়তন হতে হবে আসল ব্যালটের অর্ধেক। নকল ব্যালটের রং হতে পারে হলুদ, বাদামি কিংবা ধূসর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে ভোটে বিশেষ চমক কী জানেন?

    Loksabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে ভোটে বিশেষ চমক কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে সব জায়গায় ভোট দেওয়ার সময় একটি মেশিন থাকলেও রায়গঞ্জে কেন্দ্রের বুথগুলিতে (Raiganj) দুটি মেশিন দেখতে পাবেন ভোটাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তের তুলনায় এই নির্বাচনে (Loksabha Election 2024) উত্তর দিনাজপুরে অন্য চিত্র দেখতে পাবেন সাধারণ ভোটাররা। এবার নির্বাচন কমিশনের নির্দেশে রায়গঞ্জে থাকছে দুটি করে মেশিন (Ballot Unit)। কিন্তু জানেন কী দুটি মেশিন থাকার কারণ?

    ভোট কেন্দ্রে কেন দুটি মেশিন?

    নির্বাচন কমিশন (ECI) সূত্রে জানা গিয়েছে, এবার উত্তর দিনাজপুরে তুলনামূলক বেশি সংখ্যক প্রার্থী নির্বাচনে লড়ছেন। সর্বোচ্চ ১৫ জন প্রার্থী ও নোটা মিলিয়ে তৈরি হয় একটি ব্যালট ইউনিট। যার মধ্যে ১৫ জন প্রার্থীকে জায়গা করে দেওয়া সম্ভব। কিন্তু রায়গঞ্জে এবার বিভিন্ন দলের পক্ষ থেকে মোট ২০ জন প্রার্থী নির্বাচনে (Loksabha Election 2024) প্রতিদ্বন্দ্বী হয়েছেন। যার জন্য একটি ব্যালটে তাঁদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলের দুটি করে ইউনিট থাকবে রায়গঞ্জের সমস্ত বুথে। নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশেই এই কেন্দ্রের সমস্ত বুথে দুটি ব্যালট ইউনিট থাকবে। এই ব্যালট ইউনিট থেকেই পছন্দের প্রার্থী কিংবা নোটায় (Nota) ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। এই লোকসভা কেন্দ্রে তুলনামূলক বেশি প্রার্থী থাকায় প্রথম মেশিনে ১৬ জন প্রার্থী ও অপর মেশিনে চারজন প্রার্থী এবং নোটার বোতাম থাকবে। সেই সঙ্গে থাকবে আরও একটি ভিভিপ্যাট। রাজ্যের বিভিন্ন কেন্দ্রের তুলনায় রায়গঞ্জের বুথে এবার অন্য চিত্র দেখা যাবে।

    আরও পড়ুনঃ ভোটের মুখে তালা পড়ল হাওড়া জুট মিলে! বিপাকে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক

    দুটি মেশিনের প্রার্থী চয়নে সুবিধা

    কমিশন সূত্রে জানা গেছে, দুটি মেশিন থাকায় ভোটারদের কোনও অসুবিধা হবে না, কারণ দুটি মেশিন পাশাপাশি থাকবে। ফলে পছন্দের প্রার্থী (Loksabha Election 2024) কিংবা নোটার বোতাম খুঁজে নিতে অসুবিধা হবে না ভোটারদের। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আগেভাগেই ভোটারদের এবিষয়ে অবহিত করা হবে। আগেও ভারতের নানান প্রান্তে অতিরিক্ত সংখ্যায় প্রার্থী ভোটে দাঁড়ানোর ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে রেকর্ড হয়েছিল ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাডুর মোদাকুরিচি কেন্দ্রে। সেবার ওই কেন্দ্র থেকে ১০৩৩ জন প্রার্থী হয়েছিলেন। তখন ইভিএমের বদলে কাগজের ব্যালট ব্যবহার করার চল ছিল। বইয়ের আকারে ব্যালট ছাপা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA:  ভূপতিনগরে হামলায় জখম এনআইএ আধিকারিকের স্বাস্থ্য রিপোর্ট চাইল পুলিশ

    NIA: ভূপতিনগরে হামলায় জখম এনআইএ আধিকারিকের স্বাস্থ্য রিপোর্ট চাইল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনআইএ-র আধিকারিক। ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। হামলার ঘটনার জের থানা পর্যন্ত গড়িয়েছে। কিন্তু, এখনও পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর যারা হামলা করেছিলেন, সেই হামলাকারীদের কী ব্যবস্থা নিয়েছে তা জানা যায়নি। তবে, এনআইএ (NIA) আধিকারিক কতটা জখম হয়েছে তা নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইল পুলিশ।

    পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন (NIA)

    এমনিতেই এই হামলার ঘটনা নিয়ে লোকসভার মুখে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলপাইগুড়ির সভায় এসে এই হামলার জন্য তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। এই ঘটনার সঙ্গে সন্দেশখালির ঘটনার তুলনা করে দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। আর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর হামলাকারীদের পক্ষে দাঁড়িয়েছেন। এনআইএ কেন গ্রামে তদন্ত করতে গেল তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ভোটের মুখে কেন গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা যখন এনআইএ-র (NIA) গতিবিধি নিয়ে প্রশ্ন তুলছেন, হামলাকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। সেখানে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা অসম্ভব বলে গেরুয়া শিবিরের কর্তারা মনে করছেন। তাই, স্বাস্থ্য রিপোর্ট চেয়ে আদৌ হামলা হয়েছে কি না তা পুলিশ জানার চেষ্টা করছে। এমনটাই মনে করছে বিরোধীরা।

    আরও পড়ুন: নিশীথের সভামঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দিল তৃণমূল, সরব বিজেপি

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    সন্দেশখালির পর তিন মাসের মধ্যে প্রায় একই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে ভূপতিনগরে। এনআইএ (NIA) তাদের বিবৃতিতে দাবি করে, শনিবার অভিযানে গিয়ে তাদের এক আধিকারিক অল্প আহত হয়েছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ,অভিযুক্তদের গ্রেফতারের জন্য যাতে থানায় যেতে তাঁরা না পারেন, তাই ওই হামলা হয়। এ নিয়ে এনআইএ একটি এফআইআর দায়ের করে ভূপতিনগর থানায়। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ওই থানায় ফোন আসে। পুলিশ জানায়, তারা তদন্ত শুরু করেছে। এ নিয়ে এনআইএর তরফে কী প্রতিক্রিয়া এসেছে, তা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, “তদন্তের নিয়ম অনুসরণ করেই এই তথ্য চাওয়া হয়েছে। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।”

    বিস্ফোরণের তদন্তে গ্রামে এনআইএ

    প্রসঙ্গত, ২০২২ সালে ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। তিন জনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে ২০২৩ সালে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে একাধিক বার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু, বার বারই হাজিরা তাঁরা এড়িয়ে যান। তার পরই শনিবার অভিযান চালায় এনআইএ (NIA)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Oldest Voter: লোকসভা ভোটে বিরল, জয়নগর কেন্দ্রে ১১৪ বছরের প্রবীণতম ভোটার

    Oldest Voter: লোকসভা ভোটে বিরল, জয়নগর কেন্দ্রে ১১৪ বছরের প্রবীণতম ভোটার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরল ইতিহাস গড়ল সুন্দরবন (sundarban)। এখানে এক প্রবীণতম ভোটারের বয়স ১১৪ বছর। আগামী ১ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করবেন এই প্রবীণ বৃদ্ধা হাজারী সরদার। বর্তমানে জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার (Oldest Voter ) তিনি। তাঁকে ঘিরে গণতান্ত্রিক উৎসবে ব্যাপক উচ্ছ্বাস।

    মোট ১৭ বার লোকসভা ভোটাধিকার প্রয়োগ করেছেন (Oldest Voter)

    ১১৪ বছর বয়স্কা বৃদ্ধা হাজারীদেবীর (Oldest Voter ) কথা জানতে পেরেই তাঁর বিধানপল্লির বাড়িতে হাজির হয়েছিলেন বাসন্তীর বিডিও (BDO) সঞ্জীব সরকার। তিনি বৃদ্ধাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘায়ুও কামনা করেন। বয়স শুনে বোঝাই যাচ্ছে হাজারীদেবী পুরাতন আমলের মানুষ। দেশকে স্বাধীন হতে দেখেছেন তিনি। তার আগে দেখেছেন দেশে ইংরেজদের রাজত্বও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজারীদেবীর জীবন দশায় মোট ১০ বার পঞ্চায়েত নির্বাচন, ১৭ বার বিধানসভা নির্বাচন এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার ১ জুন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ১৮ বারের জন্য নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি।

    হাজারীদেবীর জন্ম ১৯১০ সালে

    বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার বিধানপল্লীর বাসিন্দা শতায়ু এই বৃদ্ধার (Oldest Voter ) জন্ম ১৯১০ সালে পরাধীন ভারতে। স্বামী বল্লভ সরদার অনেক আগেই প্রয়াত হয়েছেন। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল বলেছেন, “হাজারীদেবী ইংরেজ শাসন দেখেছেন। দেশকে স্বাধীন হতে দেখেছেন। তিনি সমস্ত নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা এক বিরল ঘটনা।”

    আরও পড়ুনঃ নিশীথের সভামঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দিল তৃণমূল, সরব বিজেপি

    জয়নগর কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ

    আবার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “আমার বিধানসভা এলাকায় ১১৪ বছর বয়স্কা এক বৃদ্ধা ভোটার (Oldest Voter ) রয়েছেন। এটা আমার গর্ব। এবার লোকসভা নির্বাচনেও তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন।” উল্লেখ্য গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর ও মগরাহাট পূর্ব বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এর মধ্যে বাসন্তী বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লক্ষের বেশি। তার মধ্যেই জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার হলেন (voter) হাজারী সর্দার। তিনি একই ভাবে পশ্চিমবঙ্গের সব থেকে প্রবীণতম ভোটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: নিশীথের সভামঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দিল তৃণমূল, সরব বিজেপি

    Cooch Behar: নিশীথের সভামঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দিল তৃণমূল, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই কোচবিহারে (Cooch Behar) এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝড় তুলে দিয়েছেন। এই জেলায় তৃণমূল ছে়ড়ে বিজেপিতে যোগদান পর্ব লেগেই রয়েছে। প্রচারেও অনেকটাই এগিয়ে দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক। এমনই দাবি গেরুয়া শিবিরের। এই আবহের মধ্যে এবার কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভার আগে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    সোমবার কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-২ ব্লকের কিসামঠ গ্রাম পঞ্চায়েতের খেরবাড়ি হাট এলাকায় বিজেপি প্রার্থী নিশীথের সভার প্রস্তুতি চলছিল। এলাকার উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সভামঞ্চ তৈরি করা হয়। সোমবার বিকালে সেখানে সভা করার কথা ছিল। মিটিং শুরু হওয়ার আগেই মঞ্চে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে, বিজেপি নেতৃত্ব সভাস্থলে এসে বিষয়টি জানতে পারেন। পরে, থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে, নতুন করে মঞ্চ করে বিজেপি নেতৃত্ব সেখানে সভাও করে।

    আরও পড়ুন: ভোটে মূল প্রতিপক্ষ পুলিশ! নিয়ন্ত্রণের আর্জি শুভেন্দুর, পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিজেপি

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন,  “আমাদের এলাকায় বহু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছে। তাতেই ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা রাতের অন্ধকারে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসব করে কোনও লাভ হবে না। মানুষ বিজেপি-র পক্ষে রয়েছে।” তৃণমূলের দিনহাটা-২ ব্লকের ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্য বলেন, “বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আসলে বিজেপি প্রার্থী বুঝে গিয়েছেন যে, এই নির্বাচনে তিনি হেরে যাচ্ছেন। তাই নিজেদের অনুষ্ঠানের মঞ্চে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন ওঁরা। এ ভাবে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। তবে, মানুষ সবই জানে। এ সব মিথ্যা অভিযোগ করে কোনও লাভ হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ভোটের মুখে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ ৪

    Murshidabad: ভোটের মুখে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। আর তার জেরেই গ্রামের মধ্যে প্রকাশ্যেই চলল গুলি। ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে সাদল গ্রামে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সমিরুল শেখ এবং মন্তাজ শেখ সহ নামে মোট চারজন। মারামারি করে আহত হলেন আরও সাত জন। জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমির দখলদারিকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানার সাদল গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সোমবার বিকেলে নদীর চরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেখানে লাটু শেখ, আবুল শেখ, সারুল শেখ এবং কবীর শেখ আগ্নেয়াস্ত্র বার করে শূন্যে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। এরপরই পাল্টা হামলার চেষ্টা করে তৃণমূলের অন্য পক্ষ। তখন ওই পক্ষের দিকে গুলি ছোড়া হয়। তাতে চার জন জখম হন। পাশাপাশি অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করা হলে দুই পক্ষের আরও কয়েক জন জখম হন। তাঁদের আরও দাবি, গোলাগুলি থেকে নিজেদের বাঁচাতে দু’জন স্থানীয় মসজিদে আশ্রয় নেন। সেখানেও তাঁদের উপরের আক্রমণ চালানো হয়। পুলিশ পৌঁছে মসজিদের ভিতর থেকে তাঁদের উদ্ধার করেছে। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, জমি সংক্রান্ত বিবাদে এই অশান্তি হয়েছে।। সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: ভোটে মূল প্রতিপক্ষ পুলিশ! নিয়ন্ত্রণের আর্জি শুভেন্দুর, পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিজেপি

     ১৮ রাউন্ড গুলি চলে!

    গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সামিরুল শেখ বলেন, “স্থানীয় নদী বাঁধে অবৈধ ভাবে মাটি কাটা শুরু করে এলাকার দুষ্কৃতীরা। গ্রামের সবাই মিলে প্রতিরোধ করতে গেলে আমাদের ঘিরে ধরে গুলি চালায়। বাঁশ, লোহার রড ও হাঁসুয়া দিয়ে আক্রমণ করা হয় আমাদের। প্রায় ১৮ রাউন্ড গুলি চালায়। মোট চারজন গুলিবিদ্ধ হয়েছি। বেশ কয়েক জন জখম হয়েছে। আমরা তৃণমূল দল করি, ওরাও তৃণমূলের কর্মী এবং সমর্থক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Enforcement Directorate: ‘হাজিরা দিতে এসেছি’! ইডি দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া, কোন মামলায়?

    Enforcement Directorate: ‘হাজিরা দিতে এসেছি’! ইডি দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া, কোন মামলায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। মঙ্গলবার, সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থামে তাঁর গাড়ি। নেমেই ইডি দফতরে প্রবেশ করেন হর্ষ (Harsh Neotia)। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান ইডির দফতরে। ঢোকার মুখে সংবাদমাধ্যম তাঁকে ঘিরে ধরলে, তিনি জানান, তাঁকে ডাকা হয়েছে, তাই তিনি হাজিরা দিতে এসেছেন। যদিও, কোন মামলা বা ঠিক কী কারণে তলব, সেই বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি। শুধু জানান, বেরিয়ে সব বলবেন। 

     

    আরও পড়ুন: ভোটে ব্যবহৃত গাড়িতে জিপিএস ট্র্যাকিং, আরও চার আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

    আর্থিক লেনদেনে তলব শিল্পপতিকে?

    একটা বিষয় পরিষ্কার। তা হল, ইডি (Enforcement Directorate) ডেকেছে যখন, তখন কোনও আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের প্রক্ষিতে তলব করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় বিভিন্ন নির্মাণ সংস্থার নাম প্রকাশ্যে এসেছিল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের দেওয়া চার্জশিটে একাধিক নির্মাণকারী সংস্থার নাম উঠে এসেছে। নিয়োগের কালো টাকা এই সংস্থাগুলির মাধ্যমে সাদা করা হত বলেও অভিযোগ ওঠে। সেই সূত্রেই হর্ষ নেওটিয়াকে (Harsh Neotia) তলব করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

    ২০১৫ সালেও তলব করেছিল ইডি

    এই প্রথম নয়। এর আগেও একবার হর্ষবর্ধন নেওটিয়াকে তলব করেছিল ইডি (Enforcement Directorate)। সেটা ছিল ২০১৫ সালে। সেবার সারদা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন হর্ষ (Harsh Neotia)। তবে, এবার তাঁর হাজিরা বাংলার শিল্পমহলে আলোড়নের সৃষ্টি করেছে। কারণ, কলকাতা তথা বাংলার শিল্পমহলে যথেষ্ট জনপ্রিয় তিনি। অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষ মূলত নির্মাণ ব্যবসার সঙ্গেই জড়িত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটে মূল প্রতিপক্ষ পুলিশ! নিয়ন্ত্রণের আর্জি শুভেন্দুর, পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিজেপি

    Lok Sabha Election 2024: ভোটে মূল প্রতিপক্ষ পুলিশ! নিয়ন্ত্রণের আর্জি শুভেন্দুর, পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু  গণতান্ত্রিক পরিবেশে ভোটের (Lok Sabha Election 2024) আর্জি জানাল বিজেপি। এই নিয়ে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মার দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “আসন্ন নির্বাচনে রাজ্যে পুলিশই প্রধান প্রতিপক্ষ।” তাই সোমবার তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে তিনি আর্জি জানালেন নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের কাছে।

    শুভেন্দুর আবেদন

    লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে কমিশন। বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহাকে। সোমবার বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল। সেখানেই বাংলার নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। সোমবার দলের আরও দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজোরিয়াকে নিয়ে কলকাতার সীমান্ত রক্ষী বাহিনীর অফিসার্স ইন্সটিটিউটে যান শুভেন্দু। সেখানে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মাকে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের উপরে নিয়ন্ত্রণের আর্জি জানান শুভেন্দু। 

    কী বললেন শুভেন্দু

    সোমবার বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু বলেন, ‘‘২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় সিবিআই ৬১টি এফআইআর করেছে। ১৫টি রাজ্যে ভোট হয়েছে, বাংলার মতো কোথাও হিংসা হয়নি। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশে ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। কিন্তু বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। ৫৫ জন খুন হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। বহু পঞ্চায়েতে ভোটই দিতে পারেননি ভোটাররা।’’ কেন্দ্রীয় সংস্থার কর্তাদের উপরে হামলা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘এর আগে সন্দেশখালিতে ইডি আক্রান্ত হয়েছে, আদালত হস্তক্ষেপ করেছে। এনআইএ-র উপর হামলা হয়েছে, নির্বাচন কমিশন পদক্ষেপ করুক।’’

    আরও পড়ুন: ভোটে ব্যবহৃত গাড়িতে জিপিএস ট্র্যাকিং, আরও চার আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

    ভোট পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনীর আর্জি

    লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) পরবর্তী সময়ে হিংসার ঘটনা রুখতে তৎপর বিজেপি ৷ নির্বাচনের পরেও যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, এই আর্জি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুধু রাজ্যপাল নন, ভোটের পরেও রাজ্যে যাতে এক মাস কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রাখা হয়, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দিচ্ছেন তিনি । শুভেন্দু বলেন, “বাংলা একমাত্র রাজ্য যেখানে একুশের বিধানসভা নির্বাচনের পর ১০ হাজার হিংসার ঘটনা ঘটেছে। দেশের যে পনেরোটি রাজ্যে বিজেপি শাসক সেখানে ভোটের আগে বা পরে কোনো সন্ত্রাসের ছবি নেই। এই রাজ্যে  প্রার্থী খুন হয়েছে, ভোট দিতে পারেনি বহু গ্রামের মানুষ। তাই এখানে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ranaghat: “জয় শ্রীরাম বলায় পিটিয়ে খুন”, তৃণমূলকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

    Ranaghat: “জয় শ্রীরাম বলায় পিটিয়ে খুন”, তৃণমূলকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: জোরপূর্বক সম্পত্তি হাতিয়ে নিতে এক দম্পতিকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গৃহবধূকে মারধর করে পুড়িয়ে খুন করা হয়। এমনকী তাঁর স্বামীকেও মারধর করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রানাঘাট (Ranaghat) থানার পায়রাডাঙা এলাকায়। ঘটনাস্থলে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ranaghat)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট (Ranaghat) থানার পায়রাডাঙা এলাকায় বেশ কিছুদিন ধরে এই দম্পতির সঙ্গে প্রতিবেশী বেশ কয়েকজন যুবক ও মহিলার মনোমালিন্য চলছিল। পরে পাড়ার ছেলেদের খেলাকে কেন্দ্র করে আবার গন্ডগোল শুরু হয়। অভিযোগ, রবিবার সন্ধ্যায় অঞ্জলি কর্মকারের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। ওই দলে মহিলারাও ছিল। এরপরই বাড়িতে আগুন ধরিয়ে বাড়ি ভাঙচুর চলে। শুরু হ দম্পতিকে বেধড়ক মার। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিবেশী বলছেন, “প্রথমে ধরে নিয়ে এসে মারে, পালিয়ে গিয়েছিল মহিলাটা। তারপর কাঁথা কম্বল চাপিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। আমরা তো দেখিনি দূরে ছিলাম, আমরা কাছে আসতে আসতেই পালিয়ে যায়।” মৃতার স্বামী সুবল কর্মকারকেও পিছ মোড়া করে বেঁধে রাখার অভিযোগ ওঠে। পুলিশ যতক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে যায়, মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় গুরুতর জখম ওই মহিলার স্বামী সুবল কর্মকার। বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই ওই ঘটনায় যুক্ত তিন জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ।

    “জয় শ্রীরাম” বলায় হামলা

    এই ঘটনায় এদিন হাসপাতালে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি বলেন, আক্রান্ত বিজেপি কর্মী সুবল সরকার ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। “জয় শ্রীরাম” বলাতে তার ওপর এই ধরনের দুষ্কৃতী হামলা। পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্ত্রীকে মেরে ফেলা হয়েছে। যারা এই নির্মম অত্যাচার চালালো প্রত্যেকেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। অভিযুক্তদের  বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ প্রশাসন যদি অভিযুক্তদের কঠোরতম শাস্তি না দেয় তাহলে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: রানিমাকে দেখতে উপচে পড়ল ভিড়, চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা পরিষদের সদস্য তথা ওই অঞ্চলের তৃণমূল নেতা দীপক বসু বলেন, ওই পরিবার বিজেপির সঙ্গে যুক্ত নয়, ভোটের আগে জগন্নাথ সরকার সস্তার রাজনীতি করছে। মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের মন্তব্য একজন প্রার্থী করতে পারে না। ওই পরিবারের স্বামী স্ত্রী দুজনেই মানসিক ভারসাম্যহীন, আর যে “জয় শ্রীরাম” স্লোগান নিয়ে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। পুলিশ গতকাল রাতেই কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনার মূল কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটে ব্যবহৃত গাড়িতে জিপিএস ট্র্যাকিং, আরও চার আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

    Lok Sabha Election 2024: ভোটে ব্যবহৃত গাড়িতে জিপিএস ট্র্যাকিং, আরও চার আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটে (Lok Sabha Election 2024) কারচুপি রুখতে সক্রিয় নির্বাচন কমিশন (Election Commission)। সেই জন্যই এবার ভোটের কাজে ব্যবহার করা সব গাড়িতেই থাকবে ‘জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম’। ডিসিআরসি থেকে ভোটগ্রহণে যাবতীয় জিনিসপত্র নেওয়ার পর তা সঠিক ভাবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছচ্ছে কি না সে বিষয়ে নজর রাখবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে ডিসিআরসি থেকে জিনিসপত্র দেওয়ার পর তা সঠিক পথে ভোটকেন্দ্রে পৌঁছেছে কি না জিপিএস মারফত সেই বিষয়ে নজর রাখা হবে। রাজ্যে ভোটে কোথায় কীভাবে কত টাকা খরচ করছে রাজনৈতিক দলগুলি তা নিয়েও সজাগ দৃষ্টি কমিশনের। তাই পশ্চিমবঙ্গের জন্য আরও চার জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন।

    জিপিএস ট্র্যাকিং

    ভোটের (Lok Sabha Election 2024) কাজে ব্যবহৃত গাড়িতে এর আগে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হত। সে ক্ষেত্রে বাছাই করা কিছু গাড়ির ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হত। কিন্তু এবার নির্বাচনের কাজে ব্যবহার করা সব গাড়িতে এই প্রযুক্তির ব্যবহার করতে চাইছে কমিশন (Election Commission)। গত শনিবার ছিল প্রথম দফার নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেই নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের দিন ‘ডিসপার্সন সেন্টার অ্যান্ড রিসিপ্ট সেন্টার’ (ডিসিআরসি) থেকে ভোট সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আবার ভোট শেষ হয়ে গেলে তা আবার ‘স্ট্রং রুমে’ রেখে আসতে হয়। এই সময় অনেক ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে। তাই এবার এই বিষয়ে কড়া নজর রাখার জন্য এই কাজে ব্যবহৃত গাড়িগুলিতে ‘জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম’এর ব্যবস্থা থাকবে।

    আরও পড়ুন: লোকসভায় ভালো ফল না করলে সরে দাঁড়ান রাহুল, পরামর্শ প্রশান্ত কিশোরের

    আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ

    রাজ্যের জন্য আরও চার জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন (Election Commission)। লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) টাকার অপব্যবহার রুখতে কাজ করবেন আয়-ব্যয় পর্যবেক্ষকেরা। কমিশন সূত্রে খবর,  আগামী ৭ মে তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে ভোটগ্রহণ রয়েছে। ওই দিনই ভোট হবে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেরও। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য কমিশন আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে পাঠাচ্ছে কেন্দ্রীয় রাজস্ব বিভাগের আধিকারিক অজয়কুমার শুক্লকে। মুর্শিদাবাদের পাশাপাশি ভগবানগোলাতেও কাজ করবেন ২০১৩ সালের ওই আইআরএস অফিসার। মালদহ উত্তর আসনের জন্য আইআরএস অফিসার আরএম প্রকাশকে রাজ্যে পাঠাচ্ছে কমিশন। আইআরএস অফিসার বুরানাগা সন্দীপ আয়-ব্যয় পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন মালদহ দক্ষিণ আসনে। জঙ্গিপুর আসনের জন্য কমিশন পাঠাচ্ছে আরআরএস বিক্রম কৌশিককে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share