Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Calcutta High Court: রাম নবমীর মিছিলে বোমাবাজি হয়েছে, স্বীকার রাজ্যের, রিপোর্ট জমা হাইকোর্টে

    Calcutta High Court: রাম নবমীর মিছিলে বোমাবাজি হয়েছে, স্বীকার রাজ্যের, রিপোর্ট জমা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের মতো চলতি বছরের রাম নবমীতেও (Calcutta High Court) রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে। সব থেকে বড় ঘটনা ঘটে মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙা প্রভৃতি জায়গায়। হাইকোর্টে দায়ের হয় মামলা। রাম নবমী সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবারই। রাম নবমীর অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। রাজ্য সরকার ও পুলিশ সুপার আলাদাভাবে দুটি রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে। এদিন হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশ সেখানে বোমাবাজি ঘটনা কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

    বোমাবাজির অভিযোগ 

    প্রসঙ্গত, মুর্শিদাবাদের রেজিনগরের শান্তিপুর এলাকায় যখন মিছিল যাচ্ছিল, তখনই বাড়ির ছাদ থেকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি মিছিলে বোমাবাজিও করা (Calcutta High Court) হয়। এই ঘটনার বেশ কয়েকজন আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গোটা এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র‌্যাফ নামাতে হয়।

    পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১০ মে

    প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে বহরমপুরের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। শুক্রবারই সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। জানা গেছে রাজ্যের রিপোর্ট দেখার পরে এনআইএকে এই বিষয়ে আলাদাভাবে একটি রিপোর্ট (Calcutta High Court) জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১০ মে।

    উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    এর আগেও এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি (Calcutta High Court) উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যেখানে মানুষ আট ঘণ্টা শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। কে এই ঘটনায় প্ররোচনা দিল, তা জানা দরকার।’’

    কী জানিয়েছেন মামলাকারী আইনজীবী

    মামলাকারী আইনজীবী কৃষ্ণেন্দু সরকার জানান, সিআইডি-র তরফে ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। সেই রিপোর্ট দেখার পরই কেন্দ্রীয় সংস্থাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ঘটনার তদন্ত করবে সিআইডি। ১০ তারিখ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের ডেরায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিবিআই (CBI)। বিষ্ফোরক উদ্ধার করতে নামাতে হল রোবট। নামানো হলে এনএসজি কমান্ডো। সন্দেশখালির সরবেড়িয়ার একটি বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার। আনুমানিক ১০ থেকে ১৫টি দেশী ও কিছু বিদেশী আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খোঁজ মিলেছে বস্তা বোঝাই বিষ্ফোরকের। জানা গিয়েছে, ইডির উপর হামলার ঘটনার তদন্তে এসে তৃণমূল পরিচালিত সরবেড়িয়ার আগারহাটি পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয় আবু তাহের মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি হন এই আবু তাহের মোল্লা।

    বেআইনি অস্ত্রের হদিস সিবিআই-এর

    আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। তদন্তভার নেওয়ার পর বেশ কয়েক বার সন্দেশখালি এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। শেষ শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু’টি দল। একটি দল গিয়েছিল থানায়। অন্য দল গিয়েছিল সুন্দরীখালির দিকে। এদিন মল্লিকপুরে আবু তাহের মোল্লার ভেড়ি ঘেরা বাড়িতে আসে তদন্তকারী দল। মূল সড়ক থেকে ভেড়ির আল বরাবর ইট পাতা রাস্তা হয়ে ওই বাড়িতে ঢোকে কেন্দ্রীয় বাহিনী ও তদন্তকারী দল। তদন্তকারী দল এদিন নিজেদের সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ও কিছু স্ক্যানার নিয়ে এসেছিল। ওই বাড়ির ৫০০ মিটার দুরের একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে বাড়িতে ঢুকে মেঝে স্ক্যান করা হয়। মেঝের নীচে ধাতব ও সন্দেহজনক বস্তু লক্ষ করা যায়। এর পর মেঝে ভাঙার কাজ শুরু হয়। মেঝে ভেঙে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের হদিস পায় তদন্তকারীরা। কিন্তু সেই অস্ত্রের পরিমাণ কী তা জানান নি তদন্তকারীরা। অসমর্থিত সূত্রের খবর দেশী ও বিদেশী বেআইনি অস্ত্র ও এক বস্তা বোমা পাওয়া গেছে। এগুলি সক্রিয় নাকি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছেন।

    রাজনৈতিক তরজায় বিজেপি-তৃণমূল

    ২০২৪’এর লোকসভার দ্বিতীয় দফা নির্বাচনের দিনে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এরই মাঝে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, “ অস্ত্র মজুতের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের মদত রয়েছে। ভোটের জন্য মজুত করা হয়েছিল অস্ত্র।” পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “যারা মানুষের রায়ে জিতে আসে তাঁদের অস্ত্রের দরকার হয় না। যারা মানুষের রায়ে প্রত্যাখাত হয়েছে, তাঁদের অস্ত্রের দরকার হয়।”

    প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত অনুমান

    জানা গিয়েছে অস্ত্র মজুতের ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল এদিন। তবে দিন দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ গাড়ি ভর্তি করে একদল এনএসজি কমান্ডো আসে এলাকায়। কী কারণে তাঁরা এসেছেন, সেই বিষয় নিয়ে সকলের মুখে কুলুপ। এর পরেই দেখা যায়, মঙ্গল গ্রহে কিংবা চন্দ্রযানে যেমন রোভার নামানো হয়েছিল সেরকম একটি রোবট এগিয়ে যায় ওই মেঝে ভাঙা ঘরের দিকে। এর পরেই সকলের কৌতুহল আরও বাড়তে থাকে। অসমর্থিত সূত্রের খবর, প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত রয়েছে সেখানে। কিন্তু পরিমাণ কতটা? শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা জানানি কেউই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Barrackpore: নৈহাটির মাতৃসদনে টাকা ঢেলছে সন্দেশখালির সংস্থা! পার্থ- শাহজাহান যোগ নিয়ে বিস্ফোরক অর্জুন

    Barrackpore: নৈহাটির মাতৃসদনে টাকা ঢেলছে সন্দেশখালির সংস্থা! পার্থ- শাহজাহান যোগ নিয়ে বিস্ফোরক অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যরাকপুরের (Barrackpore) তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) সঙ্গে সন্দেশখালির (Sandeshkhali) যোগের প্রমাণ রয়েছে তাঁর হাতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং (Arjun Singh)। সন্দেশখালির একটি বেসরকারি সংস্থা ওএনজিসি’র সিএসআর ফান্ডের টাকা নৈহাটির মাতৃসদনে বিনিয়োগ করেছে। সন্দেশখালির ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা যুক্ত দাবি অর্জুন সিংয়ের।

    এক্স হ্যান্ডেলে অর্জুনের বক্তব্য (Barrackpore)

    সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ব্যরাকপুরের (Barrackpore) প্রার্থী অর্জুন উল্লেখ করেছেন, “ওএনজিসির ‘সিএসআর’ ফান্ডের টাকায় বেশ কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মা সারদা ওমেন এন্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটিকে’। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলি আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করেছে। এদিন  বিকেলে হালিশহরে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তাঁর প্রশ্ন ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনও সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে কেন প্রদান করেছে? এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালি যোগের প্রমান ধরা পড়েছে। শিবু হাজরা নৈহাটির কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি কিনেছে দাবি করেন অর্জুন। তিনি আরও জানান আগামী দিনে পার্থ ভৌমিকের সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগাযোগ প্রমাণ করে দেবেন।

    আরও পড়ুন: ভোটের মুখে এবার উত্তপ্ত ডায়মন্ড হারবার, চলল গুলি, পড়ল বোমা, আহত শিশু-সহ ২

    বিজেপির অভিযোগ

    ব্যরাকপুরের (Barrackpore) প্রার্থী বিজেপি অর্জুন আরও বলেন, “নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতাল রোজগারের একটা কেন্দ্রে হিসেবে পরিণত হয়েছে। অন্য হাসপাতালে যাতে রোগী না নিয়ে যাওয়া হয় তাঁর জন্য চিকিৎসকদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের বাধ্য করা হচ্ছে এখানে ডিউটি করার জন্য।”  পাল্টা নৈহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল সনৎ দে বলেন, “ কে আমাদের সরঞ্জাম দিল আমরা দেখতে যাব কেন? ওএনজিসি কাকে টেন্ডার দেবে সেটা তাঁদের ব্যাপার। আমরা তাঁদের (ongc) কাছে ডায়েলিসিসের বিভিন্ন সরঞ্জাম সাহায্য হিসেবে চেয়েছিলাম। কিছু জিনিসের প্রয়োজন ছিল। সেটা পেয়েছি। কিভাবে ওএনজিসি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করল সেটা তাঁদের ব্যাপার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ‘…হৃদয় তৃষায় হানে রে’! রবিবার থেকে আরও বাড়বে গরম, বৃষ্টি কবে? বলতে পারছে না আলিপুর

    Weather Update: ‘…হৃদয় তৃষায় হানে রে’! রবিবার থেকে আরও বাড়বে গরম, বৃষ্টি কবে? বলতে পারছে না আলিপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘শুষ্ক কানন শাখে’ ক্লান্ত কপোতেরা ডেকে চলেছে বৈশাখের শুরু থেকেই। নিদ্রাহীন, আরামহীন রাত কাটছে কলকাতা থেকে জেলার। প্রতিদিন বিকেলেই যেন ভয়ের খবর নিয়েই হাজির হচ্ছে হাওয়া অফিস। আরও বাড়ছে গরমের মেয়াদ। কবে মিলবে স্বস্তি। আপাতত তা অজানা। রবিবার থেকে আরও তাপমাত্রা বাড়বে বলে শুক্রবার বিকেলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবাসরীয় সকাল থেকে শহরের তাপমাত্রা একটানা ৪২ ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস।

    পানাগড়কে টেক্কা পাঁশকুড়ার

    রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্র থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি। শুক্রবার থেকেই সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। আগামী মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সে ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের পানাগড়কেও পিছনে ফেলে দিতে পারে পাঁশকুড়া। ভোটের উত্তাপে রাজ্যের উত্তপ্ত জায়গাগুলোর মধ্যেই থাকে পাঁশকুড়া। এবার গরমেও সকলকে টেক্কা দেবে পূর্ব মেদিনীপুরের এই অঞ্চল।

    তাপপ্রবাহের লাল সতর্কতা

    তাপপ্রবাহ থেকে বাঁচবে না দক্ষিণবঙ্গের কোনও জেলাই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই সব জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরেও দুই দিনাজপুর এবং মালদহে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি।

    শহরে বেলা পড়লেও হলকা

    ঘরের ভিতরে তীব্র অস্বস্তি, বাইরে চড়া রোদ। এই অবস্থায় দিনের পর দিন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ। সকাল সাতটার পর থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পরও গরম হাওয়া ঠান্ডা হওয়ার কোনও লক্ষণ নেই। ফলে দিনের মতো রাতেও অস্বস্তি চরমে। শহরেবেলা বাড়লে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় এই অসহনীয় গরম থাকবে। তারপরেও বৃষ্টি হবে কি না তার কোনও নিশ্চয়তা দেিতে পারছে না হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum BJP Candidate: বিজেপি প্রার্থী দেবাশিস ধরের  মনোনয়ন বাতিল, লড়াইয়ে এবার দেবতনু

    Birbhum BJP Candidate: বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, লড়াইয়ে এবার দেবতনু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পুরো দমে চলছে ভোটের হাওয়া। আর এরই মধ্যে এবার বীরভূমের (Birbhum) বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (Debasish Dhar) মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোটগ্রহণ বীরভূম কেন্দ্রে। আর তার আগে শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফ থেকে এই প্রাক্তন আইপিএসের প্রার্থী (Birbhum BJP Candidate) পদ বাতিল করা হয়েছে।

    ঠিক কী কারনে মনোনয়ন বাতিল (Birbhum BJP Candidate)?

    জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিসের (Birbhum BJP Candidate) মনোনয়ন। মনোনয়ন (Nomination) বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি।

    নতুন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

    তবে কোনও পরিস্থিতিতেই জমি ছাড়তে নারাজ বিজেপি। দেবাশিসের (Birbhum BJP Candidate) মনোনয়ন বাতিল হতেই তড়িঘড়ি ওই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নয়া প্রার্থীর নাম দেবতনু ভট্টাচার্য। ২০২১ সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। বিজেপি সূত্রে খবর, এ বারের লোকসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কালনা, কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে তাঁকে সিউড়িতে চলে আসতে বলা হয়। তারপর ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দেন।

    আরও পড়ুন:”বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    আঁচ আগেই পেয়েছিল বিজেপি

    যদিও এমন কিছু যে ঘটতে পারে তার আঁচ আগেই টের পেয়েছিল বিজেপি। বিজেপি (BJP) সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের (Birbhum BJP Candidate) প্রার্থিপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারে মেতেছিলেন দেবাশিস। ঠিক সেই সময়েই বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন, “কোনও ষড়যন্ত্র করা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।” আর তার ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল হল দেবাশিস ধরের প্রার্থী পদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: “বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    Balurghat: “বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    মাধ্যম নিউজ ডেস্ক: (South Dinajpur) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) লোকসভা আসনের প্রার্থী বিপ্লব মিত্র প্রয়োজনে বিজেপিকে ভোট দিতে বলছেন। এমনই বিতর্কিত লিফলেট ছড়িয়ে পড়ল শুক্রবার। এই পোস্টারে যাকে খুশি ভোট দিন, প্রয়োজনে বিজেপিকে (BJP) ভোট দিন এই জাতীয় আবেদন ছিল। লিফলেট দেখে কার্যত ভিমড়ি খেয়েছেন খোদ তৃণমূল প্রার্থী।

    লিফলেটে কী লেখা ছিল (Balurghat)?

    এদিন সকালে প্রথম এধরণের লিফলেট চোখে পড়ে স্থানীয়দের। দুপুর গড়াতেই হইচই পড়ে যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে কারা এই পোস্টটা ছড়িয়ে দিল। দ্বিতীয় দফার ভোটে এহেন লিফলেট বিতর্কে চাপে পড়ে যান তৃণমূল প্রার্থী। বিতর্কিত ওই লিফলেটে লেখা ছিল, “নমস্কার আমি বিপ্লব মিত্র (Biplab Mitra)। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) লোকসভা আসনের তৃণমূল প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। এই লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কোন ইচ্ছেই আমার ছিল না। কারণ আমি জানতাম আমার দলের অন্দরে এই প্রচুর গুপ্ত শত্রু আমাকে নানাভাবে হারানোর চক্রান্ত চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার অনুরোধে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে দুর্নীতির ঘটনায় ও সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার যুবকের চাকরি চলে যাওয়ার ঘটনায় আমি ধিক্কৃত হচ্ছি। এই কেন্দ্রের ভোটারদের কাছে আমার অনুরোধ আপনারা সুচিন্তিতভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন। পরবর্তীতে আমাকে কোনরকম দোষারোপ করবেন না।”

    তৃণমূল নেতার বক্তব্য

    ভোটের সকালে এমন লিফলেট ছড়িয়ে পড়ায় হৈচৈ পড়ে যায় বালুরঘাটে (Balurghat)। এই লিফলেট দেখে খোদ তাজ্জব বনে যান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বর্ষীয়ান এই তৃণমূল নেতা বলেছেন, “আমি আশ্চর্য হয়ে গেছি। এই ঘটনায় আমার সন্দেহ বিজেপির কেও এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিজেপি প্রার্থীর নজরে এই লিফলেট এলে সঙ্গে সঙ্গে নিন্দা করে তার বিবৃতি দেওয়া উচিত। এই লিফলেট থেকে বিজেপির ফায়দা হচ্ছে। তারা কথায় কথায় সিবিআই তদন্ত চেয়ে বসেন। এবার এটা সিবিআই তদন্ত করে দেখুক।”

    আরও পড়ুন: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    আরও একটি লিফলেট!

    উল্লেখ্য তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেট ছড়ানোর খবর চাউর হওয়ার পরেই দেখা যায় আরও একটি লিফলেট ছড়িয়ে পড়েছে। এই লিফলেট ছিল বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে। তৃণমূল নেতার সন্দেহ প্রথম লিফলেট যিনি বা যারা বিলি করেছে তাঁরাই পরেরটাও ছড়িয়েছে। যদিও বিজেপি শিবিরের মতে বিপ্লব মিত্রের বিরোধী শিবিরের তৃণমূলের কোনও গোষ্ঠীর লোকেরা প্রথম লিফলেটটি ছড়িয়ে থাকতে পারে। পাল্টা বিপ্লব মিত্রের গোষ্ঠীর লোক ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তোলার উদ্দেশ্যে দ্বিতীয় লিফলেটটি ছড়িয়ে থাকতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ৫০টিরও বেশি বুথে পুনরায় ভোট করতে কমিশনে অভিযোগ জানালেন রাজু বিস্তা

    Lok Sabha Election 2024: ৫০টিরও বেশি বুথে পুনরায় ভোট করতে কমিশনে অভিযোগ জানালেন রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে পুলিশ নিয়ে চোপড়ার সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। শুক্রবার দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনই অভিযোগ করলেন দার্জিলিং (Darjeeling) কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। চোপড়া উত্তর দিনাজপুর জেলা হলেও লোকসভার নিরিখে এই বিধানসভা দার্জিলিং কেন্দ্রের মধ্যে পড়ে। এদিন তিনি বলেন, “চোপড়ায় ভোট (Lok Sabha Election 2024) হচ্ছে না। তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে। তাই, চোপড়া সহ দার্জিলিং লোকসভা আসনে ৫০ টিরও বেশি বুথে পুনরায় ভোট করার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে।”

    চোপড়ায় তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে (Lok Sabha Election 2024)

    শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে (Lok Sabha Election 2024) দার্জিলিং আসনেও ভোট চলছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া এই কেন্দ্রের অন্তর্গত। এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছেন রাজু বিস্তা। শিলিগুড়িতে একটি বুথ পরিদর্শনের পর রাজু বিস্তা বলেন, চোপড়ায় তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে। ভোটারদের বুথে যেতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে পুলিশকে সঙ্গে নিয়ে চোপড়ায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। এখানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। চোপড়ার সঙ্গে পাহাড়েরও কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এরকম ৫০ টিরও বেশি বুথে ভোট হচ্ছে না। তাই, ওই সব বুথে পুনরায় ভোট করার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে।

    আরও পড়ুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    সকাল থেকেই বিতর্ক চোপড়ায়

    এদিন ভোট (Lok Sabha Election 2024) শুরু হতেই চোপড়া বিতর্কে জড়িয়ে পরে। চোপড়ার একটি বুথে ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ, ইভিএমের পিছনে ক্যামেরা রাখা আছে। ভোটার কোথায় ভোট দিচ্ছেন সেই ছবি ক্যামেরায় ধরা পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে তৃণমূল এই কাজ করেছে। রাজু বিস্তা বলেন, তৃণমূল নেতা হামিদুর রহমান নিজে বড়লোক হওয়ার জন্য গরিব মুসলিমদের এভাবে ভোটাধিকার কেড়ে নিচ্ছেন।

     শিলিগুড়ির মেয়রকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

    বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপি ভোটারদের মধ্যে টাকা বিলি করেছে বলে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব এই অভিযোগ করেছেন। এদিন এই প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, তৃণমূল পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপির বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। গোর্খারা তাদের নিজস্ব টাকা নিয়ে যাওয়ার পথে তৃণমূল পুলিশ দিয়ে চক্রান্ত করে সেই টাকা আটকে নানান রকমের গল্প বানাচ্ছে। গৌতমদা’কে  বলব, কাচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না।  আপনি এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, না হলে আমিও মুখ খুলব আপনার বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে দ্বিতীয় দফার ভোট (Lok Sabha Election 2024) চলছে। সেই সময়ে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরাতন মালদায় সভা করলেন তিনি। মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁদের হয়ে শুক্রবার সভা করলেন মোদি। মঞ্চে মোদিকে উত্তরীয় পরিয়ে দিলেন মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দিলেন মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু। এদিন জনসভায় জনজোয়ার এবং কর্মীদের উচ্ছ্বাস দেখে কার্যত মুগ্ধ হয়ে যান মোদি।

     পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব (Narendra Modi)

    এদিন মোদি (Narendra Modi) বলেন,”আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। এত ভালবাসা নয়ত কখনও পেতাম না। এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু, আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না”। তিনি আরও বলেন,”হেলিপ্যাড থেকে দেখছিলাম প্রচুর মানুষ আশীর্বাদ দিচ্ছেন। আজ দেশে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে তাঁদের সকলকে বলছি ভোট (Lok Sabha Election 2024) দিন। তাই দেশের জন্য ভোট দিতে যান। আপনারা আজ আশীর্বাদ করছেন।”

    আরও পড়ুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে

    মোদি (Narendra Modi) বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তৃণমূল-কংগ্রেসের মতো দল শেষ হয়ে যাবে’তৃণমূল-কংগ্রেসের মতো দল আজ শেষ হয়ে যাবে। মালদা সব জায়গায় বলছেন সকলে আরও একবার মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Vote 2024: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    Lok Sabha Vote 2024: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার ভোট (Second Phase Vote) গ্রহণ। গরমের মধ্যে বেশিরভাগ মানুষ সকাল সকাল ভোট দিতে চাইছেন। ভোটকেন্দ্রের বাইরে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। আর ভোট শুরু হতেই অশান্তির ছবি রায়গঞ্জে। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূল কোঅর্ডিনেটরের বিরুদ্ধে। গোষ্ঠী কোন্দলের ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের (Raiganj) দেবীনগর ২৫নং ওয়ার্ডে। আহত ওই তৃণমূল কর্মীর নাম শ্রীবাস ঢালি। ঘটনার পর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    শুক্রবার সকালে রায়গঞ্জের দেবীনগর ২৫নং ওয়ার্ডে ভোটগ্রহন চলাকালীন তৃণমূল কর্মী শ্রীবাস বাবু স্থানীয় বুথের পাশে থাকা বাম-কংগ্রেসের টেন্টে বসেছিলেন। এরপর শ্রীবাস বাবুকে বাম-কংগ্রেসের টেন্টে বসতে দেখেই তার ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল কো-অর্ডিনেটর (TMC Coordinator) অসীম অধিকারী ও তার অনুগামীরা। তৃণমূল কর্মী হয়ে বাম-কংগ্রেসের টেন্টে বসার অপরাধে অসীম অধিকারী ও তার অনুগামীরা শ্রীবাস বাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অসীম অধিকারী।

    রায়গঞ্জের প্রার্থী কে কে?

    প্রসঙ্গত, আজ, ২৬ এপ্রিল দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ বাংলার ৩ কেন্দ্রেও। উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Vote 2024) চলছে। এ বার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিকচন্দ্র পালকে। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা আলি ইমরান (ভিক্টর)-কে। যদিও গত লোকসভা নির্বাচনে এই ৩টি আসনই বিজেপির দখলে ছিল। এবারে ৪ জুন ভোটের ফল প্রকাশ হলেই দেখা যাবে এই তিন কেন্দ্রে জয় কার হয়।

    আরও পড়ুন: ৩৭০ বিলোপের সুফল পাচ্ছে কাশ্মীর, পর্যটকদের রেকর্ড ভিড় টিউলিপ বাগানে

    মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী

    সুষ্ঠভাবে নির্বাচন করানোর লক্ষ্যে নির্বাচন কমিশন (Election commission) আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি নির্বিঘ্নে ভোট করাতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি। তবে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    Narendra Modi: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।”দলীয় প্রার্থীর সমর্থনে মালদায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসএসসি চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে তোপ দেগে মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।” একই সঙ্গে বিজেপি সরকারের কাজের খতিয়ানও দিলেন প্রধানমন্ত্রী।

    তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয় (Narendra Modi)

    এদিন বক্তব্যের শুরুতে দেশবাসীর উদ্দেশে ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী তৃণমূল এবং কংগ্রেসকে কটাক্ষ করলেন তিনি। মোদি (Narendra Modi) বলেন, “বিরোধীরা প্রথম দফার ভোটেই ধ্বস্ত হয়ে গিয়েছে। তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়। সব ধরণের দুর্নীতি হয়। এরা উন্নয়নকে আটকে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলার কাটমানি আর কমিশন ছাড়া কিছু হয় না। কৃষকদেরও ওরা ছাড়ে না। আগে বাংলা সব দিক থেকে এগিয়ে ছিল। দেশকে নেতৃত্ব দিত। বাম আমল আর এখন তৃণমূলের আমলে এই বাংলা সব দিক দিয়ে পিছিয়ে গিয়েছে।

    আরও পড়ুন: বালুরঘাটে বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল, পুলিশের সঙ্গে বচসা সুকান্তর

    সন্দেশখালি নিয়ে ফের সরব মোদি

    মোদি (Narendra Modi) বলেন, “সন্দেশখালি মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। মালদাতেও মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। কিন্তু, তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল।”তিনি আরও বলেন, “বাংলায় ৫০ লক্ষের থেকে বেশি কৃষকদের জন্য আট হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু, তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছাতে দিচ্ছে না। তৃণমূলের নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে। মালদার আম চাষিদের জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু তৃণমূল সেখানেও কাটমানি চাইবে।”

    কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে কটাক্ষ মোদির

    মোদি (Narendra Modi) বলেন, কংগ্রেস পুরো দেশে মহিলাদের মঙ্গলসূত্র এবং আদিবাসীদের গয়নার হিসাব করবে। কংগ্রেস একটা এক্সরে মেশিন নিয়ে এসেছে। মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। সেই সম্পত্তি নিজেদের ভোট ব্যাঙ্কগুলিকে দেবে। আপনাদের কষ্টার্জিত টাকা অন্যদের হাতে চলে যাবে। তৃণমূল কিন্তু এর বিপক্ষে কোনও কথা  বলছে না। সমর্থন করছে। তুষ্ঠীকরণের প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে। তৃণমূল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে। কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টীকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেন, “তুষ্টীকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share