Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • SSC Scam: হঠাৎ কেন ওএমআর সংরক্ষণের সময় কমানো হয়েছিল ২০১৬-তে? উত্তর নেই এসএসসির কাছে

    SSC Scam: হঠাৎ কেন ওএমআর সংরক্ষণের সময় কমানো হয়েছিল ২০১৬-তে? উত্তর নেই এসএসসির কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগ্য়দের সংখ্যা থেকে শুরু করে কেন ওএমআর এর সংরক্ষণের সময় কমিয়ে ১ বছর করা হল এসএসসি-র (SSC Scam) কাছে এমন অনেক প্রশ্নের কোনও উত্তর নেই। এই প্রশ্নগুলির উত্তর পেলেই এত লোককে চাকরি হারাতে হত না মনে করছে রাজ্যের শিক্ষামহল। আসল ওএমআর থাকলে আইনি প্রক্রিয়া এত জটিল হত না, বলে দাবি আইনজীবীদের। আগে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা হত ওএমআর। কিন্তু ২০১৬ সালের তৎকালীন এসএসসি চেয়ারম্যানের আমলে নিয়ম পরিবর্তন করে ১ বছরের জন্য সংরক্ষিত হচ্ছে ওএমআর। আসল ওএমআর এর স্ক্যানড কপি সিস্টেমে থাকলে অনেক আগেই যোগ্য-অযোগ্যের বাছাই সম্ভব হত। প্রশ্ন উঠছে দুর্নীতি আড়াল করতেই কি এই পদক্ষেপ করা হয়েছিল।

    ওএমআর সংরক্ষণ

    এসএসসি-র (SSC Scam) দাবি, অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল ৫২৫০ জনকে। কিন্তু হাইকোর্ট ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দেয় ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। কিন্তু এসএসসি যাঁদের অযোগ্য বলেছিল আদালতের প্রশ্ন ছিল বাকিরা যে যোগ্য তার প্রমাণ কী? এর কোনও স্পষ্ট উত্তর নেই। বরং এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানছেন, ‘‘বাকিরা যে প্রত্যেকে যোগ্য, সেই বিষয়ে নিশ্চিত নই। পুরোপুরি শংসাপত্র দিতে পারব না।’’ আগে উত্তরপত্র (ওএমআর শিট) সংরক্ষণের নিয়ম ছিল তিন বছর। হঠাৎ ২০১৬ সালেই তা কমিয়ে এক বছর করা হয়েছিল কেন? এবারও নিরুত্তর এসএসসি চেয়ারম্যান। । চাকরিহারা এবং চাকরিপ্রার্থীদের আক্ষেপ, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য এসএসসি-র নেওয়া পরীক্ষার উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো ২০১৬-তে নিযুক্ত সকলের চাকরি বাতিল করতে হত না হাইকোর্টকে। তাঁদের বক্তব্য, সে ক্ষেত্রে কারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন, তা বোঝা যেত।

    আরও পড়ুন: কালবৈশাখীর দেখা নেই, কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি!

    দুর্নীতিই কি উদ্দেশ্য

    ২০১৬ সালের পরে এসএসসি-তে (SSC Scam) নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আর হয়নি। সেই নিয়োগ প্রক্রিয়াই সম্প্রতি বাতিল করেছে হাইকোর্ট। ২০১৬-র উত্তরপত্র এক বছর সংরক্ষণ করার পরে তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে এ দিন ফের জানিয়েছেন সিদ্ধার্থ। কেন? তার সদুত্তর দিতে পারেননি তিনি। তবে মেনেছেন যে, উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো আইনি জটিলতা তৈরি হত না। তিনি জানান, ২০১৬ সালেই বদল করা হয়েছিল উত্তরপত্র সংরক্ষণ নীতি। সে বারই ওএমআর শিটের উপরে উত্তর লেখাও শুরু হয়। তার আগে এসএসসি-র উত্তরপত্র তিন বছর সংরক্ষণের নিয়ম ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, দুর্নীতি করার উদ্দেশ্যেই ২০১৬-তে উত্তরপত্র সংরক্ষণের সময় কমিয়ে এক বছর করা হয়েছিল। হাইকোর্টের তরফে বলা হয়েছে, যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করে দেয়নি এসএসসি। আর তাতেই গোটা প্যানেল বাতিল করতে হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: বালুরঘাটে বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল, পুলিশের সঙ্গে বচসা সুকান্তর

    Balurghat: বালুরঘাটে বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল, পুলিশের সঙ্গে বচসা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট (Balurghat) লোকসভার তপনের পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। একইসঙ্গে বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সেই বুথে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তখন তৃণমূল কর্মী সমর্থকরা সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি যাতে কোনও ভাবে ওই এলাকায় ঢুকতে না পারে, তাঁকে ঘিরে রাখার অভিযোগ ওঠে। গোটা ঘটনার ভিডিও তোলেন সুকান্ত। সেটি তিনি নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন বলে সূত্রের খবর।

    পুলিশ চুপচাপ বসে আছে, সরব সুকান্ত (Balurghat)

    খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাটের (Balurghat) আইসি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “প্রার্থীকেই বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ কিচ্ছু করছে না। পুলিশ চুপচাপ বসে আছে। ১০০ মিটারের মধ্যে থেকে ক্যাম্প অফিস না ওঠালে আমি এখানেই থাকব। এখান থেকে আমরা লিড পাব, সেটা ওরা জানে। তাই আমাদের মহিলা কর্মীদের হেনস্থা করছে।” বিজেপির দাবি, গঙ্গারামপুরে পুলিশকে কিনে নেওয়া হয়েছে। বারান্দায় উঠে তৃণমূলে লোকজন ভোট নিয়ন্ত্রণ করছে। আশ্রমপাড়া, অমল বন্ধু হাইস্কুলের বুথে পুলিশি নজরদারি অভাবের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    আরও পড়ুন: ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মী খুন, শোরগোল

    বাড়ি বাড়ি ঘুরে ‘টাকা বিলি করছে তৃণমূল!

    দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার (Balurghat) হরসুরা অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথে তৃণমূলের লোকজন টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঢুকছিল বলে অভিযোগ বিজেপির। সেই সময় রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের আটকায় বিজেপি। এনিয়ে দু’তরফে বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপি এই নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    তৃণমূলের গুন্ডা আবার নাকা চেকিং করছে!

    বালুরঘাটে (Balurghat) সাংবাদিক বৈঠকে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ” গঙ্গারামপুরে বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়েছি। কাল রাতে হামলাও হয়েছে আমাদের বুথ সভাপতির বাড়িতে। তাও সাহস দিয়ে বসিয়েছি। গঙ্গারামপুরেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে। গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি, তাই ওখানে অশান্তি বেশি। তৃণমূল গুন্ডা আবার নাকা চেকিং লাগিয়েছে, কারা ভোট দিতে যাচ্ছেন। যাঁরা তৃণমূল ভোটার, তাঁদেরকেই যেতে দেওয়া হচ্ছে।”

    সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত

    সস্ত্রীক ভোট দেন বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের স্ত্রী এদিন বলেন, “গোটা রাজ্যটাই ওকে ঘুরতে হচ্ছে। যতটা পারছি, ওর পাশে থাকার চেষ্টা করছি। যতটা পারছি ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করছি ওকে। খুব কম সময় পাই ওকে আমরা। আমিও কম পাই, আমার মেয়েরাও বাবাকে কম পায়। যখন পায় আর বাবাকে ছাড়তে চায় না।” পাশেই ছিলেন সুকান্ত। তাঁকে একেবারেই রাজনৈতিক প্রশ্ন করা হয়, জানতে চাওয়া তৃণমূল যে বলছে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে, এটা কি সঠিক? সুকান্ত বলেন, “কেন্দ্রের জিনিস দেখলে ভয় পায়। আমরা কথা বলে দেখছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC: বিলম্বিত বোধদয়! এবার ওএমআর শিট সংরক্ষণ করবে রাজ্য শিক্ষা দফতর

    SSC: বিলম্বিত বোধদয়! এবার ওএমআর শিট সংরক্ষণ করবে রাজ্য শিক্ষা দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: “ওএমআর শিট থাকলে আইনি জটিলতা কম হত। ফলে যোগ্যদের চাকরিও সুরক্ষিত থাকত, অযোগ্যদের তথ্যও মিলত।” কথাগুলি বললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই একই ভুল যাতে ফের না হয়, তাই ওএমআর শিট সংরক্ষণের পদ্ধতিতেই পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার।

    ওএমআর শিট সংরক্ষণ (SSC)

    জানা গিয়েছে, নতুন করে যেসব শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করা হবে, আগামী ১০ বছর পর্যন্ত সব পরীক্ষার্থীর ওএমআর শিট সংরক্ষণ করে রাখা হবে। নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখতে প্রশ্নপত্রের কার্বন কপিও থাকবে পরীক্ষার্থীদের কাছে (SSC)। নয়া এই সিদ্ধান্তে স্কুল শিক্ষা দফতরের সবুজ সঙ্কতের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে নিয়োগের যা পরীক্ষা হবে, সেখানে ওএমআর শিট সংরক্ষণ করে রাখা হবে ১০ বছর।”

    যোগ্য-অযোগ্য বাছাই সহজ হত

    শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জেরে চাকরি খুইয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন। হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এঁরা। অযোগ্যদের ভিড়ে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন যোগ্য প্রার্থীরাও। সোমবার হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর কারও কারও মতে, পরীক্ষার্থীদের ওএমআর শিট সংরক্ষণ করা থাকলে চাকরি খোয়াতে হত না যোগ্যদের। যোগ্য-অযোগ্য শনাক্ত করাও হত অনায়াস। এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান বলেন, “যোগ্য ও অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি। গত ১৩ ডিসেম্বর হলফনামা জমা দেওয়া হয়েছিল। আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় ফের ১৮ তারিখে হলফনামা জমা দেওয়া হয়েছে।”

    আরও পড়ুুন: “আরও বেশি করে ভোট দিন”, আবেদন মোদি, শাহের

    প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে ওএমআর দুর্নীতি, ওএমআর কারচুপি, ওএমআরের তথ্য লোপাট সহ নানা অভিযোগ ওঠে। এই কারচুপিতে নাম জড়ায় গাজিয়াবাদের এক সংস্থার। এনওয়াইএসএ কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডই মূল্যায়ন করেছিল ওএমআর শিট। এই সংস্থার হার্ডডিস্কে যাঁরা ১ বা ২ পেয়েছিলেন, কমিশনের সার্ভারে তাঁদের দেখানো হয়েছে ৫১ কিংবা ৫২ পেয়েছেন বলে। উল্টোটাও হয়েছে। মূল্যায়নকারী সংস্থার সার্ভারে যাঁর নম্বর দেখাচ্ছে ৪০, কমিশনের সার্ভারে তা কমিয়ে দেখানো হয়েছে ১০। এই কারচুপি রুখতেই নয়া ব্যবস্থা (SSC)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BJP: ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মী খুন, শোরগোল

    BJP: ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মী খুন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে এক বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনবন্ধু ওরফে ধনঞ্জয় মিদ্যা। তাঁর বাড়ি ময়নার বাকচা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে পানের বরোজের ভিতর থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BJP)

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীনবন্ধুবাবু বিজেপির (BJP) সক্রিয় কর্মী। এবারও লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে মিটিং, মিছিলে যেতেন। বুথ কর্মী হিসেবে দেওয়াল লিখনও করেছেন। দীনবন্ধুর বাবার নাম সুদর্শন। তিনিও গ্রাম গোড়া মহাল বিজেপির সক্রিয় কর্মী। বুধবার থেকে রহস্যজনকভাবে দীনবন্ধুবাবুর আর খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দীনবন্ধুর খোঁজে এলাকায় তল্লাশি চালাতে থাকেন। মাঝ রাতের সময় একটা পানের বোরজ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের দাবি, যুবকের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দেহের বেশ কিছুটা অংশ মাটির সঙ্গে স্পর্শ করা ছিল। হাঁটু মাটিতে লেগেছিল। খবর পেয়ে ময়না থানার পুলিশ এলাকায় পৌঁছয়। তবে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে, পুলিশ বুঝিয়ে তাঁদের থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতৃত্বের জেলা বিজেপি সভাপতি ও বিধায়ক হলদিয়া তাপসী মণ্ডল অবশ্য দাবি করেছেন, “এটা একটা পরিকল্পিত খুন। কারণ, যে ভাবে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তাতে আত্মহত্যার ঘটনা নয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। আমরা ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি। শাসক দলের ভূমিকাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্ত আমরা করাতে চাই না। সেখানে সেন্ট্রাল ফোর্স লাগবে।”রাজ্য যুব তৃণমূল সহ সভাপতি পার্থ সারথি মাইতি বলেন, “ময়নাতদন্ত হলে বোঝা যাবে, খুন না আত্মহত্যা। নিজেরা বিজেপি কর্মীকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কালবৈশাখীর দেখা নেই, কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি!

    Weather Update: কালবৈশাখীর দেখা নেই, কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: বেড়েই চলেছে গরম। পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। বৈশাখের শেষেও দেখা নেই কালবৈশাখীর। পশ্চিমের জেলাগুলিতে ত্রাহি ত্রাহি রব। শহর কলকাতাতেও রাস্তায় বেরোলেই ছ্যাঁকা লাগছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রার পারদ। বেলা ১১টার পর বাইরে বেরোতে বারণ করা হচ্ছে। ৪টের আগে রাস্তায় বেরোলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    কলকাতাতে তাপপ্রবাহ

    শহর কলকাতাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পুরো সপ্তাহ জুড়েই। শুকনো গরম ও অস্বস্তি চরমে উঠছে প্রতিদিন। এটা আরও বাড়বে, পূর্বাভাস এমনটাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটও বাড়বে। সপ্তাহান্তে গরম আরও বাড়বে, এমনটাই আশঙ্কা আবহবিদদের। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ। বৃহস্পতিবার ৪৪ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলেছে কলকাতার তাপমাত্রা। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে তিলোত্তমা।

    জেলায় জেলায় গরম

    সারা বঙ্গেই তাপপ্রবাহের সর্তকতা থাকছে আগামী এক সপ্তাহ। কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী ২৬ এপ্রিল, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর পশ্চিম, মেদিনীপুর পূর্ব,পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে বৃহস্পতিবার থেকেই।  তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। উপরের জেলাগুলিতে গরম বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা কম। 

    আরও পড়ুন: আজ শুরু দ্বিতীয় পর্বের নির্বাচন, ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ

    কালবৈশাখি কোথায়

    গোটা এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে মেলেনি কালবৈশাখীর দেখা। আবহবিদদের একাংশের কথায়, এর নেপথ্যে অন্যতম কারণ পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া। এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, আবহবিদদের একাংশের কথায়, মে মাসেও ঠিক কবে ঝড়-বৃষ্টি হতে পারে তা এখন থেকে বলা সম্ভব নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Lok Sabha Election 2024: বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিল রাজবংশী সংগঠন

    Lok Sabha Election 2024: বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিল রাজবংশী সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শুক্রবার সকাল থেকেই দ্বিতীয় দফায় ভোট হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। এই তিনটি কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। এই তিনটি কেন্দ্রের পাশাপাশি উত্তরবঙ্গের সব আসনে অন্যতম ফ্যাক্টর রাজবংশী ভোট। আর রাজবংশীদের ২৮টি দলের সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। এই কমিটিই কামতাপুরীদের অন্যতম বড় সংগঠন। ভোটের আগের দিন বড় ঘোষণা করলেন সংগঠনের সদস্যরা।

    বিজেপি প্রার্থীদের সমর্থনের ডাক

    দার্জিলিংয়ে বিজেপির টিকিটে রাজু বিস্তা এবারও লড়াই করছেন।  রায়গঞ্জে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল। আর বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি গতবার এই লোকসভা আসনেই বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঝড় তুলতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এই আবহের মধ্যে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের দ্বিতীয় দফা ভোটের আগে বিজেপিকে সমর্থনের বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

    সংগঠনের আহ্বায়ক কী বললেন?

    জানা গিয়েছে,  বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ প্রেসক্লাবে জমায়েত হয়ে বড় দাবি করে ফেললেন সংগঠনের সদস্যরা। সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সদস্যরা বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তা নিয়েই এখন নতুন চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির আহ্বায়ক তপতী মল্লিক বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে জীবন সিংহের শান্তি চুক্তি আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই আমরা এবার লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী দিইনি। শুক্রবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। তাই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের বার্তা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আশাবাদী দার্জিলিংয়ে রাজু বিস্তা, বালুরঘাটে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ৮-ঘণ্টা জেরা, নতুন কোন তথ্য পেল সিবিআই?

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ৮-ঘণ্টা জেরা, নতুন কোন তথ্য পেল সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তুর নাম জানতে পেরেছে সিবিআই।

    কেন সন্তুকে তলব

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় সিবিআইয়ে ডাকে সাড়া দিয়েছেন। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন, অয়নশীল ধৃত কুন্তল ঘোষের কথাতেই ২৬ লক্ষ টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টে ফেলেছিলেন। কিন্তু এই ২৬ লক্ষ টাকা কেন অয়ন শীল এই ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতার অ্যাকাউন্টে ফেলেছিলেন, সেই তথ্যই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্তু গঙ্গোপাধ্যায়, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত। আধিকারিকদের সঙ্গে বারংবার কথা বলার পর সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম পরিচয় সামনে আসে তদন্তকারীদের ৷ সেই মতো বেহালায় সন্তু একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। উল্লেখযোগ্য কাগজপত্র পাওয়ার পরেই সেগুলি ভালোভাবে খতিয়ে দেখে বৃহস্পতিবার সন্তুকে তলব করা হয় ৷

    আরও পড়ুন: আজ শুরু দ্বিতীয় পর্বের নির্বাচন, ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ

    এর আগেও নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার তদন্তে সন্তুর নাম প্রকাশ্যে এসেছে।  বৃহস্পতিবার নিজাম প্যালেসে সকাল ১১টা নাগাদ পৌঁছে যান সন্তু। সন্ধ্যা ৭টা নাগাদ বেরিয়ে যান। জিজ্ঞাসাবাদে কী জানিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির কাছে সন্তুর কথা প্রথম বলেছিলেন হুগলির ব্যবসায়ী অয়নই। টেট দুর্নীতির পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছিল তাঁর। ইডির দাবি, অয়ন এই সকল নিয়োগ পরীক্ষার কর্তৃপক্ষকে প্রভাবিত করে বেআইনি ভাবে পরীক্ষার্থীদের ওএমআর শিট বদলেছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন জেরায় জানিয়েছিলেন, তিনি সন্তুকে টাকা দিয়েছিলেন। আর তা দিয়েছিলেন কুন্তলের কথায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhyamik Higher Secondary Results: মে মাসেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, আগামী বছর পরীক্ষা কবে?

    Madhyamik Higher Secondary Results: মে মাসেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, আগামী বছর পরীক্ষা কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের প্রথম সপ্তাহেই ফল বের হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Higher Secondary Results)। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশিত হয়ে আসছে গত কয়েক বছর ধরে। এবারও তার অন্যথা হচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিকে ফল প্রকাশিত হবে ২ মে। আর ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

    আগামী বছর পরীক্ষা কবে? (Madhyamik Higher Secondary Results)

    আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ওই মাসেরই ২৪ তারিখে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। ২২ এপ্রিল পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।” ১৯ এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন হবে সাত দফায়। তাই মে মাসে ফল প্রকাশ হলে, তা হবে নির্বাচনের মধ্যেই। এ প্রসঙ্গে রামানুজ বলেছিলেন, “লোকসভা নির্বাচনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। তাই আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব (Madhyamik Higher Secondary Results)।”

    ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ

    এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষের পরেই ব্রাত্য জানিয়েছিলেন ফল প্রকাশ হবে ৯০ দিনের মধ্যেই। মাধ্যমিক পরীক্ষা শেষ হওযার পর ৯০ দিন হচ্ছে ১২ মে। তার আগেই জোড়া পরীক্ষার ফল বের করে দিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।বিগত বছরগুলিতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করে দেখা গিয়েছে মাধ্যমিকের ফল। এবারও সেভাবেই দেখা যাবে রেজাল্ট। এবারও রেজাল্ট দেখা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ। রেজাল্টের দিনগুলিতে চালু রাখা হবে ওয়েবসাইট দু’টি।

    আরও পড়ুুন: “চোখের জল ধরে রাখতে পারিনি”, কেন কাঁদলেন প্রধানমন্ত্রী?

    পর্ষদ সূত্রে খবর, রেজাল্টের দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে ২ মে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে স্কুলগুলিকে। জানা গিয়েছে, এবার মানব শ্রম কমিয়ে যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ভুল হওয়ার সম্ভাবনা এবার আগের চেয়ে অনেক কম হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। যন্ত্রনির্ভর কাজ হওয়ায় বজায় থাকবে স্বচ্ছতাও (Madhyamik Higher Secondary Results)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার দ্বিতীয় দফার ভোটে (Lok Sabha Election 2024) কড়া নিরাপত্তায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুর হল। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই তিনটি লোকসভাতে গতবার বিজেপি ক্ষমতায় ছিল। এবার নিজেদের আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। ভোটকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই তিনটি লোকসভা এলাকা সরগরম হয়ে রয়েছে।

    দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে (Lok Sabha Election 2024)

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ে মোট পোলিং স্টেশন ১৯৯৯ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪০৮ টি। রায়গঞ্জ মোট পোলিং স্টেশন ১৭৩০ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪১৮ টি। দার্জিলিংয়ের তুলনায় এই কেন্দ্রে ক্রিটিক্যাল বুথের সংখ্যা কিছুটা বেশি। বালুরঘাটে মোট পোলিং স্টেশন ১৫৬৯ টি। এই লোকসভায় ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৩০৮ টি। দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) ৩ টি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫২৯৮ টি। আর সব মিলিয়ে মোট ক্রিটিক্যাল  বুথের সংখ্যা ১১৩৪। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। ১২ জন পুরুষ ও ২ মহিলা প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন, যার মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা। বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। সবাই পুরুষ। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

    দ্বিতীয় দফার ভোটে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে?

    শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট (Lok Sabha Election 2024)।  দ্বিতীয় দফার ভোটে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ। দার্জিলিং লোকসভায় ৭৩৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। এই লোকসভায় ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রায়গঞ্জ লোকসভায় ২১০টি স্পর্শকাতর বুথ। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১১ কোম্পানি। বালুরঘাট লোকসভায় ১৯২টি স্পর্শকাতর বুথ রয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ৭৩ কোম্পানি। রায়গঞ্জে ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে থাকবে ২টি করে ব্যালট ইউনিট। একটি ইভিএমের ব্যালট ইউনিটে ১৫ জন প্রার্থী ও একটি নোটার অপশন থাকে। রায়গঞ্জে যেহেতু মোট ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা। বাকি দুটি লোকসভায় একটি করে ইভিএম থাকবে।

    পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি

    প্রথম দফার মত, দ্বিতীয় দফার ৩ লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনও ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।

    এক্সপেন্ডিচার পর্যবেক্ষকদের তালিকা

     দার্জিলিং :- পুষ্কর কাঠুরিয়া (ফোন নম্বর – 7318695201), (email ID  – deodarj@gmail.com) বি নিশান্থ রাও (ফোন নম্বর – 7319349201), (email ID chennai.ddit.inv3.3@incometax.gov.in) রায়গঞ্জ:-  শ্রী হারশ সিদ্ধার্থ (ফোন নম্বর – 9046227872), (Email Id – exobs.raiganj@gmail.com) বালুরঘাট :- শ্রী ভাঙ্গেপাটিল পুশকারাজ রমেশ (ফোন নম্বর :- 7586926462) (Email Id – expenditureobserver.blg6pc@gmail.com

    সাধারণ পর্যবেক্ষকের নাম, ফোন নম্বর

     দার্জিলিং :- – শ্রী বিক্রম সিং মালিক  (ফোন নম্বর – 736494505), (Email Id – genobs04darj@gmail.com) রায়গঞ্জ –  শ্রী শ্রীধর বাবু আড্ডাকানি (ফোন নম্বর – 9046227870), (Email Id – genobs.raiganj@gmail.com) বালুরঘাট – শ্রী নর্মাদেশ্বর লাল (ফোন নম্বর – 7384269466), (Email Id – generalobserver.blg6pc@gmail.com)

     পুলিশ পর্যবেক্ষকের নাম ও ফোন নম্বর

     দার্জিলিং :- শ্রী প্রদীপ কুমার যাদব (ফোন নম্বর – 7318748206), (Email Id – policeobserver24@gmail.com) রায়গঞ্জ :- শ্রী সুভাষ চন্দ্র ডুবেই (ফোন নম্বর – 9046227871), (Email Id – udpoliceobserver@gmail.com) বালুরঘাট :- শ্রী হনুমন্তারায়া (ফোন নম্বর – 7384013279), (Email Id -observerddnj@gmail.com)   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: (Murshidabad) মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিজেপি (B.J.P.) প্রার্থী গৌরী শংকর ঘোষের সমর্থনে রোড শো করলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।  জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে এই বর্ণাঢ্য রোড শো শুরু হয়। রোড শোয়ে পা মেলান কয়েক হাজার বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। রোড শো চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। চড়া রোদ ও দাবদাহ উপেক্ষা করে হাজারো কর্মী সমর্থক কয়েক কিলোমিটার হাঁটলেন প্রার্থীর সমর্থনে। প্রচুর সাধারণ মানুষ বিজেপি প্রার্থী ও তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন। তাঁদেরও অনেকে এদিন মিছিলে পা মেলান। প্রচারের একেবারে শেষ পর্বে ঝড় তুলে দিল বিজেপি। যা কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে অনেকটাই সুবিধা করবে। 

    মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    গত লোকসভা নির্বাচনেও বিজেপি এই আসনে সংখ্যাতত্ত্বের বিচারে অনেক সুবিধা জনক জায়গায় ছিল। যদিও জয়ী হন আবু তাহের খান। সংখ্যালঘু উদ্দেশ্য অধ্যুষিত এই অঞ্চলে হিন্দুদের ভোট অনেকটাই নিজেদের শিবিরে আনতে সক্ষম হয়েছিল বিজেপি। হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। এমনকী গত লোকসভায় জিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। এবার এই কেন্দ্রে জয় পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি কর্মী রঘুনাথ হাজরা এদিন বলেন, “সকাল থেকেই মিঠুনের অপেক্ষায় আমরা জড়ো হয়েছিলাম। প্রার্থীকে এবার জেতাতে হবে। এই জোর আমাদের মনে আছে। আমরা জিয়াগঞ্জ সহ আরও বেশ কয়েকটা বিধানসভা থেকে লিড দেব। এবং আমাদের প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হবে। তার জন্য প্রতিজ্ঞা নিয়ে দিনের রোড শোয়ে আমরা পা মিলিয়েছি। আমরা প্রচারে বেশ ভাল সাড়া পাচ্ছি। গতবার একটুর জন্য হাতছাড়া হয়েছিল এই লোকসভা কেন্দ্র। এবার আর সেটা হবে না আমরা এই কেন্দ্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিতে চাই”। এদিন জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত রোড স করে বিজেপি। এদিন বেলা বারোটা নাগাদ জিয়াগঞ্জ বাগদহের মোড় থেকে গৌরীশংকর ঘোষ কে সঙ্গে নিয়ে রোড-শো শুরু হয়। জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড হয়ে জিয়াগঞ্জ বাজারের রাজপথ ধরে নেতাজি মূর্তি পাদদেশে মিঠুন চক্রবর্তীর রোড শো শেষ হয়। রোড শোয়ে উপচে পড়়ে ভিড়।

    বিজেপি সোনার বাংলা উপহার দেবে

    এবার বিজেপি মিঠুনকে বাংলা এবং ত্রিপুরায় তারকা প্রচারকের তালিকায় রেখেছে। অন্যদিকে, মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। নবগ্রামের চাণক এলাকায় তিনি নামেন। তারপরেই তার প্রচার শুরু হয়। সেখানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেন, “বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড়ের পাশাপাশি স্থানীয় মানুষজন মহাগুরুকে দেখার জন্য ভিড় করে। এদিনের সভায় মিঠুন বলেন, বিজেপি প্রার্থীকে জয়ী করুন। বিজেপি সোনার বাংলা উপহার দেবে। আর তৃণমূলের নাম করে বলেন, অন্যদলকে ভোট দিলে চাকরি দুর্নীতি, বালি চুরি, গরু চুরি, সন্দেশখালির মতো মেয়েদের ওপর অত্যাচার হবে। এদিন মিঠুন তাঁর সিনেমার কয়েকটি ডায়লগ একটু ঘুরিয়ে বলেন। কারণ, সিনেমার দায়লগে কয়েকটি শব্দ নাকি হিংসাশ্রয়ী। আদর্শ আচরণ বিধির জন্য মিঠুনের নতুন ডায়লগে প্রচুর হাততালি পড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share