Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Kolkata Metro: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    Kolkata Metro: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির পর এবার কলকাতাতেও চলবে  চালকবিহীন মেট্রো (Kolkata Metro)। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলবে পাঁচটি রেক। এই রেক চলবে চালকবিহীন অবস্থায়। তবে আপাতত মোটরম্যান থাকবেন কেবিনে৷ গোটা বিষয়টি তিনি পর্যবেক্ষণ করবেন ৷ যদি প্রয়োজন হয় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন। ইতিমধ্যেই অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল রান সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

    চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান

    মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ২ রাউন্ড ট্রায়াল রান চালান হয়। সর্বোচ্চ ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে ট্রায়াল রান। ইস্ট-ওয়েস্ট করিডোরে রয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBCTC)। এতে রয়েছে অটোমেটিক ট্রেন প্রোটেকশন, অটোমেটিক ট্রেন অপারেশন ও অটোমেটিক ট্রেন সুপারভিশনের সুবিধা। এই ট্রায়াল রানের সময় স্বয়ংক্রিয় ব্রেক, মোটোরিং এবং নির্দিষ্ট গতির মধ্যে ট্রেন থামানোর মতো বিষয়গুলি পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও ট্রেনের সঠিক পাশের দরজা কুলছে কি না, বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ঠিকভাবে কাজ করছে কি না, সেই বিষয়গুলিও এদিন পরীক্ষা করে দেখা হয়।

    আরও পড়ুন: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    আধুনিক রেক

    শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই শীঘ্র এই পরিষেবা চালু করতে চাইছে রেল। সেই অনুযায়ী বারবার পরীক্ষা চলছে নয়া প্রযুক্তির পাঁচটি রেক নিয়ে ৷ চালকবিহীন রেক (Kolkata Metro) তৈরি করছে বেঙ্গালুরু আর্থ মুভার লিমিটেড। একটি রেকে থাকবে ৬টি বগি। রাজ্যের সংস্কৃতির কথা মাথায় রেখে রেকের নকশা করা হয়েছে। এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার রাস্তা আরও চওড়া করেছে মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ শীতাতপ এই মেট্রোয় সাশ্রয় হবে বিদ্যুৎখরচও। যাত্রীদের সুবিধার জন্য প্রতি বগিতে থাকবে ‘টকিং পয়েন্ট’৷ কোনও সমস্যা হলে সরাসরি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলা যাবে। প্রতি রেকের দাম ৬৫ কোটি টাকা। বিশেষ সফটওয়্যারের সাহায্যে চালক ছাড়াই ছুটবে মেট্রো। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ রয়েছে শহরে। জেলাতেও মাঘের মাঝামাঝি ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীতসুখের মধ্যেই ফের  বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বদলাতে পারে আবহাওয়া। তবে তার আগে সোমবার সকালে রোদ ঝলমলে আকাশের সঙ্গেই ছিল উত্তুরে হাওয়া। সোমবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। 

    শহরে শীতের হাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যায়। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। ২৯ জানুয়ারি কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশেই থাকতে পারে। কলকাতার পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। এদিকে কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়। 

    বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। তার পর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। 

    আরও পড়ুুন: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    উত্তরের হাওয়া

    সোমবার উত্তরের সব জেলায় মাঝারি কুয়াশা থাকবে ভোর এবং সকালের দিকে। এছাড়া উত্তরের সব জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। মালদা ও উত্তর -দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত বেশি কুয়াশা রয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: “যাঁদের খাবার জুটতো না, তাঁদের আজ তিনতলা বাড়ি”, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

    Murshidabad: “যাঁদের খাবার জুটতো না, তাঁদের আজ তিনতলা বাড়ি”, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনেক কাউন্সিলর আছেন, যাঁরা দোতলা, তিনতলা বাড়ি করেছেন। অথচ তাঁদের বাড়িতে একটা সময় খাবার জুটতো না। তার মানেই তাঁরা দুনম্বরি করেছেন। আমি তাঁদের বিরুদ্ধে অভিযোগ করব। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” আজ রবিবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়ক জাকির হোসেন নিজের কার্যালয় থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেন। জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের মুখেই শোনা গেলে তৃণমূল কাউন্সিলরদের দুর্নীতির কথা। ফের চরম অস্বস্তির মধ্যে তৃণমূল। 

    তৃণমূল মানুষকে শোষণ করে (Murshidabad)

    রঘুনাথগঞ্জে (Murshidabad) জাকির হোসেন নিজের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। তিনি দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি না থাকলে দলের অনেক মেম্বার হেরে যেতেন। এই সব তৃণমূল নেতাদের ৫০০, ১ হাজার ভোট পাওয়ার ক্ষমতা ছিল না। কারণ তাঁরা মানুষকে কেবল শোষণ করেন।”

    রাজ্যে তৃণমূল সরকারের কয়লা, বালি, গরু, মাটি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সমবায়ের টাকা নয়ছয়, পুরসভায় নিয়োগ দুর্নীতি, মিড-ডে-মিল, আম্ফান, যশ, চাল, ত্রিপল, আবাস, রেশন দুর্নীতি নিয়ে বিরোধীরা বারবার সমালোচনা করেছে। ইতিমধ্যে বেশ কিছু দুর্নীতির তদন্ত সিবিআই, ইডি করছে। রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতা ইতিমধ্যেই জেলে বন্দি রয়েছেন।

    বিজপির বক্তব্য

    জঙ্গিপুরের (Murshidabad) এই তৃণমূল নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলার বিজেপি সহ-সভাপতি জয়দেব দাস বলেন, “বিধায়ক জাকির হোসেন তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতিতে এই কথা বলেছেন। পুরসভা থেকে পঞ্চায়েত সর্বত্র তৃণমূল দুর্নীতিগ্রস্থ নেতাদেরকে কেবলমাত্র টিকিট দেয়। আর এরপর তাঁরাই সাধারণ মানুষের অধিকার লুট করে শোষণ করেন। কিছু দিন আগে তিনি নিজেই পুরপ্রধানের বিরুদ্ধে ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন। আজ তিনি তাঁর সঙ্গে একমঞ্চে মিটিং করছেন। তিনি একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আবার পরক্ষণেই দুর্নীতিগ্রস্থ তৃণমূল নেতাদের সঙ্গে কথা ঘোরাফেরা করছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: বিহারে রাজনৈতিক সংকট, বাংলা সফর বাতিল করলেন অমিত শাহ

    Amit Shah: বিহারে রাজনৈতিক সংকট, বাংলা সফর বাতিল করলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাংলা সফর। রবিবারই তাঁর কলকাতায় পা রাখার কথা ছিল। সোমবার একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল শাহের। যারমধ্যে সায়েন্স সিটির নাগরিক কনভেনশন, বারাসাত ও মেচেদাতে কর্মীসভাও ছিল। তবে বিশেষ পরিস্থিতিতে সেই সভা বাতিল হল। তার কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এবং সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবার বিজেপির সহযোগী হতে পারেন বলে খবর ছড়িয়েছে।

    বিহার সফরে অমিত শাহ?

    শোনা যাচ্ছে, আজ শনিবারই বিহারের রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা করতে পারেন নীতীশ। সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রবিবার জেডি(ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। মনে করা হচ্ছে সোমবারই বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারের এমন পরিস্থিতিতে সে রাজ্যে সফর করতে পারেন অমিত শাহ এবং সে কারণেই তাঁর বাংলা সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এর সবটাই অনুমান। তার কারণ অমিত শাহের (Amit Shah)  বঙ্গ সফর বাতিল নিয়ে কোনও রকমের কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।

    গত ২৯ নভেম্বর কলকাতায় সভা করেন অমিত শাহ

    এর আগে, গত ২৯ নভেম্বর বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ। সে সময়ে ধর্মতলায় এক বড় জনসভায় বক্তব্য রাখেন শাহ। লোকসভা ভোটের আগে এমনিতেই শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতি ও সন্ত্রাস ইস্যুতে কোণঠাসা হয়ে রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। ঠিক এই আবহে দলীয় কর্মীদের অক্সিজেন দিতে ফের আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah) । তবে শেষ মুহূর্তে তা বাতিল হল। তবে লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার তিনি বাংলা সফর করতে পারেন বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indi Alliance: ‘ইন্ডি’ জোটে লেগেছে ঠোকাঠুকি! রাহুলকে বহরমপুর স্টেডিয়াম দিল না মমতার প্রশাসন

    Indi Alliance: ‘ইন্ডি’ জোটে লেগেছে ঠোকাঠুকি! রাহুলকে বহরমপুর স্টেডিয়াম দিল না মমতার প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ইন্ডি’ জোট (Indi Alliance) একেবারে ঘেঁটে ঘ। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে কি না, তা নিয়ে জটিলতা অব্যাহত। বুধবার তৃণমূল নেত্রী মমতা জানিয়ে দেন, আগামী লোকসভা ভোটে বাংলায় তৃণমূল একাই লড়াই করবে। রাহুল গান্ধী না জানিয়ে বাংলায় আসায় উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জেরেই  কয়েকদিন আগে কোচবিহারে রাহুল গান্ধীর মঞ্চ খুলে দেয় মমতার পুলিশ। এমনকী শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভার অনুমতি পাওয়া নিয়ে জলঘোলা হয়েছে। এ বার অধীরের লোকসভা কেন্দ্রেই রাহুলের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

    ঠিক কী অভিযোগ? (Indi Alliance)

    ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আবার ২৮ জানুয়ারি বাংলায় আসবেন রাহুল। আগামী ১ ফেব্রুয়ারি বহরমপুরে থাকার কথা তাঁর। রাহুল-সহ কংগ্রেস নেতৃত্বের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। সেই অনুমতি প্রশাসন বাতিল করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশাসনিক সভা রয়েছে বহরমপুর স্টেডিয়ামে। রাজ্য সরকারের সভা পূর্ব নির্ধারিত। মুর্শিদাবাদের জেলাশাসক তাদের জানিয়ে দিয়েছে বহরমপুর স্টেডিয়াম দেওয়া যাবে না। বিকল্প হিসাবে নিকটবর্তী এফইউসি মাঠ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রশাসন। কিন্তু, কংগ্রেসের দাবি, ওই মাঠে রাহুল এবং তাঁর গোটা টিমের রাত্রিবাসের জন্য পর্যাপ্ত জায়গাই নেই। স্বাভাবিকভাবে বার বার রাহুলের সভা বা কংগ্রেস কর্মীরা মমতার প্রশাসন, পুলিশের বাধার মুখে পড়ায় ইন্ডি জোটের (Indi Alliance) ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    প্রদেশ কংগ্রেস সভাপতি কী বললেন?

    প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, আমরা বহুদিন আগে স্টেডিয়াম চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। এতদিন কিছু বলেনি। কিন্তু, আমাদের কর্মসূচির দুদিন আগে অনুমতি বাতিল করার ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    তৃণমূলের জেলা নেতা অপূর্ব সরকার বলেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি পূর্ব নির্ধারিত। আর এটা তৃণমূল বাধা দিয়েছে এমন নয়। প্রশাসন মনে করেছে বলেই অনুমতি দেয়নি। আর অন্য কে কোথায় সভা করবে, সেটা তাঁদের দলীয় ব্যাপার। তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জোট (Indi Alliance) ভেস্তে দেওয়ার জন্য অধীর চৌধুরীকে দায়ী করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: আরও পারদ পতন কলকাতায়, মাস-শেষে কি ফের বৃষ্টি! কী বলছে পূর্বাভাস?

    Weather Update: আরও পারদ পতন কলকাতায়, মাস-শেষে কি ফের বৃষ্টি! কী বলছে পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৌষের শেষ থেকেই কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা (Weather Update)। মাঘের মাঝামাঝিও শীতাতুর পরিবেশ শহরে। শীতের শেষ স্পেলটা ভালভাবে উপভোগ করল রাজ্যবাসী। চলতি সপ্তাহে শুক্র, শনি ও রবি ছুটির (Winter in Bengal) তিনদিন শীত বিলাসেই কাটলো কলকাতার। চিড়িয়াখান, ভিক্টোরিয়া, যাদুঘর কলকাতার সাবেক পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে ভিড় জমলো ইকো পার্ক, নিকো পার্ক, এয়্যারক্র্যাফ্ট মিউজিয়াম, সায়েন্স সিটি চত্বরে। জমজমাট কলকাতা বইমেলাও। ভিড় দেখা গেল ময়দান চত্বরেও।

    শীতের শহর

    হাড়কাঁপানো শীতের দেখা না মিললেও কনকনে উত্তুরে হাওয়ার কারণে কলকাতা-সহ (Weather Update) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমের দিকেই। হাওয়া অফিস (Winter in Bengal) জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের নেই। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনও তাপমাত্রায় বিশেষ বদল দেখা যাবে না। শনিবার সকালেও শহরের আকাশে কুয়াশার দাপট ছিল। বেলা বাড়তে রোদ ঝলমলে পরিবেশের সঙ্গে রয়েছে শীতল হাওয়া।

    আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাত, বিশেষ বেঞ্চ গঠন শীর্ষ আদালতের

    বৃষ্টির পূর্বাভাস

    নতুন মাসের প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে (Weather Update)। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ। শনিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হবে। জলীয় বাতাস ঢুকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দার্জিলিঙে শনিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হলেও কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এবং কালিম্পং এলাকায় পার্বত্য এলাকায় আবহাওয়া (Weather Update) শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা আছে। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায় থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে কোল্ড-ডে পরিস্থিতির মতো আবহাওয়া তৈরি হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purulia: ‘গাছ পাগল’ দুখু মাঝির অতি কষ্টের জীবনে সুখ এনে দিল পদ্মশ্রী সম্মান

    Purulia: ‘গাছ পাগল’ দুখু মাঝির অতি কষ্টের জীবনে সুখ এনে দিল পদ্মশ্রী সম্মান

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘গাছ পাগল’ দুখু মাঝির অতি কষ্টের জীবনে সুখ এনে দিল পদ্মশ্রী সম্মান। গত ১০ থেকে ১২ বছরে পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছেন। এখনও সেই কাজ করে চলেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত গাছ লাগাবেন, এমনটাই ইচ্ছে। এলাকায় তিনি ‘গাছ দাদু’ নামে পরিচিত। পুরুলিয়ার (Purulia) এই গাছপ্রেমীকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দিতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। এই খবরে এলাকায় খুশির আবহ।

    সিন্ডরি গ্রামে সাজো সাজো রব (Purulia)

    পুরুলিয়ার (Purulia) সিন্ডরি গ্রামের বাসিন্দা দুখু মাঝি। তাঁকে এতদিন সকলে গাছ পাগল বলতেন। এখন তাঁর পদ্মশ্রী সাম্মনে মাতোয়ারা গোটা গ্রাম। এজন্য গোটা গ্রামে সাজো সাজো রব। নিজের খাওয়া-দাওয়া বাদ দিয়ে কেবল গাছই লাগান তিনি। নিজের ছেলেমেয়েকে অনেক কষ্ট করে বড় করে তুলেছেন তাঁর স্ত্রী। বাড়িতে একমাত্র আয়ের উৎস হল চাষবাস। তাঁর গাছ লাগানোর প্রচেষ্টার মধ্যে যে দেশের বড় সম্মান লুকিয়ে ছিল, তা আজ সকলে বুঝতে পারছেন।

    কী বলেন দুখু মাঝি?

    ভারত সরকারের পদ্মশ্রী সম্মানের কথা শুনে দুখু মাঝি (Purulia) বলেন, “আমার খুব ভালো লাগছে। জীবনে কখনও ভাবিনি এই ভাবে আমাকে সম্মাননা দেওয়া হবে। তবে গাছ লাগানো আমার একটা বড় নেশা। পুরস্কার আমার আশার বাইরে ছিল। গত ১০-১২ বছর ধরে আমি গাছ লাগিয়ে চলেছি। এক সাহেব বলেছিলেন, একদিন দেশে অক্সিজেনের অভাব হবে। এই কথা ভীষণ ভাবে আমার অন্তরকে নাড়িয়ে দিয়েছিল। পুরুলিয়ায় অনেক গাছ আমি লাগিয়েছি। আরও গাছ লাগাবো।”

    গাছ লাগানোর অনুপ্রেরণা

    সূত্রে জানা গিয়েছে, ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’ এই কথার অর্থ বুঝতে খুব একটা দেরি হয়নি দুখুবাবুর। মাত্র ১২ বছর বয়স থেকে গাছ লাগাতে শুরু করেন এবং আজ ৭৮ বছরেরও থেমে নেই তিনি। সাইকেল নিয়ে ঘোরাঘুরি করেন। ফাঁকা জায়গা দেখলেই গাছ বসিয়ে দেন। একটা সময় লাক্ষা চাষের জন্য কুসুম, কুল গাছ লাগিয়েছেন। এছাড়াও বট, আম, জাম, পলাশ, কাঁঠাল, কৃষ্ণচূড়া সহ প্রছুর গাছ লাগিয়েছেন। গাছ লাগিয়ে কেবল ছেড়ে দিতেন না। সেই সঙ্গে  গাছের পরিচর্যাও করতেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: নামল পারদ! কাঁপুনি ধরানো উইকএন্ড, ফের নিম্নচাপের আশঙ্কা

    Weather Update: নামল পারদ! কাঁপুনি ধরানো উইকএন্ড, ফের নিম্নচাপের আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রোদ ঝলমলে পরিবেশ। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই আকাশে শীতের সোনালি রোদের দেখা মিলেছে। সঙ্গে নেমেছে পারদ। শুক্র-শনি-রবি লম্বা ছুটি জমে যেতে পারে উত্তুরে হাওয়ার দাপটে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। এরপর রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সোম ও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

    শহরে শীতের দাপট

    শুক্রবারের পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রাও ছিল বেশ কম। সারা দিনে ২২.২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি পারদ। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। শুক্রবার শহরের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু জেলায় কোল্ড ডে পরিস্থিতিও তৈরি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।‌ 

    আরও পড়ুন: ইউপিআই কী? ‘চায়ে পে চর্চা’য় মাক্রঁকে বোঝালেন মোদি

    বৃষ্টির সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল ঘটতে পারে। জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে দিকে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Supreme Court: প্রাথমিক নিয়োগের কোনও মামলা হবে না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে, নির্দেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: প্রাথমিক নিয়োগের কোনও মামলা হবে না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা (Primary Recruitment Scam) নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক নির্দেশিকার মাধ্যমে শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়ে দিল, ২০১৪ সালের প্রাথমিকের টেট এবং ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানি আর করতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আগামী মার্চ মাসে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। ততদিন সুপ্রিম কোর্টের এই রায় বহাল থাকবে। যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না।

    ঠিক কী অভিযোগ নিয়ে মামলা?

    ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Recruitment Scam) নিয়ে বড় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একাধিকবার এই মামলার শুনানি হয়। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করতে বলেছিলেন কলকাতা হাইকোর্টর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে জানিয়েছিল, আপাতত নামের তালিকা প্রকাশ করতে হবে না, কিন্তু মামলার শুনানি হবে সিঙ্গল বেঞ্চেই। 

    সুপ্রিম কোর্টি কী আর্জি করা হয়েছিল?

    এরই পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানান, যাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বেঞ্চে যেন ওই মামলার শুনানি না হয়। সুপ্রিম কোর্টে এক মামলাকারী এই দুই বিচারপতিকে মামলা থেকে সরানোর আবেদন জানান। তাঁদের অভিযোগ ছিল, হাইকোর্টের মামলার উপরে রাজ্যের ৫৮ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। তাঁর বক্তব্য, প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Scam) বিভিন্ন রকম রায় দিচ্ছেন তাঁরা (দুই বিচারপতি)। তাই মামলা ডিভিশন বেঞ্চে সরানো হোক। 

    এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) এ বিষয়ে চাকরি না-পাওয়া পরীক্ষার্থীদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে। মার্চ মাসে ফের শুনানি হবে। ততদিন একক বিচারপতির বেঞ্চে কোনও শুনানি হবে না। প্যানেলের নাম-ধাম প্রকাশের উপরেও স্থগিতাদেশ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: শিক্ষা সংক্রান্ত সব মামলা সরল বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে, কী কারণ?

    Calcutta High Court: শিক্ষা সংক্রান্ত সব মামলা সরল বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে, কী কারণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেডিকেলে ভর্তি দুর্নীতি (Medical College Admission Scam) সহ যাবতীয় শিক্ষা দুর্নীতি মামলা সরানো হল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে। এখন থেকে নতুন বেঞ্চে এই মামলাগুলি শোনা হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের (Calcutta High Court) তরফে।

    নজিরবিহীন সংঘাতের সাক্ষী হাইকোর্ট

    বৃহস্পতিবার দিনভর নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল হাইকোর্ট। মেডিকেল কলেজে ভর্তি প্রসঙ্গে অনিয়মের মামলা নিয়ে বুধবার থেকেই হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের টানাপোড়েন চলছিলই। যা চরম পর্যায়ে পৌঁছে যায় বৃহস্পতিবার। এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এজলাসে বসেই বিস্ফোরক অভিযোগ আনেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী, কেন বিচারপতি সৌমেন সেনের ইম্পিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না, সেই নিয়েও প্রশ্ন তোলেন। সেই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই রাতে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে গেল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। বৃহস্পতিবার রাতে একটি নির্দেশিকা জারি করে জানাল, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। নির্দেশিকায় জানানো হয়, বিচারপতি সেনের বেঞ্চে থাকা শিক্ষা সংক্রান্ত আপিল মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুনবে। আগামী শুক্রবার থেকে রস্টার পরিবর্তনের নির্দেশ কার্যকর হবে।

    আরও পড়ুন: মেডিকেলে ভর্তি দুর্নীতির তদন্ত করবে সিবিআই, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    ঘটনার সূত্রপাত ঠিক কী?

    ঘটনার সূত্রপাত বুধবার। মূল বিতর্ক ছিল মেডিকেলে ভর্তি সংক্রান্ত একটি মামলাকে (Medical College Admission Scam) কেন্দ্র করে। অভিযোগ ছিল, ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে কেউ কেউ মেডিকেলে ভর্তি হয়েছেন। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ (Calcutta High Court)। কিন্তু বিচারপতির এই নির্দেশে এক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। তখন ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দেয়। বুধবার বিকেলে এর পর আবার মামলাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। সিবিআই এবং মামলাকারী তাঁকে মৌখিক স্থগিতাদেশের কথা জানায়। কিন্তু বিচারপতি পাল্টা জানান, স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র না পেলে তিনি তা মানতে পারবেন না। এর পরেই সিবিআইকে তদন্তে এগোনোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলায় এফআইআরও দায়ের করতে বলেন। 

    নির্দেশনামায় তীব্র অসন্তোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    বৃহস্পতিবার তা অন্য পর্যায়ে পৌঁছে যায়। এদিন সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআইয়ের দায়ের করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। এর পরই এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা সংক্রান্ত তাঁর নির্দেশনামায় বিচারপতি সেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করেন, বিচারপতি সেন ‘রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা’ ব্যক্তির মতো আচরণ করছেন। প্রশ্ন তোলেন, “কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না?’’ এমনকী, নিজের নির্দেশনামায় এই কথা লেখেনও বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share