India AI Impact Summit: চিনা রোবট-কুকুরকে নিজস্ব উদ্ভাবন দাবি করায় এআই সম্মেলন থেকে বরখাস্ত গালগোটিয়া বিশ্ববিদ্যালয়

galgotias-university-expelled-from-india-ai-summit-for-displaying-chinese-made-robot-dog-as-its-own

মাধ্যম নিউজ ডেস্ক: চিনে তৈরি রোবট-কুকুর নিয়ে বিতর্কের জেরে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়কে (Galgotia University) ইন্ডিয়া এআই সামিট থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট (India AI Impact Summit) থেকে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়কে তাদের স্টল সরিয়ে নিতে এবং জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিনে তৈরি একটি রোবট-কুকুরকে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি হিসেবে প্রদর্শনের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিতর্কের কেন্দ্রে ‘ওরিয়ন’ (India AI Impact Summit)

পুরো ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে (India AI Impact Summit) গালগোটিয়া বিশ্ববিদ্যালয় নিজেদের স্টলে (Galgotia University) সরাসরি চিনে তৈরি করা একটি রোবট-কুকুরকে নিজেদের উদ্ভাবন ও উৎপাদন দাবি করে প্রচার করে বেরিয়েছে। বিশ্ববিদ্যালয় দাবি করে, ওই  রোবট-কুকুরটির নাম ‘ওরিয়ন’। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা দাবি করেছিলেন যে, এটি তাদের নিজস্ব ৩৫০ কোটি টাকার এআই প্রজেক্টের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এমনকি বেশ কিছু ভিডিওতে দেখা যায় যে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই রোবটটির ভিডিও শেয়ার করে প্রশংসা করেছিলেন।

একটা শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে এটা করল?

কিন্তু পরে জানা যায়, বিশ্ববিদ্যালয়টি যাকে নিজেদের উদ্ভাবন হিসেবে তুলে ধরছে সেটি আসলে চিনা কোম্পানি ‘ইউনিট্রি’ (Unitree) তৈরি করেছে। যার দাম আনুমানিক ২-৩ লক্ষ টাকা। সামাজিক মাধ্যমের অনেকই তথ্য ও প্রমাণ দিয়ে নেট নাগরিকরা বলেন, রোবটটি আসলে ইউনিট্রি গো-২ (Unitree Go2) মডেলের একটি চিনা পণ্য, যা অনলাইনে সহজেই কেনা যায়। এমনকি রোবটটির শরীরের এক জায়গায় চিনা কোম্পানির লোগোও স্পষ্টই দেখা যাচ্ছিল। খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, কীভাবে অন্য দেশের প্রস্তুত সামগ্রীকে নিজেদের বলে প্রচার করল একটি শিক্ষা প্রতিষ্ঠান? একটি চিনা সংস্থার তৈরি পণ্যকে নিজেদের বলে দাবি করে ফলাও প্রচার চালানো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। নেটাগরিকদের একাংশ কেন্দ্রীয় সরকারকেও একহাত নেয়। তাদের প্রশ্ন, কী করে এধরনের জিনিস সম্মেলনে প্রবেশ করল? কেন কেউ খতিয়ে দেখল না? এর পরই, পদক্ষেপ গ্রহণ করা হয় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এইভাবে মিথ্যা তথ্য দিয়ে এআই সামিটে অংশগ্রহণ করায় কড়া অবস্থান নিয়েছে আয়োজক সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

সরকারের কড়া পদক্ষেপ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এআই সামিটের (India AI Impact Summit) আয়োজকরা। কারণ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে চিনা পণ্যকে ‘ভারতীয় উদ্ভাবন’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এর ফলে মেক ইন ইন্ডিয়া (Make in India) এবং ভারতের এআই মিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় (Galgotia University) কর্তৃপক্ষকে অবিলম্বে সামিট প্রাঙ্গণ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশের পর তাদের স্টলটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।

চিনের একটি সংস্থার দাবি

বিশ্ববিদ্যালয়ের (Galgotia University) বক্তব্যের বিরুদ্ধে একটি এক্স হ্যান্ডল কমিউনিটি ব্যাপক ভাবে আপত্তি জানিয়েছে। এতে দাবি করা হয়, রোবটটিকে নিজস্ব হিসেবে উপস্থাপন করেনি বলে যে দাবি করছে তা কার্যত মিথ্যা। কমিউনিটি নোটে বলা হয়েছে, এআই সামিটের (India AI Impact Summit) উপস্থাপনার সময় রোবটটিকে স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরি করেছে বলে বর্ণনা করেছিল। এমনকি চিন-সংযুক্ত একটি এক্স অ্যাকাউন্টও বিশ্ববিদ্যালয়ের দাবিটি পোস্ট করেছে। দিল্লিতে এআই সামিটে এই বিতর্কিত শিক্ষা প্রতিষ্ঠানের চিনা রোবট ইউনিট্রি গো২-কে তাদের নিজস্ব উদ্ভাবন হিসেবে সাফ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বক্তব্য

গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের (Galgotia University) তরফে বলা হয়, আমরা কখনই বলেনি যে রোবটটি আমাদের তৈরি। এটিকে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এবং এআই সিস্টেম পরীক্ষার জন্য কেনা হয়েছিল। সেই সঙ্গে আরও বলা হয়, রোবটটির সফটওয়্যার মডিউল নিয়ে তারা কাজ করছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে (India AI Impact Summit) দেখা যাচ্ছে কীভাবে তাঁকে ঘিরে একতা উত্তেজনা এবং আকর্ষণের ভরকেন্দ্র হয়েছে। রোবোডগটি আসলে একটি চীন-নির্মিত ইউনিট্রি গো২ এবং অভ্যন্তরীণ উদ্ভাবন নয়। প্রকৃতপক্ষে, ইউনিট্রি গো২ একটি বাণিজ্যিকভাবে উপলব্ধ, ব্যাপকভাবে উৎপাদিত রোবোডগ যা প্রায় ২-৩ লক্ষ টাকা দিয়ে সহজেই কেনা যায়।

কংগ্রেসের তোপ

রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কটাক্ষ করেছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি সরকার যাচাই না করেই চিনা পণ্যকে ভারতের সাফল্য হিসেবে প্রচার করছে। এই ‘রোবোডগ ফিয়াস্কো’ বা রোবট-কুকুর কেলেঙ্কারি (India AI Impact Summit) বর্তমানে ভারতের প্রযুক্তি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারকে আরও দায়বদ্ধতার দিকে নজর দিতে হবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share