মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই-এর প্রশংসায় পঞ্চমুখ ইমানুয়েল মাক্রঁ (Emmanuel Macron)। বললেন, “ভারত এমন কিছু তৈরি করেছে যা অন্য কোনও দেশ পারেনি।” এআই সামিটে (India Ai Summit) ডিজিটাল বিপ্লবের প্রশংসা করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই (UPI) -এর প্রশংসা করে বলেন, “ভারত এমন একটি কৃতিত্ব অর্জন করেছে যা অন্য কোনও দেশ পারেনি।১৪০ কোটি মানুষের জন্য একটি ডিজিটাল পরিচয় তৈরি করা কম বড় বিষয় নয়।”
ভারত পরিবর্তনের উদাহরণ (India Ai Summit)
দিল্লিতে এআই সামিটে (India Ai Summit) বক্তব্য রাখার সময় মাক্রঁ (Emmanuel Macron) একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দশ বছর আগে মুম্বইয়ের একজন হকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেন না— ঠিকানা নেই, কাগজপত্র নেই, সুযোগ নেই। আজ সেই একই হকার তাঁর ফোনের মাধ্যমে দেশের যে কোনও ব্যক্তির কাছ থেকে তাৎক্ষণিকভাবে এবং বিনামূল্যে পেমেন্ট গ্রহণ করছেন। এটা গোটা বিশ্বের কাছে বিরাট আলোড়ন।”
ইউপিআইতে মোহিত মাক্রঁ
তবে এই (India Ai Summit) প্রথমবার নয় যে, মাক্রঁ (Emmanuel Macron) ইউপিআই-এর প্রশংসা করলেন। ২০২৪ সালে ভারত সফরের সময় জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চা খাওয়ার পর মোদি যখন নিজের ফোনে থাকা ইউপিআই ব্যবহার করে বিল মেটান, তখন মাক্রঁ বেশ অবাক ও অভিভূত হয়েছিলেন। বলেছিলেন, ভারতের মতো দেশে এই ডিজিটাল লেনদেন অত্যন্ত চমৎকার।
ফ্রান্সে ইউপিআই
২০২৩ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন যে, ভারতীয় পর্যটকরা ফ্রান্সে ইউপিআই ব্যবহার করতে পারবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ফ্রান্স ইউরোপের প্রথম দেশ হিসেবে ভারতের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম গ্রহণ করে। ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থা এনপিসিআই (NPCI) ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং ফরাসি সংস্থা লাইরা (Lyra)-এর মধ্যে একটি চুক্তির দৌলতে ফ্রান্সজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিপণীগুলিতে ইউপিআই (UPI) ব্যবহার শুরু হয়। এতে দুই দেশের মধ্যে ডিজিটাল পেমেন্টে বিরাট গতি আসে। এর ফলে ফ্রান্সে ভারতীয় পর্যটক এবং পড়ুয়ারা তাদের ফোন থেকে ইউপিআই (UPI) অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।
ভারত-ফ্রান্স সম্পর্ক
তাঁকে এআই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মাক্রঁ বলেন, “এআই সামিটে (India Ai Summit) ফিরে আসাটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এই প্ল্যাটফর্মটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিশ্বব্যাপী ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা পালন করবে।” মাক্রঁর (Emmanuel Macron) এই প্রশংসা দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন ঘটায়।

Leave a Reply