মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির (Weather Update) হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণের অন্তত নটি জেলা। ইতিমধ্যে চার জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারি বৃষ্টি বা দুর্যোগের (Rain Forecast) আপাতত তেমন কোথাও সম্ভাবনা নেই।
সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে ব্রজপাতও (Weather Update)। মাঝে মাঝে বইবে ঝোড় হাওয়া। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে। বাঁকুড়ায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আলাদা করে সতর্কতা করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এই জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ভাবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি সময়ে আবহাওয়া (Rain Forecast) মূলত শুকনো থাকবে বলে জানা গিয়েছে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি
রাজ্যে শীত পেরিয়া বসন্ত শুরু হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। এ ছাড়া রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামেনি। কলকাতার উপকণ্ঠে সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুরি এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (Rain Forecast) হতে পারে। তবে এই জেলাগুলিতে আলাদা করে সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস জানিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই। সময়ের সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে।

Leave a Reply