Blog

  • Shah Rukh Khan: চোখের সমস্যায় নাজেহাল শাহরুখ, হতে পারে অস্ত্রোপচার! যাবেন আমেরিকা

    Shah Rukh Khan: চোখের সমস্যায় নাজেহাল শাহরুখ, হতে পারে অস্ত্রোপচার! যাবেন আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই সময় সামান্য সময়ের জন্য হাসপাতালে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাঁকে চোখের সমস্যার (Eye Problem) জন্য বিদেশে পাড়ি দিতে হতে পারে। চলছে সেই প্রস্তুতি। বর্তমানে চোখের সমস্যায় নাজেহাল অবস্থা তাঁর।

    সূত্রের খবর

    সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কিংখানের অস্ত্রোপচার হতে পারে। সেই জন্য তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। তবে সেখানে খুব একটা লাভ হয়নি। তবে চোখের সমস্যা নিরাময় করার জন্য তাঁকে বিদেশে যেতে হবে।

    আইপিএল জয়ের পর উল্লাস করেননি (Shah Rukh Khan)

    গত মে মাসে আমেদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড বাদশা (Shah Rukh Khan)। এই ম্যাচে একদিকে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং অপর পক্ষে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে ফাইনালে চলে গিয়েছিল নাইটরা। তবে ম্যাচ জয়ের পর খুব একটুও উল্লাস করতে দেখা যায়নি শাহরুককে। পরেই জানা গিয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও এরপর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে তিনি স্বপরিবারে গিয়েছিলেন। এমনকি ফারহা খানের মায়ের শেষ কৃত্য অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তবে তাঁর পরনে চোখে (Eye Problem) ছিল কালো চশমা।

    আরও পড়ুনঃ রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    আসছে ‘কিং’ সিনেমা

    চোখের মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ‘পাঠান’, ‘জওয়ান’ সিনেমার মতো সুপার হিট মুভি দিয়েছেন তিনি। তবে খুব শীঘ্রই ‘কিং’ নামক একটি অ্যাকশন সিনেমা করছেন। ছবির পরিচালক সুজয় ঘোষ। মুখ্য ভূমিকায় থাকবেন শাহরুখ (Shah Rukh Khan) এবং তাঁর বিপরীতে থাকবেন অভিষেক বচ্চন। শুটিং হয়েছে লন্ডনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Olympics 2024: কেরল থেকে সাইকেলে প্যারিস! ৩০টি দেশ ঘুরে অলিম্পিক্সের আসরে নীরজ-ভক্ত

    Olympics 2024: কেরল থেকে সাইকেলে প্যারিস! ৩০টি দেশ ঘুরে অলিম্পিক্সের আসরে নীরজ-ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়টা কম নয় ২ বছর। আর পথটা, ২২০০০ কিলোমিটার। সাইকেল চালিয়ে অবশেষে কালিকট থেকে প্যারিসে (Paris) পৌঁছেছেন নীরজ চোপড়ার ভক্ত (Neeraj Chopra Fan) ফায়েস আশরাফ আলি। এটাও সম্ভব! বাস্তব তাই বলছে। ২০২২ সালের ১৫ অগাস্ট কেরলের কালিকট থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন ফায়েস। তাঁর লক্ষ্য ছিল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে (Olympics 2024) সামনে থেকে নীরজকে সমর্থন করা। ৩০টি দেশ পেরিয়ে অবশেষে তিনি প্যারিসে গিয়ে পৌঁছেছেন। 

    শান্তি ও ঐক্যের বার্তা

    মূলত শান্তি ও ঐক্যের বার্তা দিতে ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন আলি। ভারত থেকে বেরিয়ে মোট ১৭টি দেশে সাইকেল চালিয়ে গত বছরের ১ অগাস্ট বিকেলে বুদাপেস্টে যান তিনি। সেখানে তিনি জানতে পারেন, টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া সেখানে রয়েছেন।

    বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অ্যাথলিট দলের সঙ্গে ছিলেন তিনি। সেই সময় তিনি চেষ্টা করে নীরজের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর নীরজ তাঁকে প্যারিসে আমন্ত্রণ জানান। আশরাফ বলেন, “নীরজ আমাকে বলেছিলেন, সাইকেলে করে লন্ডনে এলেন, প্যারিসে চলে আসুন অলিম্পিক্সের (Olympics 2024) আসরে। তখনই লক্ষ্য স্থির করি।”

    আরও পড়ুন: সনাতন ধর্মে অগাধ আস্থা! মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    প্যারিসে পদকের আশা

    আলি চার জোড়া পোশাক, একটা তাঁবু একটা স্লিপিং ব্যাগ, একটা ম্যাট নিয়ে রওনা দিয়েছিলেন অলিম্পিক্সের (Olympics 2024) উদ্দেশে। সব মিলিয়ে তাঁর সাইকেলের ওজন যায় প্রায় ৫০ কিলো। তিনি বলেন, ‘আমি হোটেলে একদিনও থাকিনি এবং আমি যাওয়ার পথে কিছু স্পনসর পেয়েছি। এরমাঝে আমাকে কেরলে যেতে হয়েছিল ভিসার জন্য।’ সম্প্রতি তিনি প্যারিস অলিম্পিক্সে ইন্ডিয়া হাউসে গিয়ে পৌঁছেছেন। আপাতত তিনি এখন প্যারিসেই থাকবেন। ৮ অগাস্ট নীরজের হয়ে গলা ফাটাবেন ফের একটা স্বর্ণ পদকের জন্য। ২০২০ টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জয় করেছিলেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra Fan)। আশা করা হচ্ছে, এই বছরও তিনি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: অপহরণ করে দলে যোগদান করিয়েছে তৃণমূল! খোঁজ নেই বিজেপির প্রধানের

    Cooch Behar: অপহরণ করে দলে যোগদান করিয়েছে তৃণমূল! খোঁজ নেই বিজেপির প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানকে অপহরণ করে দলে যোগদান করানোর অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ ২নং ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু, খোঁজ নেই প্রধানের।

    ঠিক কী অভিযোগ? (Cooch Behar)

    ২৭ জুলাই তুফানগঞ্জ-২ নং ব্লকের (Cooch Behar) বারকোদালি ১নং অঞ্চলের প্রধান সুদর্শন রায় এবং দুজন পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ঘটা করে তৃণমূলের পক্ষ থেকে তা প্রচার করা হয়েছিল। কিন্তু, যোগদানের আগে থেকেই বিজেপির প্রধানকে তৃণমূল অপহরণ করে বলে অভিযোগ। বিজেপির পঞ্চায়েত প্রধান সুদর্শন রায়ের স্ত্রী সুধা রায় বলেন, “আমার স্বামী বিজেপি ছাড়েনি। আসলে তৃণমূল জোর করে স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। পরে, যোগদানের বিষয়টি জানতে পারি। তারপরও তৃণমূল আমার স্বামীকে কোথায় রেখেছে জানি না। পাঁচদিন হয়ে গেল স্বামী বাড়ি ফেরেননি। আমি থানায় অভিযোগ দায়ের করেছিলাম। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তাই, বাধ্য হয়ে আমরা জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলাম। সমস্ত বিষয়টি তাঁকে আমরা জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। স্বামী কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষাই দিন গুনছি।”

    আরও পড়ুন: টয়োটা ফরচুনার, পাজেরো, জিপ কম্পাস, মারুতি জেন, তৃণমূল ব্লক সভাপতির গ্যারাজ যেন শো-রুম

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই অপরহণের অভিযোগ নিয়ে বিজেপির জেলা (Cooch Behar) সহ সভাপতি উৎপল দাস বলেন, “এভাবে জোর করে দল টেনে কোনও লাভ নেই। কারণ, ওই প্রধান মনে প্রাণে বিজেপি। অপরহণ করে তাঁকে তৃণমূল করা হয়েছে। এসব করে কোনও লাভ নেই। কারণ, প্রধান বাড়ি ফিরলেই ফের বিজেপিতে ফিরবেন, এই বিশ্বাস আমাদের আছে।” তৃণমূল নেতাদের বক্তব্য, “কোনও অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এখন বিজেপি (BJP) এসব অপপ্রচার করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahool-Federation conflict: রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    Rahool-Federation conflict: রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: টালিগঞ্জে জট এখনও কাটেনি। সোমাবারের পর মঙ্গলবারও রইল টলিপাড়া স্তব্ধ। বন্ধ শুটিং, বৈঠক পাল্টা বৈঠকেও কোনও সমাধানের ইঙ্গিত মিলছেনা। ভারতলক্ষ্মী স্টুডিওতে গিয়ে দেখা গেল জনশূন্য। সোমবার ১২০ থেকে ১৩০ জন পরিচালক ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেন। প্রতিবাদী পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool-Federation conflict) নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলা টলিডের ফেডারেশন। এই ফেডারেশনের মাথায় সভাপতি হিসেবে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর অবশ্য স্পষ্ট বক্তব্য, “ফেডারেশনের এখানে কিছু করার নেই। পরিচালকদের সঙ্গে কথা হবে সামনাসামনি। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গায় স্থির থাকবে।” রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে দৌরাত্ম্য এবং আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। তবে তৃণমূল ঘনিষ্ঠ পরিচালক বা কলাকুশলীরা রাজনৈতিক রঙ না দেখার কথা বলেছেন। অপরে প্রতিবাদী পরিচালকেরা রাহুলের পাশে দাঁড়িয়ে শুটিং বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন আলোচনার পথ খোলা রয়েছে।

    ফেডারেশনের চাপে বন্ধ কাজ (Rahool-Federation conflict)

    সোমবার রাত ৮টায় ডিরেক্টরস গিল্ডের বৈঠকে পরিচালকদের পক্ষ থেকে যাঁরা উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী। তাঁদের স্পষ্ট বক্তব্য ছিল, “এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। ফ্লোরে কাজ বন্ধ থাকুক এটা কেউ চান না, কিন্তু আমাদের চাপ দিয়ে বন্ধ করানো হয়েছে শুটিং। ফেডারেশনের দৌরাত্ম্যে কাজ রীতিমতো বন্ধ করতে বাধ্য করা হয়েছে।” যদিও সোমবার সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফেডারেশনকে (Rahool-Federation conflict) আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলেন পরিচালকেরা। কিন্তু শুটিং বন্ধের দায় প্রতিবাদী পরিচালকদের ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, “সম্পূর্ণ বিষয় কিছু পরিচালকদের ষড়যন্ত্র।”

    আরও পড়ুনঃ মাথায় তৃণমূল মন্ত্রীর ভাই, ফেডারেশনের ‘দৌরাত্ম্যে’ টলিপাড়ায় বন্ধ শুটিং

    ফেডারেশন একক ভাবে আইন তৈরি করেছে

    চিত্র পরিচালক অঞ্জন দত্ত বলেছেন, “রাহুলকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়েছিল, এখন এর সঙ্গে আরও ৪০০ পরিচালকের সমস্যা যুক্ত হয়েছে। ফেডারেশন (Rahool-Federation conflict) একক ভাবে আইন তৈরি করেছে ফলে বিনিয়োগে সমস্যা হবে।” পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমরা আর টেকনিশিয়ানরা আলাদা, সেটা আজ প্রথম জানলাম। তবে এখানে আমরা-ওরা তত্ত্ব নিয়ে নয়, সমস্যার সমাধান খুঁজতে একজোট হয়েছি।” আবার রাজ চক্রবর্তী বলেছেন, “ফেডারেশন কাজ বন্ধের বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা টেনেছে। তবে এই কথা প্রসঙ্গে কাজ বন্ধ করা হয়নি। আমাদের ফ্লোরে না ঢুকতে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad landslides: ভারী বৃষ্টিতে কেরলের ওয়েনাড়ে ধস, মৃত্যু ৮০ পার! চাপা পড়ে শতাধিক

    Wayanad landslides: ভারী বৃষ্টিতে কেরলের ওয়েনাড়ে ধস, মৃত্যু ৮০ পার! চাপা পড়ে শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। মঙ্গলবার ভোর ৩টে নাগাদ কেরলের (Kerala) ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় প্রথম ধস (Wayanad landslides) নামার খবর পাওয়া যায়। এরপর ভোর ৪টে ১০ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। শেষ খবর মেলা পর্যন্ত ধসে চাপা পড়ে অন্তত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বৃষ্টিতে ভূমিধসে আটকে প্রায় শতাধিক মানুষ। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ-এর অতিরিক্ত দলকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দফতর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে গতি আনতে ডেকে পাঠানো হয়েছে সেনাবাহিনীকেও। তবে বৃষ্টির কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

    উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর

    গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে ওয়েনাড়ে। তবে মঙ্গলবার ভোরে বৃষ্টির জেরে ধস (Wayanad landslides) নামে ওয়েনাড়ে। ধসের খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। মঙ্গলবার সকালে কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন জানিয়েছিলেন, আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে বাড়তে থাকতে নিহতদের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮৪-তে। এছাড়াও ধ্বংসস্তূপে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝা।

    জরুরি সহায়তার জন্য চালু হেল্পলাইন নম্বর 

    বিপর্যয়ে আটকে পড়া মানুষদের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। জরুরি সহায়তার জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বরও। সকাল ৭টা ৩০ মিনিটে তামিলনাড়ুর সুলুর থেকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার পাঠানো হয়। ভূমিধসে আহত ১৬ জনকে ওয়েনাডের মেপ্পাদির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই বিষয়ে নজর রাখছেন। তিনি বলেছেন, ওয়েনাড়ে ভূমিধসের (Wayanad landslides) পরে সমস্ত সম্ভাব্য উদ্ধার কাজ তৎপরতার সঙ্গে করা হচ্ছে।   

    আরও পড়ুন: মালগাড়ির সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি কামরা

    কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রীর (Kerala) 

    এ প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।

    উল্লেখ্য, পরিস্থিতি যাতে আর খারাপ না হয় তার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৫টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। যে জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে কাসারগোড, কন্নুর, ওয়েনাড়, কোঝিকোড় এবং মাল্লাপুরম। এসব জেলায় বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ranbir Kapoor: সনাতন ধর্মে অগাধ আস্থা, মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    Ranbir Kapoor: সনাতন ধর্মে অগাধ আস্থা, মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মের প্রতি তাঁর অগাধ আস্থা। প্রতি দিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েই ঘুমোতে যান অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি এক পটকাস্টে উদ্যোক্তা নিখিল কামাথের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা। ধর্ম (Sanatan Dharma) থেকে রাজনীতি, কেরিয়্যার সবকিছু নিয়েই নিজের মত ব্যক্ত করেছেন রণবীর। অভিনেতা জানান, রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তা না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার তাঁকে প্রতি মুহূর্তে আকর্ষণ করে। 

    ঈশ্বরে বিশ্বাস

    আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাস্তবেও সনাতন ধর্মের (Sanatan Dharma) প্রতি গভীর আস্থা ঋষি কাপুর পুত্রের।  রণবীর (Ranbir Kapoor) বলেন, “আমার বাবা খুবই ধার্মিক ছিলেন। মা বরং বাবার মতো ততটা ধার্মিক ছিলেন না। কিন্তু বাবা ধর্মচর্চা করতে ভালবাসতেন বলে, মা-ও সঙ্গ দিতেন। আমরা তখন ছোট। দেখতাম বাবা-মাকে। বাচ্চারা তো বাবা-মাকেই অনুকরণ করার চেষ্টা করে। তাই ঈশ্বর-ভাবনা আমার ভাল লাগে। আমি বহু আগেই বুঝতে পেরেছিলাম, আমার প্রার্থনার জোর আছে। ঈশ্বরের কাছে কিছু চাইলে, তা খুব সহজেই পেয়ে যেতাম। তাই খুব ছোট বয়সেই, আমি ঈশ্বরের কাছে কিছু চাওয়া বন্ধ করে দিই। হয়তো কোনও এক বর্ষার দিনের জন্য সেই প্রার্থনার সুযোগ বাঁচিয়ে রাখতাম। আমি আসলে নিজের সঙ্গেই কথা বলতাম। তবে, মনে আছে, সেই সময় থেকেই ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম। এখন আমি যে জায়গায় আছি, তা নিয়ে আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” 

    সনাতন ধর্মে আস্থা

    রণবীর কাপুর (Ranbir Kapoor) এখনও নিশ্চিত করেননি যে তিনি ‘রামায়ণ’-এ রয়েছেন কিনা, তবে সীতা রূপী সাই পল্লবীর পাশে ভগবান রামের বেশে রণবীরের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। রণবীর বেশ কিছুদিন ধরে এই চরিত্রের জন্য কঠোর প্রশিক্ষণও নিয়েছেন। সনাতন ধর্মের উপর বিশ্বাস নিয়ে রণবীর বলেন, “আমি সনাতন ধর্মের উপর বিশ্বাস করতে শুরু করেছি। বেশ কয়েক বছর ধরে এই ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি। সনাতন ধর্মের প্রভাব কী, তা জানতে আমি গভীরে গিয়ে বিষয়টা দেখেছি।”

    আরও পড়ুন: পাইন গাছের বর্জ্য ব্যবহার করেই জীবিকা অর্জনের সুযোগ, পথ দেখাচ্ছেন দুই বোন

    প্রধানমন্ত্রী মোদির ব্যবহারে মুগ্ধ

    ওই সাক্ষাতকারে রাজনীতি থেকে চলচ্চিত্র নানা জগৎ নিয়ে কথা বলেন রণবীর (Ranbir Kapoor)। অভিনেতা জানান তিনি খুব বেশি চিন্তা করেন না রাজনীতি নিয়ে। ভবিষতে রাজনীতি আসবেন কিনা সে নিয়েও কিছু ভাবেননি, তবে আপাতত তিনি আসতে চান না। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলার দক্ষতা, তাঁর ব্যবহার, তাঁর আঙ্গিক, রণবীরকে আকর্ষণ করে। অভিনেতার কথায়, ৪ থেকে ৫ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে দেখা হয়েছিল।  যেখানে অভিনেতা এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর কথার মধ্যে এমনই এক বিষয় রয়েছে যা সবার উপর ছাপ ফেলে। রণবীর সেই মিটিংয়ে মোদির প্রবেশের মুহূর্তটিরও উল্লেখ করেন। তিনি জানান, সেই মুহূর্তের মধ্যে যে একটা চৌম্বকীয় আকর্ষণ ছিল। রণবীর আরও জানান মোদি মিটিংয়ে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি রণবীরের বাবার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী মোদির ব্যবহারের সঙ্গে সিনে দুনিয়ায় বলিউড বাদশা শাহরুখ খানের কিছুটা মিল রয়েছে বলেও জানান রণবীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

    Paris Olympics 2024: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: একই অলিম্পিক্সে (Paris Olympics 2024) দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মনু ভাকেরের। এবারে তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। ব্যক্তিগত বিভাগের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ স্কোরে হারিয়ে দিলেন মনু ও সরবজ্যোৎ। উল্লেখ্য, চলতি অলিম্পিক্সেই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। আবার সেই মনু ভাকেরের (Manu Bhaker) হাত ধরেই পদক পেল ভারত। 

    রেকর্ড গড়লেন মনু ভাকের (Manu Bhaker) 

    স্বাধীনতার আগে ভারতের হয়ে নরমান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। ১৯০০ সালের অলিম্পিক্সে সেই নজির গড়েছিলেন তিনি। উল্লেখ্য, সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স। অ্যাথলেটিক্সে রুপো জিতেছিলেন তিনি। প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। তার ১২৪ বছর পর স্বাধীন ভারতে প্রথমবার অলিম্পিক্সে দুটি পদক জিতলেন এক ভারতীয়। সেই অনন্য নজির গড়লেন মনু ভাকের। গত রবিবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। এরপর মঙ্গলবার মিক্সড ইভেন্টে (Paris Olympics 2024) সরবজ্যোতের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। 

    আরও পড়ুন: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    মনু ভাকেরকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর   

    ভারত দ্বিতীয় পদক জেতার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরআগে মনু ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পরেও তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অলিম্পিক্সে (Paris Olympics 2024)  দ্বিতীয় পদক জয়ের পর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের শুটাররা আবার দেশকে গর্বিত করলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংকে। দুজনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছেন। ভারত আপনাদের নিয়ে উল্লসিত। মনু পর পর দুটি পদক জিতলেন। খুব ভাল ধারাবাহিকতা দেখালেন তিনি।” 

    প্রসঙ্গত, অলিম্পিক্সে (Paris Olympics 2024) এখনও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট বাকি আছে। সেখানেও লড়বেন মনু। এর আগে টোকিও অলিম্পিক্সে আশা জাগিয়েও পিস্তলের যান্ত্রিক ত্রুটির জন্য তেমন কিছু করতে পারেননি তিনি। তবে এবারের অলিম্পিক্সে মনুর একের পর এক সাফল্যে আশায় বুক বাঁধছেন প্রতিটি ভারতীয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tipu Sultan: কাফেরদের রক্তেই জ্বলজ্বল করে তাঁর অস্ত্র! এমনটাই তলোয়ারের হাতলে লিখেছিলেন টিপু

    Tipu Sultan: কাফেরদের রক্তেই জ্বলজ্বল করে তাঁর অস্ত্র! এমনটাই তলোয়ারের হাতলে লিখেছিলেন টিপু

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আমার তলোয়ার কাফেরদের রক্তের জন্যই জ্বলজ্বল করছে’’, এমন কথা বলেছিলেন টিপু সুলতান (Tipu Sultan)। শুধু বলা নয়, নিজের তলোয়ারের হাতলেও এই কথা খোদাই করে রেখেছিলেন টিপু, যিনি একাধিক হিন্দু হত্যার নিষ্ঠুর খলনায়ক বলে বিবেচিত হন। কাফের বা বিধর্মী হিন্দুদের প্রতি তাঁর নৃশংসতার অসংখ্য নজির রয়েছে। সাধারণভাবে আঠারো শতকের শেষের দিকে মহীশূরের শাসক টিপু সুলতানকে বামপন্থী ইতিহাসবিদরা সবসময়ই একজন মহান বীর হিসেবে চিহ্নিত করে তাঁকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দেন। তিনি নাকি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেও প্রচার করা হয়। তবে আসল সত্য হল, তিনি ছিলেন একজন বর্বর শাসক এবং নিপীড়ন করাই ছিল তাঁর কাজ। তৎকালীন ভারতবর্ষের কর্নাটক সমেত মহীশূর এবং মালাবার অঞ্চলে টিপু সুলতান ব্যাপকভাবে ধর্মান্তকরণের কাজ শুরু করেন। জানা যায়, তলোয়ারের জোরে তিনি ৪ লাখেরও বেশি হিন্দুকে ধর্মান্তরিত করেন।

    সাংবাদিক সুশান্ত সিন্হার একটি ইউটিউব ভিডিও (Tipu Sultan) ভাইরাল হয়েছে 

    সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস নাও নব ভারতে’র এডিটর সুশান্ত সিন্হার একটি ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি টিপু সুলতানের (Tipu Sultan) নিষ্ঠুরতা এবং নৃশংসতাকে তুলে ধরেছেন। এক্ষেত্রে বেশ কতগুলি ঐতিহাসিক বইয়ের উল্লেখ করেছেন সুশান্ত সিন্হা যার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘মালাবার ম্যানুয়াল’, ‘মহীশূর গেজেটিয়ার’ এবং ‘কেট ব্রিটলব্যাঙ্ক’ ও ‘দ্য লাইফ অফ টিপু সুলতান’। উল্লেখযোগ্যভাবে, ওই ভিডিওতে সুশান্ত সিন্হা তথ্য ও প্রমাণ সমেত তুলে ধরেছেন যে কীভাবে জোরপূর্বক ইসলাম ধর্মে হিন্দুদের ধর্মান্তরিত করতেন টিপু। এনিয়ে বিস্তারিত বর্ণনা করেছেন সুশান্ত সিন্হা, যা বিভিন্ন ইতিহাসবিদ সমেত ব্রিটিশ আধিকারিকরাও মেনে নিয়েছেন। এখানেই সুশান্ত সিন্হা উল্লেখ করেন যে টিপু সুলতানের তলোয়ারের হাতলে লেখা ছিল, ‘‘আমার তলোয়ার কাফেরদের রক্তের জন্যই জ্বলজ্বল করছে।’’

    টিপু সুলতানের (Tipu Sultan) আতঙ্কে ৩০ হাজারেরও বেশি হিন্দু ত্রাভাঙ্কোরে আশ্রয় নিয়েছিলেন 

    তাঁর এই ধরনের মনোভাবই প্রতিফলন ঘটায় ঠিক কতটা নৃশংস তিনি ছিলেন! হিন্দুদের প্রতি ঠিক কী মনোভাব রাখতেন টিপু! কতটা ধর্মান্ধ তিনি ছিলেন! তবে বামপন্থী সমেত বেশ কিছু রাজনৈতিক দল তোষণের রাজনীতির কারণে এই সমস্ত তথ্যগুলিকে বিকৃত করে এবং জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর উদ্দেশ্যে টিপু সুলতানকে এক মহান শাসক হিসেবে আখ্যায়িত করে। টিপু সুলতান (Tipu Sultan) কাফের অর্থাৎ হিন্দু এবং খ্রিস্টানদের ইসলামের ধর্মান্তরিত করার জন্য বেশ কতগুলো নৃশংস পদ্ধতি নিয়েছিলেন বলে জানা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল, জনগণের মধ্যে জোরপূর্বক খতনা করা অর্থাৎ যাকে পোশাকি ভাষায় বলে মুসলমানীকরণ, হিন্দুদের জোর করে গরুর মাংস খাওয়াতেন, এর পাশাপাশি মন্দির ও গির্জাগুলিতে আক্রমণও চালাতেন টিপু। তৎকালীন দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের মহীশূর, মালাবার অঞ্চলের ব্রাহ্মণ, নায়ার সমেত অন্যান্য বেশিরভাগ শ্রেণির প্রতিই তিনি ছিলেন অত্যন্ত নৃশংস। তিনি  হিন্দু অভিজাতদের অপহরণ করতেন বলেও অভিযোগ ওঠে। শুধুমাত্র টিপু সুলতানের আতঙ্কে, অত্যাচারে সন্ত্রস্ত হয়ে ৩০ হাজারেরও বেশি হিন্দু ত্রিবাঙ্কুরে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।

    টিপুর এমন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রাজা রাম বর্মা

    তবে টিপুর এমন অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষের এগিয়ে এসেছিলেন বেশ কিছু হিন্দু রাজা। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণ মালাবারের রাজা রাম বর্মা। টিপু সুলতানের অত্যাচারের (Brutality of Tipu Sultan) বিরুদ্ধে তিনি একটি বিদ্রোহে নেতৃত্ব দেন বলে জানা যায়। পরবর্তীকালে কোদাভার হিন্দুরাও বিদ্রোহ ঘোষণা করে টিপুর বিরুদ্ধে। এখানেও টিপু বিদ্রোহ দমন করে হিন্দুদের ইসলাম ধর্মে জোরপূর্বক ধর্মান্তরিত করেন। যার সংখ্যা ছিল ৫০ হাজারেরও বেশি। এর পাশাপাশি নারী-শিশু সহ হাজার হাজার হিন্দুকে হত্যা করেছিলেন টিপু সুলতান।

    কর্নাটকের কংগ্রেস সরকার টিপু সুলতান জয়ন্তীও পালন করেছে  

    নিজের দখলে থাকা অঞ্চলগুলিকে ইসলামীকরণের (Brutality of Tipu Sultan) উদ্দেশ্যে অসংখ্য হিন্দু মন্দিরও টিপু ধ্বংস করেছিলেন বলে জানা যায়। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। কেরল রাজ্যের গুরুভায়ুর মন্দির তিনি লুট করেন বলে জানা যায়, কান্নুরের থালিপারাম্বা মন্দিরকেও ধ্বংস করেছিলেন টিপু। হিন্দুদের ওপর অত্যাচার, মন্দির ধ্বংস, ধর্মান্তকরণ সমেত অন্যান্য বর্বর কাজ করে খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছেন টিপু সুলতান, তারপরেও শুধুমাত্র তোষণের রাজনীতির কারণেই স্কুলের পাঠ্যপুস্তকগুলিতে তাঁকে নায়ক হিসেবে চিত্রায়িত করা হয়েছে। শুধু তাই নয় কর্নাটকের কংগ্রেস সরকার টিপু সুলতান জয়ন্তীও পালন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raju Bista: অলিম্পিক্সে দুর্নীতির প্রতিযোগিতা হলে, তৃণমূল কংগ্রেস স্বর্ণ পদক পেত, কটাক্ষ রাজু বিস্তার

    Raju Bista: অলিম্পিক্সে দুর্নীতির প্রতিযোগিতা হলে, তৃণমূল কংগ্রেস স্বর্ণ পদক পেত, কটাক্ষ রাজু বিস্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে দুর্নীতির প্রতিযোগিতা হলে, তৃণমূল কংগ্রেস স্বর্ণ পদক পেত। সংসদে এভাবেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) । একইসঙ্গে তাঁর অভিযোগ, “রাজ্যের উপর ৭ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছে তৃণমূল (TMC) । তাঁর আরও অভিযোগ পরিকল্পনা মাফিক দার্জিলিংয়ে বদলে দেওয়া হচ্ছে জনসংখ্যার বিন্যাস। দার্জিলিং, ডুয়ার্স এবং তরাই এলাকায় এই ঘটনা ঘটছে। এর স্থায়ী সমাধানের জন্য কেন্দ্র সরকারকে হস্তক্ষেপের আবেদন জানান তিনি।

    বাংলার অর্থনৈতিক অধঃপতনের জন্য দায়ী তৃণমূল (Raju Bista)

    দার্জিলিঙে দু-বারের সংসদ রাজ্যের শাসক দলকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন এবং এদিন (Raju Bista) সংসদে বলেন, “প্রত্যেকটি সরকারি প্রকল্পে দুর্নীতি করছে শাসক দলের লোকেরা। স্বচ্ছ ভারত মিশন, গ্রাম সড়ক যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। এদিন কটাকে সুরে দার্জিলিং-এর সাংসদ বলেন, “যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন ‘বেস্ট বেঙ্গল’ ছিল আর আজ শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য তা ‘ওয়োর্স্ট বেঙ্গল’-এ পরিণত হয়েছে। সংসদের বাজেটের উপর আলোচনা চলাকালীন এই অভিযোগ করেন তিনি।

    ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা (TMC)

    রাজ্যের শাসক দলকে (TMC) ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করে রাজু। তাঁর অভিযোগ, “যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে লুট করার জন্য এদেশে এসেছিল, শাসক দল একইভাবে জনগণের টাকা লুট করছে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্বচ্ছ ভারত, এমজিনারেগা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বর্ডার এরিয়া ডেভলপমেন্ট ফান্ড প্রত্যেক প্রকল্পে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে বলে অভিযোগ দার্জিলিংয়ের সাংসদের (Raju Bista)।

    রাজ্যের ঋণ ৭ লক্ষ কোটি

    রাজ্য যেভাবে মুড়ি-মুড়কির মত ঋণ নিচ্ছে তারও সমালোচনা করেন তিনি। (Raju Bista) বলেন, “সিপিএম ৩৪ বছর রাজত্ব করে ১.৯০ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছিল। এবং শাসক দল মাত্র ১ দশকে সেই ঋনের বোঝা বাড়িয়ে ৭ লক্ষ কোটি টাকায় নিয়ে গিয়েছে। রাজ্যকে দেনার দায়ে ডুবিয়ে দিতে চাইছে মমতাজ সরকার। তাঁর অভিযোগ বর্তমান (TMC) সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না। রাজ্য শুধু পিছিয়ে যাচ্ছে। রাজ্যের প্রতি ব্যক্তি আয় উত্তর-পূর্বের রাজ্যগুলির তুলনাতেও কম। একটা সময় ছিল যখন ভারতবর্ষের ৩০% উৎপাদন পশ্চিমবঙ্গ থেকে হত। এখন তা কমতে কমতে ৩% এসে ঠেকেছে। বিভিন্ন প্রকল্পের সাথে আধার লিঙ্ক করে দুর্নীতি কিছুটা ঠেকানো গিয়েছে বলে দাবি রাজুর। তাঁর দাবি রাজ্যে আগে ৩.৮৮ কোটি ১০০ দিনের কাজের প্রকল্পের উপভোক্তা ছিলেন। আধার লিঙ্ক করিয়ে দেখা যায় সেই সংখ্যা কমে ২.৫ কোটিতে এসে ঠেকেছে।  অর্থাৎ রাজ্যে ১কোটি ৩৩ লক্ষ ফেক এমজিনারেগা কার্ড বানানো হয়েছিল।

    আরও পড়ুন: বাংলায় দিন বদল হবেই, দিল্লিতে বৈঠকে বিজেপি সাংসদদের উজ্জীবিত করলেন মোদি

    যেগুলি বাংলাদেশিরা ব্যবহার করছিলেন। একইভাবে রাজ্যে যত দুর্নীতি যেমন চিটফান্ড দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, ১০০ দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, গরু পাচার, বালি চুরি, কয়লা পাচার সবেতেই তৃণমূল নেতাদের যোগ প্রকাশে এসেছে।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anubrata Mondal: জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না কেষ্ট মণ্ডল, থাকতে হবে তিহাড়েই

    Anubrata Mondal: জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না কেষ্ট মণ্ডল, থাকতে হবে তিহাড়েই

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট (Anubrata Mondal)। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের এই তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার ডিভিশেন বেঞ্চ। এদিন সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখনও জেলেই রয়েছেন তিনি। তবে আদালত নির্দেশ দিয়েছে, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে, মামলার তদন্তে সহযোগিতা করতে হবে এবং সাক্ষীদের কোনও ভাবেই প্রভাবিত করতে পারবেন না।

    ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন(Anubrata Mondal)

    গরুপাচার মামলায় ২০২২ সালে অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এরপর তাঁকে প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়। তারপর তাঁকে দিল্লির তিহাড় জেলে স্থানান্তর করা হয়। আবার ইডি আর্থিক দুর্নীতি মামলায় ওই বছরের নভেম্বর মাসেই গ্রেফতার করেছিল। এরপর থেকে টানা জেলে বন্দি রয়েছেন এই তৃণমূল নেতা। তবে ইডির দায়ের করা মামলা দ্রুত দিল্লির আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আগে বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও প্রভাবশালী বলে কেষ্টর আবেদন খারিজ হয়ে গিয়েছিল। 

    আরও পড়ুনঃ জমি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা চুটকির কীর্তি জানলে চমকে যাবেন  

    আদালতে সওয়াল-জবাব

    মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ (CBI) থেকে অনুব্রতের (Anubrata Mondal) জামিনের বিরোধিতা করে আইনজীবীরা বলেন, “মামলায় অনুব্রত বেশ প্রভাবশালী নেতা। জামিন পেলে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে পারেন।” পাল্টা কেষ্টর আইনজীবী মুকুল রহতগি আদালতে বলেছেন, “এই মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক ইতি মধ্যে জামিন পেয়েছেন। কিন্তু কেন আমার মক্কেলকে আটকে রাখা হয়েছে? এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। অভিযোগ থাকলে আগে বিচার প্রক্রিয়া শুরু করুক।” এই প্রশ্নের উত্তরে বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেন, “কবে থেকে মামলা শুরু হবে?” উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, খুব দ্রুত মামলা শুরু হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share