Blog

  • Siliguri: জমি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা চুটকির কীর্তি জানলে চমকে যাবেন

    Siliguri: জমি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা চুটকির কীর্তি জানলে চমকে যাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জমিকাণ্ডে দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামীর পর শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে আরও দুই তৃণমূল নেতা ধরা পড়ল। সোমবার রাতে তৃণমূলের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি মহম্মদ আহিদ ওরফে চুটকি ও তাঁর শাগরেদ আর এক তৃণমূল নেতা মহম্মদ নাসিরকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনকেই দেবাশিস প্রামাণিকের জমি দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

    থিতিয়ে পড়া আতঙ্ক জেগে উঠল (Siliguri)

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরপরই তৃণমূলের ডাবগ্রাম -ফুলবাড়ির (Siliguri) প্রাক্তন ব্লক সভাপতি ও সদ্য বহিষ্কৃত নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। তার পরপরই একই অভিযোগে সরকারি জমি দখল ও বিক্রির অবৈধ কারবারে তৃণমূলের একই ব্লকের সহ-সভাপতি গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হয়। তারপর কিছুদিন গ্রেফতার পর্ব বন্ধ থাকায় তৃণমূলের বিতর্কিত নেতাদের আতঙ্ক থিতিয়ে আসছিল। কিন্তু, সোমবার ফের দুজনকে গ্রেফতার করায় ফুলবাড়ি সহ শিলিগুড়ির বিতর্কিত তৃণমূল নেতা-কর্মীদের একাংশের মধ্যে ফের আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। সকলেরই প্রশ্ন, এরপর তাহলে কে? 

    আরও পড়ুন: টয়োটা ফরচুনার, পাজেরো, জিপ কম্পাস, মারুতি জেন, তৃণমূল ব্লক সভাপতির গ্যারাজ যেন শো-রুম

     চুটকির বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে?

    ফুলবাড়িতে (Siliguri) দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী এবং নকশালবাড়িতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রেফতারের পর এই দু’জনকে গ্রেফতার করায় জমিকাণ্ডে মোট পাঁচ জন তৃণমূল নেতা গ্রেফতার হল। তবে, দেবাশিস প্রামাণিক গ্রেফতার হওয়ার পর থেকে তৃণমূলের অন্দরেই  প্রশ্ন উঠেছিল, চুটিকে কেন গ্রেফতার করা হচ্ছে না। ফুলবাড়ির সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্ন জোরালো ছিল। কেননা ফুলবাড়িতে সবাই জানতেন, মহানন্দা নদীর পার দখল ও বিক্রি করে মোটা টাকা কামিয়েছে চুটকি। এর পাশাপাশি সরকারি জমি দখল করে নিজের ফ্যাক্টরি তৈরি, সেই সঙ্গে নদীঘাট দখল করে বালি পাথরের অবৈধ কারবারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই প্রশ্ন ওঠেছিল দেবাশিস প্রামাণিক গ্রেফতার হলে এখই অবৈধ কারবারে ফুলে-ফেঁপে ওঠা চুটকিকে কেন গ্রেফতার করা হবে না।

      বহু তৃণমূল নেতা আতঙ্কে!

    অবশেষে চুটকি গ্রেফতার হওয়ায় সেই প্রশ্ন হোক প্রশমিত হলেও তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের অন্য একটি অংশের মধ্যে গ্রেফতার আতঙ্ক নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস প্রামাণিককে ধরে তাকে জেরা করে তার অবৈধ কারবারের সঙ্গে কে কে যুক্ত ছিল, কাদের মধ্যে সেই অবৈধ কারবারে তিনি ফুলে-ফেঁপে উঠেছিলেন  সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সেই মতোই তদন্তের প্রয়োজন মতো গ্রেফতার করা হচ্ছে। আর পুলিশের এই পদক্ষেপে তৃণমূলের (Trinamool Congress)  বিতর্কিত বহু নেতাই এখন আতঙ্কে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam: “সরকারি কর্মসূচিতে নিরামিষ খাবার”, ভিআইপি সংস্কৃতির অবসানে বিরাট ঘোষণা হিমন্তর

    Assam: “সরকারি কর্মসূচিতে নিরামিষ খাবার”, ভিআইপি সংস্কৃতির অবসানে বিরাট ঘোষণা হিমন্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিআইপি সংস্কৃতির অবসান নিয়ে বিরাট ঘোষণা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি সোমবার একটি প্রশাসনিক বৈঠকে বলেছেন, “আমাদের সরকার ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাবে। সরকারি কর্মসূচিতে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে।” একই ভাবে মুখ্যমন্ত্রী কনভয়ের গাড়ি সংখ্যা কমিয়ে এবার থেকে ১০ করা হবে বলেও জানিয়েছেন। তাঁর এই ঘোষণা অসমের জন্য যুগান্তরকারী সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

    ঠিক কী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা (Assam)?

    অসমের (Assam) দিসপুরে সোমাবার জেলা শাসকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) । তিনি বলেন, “আমি সরকারি অনুষ্ঠানগুলিতে অতিরিক্ত খাবার ব্যবস্থা সম্পর্কে একাধিক অভিযোগ পেয়েছি। তাই আমরা কড়া অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ করব। আমাদের সরকার ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাবে। এখন থেকে কেবল মাত্র নিরামিষ এবং সাত্ত্বিক আহার পরিবেশন করা হবে সব অনুষ্ঠানে। সমস্ত সরকারি আধিকারিকদের কাছে আমার স্পষ্ট বার্তা যে কোনও সরকারি কাজের জন্য অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। কোনও মন্ত্রী বা পদাধিকারী জেলা বা মহকুমায় গেলে তাঁদেরকে নিজের খরচে হোটেল খাবার খেতে হবে। আমি সম্প্রতি ডিব্রুগড়ে গিয়েছিলাম, সেখানে নিজের খরচে একটি ধাবায় খাবার খেয়েছিলেম। সরকারি অনুষ্ঠানে এবার থেকে সকলের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করতে হবে। তবে অন্যরাজ্য বা বিদেশি অতিথিদের জন্য আমিষ আহারের ব্যবস্থা করা যেতে পারে।”

    আরও পড়ুনঃ পাইন গাছের বর্জ্য ব্যবহার করেই জীবিকা অর্জনের সুযোগ, পথ দেখাচ্ছেন দুই বোন

    ভিআইপি কালচার নিয়ে কী বলেন

    মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam) নিজের এক্স হ্যান্ডলে ভিআইপি সংস্কৃতি নিয়ে একটি পোস্টে বলেছেন, “আমাদের সরকার ভিআইপি কালচারকে শেষ করবে। মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যারিকেডের সংখ্যা কমিয়ে দেব। মুখ্যমন্ত্রীর কনভয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের গাড়ির সংখ্যা কম করতে হবে। মোট ১০টি গাড়ির বেশি যেন না রাখা হয়। একই ভাবে অন্য মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিদের জন্য গাড়ির সংখ্যায় সীমাবদ্ধ করা হয়েছে। তাঁদের কনভয়ে থাকবে একটি করে গাড়ি।”

    তিনি আরও বলেন, “দেশের জিডিপিতে অংশ নেওয়া আমাদের রাজ্যের জেলাগুলির উপর বিশেষ নজর রাখতে হবে। রাজ্যের রিপোর্টের সঙ্গে এবার থেকে জেলার রিপোর্ট তৈরি করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শেষ করে নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করাতে হবে। একই ভাবে বন্যা কবলিত এলাকায় ১২ অগাস্টের মধ্যে পুনর্বাসন অনুদান পৌঁছে দিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dark Oxygen: সমুদ্রের ১৩ হাজার ফুট নীচে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে ‘ডার্ক অক্সিজেন’

    Dark Oxygen: সমুদ্রের ১৩ হাজার ফুট নীচে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে ‘ডার্ক অক্সিজেন’

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলের বইতে আমরা প্রত্যেকেই পড়েছি যে সূর্যালোকের (Sunlight) উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ অক্সিজেন তৈরি করে এবং কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। তবে এমন ধারণা যে অকাট্য নয়, তা সম্প্রতি প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ, সূর্যালোকের উপস্থিতি অক্সিজেন উৎপাদনের (Dark Oxygen) ক্ষেত্রে অপরিহার্য ফ্যাক্টর নয়। অতল সমুদ্র গহ্বরে সূর্যালোকের অভাবেই তৈরি হচ্ছে অক্সিজেন। সম্প্রতি এমনটাই আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে প্রশান্ত মহাসাগরের একেবারে তলদেশে প্রায় ১৩ হাজার ফুট নীচে, যেখানে সূর্যালোক পৌঁছানোর কোনও সম্ভাবনা নেই, সালোকসংশ্লেষও অসম্ভব, সেখানেই প্রচুর পরিমাণে অক্সিজেন (Dark Oxygen) তৈরি হচ্ছে।

    কীভাবে তৈরি হচ্ছে অক্সিজেন?

    সম্পূর্ণ অন্ধকারে রাসায়নিক ধাতব বিক্রিয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে এই অক্সিজেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন, ‘ডার্ক অক্সিজেন’ বা ‘অন্ধকার অক্সিজেন’। এ নিয়ে নেচার জিও সায়েন্স জার্নালে এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই গবেষণাপত্রে দাবি করা হচ্ছে, সালোকসংশ্লেষ ছাড়াও অক্সিজেন (Dark Oxygen) তৈরি হয় এই পৃথিবীতে। আন্তর্জাতিক গবেষকদের দলটি আবিষ্কার করতে পেরেছেন যে এই অক্সিজেনই টিকিয়ে রেখেছে গভীর সমুদ্রের জীবনকে যা সম্পূর্ণ অন্ধকারে বেঁচে রয়েছে।

    একই দাবি করেছিলেন বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যান

    আজ থেকে ১১ বছর আগে ২০১৩ সালেই প্রশান্ত মহাসাগরে ফিল্ডওয়ার্কে গিয়েছিলেন স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরিন সায়েন্সের বিজ্ঞানী, অ্যান্ড্রু সুইটম্যান। সেসময়, সুইটম্যান এবং তাঁর সহযোগী অন্যান্য বিজ্ঞানীরা ক্লারিওন-ক্লিপারটন জোনে সমুদ্র-তলের ইকোসিস্টেমগুলি (Sunlight) নিয়ে গবেষণা করেন। ওই গবেষণার সময়ই তাঁরা সেখানে ‘অন্ধকার অক্সিজেন’-এর (Dark Oxygen) সন্ধান পেয়েছিলেন বলে জানা যায়। এনিয়ে সুইটম্যান বলেন, “এখন আমরা জানি, গভীর সমুদ্রেও অক্সিজেন উৎপন্ন হয়। যেখানে কোনও আলো নেই। আমি মনে করি, বায়বীয় জীবন কোথায় শুরু হতে পারে, আমাদের এই প্রশ্নগুলো পুনরালোচনা করা দরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Eyelash Extensions: চোখের পাতা আকর্ষণীয় করতে আই ল্যাশ এক্সটেনশন! হতে পারে নানা ক্ষতিও

    Eyelash Extensions: চোখের পাতা আকর্ষণীয় করতে আই ল্যাশ এক্সটেনশন! হতে পারে নানা ক্ষতিও

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখের পাতা সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে এখন অনেকেই ‘আই ল্যাশ এক্সটেনশন’ (Eyelash Extensions) করান। চোখের সাজ নিয়ে এখন রূপটানশিল্পীরা নানা রকম পরীক্ষা-নীরিক্ষাও করছেন। যার মধ্যে ‘আই ল্যাশ এক্সটেনশন’ এখন বহুল জনপ্রিয়। পুজোর আগে অনেকেই চোখের পাতা ঘন করতে চাইছেন। দক্ষ এবং বিশেষজ্ঞ দ্বারা ‘আই ল্যাশ এক্সটেনশন’ করালে অনেক সময় চোখে মেক-আপেরও প্রয়োজন হয় না। তবে আবার ঠিকঠাক না হলে এর থেকে চোখে নানারকম সংক্রমণও (Risk Of Eye Infections) হতে পারে।

    কী বলছে গবেষণা

    সম্প্রতি জার্নাল অফ রয়্যাল সোসাইটি-র (Journal of the Royal Society Interface) একটি গবেষণায় বলা হয়েছে যে অত্যন্ত লম্বা এবং ঘন চোখের পাতা ফ্যাশনেবল হলেও এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। প্রাকৃতিক চোখের পাতা চোখকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বায়ুবাহিত কণা থেকে রক্ষা করে। সিল্ক, মিঙ্ক বা নাইলনের মতো উপকরণ দিয়ে তৈরি এক্সটেনশনগুলি প্রতিটি পাতার সঙ্গে আঠা দিয়ে লাগানো হয়, যা থেকে অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রে দক্ষতার প্রয়োজন। কারণ ‘আই ল্যাশ এক্সটেনশন’ (Eyelash Extensions) এর সময় আঠা দিয়ে চোখের পাতা একসঙ্গে লেগে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে। চোখের পৃষ্ঠে আঠা কখনওই লাগানো উচিত নয় কারণ এটি ক্ষতিকর হতে পারে।

    আরও পড়ুন: পাইন গাছের বর্জ্য ব্যবহার করেই জীবিকা অর্জনের সুযোগ, পথ দেখাচ্ছেন দুই বোন

    কী কী হতে পারে

    একটি গবেষণায় জানা গিয়েছে যে, ৬০ শতাংশেরও বেশি মহিলা চোখের পাতায় আঠা ব্যবহারের পর কেরাটোকনজাঙ্কটিভাইটিসে (Risk Of Eye Infections) আক্রান্ত হয়েছেন, এবং ৪০ শতাংশ অ্যালার্জিতে ভুগেছেন। কিছু আঠায় ফরমালডিহাইড থাকে, সেই আঠা ‘আই ল্যাশ এক্সটেনশন’-এর (Eyelash Extensions) সময় ব্যবহার করলে ক্যান্সার হতে পারে। সাধারণ জটিলতার মধ্যে রয়েছে ব্লেফারাইটিস, স্টাই, এবং দুর্বল স্বাস্থ্যের জন্য চোখের পাতায় সংক্রমণ। চোখের পাতার সিরাম, বিশেষ করে প্রস্টাগ্ল্যান্ডিন ধারণকারী সিরাম, আই ল্যাশ এক্সটেনশন করলে এতেও সমস্যা তৈরি হতে পারে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সালে চোখের পাতা এক্সটেনশনের বাজার মূল্য ছিল ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৮ সালের মধ্যে তা ২.৩১ বিলিয়নে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    Paris Olympics 2024: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আরেকটি পদক জয়য়ের আশা দেখছে ভারত। দেশের প্রাক্তন এক নম্বর টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা (Manika Batra) পৌঁছেছেন সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ ৩২ ম্যাচে তিনি হারিয়েছেন ফ্রান্সের ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় পৃথিকা পাভাদেকে। ভারতের প্রথম মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে মনিকা জায়গা করে নিলেন শেষ ১৬য়। খেলার ফলাফল মনিকার পক্ষে দাঁড়ায় ৪-০।

    মনিকার বক্তব্য (Paris Olympics 2024)

    ম্যাচ প্রসঙ্গে মনিকা (Manika Batra) বলেন, “আমি কোচের সঙ্গে আলোচনা করে ফোরহ্যান্ডে খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমি ব্যাকহ্যান্ডে পয়েন্ট পাচ্ছিলাম। তাই আমি কৌশল পরিবর্তন করিনি। আমি ফোরহ্যান্ডেও কয়েকটি শট খেলেছি। আমি চাইনি সে ভাবুক যে আমি কেবল ব্যাকহ্যান্ডে খেলছি। এটি একটি কঠিন ম্যাচ ছিল। সামনের ম্যাচেও আমি আমার সেরাটা দেব।”

    খেলার ফলাফল (Manika Batra)

    মনিকা এদিন জয় ছিনিয়ে নেন ৩৭ মিনিটে। ১৯ বছরের কৃতিকাকে তিনি হারান ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে। শেষ আটে ওঠার লড়াইয়ে মনিকার (Manika Batra) প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু ও জাপানের মিউ হিরানোর মধ্যে দ্বৈরথে বিজয়ী। ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা খেলোয়াড় অলিম্পিক্সের (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে উঠলেন। মনিকার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য আরও একটি পদকের আশা জাগিয়েছে।

    সামনে কঠিন প্রতিপক্ষ

    টানা দুটি সেট হারার পর ফরাসি খেলোয়াড় ফিরে আসার চেষ্টা করেন এবং মনিকার (Manika Batra) বিরুদ্ধে চতুর্থ গেমে পয়েন্ট বাঁচান। মনিকা বিরতি নেন এবং তারপর সেট জিতে আবার ফিরে আসেন। পুরো ম্যাচে মনিকার আক্রমণাত্মক খেলার জবাব দিতে পারেননি প্রতিপক্ষ খেলোয়াড় পৃথিকা পাভাদে। মনিকা এর আগে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন এবং এবার অলিম্পিক্সে তাঁর পদকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মনিকা পদক জিতবেনই, এমনই আশা করছে ভারতবাসী।

    আরও পড়ুন: প্রথম রাউন্ডের জয় বাতিল, অলিম্পিক্সে লড়াই কঠিন হল লক্ষ্য সেনের

    তবে পদক জিততে হলে তাঁকে এখনও (Paris Olympics 2024) অনেকটা পথ যেতে হবে এবং সেই পথ খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Adult Vaccination: টিকাতেই কমবে রোগ? কোন ভোগান্তি কমাবে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ?

    Adult Vaccination: টিকাতেই কমবে রোগ? কোন ভোগান্তি কমাবে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শিশুর শরীরে একাধিক সংক্রমণের ঝুঁকি কমায় টিকা (Adult Vaccination)। তবে শিশুর পাশপাশি প্রাপ্তবয়স্কদের একাধিক সংক্রমণ মোকাবিলায় সাহায্য করে টিকা। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, বার্ধক্যের একাধিক রোগের ঝুঁকি কমাতে পারে টিকাকরণ। কিন্তু প্রাপ্তবয়স্কদের টিকা নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। তাই ভোগান্তি বাড়ছে।

    টিকা কোন রোগের সহজে মোকাবিলা করে? (Adult Vaccination)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার মতো রোগের ভোগান্তি বাড়ছে। দেশজুড়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও বাড়ছে। তাঁরা জানাচ্ছেন, বয়স বাড়লে অধিকাংশ মানুষ ফুসফুসের সমস্যায় ভোগেন Old Age Suffering। অনেকেই শ্বাসকষ্ট সহ একাধিক ফুসফুসের অসুখে‌ আক্রান্ত। বায়ুদূষণ কিংবা ধুমপান, এমন নানান কারণে ফুসফুসের অসুখ দেশ জুড়ে বাড়ছে। ফুসফুস দুর্বল থাকার জেরে সহজেই ফুসফুসে জল জমার মতো জটিল রোগ দেখা দিচ্ছে। ফলে নিউমোনিয়ার মতো রোগের দাপটে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। কিন্তু নিউমোনিয়ার ঝুঁকি কমায় নিউমোকক্কাল ভ্যাকসিন। এই টিকা দেওয়া থাকলে ফুসফুসের অসুখ হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ কমে। ফলে বড় বিপদ এড়ানো যায়।

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শিশুদের নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়ার পরামর্শ ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া হয়েছে। দেশজুড়ে শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু শিশুদের পাশপাশি প্রাপ্তবয়স্কদের বিশেষত ষাটোর্ধ্বদের এই ভ্যাকসিন নেওয়া জরুরি। কারণ, অধিকাংশ বয়স্কদের নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকি রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো এই ভ্যাকসিন নিলে বিপদ কিছুটা কমবে।

    নিউমোনিয়া রুখতে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি প্রয়োজন ইনফ্লুয়েঞ্জার টিকাকরণ (Adult Vaccination)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে শিশুদের ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হয়। তবে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, শিশুদের পাশপাশি বয়স্কদেরও এই টিকাকরণ জরুরি। প্রত্যেক বছর ঋতু পরিবর্তনের সময়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট বাড়ে। আর তার জেরেই সর্দি-কাশি, জ্বরের ভোগান্তি বাড়ে। বয়স্কদের আরও নানান শারীরিক জটিলতা তৈরি হয়। ইনফ্লুয়েঞ্জা শরীরকে দুর্বল করে দেয়। ফলে বয়স্কদের রোগ প্রতিরোধ‌ শক্তি আরও কমে যায়। এর জেরে নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ আরও বেড়ে যায়। তাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা নেওয়া থাকলে এই ভোগান্তি কমবে।

    কাদের জন্য এই টিকা আবশ্যিক? (Adult Vaccination)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, চল্লিশোর্ধ যে কেউ এই টিকাকরণ করলে ভোগান্তি কমবে। নানান জটিল অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ও কমাবে। কিন্তু হাঁপানি ,ডায়াবেটিস, হৃদরোগের মতো সমস্যায় আক্রান্তদের অবশ্যই এই দুটি টিকা নেওয়া উচিত বলেই মত বিশেষজ্ঞ মহলের। তাঁরা জানাচ্ছেন, হাঁপানি, ডায়াবেটিস বা হৃদরোগে আক্রান্তদের শরীরে যে কোনও রোগ সহজেই কাবু করে। যে কোনও ভাইরাসের দাপটও বেশি প্রভাব ফেলে। তাই তাঁদের রোগ‌ মোকাবিলা Old Age Suffering কঠিন হয়ে যায়। তাই জরুরি টিকাকরণ। এমনটাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • ED: ভাঙড়ের তৃণমূল নেতা কাইজারের ভাইয়ের ডেরায় হানা দিল ইডি, কী তথ্য মিলল?

    ED: ভাঙড়ের তৃণমূল নেতা কাইজারের ভাইয়ের ডেরায় হানা দিল ইডি, কী তথ্য মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় মঙ্গলবার সাত সকালে ইডি (ED) হানা দেয়। সেই জের মিটতে না মিটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড়ে এদিন ইডি হানা দেয়। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলম পাপ্পুর ডেরাতে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

    ভাঙড়ের রাইস মিলেও তৃণমূল নেতার ভাইয়ের নাম জড়াল (ED)

    জানা গিয়েছে, ভাঙড়ের তৃণমূল নেতার ভাই জাহাঙ্গিরের পিজি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামে রাইস মিলেও এদিন হানা দেয় ইডি। ইডি (ED) আধিকারিকদের জাহাঙ্গির আলম ওরফে পাপ্পু বলেন, “২০১৬ সালে আব্দুল বারিক বিশ্বাস ও বলরাম সরকার এই রাইস মিল কিনছিলেন। তাতে ১০ শতাংশ শেয়ার ছিল আমার। তবে ২০২১ সালের পর তিনজনই পিজি রাইস মিল বিক্রি করে দেন দেন মুকুলকে।” জানা গিয়েছে, এই মুকুল হচ্ছে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতির ভাই। পাপ্পু আরও বলেন,” তিন বছর আগে আমার ওই রাইস মিলে শেয়ার ছিল। এখন নেই। যখন শেয়ার ছিল, তখন মাঝে মধ্যে যেতাম। এখন আর যাই না। কেন আমার নাম জড়ানো হচ্ছে তা বুঝতে পারছি না। ইডি আধিকারিকদের তদন্তে সবরকম আমরা সহযোগিতা করেছি।”

    আরও পড়ুন: টয়োটা ফরচুনার, পাজেরো, জিপ কম্পাস, মারুতি জেন, তৃণমূল ব্লক সভাপতির গ্যারাজ যেন শো-রুম

    দুই ২৪ পরগনায় চলছে ইডি হানা

    এদিন সকাল থেকে দুই ২৪ পরগনায় চলছে ইডির (ED) তল্লাশি অভিযান। একযোগে তল্লাশি চলছে ভাঙড় (South 24 Parganas), বসিরহাটে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিল, নিউটাউনে বারিকের ফ্ল্যাট এবং বেড়াচাপায় তৃণমূলের দেগঙ্গা ব্লকের সভাপতি আনিসুরের বাড়ির পাশের রাইসমিলে। এদিন ৪০ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক জায়গায় অভিযান চালান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতির গ্যারাজে লাইন দিয়ে দামী দামী গাড়়ি হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আর একাধিক জায়গায় হানা দিয়ে কী কী মিলল তা খোলসা করেননি ইডি আধিকারিকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • LinkedIn: ‘৯টা-৫টা’র চাকরি ২০৩৪ সালের মধ্যেই শেষ হবে! ভবিষ্যদ্বাণী লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতার

    LinkedIn: ‘৯টা-৫টা’র চাকরি ২০৩৪ সালের মধ্যেই শেষ হবে! ভবিষ্যদ্বাণী লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: লিঙ্কডইনের (LinkedIn) সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান (Reid Hoffman) সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে,  ২০৩৪ সালের মধ্যেই শেষ হবে ‘৯টা-৫টা’র চাকরি। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি যথেষ্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এবং এই ভিডিও ক্লিপেই হফম্যান তাঁর নিজের বলা এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন।

    কেন থাকবে না ‘৯টা-৫টা’র চাকরি (LinkedIn) 

    তিনি (LinkedIn) জানিয়েছেন, বর্তমান দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মক্ষেত্রগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং চিরাচরিত চাকরি ব্যবস্থার ওপরেও প্রভাব ফেলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর পাশাপাশি, তিনি মনে করেন ভবিষ্যতে যে কোনও সংস্থার জন্য কেউ স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হবেন না অর্থাৎ একই ব্যক্তি একাধিক সেক্টরে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবেন। এর পাশাপাশি তাঁরা গিগ অর্থনীতিতে অংশগ্রহণ করবেন বলেও মনে করেন লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতা (Reid Hoffman)। প্রসঙ্গত, গিগ অর্থনীতি মানে ফ্রিল্যান্সভিত্তিক অর্থনীতি।

    আরও পড়ুন: টয়োটা ফরচুনার, পাজেরো, জিপ কম্পাস, মারুতি জেন, তৃণমূল ব্লক সভাপতির গ্যারাজ যেন শো-রুম

    জনৈক ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা কী বলছেন এ ব্যাপারে?

    নীল তাপারিয়া নামের এক মার্কিন নিবাসী ভারতীয় বংশোদ্ভূত হফম্যানের ওই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে থেকে শেয়ার করেছেন এবং ওই পোস্টে হফম্যানের (LinkedIn) ভবিষ্যদ্বাণীতেই সিলমোহর দিয়েছেন তাপারিয়া। তার কারণ হিসেবে তিনি বেশ কতগুলি উদাহরণও দিয়েছেন যে ভবিষ্যদ্বাণীগুলি হফম্যান আগে করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, হফম্যান ১৯৯৭ সালেই সোশ্যাল মিডিয়া বিপ্লবের কথা জানিয়েছিলেন এবং তা পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। তাপারিয়া আরও উল্লেখ করেছেন যে ভবিষ্যতে ফ্রিল্যান্সাররা স্থায়ী কর্মচারীদের তুলনায় যথেষ্ট বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ওপার বাংলায় ভারত-বিরোধী স্লোগান! বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নালিশ শুভেন্দুর

    Suvendu Adhikari: ওপার বাংলায় ভারত-বিরোধী স্লোগান! বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নালিশ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলাদেশের (Bangladesh) ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়করা। কেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে গেলেন শুভেন্দু অধিকারী? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশে যে অশান্তি চলছিল সেখানে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বন্ধেও কুরুচিকর স্লোগান দেওয়া হয়েছে৷ 

    এক্স হ্যান্ডেলে কী জানিয়েছেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

    শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলাদেশ আন্দোলনের সময় এমন অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো বটেই, হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেও স্লোগান দেওয়া হয়েছে। সেই কারণেই প্রতিবাদ জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখতে আমরা চাইছি না। বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা নিয়ে। কিন্তু এই ধরনের ভারতবিরোধী, হিন্দু ভাবাবেগ বিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা আমাদের মাতৃভূমির এমন অপমান বরদাস্ত করব না। সম্প্রতি বাংলাদেশে অশান্তির কিছু ভিডিও ক্লিপিংসে স্লোগানের ভাষা শুনে উদ্বিগ্ন বিজেপি। তেমনই চারটি ভিডিও ক্লিপিংস জমা দেওয়া হয়েছে ডেপুটি হাইকমিশনারের কাছে।’’

    আরও পড়ুন: বাংলায় দিন বদল হবেই, দিল্লিতে বৈঠকে বিজেপি সাংসদদের উজ্জীবিত করলেন মোদি

    শুভেন্দুর দাবি  

    বিষয়টি নিয়ে তিনি গত শনিবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে ই-মেইল করেন। ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আমন্ত্রণ জানানো হয়। এরপর সেই মতো সোমবার বিকেলে শুভেন্দু ডেপুটি হাইকমিশনের দফতরে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ৷ পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা। অবশেষে তিনি ২০ জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়েই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে প্রবেশ করেন। এরপর ডেপুটি হাইকমিশনারের কাছে তিনি দাবি করেন, যারা এই ধরনের স্লোগান দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। বিরোধী দলনেতা জানিয়েছেন, হিন্দুদের সঞ্জীবনী মন্ত্র- ‘হরে কৃষ্ণ হরে রাম’-কে বিকৃত করা হয়েছে। সেই ভিডিও ফুটেজও তুলে দেওয়া হয়েছে ডেপুটি হাইকমিশনারের কাছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dengue Fever: বর্ষার মরশুমে ডেঙ্গি‌ বাড়াচ্ছে উদ্বেগ! কোন জেলার পরিস্থিতি বিপজ্জনক?

    Dengue Fever: বর্ষার মরশুমে ডেঙ্গি‌ বাড়াচ্ছে উদ্বেগ! কোন জেলার পরিস্থিতি বিপজ্জনক?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বর্ষার মরশুমে এ বছরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি (Dengue Fever) সংক্রমণ উদ্বেগজনক। যদিও কলকাতা পুরসভার তরফে বারবার বলা হচ্ছে ডেঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু স্বাস্থ্য দফতরের রিপোর্ট জানাচ্ছে, গত বছরের মতোই এবছরেও রাজ্যবাসীর ভোগান্তির কারণ হবে ডেঙ্গি। পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা।

    কোন জেলা চিন্তা বাড়াচ্ছে? (Dengue Fever)

    স্বাস্থ্য ভবনের কর্তাদের একাংশ জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গি নিয়ে সব চেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে কলকাতা। তাঁরা জানাচ্ছেন, বছরভর কলকাতায় ডেঙ্গি সংক্রমণ হচ্ছিল। কিন্তু জুন মাস থেকে সংক্রমণ কয়েক গুণ বেড়ে গিয়েছে। কলকাতায় চলতি মাসে শতাধিক মানুষ নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশপাশি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য প্রশাসন। ২০২৩ সালে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গি পরিস্থিতি ছিল ভয়ানক। এই দুই জেলার প্রায় পনেরো হাজারের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরেও সংক্রমণ যথেষ্ট ছিল। তবে গত দেড় মাসে এই দুই জেলায় সংক্রমণের হার উদ্বেগজনক‌ভাবে‌ বেড়েছে।

    বাড়তি দুশ্চিন্তা ম্যালেরিয়া?

    স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, ডেঙ্গি (Dengue Fever) নিয়ে নাজেহাল রাজ্য প্রশাসন। প্রত্যেক বছরেই সংক্রমণ, আগের সব রেকর্ড ছাপিয়ে যায়। এবছরে তার সঙ্গে বাড়তি দুশ্চিন্তার কারণ ম্যালেরিয়া। কারণ, বর্ষার মরশুম (Rainy Season) শুরু হওয়ার আগেই কলকাতা ও তার আশপাশের জেলায় ম্যালেরিয়ার দাপট জারি ছিল। প্রত্যেক মাসে শতাধিক মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্ষার মরশুমে সেই সংক্রমণ কয়েক গুণ বেড়েছে। 
    একদিকে ডেঙ্গি, আরেক দিকে ম্যালেরিয়া, মশাবাহিত এই দুই জোড়া সংক্রমণ রুখতে আরও সক্রিয়তা জরুরি বলেই জানাচ্ছেন স্বাস্থ্য প্রশাসনের কর্তাদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, প্রত্যেক এলাকা পরিষ্কারের দিকে এই সময়ে বাড়তি নজর দিতে হবে। স্কুল, কলেজ, পার্ক এই সব জায়গায় যাতে জল জমে না থাকে, আগাছা না জন্মায় সেটা দেখা জরুরি। বাড়িতে গিয়ে পরিদর্শন আরও বাড়াতে হবে। মশার আঁতুরঘর ভাঙতে পারলেই রাজ্যবাসীর ভোগান্তি কমবে। তবে সাধারণ মানুষকেও‌ সচেতন হতে হবে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে বলেই জানাচ্ছেন স্বাস্থ্য কর্তারা।

    পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন? (Dengue Fever)

    স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশ জানাচ্ছেন, রাজ্যের সমস্ত বিভাগের মধ্যে সমন্বয় না বাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুরসভা, পঞ্চায়েত, পুর্ত দফতর সবাইকেই একযোগে কাজ করতে হবে। এক স্বাস্থ্য কর্তার কথায়, “ডেঙ্গি কিংবা ম্যালেরিয়া কীভাবে নিয়ন্ত্রত করতে হয়, এটা এখন সকলেই জানেন। শুধু সক্রিয়তা বাড়াতে হবে। পুরসভা আর পঞ্চায়েতকে আরও সক্রিয় হতে হবে। আর স্বাস্থ্য দফতরেও ঠিকমতো রিপোর্ট পাঠাতে হবে। নিজেদের মতো যা খুশি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ মুশকিল (Rainy Season)।”

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share