Blog

  • TMC: ১৪৪ ধারা জারির পরই ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি

    TMC: ১৪৪ ধারা জারির পরই ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জরি করা হয়েছিল। তাতেও রক্ষা হয় না। আইএসএফ -তৃণমূল (TMC) সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। স্থানীয় তৃণমূল নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উভয় পক্ষের বিরুদ্ধে এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় বিজয় মিছিল করার জন্য ইজাজ খান নামে এক তৃণমূল (TMC) নেতা ৩ লাখ টাকার দাবি করেছে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করে বলে অভিযোগ। পাল্টা ওই ব্যবসায়ী সহ তাঁর লোকজন ইজাজকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর জখম ইজাজ খানকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার একটু বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, ভোগালি ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। সেই বোর্ড গঠনে তৃণমূল কর্মীদের বাঁধা দিতে বোমাবাজি করেছে আইএসএফ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হওয়ায় পোড়া সুতলির দড়়ি উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা।

    কী বললেন আক্রান্ত তৃণমূল নেতার পরিবারের লোকজন?

    আক্রান্ত তৃণমূল (TMC) নেতা ইজাজ খানের দাদা বলেন, আইএসএফ সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এলাকায় বোমাবাজি করেছে। আমার ভাইকে রাস্তায় ফেলে ওরা মারধর করেছে। বিষয়টি জানার পর সেখানে গেলে আমাদের লক্ষ্য করে ওরা বোমাবাজি করে। ফলে, আমি পিছু হঠতে বাধ্য হই। পরে, অন্য রাস্তা দিয়ে ভাইয়ের কাছে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলাম বলেন, আইএসএফ এলাকায় তাণ্ডব চালাচ্ছে। আমাদের দলের লড়াকু সংগঠকের উপর হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    কী বললেন আইএসএফ নেতৃত্ব?

    আইএসএফের এক নেতা বলেন, এই হামলার সঙ্গে আইএসএফ কোনওভাবে জড়িত নই। আসলে তোলাবাজি করতে গিয়ে ওই তৃণমূল (TMC) নেতা আক্রান্ত হয়েছেন। ওরা আমাদের নামে মিথ্যা অভিযোগ করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত। দুর্দান্ত ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে প্রয়োজন ছিল ২ রান। অন্যদিকে তখন ব্যাটিং করছেন ৪৯ রানে অপরাজিত তিলক ভার্মা। তাঁর অপর দিকের ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ছয় মেরে ম্যাচ জেতালেন ভারত অধিনায়ক (India vs West Indies)। এবং প্রায় ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। সিরিজ এখন ২-১ অবস্থায়। ভারতকে সিরিজ জিততে পরের দুটি ম্যাচেই এখন জিততে হবে।

    ওয়েস্ট ইন্ডিজ করে ১৫৯ রান 

    তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার আগে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই ম্যাচ জিতলেই তারা সিরিজ (India vs West Indies) জিতে নিতে পারত। সেই মত টসের পরে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন।  শুরু থেকেই ভালো খেলছিল ওয়েস্ট ইন্ডিজ এবং তারা বড় লক্ষ্যের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছিল ১৫তম ওভার থেকে তাদের গতি কিছুটা রোধ করেন ভারতীয় বোলাররা। এবং একই ওভারে দুটি উইকেট পড়ে যায়। অন্যদিকে,  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৯ বলে ৪০ রানের বিধ্বংস ইনিংস খেলেন। ভারতের জন্য কুড়ি ওভারে ১৬০ রানের দরকার হয় অর্থাৎ ওভার প্রতি আট রানের।

    ৭ উইকেটে জয় ভারতের 

    ম্যাচের শুরুতেই যশস্বীর উইকেট হারায় ভারত।  কিছুক্ষণের মধ্যেই হতাশ করেন আইপিএলের ঝড় তোলা শুভমন গিলও। তবে তিলক ভার্মার ব্যাটিংয়ে কিছুটা ভরসা পায় ভারত। এবং তিনি এগিয়ে যেতে থাকেন। সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মার পার্টনারশিপে এগিয়ে যেতে থাকে ভারত। ৫১ বলে ৮৭ রানের পার্টনারশিপ করেন সূর্য ও তিলক। সূর্য কুমার ৪৪ বলে ৮৩ রান করে ম্যাচ জেতান। চারটে ছয় এবং দশ টিচার সাজানো ছিল তার ইনিংস। তাঁর এই বিধ্বংস ইনিংসে উড়ে যায় ক্যারিবিয়ানরা এবং দলও সিরিজে (India vs West Indies) বেঁচে যায়।  অন্যদিকে তিলক ভার্মা ৩৭ বলে ৪৯ রান করেন। তাঁর ইনিংসের ৪টি চার এবং একটি ছক্কা রয়েছে। ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৭.৫ ওভারেই তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে নেয় ভারত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৯/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৯/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) আয় ও কেরিয়ারে উন্নতি হবে।

    ২) সন্ধ্যাবেলা সন্তানের কাছ থেকে সুখপূর্ণ সংবাদ পেতে পারেন।   
         
    বৃষ

    ১) প্রেম জীবনে সঙ্গীর মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবেন।

    ২) ছোট ব্যবসায়ীরা লগ্নির তুলনায় কম ব্যয় পেতে পারেন।

    মিথুন

    ১)  ছাত্রছাত্রীরা কাঙ্খিত ফলাফল পাওয়ায় আনন্দিত হবেন।

    ২) পরিবারের সদস্যরা কোনও পার্টির আয়োজন করবেন।
      
    কর্কট

    ১) পরিবারের সদস্যদের উৎসাহ ও সহযোগিতা লাভ করবেন।

    ২) সাবধানে যাত্রা করুন, কোনও ঝুঁকি নেবেন না।
                 
    সিংহ 

    ১) ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না, তা না-হলে সমস্যা বাড়বে।

    ২) ব্যবসায় গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন।          

    কন্যা

    ১) সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করবেন।
     
    ২) পরিবারের কোনও সদস্য হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যয়ের যোগ রয়েছে।        

    তুলা 

    ১) ছাত্রছাত্রীরা কোনও পরীক্ষার জন্য আবেদন করে থাকলে, তাতে সুখকর ফলাফল পাবেন।

    ২) পারিবারিক জীবনে সন্তান ও জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
     
    বৃশ্চিক

    ১) গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে দিন ও সময় ভালো।

    ২)  আপনার ইচ্ছাপূরণ হবে। বাড়িতে সুখ-সাধন বৃদ্ধি হবে।         

    ধনু

    ১) কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ে তাঁর পরামর্শ নিলে তা আপনার কাজ ও সম্পর্কের জন্য লাভজনক হবে।

    ২) আত্মীয়দের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন।

    মকর

    ১) মা-বাবার আশীর্বাদ নিয়ে কোনও কাজ করলে তাতে সফল হবেন।
     
    ২) প্রেম জীবনে ভালোবাসা ও সহযোগিতা বজায় থাকবে। প্রেমীর জন্য উপহার নিতে পারেন।        

    কুম্ভ

    ১) আয় ও প্রভাব বৃদ্ধি হবে।

    ২) ছাত্রছাত্রীরা একাগ্র হয়ে পড়াশোনা করুন।
             

    মীন

    ১) সন্ধ্যাবেলা বাবার সঙ্গে কোনও পারিবারিক বিষয়ে আলোচনা করতে পারেন।

    ২) রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা আজ জনসমর্থন ও সহযোগিতা লাভ করবেন।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Arambagh: আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ দুর্নীতি, দিনভর অবস্থানে কোভিড যোদ্ধারা

    Arambagh: আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ দুর্নীতি, দিনভর অবস্থানে কোভিড যোদ্ধারা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরামবাগ (Arambagh) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরেই  অবস্থান বিক্ষোভ কোভিড কর্মীদের। হাসপাতাল চত্বরে দিনভর তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। নিয়োগের দাবিতে তাঁরা সরব হন।

    বিক্ষোভকারীদের কী বক্তব্য?

    আরামবাগে (Arambagh) নতুন যে মেডিক্যাল কলেজ হয়েছে তাতে ৩৫০ জন কর্মী নেওয়া হবে ধাপে ধাপে। সেই কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ই টেন্ডার পাওয়া ঠিকাদারি সংস্থা। বিক্ষোভকারীদের বক্তব্য, করোনার সময় হাসপাতালে হয়ে কাজ করেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু, আমাদের না জানিয়েই কর্মী নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এই নিয়োগে দুর্নীতিরও অভিযোগ উঠেছে। তাই বর্তমান পরিস্থিতিতে আমাদের আন্দোলন করা ছাড়া কোনও উপায় নেই। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ চলছে। কিন্তু, আমাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। অথচ কোভিড পরবর্তী পরিস্থিতিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল  আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ হলে কোভিড যোদ্ধাদের নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু,কেউ কথা রাখেনি। তাই বাধ্য হয়ে এদিন আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজের দাবিতে মিছিল ও অবস্থানে বসে কোভিড যোদ্ধারা।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছে। এবার স্বাস্থ্যক্ষেত্রেও নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে। যারা টাকা দিয়েছে তারা আরামবাগের (Arambagh) ওই হাসপাতালে কাজ পাচ্ছেন, আর যারা টাকা দিতে পারছেন না, তারা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাভাবিকভাবে কোভিড যোদ্ধারা টাকা দিতে পারেননি বলে তাদের কাজ দেওয়া হচ্ছে না।

    হাসপাতাল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, এই বিষয়টির সঙ্গে কলেজের কোনও সম্পর্ক নেই। ই টেন্ডারের মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করবে ঠিকাদার সংস্থা। ই টেন্ডারের মাধ্যমে বরাত পেয়েছে তারা। এসডিও, বিডিও  থেকে শুরু করে  প্রশাসনের সকলকে জানিয়ে ই টেন্ডার দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক ছিনিয়ে আনল বাংলার দুই ক্ষুদে

    Howrah: আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক ছিনিয়ে আনল বাংলার দুই ক্ষুদে

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্ণাটকের শ্রীমাগো শহরে আয়োজিত ৪র্থ আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতায় হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের কানপুরের বাসিন্দা সুমেধা পাল সোনার পদক নিয়ে এল। পাশাপাশি হুগলীর খানাকুলের বাসিন্দা সংগ্রাম হাজরাও সোনার পদক পেয়েছে। পরিবারে তীব্র উচ্ছ্বাস।

    কীভাবে সোনা জয় (Howrah)?

    জানা গেছে, কর্নাটক স্টেট ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যেগে কর্নাটকের শ্রীমাগো শহরের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে ৫ ও ৬ অগাষ্ট ৪র্থ আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও আমেরিকা, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কা থেকে ২০ হাজার ২০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় হাওড়ার (Howrah) কাঁকরাই ক্যারাটে সোসাইটির ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতায় উদয়নারায়ণপুরের কানপুরের বাসিন্দা সুমেধা পাল ৭ বছর গ্রুপে কাতাতে সোনার পদক পায়। অন্যদিকে হুগলীর খানাকুলের চব্বিশপুরের বাসিন্দা সংগ্রাম হাজরা ১২ বছর গ্রুপে কাতাতে সোনার পদক এবং কুমিতিতে রুপোর পদক পায়।

    কোচের বক্তব্য

    দুই ছাত্র-ছাত্রীর (Howrah) এই সাফল্যে খুশী কোচ রণজিৎ ধাড়া। তিনি জানান, গত ৪ বছর ধরে ওরা ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। একজন কাকরাই ডোজো এবং অপর একজন কানপুর ডোজোতে প্রশিক্ষণ নিচ্ছে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার পর এরা আর্ন্তজাতিক প্রতিযোগিতায় সুযোগ পেল।

    বাংলায় আগেও পদক এসেছে

    এর আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলায় একাধিক পুরস্কার এসেছে। গত মে মাসেই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় করে পূর্ব মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী। এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে পদক জিতে আনেন তাঁরা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁচজন প্রতিযোগী ছিলেন ভগবানপুরের তৃতীয় শ্রেণির ছাত্র অমিত মাইতি, অষ্টম শ্রেণির ছাত্র মৌসুমী গিরি, দশম শ্রেণির পড়ুয়া সুপ্রকাশ আচার্য্য, অর্পিতা দাস ও পল্লবী ভুঁইয়া। তাঁদের এমন সাফল্যে খুশি হয় পরিবারের সদস্যরা। পাশাপাশি, খুদেদের কৃতিত্বে প্রশিক্ষণ সংস্থার কর্মকর্তারা আপ্লুত হন। ফের হাওড়া (Howrah) এবং হুগলি জেলা থেকে দুই প্রতিযোগী আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক ছিনিয়ে আনল। তাঁদের সাফল্যে খুশি দুই জেলার বাসিন্দারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: পর্ষদ স্বীকৃত গণিত বইতেই ‘শুভেন্দু-নওশাদে’র নাম! অঙ্ক-বিভ্রাট কাণ্ডে নতুন মোড়

    Purba Medinipur: পর্ষদ স্বীকৃত গণিত বইতেই ‘শুভেন্দু-নওশাদে’র নাম! অঙ্ক-বিভ্রাট কাণ্ডে নতুন মোড়

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্রে রয়েছে শুভেন্দু-নওশাদের নাম। আর এই প্রশ্ন পত্রকে ঘিরে তীব্র চাঞ্চাল্য শুরু হয়েছে। কেন এই ভাবে রাজ্যের বিরোধী দলের নেতাদের নামে গণিত (অঙ্কের) পরীক্ষার প্রশ্ন? নন্দীগ্রামের (Purba Medinipur) মহেশপুর স্কুল শিক্ষকের এমন প্রশ্নের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র শোরগোল এলাকায়।

    কোথায় ঘটেছে ঘটনা(Purba Medinipur)?

    নন্দীগ্রামের মহেশপুর (Purba Medinipur) হাইস্কুলের দশম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় অঙ্কের প্রশ্ন বলে জানা গেছে। অঙ্কের উদাহরণের মধ্যে ব্যবসায়ী হিসাবে নামের উল্লেখ পাওয়া যায় শুভেন্দু এবং নওশাদের নাম। এই প্রশ্নপত্র ফাঁস হয়ে সমাজিক মাধ্যমে ব্যাপাক ভাইরাল হয়েছে বলে জানা গেছে। কিন্তু পরে জানা যায় এই প্রশ্ন স্কুল তৈরি করেনি, করেছে মধ্য শিক্ষাপর্ষদ। ফলে শিক্ষাপর্ষদ কীভাবে এই নাম ব্যবহার করে প্রশ্ন করলেন? এই প্রশ্নে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    প্রশ্নপত্রে কী রয়েছে?

    ভাইরাল হওয়া প্রশ্নে রয়েছে, শুভেন্দু-নওশাদ উভয়ে যৌথ ব্যবসা করতে চেয়েছেন। এই ব্যবসার মাধ্যমে লাভ-ক্ষতির একটি বিশেষ হিসেব করতে বলা হয় ছাত্রদের। প্রশ্নের ভাষায় লেখা হয়, “শুভেন্দু- নওশাদ যাথাক্রমে ১৫০০ এবং ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। একবছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয়- (৪৫ টাকা/৩০ টাকা/২৫ টাকা/৪০ টাকা।” কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থকেই বিজেপি-আইএসএফকে নিয়ে বারবার শাসক দলের নেতা-নেত্রীদের সরব হতে দেখা গেছে। এখন স্কুলের (Purba Medinipur) প্রশ্ন কি কোনও উদ্দেশ্য প্রণোদিত? তা নিয়েই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    স্কুল শিক্ষকের বক্তব্য

    স্কুলের(Purba Medinipur) শিক্ষক আশিস দাস বলেন, এই প্রশ্ন আমাদের স্কুলের। অনিচ্ছাকৃত ভাবে এটি ভুল হয়েছে। শিক্ষক আরও বলেন, এই প্রশ্নে এখনও পরীক্ষা হয়নি। আমরা প্রশ্ন বদলে দেবো। এই বিষয়ে আমাদের দুই শিক্ষকে প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হয়েছে। অপর দিকে স্কুলের অঙ্কের মাষ্টারমাশাই রাজীব বলেন, আমি যে প্রশ্ন তৈরি করেছি, ভাইরাল হওয়া প্রশ্নের সঙ্গে তার কোনও সাদৃশ্য নেই।

    বিজেপর বক্তব্য

    তমলুক (Purba Medinipur) সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন যে তৃণমূল সরকার এখন স্কুলের ছাত্রদের মধ্যেও রাজনীতির ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে। অপর দিকে প্রশ্ন বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, বিষয়টি দেখেছি, এটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Board: পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি

    Panchayat Board: পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের পর বোর্ড (Panchayat Board) গঠনে অশান্তির আশঙ্কা করে আবারও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানা এলাকা জুড়ে জারি করা হল ১৪৪ ধারা। পঞ্চায়েত ভোট গণনার রাতে অশান্তির জেরে গোটা ভাঙড় জুড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। সেই ঘটনার পর নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে শওকত মোল্লা কাউকেই কাশিপুর থানা চত্বরে ঢুকতে দেয়নি পুলিশকর্মীরা। তবে, ১৪৪ ধারা উঠে গেলে দুই বিধায়কই দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু, সেই রেশ কাটতে না কাটতেই আবারও কাশিপুর থানা এলাকা জুড়ে জারি হল ১৪৪ ধারা। মূলত পঞ্চায়েত বোর্ড গঠনের ক্ষেত্রে যাতে কেউ অশান্তি না পাকাতে পারে সেই কারণেই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল নেতা তথা আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, ভাঙড়ে ৯টি অঞ্চলে তৃণমূল পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠন করবে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এই এলাকায় আইএসএফ অশান্তির পরিবেশ তৈরি করেছে। ভাঙড়ের সন্ত্রাসের পরিবেশ ওরা তৈরি করে রেখেছে। তৃণমূল শান্তি চায়। আমরা এলাকায় শান্তি বজায় রেখে উন্নয়ন চাই। বোর্ড গঠনের আগে  ১৪৪ ধারা জারি করার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে আমরা এলাকায় কোনও অশান্তি আর চাই না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই বিষয় নিয়ে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উৎপল নস্কর বলেন,  ১৪৪ ধারা জারি করুক আর যাই করুক না কেন মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন প্রথম থেকেই যদি সদর্থক ভূমিকা পালন করত তাহলে ভাঙড়ে এতগুলো মৃত্যু হত না। যেখানে গতবারে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও শওকত মোল্লা শতাধিকারে বেশি কর্মী নিয়ে একুশে জুলাই এর প্রস্তুতি সভা করতে পারে সেখানে ১৪৪ ধারা প্রহসন ছাড়া আর অন্য কিছুই নয়। বোর্ড (Panchayat Board) গঠনের দিন বিরোধীদের আটকানোর জন্যই পরিকল্পনা করে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Buddhadeb Bhattacharjee: শীঘ্রই ছুটি পাচ্ছেন বুদ্ধদেব, সেট-আপ দেখতে বাড়িতে মেডিক্যাল টিম

    Buddhadeb Bhattacharjee: শীঘ্রই ছুটি পাচ্ছেন বুদ্ধদেব, সেট-আপ দেখতে বাড়িতে মেডিক্যাল টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। এবার তাঁকে বাড়িতে পাঠানোর তোড়জোড় শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মঙ্গলবারই হাসপাতালের একটি টিম যায় বুদ্ধদেব বাবুর (Buddhadeb Bhattacharjee) বাড়িতে। এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখে ওই মেডিক্যাল টিম। শনিবার থেকে অ্যান্টিবায়োটিক বন্ধ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। অ্যান্টিবায়োটিক ছাড়াও তিনি সম্পূর্ণভাবে সংক্রমণমুক্ত এবং সুস্থ রয়েছেন, তাই তাঁকে বাড়ি পাঠানোর প্রস্তুতি শুরু করে দিল কলকাতার এই বেসরকারি হাসপাতাল।  এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়িতে যান হাসপাতালে ৪ সদস্যের একটি হোমকেয়ার টিম।

    বাড়িতেও রাখা হবে হাসপাতালের ব্যবস্থা

    জানা গিয়েছে, বাড়িতেও হাসপাতালে মত পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাইলস টিউব পরানোই থাকবে, পাশাপাশি বাইপ্যাপও চলতে থাকবে। সোমবারই বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। সেখানে সব রিপোর্টই ভাল এসেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবার ফের একবার মেডিক্যাল বোর্ডের মিটিংয়ে বসার কথা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, ঠিক কবে নাগাদ তাঁকে ছাড়া হবে। বাড়িতে রাখা হবে অক্সিজেন কন্সেন্ট্রেটর এবং নেবুলাইজারও।

    ২৯ জুলাই ভর্তি হন হাসপাতালে 

    প্রসঙ্গত, গত ২৯ জুলাই জ্বরের সঙ্গে শাসনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ঐদিন বিকালে ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। হাসপাতালে তাঁকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে  শুভেন্দু অধিকারী প্রত্যেকেই। আসেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরাও। জানা গিয়েছে, সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার নিজের মনে রবীন্দ্র সঙ্গীতও গেয়ে উঠেছেন। তিনি উঠে দাঁড়াতে পারছেন। এদিন বসে চিকিৎসকদের সঙ্গেও কথাও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি চিত্রাঙ্গদার দেশে, মণিপুর সহ আট রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: পিংবনিতে শুভেন্দুর সভা পুলিশ বাতিল করলেও অনুমতি দিল হাইকোর্ট

    Paschim Medinipur: পিংবনিতে শুভেন্দুর সভা পুলিশ বাতিল করলেও অনুমতি দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: শুভেন্দু অধিকারীর সভা নিয়ে টালবাহানা অব্যাহত। গোয়ালতোড় কলেজ (Paschim Medinipur) মাঠের পর পিংবনিতেও সভার অনুমতি বাতিল করল পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি। সভা বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপির। পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। আজ হাইকোর্ট থেকে বিচারতি জয় সেনগুপ্ত সময় বেঁধে দিয়ে পিংবনিতে শুভেন্দুর সভা করার অনুমতি দিলেন। 

    মূল অভিযোগ কী (Paschim Medinipur)?

    উল্লেখ্য ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের দিন, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে সভা করবেন, ঠিক সেই সময় গোয়ালতোড়ে (Paschim Bardhaman) সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথমে জেলা বিজেপির তরফে গোয়ালতোড় কলেজ মাঠে সভা করার কথা ঠিক করা হয়। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। এরপর পিংবনিতে এই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির দাবি, ইচ্ছে করেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি প্রত্যাহার করেছে পুলিশ। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি, এমনটাই খবর বিজেপি সূত্রে।

    জেলা সভাপতির বক্তব্য

    জেলার (Paschim Medinipur) বিজেপি সহ-সভাপতি শংকর গুচ্ছাইত বলেন, পুলিশ অনৈতিক ভাবে সভা বাতিল করার কথা ঘোষণা করেছেন। পিংবনির মাঠের কর্তৃপক্ষ লিখিত ভাবে আমাদের সভার অনুমতি দিয়েছেন। কিন্তু পুলিশ বারবার সভাকে বাতিল কারার কথা বলছেন। শুভেন্দু অধিকারীর সভা বলেই পুলিশ বাধা প্রদান করছেন। তিনি আরও বলেন, পুলিশ জোর করে সভাকে বাতিল করার অপচেষ্টা করছেন। বিজপির সভাকে নিয়ে দলদাস পুলিশ তৃণমূলের মতন আচরণ করছেন। এই সভায়, রাজ্যের বিরোধী দলের নেতা জনজাতি সমাজের মানুষকে সম্মানিত করবেন। আর তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সভা বাতিলের চেষ্টা করছেন পুলিশ। তিনি এই প্রসঙ্গে বলেন, আমরা হাইকোর্টে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। অবশেষে আজ হাইকোর্ট পিংবনিতে সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছেন। 

    তৃণমূলের জেলা কো-অর্ডিনেটের অজিত মাইতি বলেছেন- সবার অনুমতি দেবে কি দেবে না তা পুলিশের ব্যাপার। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • TMC: শিলিগুড়ির অবৈধ নির্মাণ নিয়ে সৌরভ চক্রবর্তী -গৌতম দেবের দ্বন্দ্ব প্রকাশ্যে

    TMC: শিলিগুড়ির অবৈধ নির্মাণ নিয়ে সৌরভ চক্রবর্তী -গৌতম দেবের দ্বন্দ্ব প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে ফের সংঘাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী! তৃণমূল (TMC) পরিচালিত শিলিগুড়ি পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে এসজেডিএ’র অভিযানে নামার সিদ্ধান্তে  এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    দীর্ঘদিনের ঠাণ্ডা লড়াই থেকে কি এই সংঘাত?

    অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভার থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিল্ডিং প্ল্যান পুরসভায় অনুমোদন করে। তাই সমান্তরালভাবে পুরসভা এলাকায় এসজেডিএ’র অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামার সিদ্ধান্তে গৌতম দেবের সঙ্গে সৌরভ চক্রবর্তীর দীর্ঘ দিনের ঠান্ডা লড়াই  দেখছে ওয়াকিবহাল মহল। কেননা এই লড়াইয়ের কথা তৃণমূল (TMC) সহ রাজনৈতিক মহলে কমবেশি সকলেরই জানা। এই লড়াই চরমে ওঠে কয়েক মাস আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর থেকে গৌতম দেবকে এসজেডিএ’র চেয়ারম্যান করার নির্দেশ জারি করেছিলেন। তার কয়েকদিন বাদে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর সেই নির্দেশিকা সংশোধন করে সৌরভ চক্রবর্তীকে এসজেডিএ’র চেয়ারম্যান পদে বহাল রেখে নতুন নির্দেশিকা জারি করে। উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সৌরভ চক্রবর্তীর নিজের শহর আলিপুরদুয়ারে রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। সৌরভ সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিষেককে দিয়েই তার চেয়ারম্যান পদ রক্ষা করেছিলেন। এতে সৌরভ চক্রবর্তীর ধারণা হয়, গৌতম দেব প্রভাব খাটিয়ে তাঁকে সরিয়ে এসজেডিএর চেয়ারম্যান হতে চেয়েছিলেন। এই ঘটনায় এই দুই তৃণমূল নেতার মধ্যে পুরানো ঠান্ডা লড়াই আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

    কী বললেন এসজেডিএ -র চেয়ারম্যান?

    শিলিগুড়িতে এসজেডিএ দফতরে বসে সৌরভ চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন, শিলিগুড়ি পুরসভায় এলাকাতেও আমরা অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামব। শিলিগুড়ি পুরসভা এলাকা থেকে আমাদের কাছে অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ আসছে। যদিও সৌরভ চক্রবর্তী এতে লড়াইয়ের কিছু দেখছেন না। তিনি বলেন, পুরসভা বিল্ডিং প্ল্যান পাশ করে ঠিক কথা। কিন্তু ইউসি দেয় এসজেডিএ। তাই আমরা অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামতেই পারি।

    কী বললেন গৌতম দেব?

    গৌতম দেব প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এসজেডিএ এমন সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই। আর যদি এসজেডিএ এধরনের সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলে তা আমাকে চিঠি দিয়ে বা মৌখিকভাবেও জানাইনি। কাজেই যে বিষয়টা এখনও কিছুই জানিনা তা নিয়ে আমি  মন্তব্য করব না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share