Blog

  • Suvendu Adhikari: “টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে তৃণমূলের ফান্ড থেকে, না হলে আন্দোলন”, হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে তৃণমূলের ফান্ড থেকে, না হলে আন্দোলন”, হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নয়, দিতে হবে তৃণমূলের ফান্ড থেকে।” মঙ্গলবার এমনই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “তৃণমূলের পার্টি ফান্ডে নির্বাচনী বন্ডে ৮০০ কোটি টাকা রয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি। সেই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ওরা ডিএ-র মতো উচ্চ আদালতে যাবে। কিন্তু কিছু লাভ হবে না।”

    আন্দোলনের হুঁশিয়ারি

    টাটাকে ক্ষতিপূরণের টাকা তৃণমূলের ফান্ড থেকে দেওয়া না হলে বিধানসভার ভিতরে-বাইরে আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এই আজকে উনি (মুখ্যমন্ত্রী) নবান্ন যাচ্ছেন। পুজোয় মদ বিক্রি করে যে ৬০০ কোটি টাকা পেয়েছেন, তা এভাবেই বেরিয়ে যাবে।” তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকেও নিশানা করেছেন শুভেন্দু। তিনি (Suvendu Adhikari) বলেন, “তৃণমূল ফাঁকা হয়ে যাবে। ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব ডুবে দুর্নীতিতে। বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত, তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছে। শিক্ষা থেকে খাদ্য প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব যেভাবে ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হচ্ছেন, তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে। সামনে ২৪ লোকসভা নির্বাচন। তাতে কতটা প্রভাব পড়বে, তা বলবে সময়।”

    রাজ্যকে বাণ লকেটেরও

    সিঙ্গুর ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, “শিল্প তাড়িয়ে দেওয়ার অভিশাপ পেতে হচ্ছে বাংলার মানুষকে। এই রায়ে প্রায় ১৭০০ কোটি টাকা রাজ্যকে দিতে হবে। এদিকে না হয়েছে শিল্প, না জমি ফেরত পেল কৃষকরা। সরকার এই টাকা কীভাবে দেবে? দিতে হলে তারা জনগণের কাছ থেকে টাকা নিয়ে দেবে। রাজ্যের ক্ষমতায় থাকা প্রত্যেকটা দল যেমন সিপিএম নিজের মতো করে রাজনীতি করে গিয়েছে। এরপর তৃণমূল নিজের মতো করে রাজনীতি করছে। কিন্তু আখেরে রাজ্যের কোনও লাভ হয়নি। জমি ফেরত দেওয়ার নামে এরা শিল্পটাকে বন্ধ করেছে (Suvendu Adhikari)।”

    আরও পড়ুুন: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র দফতরে কারা আসতেন, করতেনই বা কী? মন্ত্রী ঘনিষ্ঠ অমিতের কাছে প্রশ্ন ইডির

    Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র দফতরে কারা আসতেন, করতেনই বা কী? মন্ত্রী ঘনিষ্ঠ অমিতের কাছে প্রশ্ন ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির দফতরে ফের এলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) ঘনিষ্ঠ অমিত দে। এই নিয়ে চতুর্থবার। প্রথমে তিনি ছিলেন নিতান্তই এক তৃণমূল কর্মী। ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রকেটের গতিতে উত্থান হতে থাকে অমিতের। মঙ্গলবার সকালে জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিককে। পরে ফের তলব করা হয় অমিতকে।

    অমিতের সম্পত্তি

    ২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পরে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক হন অমিত। ইডির দাবি, নামে-বেনামে তাঁর প্রচুর সম্পত্তি রয়েছে। রয়েছে রিসর্টও। রেশন দুর্নীতির টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টেও। ইডির দাবি, অমিত জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক। যদিও অমিতের দাবি, তিনি আদৌ মন্ত্রীর আপ্তসহায়ক নন। তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ। তাঁর অফিসে কাজ করতেন। ছোট থেকে একই সঙ্গে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) পাড়ায় বড় হয়েছেন। সেই সূত্রেই মন্ত্রীর কোটায় খাদ্য দফতরে চাকরি পেয়েছেন।

    অমিতকে প্রশ্নবাণ ইডির

    জ্যোতিপ্রিয়কে যেদিন গ্রেফতার করা হয়, সেদিন সিজিও কমপ্লেক্সে ডেকে একপ্রস্ত তলব করা হয়েছিল অমিতকে। সূত্রের খবর, মঙ্গলবার ব্যবসায়ী বাকিবুর রহমান ছাড়া আর কারা আসতেন জ্যোতিপ্রিয়র দফতরে, তাঁরা কে কী করতেন, এসব জানতে চাইবেন ইডির আধিকারিকরা। জ্যোতিপ্রিয়র মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। এদিনই তলব করা হয়েছে জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও। ইডি সূত্রে খবর, এই অভিজিতের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি মেরুন রংয়ের ডায়েরি হাতে পান তদন্তকারীরা। ওই ডায়েরিতে ‘বালু দা’ (জ্যোতিপ্রিয়র ডাক নাম বালু) নামের উল্লেখ রয়েছে। সেই কারণেই তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন অভিজিৎও।

    আরও পড়ুুন: বাকিবুরের আরও ৫৬০ কাঠা জমির হদিশ আমডাঙায়! সবই কি বেনামে জ্যোতিপ্রিয়র?

    অমিত এবং অভিজিৎকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। জানা গিয়েছে, বাকিবুর সহ এতদিন ধরে যাঁদের জেরা করা হয়েছে, তাতে যেসব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই করা হবে জেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) দফতরে কী ধরনের কাজ হত, বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় কী ধরনের কাজ করতেন, এসবও জিজ্ঞাসা করা হতে পারে অমিতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রের মদতে তাঁদের আইফোন হ্যাক (iPhone Hacking) করার চেষ্টা চলছে। মঙ্গলবার অ্যাপেলের পক্ষ থেকে এই মর্মে সতর্কবার্তা পেয়েছেন বসলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী সাংসদ ও নেতার। সেই বার্তা কেন পাঠানো হল, তা জানতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।

    কেন্দ্রের বক্তব্য 

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই বিজ্ঞপ্তিগুলির শেষ দেখতে তদন্ত করা হবে।” অ্যাপলের সতর্কবার্তা ভুয়ো বলেও দাবি মন্ত্রীর। অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল যে কেবল ভারতেই এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ওই সংস্থার পক্ষ থেকে ১৫০টি দেশে জারি করা হয়েছে এই সতর্কবার্তা। তিনি বলেন, “কেন ওই সতর্কবার্তা এল, তা জানতে বিশদ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাঁরা ওই সতর্কবার্তা পেয়েছেন, তাঁরা যেন তদন্তে সহযোগিতা করেন।” 

    ধ্বংসাত্মক রাজনীতি

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তিনি বলেন, “অ্যাপলের পাঠানো ই-মেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল সাফ জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাঁদের অভিযোগ সত্য নয়। যাঁরা দেশের উন্নয়ন চান না, তাঁরাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছেন।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, “পুরোটা স্পষ্ট করে বলা সম্ভব অ্যাপল সংস্থার পক্ষেই। বিরোধী নেতাদের কোনও সমস্যা হলে এফআইআর করা উচিত। ওঁদের তো কেউ আটকায়নি!” তিনি বলেন, “পেগাসাস বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কমিটির সামনে তাঁর আইফোনটি জমা দিতে অস্বীকার করেছিলেন। আজকের অভিযোগ নিয়ে হইচই করার আগে ওই বিষয়টি একবার ভেবে দেখবেন।”

    সাফাই দিল অ্যাপল-ও

    হ্যাকিংয়ের ব্যাপারে নিজেদের টেকনিক্যাল সাপোর্ট পেজে বিবৃতি দিয়ে অ্যাপল জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা সাধারণত আর্থিকভাবে পুষ্ট ও অত্যাধুনিক হয়। গোয়েন্দাদের হুঁশিয়ারির ওপর নির্ভর করে এ ধরনের হামলা ধরতে গেলে দেখা যায়, তা অনেক সময়ই ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কিছু নোটিফিকেশন অনেক সময়ই মিথ্যে সঙ্কেত হতে পারে। আবার অনেক হামলা ধরাই পড়ে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

    Dilip Ghosh: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে ঠিক এই প্রতিক্রিয়াই শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। প্রসঙ্গত, গতকালই সিঙ্গুর থেকে টাটাকে উচ্ছেদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে ১,৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশ, ক্ষতিপূরণ হিসেবে টাটাকে এই টাকা দেবে ‘পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম’। উল্লেখ্য, রাজ্য থেকে ন্যানো বিদায়ের ১৫ বছর পরে সিঙ্গুর মামলায় ধাক্কা খেল মমতা সরকার। ট্রাইব্যুনালের নির্দেশ, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত টাটা মোটরসকে সুদ দিতে হবে। ৭ বছরে ১১ শতাংশ সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১,৩০০ কোটি টাকা। শুধু তাই নয়, মামলার খরচ চালানোর জন্য টাটাকে বাড়তি ১ কোটি টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে সিঙ্গুরের। গতকাল ট্রাইব্যুনালের এই নির্দেশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে পূর্বতন সিপিএম সরকার এবং বর্তমানে তৃণমূল সরকারকে একযোগে এদিন নিশানা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা দিলীপের

    দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতে, ‘‘এরা (সিপিএম-তৃণমূল) রাজনৈতিক স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সমাজ বা দেশের কোনও লাভ হয়নি। এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি। তিন ফসলি জমি দেওয়াটাও ঠিক হয়নি আবার সেই জমিকে বন্ধ করে দিয়ে বেকার করে দেওয়ার কোনও মানে হয় না। সিপিএমও করেছে নিজের রাজনৈতিক স্বার্থে, টিএমসিও করেছে তাই। তার ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। চাকরিও গেল, ব্যবসা গেল, জমিও গেল। এখন টাকাও যাবে! এর দায়টা কে নেবে? এর জন্য মানুষের কাছে  ক্ষমা চাইতে হবে এদের।’’

    সিঙ্গুর মামলার বর্তমান স্থিতি

    অন্যদিকে, সিঙ্গুর মামলার বর্তমান স্থিতি সম্পর্কে আইনজ্ঞদের বক্তব্য হল যে ট্রাইব্যুনালের এই রায়ের পর উচ্চতর আদালতে আবেদন করার রাস্তা বজায় থাকছে রাজ্যের। তবে আবেদন করতে গেলে রাজ্য সরকারকে মোট ক্ষতিপূরণের ৫০ শতাংশ অর্থ আগে জমা দিতে হবে। আবার তারপরেও ট্রাইব্যুনালের এই নির্দেশ যে উচ্চতর আদালত খারিজ করে দেবে, এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে! কারণ অতীতের রায়গুলিতে এমনটা দেখা যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: বিরাম নেই হেমন্তেও, পুজোর মরশুমেও কলকাতায় রমরমা ডেঙ্গির

    Dengue: বিরাম নেই হেমন্তেও, পুজোর মরশুমেও কলকাতায় রমরমা ডেঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: হেমন্তেও বিরাম নেই ডেঙ্গির (Dengue)। সকাল-বিকেলে হালকা শীতের আমেজ। দুপুরে সহনশীল তাপমাত্রা। এহেন আবহেও কলকাতায় বাড়বাড়ন্ত ডেঙ্গির। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, অক্টোবরের প্রথম তিন সপ্তাহের প্রতি সপ্তাহে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল হাজারের বেশি।

    ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

    পুরসভা সূত্রে খবর, উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঢের বেশি। পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। এঁদের ৮০ শতাংশই দক্ষিণের বাসিন্দা। দক্ষিণ কলকাতার ৯ থেকে ১৩ নম্বর বরো এলাকায় ডেঙ্গি আক্রান্তের হার সব চেয়ে বেশি। দিন দুয়েক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসকের। এই হাসপাতালটি ৯ নম্বর বরোর অন্তর্গত। এই হাসপাতালের হস্টেলের ২০ জন আবাসিকও ডেঙ্গিতে আক্রান্ত। পুরসভার চিকিৎসকদের মতে, নভেম্বরের পরে ঠান্ডা আরও পড়লে কমবে ডেঙ্গি আক্রান্তের হার। 

    সরকারি পরিসংখ্যান

    ডেঙ্গি (Dengue) নিয়ন্ত্রণে যে রাশ টানা যায়নি, তার প্রমাণ মিলেছে সরকারি পরিসংখ্যানেই। ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ২৭১ জন। আর তার আগের বছর ডেঙ্গি হয়েছিল ৮ হাজার ২৬৪ জনের। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৫ হাজার ১৬৬ জন।

    আর চলতি বছর সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল এবং ল্যাবে ডেঙ্গির জীবাণু মিলেছে ২৮ হাজার ১৬৪ জনের রক্ত পরীক্ষায়। ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বেগে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাই পুরসভাগুলিকে আরও একবার সতর্ক করে দেওয়া হয়েছে। জমা জলে জন্মায় মশার লার্ভা। তাই কোথাও যেন জল জমে না থাকে, সে ব্যাপারে নির্দেশিকা পাঠানো হচ্ছে পুরসভাগুলিকে।

    আরও পড়ুুন: বাকিবুরের আরও ৫৬০ কাঠা জমির হদিশ আমডাঙায়! সবই কি বেনামে জ্যোতিপ্রিয়র?

    ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়ায় বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। এ মাসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পার্ক সার্কাসের তিলজলার মাস দুয়েকের এক শিশুর। তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সিভিয়ার ডেঙ্গির। তার আগে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছিল দমদম পুরসভা এলাকার এক যুবকের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালে ফুটবলের বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। এটা তাঁর অন্যতম রেকর্ডও বটে। কারণ এই পুরস্কার তিনি ৮ বারের জন্য জিতলেন।  ফুটবলের ব্যক্তিগত মর্যাদার অন্যতম বড় পুরস্কার হল বালোঁ দ’র। ২০২৩ সালে মেসির এই পুরস্কার জেতার অন্যতম কারণ হল, গত বছরের ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের সাতটি গোল্ড এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ৩০ অক্টোবর ফ্রান্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিওনেল মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে বালোঁ দ’র  পুরস্কার জিতেছিলেন লিও মেসি (Lionel Messi)।

    মেসির প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে

    বালোঁ দ’র পুরস্কার জেতার ক্ষেত্রে মেসির (Lionel Messi) প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মরসুমে ৫৩টি গোল করেছিলেন হালান্ড। অন্যদিকে ফ্রান্সকে গত বিশ্বকাপে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এমবাপে। ফাইনালে ফ্রান্সকে ঘুরেও দাঁড় করান তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট তাই দখলে যায় এমবাপের। তবে হালান্ড এবং এমবাপেকে ছাপিয়ে মেসি এই পুরস্কার জিতলেন।

    পুরস্কার জেতার পরে কী বললেন মেসি?

    পুরস্কার জেতার পরে মেসি (Lionel Messi) বলেন, এদিন পুরস্কার জেতার পরে মেসি বলেন, ‘‘মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।’’ মেসি আরও বলেন, ‘‘আমার এমন কেরিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’’

    এদিন ছিল আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জম্মদিন। মেসি তাঁর বালোঁ দ’র সম্মান প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন। দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, ‘‘হ্যাপি বার্থডে লেজেন্ড। এই ট্রফি তোমার জন্য।’’

    কে কোন পুরস্কার জিতলেন? 

        বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
        বর্ষসেরা মহিলা ফুটবলার- আইতানা বোনামাতি
        পুরুষদের বর্ষসেরা ক্লাব- ম্যানচেস্টার সিটি
        মহিলাদের বর্ষসেরা ক্লাব-বার্সেলোনা
        সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ
        গার্ড ‍মুলার ট্রফি- এরলিং হালান্ড
        সক্রেটিস অ্যাওয়ার্ড- ভিনিশিয়াস জুনিয়র
        কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Benjamin Netanyahu: ‘‘হামাস ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করলে তবেই যুদ্ধ থামবে’’, সাফ জানালেন নেতানিয়াহু

    Benjamin Netanyahu: ‘‘হামাস ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করলে তবেই যুদ্ধ থামবে’’, সাফ জানালেন নেতানিয়াহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭ অক্টোবর শুরু হয়েছিল। সেই থেকে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। মাস শেষ হতে চলল। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। আর হামাসকে নির্মূল না করা পর্যন্ত যে এই লড়াই থামবে না, তা ফের একবার স্পষ্ট করে দিল ইজরায়েল। গাজায় সংঘর্ষবিরতির আবেদনের জবাবে এদিন বেঞ্জামিন নেতাহিয়াহু (Benjamin Netanyahu) সাফ জানিয়ে দিলেন, লড়াই থামানোর প্রশ্নই নেই। ইজরায়েলি প্রধানমন্ত্রীর মতে, এখন যুদ্ধ থামানোর অর্থ হল হামাসের কাছে মাথা নত করা।

    হামাসকে নিশ্চিহ্ন করার ডাক ইজরায়েলের

    প্রায় একমাস গড়াতে চলল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালায় হামাস। প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় অন্তত পক্ষে ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়। এই হামলার পরই, হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করার ডাক দেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই থেকে হামাসের ঘাঁটি গাজায় চলছে ইজরায়েলি প্রত্যাঘাত। অহরহ বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েলি বায়ুসেনা। সেই সঙ্গে গাজায় ঢুকে যুদ্ধ শুরু করেছে ইজরায়েল বাহিনী। যুদ্ধট্যাঙ্ক দিয়ে স্থলাভিযান শুরু করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা সংক্ষেপে আইডিএফ। এই দুয়ের জেরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত উত্তর গাজা। এখনও পর্যন্ত দুপক্ষের মিলিয়ে ৮ হাজার বেশি সংখ্যর মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও হাজার হাজার। 

    ‘‘হামাস আত্মসমর্পণ করল তবেই যুদ্ধে ছেদ’’

    এই পরিস্থিতিতে, ইজরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ সহ বিশ্বের একাধিক শান্তিকামী সংগঠন ও দেশ। কিন্তু, এর জবাবে, ইজরায়েল সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে যুদ্ধ (Israel Hamas War) বন্ধ করার কোনও প্রশ্নই নেই। যুদ্ধবিরতির আবেদন পত্রপাঠ প্রত্যাখ্যান করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এদিন নেতানিয়াহু বলেন, “গাজায় যুদ্ধবিরতি হবে না। এখন যুদ্ধবিরতি করার মানে হল হামাসের কাছে আত্মসমর্পণ করা। যুদ্ধবিরতি ঘোষণা করলে মনে হবে হামাসের কাছে ইজরায়েলি শক্তি আত্মসমর্পণ করছে।” তাঁর আরও ঘোষণা, “সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করা হবে না। এই যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে। হামাস যদি ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করে তবেই একমাত্র যুদ্ধবিরতি হতে পারে।”

    এখনও পণবন্দি ২৩০ ইজরায়েলি

    ইজরায়েলি প্রধানমন্ত্রী (Benjamin Netanyahu) জানিয়েছেন, এখনও ২৩০ জন ইজরায়েলি পণবন্দি হামাসের কব্জায় রয়েছেন। ওই পণবন্দিদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। তাঁদের মুক্তিই হল ইজরায়েলি বাহিনীর প্রাথমিক লক্ষ্য। এর পাশাপাশি, গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দায়িত্বও রয়েছে তাদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: রাত প্রায় জেগেই কাটালেন জ্যোতিপ্রিয়, সকাল থেকে সামলাচ্ছেন ইডির প্রশ্নবাণ

    Ration Scam: রাত প্রায় জেগেই কাটালেন জ্যোতিপ্রিয়, সকাল থেকে সামলাচ্ছেন ইডির প্রশ্নবাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সোম-রাতে হাসপাতাল থেকে ছাড়া পেতেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিককে (Ration Scam) সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল ইডি। আর মঙ্গলবার সকাল থেকেই ইডির তদন্তকারীদের প্রশ্নবাণ সামলাচ্ছেন উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতা।

    ১০ দিনের ইডি হেফাজত

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর আদালতে তোলা হয়েছিল জ্যোতিপ্রিয়কে। সেখানে ১০ দিনের ইডি হেফাজতের রায় শুনেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে ছাড়া পান তিনি। তার পর তাঁকে হেফাজতে নেয় ইডি। রেশন বণ্টন কেলেঙ্কারির (Ration Scam) মূলে পৌঁছতে জ্যোতিপ্রিয় ও ব্যবসায়ী বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভেবেছিলেন ইডির তদন্তকারীরা।

    ভেস্তে গেল ইডির পরিকল্পনা

    মন্ত্রিমশাই অসুস্থ হয়ে পড়ায় ইডির সেই পরিকল্পনা ভেস্তে যায়। কারণ ইডি হেফাজত শেষ হয়ে গিয়েছে বাকিবুরের। তদন্তকারীদের ধারণা ছিল, জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই ঝুলি থেকে বেরিয়ে আসবে বিড়াল। তবে আপাতত তা না হওয়ায়, কীভাবে সত্যের গভীরে পৌঁছানো যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা করছেন তদন্তকারীরা। এদিকে, ইডি হেফাজতে মন্ত্রীকে প্রথম রাত কাটাতে হয়েছে মেঝেতে শুয়েই। মেঝেতেই তাঁকে গদি পেতে দেওয়া হয়েছিল। সেখানেই রাত কাটান উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতা।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    তবে মেঝেতে গদি পেতে দেওয়া হলেও, ঠিকঠাক ঘুম হয়নি জ্যোতিপ্রিয়র। সূত্রের খবর, রাতের বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে পায়চারি করেছেন তিনি। ভোরের দিকে ক্লান্তি এলে খানিক ঘুমোন। মঙ্গলবার সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন জ্যোতিপ্রিয়। সকাল ৮টা নাগাদ খালি পেটে তিন ধরনের ওষুধ খান। কিছুক্ষণ পরে খান চিনি ছাড়া লিকার চা, সঙ্গে সুগার ফ্রি বিস্কুট এবং পাউরুটি। বেলা ১০টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ-পর্ব।

    জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করার আগে ইডি গ্রেফতার করেছিল বাকিবুরকে। বাকিবুরকে জেরা করতেই উঠে আসে মন্ত্রিমশাইয়ের নাম। তার আগে তল্লাশি (Ration Scam) চালানো হয় ১১টি চালকলে। তখনই জানা গিয়েছে, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে। ইডির দাবি, এই সব ভুয়ো কোম্পানি জ্যোতিপ্রিয় চালাতেন স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য এবং বাকিবুরের পরিবারের সদস্যদের মাধ্যমে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    Suvendu Adhikari: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গোপন বৈঠক হয়েছিল। এমনই বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

    শুভেন্দুর বিস্ফোরক দাবি

    তাঁর অভিযোগ, ইডির তলব পাওয়া ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র দুই অধিকর্তাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কেলেঙ্কারি মামলায় ইডি সমন পাঠিয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। ওয়াকিবহাল মহলের মতে, শুভেন্দুর অভিযোগের আঙুল এঁদের দিকেই। রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর রবিবার সন্ধ্যায় মমতার বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা থাকলেও, আমি প্রকাশ্যে বলব না।” 

    কারা ছিলেন বৈঠকে?

    তাঁর দাবি, বৈঠকে উপস্থিত ছিলেন মমতা, অভিষেক, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুভেন্দু বলেন, “বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার একটি ল্যাপটপ নিয়ে ঢুকেছিলেন। অনেক রাত পর্যন্ত সেই বৈঠক চলেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ইডির সমন পাওয়া লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির দুই অধিকর্তা এখন থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকবেন। তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বসেছে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি সিসিটিভি। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি প্রহরা। অভিষেক এখন থেকে মমতার সমান নিরাপত্তা পাবেন বলেও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।”

    আরও পড়ুুন: ‘‘সোনাকে ছাইয়ে পরিণত করেছেন উনি’’, সিঙ্গুর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি যে মিথ্যে নয়, তা স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তো আগে থেকেই তদন্তের গতিবিধি সম্পর্কে আঁচ করতে পারেন। উনি আগের দিনই বলেছেন, অভিষেকের শরীর খারাপ। উনি আঁচ করতে পারছেন, তদন্তের অভিমুখ কোন দিকে। তাই রাজ্য পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ভাইপোকে আগলাতে চাইছেন।” বালুরঘাটের সাংসদ বলেন, “পরবর্তী মন্ত্রিসভার বৈঠক কোথায় হবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছি। শুনেছি, আরও কিছু মন্ত্রী জেলে যেতে পারেন। কলকাতায় বড় পুজো করেন, এমন মন্ত্রীরও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কা। তিনটেই বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানো নাম। তিনজনই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। এই তিন দলকে আফগান-দূর্গে এসে পরাজয়ের মুখ দেখতে হলো। পরপর তিন প্রাক্তন বিশ্বল চ্যাম্পিয়ন দলকে হেলায় হারিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। সবচেয়ে বড় কথা, একই বিশ্বকাপে (ICC World Cup 2023) এই তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে নজির গড়ল আফগান দল (Afghanistan vs Sri Lanka)।

    সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা!

    ইংল্যান্ডকে হারনোর পর, মাধ্যম জানিয়েছিল, আফগানিস্তানের জয়কে আর যাই হোক, অঘটন বলে খাটো করা যাবে না। সোমবার সেটাই প্রমাণ করলেন রশিদ খান-রা। এদিন প্রায় হেলায় শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান (Afghanistan vs Sri Lanka)। এই জয়ের ফলে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল তারা। বর্তমানে ৬ ম্যাচে তাদের ৬ পয়েন্ট রয়েছে। এখনও তাদের তিন ম্যাচ বাকি। ফলে, সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা রয়েছে। সেই স্বপ্ন দেখতেই পারেন রশিদ-নবি-মুজিব-রা। যদিও, সেই রাস্তা অনেক অনেক কঠিন। কিন্তু, স্বপ্ন সেই সফল করে, যে স্বপ্ন দেখে। 

    সাত উইকেটে সহজ জয়

    সোমবার পুণেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথমে বল হাতে শ্রীলঙ্কাকে ২৪১ রানে অল আউট করে আফগানরা। বল হাতে দুরন্ত ছিলেন ফজলহক ফারুকি। ৩৪ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের চার উইকেট। এছাড়া, মুজিব নেন ২ উইকেট। এর পর ব্যাট হাতেও পরিপক্কতার ছাপ। শূন্য রানে ওপেনার গুরবাজ আউট হলেও, কখনই নিজেদের ওপর চাপ বসতে দেয়নি আফগান ব্যাটাররা (Afghanistan vs Sri Lanka)। তিন ব্যাটার অর্ধশতরান করেন। রহমত শাহ করেন ৬২, অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি (অপরাজিত ৫৮) ও আজমাতুল্লা ওমরজাই (অপরাজিত ৭৩)। মাত্র তিন উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা।

    নজর কাড়ছে আফগানদের টিমওয়ার্ক

    গত বিশ্বকাপ ভালো কাটেনি আফগানদের। একটিও ম্যাচ জিততে পারেননি। কিন্তু, ২০২৩ সালের বিশ্বকাপে, এক অন্য আফগান বাহিনীকে দেখছে গোটা ক্রিকেট-বিশ্ব। যে দল এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) অনেক হিসেব-নিকেষ উল্টে দিচ্ছে। বদলে দিচ্ছে সমীকরণ (Afghanistan vs Sri Lanka)। যে দলটা ২০১৯ ওডিআই বিশ্বকাপের একটি ম্যাচও জেতেনি, চার বছর পর তারাই রোমাঞ্চকর প্রত্যাবর্তন করেছে। সকলকে চমকে দিয়ে বিশ্বকাপের হিসাব-নিকেষই বদলে দিয়েছে আফগানিস্তান। আফগানদের থেকে এত পরিণত ক্রিকেটের আশা কেউ করেননি। আর সেটাই করে দেখাচ্ছে তারা। প্রতিটা ম্যাচে টিমওয়ার্ক বা দলগত অবদান ধরা পড়ছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share