Blog

  • Abhishek Banerjee: “তদন্তে সহযোগিতা করতে অভিষেকের সমস্যা কোথায়?” প্রশ্ন হাইকোর্টের

    Abhishek Banerjee: “তদন্তে সহযোগিতা করতে অভিষেকের সমস্যা কোথায়?” প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমস্যা কোথায়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha)। তিনি বলেন, তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? এর পাশাপাশি বিচারপতি সিনহার নির্দেশ, দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করতে হবে। তাঁর বক্তব্য, এই মামলায় তাঁর বক্তব্য জানাতে পারবেন অভিষেক। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদের ওপর কোনও স্থগিতাদেশ নেই। মামলার পরবর্তী শুনানি হবে ১২ মে।

    সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)…

    ১৩ এপ্রিল নিয়োগ কেলেঙ্কারি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কুন্তল ঘোষের চিঠিতে যে অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতে অভিষেককে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রয়োজনে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসাতেও পারে ইডি-সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অভিষেকের মামলা সরানোর নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। তার পরেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই মামলা পাঠিয়ে দেন বিচারপতি সিনহার এজলাসে।

    মে মাসের প্রথম দিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা সরিয়ে পাঠানো হয়েছে বিচারপতি সিনহার বেঞ্চে। সৌমেন নন্দী, রমেশ মাহাতর মামলা গিয়েছে তাঁর এজলাসে। সেই মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে তাঁকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। এদিন আদালতের কাছে সময় চান অভিষেকের আইনজীবী। হাইকোর্ট সময় মঞ্জুর করলেও, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে বলেন বিচারপতি সিনহা।

    আরও পড়ুুন: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    সোমবার আদালতে মামলাটি উঠলে অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, এদিন মামলাটির শুনানি ছিল বলে তাঁর জানা ছিল না। এর পরেই বিরক্তি প্রকাশ করে অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সিনহা বলেন, আজ মামলার শুনানি, অথচ আপনি কেন জানেন না? মামলায় যুক্ত হওয়া পর্যন্ত কি অপেক্ষা করছিলেন? তদন্তের ওপরে কেউ নন। তদন্তে সহযোগিতা করুন। এর পরেই তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করলে অসুবিধার কী আছে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: হিন্দু শাস্ত্রমতে বিবাহবন্ধনে আবদ্ধ অশ্বত্থ ও বটবৃক্ষ, গাছ কাটা ঠেকাতে অভিনব উদ্যোগ

    Asansol: হিন্দু শাস্ত্রমতে বিবাহবন্ধনে আবদ্ধ অশ্বত্থ ও বটবৃক্ষ, গাছ কাটা ঠেকাতে অভিনব উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবাধে বৃক্ষ নিধন রুখতে বাড়ির অশ্বত্থ ও বট গাছের বিয়ে দিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল (Asansol) পৌরনিগমের ৮৫ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দাস (বলাই)। গাছের সঙ্গে গাছের বিয়ে! না, কোনও সংস্কার বা কুসংস্কারের বশে নয়। এমন কর্মকাণ্ড অত্যন্ত সাধুবাদযোগ্য হয়েছে বৃক্ষপ্রেমীদের কাছে।

    বিয়ে কেন?

    ঘরবাড়ি তৈরির ফলে অনেক গাছ কাটা হচ্ছে। সেই সঙ্গে অনাবৃষ্টিতে আরও শুকনো, খটখটে হয়ে যাচ্ছে রুখাশুখা পরিবেশ। তারপরেও গাছ কেটে জঙ্গল সাফ করার কাজে বিরাম নেই। তাতে সংকট বাড়ছে ধরিত্রীর, বিপদ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষজনের। সেই কথা উপলব্ধি করেই গাছকাটা ঠেকাতে দুই গাছের বিয়ে দিলেন গাছপ্রেমী বলাই দাস (Asansol)।

    বিবাহ অনুষ্ঠানের ধরন

    দুই গাছের বিবাহে একটি গাছ পুরুষ বটবৃক্ষ, যা ভগবান নারায়ণের প্রতীক। আরেকটি গাছ হল নারী অশ্বত্থ বটগাছ, যা মা লক্ষ্মীর প্রতীক। গাছের বর-বধূর সাজে পরনে ছিল যথাক্রমে সাদা ধুতি এবং লালপাড়ের শাড়ি। উভয় গাছের মাথায় বরকনের মুকুট এবং গলায় মালা। কলাগাছ দিয়ে বিবাহ মণ্ডপ, ছাদনাতলা সাজানো হয়েছিল। নানা ফুল দিয়ে মণ্ডপ সুসজ্জিত ছিল। গাছে-গাছের বিবাহে জগতের মঙ্গল সাধন হবে, এমনটাই বিবাহের উদ্দেশ্য বলে উদ্যোক্তরা জানান। গাছ আমাদের ছায়াদান করবে। অক্সিজেন আমাদের পৃথিবীকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেক সাহায্য করবে বলে মনে করেন গাছপ্রেমীরা। দুই গাছের বিবাহেই সনাতনী হিন্দু প্রথা রীতিনীতির মতোই, বিদ্ধি, নান্দীমুখ, অধিবাস এবং লগ্ন ধরে সব নিয়ম মানা হয়। বাজনা বাজিয়ে উলুধ্বনি, মালাবদল, মন্ত্রোচ্চারণ-সহ হিন্দু শাস্ত্রমতে বিবাহবন্ধনে আবদ্ধ হল অশ্বত্থ ও বটবৃক্ষ। শুধু এটুকুই নয়, দুই বৃক্ষের এমন শুভ পরিণয়ে পাত পড়ল পাড়াতে। চলল বালক ভোজনও। আসানসোলবাসী (Asansol) বলাই দাসের এমন উদ্যোগের তারিফ করেছেন উদ্ভিদপ্রেমী মানুষ ও পরিবেশবিদরা।

    উদ্যোক্তাদের প্রতিক্রিয়া

    নারায়ণ দাস (বলাই) বলেন, গাছের প্রতি আমাদের অত্যন্ত মানবিক আচরণ করা উচিত। গাছ একটি মানুষ, এই সমবেদনা আমার মতো সকলের মধ্যে জাগ্রত হোক। আর তাই গাছে গাছে বিবাহ। পুরোহিত সীতাংশু ভট্টাচার্য বলেন, এই বিবাহ আমাদের সনাতনী হিন্দু মতে বিবাহ। দুটি গাছের মধ্যে বিবাহ দিয়ে জায়গা দেখে মাটিতে গাছ লাগানো হবে। তিনি আরও বলেন গাছ আমাদের রক্ষা করে। পাড়ার সাধারণ মানুষ বলেন, বলাইবাবু বরাবরই পাড়াতে গাছ প্রেমী মানুষ হিসাবে পরিচিত। তাঁর এই অভিনব কর্ম রীতিমতো এলাকায় (Asansol) সাড়া ফেলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    Suvendu Adhikari: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালত সূত্রে খবর, শুভেন্দুর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতে বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, যে রাস্তা দিয়ে তাঁর মক্কেলের কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে উচ্চ আদালতে।

    পর্যাপ্ত নিরাপত্তার অভাব

    গত বৃহস্পতিবার চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন শেখ ইসরাফিল নামে এক যুবক। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সরব হন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রতিবাদে দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। এরপর অবশ্য ওই কনভয়ের ড্রাইভার আনন্দকুমার পাণ্ডে আত্মসমর্পণ করেন চণ্ডীপুর থানায়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চার জনকে নোটিস পাঠায়। কনভয়ের যে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তমলুক থানায় রাখা সেই গাড়িটিও পরীক্ষা করে দেখেন রাজ্য ফরেন্সিক দলের সদস্যেরা। গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশ, চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা করেন তাঁরা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, যে পথ দিয়ে তাঁর কনভয় যাচ্ছে ইচ্ছাকৃতভাবে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে না। ফলে বিপদ বাড়ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

    আরও পড়ুন: পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল প্রশাসনের! রবিবার ফের জনসভার ডাক বিরোধী দলনেতার

    বুলেটপ্রুফ গাড়ি

    বিরোধী দলনেতার দফতর সূত্রে দাবি, যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে, সেটি বুলেটপ্রুফ গাড়ি। সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় সেটি বেশি ভারী। এ ছাড়াও ওই গাড়িটি শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের থেকে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। গাড়িটি তুলনামূলক ভারী বলেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। এই ঘটনায় যাবতীয় নথি সিআইডিকে হস্তান্তর করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Media Censorship: গরিবি ঢাকতে দারিদ্রের করুণ ছবি মুছছে চিনের কমিউনিস্ট সরকার!

    Media Censorship: গরিবি ঢাকতে দারিদ্রের করুণ ছবি মুছছে চিনের কমিউনিস্ট সরকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: গরিবি হটানোর কোনও চেষ্টা নেই! যা আছে, তাহল গরিবি ঢাকার চেষ্টা। তামাম বিশ্বের সামনে চিনা (China) অর্থনীতির বেহাল দশার কথা তুলে ধরতে রাজি নয় সে দেশের কমিউনিস্ট সরকার। তাই দেশবাসীর করুণ অবস্থার ছবি তুলে ধরে যেসব ভিডিও পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তা মুছতে (Media Censorship) শুরু করেছে ‘গরিব দরদি’ সরকার। সম্প্রতি চিনে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। সেই গরিব মানুষদের দুঃসহ জীবনের ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে স্পষ্ট, কীভাবে বহু চিনা নাগরিক আধ পেটা কিংবা প্রতিদিন ভরপেট খেতে না পেয়ে দুঃসহ জীবন যাপন করছেন।

    ভাইরাল ভিডিওয় কাঁচি (Media Censorship)…

    ভাইরাল ভিডিও থেকে জানা যাচ্ছে, চিনের অতি সাধারণ মানুষ ফি মাসে মুদিখানার সামগ্রী কেনার জন্য খরচ করতে পারেন মাত্র ১০০ ইয়েন। মার্কিন ডলারে যার পরিমাণ দাঁড়ায় ভারতীয় ১৪ টাকার মতো। কেবল ওই ভিডিও নয়, চিনের বেহাল অর্থনীতির খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা দ্য নিউইয়র্ক টাইমসও। সেখানেও উঠে এসেছে অতি সাধারণ চিনা নাগরিকদের দুর্বিষহ জীবনের করুণ ছবি। এক চিনা নাগরিক বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে ফেলি। দাঁত (Media Censorship) মাজি। কিন্তু বিশ্বাস করুন, আমার পেট মুখের চেয়ে বেশি পরিষ্কার। কারণ সেখানে ময়লা জমার মতো কিছুই যাচ্ছে না।

    আরও পড়ুুন: পুলিশ কর্তা ও এনআইএ-র অফিসে নাশকতার ছক জঙ্গিদের! সতর্ক করলেন গোয়েন্দারা

    মার্কিন সংবাদপত্রের প্রতিবেদন মুছতে পারেনি চিনের শি জিনপিংয়ের সরকার। তবে দেশ থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বেআব্রু হয়ে গিয়েছে চিনের ভুখা অর্থনীতির ছবি, যে ছবি ভাইরাল হওয়ার পর মুখ পুড়েছে কমিউনিস্ট শাসিত এই দেশের। তার পরেই ভাইরাল হওয়া দারিদ্রের করুণ কাহিনি সম্বলিত ছবি ডিলিট করতে উঠেপড়ে লেগেছে সে দেশের সরকার।

    একুশ সালে দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধের কথা ঘোষণা করেছিলেন (Media Censorship) চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছিলেন, এখনও বহু মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করছেন। তবে আমাদের দেশের আর্থিক শ্রীবৃদ্ধির কথা আগে ভাবতে হবে। সেটা যে নিছকই কথার কথা ছিল, তার জ্বলন্ত প্রমাণ দেশের অর্থনীতির করুণ ছবি। যে ছবি মোছার চেষ্টা করছে ড্রাগনের দেশের সরকার।

    ছবি না হয় মোছা গেল, দারিদ্র ঘুঁচবে কি?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘জোয়ারের চোটে ব্যালট বাক্স ভেসে যাচ্ছে’’! অভিষেকের কর্মসূচিকে আক্রমণ দিলীপের

    Dilip Ghosh: ‘‘জোয়ারের চোটে ব্যালট বাক্স ভেসে যাচ্ছে’’! অভিষেকের কর্মসূচিকে আক্রমণ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের কর্মীদের কাছে। এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) কটাক্ষ করে বলেন, ‘‘ওরা তো টার্গেট দেয় কিন্তু পৌঁছায় কতদূর!’’ এ প্রসঙ্গে দিলীপবাবু (Dilip Ghosh) মনে করিয়ে দেন যে গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে ৪২ টি আসনের টার্গেট দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তারা বাইশে নেমে গিয়েছিল। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির চমকপ্রদ উত্থানের কথাও বলেন দিলীপবাবু। স্মরণ করান, সে বছর ২ থেকে বিজেপি ১৮ তে পৌঁছায়। 

    দলীয় ভোটেই ব্যালট লুঠ….

    নব জোয়ার কর্মসূচিতে গতকালই ফুটবল খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দেখা যায় তাঁর জুতোটা বলের সঙ্গে এগিয়ে যাচ্ছে, এখানেও কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘এখন ফুটবল খেলতে গিয়ে বলের সঙ্গে জুতো চলে যাচ্ছে, আগে ওটা অল ইন্ডিয়া পার্টি ছিল এখন তা লোকাল হয়ে গেছে।’’ দিলীপ ঘোষের (Dilip Ghosh) আরও কটাক্ষ, ‘‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলে রাজ্যজুড়ে খুনোখুনি শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে কোচবিহার, মালদা এবং মুর্শিদাবাদ সর্বত্র দেখা যায় যে দলীয় ভোটেই ব্যালট বাক্স লুঠ হচ্ছে।’’ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এটাতো হওয়ারই ছিল, মমতাও গিয়েছিলেন মালদাতে কিন্তু তিনি সামলাতে পারেননি কারণ পার্টিটা আজ আর কারও কন্ট্রোলে নেই। এমন জোয়ার আসছে যে ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে। আসলে এটা পঞ্চায়েত ভোটের প্র্যাকটিস ম্যাচ চলছে।’’ পঞ্চায়েত ভোট নিয়ে তাঁর মন্তব্য যে ভোট লুঠ হলে পুলিশ তো কিছু করবে না, তাই যা করার বিজেপিকেই করতে হবে। তাঁর সংযোজন, ‘‘কেউ যদি ভোট লুঠ করতে আসে তাকে কি আমরা রসগোল্লা খাওয়াবো?’’ ডিএ আন্দোলন নিয়ে মেদিনীপুরের সাংসদের দাবি যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ধর্না দিতে পারছেন, অথচ কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ-এর দাবিতে আন্দোলন করতে পারেন না? 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: প্রকাশ্যে শ্যুটআউট! আমডাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

    TMC: প্রকাশ্যে শ্যুটআউট! আমডাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় শ্যুটআউটের ঘঠনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের গুলিতে জখম হন এক তৃণমূল (TMC) কর্মী। আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীর নাম আবু তোয়েব। তাঁর বাড়ি ঘুরিগাছি এলাকায়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। দলীয় কোন্দলের জেরে এই হামলা, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও কে বা কারা গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ঠিক কী ঘটেছে?

    আবু তোয়েব এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) কর্মী হিসেবে পরিচিত। রাত সাড়ে নটা নাগাদ তিনি সন্তোষপুরে একটি কাজে গিয়েছিলেন। সেখান থেকে বাইকে করে তিনি ঘুরিগাছি গ্রামের বাড়ি ফিরছিলেন। মাঝপথেই মথুরা এলাকায় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতের কব্জিতে গুলি লাগে তাঁর। দুষ্কৃতীরা গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুলি চলার আওয়াজ শুনেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান আমডাঙা থানার পুলিশ।

    কী বললেন তৃণমূল (TMC) নেতা?

    স্থানীয় তৃণমূল (TMC) নেতা এস কে ইনামুল রহমান বলেন, তোয়েব আমাদের দলের সক্রিয় কর্মী। ভালো সংগঠক। দলের কাজে ও সবসময় ঝাঁপিয়ে পড়েন। ওর উপর এভাবে কারা গুলি চালাল তা বুঝতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: পুলিশ কর্তা ও এনআইএ-র অফিসে নাশকতার ছক জঙ্গিদের! সতর্ক করলেন গোয়েন্দারা

    Jammu Kashmir: পুলিশ কর্তা ও এনআইএ-র অফিসে নাশকতার ছক জঙ্গিদের! সতর্ক করলেন গোয়েন্দারা

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় ধরনের নাশকতার ছক লস্কর-ই-তইবা (LeT) এবং জইশ-ই-মহম্মদের (JEM)! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে এনআইএ এবং জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের পদস্থ কর্তাদের সাবধান করে দিয়েছে। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর পুলিশের যেসব আধিকারিক দিল্লিতে কর্মরত, তাঁদের বাসভবন এবং এনআইএর অফিসে হামলা করার ছক কষছে জঙ্গিরা। এর আগে কেন্দ্রীয় গেয়েন্দা সংস্থার তরফে নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা হতে পারে, তা আগাম জানানো হয়েছিল। সেই মতো দিন কয়েক আগে বারমুলায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাই এবারও যে এমন কোনও ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ওই সংস্থা।

    লস্কর-ই-তইবার (LET) ছক…

    গত মাসেই কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্চ জেলার ভীম্বার এলাকায় নিরাপত্তা রক্ষীদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। তার জেরে শহিদ হন পাঁচ জওয়ান। জইশ-ই-মহম্মদ এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতিও দেয়। গোয়েন্দারা এও জেনেছেন, পাকিস্তান (LET) ভিত্তিক লস্কর কমান্ডার রফিক নাই এবং তার ভাই শামসের নাই পুঞ্চের বালাকোট এলাকায় ডেরা বেঁধেছে। চলতি মাসের শেষের দিকে শ্রীনগরে হতে চলেছে জি-২০ সম্মেলন। সেই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তার আগে ভূস্বর্গকে অশান্ত করে তোলাই পাখির চোখ জঙ্গিদের।

    বিস্ফোরক সহ ধৃত ১

    এদিকে, জঙ্গি দমনে প্রাণপণ করেছে সেনা। জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি এবং বারামুল্লায় গত কয়েকদিন ধরেই চলছে জঙ্গি দমন অভিযান। অভিযান চলাকালীন সন্ত্রাসবাদী এবং সেনার গুলির লড়াইয়ে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ দাবি করেছে, জঙ্গিদের এক সহযোগীকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। তার কাছ থেকে নিরাপত্তারক্ষীরা ৫ কেজি (LET) ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হয়েছে। ধৃতের নাম ইশফাক আহমেদ ওয়ানি।

    আরও পড়ুুন: পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল প্রশাসনের! রবিবার ফের জনসভার ডাক বিরোধী দলনেতার

    তার বাড়ি বদগামের আরিগাম এলাকায়। ট্যুইট-বার্তায় কাশ্মীর (Jammu Kashmir) জোন পুলিশ জানিয়েছে, পুলওয়ামা পুলিশ সন্ত্রাসবাদে এক সহযোগী ইশফাক আহমেদ ওয়ানিকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি আইইডি উদ্ধার করে একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এদিকে, শনিবারও চলে জঙ্গি দমন অভিযান। সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। তার পরেই আইইডি সহ গ্রেফতার জঙ্গির সহকারী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: জামাইয়ের কান কাটল শাশুড়ি! কারণ জানলে চমকে উঠবেন

    Malda: জামাইয়ের কান কাটল শাশুড়ি! কারণ জানলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মদ্যপ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী বার বার মায়ের কাছে নালিশ জানিয়েছিলেন। বহুবার দুই বাড়ির লোকজন বসে সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন। শাশুড়ি নিজে জামাইয়ের হাত ধরে মেয়ের ওপর অত্যাচার না করার জন্য বহুবার অনুরোধ করেছিলেন। কিন্তু, বাস্তবে কাজের কাজ হয়নি। বরং, দিনের পর দিন মেয়ের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই যাচ্ছিল। গুণধর জামাইকে শিক্ষা দিতে এবার অনুরোধ, কাকতি-মিনতির পথে না হেঁটে ধারাল অস্ত্র দিয়ে জামাইয়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। মালদহের (Malda) ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    আক্রান্ত জামাইয়ের নাম সুনীল চৌধুরী। আর অভিযুক্ত শাশুড়ির নাম নিতলা চৌধুরী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে সুনীল চৌধুরীর সঙ্গে নিতলাদেবীর মেয়ে দুর্গার বিয়ে হয়। দুর্গা চার সন্তানের মা। দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাড়ি এসে সন্তানদের সামনে সে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। এই নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে গণ্ডগোল লেগেই থাকতো। দুই পরিবারের লোকজন বার বার বৈঠক করেও কোনও কাজ হয়নি। রবিবার সুনীলবাবু মদ্যপ অবস্থায় বাড়ি এসে ফের স্ত্রীকে গালিগালাজ করতে থাকে। স্ত্রী তাকে চুপ করার জন্য অনুরোধ করেন। কিন্তু, তাতে কাজের কাজ কিছুই হয়নি। উলটে স্ত্রীর উপর চড়াও হওয়ার জন্য সে উদ্যত হয়। এসব যখন চলছে তখন বাড়িতে সুনীলবাবুর শাশুড়ি ছিলেন। গুণধর জামাইকে শিক্ষা দিতে প্রথমে তাকে লাঠিপেটা করেন তিনি। পরে, ধারাল অস্ত্র দিয়ে জামাইয়ের কান কেটে নেন। কান দিয়ে ঝর ঝর করে রক্ত বের হতেই জামাইয়ের নেশা ছুটে যায়। তিনি চিত্কার করে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে মালদহ (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    কী বললেন গুণধর জামাই?

    সুনীলবাবু বলেন, নেশা করে বাড়ি গিয়েছিলাম। সঙ্গে মিষ্টি নিয়ে গিয়েছিলাম। ভাত খেতে দেয়নি। এনিয়ে একটু বচসা হতেই প্রথমে স্ত্রী মারধর করে। পরে, শাশুড়ি এসে আমার উপর চড়াও হয়। আমার কান কেটে দেয়। এভাবে আমার ওপর হামলা চালাবে ভাবতে পারিনি। এই ঘটনার পর থেকে আমি আতঙ্কে রয়েছি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল প্রশাসনের! রবিবার ফের জনসভার ডাক বিরোধী দলনেতার

    Suvendu Adhikari: পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল প্রশাসনের! রবিবার ফের জনসভার ডাক বিরোধী দলনেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুভেন্দুর (Suvendu Adhikari) সভা বাতিল করে প্রশাসন। এবার আগামী রবিবার সেখানেই জনসভার ডাক দিলেন নন্দীগ্রামের বিধায়ক। তবে এই প্রথম নয় আগেও একাধিকবার শুভেন্দু-সুকান্তর সভা বাতিল করেছে প্রশাসন। প্রতিবারই হাইকোর্ট থেকে সভার অনুমতি আনতে হয়েছে এই দুই গেরুয়া শিবিরের নেতাকে।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    পটাশপুরে এদিনের সভার অনুমতি না থাকায়, মিছিল করে পথসভায় বক্তব্য রাখেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, আমি ঠান্ডা করার লোক। নন্দীগ্রাম ঠান্ডা হয়েছে। মোমিনপুর ঠান্ডা হয়েছে। শিবপুর, রিষড়া, ডালখোলাও ঠান্ডা করছে এনআইএ। এ বার একই কায়দায় ময়নার বিজয়কৃষ্ণ ভুঁইয়ার এলাকাও ঠান্ডা হবে বলে জানান বিরোধী দলনেতা। বনধ্-এর দিন দুই বিজেপি নেতা কৃষ্ণগোপাল এবং মোহনলালকে গ্রেফতার করে পুলিশ, তাদেরকে বের করার দায়িত্ব নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, পটাশপুর থানার সামনেই মালা পড়াব দুজনকে। তারপর ডুগডুগি বাজিয়ে মিছিল করব। মিছিল শেষে হবে জনসভা।

    কেন সভা পটাশপুরে?

    ১ মে রাতে ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অভিযোগ ওঠে তৃণমূল কর্মীরা তাঁকে বাড়ি থেকে পরিবারের সদস্যদের সামনেই তুলে নিয়ে গিয়ে খুন করে। এই ঘটনার পরেই ১২ ঘণ্টা ময়না বনধ্-এর ডাক দেয় বিজেপি। পাশাপাশি বিরোধী দলনেতা ঘোষণা করেন জেলাজুড়ে পথ অবরোধের। সেই দিন ওসির নেতৃত্বে পটাশপুরে বিজেপির কর্মী-সমর্থকদের উপর সিভিক ভলান্টিয়াররা নির্বিচারে লাঠিচার্জ করে, গুরুতরভাবে আহত হন জেলা বিজেপির সভাপতি মোহনলাল। বিরোধী দলনেতা তখন অভিযোগ তোলেন, হাইকোর্টের নির্দেশের পরেও সিভিকরা কীভাবে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সিভিকদের আইন-শৃঙ্খলা জনিত কাজে লাগানো যায়না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার পটাশপুরে জনসভা করার কথা ছিল শুভেন্দুর (Suvendu Adhikari)। কিন্তু শেষ মুহূর্তে সভার অনুমোদন বাতিল করে স্থানীয় দুর্গাপুজো কমিটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: মণিপুরে সেনার ক্যাম্পে সন্তান প্রসব মহিলার! জাতিগত দ্বন্দ্বের ছায়া পড়ল রাজধানীতেও

    Manipur Violence: মণিপুরে সেনার ক্যাম্পে সন্তান প্রসব মহিলার! জাতিগত দ্বন্দ্বের ছায়া পড়ল রাজধানীতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর (Manipur Violence)। তার মধ্যেই অসম রাইফেলসের (Assam Rifles) ডাক্তারদের সহযোগীতায় বাচ্চা প্রসব করলেন ক্যাম্পে আটকে পড়া এক মহিলা। সম্প্রতি হিংসা বিধ্বস্ত মণিপুর (Manipur) থেকে ভারতীয় সেনা (Indian Army) ও অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানরা দুই গর্ভবতী মহিলাকে (pregnant woman) নিরাপদে উদ্ধার করে (safely rescued) নিজেদের হেফাজতে চিকিৎসা করছিলেন। ইতিমধ্যেই তাঁরা দুটি সন্তান প্রসব করেছেন। 

    সেনার মানবিক মুখ

    মণিপুরের জাতিগত সংঘর্ষের (Manipur Violence) জেরে বেশ কিছু এলাকা এখনও থমথমে। তাই বাসিন্দাদের উদ্ধার করে রাখা হয়েছে বিভিন্ন ক্যাম্পে। তাঁদের মধ্যেই একজন হলেন এস্থার হোনথা। বর্তমানে মন্ত্রীপুখরি (Mantripukhri ) ক্যাম্পে রয়েছেন তিনি। সি-সেকশন পদ্ধতির মাধ্যমে ক্যাম্পের মধ্যেই ফুটফুটে একটি বাচ্চার জন্ম দিয়েছেন ৩৮ বছরের ওই মহিলা। সম্প্রতি ক্যাম্পে থাকা দুই গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার পর সদ্যোজাতদের মঙ্গল (godspeed) ও সৌভাগ্য (good luck) কামনা করে রবিবার একটি ভিডিও (Video) পোস্ট করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পক্ষ থেকে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় সেনার মানবিক মুখের প্রশংসায় মুখর নেটিজেনরা।

    মণিপুরের দ্বন্দ্বের ছায়া দিল্লিতেও

    এরই মধ্যে মণিপুরের জাতিগত দ্বন্দ্বের (Manipur Violence) ছায়া পড়ল রাজধানীতেও (Manipur Violence)। দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) মণিপুরের দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে কুকি ও মেইতেই সম্প্রদায়ের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে তা বেশি দূর গড়ায়নি। দু’পক্ষেরই বক্তব্য, থানা অভিযোগ নেয়নি। পুলিশের বক্তব্য থানাতে দু পক্ষকে বসিয়ে মিটমাট করে দেওয়ার চেষ্টা হয়। কারও গুরুতর আঘাত লাগেনি। ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ দুই দল ছাত্রকেই মিলে মিশে থাকার পরামর্শ দিয়েছে।

    আরও পড়ুন: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    এদিকে, মণিপুরে (Manipur Violence) নতুন করে বড় ধরনের সংঘর্ষের খবর না থাকলেও প্রশাসন ঝুঁকি নিচ্ছে না। সেখানে বিপুল সংখ্যায় র‍্যাফ, বিএসএফ, সিআইএসএফ, এবং সিআরপির জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে। আছে অসম রাইফেলস। অসমের দুটি বিমান ঘাঁটি থেকে ছোট বিমান উড়িয়ে বিমান বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share