Blog

  • Sukanta Majumdar: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘৪২০’ বলে কেন কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার?

    Sukanta Majumdar: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘৪২০’ বলে কেন কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০ আসন পাবে তৃণমূল। এবার নবজোয়ার কর্মসূচিতে, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল ৪০টি আসন পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু (Sukanta Majumdar) এ বিষয়ে বলেন, স্বপ্ন দেখতে মানা নেই। স্বপ্ন তিনি দেখতেই পারেন, কিন্তু তাঁর সবকিছু ৪২০ এর আশেপাশে ঘুরছে, বিধানসভায় ২৪০ আসন জিততে হবে, এদিক ওদিক করে নিলে ওটা ৪২০ হয়ে যাবে। আবার লোকসভায় ৪০ আসন পাবেন বলছেন, ওখানে মাঝখানে একটা ২ বসালে ৪২০ হয়ে যাচ্ছে। প্রসঙ্গত ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা, প্রতারণার সঙ্গে সম্পর্কিত। চিটিংবাজি বোঝাতে এখন রসিকতার সুরে অনেকেই এই ধারার উদাহরণ দেন।

    কী বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

    এদিন হুগলির চন্ডীতলায় বালুরঘাটে সাংসদ আরও বলেন, যে সারা রাজ্যজুড়ে তৃণমূলের ভাঙন শুরু হয়েছে। মালদা এবং মুর্শিদাবাদ এই দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলাতেও মানুষ তৃণমূল ছেড়ে, দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। কারণ মানুষ সম্মানের জন্য রাজনীতি করেন। তৃণমূলে থেকে কেউ চোর স্লোগান শুনতে চাইছে না। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের এই হিড়িক দেখা যাচ্ছে।

    প্রসঙ্গ কুড়মি আন্দোলন

    রাজ্যজুড়ে চলা কুড়মি আন্দোলনকে তৃণমূল নেতা অজিত মাইতি কটাক্ষ করে বলেছেন, এটি খলিস্তানপন্থী আন্দোলনের মতো। এই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, তৃণমূলকে উচিত শিক্ষা দেবে এই কুড়মিরাই। কুড়মিরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে, বলেও জানা বালুরঘাটের সাংসদ। তাঁর আরও সংযোজন, তাঁদের মধ্যে কোন বিচ্ছিন্নতাবাদী চিন্তা নেই। অন্যদিকে দীর্ঘদিন পরে বিজেপি নেতাদের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে দেখা গেছে সোনালী গুহকে। যিনি ২০২১ বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর প্রসঙ্গে সুকান্তবাবু বলেন যে তিনি বিজেপিতে যোগদান করেছেন। বর্তমানে তিনি সক্রিয় বিজেপি করেন না, উনার ব্যাপারে দল আগামীতে সিদ্ধান্ত নেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলেরই কাউন্সিলরের, চরম অস্বস্তিতে তৃণমূল

    TMC: পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলেরই কাউন্সিলরের, চরম অস্বস্তিতে তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাটপাড়া পুরসভার দুর্নীতি নিয়ে মুখ খুললেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর সত্যেন রায়। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি দলের পুরবোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে বোমা ফাটালেন। পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী বলেছেন তৃণমূল (tmc) কাউন্সিলর?

    ভাটপাড়া পুরসভায় ৩৫টি আসনই তৃণমূলের (TMC) দখলে রয়েছে। তারপরও দলের একাংশ পুরবোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, কোনও কাউন্সিলরের সঙ্গে আলোচনা না করেই সব কিছু কাজ করা হচ্ছে। ঠিকাদারদের টেন্ডার ছাড়াই কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। চেয়ারম্যান রেবা রাহা তাঁর দুই ছেলে তৃণমূল (TMC) বিধায়ক সোমনাথ শ্যাম ও সঞ্জয় শ্যামকে নিয়ে এসব করছে। আমরা কোনওভাবে তা মেনে নেব না। কাউন্সিলররা সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেনা। দলকে জানানো হয়েছে কিন্তু তাতে কোনও ফল হয়নি। যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে না সারানো হবে ততক্ষণ পুরসভার উন্নতি ভালোভাবে হবে না। এ ব্যাপারে বিধায়ক সোমনাথ শ্যাম কোনও মন্তব্য করতে চাননি।

    কী বললেন পুরসভার ভাইস চেয়ারম্যান?

    ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, যে কথাগুলো সত্যেনবাবু বলেছে সেগুলো তাঁর ব্যক্তিগত মতামত। যদি কিছু ঘটে থাকে তাহলে দলের মধ্যে আলোচনা করা যেত। তিনি দীর্ঘদিনের আমাদের সহকর্মী, তাকে পরামর্শ দেবো যে, অভিযোগের সত্যতা যাচাই করা উচিত। যদি কোনও দুর্নীতি হয়ে থাকে সেটা চেয়ারম্যানের নজরে আনা উচিত ছিল। অভিযোগের কোনও সত্যতা আছে কিনা সেটা ঠিক নেই। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর আদালতের নির্দেশে কিছু কাজে বিধিনিষেধ রয়েছে। তাই, পরিষেবা দেওয়ার জন্য টেন্ডার ছাড়া কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এলাকার মানুষের স্বার্থে এই কাজ করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনিয়র টেস্ট দল থেকে উপেক্ষিত হওয়ার জবাবটা যেন দিলেন ঋদ্ধি (Wriddhiman Saha)। গুজরাট টাইটান্সের হয়ে ৮১ রানের বিধ্বংসী ইনিংস, মনে থাকবে অনেক দিন। রবিবার, কার্যত খুনে মেজাজে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজে ব্যাটিং করলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ব্যাটিং দেখার পর আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার কিপার। আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটের পিছনে ঋদ্ধিকেই দেখতে চান সমর্থকরা।  

    দুরন্ত ছন্দে ঋদ্ধি

    মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে ভারতীয় সিনিয়র দলের সেরা উইকেট রক্ষকের নাম হতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ভক্তরা তাঁকে আদর করে ‘পাপালি’ বলে ডাকেন। একটা সময়ে ভারতীয় সিনিয়র টেস্ট দলের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা আজ ব্রাত্য। শেষবার তিনি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ খেলেন। তারপর থেকে আর সুযোগ পাননি। এরপর তাঁকে জাতীয় দল থেকে যেমন বাদ দেওয়া হয় তেমনই সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ৩৮ বছরে ফর্মে থেকে বারবার নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন।

    সিনিয়র দলে নেওয়ার দাবি

    এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাত্র একজন উইকেটকিপার নিয়ে খেলতে নামবে ভারত। শ্রীকার ভরতকে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। পার্টটাইম উইকেটকিপার হিসেবে ছিলেন কেএল রাহুল। কিন্তু রাহুল চোট পেয়ে দলের বাইরে? ভরতের চোট লাগলে কী হবে? সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণার পর থেকেই উইকেটরক্ষক হিসেবে কেএস ভরতের নাম দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকে। দেশের মাটিতে যার রেকর্ড ভালো নয় তিনি ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার সামনে কী খেলবেন তা জানতে চেয়েছেন সমর্থকরা। বর্ডার গাভাসকার ট্রফিতেও উইকেটের পিছনে একাধিক ভুল করেছিলেন ভরত।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্বেগের মধ্যেই পারদ চড়ছে শহরে! কী বলছে হাওয়া অফিস?

    ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ভালো ছন্দে রয়েছেন। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনি দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া প্রতিটা ম্যাচে ভালো শুরু দিচ্ছেন। উইকেটের পিছনে নিজের অভিজ্ঞতার সঙ্গে ফিটনেসকে কাজে লাগিয়ে বিপক্ষকে রুখে দিচ্ছেন। তাঁকে ছন্দে দেখে সমর্থকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ঋদ্ধিকে রাখার দাবি তুলছেন।

    বিরাট-সার্টিফিকেট

    রবিবার ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্যাটিং দেখার পর তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক উচ্ছ্বসিত তাঁর এক সময়ের সতীর্থের ইনিংস দেখে। শুভেচ্ছা জানালেন ঋদ্ধিকে। রবিবার ঋদ্ধিমান সাহা শুরু থেকেই মারমুখী ছিলেন। টিভিতে তাঁর ব্যাটিং দেখে ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। ঋদ্ধির ইনিংসের ছবি পোস্ট করে বিরাট লেখেন, “কী অসাধারণ ক্রিকেটার!”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kerala Houseboat Capsize: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Kerala Houseboat Capsize: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে মর্মান্তিক নৌকাডুবিতে (Kerala Houseboat Capsize) মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

    কীভাবে ঘটল দুর্ঘটনা?

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মালাপ্পুরমে, তনুর উপকূলের কাছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম থেকে ফিরছিলেন পর্যটকরা, হঠাৎই ডুবতে শুরু করে নৌকা (Kerala Houseboat Capsize)। ওই নৌকায় মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বেশ কয়েকজন সাঁতরে বাঁচতে সমর্থ হন কিন্তু বেশিরভাগজনই তলিয়ে যান। যাদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠছে, সন্ধ্যা ৬ টা নাগাদ যেখানে নৌকা চলাচল বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে সেখানে ৭ টার পরে যাত্রীবাহী হাউসবোট কীভাবে চলল? অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই পরিণতি বলে মনে করছেন অনেকে। যদিও নৌকাডুবির আসল কারণ এখনও অজানা রয়েছে।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

    প্রশাসন কী বলছে?  

    কেরলের প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। সকালেও চলছে উদ্ধারকাজ। তদন্ত চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে উদ্বেগের মধ্যেই পারদ চড়ছে শহরে! কী বলছে হাওয়া অফিস?

    Cyclone Mocha: ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে উদ্বেগের মধ্যেই পারদ চড়ছে শহরে! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Cyclone Mocha)। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমশ সময় নিয়ে ঘনীভূত হচ্ছে ‘মোকা’। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ, সোমবার পরিণত হবে নিম্নচাপে। উত্তর আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহবিদদের অনুমান, পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষ প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই।

    ঘামছে কলকাতা

    ঘূর্ণিঝড় ‘মোকা’ (Cyclone Mocha) নিয়ে উদ্বেগের মধ্যেই রবিবার থেকেই আবার গরমে ঘামছে কলকাতা। সোমবার সকাল থেকেই চড়া রোদের দাপট শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তি বাড়বে। আলিপুর সূত্রে খবর, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ‘মোকা’র পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

    আরও পড়ুন: শুভেন্দুর সভা ফেরত বিজেপির কর্মী-সমর্থকরা ফের আক্রান্ত, অভিযুক্ত তৃণমূল

    ‘মোকা’ নিয়ে সতর্কতা

    হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার তা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বা তার পর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তারপরই আবহাওয়ায় রদবদল লক্ষ্য করা যাবে। স্বাভাবিকভাবেই ঝড় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। ‘মোকা’র প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: উজ্জ্বল বিশ্বাসের ‘জিভ ছিঁড়ে নেওয়া’ মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

    Dilip Ghosh: উজ্জ্বল বিশ্বাসের ‘জিভ ছিঁড়ে নেওয়া’ মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগরে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। রাজ্যের মন্ত্রী এখনও অবধি অনড় রয়েছেন তাঁর মন্তব্যে। এ প্রসঙ্গে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) পাল্টা প্রতিক্রিয়া দিয়ে রবিবার বাঁকুড়ায় বলেন, এবার সময় এসেছে এই ধরনের পাগলের মতো কথাবার্তা যারা বলে তাদের বুঝে নেওয়ার। প্রসঙ্গত শনিবারই, মুখ্যমন্ত্রীর পাড়ায় হাজার হাজার সরকারি কর্মচারী ডিএ-এর দাবিতে মিছিল করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনের সামনে দিয়ে সেই মিছিল যাওয়ার সময় শোনা যায় চোর চোর স্লোগান। সেই সময়ই কৃষ্ণনগরে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই ধরনের মন্তব্য করেন। মন্ত্রী বলেন,  এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা, আসি যাই মাইনে পাই এই নীতি চলবে না। প্রসঙ্গত, এখনও অবধি নিজের মন্তব্যেই অনড় রয়েছেন উজ্জ্বল বিশ্বাস, এমনটাই শোনা যাচ্ছে। উজ্জল বিশ্বাসের এহেন মন্তব্যে বিরোধী মহলের একাংশ বলছে, তবে কি গণতান্ত্রিক ভাবে আন্দোলন করলেও নেমে আসবে শাসক দলের সন্ত্রাস?

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

    টিএমসি খেদাও অভিযানের ডাক দিলেন দিলীপ (Dilip Ghosh)

    অন্যদিকে বাঁকুড়াতে এদিন সকালে টিএমসি খেদাও অভিযানের ডাক দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল ভোট লুট করতে এলে বাঁশ দিয়ে মোকাবিলা করার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বাঁকুড়া বিজেপির শক্তঘাঁটি। গত লোকসভা ও বিধানসভা ভোটে অভূতপূর্ব ফল করে এখানে তারা। পঞ্চায়েত নির্বাচনে তাই এই জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, শনিবার সকালে বাঁকুড়ার মাচানতলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল এবং বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bombay High Court: দখল হয়েছিল কিশোরীবেলায়, নবতিপর বৃদ্ধাকে ফ্ল্যাট ফিরিয়ে দেওয়ার নির্দেশ বম্বে হাইকোর্টের

    Bombay High Court: দখল হয়েছিল কিশোরীবেলায়, নবতিপর বৃদ্ধাকে ফ্ল্যাট ফিরিয়ে দেওয়ার নির্দেশ বম্বে হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ আট দশক পরে ফিরে পেতে চলেছেন হারানো অধিকার। যখন তাঁর ফ্ল্যাট দুটি দখল হয়ে যায় তখন তিনি ছিলেন বছর তেরোর কিশোরী। বর্তমানে তাঁর বয়স ৯৩। এতদিনে মিলল বিচার। আট সপ্তাহের মধ্যে দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) রুবি ম্যানসনের দুটি ফ্ল্যাট তার মালিক অ্যালিস ডিসুজাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আগামী আট সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র সরকারকে দখলদার হটিয়ে ফ্ল্যাট দুটি ডিসুজার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    বম্বে হাইকোর্টের (Bombay High Court) নির্দেশ…

    রুবি ম্যানসনের প্রথম তলায় রয়েছে ৫০০ ও ৬০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট। ২৯৪২ সালের ২৪ মার্চ ভারতের প্রতিরক্ষা আইনে ব্যক্তিগত সম্পত্তি দখলের নির্দেশ জারি করে ব্রিটিশ সরকার। সেই আইন বলে ডি-সুজার ফ্ল্যাট দুটি অধিগ্রহণ করে সরকার। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত। ফ্ল্যাটের মালিকানা ফিরে পাওয়ার লড়াই শুরু হয় ডি-সুজার। তার পর আরব সাগর দিয়ে বয়ে গিয়েছে লোনা জলের রাশি। সময় গড়িয়েছে। ফ্ল্যাটের দখল ফিরে পাননি ডিসুজা। শেষমেশ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারপতি আরডি ধানুকা এবং এমএম সাথয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন আদেশ দেওয়া সত্ত্বেও ফ্ল্যাটগুলির মালিকানা ডিসুজাকে হস্তান্তর করা হয়নি।

    আরও পড়ুুন: ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ছক কষছে রাশিয়া?

    দুটি ফ্ল্যাটই প্রাক্তন এক সরকারি কর্মীর উত্তরাধিকারীরা দখলে রেখেছেন। আদালতে পেশ করা পিটিশনে ডিসুজা জানিয়েছেন, রিকুইজিশন আদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত ফ্ল্যাটের দখল সঠিক মালিকের কাছে হস্তান্তর করা হয়নি। বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের দখল তাদের মালিকদের হস্তান্তর করা হয়েছে। যদিও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়নি তাঁর ফ্ল্যাট দুটি। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারকে আদালতের (Bombay High Court) নির্দেশ, আট সপ্তাহের মধ্যে বর্তমান দখলদারদের কাছ থেকে ফ্ল্যাট দুটি নিয়ে হস্তান্তর করতে হবে মালিক ডিসুজাকে।

    তিরানব্বইয়ে তাহলে শেষ হাসি হাসলেন ডিসুজাই!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Area 51: আমেরিকার ‘Area 51’ কি ভিনগ্রহের প্রাণীদের নিয়ে গুপ্ত গবেষণাস্থল? কী রহস্য লুকিয়ে?

    Area 51: আমেরিকার ‘Area 51’ কি ভিনগ্রহের প্রাণীদের নিয়ে গুপ্ত গবেষণাস্থল? কী রহস্য লুকিয়ে?

    মাধ্যম নিউজ ডেস্ক: এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে উৎসাহ নেই, এরকম মানুষ খুব কমই আছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কিছু দেশ এই ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে সদর্থক মতামত প্রকাশ করেছে, কেউ কেউ আবার ইউএফও দেখতে পাওয়ার দাবিও করেছেন। এই ধরনের বহু তথ্য ইন্টারনেট ঘাঁটলে আমরা দেখতে পাই। তবে যে বিষয় নিয়ে এই প্রতিবেদন, সেটি হল আমেরিকার ‘Area 51’ বলে একটি স্থান, যেখানে কয়েক বছর থেকে স্থানীয়রা দাবি করে আসছেন, সেখানে কিছু গুপ্ত গবেষণা করা হয় ভিনগ্রহের প্রাণীদের নিয়ে। অনেকে সেখানে ইউএফও দেখার দাবিও করেছেন। আর সেগুলি আমেরিকান সেনা বরাবর সাধারণের থেকে লুকিয়ে এসেছে বলে অভিযোগ। এগুলি মিথ না মিথ্যা, তা নিয়েও অনেক জলঘোলা হয়েছে।

    কী এই Area 51, যা নিয়ে আমেরিকাবাসী ও বিশ্ববাসীর এত উৎসাহ?

    এরিয়া 51 হল আমেরিকার নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্গত মরুভূমির গ্রুম হ্রদের তীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর (ইউএসএএফ) একটি উচ্চ শ্রেণিবদ্ধ অপারেশন ঘাঁটি। এটি নানারকম সামরিক পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের কেন্দ্র। এটি একটি বিরাট গোপন সামরিক বিমানঘাঁটি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই এরিয়া 51-এর মূল উদ্দেশ্য হল, পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষা প্রভৃতি।

    Area 51 কেন বরাবর মানুষের চর্চার বিষয়? কী এমন হয় সেখানে?

    এই স্থানটি সবসময় চর্চায় উঠে আসার মূল কেন্দ্রবিন্দু হল, এই এরিয়া 51 কে ঘিরে গড়ে ওঠা ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য। এরিয়া ৫১ এর জল্পনা শুরু হয় ১৯৪৭ সালে রোসোয়েল নামক এক জায়গায় একটি বিমান দুর্ঘটনার পর থেকেই। বিমান দুর্ঘটনার পর বিমানের ভেঙে যাওয়া অনেক টুকরো সেখান থেকে উদ্ধার করা হয় এবং সেই টুকরোগুলি সাধারণ মানুষের হাতে আসে। পরে তাঁরা বুঝতে পারেন, সেই টুকরোগুলি সাধারণ কোনও বিমানের অংশ নয়। অনেকে তখন থেকে মনে করেন, সেগুলি ছিল কোনও স্পেসশিপ-এর টুকরো, যার চালক ছিল ভিনগ্রহের কোনও প্রাণী। এমনও শোনা যায়, সেখান থেকে জীবিত ভিনগ্রহের প্রাণীটিকে উদ্ধার করে ইউএস আর্মি এবং সেটিকে Area 51 এ নিয়ে যায়। সেখানে সেই এলিয়েনটিকে নিয়ে নানা গবেষণা তাঁরা করেন। এখনও সেখানেই নাকি রাখা আছে সেই ভিনগ্রহের প্রাণীটি। 

    Area 51 এর বিজ্ঞানীরা সেই এলিয়েনটিকে গবেষণার মাধ্যমে তাঁদের ব্যবহৃত প্রযুক্তিকে রপ্ত করতে চাইছেন, যা আমাদের পৃথিবীর সামরিক শক্তিকে হয়তো আরও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এসব রটে যাওয়ার পরেই ইউএস আর্মি মুখ খোলে এবং জানায়, সেখানে কোনও স্পেসশিপের দুর্ঘটনা ঘটেনি। যেসব টুকরো সেখান থেকে পাওয়া গেছে, সেগুলি একটি বড় ওয়েদার বেলুনের। এখানে এলিয়েন থিওরিকে জুড়ে দেওয়া সম্পূর্ণ রটনা মাত্র। অন্যদিকে সম্পূর্ণ বিষয়টি গোপন করা হয় বলে দাবি তুলতে থাকে সাধারণ মানুষ। এরপর থেকেই এরকম নানা ঘটনা এই এরিয়া 51  কে কেন্দ্র করে ঘটতে থাকে।

    অনেকবার শিরোনামে উঠে আসে এই Area 51, কিন্তু কেন?

    এই Area 51 কে নিয়ে বিভিন্ন রটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খোলে আমেরিকান সরকার। সরকারের তরফে জানানো হয়, গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ১৯৫৫ সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গাটিকে ঘাঁটি হিসেবে তৈরি করে এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয় ‘অ্যাকোয়াটোন’। ‘লকহিড ইউ-২’ নামক এক ইঞ্জিনের গবেষণা ও পরীক্ষা এখানে করা হয়, যা সাধারণ যুদ্ধ বিমানের থেকে আরও বেশি উচ্চতায় উড়তে সক্ষম। এর পরেও ‘ড্রাগন লেডি’ নামক এক যুদ্ধ  বিমানের পরীক্ষামূলক উড়ান এই Area 51 থেকেই লোকচক্ষুর আড়ালে করা হয়। ১৯৫৫ সালে এই যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু হওয়ার পর থেকেই স্পেসশিপ দেখতে পাওয়ার অভিযোগ উঠতে থাকে। সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠতে থাকে, কোনও সাধারণ যুদ্ধবিমান এত উচ্চতায় উড়তে পারে না। জানা যায়, বিমানটি ৪৫ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। মানুষ দাবি করতে থাকে, এত উচ্চতায় উড়তে সক্ষম কোনও বিমান সাধারণ বিমান নয়, এটি একটি স্পেসশিপ যা এরিয়া ৫১ সবসময় সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে এসেছে। এত উচ্চতায় ওড়ার ঘটনা আবার ভিনগ্রহীদের অস্তিত্বের যুক্তিকে তুলে আনে। মার্কিন সেনাবাহিনী অবশ্য আজও এই বিষয়ে কোনও তথ্য জনসমক্ষে জানায়নি। ভিনগ্রহীদের উপস্থিতিকে তারা গুজব বলেই দাবি করে এসেছে চিরকাল।

    কী দেখেছেন পাশের গ্রামের বাসিন্দারা?

    আবার এই Area 51 এর পাশেই একটি গ্রাম আছে, যেখানকার বাসিন্দারা দাবি করেন, এই স্থানে অনেকরকম অসংগতিপূর্ণ জিনিস দেখা যায়। রাতের আকাশে অনেক লাইটকে একসঙ্গে উড়তে এবং নিচে নেমে আসতে দেখেছেন তাঁরা। তাঁরাও বিশ্বাস করেন, এর ভিতর এমন কিছু একটা হয়, যেটা সরকার ও ইউএস আর্মির পক্ষ থেকে সবসময় সাধারণ মানুষের কাছে লুকিয়ে রাখা হয়েছে। এরিয়া ৫১ এর জায়গায় প্রায় কয়েক কিলোমিটার দূরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে সতর্কবার্তা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ, যেখানে ছবি তোলা নিষেধ ও আগে যাওয়া নিষেধ বলে লেখা আছে। অন্যথায় শাস্তি পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা আছে। এলিয়েন থিওরি বা স্পেসশিপ থিওরি সত্যি হোক বা মিথ্যা, এই এরিয়া ৫১ আজও সক্রিয় এবং অনেক সাধারণ মানুষের কৌতূহলের স্থান হিসাবেই বিবেচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Russia Ukraine War News: ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ছক কষছে রাশিয়া?

    Russia Ukraine War News: ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ছক কষছে রাশিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন দুই আগে রাশিয়ার (Russia Ukraine War News) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনের ওপর উড়তে দেখা গিয়েছিল দুটি ড্রোন। সে দুটিকে গুলি করে নামায় রাশিয়া। তাদের অভিযোগ, পুতিনকে হত্যা করতেই ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সূত্রের খবর, ওই ঘটনার পর থেকেই বদলা নেওয়ার ষড়যন্ত্র করছেন রাশিয়ার গুপ্তচররা। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ভার পুতিন দিতে পারেন ওয়াগনার গ্রুপকে। ওয়াগনার গ্রুপ মূলত ভাড়াটে সেনার দল। এই বাহিনীকে ইউক্রেনে পাঠানোর পর থেকেই গতি বদলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।

    ফেব্রুয়ারি মাসে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেই সময় রাশিয়া সফরে এসেছিলেন ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি প্রশ্ন করেছিলেন জেলেনস্কিকে হত্যা করা হবে কিনা। তখনই রুশ (Russia Ukraine War News) প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করা হবে না। সূত্রের খবর, সম্প্রতি রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ড্রোন ‘হামলা’র চেষ্টা হওয়ায় মত বদলেছেন পুতিন। চলতি সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করতে তিনি রাশিয়ার গুপ্তচরদের সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। ড্রোন হামলার পিছনে কারা, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মস্কো।

    আরও পড়ুুন: রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদি

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞদের একাংশের দাবি, রাশিয়ার মধ্যে থেকেই ওড়ানো হয়েছিল ড্রোন। যার অর্থ, পুতিনের বিরুদ্ধে দেশেই পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। ড্রোন ওড়ানো তারই বহিঃপ্রকাশ। এদিকে, শনিবার ইউক্রেনের (Russia Ukraine War News) বায়ুসেনা কিয়েভে রাশিয়ার হাইপারসোনিক মিসাইলকে গুলি করে নামিয়েছে। টেলিগ্রাম পোস্টে বায়ুসেনার কমান্ডার মিকোলা ওলেস্চুক বলেন, এই সপ্তাহের শুরুর দিকে কিনঝেল-টাইপের ব্যালিস্টিক মিশাইল হামলার চেষ্টা করেছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে। তিনি বলেন, হ্যাঁ, ইউনিক কিনঝেলকে আমরা গুলি করে নামিয়েছি। ৪ মে রাতে আক্রমণের চেষ্টা হয়েছিল। সেই সময় সেটিকে কিয়েভে গুলি করে নামানো হয়েছে। মিকোলা বলেন, রাশিয়ার ভূখণ্ড থেকে ছোড়া হয়েছিল কেএইচ-৪৭ মিশাইল। পেট্রিয়ট মিশাইলের সাহায্যে সেটিকে গুলি করে নামানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Karnataka Election: বিজেপির বিরুদ্ধে ‘রেট কার্ড’ বিজ্ঞাপন, কর্নাটক কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের  

    Karnataka Election: বিজেপির বিরুদ্ধে ‘রেট কার্ড’ বিজ্ঞাপন, কর্নাটক কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের  

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদপত্রে রেট কার্ড তুলে ধরেছে কংগ্রেস (Congress)। সেই বিজ্ঞাপন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটক (Karnataka Election) প্রদেশ কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। বিজেপির বিরুদ্ধে তোলা দুর্নীতির রেট কার্ডের প্রমাণ চেয়ে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে শনিবার নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৭ মে, রবিবার সন্ধের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

    কর্নাটক নির্বাচন (Karnataka Election)…

    কমিশনের তরফে প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেওয়া নোটিশে বলা হয়েছে, কমিশন লক্ষ্য করেছে যে উল্লিখিত বিজ্ঞাপনে করা অভিযোগ এবং নিন্দা সাধারণ নয়। বিজ্ঞাপনটিতে বিষয়বস্তু বিন্যাসে অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। সরকারি যন্ত্রের সমস্ত স্তরকে আপোসযোগ্য ও বিক্রয়যোগ্য বলে অভিযুক্ত করেছে। এটি সমগ্র প্রশাসনকে কালিমালিপ্ত করেছে। যার ফলে একটি অবিশ্বাসের আবহ তৈরি হতে পারে এবং সামগ্রিকভাবে শাসন ব্যবস্থার অবমূল্যায়ণ ঘটার সম্ভাবনা রয়েছে।

    কর্নাটক নির্বাচন (Karnataka Election)…

    প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে (Karnataka Election) এক গুচ্ছ অভিযোগ তুলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল কংগ্রেস। সেই সব বিজ্ঞাপনের যথাযোগ্য প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিও চেয়েছে নির্বাচন কমিশন। বিজেপির করা অভিযোগের ভিত্তিতেই কংগ্রেসকে এই নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির দাবি, সংবাদপত্রে দুর্নীতির যে অভিযোগ তুলে বিজ্ঞাপন দিয়েছে কংগ্রেস, সেগুলি সবই মিথ্যা। এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির তরফেও কর্নাটক প্রদেশ কংগ্রেসকে একটি নোটিশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুুন: ভাগ্যের কী নির্মম পরিহাস! অনুব্রত মেয়ের মুখোমুখি হলেন সেই তিহাড় জেলে

    পদ্ম শিবিরের তরফে ওই নোটিশ দেওয়া হয়েছে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার, প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, রাহুল গান্ধী এবং কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটিকে। বিজেপির তরফে সোমবারের মধ্যে অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ কংগ্রেস প্রত্যাহার না করলে ফৌজদারি মানহানি মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কর্নাটক বিধানসভার নির্বাচন (Karnataka Election) ১০ মে। তাই জোর কদমে প্রচারে নেমেছে কংগ্রেস ও বিজেপি। বিজেপির বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে কংগ্রেস। দুর্নীতির অভিযোগ তুলে সংবাদপত্রে রেট কার্ড বিজ্ঞাপন দিয়েছে কংগ্রেস। তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share