Blog

  • Shehbaz Sharif: বিলম্বিত বোধোদয় পাকিস্তানের! কাশ্মীর নিয়ে কী বললেন শাহবাজ শরিফ জানেন?  

    Shehbaz Sharif: বিলম্বিত বোধোদয় পাকিস্তানের! কাশ্মীর নিয়ে কী বললেন শাহবাজ শরিফ জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: বিলম্বিত বোধোদয় পাকিস্তানের (Pakistan)! একমাত্র আলোচনার মাধ্যমেই হতে পারে কাশ্মীর (Kashmir) সমস্যার সমাধান, যুদ্ধের মাধ্যমে নয়। ভারতের (India) সঙ্গে স্থায়ী শান্তির সম্পর্ক চায় ইসলামাবাদ (Islamabad)। একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অন্তত এমনটাই জানিয়েছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শাহবাজ ওই মন্তব্য করেন।  

    কাশ্মীর নিয়ে ভারত-পাক লড়াই সর্বজনবিদিত। ভারতকে অপদস্থ করতে নানা সময়ে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে ইস্যু করতে পিছপা হয়নি পাকিস্তান। তবে প্রতিবারই মুখ পুড়েছে চিন-ঘনিষ্ঠ এই দেশের। জম্মু-কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা বারংবার জানিয়ে দিয়েছে ভারত। ভূস্বর্গ নিয়ে ভারত-পাক বিবাদ দীর্ঘদিনের পুরনো হলেও, নতুন করে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে ২০১৯ সালে। ওই বছর ৫ অগাস্ট উপত্যকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ৩৭০ ধারা। নয়াদিল্লির এই সিদ্ধান্তের প্রতিবাদে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৎকালীন ইমরান খানের সরকার। পাল্টা জবাব দেয় ভারতও। ইমরান খান সরকারের পতনের পর ক্ষমতায় আসেন শেহবাজ। আর তারপরই তিনি জোর দেন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে। পাক অর্থনীতি সংকটের মধ্যে থাকায় জোর দিতে চান দু দেশের বাণিজ্যে, অর্থনীতির উন্নয়নে।

    আরও পড়ুন : পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই! জানুন কী বললেন প্রতিরক্ষামন্ত্রী

    কূটনৈতিক মহলের মতে, চিনা ঋণের ফাঁদে পড়ে ঘোর আর্থিক সংকটে শাহবাজের দেশ। মুদ্রাস্ফীতির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। গোদের ওপর বিষফোঁড়ার মতো দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। পরিস্থিতি এতটাই করুণ, যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও ঋণ দিতে অস্বীকার করেছে পাকিস্তানকে। এমতাবস্থায় ভারতের সঙ্গে সুসম্পর্ক  গড়ে তুলতে না পারলে, ঘোর বিপদ। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই একশো আশি ডিগ্রি ভোলবদল ইসলামাবাদের!

    আরও পড়ুন : একদা কাশ্মীর ছিল শারদা দেশ! জানেন কি এই শক্তি পীঠের মাহাত্ম্য?

  • Lok Sabha Polls: লোকসভায় ৩৫টি আসন! জানুন কী ঠিক হল বিহার বিজেপির কোর কমিটির বৈঠকে

    Lok Sabha Polls: লোকসভায় ৩৫টি আসন! জানুন কী ঠিক হল বিহার বিজেপির কোর কমিটির বৈঠকে

    মাধ্যম নিউজ ডেস্ক: জেডিইউ-এর (JDU) সঙ্গে জোট ভেঙেছে। পতন হয়েছে সরকারের। যদিও তা নিয়ে খুব একটা বিচলিত নয় বিহার বিজেপি (Bihar BJP)। পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Polls)। গতবার জে ডি ইউর সঙ্গে জোট বেঁধে ৩৩টি সিট জিতেছিল এন ডি এ। এবার একক ভাবে লড়াই করে ৩৫টি লোকসভা সিট জেতার টার্গেট ঠিক করলেন বিহার বিজেপির নেতারা।

    মঙ্গলবার রাজধানীতে বিজেপির সদর দফতরে বিহার বিজেপির কোর কমিটির বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ছিলেন, বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল, বি এল সন্তোষ, রবিশঙ্কর প্রসাদ, শাহনাওয়াজ হোসেন, মঙ্গল পান্ডে, জনক রাম, নন্দ কিশোর যাদব ও অনেকে। বৈঠক শেষে জয়সওয়াল বলেন, “জনমতের বিপক্ষে গিয়ে বিহারে মহা গঠবন্ধন হয়েছে। আমরা বিধানসভার পাশাপাশি রাস্তায় নেমে এই অসাধু জোটের বিরুদ্ধে লড়াই করবো। একই সঙ্গে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলবে। কেন্দ্রীয় নেতৃত্ব ৩৫টি আসন জেতার টার্গেট দিয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ্য পূরণের জন্য ঝাঁপাবো।”

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ! সেনার উপর গ্রেনেড হামলা

    বৈঠকে বিহারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিহার বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা জোট করে বিধানসভায় লড়াই করেছিলাম। বেশি সিট জেতার পরেও মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারকে সমর্থন করেছিলাম। কিন্তু জেডিইউ গাদ্দারি করলো। এর জবাব বিহারের মানুষ দেবে। কারণ কেউ চায় না রাজ্যে ফের লালু রাজ ফিরে আসুক।” বিহারের ৪০টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ১৭, জেডিইউ পেয়েছে ১৬, লোক জনশক্তি পার্টি ৬টি ও কংগ্রেস জিতেছিল একটি আসনে। তবে আরজেডি এবং জেডিইউ যদি একসঙ্গে লোকসভায় লড়ে, তাহলে চিত্রটা অন্য রকম হতে পারে। তাই আগে থেকেই কোমর বেঁধে ভোট ময়দানে নেমে পড়লেন বিহার বিজেপির কর্তারা।

  • Ghulam Nabi Azad: দায়িত্ব পেয়েই ইস্তফা গুলাম নবি আজাদের, ‘ক্ষোভের আঁচে’ বিপাকে কংগ্রেস  

    Ghulam Nabi Azad: দায়িত্ব পেয়েই ইস্তফা গুলাম নবি আজাদের, ‘ক্ষোভের আঁচে’ বিপাকে কংগ্রেস  

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের প্রচার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। যার জেরে বেকায়দায় কংগ্রেস। প্রবীণ এই কংগ্রেস নেতা জানিয়েছেন, শারীরিক কারণেই নতুন দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

    জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট, ভূস্বর্গে নির্বাচন হতে পারে নভেম্বরে কিংবা নতুন বছরের গোড়ায়। এই সময় সীমার মধ্যে ভোট রয়েছে আরও কয়েকটি রাজ্যেও। তাই সংগঠন ঢেলে সাজাতে শুরু করেছে অগোছাল কংগ্রেস। সেই মতো গুলাম নবিকে দেওয়া হয় প্রচার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। সেই পদেই ইস্তফা দিয়েছেন বিক্ষুব্ধ এই কংগ্রেস নেতা। 

    কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে গুলাম নবির ক্ষোভ নতুন নয়। নেতৃত্ব বদলের দাবিতে ২০২০ সালে যে ২৩ জন জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন, তার অন্যতম শরিক ছিলেন গুলাম নবিও। দলের অন্দরে একাধিক পরিবর্তনের দাবিতে বারবার সোচ্চার হয়েছিলেন তিনি। বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছিলেন। তার পরেও দলীয় সংগঠনে কোনও বদল আসেনি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার তাঁকে ওই পদ দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার ঘণ্টা দুই পরেই ইস্তফা দেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।  ইস্তফার কারণ হিসেবে গুলাম নবি শারীরিক কারণ দর্শালেও, তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর মতো প্রবীণ এবং ‘হেভিওয়েট’ একজন নেতাকে প্রচার কমিটির চেয়ারম্যান করায় যারপরনাই ক্ষুব্ধ গুলাম। তাঁর মতো নেতার ক্ষেত্রে পদটি অসম্মানজক তো বটেই, রাজনৈতিক অবনতির দ্যোতকও বটে। সেই কারণেই পদ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ইস্তফা দেন গুলাম নবি।

    আরও পড়ুন : দ্বিতীয়বার ইডির সামনে সোনিয়া! রাহুল-সহ ১৭ জন কংগ্রেস সাংসদ আটক

    প্রসঙ্গত, সম্প্রতি গুলাম নবি ঘনিষ্ট গুলাম আহমেদ মীরকে জম্মু-কাশ্মীর কমিটি থেকে সরিয়ে দেয় কংগ্রেস নেতৃত্ব। তাঁর বদলে ওই পদে বসানো হয় ভিকর রসুল ওয়ানিকে। সেটা নিয়েও জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষোভ ছিল বলেও একটি সূত্রের খবর। সব মিলিয়েই ক্ষোভে ফুঁসছিলেন প্রবীণ রাজনীতিবিদ গুলাম। পদ পেয়েও ইস্তফা দেওয়া যে ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    আরও পড়ুন : ৩৭০ ধারা রদের তিন বছর পূর্তি, ভূস্বর্গ জুড়ে উন্নয়নের জোয়ার

  • India at 75: স্বাধীনতা দিবসের দিন শুনে দেখুন এই গানগুলি

    India at 75: স্বাধীনতা দিবসের দিন শুনে দেখুন এই গানগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত। এ বছর স্বাধীনতার ৭৫ বছর পালন করবে দেশ। প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। বছরের এই দিনটি দেশবাসীর কাছে কোনও উৎসবের থেকে কম না। প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে স্বাধীনতা দিবসের উদযাপন। 

    বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান। যে সমস্ত দেশনায়কেরা নিজেদের জীবনের পরোয়া না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি (Patriotic Songs)।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম

    অ্যায়ে মেরে ওয়াতানকে লোগো

    লতা মঙ্গেশকরের কন্ঠে এই গানে আজও দেশবাসী আবেগপ্রবণ হয়ে পড়েন। গানটি লিখেছেন কবি প্রদীপ, সুর দিয়েছেন সি রামচন্দ্র। ১৯৬২ সালে ভারত- চিন যুদ্ধে দেশের যে জওয়ানরা প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এই জ্ঞান লেখা হয়েছিল। 

    দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, কার্মা

    ‘আইকনিক’ বলিউডি গানগুলির মধ্যে এটি অন্যতম। ছবিটিতে অভিনয় করেছেন দীলিপ কুমার, নুতন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নাসিরুদ্দীন শাহ। ১৯৮৬ সালে মুক্তি পায় সিনেমাটি। গানটি শুনে এখনও দেশপ্রেমীদের মন উদ্বেলিত হয়।

    আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলন করবেন? জানুন কী করবেন আর কী করবেন না 

    মা তুঝে সালাম, বন্দে মাতারাম

    এ আর রহমান কখনও আমাদের নিরাশ করেন না। মেহবুবের লেখা এই গানটি বন্দেমাতরম অ্যালবামে ১৯৯৭ সালে মুক্তি পায়। ‘নন ফিল্মি’ এই অ্যালবামটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। 

    রঙ দে বসন্তি, রঙ দে বসন্তি  

    রঙ দে বসন্তির এই টাইটেল ট্র্যাকটি অত্যন্ত জনপ্রিয়। স্বাধীনতা দিবসের দিন শোনার মতো এই গানের জুড়ি মেলা ভার। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন ডালের মেহেন্দি এবং কেএস চিত্রা। 

    কান্ধো সে মিলতে হ্যায় কান্ধে, লক্ষ্য 

    লক্ষ্য সিনেমার বহু জনপ্রিয় গানের মধ্যে এটাও একটি। ২০০৪ সালে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর তৈরি। 

    আয়ে ওয়াতান, রাজী 

    এই গানে চোখের জল পড়বে না, এরম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজী সিনেমায় গানটি গেয়েছেন অরিজিত সিং এবং সুনিধি চৌহান। গানের একটি লাইন “ম্যায় যাহা রাহু, জাহামে ইয়াদ রাহে তু”- ভারতীয়দের ‘ভারত’ -এর প্রতি গর্ব বোধ জাগিয়ে তোলে। তারা যেখানেই যাক, ভারত মনে থাকবেই। 

    চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া

    ‘কুছ কারিয়ে’ – গানের এই অংশটা অনুপ্রেরণা দিয়েছে বহু মানুষকে। সিমিত আমিনের নির্দেশনায় ‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। চক দে ইন্ডিয়া সিনেমাটিই  শুধু নয়। ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমার গানগুলিও। 

    অ্যায়সা দেশ হ্যায় মেরা, ভীর যারা 

    ভীর যারা -র এই গানটির মাধ্যমে পাকিস্তান এবং ভারত সংস্কৃতিগতভাবে আলাদা হয়েও কতটা এক, তা দেখানো হয়েছে।  

     

  • Samar ‘Badru’ Banerjee: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    Samar ‘Badru’ Banerjee: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় একমাস অসুস্থ ছিলেন। এসএসকেএম-এ চিকিৎসা চলছিল। তবে সুস্থ হয়ে আর ফেরা হল না কিংবদন্তি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের। প্রয়াত হলেন প্রাক্তন অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায়। ময়দানে যিনি বদ্রু নামেই পরিচিত ছিলেন। শুক্রবার রাত ২টো ১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। ফুটবলারের বয়স হয়েছিল ৯২ বছর। 

    স্বাস্থ্যের ক্রমশ অবনতি হওয়ার জন্য গত ২৭ জুলাই বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

    হাওড়ার বালিতে জন্ম। সেখানেই ফুটবলের প্রাথমিক পাঠ। ফুটবলে হাতেখড়ি বালি হিন্দু স্পোর্টিং ক্লাব এবং বালি ওয়েলিংটন ক্লাবে। ১৯৪৮-এ বালি প্রতিভা স্পোর্টিং ক্লাব কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর বিএনআর হয়ে মোহনবাগানের জার্সি গায়ে তোলেন কিংবদন্তী এই ফুটবলার। ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সাত বছর মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন বদ্রু। মোহনবাগানের হয়ে ট্রফির বন্যা বইয়ে দিয়েছেন। ডুরান্ড কাপ জিতেছেন ১৯৫৩-এ। কলকাতা ফুটবল লিগ জিতেছেন চারবার (১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৯)। তার নামের পাশে আইএফএ শিল্ড তিনবার (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬)। রোভার্স কাপ জিতেছেন ১৯৫৬-এ।

    আরও পড়ুন: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ঘোষিত হন তিনি। দেশের হয়ে জিতেছেন কলম্বো কাপ-ও। বদ্রুর প্রয়াণে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফেও।

  • Fake Police Station: বিহারে নকল ‘থানা’ ভুয়ো ‘পুলিশের’ হদিশ পেল আসল পুলিশ 

    Fake Police Station: বিহারে নকল ‘থানা’ ভুয়ো ‘পুলিশের’ হদিশ পেল আসল পুলিশ 

    মাধ্যম নিউজ ডেস্ক: চোর-ডাকাত ধরতে পুলিশ যাচ্ছে, এ ঘটনা তো হামেশাই দেখা যায়। কিন্তু পুলিশ ধরতে পুলিশ যাচ্ছে এমন আজব কথা কস্মিনকালে কেউ শুনেছে কখনও! এমনটাই ঘটেছে বিহারে (Bihar)। আসল পুলিশ হানা দিল নকল থানায়। আর গ্রেফতার করল পুলিশের উর্দিধারী বহুরূপীদের।  

    আরও পড়ুন: বিহারে নীতীশ মন্ত্রিসভার ৭২ শতাংশ মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত!

    যখন একের পর এক জালিয়াতির খবরে জেরবার বাংলা, তখনই নতুন ধরণের এক প্রতারণার খবর এল প্রতিবেশি রাজ্য বিহার থেকে। আটমাস ধরে এক গেস্টহাউজে ভুয়ো ‘থানা’ (Fake Police Station) চালাচ্ছিল একদল প্রতারক। 

    ঘটনাটি ঘটেছে বিহারের বাঙ্কা (Banka) এলাকায়। বুধবার সকালে পুলিশ ‘অনুরাগ গেস্ট হাউসে’ অভিযান চালিয়ে একটি ভুয়ো থানার হদিশ পায়। অভিযানে ভুয়ো পুলিশের ইউনিফর্মে দুই মহিলাসহ কমপক্ষে ছ জনকে আটক করে পুলিশ।

    আরও পড়ুন: লোকসভায় ৩৫টি আসন! জানুন কী ঠিক হল বিহার বিজেপির কোর কমিটির বৈঠকে

    বেশ রমরমিয়েই চলছিল এই ভুয়ো থানার ব্যবসা। মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছিল আট মাস ধরে। উচ্চপদস্থ অফিসারদের মতো উর্দিও ছিল ভুয়ো পুলিশ আধিকারিকদের। পুলিশকর্মীর সংখ্যা বাড়াতে ৫০০ টাকা দিয়ে দিনমজুরদেরও ভাড়া করা হত।  কিন্তু হঠাতই ছন্দ পতন হয়। ভুয়ো পুলিশকর্মীদের অস্ত্র দেখে সন্দেহ হয় এক আসল পুলিশ আধিকারিকের।

    আর তারপরেই খবর পেয়ে ওই গেস্ট হাউজে অভিযান চালায় পুলিশ বাহিনী। তাতেই ফাঁস হয় বিষয়টি।  

    পুলিশ আধিকারিক ডি সি শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে স্থানীয় পুলিশ প্রধানের বাড়ি থেকে মেরেকেটে ৫০০ মিটার দূরেই সেই ভুয়ো থানা চলছিল। উচ্চপদস্থ পুলিশ কর্তাদের মতো রীতিমতো ব্যাজ, ইউনিফর্ম পরা হত সেখানে। অস্ত্রও থাকত। সেই ভুয়ো থানায় অভিযোগও জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। মামলাও রুজু করা হত বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।   

    পুলিশ আধিকারিক আরও জানান, মামলার অজুহাতে অভিযোগকারীদের থেকে টাকা নেওয়া হত। সেইসঙ্গে পুলিশে চাকরি পাইয়ে দেওয়া এবং পুলিশের আবাসন পাইয়ে দেওয়ার নামে স্থানীয় বাসিন্দাদের থেকে টাকা তুলত এই ভুয়ো পুলিশ গ্যাং। শুধু তাই নয়, স্থানীয় দিনমজুমদের ৫০০ টাকা দিয়ে পুলিশকর্মীও সাজানো হত। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হল না।

    দুজন উর্দি পরা ভুয়ো পুলিশ, এক আসল পুলিশ আধিকারিকের চোখে পড়ে যায়। দুজনের হাতে থাকা অস্ত্র দেখে তাঁর সন্দেহ হয়। পুলিশ আধিকারিকরা যে সার্ভিস বন্দুক ব্যবহার করেন, ওই দুজনের হাতে তার থেকে আলাদা অস্ত্র ছিল। তারপরই বিষয়টি সামনে আসে। 

     

  • UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর পৃথক পৃথক পরীক্ষা নয়। এবার জেইই (JEE Main) এবং নীট (NEET) সংযুক্ত করার পথে ইউজিসি (UGC)। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ভবিষ্যতে ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট’ (CUET UG) বা কুয়েট পরীক্ষার আওতাতেই এই সমস্ত এন্ট্রান্সকে আনতে চাইছে ইউজিসি।  

    ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagdesh Kumar) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনটি এন্ট্রান্স পরীক্ষায় আলাদা আলাদা চারটি বিষয়ে (অঙ্ক, পদার্থবিদ্যা, বায়োলজি, রসায়ন) পরীক্ষা না নিয়ে, যাতে একটি সামগ্রিক পরীক্ষা নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা করা হচ্ছে।  বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাবিদ তথা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরির চেষ্টাও করা হচ্ছে।

    আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
     
    জগদেশ কুমার বলেন, “যাতে একাধিক পরীক্ষা পড়ুয়াদের দিতে না হয়, তার জন্যই একটি সাধারণ এন্ট্রান্সের ভাবনা নেওয়া হয়েছে। এর ফলে একবার প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এন্ট্রান্স পরীক্ষা হবে একটি, আর তা থেকে পড়াশোনার সুযোগ হবে অনেকদিকে। এমন ভাবনা নিয়ে এগোচ্ছে ইউজিসি।”   

    প্রসঙ্গত, জেইই (মেইনস) এ পড়ুয়াদের যে বিষয়গুলিতে পরীক্ষা দিতে হয় সেগুলি হল, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক। নীট (ইউজি) তে অঙ্কের জায়গায় থাকে বায়োলজি। কুয়েট (ইউজিসি)- তে ৬১ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এই সব বিষয়ও থাকে তাতে। ইউজিসির বক্তব্য, তারা চায় না যে পড়ুয়ারা একাধিক পরীক্ষার চাপ নিক। তাইই এই সরলীকরণ।

    আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি     

    আগামী দিনের পরীক্ষা কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে, এম জগদেশ কুমার বলেন, “আগামী দিনে মাল্টিপল চয়েস ধর্মী পরীক্ষা হতে পারে কম্পিউটারের মাধ্যমে। কারণ ওএমআর নির্ভর পরীক্ষায় বিভিন্ন সমস্যা হচ্ছে। মূল্যায়ণের যথার্থতা নিয়েও থাকছে প্রশ্ন। সেই দিক থেকে পাল্টাতে পারে প্রশ্নপত্রের ধরণ।”

    এবছর সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

  • Heart Attack: অতিরিক্ত ওয়ার্ক আউট কী হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়াচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা?

    Heart Attack: অতিরিক্ত ওয়ার্ক আউট কী হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়াচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ১০ অগাস্ট জিমে ওয়ার্ক আউট করার সময় হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। সংবাদমাধ্যম সূত্রের খবর তিনি ট্রেডমিলে দৌড়নোর সময় অসহ্য ব্যথা অনুভব করেন। তারপরেই পড়ে যান। এরপরেই তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ৫৮ বছর বয়সী কমেডিয়ানের অবস্থা এখন খানিকটা স্থিতিশীল।  

    শুধু এটাই নয়। কলকাতার ১৯ বছর বয়সী এক তরুণীও ওয়ার্ক আউট (Workout)করার সময় হঠাতই পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর হৃদরোগ সংক্রান্ত কোনও সমস্যার ইতিহাস ছিল না।

    আরও পড়ুন: ভাইরাল হেপাটাইটিস থেকে দূরে থাকতে চান? বদল আনুন জীবনশৈলীতে

    একের পর এক এইরকম অনভিপ্রেত ঘটনায় বেশ চিন্তিত স্বাস্থ্য মহল। তাহলে কী গোড়াতেই গলদ? আমরা বুঝতেই পারছি না আমাদের শরীরের চাহিদা কী?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেকনোলজির অত্যাধিক ব্যবহারে দৈনন্দিন জীবন ভয়ঙ্করভাবে প্রভাবিত হচ্ছে। সবার শরীর ভিন্ন। এক একজনের শরীরের এক একরকমের ব্যায়ামের প্রয়োজন। 

    আজকাল আমরা ফিট থাকার জন্যে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ফোনের ওপর খুব নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা যদি আগে থেকে ঠিক করে দেওয়া মাপ ১০ কিলোমিটার হাঁটতে না পারি, তাহলে শরীরের ওপর চাপ দিতে শুরু করি। এমনকি সেটা আমাদের শরীর না চাইলেও। আমাদের সবার শরীরের গঠন আলাদা। তাই আমাদের ক্ষেত্রে ব্যায়ামও আলাদাই হবে। 

    আরও পড়ুন: ফের মাথা চাড়া দিচ্ছে এইচআইভি, কী করে এই রোগ থেকে দূরে থাকবেন?

    চিকিৎসকদের মতে, এখন ১৮-২০ বছর বয়সীরাও হৃদরোগের শিকার হচ্ছেন। কার্ডিওলজি সোসাইটি অফ ইন্ডিয়ার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদেশে ৩৫-৫০ বয়সীদের মধ্যে প্রতি মিনিটে ৪ জনের মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে তাঁদের মধ্যে ২৫% – এর বয়সই ৩৫ বছরের নীচে। 

    আগে মনে করা হত এই রোগ শুধু বয়স্কদেরই হয়। যারা একদমই ওয়ার্ক আউট করেন না, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি থাকে। কিন্তু যারা অতিরিক্ত ওয়ার্ক আউট করেন, তাঁদেরও এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রবল। স্টেরয়েডের ব্যবহারও অত্যন্ত ক্ষতিকারক। অ্যাসোসিয়েটেড এশিয়া রিসার্চ ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে যারা জিমে যান, তাঁদের মধ্যে ৩০ লক্ষ মানুষই স্টেরয়েড নেন। এদের মধ্যে ৭৩% – এর বয়স ১৬-৩৫ – এর মধ্যে। এরা পরিশ্রম করে নয়, কম সময়ে ইনজেকশন নিয়ে সুঠাম শরীর তৈরি করতে চান। 

     

     

     

  • Monkey Pox: নাম পরিবর্তন করা হবে মাঙ্কি পক্স-এর! কী বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

    Monkey Pox: নাম পরিবর্তন করা হবে মাঙ্কি পক্স-এর! কী বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড (Covid-19) মহামারি এখনও শেষ হয়নি। পাশাপাশি বিশ্বে নতুন করে থাবা বসাচ্ছে মাঙ্কি পক্স। মাঙ্কি পক্সে (Monkey Pox) আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে মাঙ্কি পক্সের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তাই নয়, এই ভাইরাাসের নাম পরিবর্তন করে কী রাখা যেতে পারে তার জন্য বিশ্বের নাগরিকদের আহ্বান জানিয়েছে হু। ভাইরাসজনিত কারণেই যে এটি রোগ সৃষ্টি করে, তা বোঝাতেই নতুন নামকরণ করতে চান বিজ্ঞানীরা। কিছুদিন আগেই ৩০ জন বিজ্ঞানী লিখিত আবেদন জানান। এরপরই নাম পরিবর্তনের এই উদ্যোগ নেয় হু (WHO)।

    আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫০০০-এর বেশি, মৃত্যু ১২ জনের

    একটি বানরের শরীরে প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় বলেই এর ভাইরাসটির নাম মাঙ্কি পক্স হয়ে যায়। এছাড়াও এই মাঙ্কি পক্স ভাইরাসের সঙ্গে মহাদেশের নামও উল্লেখ করা হয়। ভাইরাসটিকে আফ্রিকান বলে উল্লেখ করা হয়, যা একদমই ঠিক নয়। ফলে হু-এর মুখপাত্র ফাডেলা চাইব (Fadela Chaib) সংবাদমাধ্যমে জানান, ‘মাঙ্কিপক্সের জন্য একটি নতুন নাম খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি গোষ্ঠী, একটি অঞ্চল, একটি দেশ, একটি প্রাণী ইত্যাদির উপর ভিত্তি করে রাখা উচিৎ নয়।’

    এক সময়ে এই ভাইরাস শুধু আফ্রিকাতেই ছড়াত। ফলে অকারণ শুধু আফ্রিকাকে এর জন্য দোষী মনে করে অনেকে। কিন্তু বর্তমানে অন্য দেশেও মাঙ্কি পক্সের সন্ধান পাওয়া যাচ্ছে। আবার এই ভাইরাস প্রথমে বানরের শরীরে দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে অন্যান্য পশুদের মধ্যেও এই ভাইরাস দেখা গিয়েছে। সুতরাং এর জন্যই মাঙ্কি পক্সের নাম পরিবর্তেনের সিদ্ধান্ত নিয়েছে হু। আর এর জন্য নাগরিকদেরই সাহায্য করতে বলা হয়েছে হু-এর তরফে।

    আরও পড়ুন: ফের নয়া ভাইরাস-আতঙ্ক চিনে! করোনার থেকেও বেশি প্রাণঘাতী ‘ল্যাংয়া হেনিপাভাইরাস’?

    প্রসঙ্গত, ৯২টি দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে ৩৫ হাজারের বেশি মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাঙ্কি পক্সকে ইতিমধ্যেই অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ (Global Health Emergency) বলেও ঘোষণা করেছে।

     

  • Wargames: ভারত, চিন, রাশিয়া সামরিক মহড়া! কী ভাবছে আন্তর্জাতিক মহল

    Wargames: ভারত, চিন, রাশিয়া সামরিক মহড়া! কী ভাবছে আন্তর্জাতিক মহল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-চিন (China) সীমান্তে সংঘাত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে  চলতি মাসের শেষ সপ্তাহে একসঙ্গে যৌথ মহড়ায় (Military Exercise) অংশ নিতে চলেছে ভারত (India) এবং চিনের সেনাবাহিনী। রাশিয়ার মাটিতে আরও তিনটি দেশের সঙ্গে এই মহড়া চালানো হবে বলে জানিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় এই সামরিক মহড়ার আয়োজনও আন্তর্জাতিক মহলে গুরুত্ব বাড়িয়েছে।

    চিনা বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত এবং চিন ছাড়াও রাশিয়া (Russia), বেলারুশ এবং তাজিকিস্তান এই মহড়ায় অংশ নেবে। বিবৃতিতে বলা হয়েছে, “অংশগ্রহণকারী দেশগুলির সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। কৌশলগত ক্ষেত্রেও অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এই মহড়া। তাছাড়াও জাতীয় নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে দক্ষতা বাড়াবে এই মহড়া।” 

    আরও পড়ুন: শীঘ্রই আসছে রাশিয়ার প্রতিনিধি দল! সুখোই নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় জোড়

    রাশিয়ার তরফে জুলাই মাসে একটি বিবৃতিতে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছিল। সেখানে ১৩টি দেশ অংশ নেবে বলে জানানো হয়েছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, পূর্ব রাশিয়ার সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চলকে এই সামরিক মহড়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঞ্চলটি চিনের সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গিয়েছে, এই ড্রিলে বায়ু সেনা, দূরপাল্লার সামরিক যুদ্ধ সামগ্রীর অনুশীলন হবে। এর সঙ্গে সাম্প্রতিক পরুস্থিতির কোনও সম্পর্ক নেই।

    ভারত এই সামরিক মহড়ায় অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগেও চিন ও ভারত নিজেদের দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে। ২০২০ সালের মে মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরেই ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। তারপর থেকেই দুই দেশের যৌথ সামরিক মহড়া বন্ধ রাখা হয়েছে। 

LinkedIn
Share