Tag: Bengali news

Bengali news

  • BJP: বিদেশে ফের ‘ভোট চুরি’র অভিযোগ রাহুলের, সাংসদকে ধুয়ে দিল বিজেপি

    BJP: বিদেশে ফের ‘ভোট চুরি’র অভিযোগ রাহুলের, সাংসদকে ধুয়ে দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ দিনের সফরে জার্মানিতে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানকার বার্লিনে হার্টি স্কুলে ‘পলিটিক্স ইজ দ্য আর্ট অফ লিসিনিং’ শীর্ষক এক অধিবেশনে ভাষণ দেন রাহুল। সেখানে তিনি আবারও ‘ভোট চুরি’র অভিযোগ তোলেন এবং (BJP) ভারতে সাম্প্রতিক নির্বাচনগুলির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

    ভোট চুরির অভিযোগ রাহুলের (BJP)

    রাহুলের দাবি, কংগ্রেস ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ঠিকঠাকভাবে হয়নি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতভূমির মাথা হেঁট করায় রাহুলের ওপর বেজায় ক্ষুব্ধ বিজেপি। যার জেরে লোকসভায় বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্মশিবির। বিজেপির অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী বারবার ভারতের বিরুদ্ধে কথা বলছেন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা করছেন।

    সাংসদকে নিশানা বিজেপির

    বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে ভারতের নেতা হওয়ার প্রতি তাঁর কোনও আগ্রহ নেই। তাঁর চিন্তাধারায় ভারত বিশ্বগুরু হওয়ার কথাও ভাবা উচিত নয়। এতেই বোঝা যায়, এই মানুষগুলি ভারতের কত বড় শত্রু।” ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিওয়ারি বলেন, “আজ বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলির মধ্যে ভারত চতুর্থ স্থানে রয়েছে। খুব শিগগিরই আমরা তৃতীয় স্থানে পৌঁছে যাব।” একই সুরে রাহুলের সমালোচনা করেন বিহারের মন্ত্রী দিলীপ জয়সওয়ালও। তিনি বলেন, “রাহুল গান্ধী যখনই বিদেশে যান, তখনই ভারতের বিরুদ্ধে কথা বলেন। এজন্য দেশের মানুষ তাঁকে কখনও ক্ষমা করবে না। দেশের বিষয়ে যা বলার, তা দেশের সঙ্গে যুক্ত মঞ্চেই বলা উচিত (BJP)।”

    প্রসঙ্গত, জার্মানির ওই সভায় রাহুল বলেন, “আমরা তেলঙ্গনা ও হিমাচল প্রদেশে নির্বাচন জিতেছি। ভারতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। বিরোধীরা প্রমাণ পেশ করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে জবাবও চেয়েছেন।” ভোটার তালিকায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, “হরিয়ানায় ভোটার তালিকায় এক ব্রাজিলীয় মহিলার নাম ২২ বার ছিল।” রাহুলের আরও (BJP) অভিযোগ, ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর পূর্ণমাত্রার আক্রমণ চলছে এবং কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি ইঙ্গিত দেন, ব্যবসায়িক মহলকে আর্থিকভাবে বিজেপিকে সমর্থন করতে চাপ দেওয়া হচ্ছে (Rahul Gandhi), যা একটি ‘কুইড প্রো কো’ বা পারস্পরিক সুবিধার বিনিময়মূলক ব্যবস্থার ইঙ্গিত বহন করে।

  • Bhagavad Gita: “ভগবদগীতা ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ”, রায় মাদ্রাজ হাইকোর্টের

    Bhagavad Gita: “ভগবদগীতা ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ”, রায় মাদ্রাজ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভগবদগীতা (Bhagavad Gita) কোনও ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি নৈতিক বিজ্ঞান এবং ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ।” ঠিক এমনই মন্তব্য করলেন মাদ্রাজ হাইকোর্টের (Madras HC) বিচারপতি জিআর স্বামীনাথন। তাঁর মতে, ভগবদ গীতার শিক্ষা দিলেই কোনও ট্রাস্টকে ধর্মীয় বলা যাবে না এবং সেই কারণে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA), ২০১০–এর অধীনে নিবন্ধন অস্বীকার করাও যায় না। এই সিদ্ধান্তের মাধ্যমে আদালত ভারতীয় চেতনায় গভীরভাবে প্রোথিত যে সত্যটিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে, তা হল গীতা কোনও সাম্প্রদায়িক ধর্মগ্রন্থ নয়, এটি একটি সভ্যতাগত জ্ঞানভান্ডার।

    জনকল্যাণমূলক ট্রাস্টের এফসিআরএ আবেদন (Bhagavad Gita)

    এই মামলার সূত্রপাত একটি জনকল্যাণমূলক ট্রাস্টের এফসিআরএ আবেদন খারিজ হওয়া থেকে। সংশ্লিষ্ট ট্রাস্টটি বেদান্ত, সংস্কৃত, যোগশাস্ত্র ও ভগবদগীতার শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের কাজেও যুক্ত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রক এই আবেদনটি এই অনুমানের ভিত্তিতে খারিজ করে যে, এই কার্যকলাপগুলি ধর্মীয় প্রকৃতির। ঔপনিবেশিক যুগের ভুল ধারণা থেকে উৎসারিত এই আমলাতান্ত্রিক যুক্তিকে সংবিধানসম্মত স্পষ্টতার ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্ট স্পষ্টভাবে খারিজ করে দেয়।

    ভগবদগীতা কোনও ধর্মীয় গ্রন্থ নয়

    এর পরেই বিচারপতি স্বামীনাথনের মন্তব্য, “ভগবদগীতা কোনও ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি নৈতিক বিজ্ঞান এবং ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি সভ্যতাগত ঘোষণা। গীতা উপাসনা, আচার বা কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্বের গ্রন্থ নয়। এটি একটি দার্শনিক সংলাপ, যা কর্তব্য, কর্ম, নেতৃত্ব, নৈতিকতা, অনাসক্তি এবং জটিল পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে (Madras HC) কাজ করার জন্য প্রয়োজনীয় অন্তর্নিহিত শৃঙ্খলার কথা বলে। মন্দির নয়, যুদ্ধক্ষেত্রকে পটভূমি হিসেবে বেছে নেওয়াই প্রতীকী, এটি জীবনের নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি, ধর্মীয় বিধান নয় (Bhagavad Gita)।”

    নিষ্কাম কর্মের তত্ত্ব

    হাজার হাজার বছর ধরে ভগবদগীতা ভারতের নৈতিক দিশারি হিসেবে কাজ করে এসেছে। নিষ্কাম কর্মের তত্ত্ব নিঃস্বার্থ জনসেবার ভিত্তি রচনা করেছে। স্বধর্মের ধারণা অধিকার নয়, দায়িত্বের ওপর গুরুত্ব দিয়েছে। কর্মের মধ্যেও সমত্ব বজায় রাখার শিক্ষা ভারতীয় শাসনব্যবস্থা, যুদ্ধনীতি, বিচারব্যবস্থা এবং ব্যক্তিগত আচরণের বোধকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই কারণেই মহাত্মা গান্ধী থেকে লোকমান্য তিলক, শ্রী অরবিন্দ থেকে আধুনিক ব্যবস্থাপনা চিন্তাবিদরা, সকলেই গীতার ভাবধারা থেকে প্রেরণা গ্রহণ করেছেন।

    সভ্যতাগত পক্ষপাত

    হাইকোর্টের এই রায় ভারতীয় শাসনব্যবস্থার এক দীর্ঘদিনের অন্তর্নিহিত বৈপরীত্যকে উন্মোচিত করেছে। পাশ্চাত্য দার্শনিক ঐতিহ্য, অ্যারিস্টটল, প্লেটো, কান্ট – নির্বিবাদে ধর্মনিরপেক্ষ জ্ঞান হিসেবে স্বীকৃত হলেও ভারতীয় দার্শনিক ধারাগুলিকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় তকমা দেওয়া হয়। যোগ আজ বিশ্বজুড়ে একটি সুস্থতা ও কল্যাণমূলক অনুশীলন হিসেবে স্বীকৃত। অথচ ভারতের ভেতরেই তা প্রায়ই আদর্শগত সন্দেহের চোখে দেখা হয়। সংস্কৃত বিশ্বের অন্যতম সূক্ষ্ম ও পরিশীলিত ভাষাতাত্ত্বিক ব্যবস্থাগুলির একটি হলেও, তার শিক্ষাদানকে বহু সময় সাম্প্রদায়িক বলে ভুলভাবে চিহ্নিত করা হয়। বেদান্ত চেতনা ও বাস্তবতার ওপর এক গভীর দার্শনিক অনুসন্ধান, তবু ইউরোপীয় দর্শনশাস্ত্রের সমতুল্য দর্শন হিসেবে তাকে খুব কমই স্বীকৃতি দেওয়া হয়। এই বৈষম্য ধর্মনিরপেক্ষতা নয়, এটি এক ধরনের সভ্যতাগত পক্ষপাত(Bhagavad Gita)।

    রায় প্রশ্নাতীত

    সংবিধানের দৃষ্টিতে এই রায় প্রশ্নাতীত। সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ আইনের সামনে সমতার নিশ্চয়তা দেয় এবং খামখেয়ালি শ্রেণিবিভাগ নিষিদ্ধ করে। কেবল সাংস্কৃতিক উৎসের কারণে ভারতীয় দর্শনের পাঠদানকে পাশ্চাত্য দর্শনের পাঠদানের থেকে আলাদা করে দেখা যায় না। ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে। কিন্তু তার অর্থ এই নয় যে, ভারতীয় জ্ঞানের প্রতিটি দিককে ধর্মের সংকীর্ণ সংজ্ঞার মধ্যে আবদ্ধ রাখতে হবে। ভারতের সংবিধান রাষ্ট্রকে সভ্যতার প্রতি বিরূপ হতে বলে না, বরং বলে রাষ্ট্রকে ন্যায্য হতে(Madras HC) ।

    প্রক্রিয়াগত শৃঙ্খলার ওপর আদালতের জোর

    এফসিআরএ ব্যবস্থার অধীনে প্রক্রিয়াগত শৃঙ্খলার ওপর আদালতের জোর দেওয়াটিও সমান গুরুত্বপূর্ণ। প্রত্যাখ্যানের আদেশটি চূড়ান্ত সিদ্ধান্তের বদলে অনুমাননির্ভর ধারণার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, এবং পূর্ববর্তী কারিগরি ত্রুটিগুলি, যেগুলি ইতিমধ্যেই আইনের আওতায় নিষ্পত্তি হয়েছিল, অযৌক্তিকভাবে আবার অযোগ্যতার কারণ হিসেবে সামনে আনা হয়। বিদেশি তহবিলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োজনীয়, কিন্তু সেই নিয়ন্ত্রণ যেন আদর্শগত প্রহরায় পরিণত হতে না পারে। আদালত যথার্থভাবেই এই নীতিকে পুনঃপ্রতিষ্ঠা করেছে যে, জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছতা ন্যায্যতা, স্পষ্টতা এবং সাংবিধানিক সংযমের সঙ্গে আমাদের সহাবস্থান করতেই হবে (Bhagavad Gita)। ভারত যেভাবে ধর্মনিরপেক্ষতাকে বোঝে, সেই প্রকৃত ধর্মনিরপেক্ষতার অর্থ নিজের ঐতিহ্য মুছে ফেলা নয়। এর অর্থ হল, সব পথের প্রতি সম্মান দেখানো, কিন্তু কাউকেই বিশেষ সুবিধা না দেওয়া। এর মানে হল, এই সত্যকে স্বীকৃতি দেওয়া যে সভ্যতাগত গ্রন্থগুলি বিশ্বাস চাপিয়ে না দিয়েই সর্বজনীন নৈতিকতা দান করতে পারে। ভগবদগীতা ঠিক সেটাই করে। গীতা আসক্তিহীন কর্মের শিক্ষা দেয়, অহংকারহীন নেতৃত্বের কথা বলে, এবং বিদ্বেষহীন কর্তব্য পালনের পথ দেখায়। এই মূল্যবোধগুলি সমাজকে শক্তিশালী করে, বিভক্ত করে না(Madras HC) ।

    মাদ্রাজ হাইকোর্টের রায়

    অতএব, মাদ্রাজ হাইকোর্টের রায়টি শুধু এফসিআরএ নিবন্ধনের তাৎক্ষণিক প্রশ্নেই সীমাবদ্ধ নয়, এটি ভারতীয় প্রজ্ঞার ভুল ব্যাখ্যার বিরুদ্ধে এক সাংবিধানিক সীমারেখাও টেনে দেয়। এই রায় প্রজাতন্ত্রকে স্মরণ করিয়ে দেয় যে আধুনিক শাসনব্যবস্থা বৌদ্ধিক বিস্মৃতির ওপর দাঁড়াতে পারে না। গীতাকে সাম্প্রদায়িক ধর্মগ্রন্থ নয়, বরং নৈতিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়ে আদালত সাংবিধানিক ব্যাখ্যাকে সভ্যতাগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে (Bhagavad Gita)। ভগবদগীতার শিক্ষা দেওয়া ধর্মপ্রচার নয়, বরং শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সংক্রমণ হিসেবে পুনরায় নিশ্চিত করে মাদ্রাজ হাইকোর্ট ভারত জাতির প্রতি এক নীরব কিন্তু ঐতিহাসিক সেবা দিয়েছে। এই রায় নিশ্চিত করেছে যে ভারতের আত্মাকে কোনও ব্যুরোক্র্যাটিক অসুবিধা হিসেবে নয়, বরং শক্তির উৎস হিসেবে দেখা হবে।

  • Enforcement Directorate: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজের ১১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    Enforcement Directorate: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজের ১১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজ (Prayag Group of Companies Case) এবং এর পরিচালকদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় মোট ১১০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি (Enforcement Directorate)। বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসাম জুড়ে প্রয়াগ গ্রুপের একাধিক কোম্পানি। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ৪৫.৪২ একর জমি, নির্মীয়মাণ বাড়ি, পরিচালক বাসুদেব বাগচী, অভিক বাগচী ও স্বপ্না বাগচীর নামে থাকা ৬ কোটি টাকার সম্পত্তি। ইতিমধ্যে ইডি-এর কলকাতা আঞ্চলিক অফিস প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) ২০০২-এর অধীনে এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

    ২,৮৬৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ (Enforcement Directorate)

    প্রয়াগ (Prayag Group of Companies Case) গ্রুপ পদ্ধতিগত আইন না মেনেই স্বল্প সঞ্চয়ে অধিক লাভের প্রকল্প ঘোষণা করে বৃহৎ পরিসরে অবৈধভাবে টাকা তুলেছিল গ্রাহকদের কাছ থেকে। এরপর অভিযোগ পেয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এফআইআর দায়ের করে। বর্তমানে তদন্ত করে চার্জশিট দেওয়ার ভিত্তিতে ইডি (Enforcement Directorate) এই পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্তে আরও জানা গিয়েছে, প্রয়াগ গ্রুপ তাদের একাধিক কোম্পানি যেমন- প্রয়াগ ইনফোটেক হাই-রাইজ লিমিটেড এবং প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-এর কোনো রকম অনুমোদন ছাড়াই টাকা সংগ্রহ এবং মানি সার্কুলেশন স্কিমের মাধ্যমে বেশি পরিমাণে লাভের টোপ দিয়ে আর্থিক প্রতারণা করেছে। এখনও পর্যন্ত মোট ৩৮,৭১,৬৭৪ জন আমানতকারীর কাছ থেকে ২,৮৬৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে।

    ১,৯০৬ কোটি টাকা ফেরত দেয়নি

    আর্থিক দুর্নীতির প্রসঙ্গে ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, প্রয়াগ গ্রুপ (Prayag Group of Companies Case) ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত আমানতকারীদের বকেয়া সুদের টাকা বাদেও ১,৯০৬ কোটি টাকা অপরিশোধিত রেখেছে। এই গ্রুপটি একটি রেজিস্ট্রেশন পদ্ধতির দুর্নীতি চক্রের মাধ্যমে কাজ করত। সংগৃহীত অর্থ কোনো বৈধ ব্যবসায়িক কাজে ব্যবহার না করে জমি, হোটেল, ফিল্ম সিটি প্রকল্প নির্মাণ, কোম্পানি তৈরিতে এজেন্টদের কমিশন দেওয়া, বিজ্ঞাপন, সেলিব্রিটি প্রচার-সহ সংস্থার সমৃদ্ধির জন্য ব্যবহার করা হতো। প্রধান অভিযুক্ত বাসুদেব বাগচী এবং অভিক বাগচী বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

  • Donations: ২০২৪-২০২৫ অর্থবছরে তৃণমূলের অনুদান বেড়েছে ৩ গুণ টাকা, চলতি বছরে জমা পড়েছে ১৮৪.৯৬ কোটি

    Donations: ২০২৪-২০২৫ অর্থবছরে তৃণমূলের অনুদান বেড়েছে ৩ গুণ টাকা, চলতি বছরে জমা পড়েছে ১৮৪.৯৬ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-২০২৫ অর্থবছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে (TMC) ৪৪৮ জন অনুদানকারী ১৮৪.৯৬ কোটি টাকা অনুদান (Donations) দিয়েছেন। নির্বাচন কমিশনে দেখানো গত অর্থবছরের ৬৪.২৪ কোটি টাকার অনুদানের তুলনায় এটি প্রায় তিনগুণ বেশি বলে জানা গিয়েছ। এই দশজন দাতাদের মধ্যে রয়েছেন, দিল্লি ও মুম্বাইয়ের নির্বাচনী ট্রাস্ট, বাংলার লটারি ব্যবসায়ী এবং রাজ্যে উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। তৃণমূল পার্টির দফতরের তহবিল এতো ফুলেফেঁপে ওঠার বিষয়টি এখন আলোচনার শিরোনামে।

    টাইগার অ্যাসোসিয়েটস থেকে ৫০ কোটি টাকা অনুদান (Donations)

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসকে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে ৯২ কোটি টাকা এবং টাইগার অ্যাসোসিয়েটস থেকে ৫০ কোটি টাকা অনুদান (Donations) দেওয়া হয়েছে। টাইগার অ্যাসোসিয়েটস হল পশ্চিমবঙ্গে নাগাল্যান্ড রাজ্য লটারি, সিকিম রাজ্য লটারি এবং পাঞ্জাব রাজ্য লটারি বিক্রির সংস্থা। লোহা, ইস্পাত, সিমেন্ট কোম্পানি রশ্মি সিমেন্ট লিমিটেড টিএমসিকে (TMC) ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। মুম্বয়ের প্রোগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্টের পক্ষে থেকে টাটা গ্রুপ কোম্পানিগুলি ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। এই গ্রুপের কারখানা পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম এবং খড়গপুরে রয়েছে। একই ভাবে কলকাতায়ও একটি কর্পোরেট অফিস রয়েছে।

    স্টেইনলেস স্টিল-শ্যাম ফেরো অ্যালয়স লিমিটেড

    তৃণমূলকে (TMC) স্টেইনলেস স্টিলের প্রস্তুতকারক এবং রফতানীকারক শ্যাম ফেরো অ্যালয়স লিমিটেড ৩ কোটি টাকা অনুদান (Donations) দিয়েছে। কলকাতার একটি ট্রেডিং এবং মাইনিং কোম্পানি, কেজরিওয়াল মাইনিংও ৩ কোটি টাকা অনুদান দিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট পরিচালনাকারী লোহা ও ইস্পাত প্রস্তুতকারক সুপার স্মেল্টার্স ২ কোটি টাকা দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বন্দর শহর হলদিয়া এবং পাঞ্জাবের কর্ণালে কারখানা সহ প্লাস্টিক প্রস্তুতকারক আইভিএল ধানসেরি পেট্রোকেম ইন্ডাস্ট্রিজ সমপরিমাণ অর্থ প্রদান করেছে।

    কোন তৃণমূল নেতা কত দিয়েছেন?

    কিষাণ গোপাল মোহতা নামে একজন ধনবান ব্যক্তি ৩ কোটি টাকা তৃণমূলকে (TMC) দিয়েছেন। ২০২৪ সালে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের সময় পশ্চিমবঙ্গের শাসক দল এপ্রিল ২০১৯ থেকে জানুয়ারী ২০২৪ এর মধ্যে ১,৬০৯ কোটি টাকা অনুদান (Donations) গ্রহণ করেছে। তৃণমূল কংগ্রেসও তাদের ২১৩ জন বিধায়কের মধ্যে প্রায় ১৯৯ জনের কাছ থেকে মাথা পিছু ২২,০০০ থেকে ৩০,০০০ টাকার অনুদান নিয়েছে। এই বিধায়কদের মধ্যে রয়েছেন ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরাও। এছাড়াও, চল্লিশজন বর্তমান এবং প্রাক্তন সাংসদ একইভাবে অনুদান দিয়েছেন। তাঁদের মধ্যে হলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ১.২ লক্ষ টাকা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ৩.৮ লক্ষ টাকা, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ১ লক্ষ টাকা এবং কলকাতার দক্ষিণের সাংসদ মালা রায় ৬.১২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। গত কয়েক বছর সময়ে তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলে বিপুল পরিমাণে টাকা জমা পড়ার তথ্য এখন রাজনীতির আঙ্গিনায় বহুল চর্চিত বিষয়।

  • Ethiopia: ইথিওপিয়া সফর সেরে ফিরলেন প্রধানমন্ত্রী, বড় লাভ হল ভারতের

    Ethiopia: ইথিওপিয়া সফর সেরে ফিরলেন প্রধানমন্ত্রী, বড় লাভ হল ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথমবার ইথিওপিয়া (Ethiopia) সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India)। আর তাতেই মাত করে ফেলেছেন বাজি। ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রীর এই ইথিওপিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুণগত উত্তরণ ঘটিয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে এবং বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি ও জনকেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে এক সুতোয় গাঁথা হয়েছে। উভয় সরকারের ঘোষিত ফলগুলি স্পষ্টভাবে তুলে ধরছে, কীভাবে নয়াদিল্লি ও আদ্দিস আবাবা (ইথিওপিয়ার রাজধানী) কয়েক দশকের রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তবে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্যে রূপান্তরিত করার চেষ্টা করছে।

    ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক (Ethiopia)

    ভারত ও ইথিওপিয়ার মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ছিল। এই সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা সেই ঐতিহ্যকে সমসাময়িক বাস্তবতায় দৃঢ় ভিত্তি দিচ্ছে। এর মাধ্যমে শীর্ষ নেতৃত্ব পর্যায়ে নিয়মিত যোগাযোগ, লোহিত সাগর–হর্ন অব আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় এবং আদ্দিস আবাবায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভারতের একটি শক্তিশালী কূটনৈতিক সেতু গড়ে ওঠার সম্ভাবনার ইঙ্গিত মিলছে। ইথিওপিয়ার জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অর্থনৈতিক চাপ ও জটিল আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের এই সময়ে বহির্বিশ্বের সঙ্গে অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করার একটি কার্যকর পথ হিসেবেও এই উদ্যোগ কাজ করছে (India)।

    প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ দিক 

    প্রধানমন্ত্রীর এই সফরের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতার জন্য একটি ইমপ্লিমেন্টিং অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছে, যা শান্তিরক্ষায় অন্যতম বৃহৎ সেনা-অবদানকারী দেশ হিসেবে ভারতের অভিজ্ঞতা এবং আফ্রিকা-কেন্দ্রিক মিশনে সেনাদল মোতায়েনের ক্ষেত্রে ইথিওপিয়ার সুনামের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যৌথ প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে উভয় দেশই পারস্পরিক কার্যক্ষমতা বাড়াতে পারবে এবং রাষ্ট্রসংঘের সেই সব ফোরামে রাজনৈতিক প্রভাব অর্জন করবে, যেখানে শান্তিরক্ষা সংস্কার ও ম্যান্ডেট নিয়ে তীব্র বিতর্ক চলছে।

    সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই

    সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং সামুদ্রিক নিরাপত্তাও কৌশলগত আলোচনার অংশ ছিল। এর কারণ হল লোহিত সাগরের (Ethiopia) গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলির কাছে ইথিওপিয়ার অবস্থান এবং পশ্চিম ভারত মহাসাগরে ভারতের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি। আনুষ্ঠানিকভাবে একে কোনও সামরিক জোট বলা না হলেও, এই অংশীদারিত্ব আফ্রিকার হর্ন অঞ্চলে উগ্রপন্থার বিস্তার এবং বিরাট শক্তিগুলির প্রতিযোগিতার বিরুদ্ধে সূক্ষ্মভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

    অর্থনৈতিক ক্ষেত্রে এই সফরের লক্ষ্য

    অর্থনৈতিক ক্ষেত্রে এই সফরের লক্ষ্য হল প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনামূলকভাবে সীমিত দ্বিপাক্ষিক বাণিজ্যের পথে থাকা কিছু বাধা দূর করা। যদিও ভারত ইথিওপিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক প্রশাসনিক সহায়তা সংক্রান্ত চুক্তির উদ্দেশ্য হল নথিপত্রের জটিলতা কমানো, তথ্য আদান-প্রদান উন্নত করা এবং চোরাচালান বা ভুল ইনভয়েসিংয়ের মতো সমস্যার মোকাবিলা করা, যা উভয় দেশের রাজস্বের ক্ষতি করতে পারে (Ethiopia)।

    ডেটা সেন্টার স্থাপনের জন্য মউ স্বাক্ষরিত

    সমান গুরুত্বপূর্ণ হল ইথিওপিয়ার বিদেশমন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপনের জন্য মউ স্বাক্ষরিত হওয়া। এটি সরাসরি ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রফতানির উদ্যোগের সঙ্গে যুক্ত, যার মধ্যে পরিচয়, লেনদেন (India) ও শাসনব্যবস্থার জন্য নিরাপদ ও স্বল্পব্যয়ী ডিজিটাল প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত। অনেক আফ্রিকান দেশই এগুলিকে পুরানো ব্যবস্থা এড়িয়ে দ্রুত এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখছে। টেলিকম ও আর্থিক খাতের মতো ক্ষেত্রগুলি উদারীকরণে এগিয়ে থাকা ইথিওপিয়ার জন্য, নিরাপদ ডেটা কাঠামো গড়ে তুলতে ভারতের সহায়তা প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি রাজনৈতিক নিশ্চয়তাও জোগায়।

    জি২০ কমন ফ্রেমওয়ার্কের অধীনে ইথিওপিয়ার ঋণ পুনর্গঠন

    রাজনৈতিক দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফলগুলির একটি হল জি২০ কমন ফ্রেমওয়ার্কের অধীনে ইথিওপিয়ার ঋণ পুনর্গঠন সংক্রান্ত মউ স্বাক্ষরিত হওয়া। ইথিওপিয়া দীর্ঘদিন ধরেই উচ্চ বৈদেশিক ঋণের চাপ ও বৈদেশিক মুদ্রার ঘাটতির সঙ্গে লড়াই করছে। এই বহুপাক্ষিক প্রক্রিয়ায় ভারতের সমর্থন আদ্দিস আবাবার জন্য বড় ঋণদাতাদের সঙ্গে পুনর্গঠন সংক্রান্ত আলোচনায় একদিকে যেমন নমনীয়তা যোগ করছে, তেমনই আলোচনার বিশ্বাসযোগ্যতাও বাড়াচ্ছে। নয়াদিল্লির দৃষ্টিতে এটি সার্বভৌম ঋণ সংকটে গ্লোবাল সাউথ-বান্ধব একটি দৃষ্টিভঙ্গির উদাহরণ, যা অন্য কিছু বড় শক্তির তথাকথিত অস্বচ্ছ বা নিরাপত্তা-সংযুক্ত ঋণদানের ধারণার স্পষ্ট বিরোধী (Ethiopia)।

    মহাত্মা গান্ধী হাসপাতালের ক্ষমতা বাড়াতে ভারতের প্রতিশ্রুতি

    এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ‘জনকেন্দ্রিক’ ফলের ওপর জোর। এই শব্দবন্ধটি প্রধানমন্ত্রী নিজেই তাঁর বক্তব্যে বিশেষভাবে তুলে ধরেছেন। আদ্দিস আবাবার মহাত্মা গান্ধী হাসপাতালের ক্ষমতা বাড়াতে ভারতের (India) প্রতিশ্রুতি, বিশেষ করে মাতৃ ও নবজাতক পরিচর্যার ক্ষেত্রে, ইথিওপিয়ার জনস্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। এটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি দৃশ্যমান ও উচ্চ-প্রভাবযুক্ত প্রকল্প হিসেবেও সামনে আসে। বিশেষায়িত ইউনিট নির্মাণ, চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ এবং অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ – এসব উদ্যোগ শহর ও শহরতলি এলাকার মহিলা ও নবজাতকদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে (Ethiopia)।

    ইথিওপীয় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ

    মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে আইসিসিআর কর্মসূচির আওতায় ইথিওপীয় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ করা এবং আইটিইসি কাঠামোর অধীনে এআই বিষয়ক স্বল্পমেয়াদি বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা – এই দুই উদ্যোগ ইথিওপিয়ার অভিজাত মহলের ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের দীর্ঘ ঐতিহ্যকে আরও বিস্তৃত করছে। বিশেষত এআই-ভিত্তিক প্রশিক্ষণ কোর্সগুলি আদ্দিস আবাবার প্রযুক্তিনির্ভর স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি একই সঙ্গে প্রশাসনিক কাঠামোকে উদীয়মান প্রযুক্তি বোঝার ক্ষেত্রে পিছিয়ে পড়া থেকে রক্ষা করবে। এসব উদ্যোগ এমন এক প্রজন্মের ইথিওপীয় পেশাজীবী গড়ে তুলছে, যাঁদের ভারত-অভিজ্ঞতা বাস্তব ও প্রত্যক্ষ – যা কোনও একক বাণিজ্য চুক্তির মাধ্যমেও অর্জন করা সম্ভব নয়, এবং যা ভারতের সফট পাওয়ারকে দীর্ঘমেয়াদে আরও গভীর ও শক্তিশালী করে তোলে।

    গুরুত্বপূর্ণ কৌশলগত পরীক্ষাক্ষেত্র

    একটু পিছনের দিকে তাকালে দেখা যায়, এই সফরের ফলগুলি এটা স্পষ্ট করে যে, ভারত আফ্রিকার সঙ্গে তার সম্পৃক্ততাকে সমমর্যাদার অংশীদারিত্ব হিসেবে তুলে ধরতে চাইছে, যার মূল লক্ষ্য সক্ষমতা গঠন, স্থিতিশীলতা এবং স্বনির্ভরতা, কোনও শোষণমূলক চুক্তি নয়। আফ্রিকার একটি জনবহুল রাষ্ট্র হিসেবে (India), আফ্রিকান ইউনিয়নের সদর দফতরের আতিথ্যকারী এবং লোহিত সাগর, নীল নদের অববাহিকা ও বিস্তৃত হর্ন অব আফ্রিকার সংযোগস্থলে অবস্থানকারী ইথিওপিয়া এই মডেলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরীক্ষাক্ষেত্র (Ethiopia)। ঋণমকুব, ডিজিটাল পরিকাঠামো, স্বাস্থ্য সহযোগিতা, শিক্ষা এবং নিরাপত্তা প্রশিক্ষণ – এই সব কিছুকে একত্রিত করে একটি সমন্বিত প্যাকেজে উপস্থাপন করার মাধ্যমে মোদি–আবিই রোডম্যাপ দক্ষিণ–দক্ষিণ সহযোগিতার একটি বিকল্প বয়ান হাজির করছে, এমন একটা সময়ে যখন হর্ন অব আফ্রিকা অঞ্চল এবং বহুপাক্ষিক ব্যবস্থাপনা উভয়ই চাপের মুখে রয়েছে। যদি এই উদ্যোগগুলির বাস্তব প্রতিফলন ফিল্ড লেভেলে দেখা যায়, যেমন দ্রুততর শুল্ক ছাড়পত্র, কার্যকর একটি ডেটা সেন্টার, আরও ভালোভাবে সজ্জিত সরকারি হাসপাতাল, এবং ভারতীয় সহায়তায় প্রশিক্ষণপ্রাপ্ত আরও বেশি ইথিওপীয় ছাত্র ও শান্তিরক্ষী, তাহলে ভারত–ইথিওপিয়ার কৌশলগত অংশীদারিত্ব নয়াদিল্লির জন্য মহাদেশের অন্যত্রও অনুসরণযোগ্য একটি মডেলে পরিণত হতে পারে (Ethiopia) ।

  • Ramakrishna 540: “ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে, তলিয়ে গেল আমার মন”

    Ramakrishna 540: “ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে, তলিয়ে গেল আমার মন”

    ৫০ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্তমন্দিরে

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৫, ২৮শে জুলাই
    গুহ্যকথা—“তিনজনই এক”

    বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিমপার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা জাইবেন। গণুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে। রাত পৌনে এগারটা হইবে।

    ঠাকুর (Ramakrishna) বলিতেছেন, “যোগীন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো।”

    কাছে মণি বসিয়া আছেন।

    যোগীন পায়ে হাত বুলাইয়া দিতেছেন (Kathamrita); এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার ক্ষিদে পেয়েছে, একটু সুজি খাব।

    ব্রাহ্মণী সঙ্গ সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বাঁয়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণিকে আবার দেখিয়া বলিতেছেন, “এবার নরেন্দ্র এলে, কি আর কোনও গাইয়ে লোক এলে ওঁর ভাইকে ডেকে আনলেই হবে।”

    ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগীন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, ঠাকুর তাঁহার সহিত কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আহা, এদের (ব্রাহ্মণীদের) কি আহ্লাদ!

    মণি—কি আশ্চর্য, যীশুকৃষ্টের সময় ঠিক এইরকম হয়েছিল! তারাও দুটি মেয়েমানুষ ভক্ত, দুই ভগ্নী। মার্থা আর মেরী।

    শ্রীরামকৃষ্ণ (উৎসুক হইয়া)—তাদের গল্প কি বল তো (Kathamrita)।

    মণি—যীশুকৃষ্ট তাঁদের বাড়িতে ভক্তসঙ্গে ঠিক এইরকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাঁকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌরের গানে আছে,—

              ‘ডুবলো নয়ন ফিরে না এলো।
    গৌর রূপসাগরে সাঁতার ভুলে, তলিয়ে গেল আমার মন।’

    “আর-একটি বোন একলা খাবর-দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যীশুর কাছে নালিশ করলে, প্রভু, দেখুন দেখি—দিদির কি অন্যায়! উনি এখানে একলা চুপ করে বসে আছেন, আর আমি (Ramakrishna) একলা এই সব উদ্যোগ করছি?

    “তখন যীশু বললেন, তোমার দিদিই ধন্য, কেন না মানুষ জীবনের যা প্রয়োজন (অর্থাৎ ঈশ্বরকে ভালবাসা—প্রেম) তা ওঁর হয়েছে।”

    শ্রীরামকৃষ্ণ—আচ্ছা তোমার এ-সব দেখে কি বোধ হয়?

    মণি—আমার বোধ হয়, তিনজনেই এক বস্তু!—যীশুখ্রীষ্ট, চৈতন্যদেব আর আপনি—একব্যক্তি!

    শ্রীরামকৃষ্ণ—এক এক! এক বইকি। তিনি (ঈশ্বর),—দেখছ না,—যেন এর উপর এমন করে রয়েছে!

    এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন যেন বলছেন, ঈশ্বর তাঁরই শরীরধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন।

  • Bangladesh Violence: ভারতীয় পরিচয় গোপন করে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন সরোদ বাদক শিরাজ

    Bangladesh Violence: ভারতীয় পরিচয় গোপন করে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন সরোদ বাদক শিরাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Violence) লাগাতার রাজনৈতিক হিংসার উত্তাপে উত্তাল পরিস্থিতি। ভারত বিরোধী মনোভাব নিয়ে ওই দেশের জামাত ও এনসিপি দলের নেতারা ব্যাপক ভাবে উস্কানি দিচ্ছেন। দেশের মধ্যে এক প্রকার গৃহযুদ্ধ লেগেই গিয়েছে। কট্টর মৌলবাদের সমর্থক এবং ভারত বিরোধী ছাত্রনেতা হাদির মৃত্যুতে বাংলাদেশের প্রধান সাংস্কৃতিক সংস্থা ছায়ানটে ব্যাপক ভাঙচুর চালায় মৌলবাদীরা। এই আবহে মধ্য কলকাতার সরোদ বাদক শিরাজ আলি খানকে রাতারাতি অনুষ্ঠান ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য করা হয়। ফিরে শিরাজ (Shiraz Ali Khan) বলেন, “নিরাপদে থাকার জন্য আমকে ভারতীয় পরিচয় গোপন করতে হয়েছিল।”

    নিরাপত্তা জনিত কারণে দ্রুত ভারতে চলে আসেন (Bangladesh Violence)

    বিখ্যাত সরোদ বাদক শিরাজ আলি খান (Shiraz Ali Khan) গত ১৬ ডিসেম্বর থেকে ঢাকায় বেশ কিছু অনুষ্ঠান করতে গিয়েছিলেন। কিন্তু প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে ভাঙচুরের পর বাংলাদেশ (Bangladesh Violence) সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসতে বাধ্য হন। এই হামলা ভীষণ ভাবে তাঁকে মর্মাহত করেছে। ছায়ানটে জেহাদিদের হামালার আগে তিনি ১৬ এবং ১৭ ডিসেম্বর কয়েকটি অনুষ্ঠান করেছিলেন। ১৯ তারিখ এই হামলা এবং ভাঙচূড়ের ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর আরও একটা ধ্রপদী বাজনার অনুষ্ঠান ছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে দ্রুত ভারতে চলে আসেন। আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক খুনোখুনিতে সেই দেশের আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়েছে।

    বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক শিরাজের

    শিরাজের (Shiraz Ali Khan) সঙ্গে বাংলাদেশের (Bangladesh Violence) গভীর সম্পর্ক রয়েছে। তিনি বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আলী আকবর খানের নাতি ও ওস্তাদ ধ্যানেশ খানের পুত্র এবং ব্রাহ্মণবাড়িয়ার বাবা আলাউদ্দিন খানের প্রপৌত্র। শিরাজ বলেন, “কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় আমার প্রপিতামহের নামে একটি কলেজে আক্রমণ করেছিল দুষ্কৃতীরা। এবার  সংস্কৃতির মূল কেন্দ্র ছায়ানটে ভাঙচুর অত্যন্ত লাজ্জার। আমি ভীষণ ভাবে মর্মাহত।” তিনি আরও বলেন, “যেহেতু দেশের পরিস্থিতি উত্তাল, তাই একটি মুদ্রা বিনিময় কেন্দ্রে টাকা ভাঙাতে গিয়ে আমি যে ভারতীয় সেই পরিচয়কে গোপন করে রাখতে হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত গাড়ির চালক পাসপোর্ট এবং মোবাইল লুকিয়ে রেখেছিল। আমি স্বপ্নেও ভাবিনি আমাকে এই ভাবে নিজের পরিচয় গোপন করে রাখতে হবে।”

  • Bangladesh Violence: হাদির পর নাহিদ ঘনিষ্ঠের মাথায় গুলি, ভোটের আগে সংঘর্ষে উত্তাল ইউনূসের বাংলাদেশ

    Bangladesh Violence: হাদির পর নাহিদ ঘনিষ্ঠের মাথায় গুলি, ভোটের আগে সংঘর্ষে উত্তাল ইউনূসের বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির ১২ তারিখে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং গণভোট। তার আগে রাজনৈতিক প্রচার এবং সংঘর্ষে (Bangladesh Violence) উত্তাল গোটা দেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের রাজত্বে দেশের আইন শৃঙ্খলা এখন তালানিতে ঠেকেছে। এনসিপি-সহ একাধিক দলের নেতারা কট্টরপন্থী জেহাদি সংগঠন জামাতের খাতায় নাম লেখাতে শুরু করেছেন। সম্প্রতি ওসমান হাদির মৃত্যুর পর সোমবার আরও এক ভারত বিদ্বেষী এনসিপি দলের নেতার মাথাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে ফের একবার উত্তাল হয়ে উঠেছে খুলনা। দেশে যে আইনের শাসন নেই এবং জনগণের জীবন-সম্পত্তি চরম সঙ্কটের মুখে তাও আরও একবার প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারে।

    হাসপাতালে ভর্তি (Bangladesh Violence)

    এনসিপি নেতা তথা প্রাক্তন উপদেষ্টা ইউনূস ঘনিষ্ঠ নাহিদ ইসলামের কাছের নেতা হলেন মোতালেব শিকাদার (Student Leader)। তিনি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা। তাঁকে সোমবার ১২ টা নাগাদ সোনাডাঙার একটি বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি করে। বর্তমানে এই নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে দলের তরফে জানানো হয়েছে কিছু দিনের মধ্যেই এখানে শ্রমিকদের নিয়ে একটি বিরাট সম্মলেনের আয়োজন হবে, আর ঠিক তার আগে এই ঘটনা জনমনে অত্যন্ত আতঙ্ক এবং উদ্বেগের (Bangladesh Violence) সৃষ্টি করেছে।

    পুলিশ পরিদর্শকের বক্তব্য

    সোনাডাঙা থানার পরিদর্শক আনিমেষ মণ্ডল বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, মোতালেবকে (Student Leader) গুলি করেছে কয়েকজন দুষ্কৃতী। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তাঁর মাথার সিটি স্ক্যান করতে অন্য আরেকটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অন্যতম মুখ নাহিদ। আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কথা। ফলে নির্বাচনে রাজনৈতিক লড়াই এবং সংঘর্ষ (Bangladesh Violence) এখন চরমে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ।

    নির্বাচন কতটা শান্তিপূর্ণ

    বাংলাদেশে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর থেকে। চলবে এই মাসের ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই আবহেই গত ১২ ডিসেম্বর মাথায় গুলি লাগে ইনকিলাব মঞ্চের কট্টর ভারত বিরোধী নেতা ওসমান হাদির। ইউনূসের প্রশাসন দায়িত্ব নিয়ে সিঙ্গাপুরে নিয়ে যায় হাদিকে কিন্তু শেষরক্ষা হয়নি। ছয়দিন চিকিৎসার পর মৃত্যু হয় হাদির। এরপর থেকেই সারা বাংলাদেশ জুড়ে কট্টর মৌলবাদী এবং জামাত সমর্থকরা অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হিন্দু নিধন শুরু করে। ফলে পরিস্থিতির বিচারে বাংলাদেশের বুদ্ধিজীবীদের একাংশ অত্যন্ত চিন্তা ব্যক্ত করেছেন। রাজনৈতিক হত্যা (Bangladesh Violence) এবং অশান্তির জেরে দেশের নির্বাচন কতটা নির্বিঘ্নে হওয়া সম্ভব, তাও এখন একটা বড় প্রশ্ন।

    পাক ঘনিষ্ঠ ইউনূস

    তবে ডক্টর মহম্মদ ইউনূস প্রথম থেকেই এনসিপির (Student Leader) নেতাদের নয়নের মণি করে রেখেছেন। একই ভাবে আবার প্রধান উপদেষ্টা এবং তাঁর সঙ্গীরা ভারতের তুলনায় পাকিস্তানকে বেশি কাছের বলে মনে করেন। ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার মন্তব্যকে তীব্র সমর্থন করেন। ইউনূস নিজেও পাকিস্তানের আইএসআইকে নিজের লেখা বইয়ে ভারতের মানচিত্র এবং সার্বভৌমকে ক্ষুণ্ণ করেছেন। তা নিয়ে ভারতও অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছিয়ে। সবটা মিলিয়ে বাংলাদেশ এখন গৃহযুদ্ধে মত্ত।

  • Gujarat: গরু জবাই করতে অস্বীকার! কুপিয়ে হত্যা আদিবাসী হিন্দু যুবককে

    Gujarat: গরু জবাই করতে অস্বীকার! কুপিয়ে হত্যা আদিবাসী হিন্দু যুবককে

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু জবাই করতে অস্বীকার! এরপর উত্তেজিত মুসলিম জনতা আদিবাসী হিন্দু যুবককে নির্মম ভাবে খুন করেছে। ঘটনা ঘটেছে গুজরাটের (Gujarat) নভসারির দাভেলে। মৃতের নাম দীপক কালিদাস রাঠোড়, ইতিমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করেছে। তাতেই স্পষ্ট উল্লেখ রয়েছে এলাকার মুসলিম যুবকেরা ব্যাপক ভাবে ওই আদিবাসী যুবককে মারধর করে এবং এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনাই প্রমাণ করে ভারতের বাইরে শুধু নয়, ভারতের অভ্যন্তরেও হিন্দু (Hindu Tribal Youth Kill) নির্যাতন লাগাতার চলছে।

    দীপকের প্রতি চরম অসন্তোষ (Gujarat)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় দীপক যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তখনই রাস্তায় এই ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তী আইনি পদক্ষেপ শুরু করেছে। তবে এই মৃত্যুর মামলায় খুনের ধারা যুক্ত করা হয়েছে। দীপক প্রায় একবছর আগে দাভেল (Gujarat) গ্রামের বাসিন্দা শওকত উসমান একলওয়ায়ার বাড়িতে কাজ করতেন। কাজের জন্য ঠিকঠাক বেতন দেওয়া হতো না এবং বারবার গরু জবাই করার জন্য চাপ দেওয়া হতো দীপককে। তবে তিনি তা করতে অস্বীকৃতি জানান এবং চাকরিও ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়ার পর, তিনি গরু-মহিষ লালন-পালন করে জীবিকা নির্বাহের কাজ শুরু করেন। তবে পরিবারের দাবি, কাজ না করার বিষয়ে শওকত উসমান ভীষণ ভাবে ক্ষুব্ধ ছিলেন। দীপকের প্রতি চরম অসন্তোষ ছিল এবং শেষে তাঁকে হত্যা (Hindu Tribal Youth Kill) করে।

    কুড়াল বের করে তাঁর উপর আঘাত

    মৃত্যুর আগে, দীপকের একটি ভিডিও বিবৃতি রেকর্ড করা। সেখানে স্পষ্ট ভাবে দীপক বলেন, “গরু জবাই করার কাজ না করায়, আমাকে দীর্ঘ দিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। এরপর আমার সঙ্গে শত্রুতা শুরু হয়। একাধিকবার আক্রমণও করা হয়।” তবে খুনের দিন ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০ টার দিকে দীপক কাজ শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় রাস্তার ধারে একটি কবরস্থানের কাছে তাঁকে ঘিরে ধরে কিছু মুসলিম যুবক। এরপর তাঁর পথ আটকে দেওয়া হয়। সেই সঙ্গে চলে গালিগালাজ। মৃত্যুর হুমকিও বারবার দেওয়া হয়েছিল। নিচু জাতের মানুষ উল্লেখ করে অশ্লীল ভাষায় গালিগালাজও দেওয়া হয়। পুলিশের (Gujarat) এফআইআরে হাসান শওকত একলওয়ায়া এবং হুসেন মোহাম্মদ একলওয়ায়া সহ বেশ কয়েকজন অজ্ঞাত মুসলিম যুবকের নাম আক্রমণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমে হুসেন এবং অন্যান্যরা দীপককে চেপে ধরে, এরপর অপর দিকে হাসান সাইকেল থেকে একটি কুড়াল বের করে তাঁর উপর আঘাত করে। কুড়ালের আঘাতে দীপকের বুকে এবং পায়ে গুরুতর ক্ষত হয়ে যায়। ব্যাপক পরিমাণে রক্তক্ষরণও (Hindu Tribal Youth Kill) হয়।

    ৩০২ ধারায় মামলা দায়ের

    দীপক সাহায্যের জন্য চিৎকার করলে তাঁর স্ত্রী, বাবা এবং অন্যান্য গ্রামবাসী ঘটনাস্থলে (Gujarat) ছুটে আসেন । এরপর স্থানীয়দের জড়ো হতে দেখে আক্রমণকারীরা পালিয়ে যায়। শেষে একটি অ্যাম্বুল্যান্স ডাকা হয় এবং দীপককে গুরুতর অবস্থায় নভসারী সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাধীন অবস্থায় দীপকের (Hindu Tribal Youth Kill) জবানবন্দি রেকর্ড করে। চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি হাসপাতালেই মারা যান। তাঁর মৃত্যুর পর, পুলিশ এফআইআর-এ ৩০২ (হত্যা) ধারা যুক্ত করে।

    আগেও গরুর মাংস নিয়ে বিতর্ক

    দাভেল (Gujarat) এর আগে ২০২৩ সালে গরুর মাংস নিয়ে ব্যাপক আলোচনায় আসে। মারোলি পুলিশ আহমেদ মোহাম্মদ সুজানের বাড়িতে অভিযান চালিয়েছিলেন। সেখানে গ্রামে একটি স্ন্যাকস্‌ সেন্টার চালাতেন অভিযুক্ত। অভিযানে জানা গিয়েছে মুরগি ও খাসির মাংসের সিঙ্গারার আড়ালে গরুর মাংস ভর্তি করে বিক্রি করতেন। খোদ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে জানিয়েছে, এই সুজান প্রায় চার বছর ধরে গরুর মাংসের সিঙ্গারা বিক্রি করছিলেন। গ্রামের মুসলিম এবং আশেপাশের এলাকার হিন্দু উভয়ই গরুর মাংসের সিঙ্গারা খেয়েছিল। না জানিয়ে জোর করে গরুর মাংস খাওয়ানো এবং ধর্ম ভ্রষ্টের কুচক্রান্তের দায়ে আহমেদ মোহাম্মদ সুজানকে গ্রেফতার করা হয়েছিল। এলাকার হিন্দু জনমানসের মনে প্রবল পরিমাণে অসন্তোষ এবং ক্ষোভের সঞ্চার হয়। এরপর ব্যাপক সংঘর্ষ হয়।

  • Srinivasa Ramanujan: আজ জাতীয় গণিত দিবস, চিনে নিন ভারতের বিস্ময়কর প্রতিভা রামানুজনকে

    Srinivasa Ramanujan: আজ জাতীয় গণিত দিবস, চিনে নিন ভারতের বিস্ময়কর প্রতিভা রামানুজনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু গণিত প্রতিভার (Maths Genius) জন্মভূমি এই ভারত। এখানেই জন্মেছিলেন শ্রীনিবাস রামানুজনও (Srinivasa Ramanujan)। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর কে শ্রীনিবাস আইয়েঙ্গার ও কোমলতাম্মালের ঘরে জন্ম নিয়েছিলেন রামানুজন। শৈশব থেকেই গণিতের প্রতি তাঁর দারুন ঝোঁক। নিয়মিত স্কুলে যাওয়ার বদলে মন্দিরের মণ্ডপে বসে গণিতের সমস্যা সমাধান করতেন তিনি। শোনা যায়, গণিতের কোনও সমস্যার সমাধান করতে না পারলে তিনি তাঁর উত্তর খুঁজে পেতেন স্বপ্নের মধ্যেই। গণিতের প্রতি তাঁর এই অগাধ ভালোবাসার জন্যই স্কুলের অন্যান্য বিষয়গুলিতে তিনি প্রায়ই ফেল করতেন। মাত্র তেরো বছর বয়সেই রামানুজন জটিল উপপাদ্য আবিষ্কার করতে শুরু করেন। সেগুলি লিপিবদ্ধ করতেও শুরু করেন। কাগজ দুষ্প্রাপ্য ছিল বলে তিনি স্লেটে সমস্ত গণনা করে নিতেন। খাতায় লিখে রাখতেন কেবল গুরুত্বপূর্ণ ফল ও গণিতের সারাংশ।

    চাকরির সন্ধানে রামানুজন (Srinivasa Ramanujan)

    ১৯০৯ সালে রামানুজন বিয়ে করেন জানকীঅম্মলকে। জীবিকা নির্বাহের জন্য তিনি চাকরির সন্ধান করতে শুরু করেন। এই সময়েই তাঁর সঙ্গে পরিচয় হয় ভারতীয় গণিত সমিতির প্রতিষ্ঠাতা ভি রামস্বামী আয়ারের। তিনি চাকরি করতেন রাজস্ব দফতরে। সেখানেই চাকরির জন্য আবেদন করেছিলেন রামানুজন। রামানুজনের খাতার বিষয়বস্তু দেখে তিনি বিস্মিত হয়ে যান। তরুণ প্রতিভার অসাধারণ ক্ষমতা আঁচ করে আয়ার রামানুজনকে মাদ্রাজের বিভিন্ন গণিতবিদ বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ১৯১২ সালের ১ মার্চ রামানুজন মাদ্রাজ পোর্ট ট্রাস্টের প্রধান হিসাবরক্ষকের দফতরে চাকরি পান। তাঁর বস স্যার ফ্রান্সিস স্প্রিং ও সহকর্মী নারায়ণ আয়ার তাঁকে গণিতচর্চা চালিয়ে যেতে উৎসাহিত করতে থাকেন।

    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা

    ১৯১৩ সালের জানুয়ারি মাসে রামানুজন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জিএইচ হার্ডিকে একটি চিঠি লেখেন। প্রথমে পাঠানো সূত্রগুলির কয়েকটি হার্ডি বুঝতে পারলেও, বাকিগুলির জটিলতা দেখে সেগুলিকে তাঁর অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। তবে রামানুজন প্রেরিত ৯ পৃষ্ঠার পাণ্ডুলিপি গভীরভাবে অধ্যয়ন করার পর তিনি নিশ্চিত হন যে কাজগুলি সম্পূর্ণ নির্ভুল এবং মৌলিক। তিনি বুঝতে পারেন, এত গভীর উপপাদ্য কেবলই কল্পনার ফল হতে পারে না। বহু বোঝানো ও মাতৃআশীর্বাদ লাভের পর অবশেষে ১৯১৪ সালে রামানুজন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করেন (Srinivasa Ramanujan)।

    রয়্যাল সোসাইটির ফেলো

    বিদেশে রামানুজন অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন তিনি। রামানুজন হলেন দ্বিতীয় ভারতীয় এবং সর্বকনিষ্ঠদের অন্যতম, যিনি এই সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন। ১৯১৮ সালের ১৩ অক্টোবর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের ফেলো নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় হন। দুর্ভাগ্যবশত, যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ফলে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে। ১৯১৯ সালেই তাঁকে ফিরতে হয় নিজের গ্রামে। ১৯২০ সালে মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত হন গণিতের এই বিস্ময় প্রতিভা (Maths Genius)।

    গাণিতিক অবদান

    রামানুজনের গাণিতিক অবদান তাঁর মৃত্যুর বহু পরেও টিকে রয়েছে এবং আজও বিশ্বজুড়ে গবেষকদের বিস্মিত ও অনুপ্রাণিত করে চলেছে। গণিতে প্রায় কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও, তিনি সম্পূর্ণভাবে স্বশিক্ষিত হয়ে বিষয়টির ওপর অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন (Srinivasa Ramanujan)। রামানুজন ছিলেন আক্ষরিক অর্থেই এক ধর্মপ্রাণ হিন্দু। তিনি তাঁর সব আবিষ্কারের কৃতিত্ব দিতেন পারিবারিক আরাধ্য দেবী নামগিরির মহালক্ষ্মীকে। তিনি বলেছিলেন, “আমার কাছে কোনও সমীকরণের কোনও অর্থ নেই, যদি তা ঈশ্বরের কোনও ভাবনার প্রকাশ না হয়।” প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা সেই অর্থে ছিল না রামানুজনের। তবুও তিনি আবিষ্কার করেছিলেন সংখ্যা তত্ত্ব, যুগান্তকারী অবদান রেখেছিলেন অনন্ত ধারা এবং কন্টিনিউড ফ্র্যাকশনের ক্ষেত্রে। তাঁর সূত্র ও ধারণাগুলি আজও গণিত ও পদার্থবিদ্যার বিভিন্ন শাখায় ব্যবহৃত হয়। তিনিই প্রথম ‘পাই’য়ের মান বের করে চমকে দেন বিশ্বকে (Maths Genius)।

    ‘জাতীয় গণিত দিবস’

    বর্তমানে কুম্ভকোনামের সরঙ্গপাণি সন্নিধি স্ট্রিটে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িটিতে তাঁর স্মরণে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। তাঁর জন্মদিন ২২ ডিসেম্বর। তামাম ভারতে দিনটি পালিত হয় ‘জাতীয় গণিত দিবস’ হিসেবে। তিনি ছিলেন এমন এক প্রতিভা, যিনি কেবল অসীমকে বোঝেননি, বরং অসীমের সঙ্গেই একাত্ম হয়ে গিয়েছিলেন। গণিত জগৎ আজও তাঁর কাছে গভীরভাবে ঋণী। বোধহয়, সেই কারণেই সুইডেন এবং জার্মানির মতো দেশগুলিতেও প্রতি বছর এই ভারতীয় প্রতিভাকে সম্মান জানাতে গাণিতিক সম্মেলনের আয়োজন করা হয় (Srinivasa Ramanujan)। আর্যভট্ট ও বরাহমিহিরের ঢের পরেও যে রামানুজন এবং তাঁর কালজয়ী তত্ত্বসমূহ আজও বিশ্ব গণিতকে পথ দেখিয়ে চলেছে, এই গৌরব ভারতবাসীদের জন্য গর্বের বিষয় বই কি (Maths Genius)!

LinkedIn
Share