Tag: Bengali news

Bengali news

  • Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদের একাংশ, নিহত ১, ইন্ডিগো-স্পাইসজেটের বিমান বাতিল

    Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদের একাংশ, নিহত ১, ইন্ডিগো-স্পাইসজেটের বিমান বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় নিহত হয়েছেন ১ জন, আহত ৬। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টার্মিনালের যে অংশে ছাদ ভেঙে পড়ে, সেখানে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ছাদ ভেঙে (Delhi Airport) পড়ায় সেগুলিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার পরেই এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশে একটি প্রেস বিবৃতি জারি করে। সেখানে জানানো হয়, ১ নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ার ঘটনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে।

    ইন্ডিগো ও স্পাইসজেটের বিবৃতি

    ইন্ডিগো এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। এর জেরে ইন্ডিগোর উড়ান পরিষেবা বাতিল করা হচ্ছে। তার কারণ কাঠামো ভেঙে পড়ায় যাত্রীরা কোনওভাবেই টার্মিনালের ভিতরে প্রবেশ করতে পারছেন না। অন্য আরেকটি সংস্থা স্পাইসজেট তাদের বিবৃতিতে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে তাদের উড়ান। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমান পরিষেবা বাতিল থাকবে। প্রসঙ্গত, যে সমস্ত যাত্রীদের বিমান বাতিল হয়েছে তাঁরা প্রত্যেকেই (Delhi Airport) অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু। গোটা বিষয়টি ডিজিসিএ অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে।

    আহত ৬, নিহত ১ জন 

    প্রসঙ্গত, শুক্রবার ভোর পাঁচটায় দিল্লি বিমানবন্দরে প্রবল বৃষ্টির জেরে ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ছয় জন আহত হন এবং একজন নিহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায় ইমার্জেন্সি রেসপন্স টিম, সেফটি টিম, সিআইএসএফ এনডিআরএফ। দিল্লি বিমানবন্দরের (Roof Collapses At Delhi Airport) আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। নিরাপত্তার কারণে (Delhi Airport) ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ থাকছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Geneva: অপহৃত নাবালিকার জন্য জাতিসংঘের কাছে আবেদন সিন্ধি ফাউন্ডেশনের! দাবি স্বাধীন তদন্তের

    Geneva: অপহৃত নাবালিকার জন্য জাতিসংঘের কাছে আবেদন সিন্ধি ফাউন্ডেশনের! দাবি স্বাধীন তদন্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর আগে নিখোঁজ হওয়া প্রিয়া কুমারীর (priya kumari) উদ্ধারের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNHRC) কাছে সহায়তা চাইল সিন্ধি ফাউন্ডেশন। বৃহস্পতিবার জেনেভা (Geneva) থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সিন্ধি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সুফি মুনাওয়ার লাঘারি এই ঘোষণা করেন। 

    কে এই প্রিয়া কুমারী? (priya kumari)

    পাকিস্তানে বসবাসকারী এক হিন্দু মেয়ে প্রিয়া কুমারী (priya kumari), যার বয়স মাত্র ৬ বছর, বিগত ৩ বছর ধরে নিখোঁজ সে। পাকিস্তানের সুক্কুর সিন্ধুর কাছে সাংঘারায় নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় প্রিয়া। এই ঘটনায় তাঁর বাবা এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছেন। জানা গিয়েছে, প্রিয়াকে শেষবার দেখা গিয়েছিল ৩ বছর আগে, ১৯ আগস্ট মহরমের দিন। প্রিয়া তাঁর বাবার সঙ্গেই বাড়িতে বসে ছিল, তাঁর বাবা জল আনতে ঘরের ভিতরে যান। বাইরে এসে দেখেন, মেয়ে নেই। এবার সেই নিখোঁজ প্রিয়ার খোঁজেই জাতিসংঘের কাছে আবেদন করল সিন্ধি ফাউন্ডেশন। 

    স্বাধীন তদন্ত শুরুর অনুরোধ 

    এ প্রসঙ্গে মুনাওয়ার লাঘারি জানান, নিখোঁজ হওয়া নাবালিকা মেয়েটি (priya kumari) পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা সমর্থিত সিন্ধুর শক্তিশালী শাহদের অবৈধ হেফাজতে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শুধু প্রিয়া নয়, বিগত দেড় বছর ধরে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন মহিলা। যা ইতিমধ্যেই যথেষ্ট উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে বিষয়টির ওপর একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্ত শুরু করার জন্য অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের হস্তক্ষেপের অনুরোধ করা হয়েছে। 

    আরও পড়ুন: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    যুবতী মহিলাদের অপহরণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি 

    মুনাওয়ার লাগারি জানান যে সিন্ধি ফাউন্ডেশন 8ই জুলাই প্রিয়া কুমারী এবং অন্যান্য সিন্ধি অপ্রাপ্তবয়স্ক মেয়ে এবং যুবতী মহিলাদের অপহরণ এবং সেইসাথে তাদের জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার পরিকল্পনা করছে৷ জেনেভায় (Geneva) ইউএনএইচআরসি ভবনের সামনে ব্রোকেন চেয়ার ভাস্কর্যের চারপাশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এ বিষয়ে তিনি ইউএনএইচআরসির কাছে একটি স্মারকলিপি পেশ করবেন, যেখানে সিন্ধুতে সিন্ধিদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতা সম্পর্কে অবহিত করবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iron deficiency: শহরের মেয়েদের মধ্যে বাড়ছে আয়রনের ঘাটতি! ঘটতে পারে বড় বিপদ

    Iron deficiency: শহরের মেয়েদের মধ্যে বাড়ছে আয়রনের ঘাটতি! ঘটতে পারে বড় বিপদ

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    পুরুষদের তুলনায় মহিলাদের আয়রন ঘাটতি বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, দেশ জুড়ে মহিলাদের মধ্যে বাড়ছে আয়রনের ঘাটতি। এ নিয়ে উদ্বিগ্ন দেশের স্বাস্থ্য প্রশাসন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শরীরে আয়রনের ঘাটতি (Iron deficiency) তৈরি হচ্ছে। আর স্বাস্থ্যে তার গভীর প্রভাব পড়ছে‌। চিকিৎসকেরা জানাচ্ছেন, আয়রনের ঘাটতি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো রোগ তৈরি করে। রক্তে আয়রনের ঘাটতি হলে রক্তকণিকা তৈরিতে বাধা হবে‌। রক্তকণিকা দেহের সব অংশে অক্সিজেন সরবরাহ করে। ফলে দেহের বিভিন্ন অংশের কার্যক্ষমতায় তার প্রভাব পড়ে‌। শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি বোধ তৈরি হয়। ফলে কোনও কাজ ঠিকমতো করা যায় না। হরমোনের ভারসাম্যেও প্রভাব পড়ে। তাছাড়া, ত্বক, চুল, নখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, আয়রনের ঘাটতির দিকে নজরদারি জরুরি। এই সমস্যা থাকলে বড় বিপদ ঘটতে পারে।

    কী বলছে সাম্প্রতিক সমীক্ষা? (Iron deficiency)

    সাম্প্রতিক এক সর্বভারতীয় সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের দেহে আয়রনের ঘাটতি বেশি। ১২ থেকে ২১ বছর বয়সী প্রায় চার হাজার মেয়ের উপরে এই সমীক্ষা চালানো হয়‌। এই সমীক্ষায় দেখা গিয়েছে, ওই চার হাজার মেয়েদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মেয়ের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই তথ্য যথেষ্ট উদ্বেগজনক। কারণ এত কম বয়স থেকেই শরীরে আয়রনের ঘাটতি হলে রোগ প্রতিরোধ শক্তি কমবে। তাছাড়া, গর্ভাবস্থায় নানান জটিলতাও দেখা দিতে পারে‌। ওই সমীক্ষার তথ্য অনুযায়ী, শহরের প্রতি ৫ জন মেয়ের মধ্যে ৩ জনের মধ্যে আয়রনের ঘাটতি দেখা যাচ্ছে। গ্রামে কিন্তু প্রতি পাঁচ জন পিছু ২ জনের আয়রনের ঘাটতি দেখা যায়। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি গ্রামের তুলনায় শহরের মেয়েদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি হচ্ছে।

    কেন শহরের মেয়েরা আয়রনের অভাবে ভুগছে? (Iron deficiency)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শহরের বাসিন্দাদের খাদ্যাভ্যাস আয়রনের ঘাটতি বাড়াচ্ছে। তাঁরা জানাচ্ছেন, ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টেরলের মতো একাধিক স্বাস্থ্য সমস্যা গ্রামের তুলনায় শহরে বেশি। এগুলো অধিকাংশ জীবন যাপন সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা। রক্তাল্পতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কম বয়সী মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি তৈরি করছে। চিকিৎসকদের একাংশের মতে, শহরের অধিকাংশ বাসিন্দা মোচা, থোর, ডুমুর, কাচকলার মতো সবজি নিয়মিত খান না। কিন্তু এই সবজিগুলির পুষ্টিগুণ অনেক। বিশেষত শরীরে আয়রনের জোগান দিতে এগুলি খুবই উপকারী। শহরের অধিকাংশ বাসিন্দা সকাল কিংবা সন্ধ্যায় চটজলদি খাবার পছন্দ করেন। ন্যুডলস, হটডগের মতো খাবারে একেবারেই পুষ্টিগুণ নেই। বরং নানান রাসায়নিক দিয়ে প্রিজারবেটিভ খাবার শরীরে নানান রোগের (Anemia) কারণ হয়ে ওঠে। 
    চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত নানান ধরনের সবজি খাওয়া জরুরি। পাশাপাশি, কলা, বেদানা, আপেলের মতো ফল নিয়মিত খাওয়া দরকার। কারণ এই ফলে আয়রন রয়েছে। তাছাড়া, বারো পেরোনোর পরে মেয়েদের আয়রনের ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে‌। তাই মেনুতে রোজ মাছ থাকা জরুরি‌। দুপুর অথবা রাতের মেনুতে রোজ মাছ রাখতেই হবে। মাছে থাকে আয়রন। এই ধরনের খাবারে অভ্যস্ত হলে আয়রনের ঘাটতি কমবে। রোগ মোকাবিলা সহজ হবে‌ (Iron deficiency)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amarnath Yatra 2024: পুজো দিয়ে অমরনাথ যাত্রার সূচনা করলেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা

    Amarnath Yatra 2024: পুজো দিয়ে অমরনাথ যাত্রার সূচনা করলেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, শুক্রবার সকালে জম্মুর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রায় (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীদের পতাকা দেখিয়ে শুভ সূচনা করেছেন। অমরনাথ যাত্রায় এই প্রথম ধাপের যাত্রার সূচনার আগে মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থীদের জন্য মঙ্গল কামনা করেছেন এই এলজি। এদিকে অমরনাথ যাত্রার আগে হাজার হাজার তীর্থযাত্রী জম্মুতে এসে পৌঁছেছেন। প্রথম পর্বের এই যাত্রায় একটি কনভয়ে করে কড়া নিরাপত্তায় জম্মু থেকে পাহলগাম এবং বালতাল বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এরপর যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু করবেন তীর্থযাত্রীরা। একই সঙ্গে তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রায় অংশ নিয়ে “ভম ভম ভোলে” ধ্বনি দিতে থাকেন। সকলের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    কী বললেন এলজি মনোজ সিনহা (Amarnath Yatra 2024)?

    প্রথম পর্বের শুভারম্ভের পর, একটি সাংবাদিক সম্মেলনে এলজি মনোজ সিনহা বলেছেন, “অমরনাথ যাত্রায় (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীরা প্রথম ধাপে জম্মু থেকে রওনা দিয়েছেন শুক্রবার। গত ৩-৪ বছরে, যাত্রার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাপক জোরদার করা হয়েছে। যাত্রায় সকলকে আমার শুভকামনা জানাই।”

    উপ-কমিশনারের বক্তব্য

    উধমপুরের উপ-কমিশনার সালোনি রাই বলেছেন, “নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জাতীয় সড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। উধমপুর থেকে বানিহাল পর্যন্ত প্রায় ১০টি সিসিটিভি পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখানে ক্রমাগত নজরদারি করা হবে। ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে আমরা তা সঙ্গে সঙ্গে সমাধান করব। অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীরা খাবার, জল এবং বিদ্যুৎ সহ সমস্ত সুবিধা যাতে পান সেই দিকেও আমরা নজর রেখেছি।”

    আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    বিজেপি নেতার বক্তব্য

    এদিকে, বিজেপি নেতা দেবেন্দর সিং রানা বলেছেন, “আমরা আশা করি ভোলে শঙ্করের কৃপায়, এই বছরও যাত্রা (Amarnath Yatra 2024) আনন্দ নিয়ে আসবে। প্রত্যেক তীর্থযাত্রীদের কাছে একটি ভাল অভিজ্ঞতা হবে। প্রতি বছরের মতো এই বারেও পুণ্যার্থীদের এই যাত্রা শুভ এবং মঙ্গলময় হবে। পুণ্যার্থীরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ভালবাসা, স্নেহ এবং যত্ন পাবেন। সারা দেশের মানুষ, ভগবান শিবের আশীর্বাদ পাবেন। সমগ্র ভারত এবং জম্মু ও কাশ্মীর উন্নয়নের পথ অটল থাকবে। প্রতি বছরের মতো এ বছরও সব আয়োজন করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: গাড়ি ব্যবহারে অনিয়ম! সরকারি টাকা আত্মসাতে অভিযুক্ত তৃণমূল নেত্রী, সরব বিজেপি

    Malda: গাড়ি ব্যবহারে অনিয়ম! সরকারি টাকা আত্মসাতে অভিযুক্ত তৃণমূল নেত্রী, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি ব্যবহারে অনিয়ম ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মালদার (Malda) মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই সরব হয়েছে বিজেপি। এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বিডিও-র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

    ঠিক কী অভিযোগ? (Malda)

    জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত মানিকচক (Malda) পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজের গাড়িকে সরকারি কাগজে দেখিয়েছেন ভাড়া গাড়ি হিসাবে। এই কায়দাতেই প্রতি মাসে সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এভাবেই মাসের পর মাস সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে সরকারি নির্দেশ বলছে, যে কোনও ভাড়া গাড়ি নেওয়ার ক্ষেত্রে আগে সরকারি টেন্ডার ডাকতে হয়। সরকারি নিয়ম মেনে সব কাজ করার পর বরাত দিতে হয়। এমনকী এই গাড়ি যিনি ব্যবহার করবেন তা তাঁর পরিবারের কেউ বা কোনও আত্মীয় স্বজন দিতে পারবেন না।

    আরও পড়ুন: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপির মানিকচক (Malda) মণ্ডলের আহ্বায়ক সুভাষ যাদব বলেন, “পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য যে গাড়ি বরাদ্দ করা হয়েছে তা আদপে তাঁর স্বামী অপু মণ্ডলের। সেই গাড়ির মাসিক ভাড়া বাবদ একটা মোটা অঙ্কের টাকা তাঁর স্বামীকে পাইয়ে দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। জনগণের উন্নয়নমূলক কাজের জন্য তৈরি করা সরকারি তহবিল থেকেই দেওয়া হচ্ছে সেই টাকা। সরকারি নিয়মের তোয়াক্কা না করেই এতদিন নিজের স্বামীর গাড়িকে ভাড়া গাড়ি হিসাবে দেখিয়ে টাকা তুলে নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপির আরও অভিযোগ, পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির পদে তো রয়েছেন, তার সঙ্গেই একটি হাইস্কুলের গার্লস হস্টেলেও পদ নিয়েছেন। সেখান থেকেও মাসে মাসে টাকা নিচ্ছেন। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছি আমরা।”

    পঞ্চায়েত সমিতির সভাপতির কী বক্তব্য?

    পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন,  “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বিডিও সাহেব সব খতিয়ে দেখবেন। তখনই সব প্রমাণ হয়ে যাবে। বিজেপি (BJP)অকারণে রাজনীতি করার জন্য এসব অভিযোগ করছে। এসব করে কোনও লাভ নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vrindavan: বৃন্দাবনে ২০০ বছরের পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    Vrindavan: বৃন্দাবনে ২০০ বছরের পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০ বছর পুরনো বৃন্দাবনের (Vrindavan) রাম সীতার দোলনা। দোলনায় লাগানো পুরনো কাঠের নকশা ও পালিশের মেরামত প্রয়োজন। জীর্ণ এই দোলনার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দোলনা সারানোর (Ram Sita Cradle) জন্য নিয়ে যাওয়া হচ্ছে সাহারানপুরে। রাম সীতার দোলনা সারাবেন কাঠমিস্ত্রি আসাদ খান। জরাজীর্ণ এই দোলনা সারানোর পর ভক্তরাও চাক্ষুষ করতে পারবেন এই দোলনা।

    পুরস্কার প্রাপ্ত শিল্পী আসাদ

    কাঠের অসাধারণ কাজের কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন শিল্পী আসাদ খান। তিনি বহু ঐতিহ্যবাহী মন্দির ও মসজিদের দরজার প্রস্তুতির কাজও করেছেন। আসাদ জানিয়েছেন এই দোলনাটি মেরামত করলে আগামী ৫০০ বছর তা মন্দিরে এভাবেই থেকে যাবে। এই মুহূর্তে দোলনার সমস্ত অংশ খুলে আলাদা করে রাখা হয়েছে। সমস্ত অংশ মেরামত করে যখন দোলনাটি আগের রূপে ফিরিয়ে আনা হবে তখন দেখে সবাই চমকে যাবেন বলে তাঁর দাবি।

    পৌরাণিক কাহিনী

    জানা যায় হোলির পবিত্র উৎসবে প্রতি বছর সাজানো হয় রাম সীতার এই দোলনা। হোলির উৎসবে যখন গোটা বৃন্দাবন আবিরের রঙে রঙিন হয়ে ওঠে তখন এই দোলনাটিকেও বিভিন্ন ফুলের দিয়ে সাজিয়ে করা হয় এবং তাতে বসানো হয় রাম সীতার বিগ্রহ। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এখানে হোলি উৎসব পালিত হয়। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা আসেন। মথুরা ও বৃন্দাবনের হোলি দেখার মত হয়। মথুরার হোলির নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে রাধারানির পিতা বৃষভানু শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজকে হোলি খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন।

    আরও পড়ুন: পুরীর রথযাত্রায় এআই ক্যামেরায় নজরদারি, সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড

    বরসানার গোপীরা হোলির আমন্ত্রণ নিয়ে নন্দের গ্রামে যান। কৃষ্ণের বাবা নন্দলাল আনন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করে নেন। আমন্ত্রণ দিতে আসা সমস্ত মানুষকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করানো হয়। আর সেই থেকেই এখানকার হোলিকে লাড্ডু হোলিও বলা হয়। পৌরাণিক উপাখ্যান অনুসারে দ্বাপর যুগে হোলি খেলার প্রথা শুরু হয়েছিল। সেই সময় মথুরায় বসবাসকারী কৃষ্ণ তাঁর বন্ধুদের সঙ্গে রাধার গ্রাম বরসানায় যেতেন এবং গোপীদের সঙ্গে লীলা করতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Droupadi Murmu: কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    Droupadi Murmu: কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার শীঘ্রই ভারত জুড়ে বুলেট ট্রেনের প্রকল্পকে পর্যালোচনা করবে। একই সঙ্গে সেগুলিকে বাস্তবায়নের কাজে সবরকম সমীক্ষাকে দ্রুত গতি প্রদান করা হবে। সরকার দেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব প্রান্তে বুলেট ট্রেন করিডোরের জন্য সম্ভাব্য পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার, অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ভাষণে উল্লেখ করে এই কথা বলেছেন। কীভাবে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা হিসাবে রেল পরিষেবাকে আরও গ্রহণযোগ্য, আধুনিক এবং নিরাপদ করা যায়, এই বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। উল্লেখ্য এদিন রাষ্ট্রপতির অভিভাষণের পরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ১৯৭৫ সালের জাতীয় জরুরি অবস্থার কালা অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন।

    কী বলেছেন রাষ্ট্রপতি (Droupadi Murmu)?

    দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) বলেছেন, “ভারত দ্রুত উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুতগতি প্রদান করা হচ্ছে। আমার সরকার দেশের উত্তর, দক্ষিণ এবং পূর্বে বুলেট ট্রেন করিডোরের জন্য সম্ভাব্য সমীক্ষা এবং অধ্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে আমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে চলমান হাই-স্পিড বুলেট ট্রেন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই দুই শহরের মধ্যে হাই-স্পিড রেলের পরিকাঠামোর কাজও দ্রুত গতিতে সম্পাদন করা হচ্ছে। ৫০৮ কিমি আমেদাবাদ-মুম্বই হাই-স্পিড করিডোরটি দেশের প্রথম একটি বুলেট ট্রেন হবে, যা ৩২০  কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা ৭ মিনিট। মুম্বই থেকে আমেদাবাদের মধ্যে মধ্যবর্তী স্টপেজ হবে সুরাট, ভাদোদরা।”

    আরও পড়ুনঃ বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    আর কী বললেন?

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এদিন আরও বলেছেন, “ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই বুলেট ট্রেনের রেল প্রকল্পটি নির্মাণ করছে। ২০২৬ সালের অগাস্টের মধ্যে সুরাট এবং বিলিমোরার মধ্যে তার প্রথম পর্যায়ের কাজ শেষ করার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরা করার জন্য সরকারের এই প্রচেষ্টা। গত ১০ বছরে দেশের মোট ২১টি শহরে মেট্রো পরিষেবা পৌঁছে গিয়েছে। বর্তমানে বন্দে মেট্রোর মতো অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ চলছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    India: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া ও আফ্রিকার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এবার নতুন সিদ্ধান্ত নিল ভারত। জানা গিয়েছে সামরিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এবার থেকে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের (Training of Foreign Military) ব্যবস্থা করছে ভারত (India)। নৌযান হোক কিংবা পদাতিক দক্ষতা। অস্ত্র চালোনা থেকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কিংবা সুপারসনিক ফাইটার জেটের মত দায়িত্বগুলি পরিচালনা করার জন্যই মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। 

    কীভাবে হবে প্রশিক্ষণ? (Training of Foreign Military) 

    উদাহরণ স্বরূপ বলা জেতে পারে যে, ঠিক যেভাবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলিতে চলমান সামরিক আউটরিচের অংশ হিসাবে ৭৬ জন সৌদি ক্যাডেট এখন কোচিতে সাউদার্ন নেভাল কমান্ডে (SNC) সমুদ্র প্রশিক্ষণ (Training of Foreign Military) শুরু করেছে, ঠিক সেভাবেই প্রশিক্ষণ দেবে ভারত (India)। জানা গিয়েছে, রয়্যাল সৌদি নেভাল ফোর্সেস (RSNF) এর কিং ফাহাদ নেভাল একাডেমির প্রশিক্ষণার্থীরা চার সপ্তাহের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনে যোগ দিয়েছে।  
    এ প্রসঙ্গে এক কর্মকর্তা বলেছেন, “পাঠ্যক্রমের একেবারে ভীত সীম্যানশিপ ক্রিয়াকলাপ থেকে শুরু করে হারবার পর্বের সিমুলেটর-ভিত্তিক প্রশিক্ষণ পর্যন্ত সবই শেখানো হবে।” গত বছর মে-জুন মাসে প্রথম ৫৫ জন ক্যাডেটকে প্রশিক্ষন দেওয়ার পর এটি দ্বিতীয় আরএসএনএফ ব্যাচ। 

    আরও পড়ুন: ধূলোয় উড়ত সোনা! কোলারে ফের সোনার খনি চালুর চিন্তা কেন্দ্রের

    সামরিক সম্পর্কের গভীরতা বাড়াতে বিশেষ সিদ্ধান্ত ভারতের 

    এ প্রসঙ্গে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর ১০০ টিরও বেশি দেশ থেকে প্রায় ৩,১০০ জন বিদেশী কর্মীকে প্রশিক্ষণ (Training of Foreign Military) দেয়, যার মধ্যে আফ্রিকান দেশগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে সেনাবাহিনীর পাশাপাশি মিজোরামের প্রতিষ্ঠানগুলিকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে ভারত। আসলে এধরনের প্রশিক্ষণগুলি প্রদানের মাধ্যমেই ভারত (India) এশিয়ান দেশগুলির সঙ্গে সামরিক সম্পর্ক গভীরতর করে চলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hooghly: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    Hooghly: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাসনের বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল হুগলির (Hooghly) উত্তরপাড়া পুরসভা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল পুরবোর্ড এই পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ২৭ জুনের মধ্যে এই আবাসনের বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তারপরই পুরসভার ঘুম ভাঙে। আর এতেই আবাসনের আবাসিকদের ঘুম উড়ে গিয়েছে। পুরসভার মিউটেশন থেকে শুরু করে সমস্ত কাগজ থাকার পরও কেন এরকম হল সেই প্রশ্ন করছেন আবাসিকরা। তৃণমূল পুর বোর্ডের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    উদ্বেগে আবাসিকরা (Hooghly)

    জানা গিয়েছে, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো উত্তরপাড়া পুরসভার ৭ ও ১৭ নম্বর ওয়ার্ডের দু’টি ফ্ল্যাটের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। ৫৬ নম্বর অমরেন্দ্র সরণিতে গঙ্গার পারে এই অবৈধ ফ্ল্যাটে মিউটেশন করে ট্যাক্স দিয়ে বসবাস করছিলেন অনেকেই। আবাসিকরা বলেন, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলাম। পুরসভা সমস্ত মিউটেশনের কাজও করে দেয়। ট্যাক্সও দিতে হয় নিয়ম মেনে। অথচ এখন জানতে পারছি, এই ফ্ল্যাটেরই একটা অংশ বেআইনি। আগে জানলে এমন ফ্ল্যাট কিনতাম না। শ্যামলী ঘোষ নামে এক আবাসিক বলেন, “দুবছর ধরে এই ফ্ল্যাটে থাকছি। কোনও সমস্যা নেই। হঠাৎ করে এসে যদি এরকম বলা হয় আমরা কোথায় যাব। ট্যাক্স, মিউটেশন হয়েছে। কী করে এটা অবৈধ হয়, আর রাতারাতি কী করে ভাঙা হয় জানি না। পুরসভা তো অনুমতি দিয়েছিল। পুরসভার ভূমিকা খতিয়ে দেখা দরকার। এখন পুলিশ এসে বলছে এটা বেআইনি, ভাঙতে হবে। আর এভাবে হঠাৎ করে কিছু হয় না।”

    পুরসভার চেয়ারম্যানের কী বক্তব্য?

    তৃণমূল (Trinamool Congress) পরিচালিত উত্তরপাড়া (Hooghly) পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, কোর্ট নির্দেশ দিলে আমাদের তা মানতেই হয়। সেই নির্দেশ মানতে গিয়েই উত্তরপাড়া ও ভদ্রকালী এলাকায় ১৭ ও ৭ নম্বর ওয়ার্ড দু’টি বেআইনি অংশ ভাঙতে হয়। যাঁরা নির্মাণ করেন, তাঁরা অনেক সময় নিয়ম মানেন না। আদালত যখন নির্দেশ দেয় তখন সময় বেঁধে দেয়। পুরসভার ইঞ্জিনিয়ররা এদিন শুধু নির্দেশ পালন করতে গিয়েছেন। কোনও সম্পত্তি কেনার আগে পুরসভায় খোঁজ নেওয়ার জন্য বলি। কিন্তু, প্রশ্ন উঠছে, এই আবাসনের বাসিন্দারা বলছেন, পুরসভা থেকে ট্যাক্স, মিউটেশনের কাজ করিয়েছেন। তাহলে পুরসভা সে কাজ কীভাবে করল? এই নিয়ে চেয়ারম্যান কোনও মন্তব্য করেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mob Lynchings in Pakistan: ধর্মীয় অসহিষ্ণুতা! গণপিটুনিতে হত্যা পাকিস্তানে, নিন্দায় মানবাধিকার সংগঠন

    Mob Lynchings in Pakistan: ধর্মীয় অসহিষ্ণুতা! গণপিটুনিতে হত্যা পাকিস্তানে, নিন্দায় মানবাধিকার সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্র রক্ষা ও মানবাধিকারের ওপর কাজ করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি, প্লুরালিজম এবং হিউম্যান রাইটস’ (সিডিপিএইচআর)। সারা বিশ্বে কোথাও মানবাধিকার আক্রান্ত হলে ঝাঁপিয়ে পড়ে এই সংস্থা। সম্প্রতি এই সংগঠন পাকিস্তানের গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে (Mob Lynchings in Pakistan)। মর্মান্তিক এই ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ঘটেছে। সেখানে মহম্মদ ইসমাইল নামের একজনকে কোরান অপবিত্র করার অভিযোগে নির্মমভাবে হত্যা করা হয়। জানা গিয়েছে, ইসমাইল নামের ওই ব্যক্তি মাদিয়ান শহরের একটি হোটেলে ছিলেন। ওই হোটেলের কর্মীরা ও আশপাশের মানুষজন ইসমাইলের বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ আনেন। অভিযোগ আনামাত্রই পুলিশ তাঁকে আটক করে। থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরেই উগ্র মুসলিম মৌলবাদীদের একটি দল পুলিশ স্টেশনে আক্রমণ করে। পুলিশের হেফাজতে থাকা ইসমাইলকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত মুসলিম জনতা। এরপরে তাঁকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

    নিন্দায় মানবাধিকার সংগঠন

    এই গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন সিডিপিএইচআর এবং তাদের মতে, ‘‘ এই কাজ ধর্মনিরপেক্ষবিরোধী ও সংবিধানবিরোধী (Mob Lynchings in Pakistan)।’’ এর পাশাপাশি এই কাজে উগ্র মৌলবাদের চরমতম প্রতিফলন দেখা গিয়েছে জানিয়েছে ওই সংস্থা। সিডিপিএইচআর নামের এই মানবাধিকার সংগঠন এই ঘটনার জন্য ইতিমধ্যে পাকিস্তান সরকারকে উগ্র মৌলবাদী ধর্মগুরুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি ওই সংগঠন ভারত সরকারকে আবেদন জানিয়েছে যে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করার জন্য।

    গত মাসে পাকিস্তানের পাঞ্জাবের একজন বয়স্ক খ্রিস্টান মানুষকে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়

    পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়। সেখানকার হিন্দু, খ্রিস্টানদের ওপর হামলা তো চলেই। এর পাশাপাশি ধর্মনিরপেক্ষ মুসলিম এবং শিয়া-আহমেদিয়া মুসলিমদের ওপরেও আক্রমণ চলে। গত মাসেই পাকিস্তানের পাঞ্জাবের একজন বয়স্ক খ্রিস্টান মানুষকে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়। ভারতের সাতটি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘিত হলেই ঝাঁপিয়ে পড়ে সিডিপিএইচআর। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এই দেশগুলির মধ্যে সবথেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে। বিশেষ করে সেখানে হিন্দু, শিখদের ওপর ভয়ঙ্কর অত্যার করা হয়। মৌলিক অধিকারকে হরণ করা, জোরপূর্বক ধর্মান্তকরণ (Mob Lynchings in Pakistan) করা, মহিলাদের ওপর অত্যাচার চলতেই থাকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share