Tag: Bengali news

Bengali news

  • Nirmala Sitharaman: মোদির প্রকল্প চালু না করেও স্পর্ধা দেখাচ্ছেন? তৃণমূলকে নিশানা নির্মলার

    Nirmala Sitharaman: মোদির প্রকল্প চালু না করেও স্পর্ধা দেখাচ্ছেন? তৃণমূলকে নিশানা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: “গত ১০ বছরে প্রধানমন্ত্রী যত প্রকল্প এনেছেন, তার একটিও চালু হয়নি পশ্চিমবঙ্গে। এর পরেও আমায় প্রশ্ন করার স্পর্ধা দেখান আপনারা?” বুধবার (Budget 2024) রাজ্যসভায় এই ভাষায়ই তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

    তৃণমূলকে জবাব সীতারামনের (Nirmala Sitharaman)

    মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে তৃতীয় মোদি সরকার। বাজেট পেশ করেছেন সীতারামন। এই বাজেট নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাজেটকে ‘বিহার বাজেট’ বলেও কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবার রাজ্যসভায় তৃণমূলের ছোড়া তিরকে ফের ঘাসফুল শিবিরের দিকেই ছুড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, বাজেটে কোনও রাজ্যকে বঞ্চনা করা হয়নি। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশ্ন

    তিনি বলেন, “প্রতিটি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম বলার সুযোগ থাকে না।” এই প্রসঙ্গেই সীতারামন (Nirmala Sitharaman) বলেন, “মহারাষ্ট্রের পালঘর জেলার বধাবনে সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাজেটে এর উল্লেখ নেই। তার মানে কি, মহারাষ্ট্রকে উপেক্ষা করা হয়েছে? বক্তৃতায় যদি একটি নির্দিষ্ট রাজ্যের নাম বলা না হয়, তাহলে কি কেন্দ্রের প্রকল্পগুলো থেকে তারা উপকৃত হয় না?” এর পরেই তিনি বলেন, “কংগ্রেসের নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে জনগণকে ভুল বোঝাচ্ছেন বিরোধীরা।”

    আরও পড়ুন: জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ব্রিটেনের বিদেশমন্ত্রী, উঠবে মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গ?

    কংগ্রেসকে নিশানা করে নির্মলা বলেন, “উনি (মল্লিকার্জুন খাড়গে) বলছেন অনেক রাজ্যের নামই নেই বাজেটে। আমি শুধু নাকি দুই রাজ্যের কথাই বলেছি। কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল। অনেক বাজেট ওরা করেছে। তাই ওদের জানা উচিত, প্রত্যেক বাজেটে সব রাজ্যের নাম রাখা সম্ভব হয় না।” এর পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “গতকাল তৃণমূল বাজেট নিয়ে প্রশ্ন তুলেছিল। বলা হচ্ছে, বাংলাকে কিছু দেওয়া হয়নি। আমাকেও তাহলে বলতে হয় যে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী যত প্রকল্প এনেছেন, তার একটিও (Budget 2024) চালু হয়নি পশ্চিমবঙ্গে। এর পরেও আমায় প্রশ্ন করার স্পর্ধা দেখান আপনারা (Nirmala Sitharaman)?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Online Video Revenue: ৪ বছরে ভিডিও স্ট্রিমিং থেকে রাজস্ব এবং কর্মসংস্থান দ্বিগুণ হবে, বলছে রিপোর্ট

    Online Video Revenue: ৪ বছরে ভিডিও স্ট্রিমিং থেকে রাজস্ব এবং কর্মসংস্থান দ্বিগুণ হবে, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই মজবুত হচ্ছে ভারতীয় অর্থনীতির ভিত (Employment)। দেশের ভিডিও এন্টারটেইনমেন্ট অর্থনীতির (Online Video Revenue) গড় বার্ষিক বৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে এটা পৌঁছে যেতে পারে ১৩ বিলিয়ন (১৩০০ কোটি) মার্কিন ডলারে। সাম্প্রতিক এক রিপোর্ট থেকেই জানা গিয়েছে এই তথ্য। স্ট্রিমিং ভিডিও অন ডিমান্ড (ভিওডি)-র যা চাহিদা, তা থেকে যে রাজস্ব আদায় হয়েছে, তাতে এর অবদান নয়া রাজস্ব বৃদ্ধির অর্ধেক। এই ভিওডি এন্টারটেনমেন্ট অর্থনীতির মধ্যে রয়েছে পে টিভি, ইউজার জেনারেটেড কনটেন্ট এবং প্রিমিয়াম ভিওডি প্ল্যাটফর্মগুলো।

    কী বলছে রিপোর্ট? (Online Video Revenue)

    রিপোর্টের শিরোনাম, ‘বিয়ন্ড স্ক্রিনস: স্ট্রিমিং ভিওডি ইমপ্যাক্ট অন ইন্ডিয়া’জ ক্রিয়েটিভ ইকনোমিক’। এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, প্রিমিয়াম অনলাইন ভিওডি রাজস্ব ২০২৩ সালে ছিল ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৮ সালের মধ্যেই সেটা গিয়ে দাঁড়াবে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারে। প্রিমিয়াম ভিওডি প্ল্যাটফর্মগুলোতে মেলে বিজ্ঞাপন, স্পোর্টস, সাবস্ক্রিপশনের মাধ্যমে নিউজ কনটেন্ট এবং হাইব্রিড বিভিন্ন মডেল।

    লগ্নির পরিমাণও বাড়বে 

    গত বছর এই হাইব্রিড মডেলের সংখ্যা ছিল ৬০-এর কাছাকাছি। ওই বছর এই প্ল্যাটফর্মগুলো (Online Video Revenue) লোকাল কনটেন্টের পিছনে ব্যয় করেছিল ২.২ মার্কিন বিলিয়ন ডলার। ২০২৮ সালে এই ব্যয় পৌঁছবে ২.৬ বিলিয়ন মার্কিন ডলারে বলেই আশা বিশেষজ্ঞদের। ভিডিও ইন্ডাস্ট্রিতে কনটেন্ট ইনভেস্টমেন্টের সম্ভাব্য পরিমাণ হবে ৩০ শতাংশ। অরিজিনাল অনলাইন ভিওডিতে লগ্নির পরিমাণও বাড়বে। ২০২৮ সালের মধ্যে এর পরিমাণ দাঁড়াবে ১.২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ৪৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

    আরও পড়ুন: জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ব্রিটেনের বিদেশমন্ত্রী, উঠবে মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গ?

    ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, স্ট্রিমিং ভিওডিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ১ লাখ ৭৪ হাজার জনের। ’২৮ সালের মধ্যে এটাই হয়ে যাবে দ্বিগুণ। স্ট্রিমিং ভিওডি-র প্রভাবের বিস্তৃতি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ছাড়িয়েও বহুদূর বিস্তৃত। এর মধ্যে রয়েছে অ্যানিমেশন, টেলিকম, ব্রডব্র্যান্ড, ট্যুরিজম এবং হসপিটালিটিও (Employment)। ভারতের ছ’টা স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল ডিজনি+হটস্টার, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, সনি এলআইভি, জি৫ এবং ভুট/জিও সিনেমা (Online Video Revenue)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Dacoits: ভরদুপুরে মালদার ব্যাঙ্কে ডাকাতি, বোমাবাজি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার, পুলিশ-দুষ্কৃতী গুলিবৃষ্টি

    Dacoits: ভরদুপুরে মালদার ব্যাঙ্কে ডাকাতি, বোমাবাজি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার, পুলিশ-দুষ্কৃতী গুলিবৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়া, বারাকপুরে সোনার দোকানে ডাকাতির পর এবার মালদার (Malda) গাজোলে দিনেদুপুরে ব্যাঙ্কে ডাকাতি (Dacoits) ঘটনা ঘটল। চলল গুলি। সঙ্গে বোমাবাজি। গুলিবিদ্ধ হলেন সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ার। আর বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। যদিও পরে পুলিশ ডাকাতদের পিছু ধাওয়া করে। রাস্তায় গুলি বিনিময় হয়। পরে, দুজন দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। তাদের গ্রেফতার করা হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dacoits)

    ইতিমধ্যেই ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা যাচ্ছে, একটি সাদা রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায় গাজোলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাঙ্কের সামনে। মুহূর্তেই গাড়ি থেকে লাফ দিয়ে নামে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী। প্রত্যেকের মুখেই কাপড় বাঁধা। বন্দুক হাতে ঢুকে পড়ে ব্যাঙ্কের মধ্যে। বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চলে লুটপাট। স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের (Dacoits) আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হন হিসাবরক্ষক যোগেশ্বর মণ্ডল। তাঁর পেটে গুলি লেগেছে। তাঁকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। পরে, তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ব্যাঙ্ক সূত্রে খবর, প্রায় ছ’লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতী দলটি। এই ঘটনার পরেই এলাকায় পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়। ব্যাঙ্কের এক কর্মী বলছেন, “কেষ্টপুর বাসস্ট্যান্ডে আমাদের সমবায় ব্যাঙ্ক। জনবহুল এলাকা। সেখানে এরকম ঘটনা ঘটল। চরম আতঙ্কিত আমরা। পুলিশের আরও নজরদারি বাড়ানো দরকার।” শুধু ব্যাঙ্কের কর্মী নন, সাধারণ মানুষও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়

    পুলিশ সূত্রে খবর, ডাকাতির (Dacoits) পরেই চারচাকা গাড়িতে করে পালিয়েছিল দুষ্কৃতী দলটি। গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। পিছু ধাওয়া করছে দেখে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালিয়েছিল তারা। এরপর ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। সেই সময়েই গুলি চালায় পুলিশও। একজনের পায়ে গুলি লাগে। আর একজনের কোমরে। গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে তারা। তাদের ওই অবস্থায় ফেলে রেখেই বাকিরা পালিয়ে যায়। ধৃতদের এক জনের বাড়ি মালদার (Malda) চাঁচলে, অন্যজনের গাজোলের কৃষ্ণপুর এলাকায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: ‘কল্কি’ সিনেমা আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে অনলাইনে মুক্তি জানেন?

    Kalki 2898 AD: ‘কল্কি’ সিনেমা আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে অনলাইনে মুক্তি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগ অশ্বিন পরিচালিত, বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত এবং অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি’ (Kalki 2898 AD) রুপালি পর্দায় মুক্তি পেয়েছিল গত ২৭ জুন। ইতিমধ্যে এই সিনেমা ১০০০ কোটির বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। এই সিনেমাকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

    মুক্তির দিনেই কাল্কির আয় ১১৪ কোটি টাকা (Kalki 2898 AD)

    এই সিনেমাকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শক মহলে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির দিনেই ‘কল্কি’ (Kalki 2898 AD) ১১৪ কোটি টাকা আয় করেছে। এরপর প্রথম সপ্তাহে, প্রভাস অভিনীত ছবিটি ৪৯৪.৫ কোটি আয় করতে সক্ষম হয়েছিল। ঠিক তারপর দ্বিতীয় সপ্তাহেই ১৫১.৭৫ কোটি এবং তৃতীয় সপ্তাহে ৬৬.০৫ কোটি টাকা আয় করেছে। আবার মুক্তির চতুর্থ সপ্তাহের রবিবার ২১ জুলাইতেও বক্স অফিসে ব্যাপক বাজিমাত করেছে। ২৫ দিনের মাথায় মোট ৭৩২.৮ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আয়ের সিংহ ভাগ টাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা রাজ্যে উপার্জন করেছে। এই দুটি রাজ্যে মোট আয়ের পরিমাণ ২৭০.৫ কোটি টাকা। যদিও সূত্রে জানা গিয়েছিল সিনেমার বাজেট ছিল ৬০০ কোটি টাকা।

    আরও পড়ুনঃ বক্স অফিসে আরও সাফল্যের পথে ‘কল্কি’, এবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    প্রাইম ভিডিও ইন্ডিয়াতে স্ট্রিমিং হবে

    সিনেমা নির্মাতার অবশ্য দাবি, এখনও পর্যন্ত ১০০০ কোটির বেশি আয় হয়েছে। ‘কল্কি’র (Kalki 2898 AD) অটিটি প্ল্যাটফর্মে (OTT release) মুক্তির বিবরণ সম্পর্কিত তথ্য ডেকান ক্রনিকল দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রাইম ভিডিও ইন্ডিয়া এই সিনেমাকে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় সম্প্রচার করবে। তবে নেটফ্লিক্স ইন্ডিয়ায় হিন্দি সংস্করণটিও দ্রুত প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। তবে বলিউড সংস্করণটি বিলম্বিত হতে পারে। ১৫ অগাস্টে প্রাইম ভিডিও ইন্ডিয়াতে স্ট্রিমিং শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dengue: দক্ষিণ দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আক্রান্ত ১৩৬

    Dengue: দক্ষিণ দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আক্রান্ত ১৩৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা বর্ষায় জমছে জল। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেকে আবার বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।

    ডেঙ্গিতে আক্রান্ত ১৩৬ জন (Dengue)

    জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় বুধবার পর্যন্ত প্রায় ১৩৬ জন ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন। গত দুদিনে ১৫ জন জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের দাবি, এখন ডেঙ্গি পরীক্ষার পরিমাণ বেড়েছে। তাই আক্রান্তের সঠিক সংখ্যা পাওয়া যাচ্ছে। গতবারের তুলনায় এবার জেলায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ডেঙ্গি মোকাবিলায় এবার আরও সজাগ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। গতবছর কুমারগঞ্জ ব্লকের নানা প্রান্ত ও বালুরঘাটের বেশ কিছু এলাকা ডেঙ্গির হটস্পট জোন ছিল। এবারও বালুরঘাট, তপন, কুমারগঞ্জ সহ হিলি ব্লকে ডেঙ্গি মাথাচাড়া দিয়েছে। তুলনামূলকভাবে গঙ্গারামপুর মহকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম এনিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মূলত সচেতনতামূলক প্রচারে জোর দেওয়া হচ্ছে। বর্ষার মধ্যে ডেঙ্গির সংক্রমণ বাড়লেও কোনও মৃত্যুর খবর নেই। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    স্বাস্থ্য দফতরের কী বক্তব্য?

    জেলার আটটি ব্লকেই ডেঙ্গির (Dengue) প্রকোপ দেখা দিয়েছে। বালুরঘাট, কুমারগঞ্জ ও হিলি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি বলে দফতর সূত্রে খবর। ফলে, সচেতনতার পাশাপাশি পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, “গতবারের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেশি। তবে, মৃত্যুর কোনও খবর নেই। গতবারের তুলনায় এবার জেলা হাসপাতালের সঙ্গে বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডেঙ্গির পরীক্ষা বাড়ানো হয়েছে। ফলে ডেঙ্গি আক্রান্তের খবর অনেকটা বেশি পাওয়া যাচ্ছে।” যদিও বালুরঘাট পুরসভার স্বাস্থ্য বিষয়ক এমসিআইসি বিপুলকান্তি ঘোষ বলেন, “বালুরঘাট (South 24 Parganas) শহরে নতুন করে কেউ ডেঙ্গিতে আক্রান্ত হয়নি। আমরা সব জায়গায় নজর রাখছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • One World UPI Wallet: ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট চালু ভারতে, কী সুবিধা জানেন?

    One World UPI Wallet: ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট চালু ভারতে, কী সুবিধা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চালু হয়ে গেল ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট (One World UPI Wallet)। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) এটা চালু করেছে। ভারতে বেড়াতে এসে যাতে আন্তর্জাতিক পর্যটকরা (International Travellers) সমস্যায় না পড়েন, তাই এই ব্যবস্থা। ভারতীয় সিম কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই এই ওয়ালেটের মাধ্যমে ওয়ালেট ব্যবহারকারীরা টাকা-পয়সা লেনদেন করতে পারবেন।

    কী বলছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন? (One World UPI Wallet)

    ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক পর্যটকরা ইউপিআই ওয়ান ওয়ার্ল্ডের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে পারবেন। এই ওয়ালেটটি অনায়াসে লোডিং ও অব্যবহৃত ব্যালেন্সকে অরিজিনাল পেমেন্ট সোর্সে ট্রান্সফার করতে পারে। এই উদ্যোগটি বিদেশি পর্যটকদের ভারতের রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমের অভিজ্ঞতা লাভে সমর্থ। এটি বিশ্বব্যাপী আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট প্রথম চালু হয়েছিল ২০২৩ সালে, জি২০ সম্মেলনের সময়। ওই বছর এই সম্মেলনের আয়োজনের দায়িত্বে ছিল ভারত। ভারতে এসে বিদেশি অতিথি-অভ্যাগতরা যাতে সমস্যায় না পড়েন, তাই ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট চালু করেছিল কেন্দ্র।

    ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেট

    এটা একটা প্রি-পেড ওয়ালেট। এতে ভ্রমণকারীরা নিরন্তর টাকা পাঠাতে পারেন। সেজন্য তাঁদের মুদ্রা বিনিময়ের ঝামেলা পোহাতে হবে না। এজন্য কোনও ট্রানজেকশন কিংবা অনবোর্ডিং ফি দিতে হবে না। ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই (One World UPI Wallet) ব্যবহার করতে হলে পর্যটকদের স্ট্যান্ডার্ড কেওয়াইসি প্রোসিডিওয়র-পর্ব পার হতে হবে। এতে পর্যটকের পাসপোর্ট, ভিসা, ইন্টারন্যাশনাল ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। ভ্রমণকারীরা তাঁদের ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই ওয়ালেটে টাকা রাখতে পারবেন তাঁদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। বাছাই করা কয়েকটি দেশের মুদ্রা ট্রান্সফার করেও মুদ্রা লোড করা যাবে ওয়ালেটে। প্রসঙ্গত, বর্তমানে ওয়ান ওয়ার্ল্ড ইউপিআই মিলবে এনপিসিআইয়ের পার্টনার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ট্রান্সকর্পে।

    আরও পড়ুন: জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ব্রিটেনের বিদেশমন্ত্রী, উঠবে মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গ?

    ভারতের মস্তিষ্কপ্রসূত এই ইউপিআইয়ের সুবিধা নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, ভুটান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল (International Travellers), ওমান, কাতার, রাশিয়া, শ্রীলঙ্কা, মরিশাস, ব্রিটেন, জাপানের মতো উন্নত এবং উন্নয়নশীল দেশও (One World UPI Wallet)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Memory Loss: মনে রাখতে অসুবিধা? জানেন কি, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে ঘরোয়া উপাদানেই? 

    Memory Loss: মনে রাখতে অসুবিধা? জানেন কি, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে ঘরোয়া উপাদানেই? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বিশ্ব জুড়ে বাড়ছে স্মৃতিশক্তি হারানোর সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই খুব সাধারণ বিষয়ও মনে রাখতে পারেন না। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, স্মৃতিলোপের এই সমস্যা প্রবীণ নাগরিকদের মধ্যেই আটকে নেই। কম বয়সী, এমনকী স্কুল পড়ুয়াদের মধ্যেও বাড়ছে (Memory Loss)। গবেষকেরা জানাচ্ছেন, খুব সাধারণ বিষয়, যেমন, খাতা কিংবা ব‌ই কোথায় রয়েছে, কোন দিন স্কুলে কোন বিষয় নিয়ে পড়ানো হবে, এগুলোও অনেক সময়েই পড়ুয়ারা মনে রাখতে পারছে না। আর এর জেরেই উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। তারা জানাচ্ছে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকলে, তা ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। মনে রাখার ক্ষমতা খুব কম বয়স থেকেই কমলে পরবর্তী জীবন যাপন কঠিন হয়ে উঠবে। তাই প্রথম থেকেই সতর্কতা জরুরি।

    কেন কম বয়সেই কমছে স্মৃতিশক্তি? (Memory Loss)

    সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, স্কুল পড়ুয়াদের মধ্যে স্মৃতিশক্তি কমার প্রধান কারণ দূষণ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বায়ুদূষণ কিংবা শব্দদূষণ সাময়িক শারীরিক অসুস্থতা তৈরি করে না। এর ফল থাকে সূদূরপ্রসারী। বাতাসে কার্বন মনো অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মারাত্মক বেড়ে গেলে মস্তিষ্কের উপরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণ মারাত্মক ভাবে বাড়ছে। ফুসফুসের পাশাপাশি এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কও। আর তার জেরেই কমছে মস্তিষ্কের কার্যক্ষমতা। এছাড়া শব্দের দাপট শিশুদের মস্তিষ্কে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যে কোনও উৎসবে শব্দের দাপট একটা বড় সমস্যা। হঠাৎ খুব জোরে শব্দ হওয়া কিংবা লাগাতার একটানা খুব জোরে ডিজে বা মাইক বাজানোর শব্দ শিশুর মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। এর জেরে যেমন শ্রবণশক্তি কমে, তেমনি মস্তিষ্কের একাধিক কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাই স্মৃতিশক্তিও কমে‌ (Memory Loss)।
    দূষণের পাশপাশি মানসিক স্বাস্থ্যের ওপর মস্তিষ্কের সক্রিয়তার মাত্রা নির্ভর করে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে মনে রাখার ক্ষমতা কমে। বিশেষত কম বয়সীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তাঁরা জানাচ্ছেন, বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের মধ্যে নানান হরমোনের ভারসাম্যে পরিবর্তনের জেরে মানসিক চাপ তৈরি হয়। তার থেকেও ভুলে যাওয়ার মতো সমস্যা বাড়ে। অনেক ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পেরনোর পরে সেই সমস্যা কমে যায়। কিন্তু দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রেই সেই সমস্যা দীর্ঘমেয়াদি হয়ে থাকছে। ফলে তাদের জীবন জটিল হয়ে উঠছে। পাশপাশি পারিবারিক অশান্তি থাকলে শিশুমনে গভীর প্রভাব ফেলে। ফলে, মস্তিষ্কের কার্যক্ষমতার উপরেও‌ তার প্রভাব দেখা‌ যায়।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা সম্ভব?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্বাস্থ্যকর জীবন যাপন (Domestic Ingredients) মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। একদিকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আরেকদিকে জীবন যাপনের ধরনে স্বাস্থ্যকর অভ্যাস। এই দুই ধরে রাখতে পারলে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, ঘুম খুব জরুরি। শিশুর পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, সেদিকে নজর রাখা জরুরি।‌ দিনে কমপক্ষে আট ঘণ্টা ঘুম দরকার। বেশি রাত পর্যন্ত জেগে না থাকার অভ্যাস তৈরি করা দরকার। মস্তিষ্কের বিশ্রাম হলে তবেই স্মৃতিশক্তি বাড়বে। এর পাশপাশি মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে (Memory Loss) নিয়মিত প্রাণায়মের অভ্যাস তৈরি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এতে শরীরের স্নায়ুর কার্যক্ষমতা বাড়ে। ফলে মস্তিষ্ক সুস্থ থাকে। 
    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কিছু খাবার নিয়মিত খাওয়া জরুরি। নিয়মিত মাছ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। মাছে থাকে ফসফরাস। এই উপাদান স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে। যে কোনও বাদাম জাতীয় উপাদান, যেমন কাজু, আখরোট, কাঠবাদাম, এগুলোতে থাকে নানান খনিজ পদার্থ। যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। মস্তিষ্ক সক্রিয় রাখে। তাই পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, নিয়মিত যে কোনও এক ধরনের বাদাম জাতীয় খাবার মেনুতে থাকা দরকার। 
    ডিম এবং চিকেন নিয়মিত খেলে মস্তিষ্ক সুস্থ থাকে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, প্রোটিন শরীরের জন্য খুবই উপকারী। মস্তিষ্ক সুস্থ রাখতে প্রোটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চিকেন এবং ডিম থেকে খুব সহজেই শরীরের প্রয়োজনীয় উপকারী প্রোটিন পাওয়া যায়। তাই সপ্তাহে অন্তত দুদিন চিকেন‌ এবং নিয়মিত একটা ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। 
    বিট, গাজর, ক্যাপসিকামের মতো রঙিন সবজি মস্তিষ্কের বিকাশে বিশেষ সাহায্য করে। তাই পুষ্টিবিদদের পরামর্শ, নিয়মিত ফল ও সবজি মেনুতে রাখা দরকার (Domestic Ingredients)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drone Spy Scandal: অলিম্পিক্সে ড্রোন স্পাই কেলেঙ্কারিতে আটক কানাডা ফুটবল দলের সদস্য

    Drone Spy Scandal: অলিম্পিক্সে ড্রোন স্পাই কেলেঙ্কারিতে আটক কানাডা ফুটবল দলের সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে অলিম্পিক্সে মেয়েদের ফুটবলে অভিযান শুরু করবে কানাডা। আর তার জন্যই ফ্রান্সের সেন্ট–এঁতিয়েনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দল। আর এই প্রস্তুতির সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, এই অনুশীলনে গত সোমবার বিনা অনুমতিতে কানাডিয়ান ফুটবলের এক ‘সাপোর্ট স্টাফ’ ড্রোন (Drone Spy Scandal) চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছিলেন। এবার সেই আচরণের পরিপ্রেক্ষিতেই পুলিশের হাতে আটক হল ওই কানাডা ফুটবল দলের সদস্য (Canada football team member)। 

    ঠিক কী ঘটেছিল? (Drone Spy Scandal) 

    এ প্রসঙ্গে নিউজিল্যান্ড অলিম্পিক্স কমিটির (NZOC) বিবৃতিতে বলা হয়, ”প্র্যাকটিস চলাকালীন নিউজিল্যান্ডের মহিলা ফুটবল দলকে রেকর্ড করার জন্য একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যিনি ড্রোন চালিয়েছেন, তাঁকে কানাডা মহিলা ফুটবল দলের সাপোর্ট স্টাফ সদস্য (Canada football team member) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পরেই তাঁকে ধরিয়ে দিতে দলের সদস্যরা তৎক্ষনাত ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।” নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি বলেছে যে, তারা এই পরিস্থিতি দেখে গভীরভাবে হতাশ হয়েছে। একইসঙ্গে নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটির সম্পূর্ণ পর্যালোচনার জন্য পুলিশকে অনুরোধ করেছে।

    আরও পড়ুন: ‘দু’দুবার, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়’, বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

    ফরাসি প্রধানমন্ত্রীর মন্তব্য 

    অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে, ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, ‘ফরাসি নিরাপত্তা বাহিনী ড্রোন ওড়ানোর ওপর নজর রাখছে। তবে অনেক ক্ষেত্রেই ছবি তোলার জন্য পর্যটকদের দ্বারাও অনেক সময় ড্রোন পরিচালিত হয়। তাই মানুষকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে, ড্রোন (Drone Spy Scandal) ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।’   
    যদিও এ প্রসঙ্গে কানাডা দল ক্ষমা চেয়ে স্বীকার করেছে যে, তাদের দলের ‘অনুমোদনহীন’ এক সদস্য নিউজিল্যান্ড দলের অনুশীলন রেকর্ড করতে ড্রোন (Drone Spy Scandal) চালিয়েছেন। কানাডা অলিম্পিক্স কমিটির (COC) বিবৃতিতে বলা হয়, ‘কানাডিয়ান অলিম্পিক্স কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক্স কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 86: “মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধাভক্তি দাও”

    Ramakrishna 86: “মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধাভক্তি দাও”

    ষষ্ঠ পরিচ্ছেদ

    সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।

    অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।।

    গীতা—১৮৬৬।

    ভগবানের (Ramakrishna) নাম করলে মানুষের দেহ-মন সব শুদ্ধ হয়ে যায়।

    কেবল পাপ আর নরক এই সব কথা (Kathamrita) কেন? একবার বল যে, অন্যায় কর্ম যা করেছি আর করব না। আর তাঁর নামে বিশ্বাস কর।

    ঠাকুর প্রমোন্মত্ত হইয়া নামমাহাত্ম্য গাইতেছেন;

    আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি।

    আখেরে এ-দীনে, না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী।।

    আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধাভক্তি দাও, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধাভক্তি দাও, এই নাও তোমার শুচি, এই নাও তোমার অশুচি, আমায় শুদ্ধাভক্তি দাও, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধাভক্তি দাও।

    ব্রাহ্মভক্তদের (Ramakrishna) প্রতি—একটি রামপ্রসাদের গান (Kathamrita) শোন;

    আয় মন, বেড়াতে যাবি।

    কালী-কল্পতরুমূলে রে (মন) চারি ফল কুড়ায়ে পাবি।।

    প্রবৃত্তি নিবৃত্তি জায়া, (তার) নিবৃত্তিরে সঙ্গে লবি।

    ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব-কথা তায় সুধাবি।।

    শুচি অশুচি লয়ে দিব্য ঘরে কবে শুবি।

    যখন দুই সতীনে পিরিত হবে, তখন শ্যামা মাকে পাবি।।

    অহংকার অবিদ্যা তোর, পিতামাতায় তাড়িয়ে দিবি।

    যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্যখোঁটা ধরে রবি।।

    ধুর্মাধর্ম দুটি অজা, তুচ্ছখোঁটায় বেঁধে থুবি।

    যদি না মানে প্রবোধ, জ্ঞান-সিন্ধু মাঝে ডুবাইবি।।

    প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি।

    তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি।।

    সংসারে ঈশ্বরলাভ (Ramakrishna) হবে না কেন? জনকের হয়েছিল। এ-সংসারে ‘ধোঁকার টাটি’ প্রসাদ বলেছিল। তাঁর পাদপদ্মে ভক্তিলাভ করলে—

    এই সংসারই মাজার কুটি, আমি খাই-দাই আর মজা লুটি।

    জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি।

    সে যে এদিকে ওদিকে দুদিক রেখে, খেয়েছিল দুধের বাটি। (সকলের হাস্য)

    ব্রাহ্মসমাজ ও জনক রাজা-গৃহস্থের উপায়—নির্জনে বাস ও বিবেক  

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 85: “যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়!”

    Ramakrishna 85: “যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়!”

    শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ  কথোপকথন

    ষষ্ঠ পরিচ্ছেদ

    সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।

    অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।।

    গীতা—১৮৬৬।

    ব্রাহ্মদিগকে উপদেশ—খ্রিষ্টধর্ম, ব্রহ্মসমাজ ও পাপবাদ

    শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মভক্তদের প্রতি)—মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের (Ramakrishna) সন্তান; রাজাধিরাজের ছেলে; আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, ‘বিষ নাই’ জোর করে বললে বিষ ছেড়ে যায়! তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত এই কথাটি (Kathamrita) রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়। মুক্তই হয়ে যায়।

    পূর্বকথা—শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) বাইবেল শ্রবণ—কৃষ্ণকিশোরের বিশ্বাস

    খ্রিষ্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শুনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। (কেশবের প্রতি) তোমাদের ব্রাহ্মসমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়! যে রাতদিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়।

    ঈশ্বরের (Ramakrishna) নামে এমন বিশ্বাস হওয়া চাই—কি আমি তাঁর নাম করেছি, আমার এখনও পাপ থাকবে! আমার আবার পাপ কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিছল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে, একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে (Kathamrita), ওরে তুই একঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে(Kathamrita), ঠাকুর মহাশয়, আমি হীন জাত—মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল, শিব। নে, এখন জল তুলে দে।

    আরও পড়ুনঃ “আমি মুক্ত পুরুষ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি?”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share