Tag: Madhyom

Madhyom

  • Howrah Station: লোকসভা নির্বাচনের আগে হওড়া স্টেশন থেকে ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা!

    Howrah Station: লোকসভা নির্বাচনের আগে হওড়া স্টেশন থেকে ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার রাজ্যে। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে (Howrah Station) রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হল ২৭ লাখ টাকা। এই টাকার মধ্যে সব ছিল ৫০০ টাকার নোট। লোকসভা ভোটের আগে আগে এই ভাবে টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    কীভাবে উদ্ধার হল (Howrah Station)?

    সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস হাওড়ায় (Howrah Station) প্রবেশ করেছিল। ট্রেন স্টেশনে ঢোকার পর চেকিং করছিলেন জিআরপি। এরপর পাঁচ জনের গতিপ্রকৃতি দেখে সন্দেহ হয়। তাঁদের সঙ্গে ছিল একটি ব্যাগও ছিল। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করলে, তাঁরা ভয় পেয়ে যান। সেই সঙ্গে তাঁদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে ব্যাগে তল্লাশি শুরু হয়। এরপর বের হয় রাশি রাশি টাকার বান্ডিল।

    উদ্ধার হওয়া টাকা গুনতে হয় মেশিনের মাধ্যমে

    জানা গিয়েছে হাওড়ায় (Howrah Station) ধৃত পাঁচ জনের মধ্যে ২ জনের বাড়ি ধানবাদে। বাকি তিন জনের বাড়ি হল উত্তর প্রদেশের প্রয়াগরাজে। উদ্ধার হওয়া টাকা গুনতে রীতিমতো মেশিন লাগানো হয়। মেশিনে গুনে জানা যায় মোট টাকার পরিমাণ ২৭ লাখ। তবে এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। এখনও সন্তোষজনক উত্তর মেলেনি বলে জানিয়েছেন জিআরপি। যদিও ধৃতরা জানিয়েছেন যে তাঁরা বড়বাজারে ব্যবসার সামগ্রী কেনার জন্য এসেছেন। কিন্তু এতো বিরাট অঙ্কের টাকা কেন? এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না বললেই চলে।

    আরও পড়ুনঃ মানিকচকের হাটে অভিনব প্রচারে বিজেপি প্রার্থী, সবজি বিক্রি করে নজর কাড়লেন শ্রীরূপা

    আগেও উদ্ধার হয়েছে টাকা

    মাত্র হাতে গোনা কয়েক দিন আগেই এই হাওড়া স্টেশন (Howrah Station) থেকে একই ভাবে দিল্লি-হাওড়া রাজধানী থেকে টাকা উদ্ধার করেছিল রেল পুলিশ। এই বারও রাজধানী থেকে উদ্ধার হোল প্রচুর টাকা। লোকসভা ভোটে অবৈধ আর্থিক লেন-দেন এবং ভোট কেনার বিষয়ে ভীষণভাবে নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • LK Advani: রবিবারই ভারতরত্ন দেওয়া হবে আডবাণীকে, বাড়িতে গিয়ে দিয়ে আসবেন রাষ্ট্রপতি

    LK Advani: রবিবারই ভারতরত্ন দেওয়া হবে আডবাণীকে, বাড়িতে গিয়ে দিয়ে আসবেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ রাজনীতিক এলকে আডবাণীকে (LK Advani) ভারতরত্ন সম্মান দেওয়া হবে রবিবার। যদিও তাঁকে যে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, তা জানানো হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে। আডবাণীকে যে ভারতরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, সে খবর দেশবাসীকে শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি নিজে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন আডবাণীকে। করেছিলেন ট্যুইটও। রাত পোহালে রবিবার সেই সম্মানই তুলে দেওয়া হবে প্রবীণ এই রাজনীতিকের হাতে।

    আডবাণীকে ভারতরত্ন (LK Advani)

    সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বয়ং যাবেন আডবাণীর (LK Advani) বাসভবনে। সেখানেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে তাঁকে। জানা গিয়েছে, অসুস্থ আডবাণীকে সম্মানিত করতেই তাঁর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। একান্তই ঘরোয়া এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

    আডবাণীর অবদান

    অধুনা পাকিস্তানের করাচিতে জন্ম আডবাণীর। তিন দশকের কাছাকাছি সময় যুক্ত ছিলেন সংসদীয় রাজনীতিতে। প্রথমে হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে একবার উপপ্রধানমন্ত্রী  হন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনই উপপ্রধানমন্ত্রী ছিলেন আডবাণী। আডবানিকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আডবাণীর তোলা একটি পুরানো ছবিও শেয়ার করেছিলেন।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। তিনি দেশের অন্যতম সম্মানীয় রাষ্ট্রনায়ক। দেশের উন্নতির প্রতি তাঁর অবদান অনস্বীকার্য।” প্রধানমন্ত্রী এও লিখেছিলেন, “তৃণমূল স্তর থেকে কাজ শুরু করে তিনি (আডবাণী) দেশের ডেপুটি প্রধানমন্ত্রীর পদ সামলেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর সংসদীয় পরামর্শ চিরকালই মহামূল্যবান। অন্তর্দৃষ্টিতে পূর্ণ সেই পরামর্শ বরাবরই আমাদের সমৃদ্ধ করে।”

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের আগেই উত্তপ্ত ক্যানিং, বিজেপির কর্মীদের ব্যাপক মারধর, কাঠগড়ায় তৃণমূল

    South 24 Parganas: ভোটের আগেই উত্তপ্ত ক্যানিং, বিজেপির কর্মীদের ব্যাপক মারধর, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার মাঠের দিঘী এলাকা। মাঠের দিঘী এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর ব্যাপক মারধর করে। পাল্টা বিজেপি কর্মীরাও জবাব দেয়। ফলে মারামারিতে আহত হয়েছেন দুপক্ষের মোট সাতজন। যাঁদের মধ্যে তৃণমূলের তিনজন এবং বিজেপির চারজন বলে দাবি করা হয়েছে দলের তরফ থেকে। এই রাজ্যে মোট ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 

    বিজেপির বক্তব্য

    বিজেপির জয়নগর (South 24 Parganas) সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ সরদারের অভিযোগ করে বলেন, “সরকারি অনুমতি নিয়ে ওই এলাকায় একটি কর্মী সভার করা পরিকল্পনা করছিল আমাদের দলের কর্মীরাই। আর সেখানেই তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে আক্রমণ চালিয়েছে। প্রশাসনকে বারবার জানালে দুষ্কৃতীদের আক্রমণ থেকে উদ্ধার করতে আসেনি পুলিশ। কোনও ভাবেই আহত দলীয় কর্মীদের উদ্ধারে এগিয়ে আসেনি তাঁরা।”

    আরও পড়ুনঃ ভোটের মুখে ফের সুকান্তর কেন্দ্রে রক্ত ঝরল, জখম বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

    পুলিশ সূত্রে খবর (South 24 Parganas)

    স্থানীয় (South 24 Parganas) ও পুলিশ সূত্রে খবর, তৃণমূল-বিজেপি গন্ডগোলে জড়িয়ে পড়ে শনিবার সকালে। আর সেই ঘটনায় আহত হয়েছে মোট সাতজন। ক্যানিং হসপিটালে ভর্তি করা হয়েছে বিজেপির দুই কর্মীকে। যাঁদের মধ্যে সুব্রত দাস নামে এক মন্ডল সভাপতির অবস্থা বেশ আশঙ্কাজনক। অন্যদিকে তৃণমূলের দুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ক্যানিংয়ের মহাকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল এর নেতৃত্বে ব্যাপক পুলিশ যায় ওই এলাকায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

    তৃণমূলের বক্তব্য

    অন্যদিকে তৃণমূলের ক্যানিং (South 24 Parganas) পূর্বকেন্দ্রের বিধায়ক শওকাত মোল্লা বলেন, “আমাদের দলীয় কর্মীরা মোটরসাইকেলে করে বাড়িতে যখন ফিরছিলেন, তখনই বিজেপির লোকজন তাঁদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। সেই থেকে গন্ডগোলের সূত্রপাত হয়। ঘটনায় আমাদের কয়েকজন কর্মীও আহত হয়েছেন, ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে ঘটনাটা ঘটেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    Jagdeep Dhankhar: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতের বিচারব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়। এর মধ্য স্বচ্ছতা রয়েছে। এই ব্যবস্থা স্বাধীনও।” কথাগুলি বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দিল্লি আবগারি নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার প্রেক্ষিতে মন্তব্য করেছে আমেরিকা, জার্মানি এবং রাষ্ট্রসংঘ। এই আবহে ধনখড়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     কী বললেন ধনখড়?

    বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ধনখড় বলেন, “পৃথিবীতে অনেক মানুষ আছেন, যাঁরা আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে বক্তৃতা দিয়ে বেড়ান।” এর পরেই তিনি বলেন, “ভারতের বিচারব্যবস্থা যথেষ্ট শক্তিশালী।” জাতীয়তাবাদের প্রতি দেশবাসীকে দায়বদ্ধ হওয়ার পরামর্শও এদিনের অনুষ্ঠানে দেন ধনখড় (Jagdeep Dhankhar)। বলেন, “আমরা এমন কোনও দেশ নয়, যাদের অন্যের কাছ থেকে উপদেশ নিতে হবে। যুব সমাজ যাতে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্লাটফর্মে সরব হয়, সেই পরামর্শও দেন উপরাষ্ট্রপতি।” যেসব দেশ অজ্ঞানতাবশত ভারত সম্পর্কে মন্তব্য করছে, তাদের কাছে এ দেশের মহিমা প্রচার করার বার্তাও দেন ধনখড়।

    ভারতের বিচারব্যবস্থা

    ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি অনুষ্ঠানেও যোগ দেন উপরাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, “ভারত গণতান্ত্রিক দেশ। এ দেশের বিচারব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে শক্ত ভিতের ওপর। এই ব্যবস্থা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আপোস করতে পারে না। আমাদের দেশের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদের, যাতে করে দেশ বিরোধী শক্তি মিথ্যে প্রচার করতে না পারে। দেশে যে গণতন্ত্র রয়েছে, তাকেও আগলে রাখতে হবে আমাদের।”

    আরও পড়ুুন: এবার উপগ্রহের মাধ্যমে দেশে টোল সংগ্রহ হবে, জানালেন গড়করি

    উপরাষ্ট্রপতি বলেন, “এটা (কেজরিওয়ালকে গ্রেফতার) তাদের (বিচারব্যবস্থার) কাজ। কিন্তু যদি একদল লোক যাদের না আছে রেজিস্ট্রেশন কিংবা তারা কোনও স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল কোনও রাজনৈতিক দলের মতো আচরণ করে, তাহলে আমরা কী করব? তাদের ধর্তব্যের মধ্যে আনার প্রয়োজন নেই। তাদের ট্রাকশান দেওয়া হয়েছে। আমাদের অবশ্যই এর ঊর্ধ্বে উঠতে হবে।” প্রসঙ্গত, কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে পরেই মন্তব্য ধেয়ে আসে আমেরিকা, জার্মানি এবং রাষ্ট্রসংঘের তরফে। তার প্রেক্ষিতে আমেরিকা ও জার্মানির ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে সমঝে দেয় নয়াদিল্লি (Jagdeep Dhankhar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • BSF: ভোটের মুখে সীমান্তে প্রায় ৫ কোটি টাকা সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, গ্রেফতার ৪

    BSF: ভোটের মুখে সীমান্তে প্রায় ৫ কোটি টাকা সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, গ্রেফতার ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে সীমান্তে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফের (BSF) জালে ধরা পড়ল সোনা চোরাচালান চক্র। ভারত-বাংলাদেশ সীমান্তে ৪ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৭ কেজি ওজনের সোনা নিয়ে তিন মহিলা পাচারকারী সহ সোনা সংগ্রহ করতে আসা মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

    ২০টি সোনার বিস্কুট এবং ৮ পিস সোনার ইট উদ্ধার (BSF)

    দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে নদিয়া জেলার সীমান্ত এলাকায় মোতায়েন জওয়ানরা বর্ডার ফাঁড়ি গেদে ৩২ ব্যাটালিয়ন গোয়েন্দাদের কাছ থেকে গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। বিএসএফ একটি সোনা চোরাচালান চক্রের হদিশ পায়। তাদের কাছ থেকে ২০টি সোনার বিস্কুট এবং ৮ পিস সোনার ইট সহ সোনা চোরাচালানের সঙ্গে জড়িত তিন নারী চোরাকারবারীকে গ্রেফতার করেছে। এই সোনার চালান সংগ্রহ করতে আসা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিএসএফ (BSF)। এই সোনা ভারত থেকে বাংলাদেশে পাচার করে কলকাতায় আনার পরিকল্পনা ছিল চোরাকারবারি চক্রের। উদ্ধার করা সোনার মোট ওজন ৭ কেজি।

    আরও পড়ুন: কার্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মালব্য

    ময়ূরহাট হল্ট রেলওয়ে স্টেশনে গ্রেফতার

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ২৮ মার্চ সীমান্ত ফাঁড়ির গেদে সৈন্যরা বিএসএফ-এর (BSF) গোয়েন্দা বিভাগ থেকে খবর পায় যে গেদে-শিয়ালদা লোকাল ট্রেনে সোনার চালান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, বর্ডার ফাঁড়ির গেদে কর্মীরা একটি বিশেষ অভিযানে শিয়ালদাগামী ট্রেনে উঠে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং ৩ মহিলা পাচারকারী সোনার চালান নিয়ে ময়ূরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নামে। যখন তারা ডিলারকে দিতে যাচ্ছিল, তখন জওয়ানরা সোনার চালান সংগ্রহ করতে আসা ডিলার সহ তিন জন নারী চোরাকারবারীকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ কেজি সোনার বিস্কুট এবং বিভিন্ন আকারের সোনার ইট উদ্ধার করে। গ্রেফতার হওয়া চোরাকারবারিরা নাম অপূর্ণা বিশ্বাস,আশিমা মুহুরী, মিতালী পাল, এদের প্রত্যেকের বাড়ি নদিয়া জেলার গেদে মাঝের পোদা এলাকায় এবং গ্রেফতারকৃত ব্যবসায়ী সৌমেন বিশ্বাস নদিয়ার চাঁদপুর সীমান্তবর্তী এলাকায় বাড়ি।

    পাচারকারীদের বক্তব্য?

    জিজ্ঞাসাবাদে চোরাকারবারীদের বক্তব্য, একই গ্রামের এক অজ্ঞাত ব্যক্তির জন্য আমরা কাজ করতাম। সোনা পাচার করার জন্য আমরা প্রত্যেকে ১০০০ টাকা পেতাম। কিন্তু, সোনার চালান নিয়ে ময়ূরহাট রেলস্টেশনে পৌঁছলে বিএসএফ সোনাসহ আমাদের আটক করে। সোনার চালান সহ গ্রেফতার হওয়া সকল চোরাকারবারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা জোনাল ইউনিটের রাজস্ব গোয়েন্দা দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিমুখে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কথোপকথন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল-এ (IPL 2024) হাইভোল্টেজ ম্যাচের সেরা ছবি। ইডেনেও নাইটদের ম্যাচে গম্ভীরকে দেখেই গ্যালারিতে ‘বিরাট… বিরাট’ ধ্বনি শোনা গিয়েছিল। শুক্রবার চিন্নাস্বামীতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম ঘটল মাঠে। বিশ্বজয়ী ভারতীয় দলের দুই সদস্য একে অপরকে জড়িয়ে ধরলেন। মান-অভিমান দূরে সরিয়ে ভারতীয় ক্রিকেটের দুই আইকন একে অপরকে কুর্নিশ জানালেন। স্তব্ধ হল গ্যালারি।  

    বিরাট-গম্ভীর দ্বৈরথ

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট এদিন আবারও বুঝিয়ে দেন কেন তিনি কিং কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতের হয়ে ফের দাপট দেখাবে তা-ও বোঝা গেল কোহলির খেলায়। আর রাজকীয় ইনিংসকে সম্মান জানাতে পিছপা হলেন না আপাদমস্তক স্পোর্টস-ম্যান গৌতম গম্ভীরও। গম্ভীর ও কোহলির প্রেস্টিজ ফাইটে এদিন শেষ হাসি হাসলেন কেকেআর মেন্টর। যদিও মাঠে শনিবার গম্ভীর ও কোহলির মধ্যে সৌজন্যতাই দেখা গেল। 

    গম্ভীর নন গৌতম

    কেকেআরে অধিনায়ক হিসেবে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। গত বছর আইপিএলে (IPL 2024) লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন বিরাট-গম্ভীর দ্বন্দ্বের জল বহুদূর গড়িয়েছিল। এবার কেকেআর মেন্টর হিসেবে কলকাতায় ফিরেছেন গম্ভীর। শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআর ম্যাচ কী ঘটে সেদিকেই নজর ছিল সকলের।

    আরও পড়ুন: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    আরসিবির ইনিংসের ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান তাঁরা। তখন পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায়, গম্ভীর তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শকেরা ভেবেছিলেন আবার হয়তো কথা কাটাকাটি হবে। তাই চিন্নাস্বামীর গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন গম্ভীর। পাল্টা কোহলিও হাসেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। তার পরে ডাগ আউটের দিকে এগিয়ে যান গম্ভীর। কোহলি আবার ব্যাট করতে যান। দু’জনের মধ্যে ঝামেলা না হওয়ায় চিন্নাস্বামীর গ্যালারিও চুপ করে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Satellite Based Toll Collection: এবার উপগ্রহের মাধ্যমে দেশে টোল সংগ্রহ হবে, জানালেন গড়করি

    Satellite Based Toll Collection: এবার উপগ্রহের মাধ্যমে দেশে টোল সংগ্রহ হবে, জানালেন গড়করি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টোল (Satellite Based toll Collection) দেওয়ার দিন এবার শেষ হতে চলেছে! পরিবর্তে সরকার আপনার কাছে টোল নেবে স্যাটেলাইট মাধ্যমে। নয়া প্রযুক্তিতে তৈরি উপগ্রহই আপনার টোল ট্যাক্স কেটে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। শুক্রবারই একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। এমন ব্যবস্থা ভারতবর্ষে বাস্তবায়িত হলে তা বিপ্লবের থেকে কম কিছু হবে না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    শুক্রবার নিজের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, ‘‘আমরা টোল ব্যবস্থার সম্পূর্ণভাবে সমাপ্ত করছি এবং স্যাটেলাইট ভিত্তিক (Satellite Based toll Collection) টোল সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলছি। যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। যতটা পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করবেন তার ভিত্তিতেই এই টোল কাটা হবে।’’ এই ব্যবস্থা গড়ে উঠলে সময় এবং অর্থ দুটোই যে বেঁচে যাবে তাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

    ভারতমালা পরিযোজনা

    এর পাশাপাশি, এদিন ভারতমালা পরিযোজনা নিয়েও আলোচনা করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে ২৬,০০০ কিলোমিটারেরও বেশি অর্থনৈতিক করিডর গড়ে তোলার চিন্তাভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি নিতিন গড়করি এদিন ব্যাখ্যা করেন, স্বর্ণিম চতুর্ভুজ প্রকল্পেরও। যা উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম ভারতকে জুড়ে ছিল। বাজপেয়ী জমানার এই প্রকল্প আজও চর্চিত বিষয়। দেশের সড়ক ব্যবস্থায় বিপ্লব প্রথমবারের জন্য ক্ষমতায় আসা বিজেপি সরকারই (Satellite Based toll Collection) এনেছিল বলে মনে করেন অনেকে। গড়করি আরও জানিয়েছেন, তাঁর লক্ষ্য হল যে ভারতবর্ষের জাতীয় সড়কগুলির মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা, যেটি আমেরিকা বা উন্নত দেশগুলিতে দেখা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Navy: সোমালি দস্যুদের কবল থেকে ২৩ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা

    Indian Navy: সোমালি দস্যুদের কবল থেকে ২৩ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরব সাগরে জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে সোমালি জলদস্যুদের (Somali Pirates) কবল থেকে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’কে মুক্ত করে সেনা। শুক্রবার আরব সাগরে এই অভিযানে। আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সোমালিয়ার জলদস্যুরা। 

    দুর্ধর্ষ অভিযান

    নৌসেনার (Indian Navy) এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই নৌকাটি অপহরণ করার উদ্দেশ্যে তাতে উঠে পড়েন ন’জন সশস্ত্র জলদস্যু। অপহরণের খবর পেয়ে নৌসেনার টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয়। কিছু ক্ষণ পরেই সেখানে পৌঁছয় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর তাঁদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। ওই আধিকারিক আরও জানিয়েছেন, জাহাজের ২৩ জন পাকিস্তানি কর্মীকেও উদ্ধার করা হয়েছে। নৌকাটিকে ভাল করে পরীক্ষা-নিরীক্ষার পর সেটিকে নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে এসে তার স্বাভাবিক কাজে ফিরিয়ে দেওয়া হবে।

    সক্রিয় ভারতীয় নৌসেনা

    প্রসঙ্গত, এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে সিঁটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে। ভারত মহাসাগর অঞ্চলের একাধিক জায়গায় তাই ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। গত ২৩ মার্চেই ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানান যে, ভারত মহাসাগর অঞ্চলকে সুরক্ষিত রাখতে ‘ইতিবাচক পদক্ষেপ’ করে যেতে থাকবে নৌসেনা।

    আরও পড়ুন: সিবিআইয়ের পর শাহজাহানকে জেরা করতে চায় ইডি-ও, কোর্টে আবেদন আজই?

    ‘অপারেশন সংকল্প’-র আওতায় আগের ১০০ দিনে কীভাবে ভারত জলদস্যুদের ঘুম কেড়ে নিয়েছে, তাও জানান তিনি। ১০০ দিনে ‘অপারেশন সংকল্প’-র আওতায় জলদস্যুদের কবল থেকে মোট ১১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। তাঁদের মধ্যে ৬৫ জন বিদেশি নাগরিক। এর আগেও জানুয়ারি মাসে আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল ইরানের পতাকাবাহী মাছধরার একটি নৌকা। সেই নৌকা থেকেও ১৯ জন পাকিস্তানিকে উদ্ধার করে ভারতের নৌসেনা (Indian Navy)। এবারও আন্তর্জাতিক সমস্ত নিয়ম মেনেই জলদস্যুদের মোকাবিলা করে পাক নাবিকদের উদ্ধার করল ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরের যাদু হোক বা রাসেলের মস্তিষ্ক অথবা দলীয় সংহতি, চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হায়দরাবাদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর চিন্নাস্বামীতে বিরাটদের বিপক্ষে একাধিপত্য বজায় রেখে জিতল নাইটরা। পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। 

    অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়

    ট্রেন্ড ভাঙল অবশেষে। এবারের আইপিএলে এই প্রথম নিজেদের ঘরের মাঠে কোনও দল হারল। এর আগে সব ম্যাচে জিতেছিল হোম টিম। কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়ে সেই ট্রেন্ড ভেঙে দিল। ২০১৫ সালের পর থেকে বেঙ্গালুরুর মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারেনি কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছ’টি ম্যাচ জিতল কলকাতা।

    বিরাট-ব্যাট

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতকে ফের ভরসা জোগাবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন কিং কোহলি। অধিনায়ক কোহলি কেন তাঁকে সদা পাশে চান তা-ও বুঝিয়েছেন বিরাট।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    ম্যাচ আপডেট

    এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর। আরসিবির ব্যাটিংয়ে এদিন কার্যত একা লড়াই করে সর্বোচ্চ স্কোর করলেন বিরাট কোহলি। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন কোহলি। ৪টি চার ও ৪টি ছয় মারেন তিনি। বিরাট ছাড়া ক্যামেরন গ্রিন ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৮ ও দীনেশ কার্তিক ২০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। বেঙ্গালুরুর ১৮২ রানের জবাবে কলকাতা ১৯ বল আগেই জয়ের রান তুলে দেয়। কাজে আসে না আইপিএলে কোহলির ৫২তম অর্ধশতরান। কলকাতার এই জয় বিশেষ অবদান রয়েছে তিন ব্যাটারের। শুরু থেকে নারিন (৪৭) ও ফিল সল্ট (৩০) যেভাবে খেলছিলেন তাতে বোঝাই গিয়েছে কলকাতা আজও ছন্দে রয়েছে। শেষদিকে শ্রেয়স (৩৯) ও ভেঙ্কটেশ (৫০) যা খেলেছেন তাতেই খেলার পার্থক্য হয়ে গিয়েছে।

    নারিনের ৫০০ ম্যাচ

    নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। এদিন, নারিন ২২ বলে ৪৭ রানের ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা ও দুটি চার। তবে এই ম্যাচে জয়ের কৃতিত্ব নারিন ছাড়াও রাসেলকে দিলেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি জানান, বোলিংয়ের সময় এদিন কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসারেরা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়স বলেন, “ম্যাচ শুরুর কিছু ক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”  এরপর শ্রেয়সের মুখে শোনা যায় নারিনের প্রশংসা। তাঁর কথায়, “নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Satyendar Jain: কনম্যান সুকেশের অভিযোগ! জেলবন্দি আপ নেতা সত্যেন্দ্রর বিরুদ্ধে তদন্তে সিবিআই-ও

    Satyendar Jain: কনম্যান সুকেশের অভিযোগ! জেলবন্দি আপ নেতা সত্যেন্দ্রর বিরুদ্ধে তদন্তে সিবিআই-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলবন্দি আম আদমি পার্টির নেতা তথা দিল্লি সরকারের প্রাক্তন কারামন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’-এর অধীনেই এই তদন্তের অনুমতি দিয়েছে অমিত শাহের মন্ত্রক। শুক্রবারই এই খবর সামনে এসেছে। দিল্লির প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে জেলে নিরাপত্তা দেওয়ার নাম করে জোর পূর্বক তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা আদায় করেছিলেন সত্যেন্দ্র জৈন। প্রসঙ্গত, সত্যেন্দ্র জৈন ছাড়াও বর্তমানে আবগারি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই অভিযোগে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও।

    অভিযুক্ত তিহার জেলের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েলও  

    প্রসঙ্গত কারামন্ত্রী ছাড়াও সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) দিল্লির প্রদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। ২০২২ সালের মে মাসে অন্য একটি আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সত্যেন্দ্র জৈনের পাশাপাশি তিহার জেলের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল এবং অন্যান্য বেশ কিছু আধিকারিকও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। জোরপূর্বক তাঁরা জেলে থাকার জন্য টাকা দাবি করেছেন কনম্যান সুকেশের কাছে। নিজের বিবৃতিতে এমনটাই জানিয়েছেন সুকেশ।

    সুকেশ চন্দ্রশেখরের দাবি 

    প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখর বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন। বেআইনি আর্থিক লেনদেনের মামলাতে। তিনিই দাবি করেছেন, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তৎকালীন দিল্লির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা জোরপূর্বক আদায় করেছেন বিনিময়ে নিরাপত্তা ও শান্তিতে জেলে থাকার প্রতিশ্রুতি দেন সত্যেন্দ্র। এছাড়া আরও অভিযোগ তোলা হয়েছে, অন্যান্য জেলা আধিকারিকরা ১২ কোটি ৫০ লাখ টাকা তাঁর কাছ থেকে নিয়েছেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই  টাকাও নেওয়া হয়েছে জেলে সুকেশের নিরাপত্তা দেওয়ার নামে।

     

    আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় নামী ছাতু ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার বিপুল টাকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share