Tag: Narendra Modi

Narendra Modi

  • National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

    ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

    মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় ‘নমামি গঙ্গে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

    ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

    কে কে উপস্থিত ছিলেন?

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

  • Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুক্রবার। এদিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সফরকে ঘিরে সাজো সাজো রব। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে হাতিয়ার করতে উদ্যোগী বঙ্গ বিজেপি (BJP)। সেজন্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। তাতে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির পাশে লেখা ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’।

    মোদি মানেই…

    কেন এভাবে প্রচার? বিজেপির একটি সূত্রের খবর, মোদি মানেই উন্নয়ন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। নানা কারণে বাংলায় স্তব্ধ হয়ে গিয়েছে উন্নয়ন। মোদি যদি মিস্টার ক্লিনের প্রতীক হন, তবে রাজ্য সরকারের গায়ে লেগেছে কেলেঙ্কারির পাঁক। কয়লা ও গরুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের এক হেভিওয়েট নেতার। তিনি এখনও বন্দি রয়েছেন জেলের অন্ধকার কুঠুরিতে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। বন্দিদশা ঘোঁচেনি তাঁরও। কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগও উঠেছে বঙ্গের তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যের চলতি পরিস্থিতির কথা মাথায় রেখে মোদির স্বচ্ছ ভাবমূর্তিকে ক্যাশ করতেই দলের তরফে এহেন উদ্যোগ।

    প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের। এদিনই উদ্বোধন করবেন জোকা-তারাতলা মেট্রো রেলের। এছাড়া নমামি গঙ্গার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুপাশে যেসব হোর্ডিং, ফেস্টুন লাগানো হবে, তাতে প্রধানমন্ত্রীর ছবির পাশেই থাকবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ছবি।

    এদিকে, প্রধানমন্ত্রীর বাংলা সফরে তাঁকে কীভাবে স্বাগত জানানো হবে, তা স্থির করতে বুধবার রাতে বৈঠকে বসে বিজেপির বঙ্গ শিবির। বৈঠকে সুকান্ত, শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্য প্রমুখ। এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে যাব। তবে কোথায়, সেটা দলই ঠিক করব।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের ইতি টানতে ‘শান্তি ফর্মুলা’ কার্যকরের জন্য ভারতের সমর্থন চাইলেন ভ্লাদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)। সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে কথাও বলেছেন তিনি। সোমবার ট্যুইট করে নিজেই সেকথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

    জেলেনস্কি-মোদি ফোনালাপ

    সোমবার এই ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্যুইটে লেখেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছি। G20-র সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দনও জানিয়েছি। এই মঞ্চেই আমি শান্তি সমঝোতার কথা বলেছি। এর বাস্তবায়ন এখন ভারতের উপর নির্ভর করছে।” এছাড়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে মানবিক সাহায্য পাঠানো ও রাষ্ট্রসংঘে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। ভারতের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনে যে সংঘাত চলছে, তা নিয়ে মোদি এবং জেলেনস্কির আলোচনা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে আলোচনার টেবিলে বসে যাতে সমস্যার সমাধান করা যায়, সেই বার্তা দিয়েছেন মোদি।

    আরও পড়ুন: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে বসেছিল G20-র সম্মেলন। সেখানে ১০টি পয়েন্টের উপর ভিত্তি করে ‘শান্তি সমঝোতার’ রূপরেখা দিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইউক্রেনকে তার বিবেক, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং স্বাধীনতার সাথে আপস করার প্রস্তাব দেওয়া উচিত নয়।” তাঁর দেওয়া শান্তি সমঝোতায় রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। এছাড়া পারমাণবিক নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার থেকে বন্দি মুক্তি, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের কথা বলেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পূর্ব ইউরোপের দেশে যাতে সংঘাতে ইতি পড়ে, সেজন্য যে কোনও শান্তি ফেরানোর চেষ্টায় সমর্থন করতে রাজি আছে নয়াদিল্লি। মোদি স্পষ্ট করে দেন যে অবিলম্বে সংঘাতে ইতি টেনে কূটনৈতিকভাবে ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৬তম মন কি বাত অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে তুলে ধরেন চলতি বছরে কাজের খতিয়ান।

    নমামি গঙ্গা অভিযান…

    গঙ্গাকে দূষণ মুক্ত করতে আট বছর আগে শুরু হয়েছিল নমামি গঙ্গা অভিযান। রাষ্ট্রসংঘ সহ সারা বিশ্ব এই অভিযানের প্রশংসা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি লেখেন, নমামি গঙ্গা মিশন জীব বৈচিত্র রক্ষা করতে সহায়ক হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গভীরভাবে প্রোথিত হয়েছে প্রতিটি ভারতবাসীর মনে। এখন পরিচ্ছন্নতা কাজ করে চলেছেন সকল ভারতবাসীই। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমরা ভারত থেকে স্মলপক্স ও পোলিওর মতো রোগ নির্মূল করেছি। কালাজ্বরের মতো রোগকেও নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও ঝাড়খণ্ডের মাত্র চার জেলায় রয়েছে এই রোগ।

    এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকী। সে প্রসঙ্গ টেনে মোদি (PM Modi)বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিটি ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে রয়েছে, শিক্ষা, বিদেশনীতি এবং পরিকাঠামোও। আগামী বছর ভারত যে জি-২০-র সভাপতিত্ব করবে এদিন তাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। ২০২৩ সালে জি-২০ গোষ্ঠীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের। এটিকে রূপ দিতে হবে গণ আন্দোলনের। ভারত যে দ্রুত এগিয়ে চলেছে, মন কি বাত অনুষ্ঠানে  তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী )। তিনি বলেন, ২০২২ সাল ওয়ান্ডারফুল। এ বছর ভারত স্বাধীনতার অমৃতকাল শুরু করেছে। প্রধানমন্ত্রী(PM Modi) বলেন, ভারত দ্রুত এগোচ্ছে। এই দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, ২০২২ সাল অমর ইতিহাস গড়েছে। এ বছর হর ঘর তিরঙ্গা অভিযান সফল হয়েছে। পুরো দেশ তেরঙ্গা হয়েছে। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলেছেন ৬ কোটি ভারতবাসী।

    আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Heeraben Modi: দ্রুত সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানেন?  

    Heeraben Modi: দ্রুত সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। সংশ্লিষ্ট হাসপাতাল ও গুজরাট সরকার সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রীর শতায়ু মা। ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে দু এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল (Hospital) থেকে।

    হীরাবেন…

    মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়ায় আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে। সেদিন হাসপাতালের তরফে প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। বুধবার জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে গুজরাট সরকার জানায়, প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাঁকে দু তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা ওই বিবৃতিতে লেখা হয়েছে, হীরাবেনের স্বাস্থ্য এখন ভাল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সরকারের তরফে এও জানানো হয়েছে, বুধবার রাতেই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন (Heeraben Modi)।

    আরও পড়ুন: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    প্রসঙ্গত, মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে দিল্লি থেকে গুজরাটে চলে আসেন প্রধানমন্ত্রী। মায়ের কাছে ঘণ্টাখানেক কাটিয়ে ফের উড়ান ধরেন দিল্লির। তার আগে প্রধানমন্ত্রী কথা বলেন, তাঁর মায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকেন হীরাবেন। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁদের বাড়ি। সেই বাড়িতেই ছোট ছেলের সঙ্গে থাকেন হীরাবেন (Heeraben Modi)।  এদিন আবেগঘন ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেন পাশে থাকার আশ্বাস। 


    এদিকে, প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে পুজোআচ্চা। কাশীতে চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে হবনও। প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরাও। চলতি বছরের জুন মাসে ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন গুজরাট বিজেপির একাধিক নেতা-নেত্রীও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Howrah Station: আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল

    Howrah Station: আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩০ ডিসেম্বর শহরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। উপলক্ষ বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা মেট্রোর উদ্বোধন। রাজ্যে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সুরক্ষায় শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে প্রশাসন। আর সেই কারণে বন্ধ থাকবে হাওড়ার তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। একইসঙ্গে তিনদিন বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোডও। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল।

    নিরাপত্তা জোরদার 

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করতে হাওড়া স্টেশনে উপস্থিত থাকবেন। আর সেই কারণেই নিরাপত্তার এই কড়াকড়ি। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর রাত বারোটার পর থেকে ৩০ তারিখ শুক্রবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনের নিউ ক্যাব রোড। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নজরে রেখে ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ২৮ তারিখ রাত বারোটার পর থেকে ৩০ তারিখ দুপুর ২টো পর্যন্ত ওই তিন প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই তিন প্ল্যাটফর্মে যাতায়াত করা ট্রেন ওই কদিন চলাচল করবে অন্য প্ল্যাটফর্ম দিয়ে।

    নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে হাওড়া সংলগ্ন এলাকায়। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

    আরও পড়ুন: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়

    ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল হয়ে গিয়েছে। হাওড়া থেকে এনজেপি রুটে চলবে এই ট্রেন। এটাই বাংলার প্রথম বুলেট ট্রেন। তিরিশের উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে সাজ সাজ রব। বিজেপির অন্দরেও চলছে প্রস্তুতি। দেশের দ্রুততম ট্রেনের সঙ্গে বিজেপির লোগো দেওয়া মোদির (Narendra Modi) পোস্টার পড়েছে রাজ্যের নানা প্রান্তে। এদিকে হাওড়া স্টেশন থেকে বিগত কয়েক মাসে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় বেড়েছে চাপানউতর। একাধিক ব্যক্তিকে আটকও করেছে আরপিএফ। মাঠে নেমেছে আয়কর দফতর। আর এতেই আরও সতর্ক প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mann Ki Baat: ‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, বছর শেষের ‘মন কি বাতে’ দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

    Mann Ki Baat: ‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, বছর শেষের ‘মন কি বাতে’ দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৬তম মন কি বাত অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এর পরেই করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। দেশবাসীকে মাস্ক পরে থাকা এবং বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, উৎসবের মরশুমে আনন্দ করলেও করোনা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

    করোনা নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Mann Ki Baat) বলেন, “অনেক দেশেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। সব প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।” এর পরেই তিনি কোভিড থেকে বাঁচতে ভারতবাসীকে মাস্ক পরতে এবং হাত ধোয়ার কথা জানান। তিনি আরও বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের অনেক দেশেই করোনা বাড়ছে, তাই আমাদের মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার মত সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে আমরা নিরাপদে থাকব এবং আমাদের উৎসবে কোনও বাধা আসবে না।”

    আরও পড়ুন: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা মোদির

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভারতে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। ভারতের একাধিক রাজ্যে পাওয়া গিয়েছে সেই বিএফ.৭। করোনার নতুন ভ্যারিয়েন্টের ফলে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি (Mann Ki Baat) দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবার করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য আয়ুর্বেদে বিশ্বাস রাখুন।”

    এর পর আজ নিজের বক্তব্যের (Mann Ki Baat) শেষে সকলকে বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরের বার, আমরা ২০২৩ সালে দেখা করব। আমি আপনাদের সকলকে ২০২৩ সালের জন্য শুভকামনা জানাই। এই বছরটিও দেশের জন্য বিশেষ হয়ে উঠুক। ভারত নতুন উচ্চতায় ছুঁতে থাকুক। একসঙ্গে আমাদের একটি রেজোলিউশন নিতে হবে ও এটিকে সত্যি করে তুলতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষের আগের দিন। উৎসবমুখর কলকাতা। এমনই সময় শুক্রবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফর ঘিরে বাংলায় সাজো সাজো রব বাংলায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি। স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।

    প্রধানমন্ত্রীর সফরসূচি

    রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে মূলত শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi)। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Chief Minister Mamata Banerjee)।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    প্রধানমন্ত্রীর সফরসূচির একঝলক: ৩০ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করার পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্টের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকেই একটি প্রদর্শন ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রীর। প্রদর্শন ঘুরে দেখার পর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেন মোদি। এই গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা থাকছে। দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির জন্য রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গুজরাটের আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। এবছর শতবর্ষ অতিক্রম করেছেন হীরাবেন। চলতি মাসের শুরুতেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগেরদিন সন্ধ্যায় গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

    হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে হীরাবেনের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। সূত্রের খবর, বয়স জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল থেকেই বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হীরাবেন মোদির শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। 

    তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদি।

    গত জুনে হীরাবেন মোদি ১০০ বছর অতিক্রম করেছেন। মায়ের একশো বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী ছেলে। শতায়ু মায়ের পাও ধুয়ে দেন নরেন্দ্র মোদি। হীরাবেন বর্তমানে নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন নরেন্দ্র মোদির আরেক ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মহীসুরুর কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। এরই মাঝে ফের বিপদে মোদি পরিবার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    Narendra Modi: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে চার ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার তাঁর শহরে আসার কথা। ওই দিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির একটি তালিকা সামনে এসেছে।

    অরাজনৈতিক সফর মোদির

    শুক্রবার, সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদি পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশন। রাজ্যের প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সূচনা তাঁর হাতেই হওয়ার কথা। হাওড়া থেকে ‘বন্দে ভারত’ যাবে নিউ জলপাইগুড়ি।  ৩০ মিনিট হাওড়া স্টেশনে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০.৩০ নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম এ এসে পৌঁছাবেন। ওখানে শিশুদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী মোদির এ বারের সফর একেবারেই অরাজনৈতিক। এই সফরে প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। আগে রাজ্য বিজেপির তরফে হাওড়ায় একটি সভায় প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়।

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি  

    একগুচ্ছ সরকারি কর্মসূচি

    হাওড়া থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ে যাবেন মোদি। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে তাঁর হাজির থাকার কথা। ‘নমামি গঙ্গে’র কাজ কেমন চলছে তা-ও খতিয়ে দেখার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে মোদির যাওয়ার কথা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। শেষ বার ২০১৯-এর ডিসেম্বরে কানপুরে গঙ্গা পরিষদের বৈঠক হয়। সে বার পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড অনুপস্থিত ছিল। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এরপর দুপুর দু’টো ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share